কোনটি ভালো বীজ বৃক্ষের বৈশিষ্ট্য?
- 1গাছটি বেশি বয়সী হবে
- 2গাছটি অল্প বয়সী হবে
- 3গাছটি শাখা-প্রশাখা বিহীন হবে
- গাছটি সবল ও সতেজ হবেCorrect Answer
ভালো বীজ পাওয়ার জন্য মাতৃগাছটি সবল, সতেজ, সোজা ও রোগমুক্ত হওয়া আবশ্যক।
SSC 2025 Agriculture Board Question Set (Comilla Board)
কোনটি ভালো বীজ বৃক্ষের বৈশিষ্ট্য?
ভালো বীজ পাওয়ার জন্য মাতৃগাছটি সবল, সতেজ, সোজা ও রোগমুক্ত হওয়া আবশ্যক।
ধানক্ষেতে চাষ উপযোগী মাছ কোনটি?
ধানক্ষেতে চাষের জন্য দ্রুত বর্ধনশীল মাছ নির্বাচন করতে হবে; যেমন- তেলাপিয়া, সরপুঁটি, রাজপুঁটি ইত্যাদি।
ধানের টুংরো রোগ ছড়ায় কোনটির মাধ্যমে?
সবুজ পাতা ফড়িং ধানের মারাত্মক ক্ষতিকর ভাইরাসজনিত টুংরো রোগের প্রধান বাহক।
মাছ চাষের পুকুরের পানি ক্ষারীয় অবস্থা দূর করে— i. রোটেনন ii. তেঁতুল iii. অ্যামোনিয়াম সালফেট নিচের কোনটি সঠিক?
পুকুরের পানি বেশি ক্ষারীয় হয়ে গেলে অ্যামোনিয়াম সালফেট বা তেঁতুল পানিতে গুলে প্রয়োগ করে ক্ষারীয় ভাব কমানো যায়।
দেশের বিস্তৃত বন্যা প্রবণ এলাকার প্রধান ফসল কোনটি?
দেশের বিস্তৃত বন্যা প্রবণ বা জলমগ্ন এলাকায় গভীর পানির বোনা আমন ধান প্রধান ফসল হিসেবে চাষ হয়।
স্ত্রী চেলে পোকা পাটের কোন অংশে ক্ষতি করে?
স্ত্রী চেলে পোকা চারা গাছের ডগায় ছিদ্র করে ডিম পাড়ে, ফলে ডগায় গিঁটের সৃষ্টি হয় এবং আঁশের মান নষ্ট হয়।
কোন অঞ্চলের ভূমি ৯০ শতাংশের বেশি উঁচু?
চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের ভূ-প্রকৃতির প্রায় ৯০ শতাংশের বেশি অংশ উঁচু পাহাড়ি ভূমি।
কৃষকের ভাষায় ভূ-পৃষ্ঠের কত সে.মি. গভীর স্তরকে মাটি বলে?
কৃষকের ভাষায় ভূ-পৃষ্ঠের উপরিভাগের ১৫ থেকে ১৮ সে.মি. গভীর স্তর যেখান থেকে উদ্ভিদের শিকড় পুষ্টি নেয়, তাকে মাটি বলে।
শুষ্ক আলফালফাতে শতকরা ৫০ – ৭০ ভাগ কোন পুষ্টির খাদ্য থাকে?
শুষ্ক আলফালফাতে ৫০-৭০ ভাগ আমিষ থাকে। এছাড়া এটি ভিটামিন এ, বি এবং বিভিন্ন খনিজ উপাদানে সমৃদ্ধ।
[IMAGE] চিত্রের বস্তুটির নাম কী?
মাছকে সম্পূরক খাদ্য নির্দিষ্ট স্থানে ভাসিয়ে দেওয়ার জন্য পুকুরে ফিডিং ফ্রেম ব্যবহার করা হয়।
[IMAGE] চিত্রের বস্তুটির ব্যবহার হলো— i. পানি বিশুদ্ধ করা ii. পুকুরের তলায় গ্যাস দূর করা iii. পুকুরের ঘোলাত্ব দূর করা নিচের কোনটি সঠিক?
ফিডিং ফ্রেম খাদ্যকে ছড়িয়ে যাওয়া রোধ করে পানি দূষণ কমায় এবং সার্বিক পরিবেশের ভারসাম্য বজায় রাখে।
বীজ আলু উৎপাদনের ক্ষেত্রে আন্তঃ আলু বপন করা ভালো। তাই কুদ্দুস আলি আলু আলু রোপণ করলেন। কুদ্দুস আলি আলুচাষে লাইন থেকে লাইনের দূরত্ব কতটুকু রাখলেন?
বীজ আলু উৎপাদনের জন্য আন্তঃআলু বপনে লাইন থেকে লাইনের আদর্শ দূরত্ব হলো ৬০ সে.মি.।
বীজ আলু উৎপাদনের ক্ষেত্রে আন্তঃ আলু বপন করা ভালো। তাই কুদ্দুস আলি আলু আলু রোপণ করলেন। কুদ্দুস আলি বীজ থেকে বীজের দূরত্ব কতটুকু রাখলেন?
বীজ আলু রোপণে লাইনে বীজ থেকে বীজের আদর্শ দূরত্ব হলো ২৫ সে.মি.।
জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ কোনটি?
ভৌগোলিক অবস্থান ও নদীমাতৃক নিচু বদ্বীপ হওয়ায় জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও ক্ষতিগ্রস্ত দেশ বাংলাদেশ।
উদ্ভিদের বংশ বিস্তারের প্রধান মাধ্যম কোনটি?
বীজ উদ্ভিদের বংশবিস্তারের প্রধান মাধ্যম। উদ্ভিদের অস্তিত্ব রক্ষায় বীজের ভূমিকা সর্বাধিক।
মাছ চাষের প্রধান পুকুর কোনটি?
আঙুলিপোনা বড় করে বিক্রয়যোগ্য মাছ তৈরির প্রধান পুকুর হলো মজুদ পুকুর।
একদিন দুই বন্ধু চিন্তা করল তারা কয়েকজন বন্ধু মিলে বনভোজন করবে। দুই বন্ধু বনে গিয়ে কয়েকটি পাখি শিকার করে নিয়ে আসল। কিছু দিন পর তাদের বাড়িতে পুলিশ আসল। দুই বন্ধুর সর্বনিম্ন কতমাস জেল হতে পারে?
বন্যপ্রাণী ও বনাঞ্চল নিরাপত্তা আইন অনুসারে বিনা অনুমতিতে বন্য পাখি বা প্রাণী শিকারের জন্য সর্বনিম্ন ৬ মাসের কারাদণ্ড হতে পারে।
একদিন দুই বন্ধু চিন্তা করল তারা কয়েকজন বন্ধু মিলে বনভোজন করবে। দুই বন্ধু বনে গিয়ে কয়েকটি পাখি শিকার করে নিয়ে আসল। কিছু দিন পর তাদের বাড়িতে পুলিশ আসল। দুই বন্ধুর বাড়িতে পুলিশ আসার কারণ— i. বিনা অনুমতিতে পাখি শিকার ii. বনের ক্ষতি সাধন iii. বনের বৃক্ষ কর্তন নিচের কোনটি সঠিক?
বিনা অনুমতিতে বনের পাখি শিকার করা এবং জীববৈচিত্র্যের ক্ষতিসাধন করা আইনত দণ্ডনীয় অপরাধ।
বীজ আলু শোধন করতে কোনটি ব্যবহার করা হয়?
বীজ আলু জীবাণুমুক্ত বা শোধন করতে ৩% বোরিক এসিড দ্রবণ ব্যবহার করা হয়।
মোট মাছ উৎপাদনের শতকরা কত ভাগ আসে অভ্যন্তরীণ জলাশয় থেকে?
দেশের মোট মাছ উৎপাদনের শতকরা প্রায় ৮০ থেকে ৮৫ ভাগ আসে অভ্যন্তরীণ জলাশয় থেকে।
ব্রিধান-৫৭ গাছের উচ্চতা কত সে.মি. হয়?
উচ্চফলনশীল খরা সহনশীল ব্রি ধান-৫৭ গাছের গড় উচ্চতা ১১৫-১২০ সে.মি. হয়ে থাকে।
পুঁইশাকে বিদ্যমান— i. ভিটামিন এ ii. ক্যালসিয়াম iii. ভিটামিন ডি নিচের কোনটি সঠিক?
পুঁইশাকে প্রচুর পরিমাণে ক্যারোটিন বা ভিটামিন এ এবং ক্যালসিয়াম খনিজ থাকে।
কৃষি সমবায় কোন ধরনের কার্যক্রম?
কৃষি সমবায় সমমনা ব্যক্তিদের পারস্পরিক সহযোগিতায় পরিচালিত একটি সমন্বিত কার্যক্রম।
বাংলাদেশের মোট মজুদ কাঠের পরিমাণ কত মিলিয়ন ঘন মিটার?
বাংলাদেশে বনাঞ্চলের বৃক্ষের মোট মজুদ কাঠের পরিমাণ প্রায় ৬৬.২০ মিলিয়ন ঘনমিটার।
আবাসনভাবে ভেড়া উৎপাদনের ক্ষেত্রে ঘরের মেঝে যে রকম হবে— i. পাঁকা ii. আধা পাঁকা iii. কাঁচা নিচের কোনটি সঠিক?
ভেড়ার ঘরের মেঝে পাকা, আধা-পাকা বা শুকনো কাঁচা প্রকৃতির হতে পারে।
Take this exam in timed Exam Mode with instant scoring or self-paced Practice Mode.