202525 Questions15 minNegative Marking

SSC AGRI 2025 SYLHET Board Exam – Question Bank & Answers

SSC 2025 Agriculture Board Question Set (Sylhet Board)

Question Bank (25)

Verified answers & explanations
1
1 of 25
ssc-2025

প্লাংকটনের উপস্থিতির জন্য পানির রং কেমন হবে?

  • 1হলুদাভ
  • 2বেগুনী
  • গাঢ় সবুজCorrect Answer
  • 4বাদামি সবুজ
ব্যাখ্যা (Explanation)

পুকুরে ফাইটোপ্লাংকটনের আধিক্য থাকলে পানির রং সবুজ বা গাঢ় সবুজ দেখায়।

2
2 of 25
ssc-2025

হাঁস-মুরগির ঘর কোন মুখী হতে হবে?

  • 1পূর্বমুখী
  • 2পশ্চিমমুখী
  • দক্ষিণমুখীCorrect Answer
  • 4উত্তরমুখী
ব্যাখ্যা (Explanation)

আলো-বাতাসের সুষ্ঠু চলাচলের জন্য হাঁস-মুরগির ঘর দক্ষিণমুখী হওয়া সর্বোত্তম।

3
3 of 25
ssc-2025

বারুয়া মিয়ার জমির ঢাল বরাবর লম্বাকৃতির রেখা সৃষ্টি হয়েছে। যা দেখতে অনেকটা হাতের রেখার মতো। এটি কোন ধরনের ভূমিক্ষয়?

  • 1আস্তরণ
  • রিলCorrect Answer
  • 3গালি
  • 4নালা
ব্যাখ্যা (Explanation)

বৃষ্টিপাতের ফলে জমির ঢাল বরাবর হাতের রেখার মতো সরু নালার সৃষ্টি হয়ে মাটি ক্ষয় হওয়াকে রিল ভূমিক্ষয় বলে।

4
4 of 25
ssc-2025

বারুয়া মিয়ার জমির ঢাল বরাবর লম্বাকৃতির রেখা সৃষ্টি হয়েছে। যা দেখতে অনেকটা হাতের রেখার মতো। এই ধরনের ভূমিক্ষয়ের অসুবিধা হলো— i. জমির উর্বরতা হারায় ii. ভূমিক্ষয় হয় iii. কৃষি যন্ত্রপাতি ব্যবহারে অসুবিধা নিচের কোনটি সঠিক?

  • i ও iiCorrect Answer
  • 2i ও iii
  • 3ii ও iii
  • 4i, ii ও iii
ব্যাখ্যা (Explanation)

রিল ভূমিক্ষয়ের ফলে জমির উপরিভাগের উর্বর মাটি ধুয়ে গিয়ে জমির উর্বরতা নষ্ট হয়।

5
5 of 25
ssc-2025

আমিষের অভাব পূরণের জন্য মুরগিকে কোন খাদ্যটি খাওয়াতে হবে?

  • ঝিনুক খোসারচূর্ণCorrect Answer
  • 2হাড়ের গুঁড়া
  • 3ডিমের খোসা
  • 4শুটকি মাছের গুঁড়া
ব্যাখ্যা (Explanation)

মুরগির খাদ্যে প্রাণিজ আমিষের পাশাপাশি ক্যালসিয়াম ও খনিজ উপাদানের পরিপূরক হিসেবে ঝিনুক খোসার চূর্ণ বা শুঁটকির গুঁড়া ব্যবহৃত হয়।

6
6 of 25
ssc-2025

ফল ব্যবসায়ী সেলিম রাজশাহী থেকে আম কিনে পরিবহনের মাধ্যমে ঢাকায় আনেন। প্যাকেজিং ত্রুটির কারণে তার অনেক আম নষ্ট হয়। সেলিম তার আম পরিবহনে ব্যবহার করার প্রয়োজন ছিল— i. মোটা কাঠের বাক্স ii. শক্ত পলিথিন ব্যাগ iii. চটের বস্তা নিচের কোনটি সঠিক?

  • iCorrect Answer
  • 2ii
  • 3iii
  • 4i, ii ও iii
ব্যাখ্যা (Explanation)

আম পরিবহনের সময় আলো-বাতাস চলাচল ও আঘাত থেকে রক্ষার জন্য হালকা ও ছিদ্রযুক্ত কাঠের বাক্স ব্যবহার করা প্রয়োজন ছিল।

7
7 of 25
ssc-2025

ফল ব্যবসায়ী সেলিম রাজশাহী থেকে আম কিনে পরিবহনের মাধ্যমে ঢাকায় আনেন। প্যাকেজিং ত্রুটির কারণে তার অনেক আম নষ্ট হয়। সেলিমের আম নিরাপদ পরিবহনের জন্য বিবেচ্য বিষয়গুলো হলো— i. উপযুক্ত পাত্র ii. যথাযথ প্যাকিং iii. পণ্যের সঠিক মিশ্রণ নিচের কোনটি সঠিক?

  • 1i ও ii
  • 2i ও iii
  • 3ii ও iii
  • i, ii ও iiiCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

ফল নিরাপদ পরিবহনের ক্ষেত্রে উপযুক্ত পাত্র নির্বাচন, যথাযথ প্যাকিং ও সঠিক গ্রেডিং বিবেচনা করতে হয়।

8
8 of 25
ssc-2025

প্রতিকূল পরিবেশে উদ্ভিদের খাপ খাইয়ে নেওয়ার কৌশলকে কী বলে?

  • অভিযোজনCorrect Answer
  • 2অভিস্রবণ
  • 3সালোকসংশ্লেষণ
  • 4প্রস্বেদন
ব্যাখ্যা (Explanation)

প্রতিকূল পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিয়ে বেঁচে থাকার শারীরিক প্রক্রিয়াকে অভিযোজন বলে।

9
9 of 25
ssc-2025

খরা অবস্থায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকে—

  • 1বেশি
  • কমCorrect Answer
  • 3প্রখর
  • 4মাঝারি
ব্যাখ্যা (Explanation)

খরা অবস্থায় বায়ুমণ্ডলে আপেক্ষিক আর্দ্রতা এবং জলীয় বাষ্পের পরিমাণ অনেক কম থাকে।

10
10 of 25
ssc-2025

ধান চাষে জৈব সার কখন জমিতে প্রয়োগ করতে হয়?

  • 1প্রথম চাষের সময়
  • শেষ চাষের সময়Correct Answer
  • 3চারা রোপণের ১৫ দিন পরে
  • 4চারা রোপণের ২০ দিন পরে
ব্যাখ্যা (Explanation)

ধান চাষে জমি তৈরির শেষ চাষ ও মই দেওয়ার সময় সম্পূর্ণ জৈব সার ও ফসফেট সার মাটির সাথে মিশিয়ে দিতে হয়।

11
11 of 25
ssc-2025

উৎপাদন মৌসুমের ভিত্তিতে শাক-সবজিকে কয় ভাগে ভাগ করা হয়?

  • 1২ ভাগে
  • ৩ ভাগেCorrect Answer
  • 3৪ ভাগে
  • 4৫ ভাগে
ব্যাখ্যা (Explanation)

উৎপাদন মৌসুমের ওপর ভিত্তি করে শাকসবজিকে ৩ ভাগে ভাগ করা হয়: গ্রীষ্মকালীন, শীতকালীন ও বারোমাসি।

12
12 of 25
ssc-2025

মৎস্য সংরক্ষণ আইন কত সালে প্রণীত হয়?

  • ১৯৫০Correct Answer
  • 2১৯৮০
  • 3১৯৯৫
  • 4১৯৮০
ব্যাখ্যা (Explanation)

প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষায় ১৯৫০ সালে সর্বপ্রথম 'মৎস্য সংরক্ষণ আইন' প্রণীত হয়।

13
13 of 25
ssc-2025

সাইলেজ তৈরিতে বায়ুরোধী অবস্থায় গাঁজনের জন্য প্রয়োজন—

  • সুগারCorrect Answer
  • 2ল্যাকটিক এসিড
  • 3অ্যামাইনো এসিড
  • 4লবণ
ব্যাখ্যা (Explanation)

সাইলেজ ফারমেন্টেশনে ল্যাকটিক এসিড ব্যাকটেরিয়ার বৃদ্ধির জন্য শর্করা বা সুগারের জোগান প্রয়োজন হয়।

14
14 of 25
ssc-2025

কোনটি কলা গাছের রোগ?

  • 1পাতা কুঁকড়ানো রোগ
  • ডাইব্যাকCorrect Answer
  • 3পানামা রোগ
  • 4পাউডারি মিলভিউ
ব্যাখ্যা (Explanation)

কলা গাছের প্রধান ক্ষতিকর রোগগুলোর মধ্যে রয়েছে পানামা, সিগাটোগা, ডাইব্যাক ও গুচ্ছমাথা রোগ।

15
15 of 25
ssc-2025

কলার চারাকে কী বলা হয়?

  • তেউড়Correct Answer
  • 2ডাম
  • 3কেকড়ি
  • 4অসি
ব্যাখ্যা (Explanation)

কলা গাছের ভূ-নিম্নস্থ কান্ড থেকে গজানো নতুন চারাকে তেউড় বা সাকার বলে।

16
16 of 25
ssc-2025

আবদুল করিম সাহেব পারিবারিক খামারে দুটি দেশি গাভী পালন করেন। জানুয়ারি মাসে সব গাভী দুধ দিলেও তিনি হতাশ। বেশি দুধ পাওয়ার জন্য প্রাণিসম্পদ কর্মকর্তা তাঁকে উন্নত জাতের সংকর গাভী পালনের পরামর্শ দেন। আবদুল করিম সাহেবের জানুয়ারি মাসে দৈনিক কতটুকু দুধ পান?

  • ৫.০০ – ৭.৫ লিটারCorrect Answer
  • 2৪.০০ – ১২.০০ লিটার
  • 3৬.০০ – ১০.০০ লিটার
  • 4১০.০০ – ২০.০০ লিটার
ব্যাখ্যা (Explanation)

দেশি গাভী থেকে গড়ে দৈনিক ১.৫-২.৫ লিটার হিসেবে দুটি গাভী থেকে দৈনিক প্রায় ৫.০০-৭.৫ লিটার দুধ পাওয়া যায়।

17
17 of 25
ssc-2025

আবদুল করিম সাহেব পারিবারিক খামারে দুটি দেশি গাভী পালন করেন। জানুয়ারি মাসে সব গাভী দুধ দিলেও তিনি হতাশ। বেশি দুধ পাওয়ার জন্য প্রাণিসম্পদ কর্মকর্তা তাঁকে উন্নত জাতের সংকর গাভী পালনের পরামর্শ দেন। প্রাণিসম্পদ কর্মকর্তা কোন জাতটি পালনের পরামর্শ দেন?

  • 1সিন্ধি সিং
  • ব্ল্যাক চিটাগাংCorrect Answer
  • 3ফ্রিজিয়ান
  • 4হলস্টেইন
ব্যাখ্যা (Explanation)

অধিক দুধ উৎপাদনের জন্য দেশীয় সংকর উপযোগী উন্নত জাত হিসেবে ব্ল্যাক চিটাগাং বা সংকর জাতের পরামর্শ দেওয়া হয়।

18
18 of 25
ssc-2025

ভেড়া পালনের উদ্দেশ্য হলো— i. পশম ii. চামড়া iii. মাংস নিচের কোনটি সঠিক?

  • 1i
  • 2i ও ii
  • 3i ও iii
  • i, ii ও iiiCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

ভেড়া থেকে উৎকৃষ্ট পশম (উল), চামড়া ও মাংস পাওয়া যায়।

19
19 of 25
ssc-2025

কোন গাছের বীজ সংরক্ষণ করা যায় না?

  • 1ঝাউ
  • রেইনট্রিCorrect Answer
  • 3কড়ই
  • 4দেবদারু
ব্যাখ্যা (Explanation)

তেলঙ্গুর ও রেইনট্রি জাতীয় কিছু গাছের বীজ বেশিদিন সংরক্ষণ করা যায় না, সংগ্রহের পরপরই রোপণ করতে হয়।

20
20 of 25
ssc-2025

আলু গাছের সম্পূর্ণ অংশ উপড়ে ফেলাকে কী বলে?

  • 1কালচার পদ্ধতি
  • 2কাটিং পদ্ধতি
  • উত্তোলন পদ্ধতিCorrect Answer
  • 4হাম পুলিং
ব্যাখ্যা (Explanation)

আলুর পরিপক্বতার পর মাটির নিচের কন্দসহ গাছ সম্পূর্ণ উপড়ে বা তুলে নেওয়াকে উত্তোলন পদ্ধতি বলে।

21
21 of 25
ssc-2025

কোনটি পারিবারিক খামারের স্থায়ী খরচ?

  • 1বালতি
  • লিটারCorrect Answer
  • 3টিকা
  • 4বাসা ক্রয়
ব্যাখ্যা (Explanation)

খামারের ব্যবহৃত সরঞ্জাম ও লিটার সামগ্রী নির্দিষ্ট সময়ের নিয়মিত খরচের অংশ।

22
22 of 25
ssc-2025

কোন ফসলটি বাংলাদেশে সাধারণত চাষ করা হয়?

  • 1গম
  • ধানCorrect Answer
  • 3ভুট্টা
  • 4পাট
ব্যাখ্যা (Explanation)

ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য এবং সবচেয়ে বিস্তৃতভাবে আবাদকৃত ফসল।

23
23 of 25
ssc-2025

কৃষির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি?

  • 1সার প্রয়োগ
  • জমি প্রস্তুতিCorrect Answer
  • 3সেচ
  • 4আগাছা দমন
ব্যাখ্যা (Explanation)

ফসল উৎপাদনের প্রাথমিক ও সবচেয়ে মৌলিক ধাপ হলো সঠিক জমি প্রস্তুতি।

24
24 of 25
ssc-2025

নিচের কোনটি ভূমিক্ষয়ের জন্য সবচেয়ে ক্ষতিকর?

  • বৃষ্টিCorrect Answer
  • 2বায়ু
  • 3হালচাষ
  • 4জুমচাষ
ব্যাখ্যা (Explanation)

বৃষ্টিপাতের আঘাত ও বৃষ্টির পানির তীব্র স্রোত ভূমিক্ষয়ের সবচেয়ে বড় প্রাকৃতিক কারণ।

25
25 of 25
ssc-2025

জমিতে কয় পর্যায়ে রোগিং করতে হয়?

  • 1দুই
  • 2তিন
  • চারCorrect Answer
  • 4পাঁচ
ব্যাখ্যা (Explanation)

বীজ জমিতে চার পর্যায়ে (গাছ বাড়ন্ত সময়, ফুল আসার সময়, বীজ পাকার সময় ও কাটার সময়) রোগিং করতে হয়।

Ready to test your knowledge?

Take this exam in timed Exam Mode with instant scoring or self-paced Practice Mode.