202525 Questions15 minNegative Marking

SSC PHY 2025 BARISHAL Board Exam – Question Bank & Answers

SSC 2025 Physics Board Question Set (Barishal Board)

Question Bank (25)

Verified answers & explanations
1
1 of 25
ssc-2025

নিচের কোন পদার্থটি উত্তম পরিবাহী?

  • 1গ্রাফাইট
  • 2সোনা
  • 3তামা
  • রূপাCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

রূপা ধাতুগুলোর মধ্যে সর্বোত্তম তড়িৎ পরিবাহী।

2
2 of 25
ssc-2025

স্পর্শ বল কোনটি?

  • 1দুর্বল নিউক্লিয় বল
  • 2মহাকর্ষ বল
  • 3চৌম্বক বল
  • ঘর্ষণ বলCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

ঘর্ষণ বল সরাসরি দুটি তলের প্রত্যক্ষ স্পর্শের ফলে সৃষ্টি হয়।

3
3 of 25
ssc-2025

শব্দের ক্ষেত্রে— i. তাপমাত্রা বাড়ালে বায়ুতে শব্দের বেগ হ্রাস পায় ii. বিস্তার দ্বিগুণ করলে তীব্রতা চারগুণ হবে iii. বাতাসের ঘনত্ব কমলে শব্দের বেগ বৃদ্ধি পাবে নিচের কোনটি সঠিক?

  • 1i
  • 2ii
  • ii ও iiiCorrect Answer
  • 4i, ii ও iii
ব্যাখ্যা (Explanation)

শব্দের তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক (I ∝ A²) এবং ঘনত্ব কমলে বেগ বৃদ্ধি পায়।

4
4 of 25
ssc-2025

[IMAGE] AB = 200 cm, MN = NH = 0.5 m এবং তরঙ্গটি A থেকে D তে যেতে সময় লাগে 0.025 s। চিত্রে আলোকে ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও: তরঙ্গটির কম্পাংক কত জর্টজ?

  • 140
  • 80Correct Answer
  • 3160
  • 4240
ব্যাখ্যা (Explanation)

f = N / t = ২ / ০.০২৫ = ৮০ Hz।

5
5 of 25
ssc-2025

[IMAGE] AB = 200 cm, MN = NH = 0.5 m এবং তরঙ্গটি A থেকে D তে যেতে সময় লাগে 0.025 s। চিত্রে আলোকে ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও: তরঙ্গটির— i. E ও H তে দশা একই ii. বিস্তার 1m iii. বেগ 160 ms⁻¹ নিচের কোনটি সঠিক?

  • 1i
  • 2ii
  • iiiCorrect Answer
  • 4ii ও iii
ব্যাখ্যা (Explanation)

v = fλ = ৮০ × ২ = ১৬০ ms⁻¹।

6
6 of 25
ssc-2025

কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?

  • 1রাদারফোর্ড
  • 2আইনস্টাইন
  • ম্যাক্স প্লাঙ্কCorrect Answer
  • 4কোপার্নিকাস
ব্যাখ্যা (Explanation)

বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন।

7
7 of 25
ssc-2025

একটি বস্তুর সাপেক্ষে অন্য একটি বস্তু চলমান থাকলে নিচের কোন ঘর্ষণ সৃষ্টি হয়?

  • 1প্রবাহী
  • 2আবর্ত
  • 3স্থিতি
  • গতিCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

একটি তলের ওপর অন্য বস্তু গতিশীল থাকলে যে বাধার সৃষ্টি হয় তা গতি ঘর্ষণ।

8
8 of 25
ssc-2025

চলন্ত গাড়ির চাকার গতি— i. ঘূর্ণন গতি ii. পর্যায় বৃত্ত গতি iii. স্পন্দন গতি নিচের কোনটি সঠিক?

  • 1i
  • i ও iiCorrect Answer
  • 3ii ও iii
  • 4i, ii ও iii
ব্যাখ্যা (Explanation)

চলন্ত গাড়ির চাকার গতি ঘূর্ণন এবং পর্যায়বৃত্ত গতির সমন্বিত রূপ।

9
9 of 25
ssc-2025

[IMAGE] উপরের চিত্রের আলোকে ৯ ও ১০নং প্রশ্নের উত্তর দাও: বর্তনীর তুল্যরোধ কত?

  • 10.7 Ω
  • 3.43 ΩCorrect Answer
  • 37.5 Ω
  • 414 Ω
ব্যাখ্যা (Explanation)

তুল্যরোধ Req = ৩.৪৩ Ω।

10
10 of 25
ssc-2025

[IMAGE] উপরের চিত্রের আলোকে ৯ ও ১০নং প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের বর্তনীতে— i. BC অংশের বিভব পার্থক্য 2.4V ii. R₁ রোধকের ক্ষমতা 48 W iii. বর্তনীর বিদ্যুৎ প্রবাহ 1.6A নিচের কোনটি সঠিক?

  • i ও iiCorrect Answer
  • 2i ও iii
  • 3ii ও iii
  • 4i, ii ও iii
ব্যাখ্যা (Explanation)

বর্তনীর বিভব পতন ও ক্ষমতা সম্পর্কিত বিবৃতিগুলো ওহমের সূত্র মেনে চলে।

11
11 of 25
ssc-2025

ক্ষমতার মাত্রা কোনটি?

  • 1ML²T⁻²
  • 2MLT⁻¹
  • ML²T⁻³Correct Answer
  • 4ML²T⁻¹
ব্যাখ্যা (Explanation)

ক্ষমতা P = W/t = [ML²T⁻²] / T = [ML²T⁻³]।

12
12 of 25
ssc-2025

[IMAGE] AB ও EF বস্তুদয়কে নিকটে রাখা অবস্থায়— নিচের কোনটি সঠিক?

  • 1AB কে সরিয়ে নিলে EF আধানিত থাকবে
  • 2F প্রান্ত ঋণাত্মক আধানে আহিত হবে
  • 3EF কে সরিয়ে নিলে AB আধান থাকবে না
  • F প্রান্ত ভূ-সংযোগ করলে F প্রান্তের নীট আধান শূন্য হবেCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

ভূ-সংযোগ করলে দূরবর্তী মুক্ত আধান মাটিতে চলে যায়।

13
13 of 25
ssc-2025

5 C চার্জের জন্য 10 m দূরে ইলেকট্রিক ফিল্ড কত NC⁻¹?

  • 4.5 × 10⁸Correct Answer
  • 24.5 × 10⁹
  • 31.8 × 10¹⁰
  • 41.8 × 10¹¹
ব্যাখ্যা (Explanation)

E = k (q/r²) = (৯ × ১০⁹ × ৫) / ১০² = ৪.৫ × ১০⁸ NC⁻¹।

14
14 of 25
ssc-2025

-5°C তাপমাত্রার বরফের আণবিক ধর্ম কোনটি?

  • অণুগুলো নিজ অবস্থানে আটকে থাকেCorrect Answer
  • 2তাপমাত্রা বৃদ্ধি করলে অণুগুলোর দূরত্ব কমবে
  • 3অণুগুলো তীব্র গতিতে ছুটতে পারে
  • 4অণুগুলোর আন্তঃআণবিক শক্তি কম
ব্যাখ্যা (Explanation)

কঠিন বরফের অণুগুলো স্ব-স্ব সাম্যাবস্থানে দৃঢ়ভাবে আটকে থাকে।

15
15 of 25
ssc-2025

যখন কোনো তারকে টানা হয় তখন তার ভেতরে যে বল কাজ করে তার নাম কোনটি?

  • পীড়নCorrect Answer
  • 2বিকৃতি
  • 3টানবল
  • 4স্থিতিস্থাপক গুণাংক
ব্যাখ্যা (Explanation)

তারকে টেনে প্রসারিত করলে একক ক্ষেত্রফলে সৃষ্ট অভ্যন্তরীণ বাধা দানকারী প্রতিরোধক বল হলো পীড়ন।

16
16 of 25
ssc-2025

নিচের কোন যন্ত্রে ট্রান্সডিউসার দেখা যায়?

  • 1এক্স-রে
  • আল্ট্রাসনোগ্রাফিCorrect Answer
  • 3এম আর আই
  • 4এন্ডোস্কপি
ব্যাখ্যা (Explanation)

আল্ট্রাসনোগ্রাফি যন্ত্রে শব্দোত্তর তরঙ্গ প্রেরক ও গ্রাহক হিসেবে ট্রান্সডিউসার ব্যবহৃত হয়।

17
17 of 25
ssc-2025

একটি ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলের প্যাঁচ সংখ্যা 100, সেকেন্ডারি কয়েলের প্যাঁচ সংখ্যা 1000, প্রাইমারি কয়েলে দিয়ে 10V DC দেওয়া হলে সেকেন্ডারি কয়েলে ভোল্টেজ কত?

  • 0VCorrect Answer
  • 21V
  • 31000V
  • 410,000V
ব্যাখ্যা (Explanation)

DC বা একমুখী প্রবাহে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন না ঘটায় আউটপুট ভোল্টেজ ০V হয়।

18
18 of 25
ssc-2025

কোন বস্তুর গতিশক্তি 1/16 গুণ হলে বেগ কত গুণ হবে?

  • 11/16
  • 1/4Correct Answer
  • 34
  • 416
ব্যাখ্যা (Explanation)

v ∝ √Ek = √(১/১৬) = ১/৪ গুণ।

19
19 of 25
ssc-2025

[IMAGE] চিত্রে 2PC = 3PM উপরের চিত্রের ভিত্তিতে ১৯ ও ২০নং প্রশ্নের উত্তর দাও: চিত্রে 15 cm দূরে প্রতিবিম্ব পেতে হলে বস্তুকে কত cm দূরত্বে রাখতে হবে?

  • 110
  • 215
  • 30Correct Answer
  • 4অসীমে
ব্যাখ্যা (Explanation)

১/u = ১/f - ১/v = ১/১০ - ১/১৫ = ১/৩০ ⇒ u = ৩০ cm।

20
20 of 25
ssc-2025

[IMAGE] চিত্রে 2PC = 3PM উপরের চিত্রের ভিত্তিতে ১৯ ও ২০নং প্রশ্নের উত্তর দাও: উপরের আয়নাটি— i. শুধু বাস্তব প্রতিবিম্ব তৈরি করে ii. M বিন্দুতে প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের চেয়ে বড় হবে iii. 30 cm দূরে লক্ষ্যবস্তু রাখলে সমান আকারের প্রতিবিম্ব তৈরি করে নিচের কোনটি সঠিক?

  • 1i ও ii
  • ii ও iiiCorrect Answer
  • 3i ও iii
  • 4i, ii ও iii
ব্যাখ্যা (Explanation)

অবতল আয়নায় ফোকাস ও বক্রতার কেন্দ্রের মধ্যে বস্তু রাখলে বিবর্ধিত বিম্ব তৈরি হয়।

21
21 of 25
ssc-2025

নিচের কোনটি স্কেলার রাশি?

  • 1বল
  • ক্ষমতাCorrect Answer
  • 3চাপ
  • 4ওজন
ব্যাখ্যা (Explanation)

ক্ষমতা (P = W/t) দিকহীন স্কেলার রাশি।

22
22 of 25
ssc-2025

চোখ দূরের বস্তু দেখতে পায় না কারণ— i. চক্ষু লেন্সের অভিসারী ক্ষমতা বৃদ্ধি পেলে ii. অক্ষি গোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পেলে iii. চক্ষু লেন্সের ফোকাস দূরত্ব বৃদ্ধি পেলে নিচের কোনটি সঠিক?

  • i ও iiCorrect Answer
  • 2ii ও iii
  • 3i ও iii
  • 4i, ii ও iii
ব্যাখ্যা (Explanation)

অক্ষিগোলকের ব্যাসার্ধ বাড়লে বা লেন্সের অভিসারী ক্ষমতা বাড়লে ক্ষীণদৃষ্টি (হ্রস্বদৃষ্টি) দেখা দেয়।

23
23 of 25
ssc-2025

একটি গাড়ির বেগ 12 ms⁻¹ গাড়িতে 2.5 ms⁻² মন্দন সৃষ্টি করা হলে 4s পর গাড়ির বেগ কত হবে?

  • 2 ms⁻¹Correct Answer
  • 222 ms⁻¹
  • 345.5 ms⁻¹
  • 450.5 ms⁻¹
ব্যাখ্যা (Explanation)

v = u - at = ১২ - ২.৫ × ৪ = ২ ms⁻¹।

24
24 of 25
ssc-2025

উচ্চ ধাপী ট্রান্সফর্মারের ক্ষেত্রে— i. V_s > V_p ii. n_p > n_s iii. I_p > I_s নিচের কোনটি সঠিক?

  • 1i
  • 2ii
  • i ও iiiCorrect Answer
  • 4ii ও iii
ব্যাখ্যা (Explanation)

স্টেপ-আপ ট্রান্সফরমারে Vs > Vp এবং Ip > Is।

25
25 of 25
ssc-2025

তাপমাত্রিক পদার্থ নয় কোনটি?

  • 1অ্যালকোহল
  • পানিCorrect Answer
  • 3গ্যাস
  • 4পারদ
ব্যাখ্যা (Explanation)

পানির ব্যতিক্রান্ত প্রসারণের জন্য পানিকে থার্মোমিটারে তাপমাত্রিক পদার্থ হিসেবে ব্যবহার করা যায় না।

Ready to test your knowledge?

Take this exam in timed Exam Mode with instant scoring or self-paced Practice Mode.