202530 Questions18 minNegative Marking

SSC BGS 2025 DHAKA Board Exam – Question Bank & Answers

SSC 2025 Bangladesh & Global Studies Board Question Set (Dhaka Board)

Question Bank (30)

Verified answers & explanations
1
1 of 30
ssc-2025

ভোটার তালিকা প্রস্তুত করা কার কাজ?

  • 1মানবাধিকার কমিশন
  • নির্বাচন কমিশনCorrect Answer
  • 3দুর্নীতি দমন কমিশন
  • 4ভোটার কমিশন
ব্যাখ্যা (Explanation)

নির্বাচন কমিশনের অন্যতম প্রধান সাংবিধানিক দায়িত্ব হলো ভোটার তালিকা প্রস্তুত ও হালনাগাদ করা।

2
2 of 30
ssc-2025

সিডও সনদের ভিত্তি—

  • নারী-পুরুষ সমতাCorrect Answer
  • 2নারীদের অধিকারের
  • 3পুরুষদের ক্ষমতা হ্রাস
  • 4নারী ও শিশুদের ক্ষমতা বৃদ্ধি
ব্যাখ্যা (Explanation)

সিডও (CEDAW) সনদের মূল ভিত্তি হলো নারী-পুরুষ সমতা প্রতিষ্ঠা করা।

3
3 of 30
ssc-2025

বাংলাদেশে কীভাবে বেকারত্ব সমস্যা কমিয়ে আনা যেতে পারে?

  • 1শিক্ষাদান করে
  • 2দুগ্ধ শিল্পায়নের মাধ্যমে
  • 3জনশক্তি কমিয়ে
  • কৃষি সম্প্রসারণ করার মাধ্যমেCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

কৃষিভিত্তিক কর্মসংস্থান ও সম্প্রসারণের মাধ্যমে গ্রামীণ বেকারত্ব অনেকাংশে দূর করা সম্ভব।

4
4 of 30
ssc-2025

অর্থনৈতিক কার্যাবলির সঠিক ক্রমধারা কোনটি?

  • 1উৎপাদন -> বণ্টন -> ভোগ -> অভাব -> প্রচেষ্টা
  • 2ভোগ -> অভাব -> প্রচেষ্টা -> উৎপাদন -> বণ্টন
  • অভাব -> প্রচেষ্টা -> উৎপাদন -> বণ্টন -> ভোগCorrect Answer
  • 4প্রচেষ্টা -> উৎপাদন -> বণ্টন -> ভোগ -> অভাব
ব্যাখ্যা (Explanation)

অর্থনৈতিক কার্যক্রমের সঠিক ক্রম: অভাব -> প্রচেষ্টা -> উৎপাদন -> বণ্টন -> ভোগ।

5
5 of 30
ssc-2025

উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও: বিপুল সাহেব একজন তরুণ শিল্প উদ্যোক্তা। তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ৫ বিঘা জমি ক্রয় করে সেখানে একটি রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি শ্রমিক ও কর্মচারী নিয়োগ দিয়ে উৎপাদন শুরু করেন। বিপুল সাহেবের কর্মকাণ্ডের সাথে কোন অর্থব্যবস্থার মিল রয়েছে?

  • 1ইসলামি
  • ধনতান্ত্রিকCorrect Answer
  • 3সমাজতান্ত্রিক
  • 4মিশ্র
ব্যাখ্যা (Explanation)

ব্যক্তিগত মালিকানা, মুনাফা অর্জন ও অবাধ উদ্যোগ ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মূল বৈশিষ্ট্য।

6
6 of 30
ssc-2025

উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও: বিপুল সাহেব একজন তরুণ শিল্প উদ্যোক্তা। তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ৫ বিঘা জমি ক্রয় করে সেখানে একটি রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি শ্রমিক ও কর্মচারী নিয়োগ দিয়ে উৎপাদন শুরু করেন। উল্লিখিত অর্থব্যবস্থার বৈশিষ্ট্য হলো— i. ভোক্তা প্রয়োজন অনুসারে যে কোনো পণ্য ক্রয় করতে পারে ii. উৎপাদক স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে iii. সম্পদ বণ্টনে অসমতা দেখা দেয় নিচের কোনটি সঠিক?

  • 1i ও ii
  • 2i ও iii
  • 3ii ও iii
  • i, ii ও iiiCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

ধনতান্ত্রিক অর্থনীতিতে ভোক্তার সার্বভৌমত্ব, উৎপাদকের স্বাধীনতা ও আয় বৈষম্য বিদ্যমান থাকে।

7
7 of 30
ssc-2025

জনাব "P" ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য ঋণ নিতে চান। তিনি নিচের কোন ব্যাংকে যাবেন?

  • 1সোনালী ব্যাংক
  • 2জনতা ব্যাংক
  • কৃষি ব্যাংকCorrect Answer
  • 4রূপালী ব্যাংক
ব্যাখ্যা (Explanation)

কৃষি ব্যাংক কৃষকদের ফসল উৎপাদন বৃদ্ধির জন্য বিশেষায়িত কৃষিঋণ প্রদান করে।

8
8 of 30
ssc-2025

যৌথ পরিবার ভেঙে যাওয়ার কারণ কোনটি?

  • অধিক জনসংখ্যাCorrect Answer
  • 2বেকারত্ব
  • 3ভোগবাদী মানসিকতা
  • 4দ্রব্যমূল্য বৃদ্ধি
ব্যাখ্যা (Explanation)

অধিক জনসংখ্যা, স্থান সংকুলান ও অর্থনৈতিক চাপের কারণে যৌথ পরিবার ভেঙে একক পরিবার গঠিত হয়।

9
9 of 30
ssc-2025

তমদ্দুন মজলিস কার নেতৃত্বে গঠিত হয়?

  • 1ড. মুহম্মদ শহীদুল্লাহ
  • 2ড. মুহাম্মদ এনামুল হক
  • 3ড. সিরাজউদ্দীন আহমদ
  • অধ্যাপক আবুল কাশেমCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে সাংস্কৃতিক প্রতিষ্ঠান তমদ্দুন মজলিস গঠিত হয়।

10
10 of 30
ssc-2025

আমাদের সমাজ থেকে কুপ্রথার অপসারণ ঘটবে কিসের মাধ্যমে?

  • কর্মসংস্থান সৃষ্টিCorrect Answer
  • 2জনসংখ্যা নিয়ন্ত্রণ
  • 3জনশক্তি রপ্তানি
  • 4দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ
ব্যাখ্যা (Explanation)

কর্মসংস্থান সৃষ্টি ও শিক্ষার আলো প্রসারের মাধ্যমে সমাজে কুপ্রথা বিলুপ্ত হয়।

11
11 of 30
ssc-2025

ছাত্রীদের উপবৃত্তি প্রদান ভূমিকা রাখছে কোনটিতে? [IMAGE]

  • 1নারীর ক্ষমতায়নে
  • 2নারীর সামাজিক মর্যাদা বৃদ্ধিতে
  • নারী শিক্ষার সম্প্রসারণেCorrect Answer
  • 4নারীদের কর্মসংস্থান বৃদ্ধিতে
ব্যাখ্যা (Explanation)

উপবৃত্তি কর্মসূচি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে নারী শিক্ষার সম্প্রসারণে মুখ্য ভূমিকা রাখে।

12
12 of 30
ssc-2025

গ্রামীণ ব্যাংক কাদের ঋণ প্রদান করে?

  • 1শিল্পপতিদের
  • ভূমিহীনদেরCorrect Answer
  • 3আমানতকারীদের
  • 4রপ্তানিকারকদের
ব্যাখ্যা (Explanation)

গ্রামীণ ব্যাংক জামানতবিহীনভাবে গ্রামীণ দরিদ্র ও ভূমিহীন জনগণকে ক্ষুদ্রঋণ প্রদান করে।

13
13 of 30
ssc-2025

অপারেশন সার্চলাইট কী?

  • 1গণঅভ্যুত্থান
  • গণহত্যাCorrect Answer
  • 3যুদ্ধ প্রবৃতি
  • 4নৌ-ঘাঁটি আক্রমণ
ব্যাখ্যা (Explanation)

১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাতে পাকিস্তানি সামরিক বাহিনী কর্তৃক পরিচালিত বর্বর আক্রমণ ও গণহত্যা হলো অপারেশন সার্চলাইট।

14
14 of 30
ssc-2025

যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী কে ছিলেন?

  • 1ধীরেন্দ্রনাথ দত্ত
  • এ. কে. ফজলুল হকCorrect Answer
  • 3শামসুল হক
  • 4ড. সামছুজ্জোহা
ব্যাখ্যা (Explanation)

১৯৫৪ সালের নির্বাচনে বিজয়ের পর শেরে বাংলা এ. কে. ফজলুল হক যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী নিযুক্ত হন।

15
15 of 30
ssc-2025

কোনো স্থানের সময় সকাল ১০টা হলে তার ২° পশ্চিমের স্থানের স্থানীয় সময় কত হবে?

  • 1১০টা ৪ মিনিট
  • 2১০টা ৮ মিনিট
  • ৯টা ৫২ মিনিটCorrect Answer
  • 4৯টা ৫৮ মিনিট
ব্যাখ্যা (Explanation)

১° দ্রাঘিমার পার্থক্যে সময় ৪ মিনিট। ২° পশ্চিমের জন্য সময় ২ × ৪ = ৮ মিনিট কমবে। সুতরাং সময় = ১০টা - ৮ মিনিট = ৯টা ৫২ মিনিট।

16
16 of 30
ssc-2025

লালমাই পাহাড়ের অবস্থান কোন জেলায়?

  • 1ময়মনসিংহ
  • কুমিল্লাCorrect Answer
  • 3কুষ্টিয়া
  • 4চট্টগ্রাম
ব্যাখ্যা (Explanation)

লালমাই পাহাড় কুমিল্লা শহর থেকে ৮ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

17
17 of 30
ssc-2025

অনুচ্ছেদটি পড়ে ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও: সামি পরিবারের সাথে খাগড়াছড়ি বেড়াতে যাওয়ার সময় দেখে দুটি পিকআপ পাথরের ঘাসে পড়ে আছে। ফায়ার সার্ভিসের লোকজন কয়েকজন নারী ও শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছে। উদ্দীপকে ঘটনাটি পাঠ্যবইয়ের কোন ঘটনার সাথে সম্পর্কিত?

  • 1অভিঘাত
  • 2নারীর প্রতি সহিংসতা
  • 3পাহাড়
  • সড়ক দুর্ঘটনাCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

পাহাড়ি রাস্তায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া সড়ক দুর্ঘটনার উদাহরণ।

18
18 of 30
ssc-2025

অনুচ্ছেদটি পড়ে ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও: সামি পরিবারের সাথে খাগড়াছড়ি বেড়াতে যাওয়ার সময় দেখে দুটি পিকআপ পাথরের ঘাসে পড়ে আছে। ফায়ার সার্ভিসের লোকজন কয়েকজন নারী ও শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছে। উক্ত ঘটনার প্রভাবে— i. আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে ii. অপরাধ বৃদ্ধি পেতে পারে iii. আর্থ-সামাজিক পরিস্থিতির অবনতি হতে পারে নিচের কোনটি সঠিক?

  • 1i ও ii
  • 2i ও iii
  • 3ii ও iii
  • i, ii ও iiiCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

সড়ক দুর্ঘটনার ফলে পরিবারগুলো আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে সামগ্রিক আর্থ-সামাজিক পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব ফেলে।

19
19 of 30
ssc-2025

বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য কোনটি?

  • 1অত্যধিক শীতল
  • 2অত্যধিক উষ্ণ
  • 3অধিক বৃষ্টিপাত
  • সমভাবাপন্নCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

ক্রান্তীয় মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশের জলবায়ু সাধারণত সমভাবাপন্ন বা নাতিশীতোষ্ণ।

20
20 of 30
ssc-2025

কর্ণফুলী নদী কোন শহরের নিকট দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে?

  • 1সিলেট
  • 2ঢাকা
  • 3খুলনা
  • চট্টগ্রামCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

কর্ণফুলী নদী আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে চট্টগ্রাম শহরের পাশ দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।

21
21 of 30
ssc-2025

কোন মৌসুমে নদীর নাব্যতা কমে যায়?

  • শীতCorrect Answer
  • 2গ্রীষ্ম
  • 3বর্ষা
  • 4বসন্ত
ব্যাখ্যা (Explanation)

শীতকালে বৃষ্টিপাত না থাকায় নদ-নদীর পানির প্রবাহ কমে নাব্যতা সংকট তৈরি হয়।

22
22 of 30
ssc-2025

জাতীয় রাষ্ট্রের বৈশিষ্ট্য কোনটি?

  • রাষ্ট্রের আয়তন নির্দিষ্ট সীমার মধ্যে থাকেCorrect Answer
  • 2সকলে নাগরিক সুবিধা ভোগ করতে পারে না
  • 3শাসনকার্যে পরোক্ষভাবে অংশগ্রহণ করার বল দাবি করে
  • 4নারীদের ভোটাধিকার থাকে না
ব্যাখ্যা (Explanation)

জাতীয় রাষ্ট্রের নির্দিষ্ট সীমানা, সরকার এবং সার্বভৌমত্ব নির্ধারিত থাকে।

23
23 of 30
ssc-2025

ঐচ্ছিক কার্যাবলি কোন ধরনের রাষ্ট্রে বেশি দেখা যায়?

  • 1অনগ্রসর
  • 2উন্নয়নশীল
  • উন্নতCorrect Answer
  • 4যুদ্ধ-বিধ্বস্ত
ব্যাখ্যা (Explanation)

আধুনিক উন্নত ও কল্যাণমূলক রাষ্ট্রে জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে প্রচুর ঐচ্ছিক কাজ করা হয়।

24
24 of 30
ssc-2025

একটি রাজনৈতিক দলের বৈশিষ্ট্যগুলো হলো— i. কর্মসূচি প্রদান ii. জনসমর্থন সৃষ্টি করা iii. শাসনভার গ্রহণ নিচের কোনটি সঠিক?

  • 1i ও ii
  • 2i ও iii
  • 3ii ও iii
  • i, ii ও iiiCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

রাজনৈতিক দল কর্মসূচি প্রদান, জনমত গঠন এবং নির্বাচনের মাধ্যমে শাসনভার গ্রহণের চেষ্টা করে।

25
25 of 30
ssc-2025

জনাব 'Y' এমন একটি প্রতিষ্ঠানের সদস্য যেখানে তিনজন সংরক্ষিত মহিলা সদস্য রয়েছে। জনাব 'Y' এর প্রতিষ্ঠানটি হলো—

  • 1পৌরসভা
  • ইউনিয়ন পরিষদCorrect Answer
  • 3উপজেলা পরিষদ
  • 4জেলা পরিষদ
ব্যাখ্যা (Explanation)

ইউনিয়ন পরিষদে ৩টি ওয়ার্ড থেকে ৩ জন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হন।

26
26 of 30
ssc-2025

পৌরসভার সদস্যগণ কী নামে পরিচিত?

  • কাউন্সিলরCorrect Answer
  • 2মেম্বার
  • 3চেয়ারম্যান
  • 4মেয়র
ব্যাখ্যা (Explanation)

পৌরসভার ওয়ার্ডের নির্বাচিত সদস্যদের কাউন্সিলর বলা হয়।

27
27 of 30
ssc-2025

দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে— i. ব্রিটেনের ii. ভারতের iii. বাংলাদেশের নিচের কোনটি সঠিক?

  • i ও iiCorrect Answer
  • 2i ও iii
  • 3ii ও iii
  • 4i, ii ও iii
ব্যাখ্যা (Explanation)

ব্রিটেন ও ভারতে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বিদ্যমান, তবে বাংলাদেশে এককক্ষ বিশিষ্ট।

28
28 of 30
ssc-2025

অনুচ্ছেদটি পড়ে ২৮ এবং ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও: ডাক্তার সারোয়ার কানাডাতে একটি হাসপাতালে চাকরি করেন। তার পরিবার-পরিজন সবাই বাংলাদেশে বসবাস করে। তিনি পরিবারের ব্যয়ভার নির্বাহ করার জন্য নিয়মিত দেশে অর্থ প্রেরণ করেন। ডাক্তার সারোয়ারের কানাডা হতে অর্থ প্রেরণ নিচের কোনটির অন্তর্ভুক্ত?

  • 1মোট জাতীয় উৎপাদন
  • 2মোট জাতীয় আয়
  • রেমিটেন্সCorrect Answer
  • 4ব্যক্তিগত আয়
ব্যাখ্যা (Explanation)

প্রবাসীদের স্বদেশে প্রেরিত অর্থকে রেমিট্যান্স বলা হয়।

29
29 of 30
ssc-2025

অনুচ্ছেদটি পড়ে ২৮ এবং ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও: ডাক্তার সারোয়ার কানাডাতে একটি হাসপাতালে চাকরি করেন। তার পরিবার-পরিজন সবাই বাংলাদেশে বসবাস করে। তিনি পরিবারের ব্যয়ভার নির্বাহ করার জন্য নিয়মিত দেশে অর্থ প্রেরণ করেন। ডাক্তার সারোয়ারের আয় বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে— i. শিল্পায়নে ii. কর্মসংস্থান সৃষ্টিতে iii. জনপ্রতি রপ্তানিতে নিচের কোনটি সঠিক?

  • i ও iiCorrect Answer
  • 2i ও iii
  • 3ii ও iii
  • 4i, ii ও iii
ব্যাখ্যা (Explanation)

রেমিট্যান্স দেশের অভ্যন্তরীণ বিনিয়োগ, শিল্পায়ন ও পরোক্ষ কর্মসংস্থানে অবদান রাখে।

30
30 of 30
ssc-2025

এসডিজির চ্যালেঞ্জ মোকাবিলায় উল্লেখযোগ্য করণীয় কোনটি?

  • 1প্রচুর বিনিয়োগ
  • 2বৈদেশিক ঋণ গ্রহণ
  • কারিগরি শিক্ষার প্রসারCorrect Answer
  • 4সম্পদের ন্যায়প্রাপ্তি
ব্যাখ্যা (Explanation)

কারিগরি শিক্ষার প্রসার দক্ষ মানবসম্পদ তৈরিতে এবং এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে সরাসরি ভূমিকা রাখে।

Ready to test your knowledge?

Take this exam in timed Exam Mode with instant scoring or self-paced Practice Mode.