শব্দদ্বিত্ব কয় ধরনের?
- 1দুই
- তিনCorrect Answer
- 3চার
- 4পাঁচ
শব্দদ্বিত্ব প্রধানত ৩ প্রকার: অনুকার দ্বিত্ব, পুনরাবৃত্ত দ্বিত্ব এবং ধন্যাত্মক দ্বিত্ব।
SSC 2023 Bangla 2nd Paper Board Question Set (Cumilla Board)
শব্দদ্বিত্ব কয় ধরনের?
শব্দদ্বিত্ব প্রধানত ৩ প্রকার: অনুকার দ্বিত্ব, পুনরাবৃত্ত দ্বিত্ব এবং ধন্যাত্মক দ্বিত্ব।
কোনটি ক্রমবাচক সংখ্যাশব্দ?
ক্রমিক অবস্থান নির্দেশ করায় ‘একাদশ’ বা ‘সপ্তমী’ ক্রমবাচক বা পূরণবাচক শব্দ।
‘দোকান’ কোন ভাষার শব্দ?
‘দোকান’,‘কারখানা’, ‘চশমা’ ইত্যাদি ফারসি ভাষার শব্দ।
‘গুরুত্ব’ কোন পদ?
কোনো বিষয়ের গুণের ভাব বা নাম প্রকাশ করায় এটি একটি বিশেষ্য পদ (বোর্ড কিতে খ মুদ্রিত)।
কোনটি সকলবাচক সর্বনাম?
সকল ব্যক্তি বা বস্তুকে অন্তর্ভুক্ত করে নির্দেশ করতে সকলবাচক সর্বনাম ‘সবাই’, ‘সকল’, ‘উভয়’ বসে।
‘চলন্ত’ কোন ধরনের বিশেষণ?
বিশেষ্যের গতিশীল চলমান অবস্থা প্রকাশ করায় ‘চলন্ত’ একটি অবস্থাবাচক বিশেষণ।
রাখাল গরুকে ঘাস খাওয়ায়। এই বাক্যে ‘খাওয়ায়’ কোন ধরনের ক্রিয়া?
কর্তা অন্যকে দিয়ে কাজ করালে প্রযোজক ক্রিয়া হয় (যেমন: রাখাল গরুকে ঘাস খাওয়ায়)।
মিছিলটি সামনে এগিয়ে যায়। এখানে ‘সামনে’ কোন ধরনের ক্রিয়াবিশেষণ?
ক্রিয়া সম্পাদনের স্থান ও দিক নির্দেশ করায় ‘সামনে’ স্থানবাচক ক্রিয়াবিশেষণ।
আরে! তুমি আবার কখন এলে?
আকস্মিক মনের বিশ্বয় বা চমক প্রকাশ পাওয়ায় ‘আরে!’ বিস্ময় আবেগ পদ।
‘বিপদ ও দুঃখ একসংগে আসে।’— কোন ধরনের বাক্য?
‘ও’ যোজক দ্বারা দুটি মুক্ত বাক্যাংশ যুক্ত হওয়ায় এটি একটি যৌগিক বাক্য।
শুধু মানুষের বেলায় কোন নির্দেশক ব্যবহৃত হয়?
মানুষ বা ব্যক্তির সংখ্যা নির্দেশ করতে নির্দেশক ‘জন’ বসে।
সাধারণত ক্রিয়ার কাল, স্থান ও ভাব বোঝাতে কোন বিভক্তি যুক্ত হয়?
অধিকরণ কারকে ক্রিয়ার স্থান, কাল ও ভাব প্রকাশে সপ্তমী বিভক্তি ‘-এ’, ‘-তে’ বসে।
ক্রিয়ার প্রথম অংশকে কী বলে?
ক্রিয়াপদের মূল গঠন অংশ বা প্রথম অংশকে ধাতু বা ক্রিয়ামূল বলে।
বাক্যের ক্রিয়াকে যে চালায় তাকে কী বলে?
বাক্যে যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পাদন বা পরিচালনা করে তাকে কর্তা বলে।
বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, তাকে কী বলে?
বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, তাকে বলা হয় বাক্যের উদ্দেশ্য। যেমন— সীমা খেলে।
কাপটা উঁচু টেবিল থেকে পড়ে ভেঙে গেল। বাক্যে ‘উঁচু টেবিল থেকে’ কোন কারক?
যা থেকে কোনো বস্তু বিচ্যুত বা পতিত হয় তাকে অপাদান কারক বলে।
আমার খাওয়া হলো না। বাক্যটি কোন বাচ্যের উদাহরণ?
ক্রিয়াভাবের প্রাধান্য থাকায় এটি ভাববাচ্যের উদাহরণ।
‘অপপটু’ শব্দটির মধ্যে কোন ধরনের অর্থ পরিবর্তন লক্ষ করা যায়?
ভালো বা স্বাভাবিক অর্থ থেকে নিন্দনীয় অর্থে রূপান্তর হওয়াকে অর্থের অবনতি বলে।
আমি এখনই বের হচ্ছি— এর পরোক্ষ উক্তি কোনটি?
পরোক্ষ উক্তিতে ‘আমি এখনই’ পরিবর্তিত হয়ে ‘সে তখনই বের হচ্ছে’ রূপ ধারণ করে।
‘ভাগ্যের খেলা’ অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে?
‘অদৃষ্টের পরিহাস’ বাগধারার অর্থ হলো ভাগ্যের নিষ্ঠুর খেলা বা বিপর্যয়।
‘ইচ্ছা’ শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি?
‘আকাঙ্ক্ষা’, ‘অভিলাষ’, ‘সাধ’, ‘কামনা’ হলো ইচ্ছার সমার্থক শব্দ।
‘বন্ধন’ এর বিপরীত শব্দ কোনটি সঠিক?
‘বন্ধন’ শব্দের সঠিক বিপরীতার্থক শব্দ হলো ‘মুক্তি’।
কোনটি বাগযন্ত্র?
ধ্বনি উচ্চারণে সাহায্যকারী নাসিকা বা নাক হলো অন্যতম গুরুত্বপূর্ণ বাগপ্রত্যঙ্গ।
ধ্বনির প্রতীককে কী বলা হয়?
ধ্বনির চাক্ষুষ বা লিখিত প্রতীককে বর্ণ (Letter) বলে।
‘চাই’ শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে?
‘চাই’ (চ্ + আ + ই) শব্দে ‘আ’ এবং ‘ই’ স্বরধ্বনি পাশাপাশি যুক্ত হয়েছে।
কোনটি ঘোষ মহাপ্রাণ বর্ণ?
বর্গের ৪র্থ ধ্বনিসমূহ ঘোষ মহাপ্রাণ ধ্বনি।
কোন শব্দে বিপরীত অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে?
হাজির এর বিপরীত অর্থে ‘গরহাজির’ পদে আরবি ‘গর্’ উপসর্গ যুক্ত হয়েছে।
শব্দ ও ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় সেগুলোকে কী বলে?
শব্দ বা ধাতুর শেষে যুক্ত হওয়া শব্দাংশকে প্রত্যয় বলে।
‘আলুসিদ্ধ’ কোন সমাসের উদাহরণ?
যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন— সিদ্ধ যে আলু = আলুসিদ্ধ।
‘জনৈক’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
জন + এক = জনৈক (অ/আ + এ/ঐ = ঐ)।
Take this exam in timed Exam Mode with instant scoring or self-paced Practice Mode.