কোন জিনের মাধ্যমে আলু রোগ-প্রতিরোধী হয়েছে?
- 1এসিটাইল ট্রান্সফারেজ
- অসমোটিন জিনCorrect Answer
- 3ক্রিস্টাল প্রোটিন জিন
- 4CP-জিন
ব্যাখ্যা: আলুতে অসমোটিন জিন দ্বারা Phytophthora infestans প্রতিরোধী জাত উদ্ভাবন করা হয়েছে।
Medical Admission Test Question Set (2023-2024)
কোন জিনের মাধ্যমে আলু রোগ-প্রতিরোধী হয়েছে?
ব্যাখ্যা: আলুতে অসমোটিন জিন দ্বারা Phytophthora infestans প্রতিরোধী জাত উদ্ভাবন করা হয়েছে।
গ্লাইকোজেন বিষয়ে নিচের কোনটি সঠিক?
ব্যাখ্যা: গ্লাইকোজেন পেশির কাজে শক্তি যোগায় এবং প্রাণীদেহে সঞ্চিত খাদ্য হিসেবে থাকে।
নিচের কোনটি অত্যাবশ্যকীয় অ্যামিনো এসিডের বৈশিষ্ট্য?
ব্যাখ্যা: অত্যাবশ্যকীয় অ্যামিনো এসিডের বৈশিষ্ট্য: উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, বর্ণহীন ও স্ফটিকাকার পদার্থ এবং অ্যালকোহলে অদ্রবণীয়।
সেন্ট্রোমিয়ার বিষয়ে কোনটি সঠিক?
ব্যাখ্যা: সেন্ট্রোমিয়ার মাকুতন্তুর সাথে ক্রোমোসোমকে সংযুক্ত রাখে এবং এটি DNA ও প্রোটিন দিয়ে গঠিত।
জেনেটিক ম্যাপ তৈরি করা হয়-
ব্যাখ্যা: ক্রসিং ওভারের শতকরা হার থেকে ক্রোমোসোম ম্যাপ/ জেনেটিক ম্যাপ তৈরি করা যায়।
ব্যাকটেরিয়ার কোষঝিল্লির বৈশিষ্ট্য কোনটি?
ব্যাখ্যা: ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লি কোষের ভেতরে ও বাহিরে দ্রবীভূত পদার্থের যাতায়াত নিয়ন্ত্রণ করে।
জীবদেহে বিভিন্ন প্রকার লিপিডের ভূমিকা বিষয়ে কোনটি সঠিক?
ব্যাখ্যা: ক্যারোটিন, জ্যান্থোফিল, ক্লোরোফিল ইত্যাদি লিপিড উদ্ভিদে বর্ণ সৃষ্টি করে।
একশত গ্রাম মাশরুমে কত গ্রাম শর্করা থাকে?
ব্যাখ্যা: প্রতি ১০০ গ্রাম মাশরুমে ৪-৫ গ্রাম (4.3 grams) শর্করা থাকে।
ম্যালেরিয়া রোগীর রক্তশূন্যতার প্রধান কারণ কোনটি?
ব্যাখ্যা: ম্যালেরিয়ার অযৌন জননের এরিথ্রোসাইটিক সাইজোগনি চক্রের শেষে লোহিত কণিকার প্রাচীর ভেঙ্গে মেরোজোয়েটগুলো রক্তরসে বের হয়ে আসে।
শৈবাল বিষয়ে কোনটি সঠিক?
ব্যাখ্যা: লোহিত শৈবাল প্রবাল প্রাচীর (Coral reef) গঠন করে।
কলেরা বিষয়ে কোনটি সঠিক?
ব্যাখ্যা: কলেরা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারা হয় এবং বিশ্বে প্রতিবছর ১,০০,০০০ লোক এ রোগে মারা যায়।
কোন ব্যাকটেরিয়া মুক্ত অক্সিজেন ছাড়া বাঁচে?
ব্যাখ্যা: Clostridium ব্যাকটেরিয়া বাতাসের মুক্ত অক্সিজেন ছাড়াই বাঁচতে পারে।
প্রাণীকোষ বিষয়ে কোনটি সঠিক?
ব্যাখ্যা: প্রাণীকোষের ক্ষেত্রে কোষে সেন্ট্রোসোম থাকে, কিন্তু কোষ গহ্বর ও প্লাস্টিড অনুপস্থিত।
ডেঙ্গু ভাইরাস বিষয়ে কোনটি সঠিক?
ব্যাখ্যা: ডেঙ্গু একটি RNA ফ্ল্যাভিভাইরাস এবং এর বাহক Aedes aegypti ও Aedes albopictus নামক মশকী।
রাইবোজ-
ব্যাখ্যা: রাইবোজ ATP, NAD⁺, NADP⁺ ইত্যাদি কো-এনজাইমের সাথে যুক্ত থাকে এবং এটি অ্যালডোপেন্টোজ নামে পরিচিত।
ফল, রুটি এবং অন্যান্য খাদ্যের উপরে কোন ছত্রাক জন্মায়?
ব্যাখ্যা: জাইগোট ছত্রাকগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত হলো ছাতলা বা মোল্ড যা ফল, রুটি এবং অন্যান্য খাদ্যের উপর জন্মায়।
ট্রান্সজেনিক সয়াবিনের বৈশিষ্ট্য কোনটি?
ব্যাখ্যা: সয়াবিন উচ্চ অলিয়েক অ্যাসিড সম্পন্ন, আলু কীটপতঙ্গ ও ভাইরাস প্রতিরোধী, এবং ধান ও গম আগাছানাশক সহনশীল।
নিচের কোনটি লাইসোসোম (Lysosome) এর বৈশিষ্ট্য?
ব্যাখ্যা: লাইসোসোমের বৈশিষ্ট্য: আবরণী দিয়ে আবৃত থাকে, সাইটোপ্লাজমের সর্বত্র সমানভাবে সাজানো থাকে এবং বিভিন্ন এনজাইম থাকে।
Arthropoda পর্বের প্রাণীদের প্রধান রেচন অঙ্গ কোনটি?
ব্যাখ্যা: Arthropoda পর্বের প্রাণীদের প্রধান রেচন অঙ্গ ম্যালপিজিয়ান নালিকা।
কোন পর্বের প্রাণীতে র্যাবডিটিফর্ম লার্ভা দশা দেখা যায়?
ব্যাখ্যা: নেমাটোডা পর্বে র্যাবডিটিফর্ম লার্ভা দশা দেখা যায়।
নিচের কোনটিতে অরীয় প্রতিসাম্য দেখা যায়?
ব্যাখ্যা: হাইড্রা, জেলিফিস, সী অ্যানিমন ও সম্পর্কিত গোষ্ঠিভুক্ত প্রাণীদের মধ্যে অরীয় প্রতিসাম্যতা দেখা যায়।
কোন এনজাইম ব্যাকটেরিয়া ধ্বংস করে?
ব্যাখ্যা: লাইসোজাইম এনজাইম গৃহীত খাদ্যের ব্যাকটেরিয়া ধ্বংসের মাধ্যমে রোগ প্রতিরোধ করে।
হিমোগ্লোবিনের কোন অংশে CO₂ যুক্ত হয়?
ব্যাখ্যা: লোহিত কণিকার মধ্যে যে হিমোগ্লোবিন থাকে তার গ্লোবিন অংশের অ্যামিনো গ্রুপের -(NH₂) সাথে CO₂ যুক্ত হয়ে কার্বামিনোহিমোগ্লোবিন যৌগ গঠন করে।
সরিসৃপের যুগ কোনটি?
ব্যাখ্যা: সরিসৃপের যুগ→ মেসোজয়িক, স্তন্যপায়ীর যুগ →সিনোজয়িক, উভচরের যুগ→ প্যালিওজয়িক।
কোন প্রাণীর ক্ষেত্রে পুরুষ অপেক্ষা স্ত্রীতে একটি ক্রোমোজোম বেশী থাকে?
ব্যাখ্যা: ঘাসফড়িং এর স্ত্রী ক্রোমোজোম 2A + XX এবং পুরুষের ক্রোমোজোম 2A + XO (Y না থাকায় 'O' শূন্য লেখা হয়)।
সবচেয়ে বেশি খাদ্যসার শোষিত হয়-
ব্যাখ্যা: সবচেয়ে বেশী খাদ্যসার শোষিত হয় ক্ষুদ্রান্ত্রের জেজুনামে।
নিচের কোন কোষ যেকোনো ধরনের কোষে পরিণত হতে পারে?
ব্যাখ্যা: ইন্টারস্টিশিয়াল কোষ অন্য যেকোনো ধরনের বহিঃত্বকীয় কোষে পরিণত হতে পারে।
প্লাজমার কোন উপাদান রক্তক্ষরণ বন্ধে সহায়তা করে?
ব্যাখ্যা: প্লাজমা প্রোটিনের মধ্যে ফাইব্রিনোজেন রক্ত তঞ্চনে সহায়তা করে।
বর্ণান্ধ বাবা ও স্বাভাবিক দৃষ্টির মায়ের (বাহক নয়) কন্যা সন্তানের স্বাভাবিক দৃষ্টির সম্ভাব্য হার কত?
ব্যাখ্যা: বর্ণান্ধ বাবা (XcY) ও স্বাভাবিক দৃষ্টির মা (XCXC) এর F₁ জনুর পুত্র, কন্যা সকলেই স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হবে।
নিকট সম্পর্কিত জীবগোষ্ঠী ভিন্ন পরিবেশে বসবাসের ফলে যে বিবর্তন ঘটে, তাকে বলা হয়-
ব্যাখ্যা: নিকট সম্পর্কিত জীবগোষ্ঠী ভিন্ন পরিবেশে বসবাসের ফলে যে বিবর্তন ঘটে, তাকে অপসারী বিবর্তন বলে।
H₂ ফুয়েল সেলে অ্যানোড ও ক্যাথোড হিসাবে কোনটি ব্যবহৃত হয়?
ব্যাখ্যা: হাইড্রোজেন ফুয়েল সেলে গ্রাফাইট বা কার্বন দন্ড অ্যানোড ও ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয়।
বায়ুতে H₂S এর কত ppm মাত্রা মানুষের জন্য প্রাণঘাতী?
ব্যাখ্যা: WHO অনুমোদিত H₂S এর TLV = 0.0002 ppm; কিন্তু 50 ppm বা এর উপরের মাত্রা মানুষের জন্য প্রাণঘাতী।
ব্যুরেটের পরপর ক্ষুদ্রতম দুই দাগের পার্থক্য কত মিঃ লিঃ (ml)?
ব্যাখ্যা: ব্যুরেটের ক্ষুদ্রতম ভাগ বা পরপর ক্ষুদ্রতম দুই ভাগের পার্থক্য 0.1 ml
কোন গ্যাসদ্বয়ের ব্যাপনের হার সমান?
ব্যাখ্যা: N₂- এর আণবিক ভর = 28 এবং CO- এর আণবিক ভর = 28; আণবিক ভর সমান হওয়ায় ব্যাপন হার উভয়েরই সমান হবে।
গ্যাসীয় অবস্থায় এক মোল পরমাণুতে এক মোল ইলেকট্রন যুক্ত হলে যে শক্তির পরিবর্তন হয় তাকে কী বলে?
ব্যাখ্যা: গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণু প্রত্যেকে একটি করে এক মোল ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে গ্যাসীয় বিচ্ছিন্ন এক মোল একক ঋণাত্মক চার্জযুক্ত আয়ন সৃষ্টি করতে যে পরিমাণ শক্তি নির্গত হয়, তাকে সেই মৌলের (১ম) ইলেকট্রন আসক্তি বলে।
NTP তে 2.24L গ্যাসে কতটি CO₂ molecule থাকে?
ব্যাখ্যা: NTP-তে, 22.4 L গ্যাসে CO₂ এর অণুর সংখ্যা = 6.02×10²³ টি, সুতরাং 2.24 L গ্যাসে CO₂ এর অণুর সংখ্যা = 6.02×10²² টি।
কোনটিতে অ্যালকোহল ও এসিড কার্যকরী মূলক উভয়ই বিদ্যমান?
ব্যাখ্যা: ল্যাকটিক অ্যাসিডে অ্যালকোহল (-OH) ও জৈব এসিড (-COOH) এর কার্যকরী মূলক বিদ্যমান।
ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করতে কোন জোড়াটি ব্যবহার করা হয়?
ব্যাখ্যা: দুর্বল ক্ষারক ও ঐ ক্ষারকের সাথে সবল এসিডের বিক্রিয়ায় উৎপন্ন লবণের দ্রবণকে ক্ষারীয় বাফার বলে। যেমন- NH₄Cl and NH₄OH
20 cm³ 0.25 M H₂SO₄ দ্রবণকে ডেসিমোলার দ্রবণে রূপান্তরিত করতে কী পরিমাণ পানি যোগ করতে হবে?
ব্যাখ্যা: V₂ = (V₁M₁)/M₂ = (20×0.25)/0.1 = 50 cm³। অতিরিক্ত পানি যোগ করতে হবে (50-20) cm³ = 30 cm³
30°C উষ্ণতায় KCI এর দ্রাব্যতা 37.2 g/100 g পানি। 85.5 g KCl এর সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে কতটুকু পানি প্রয়োজন?
ব্যাখ্যা: 37.2 g KCl সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে পানি প্রয়োজন 100g, সুতরাং 85.5g এর জন্য প্রয়োজন (100×85.5)/37.2 = 229.84g।
কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি?
ব্যাখ্যা: পর্যায় সারণির গ্রুপভিত্তিক সম্পর্কে একই গ্রুপে উপর থেকে নিচে আয়নিকরণ শক্তি ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে।
ইথাইল আয়োডাইড ও KOH(aq) এর বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়?
ব্যাখ্যা: C₂H₅I + KOH (aq)→ C₂H₅-OH +KI
ফরমালডিহাইড এবং পটাসিয়াম একত্রে উত্তপ্ত করা হলে কী পাওয়া যায়?
ব্যাখ্যা: HCHO ও K কে উত্তপ্ত করা হলে ক্যানিজারো বিক্রিয়া ঘটে এবং মিথাইল অ্যালকোহল উৎপন্ন হয়।
নিচের কোনটি শিখা পরীক্ষায় বেগুনী বর্ণ দেয়?
ব্যাখ্যা: শিখা পরীক্ষায়, K⁺ = বেগুনী বর্ণ ও Na⁺ = সোনালী হলুদ বর্ণ প্রদর্শন করে।
বরফ গঠনে একটি অক্সিজেন পরমাণুতে কয়টি H-বন্ধন বিদ্যমান?
কোনটিতে যোজনী ও জারণ মান উভয়ই শূন্য?
ব্যাখ্যা: গ্রুপ-18 এর মৌলগুলো নিষ্ক্রিয় এবং সাধারণ অবস্থায় যৌগ গঠনে অংশ নেয় না বলে যোজনী ও জারণ মান শূন্য হয়।
বজ্রপাতের সময় বায়ুমন্ডলের কোন গ্যাসটি সক্রিয় হয়?
ব্যাখ্যা: বজ্রপাতের সময় বায়ুস্থ বিক্রিয়া হলো: N₂ + O₂ --(বিদ্যুৎক্ষরণ, 3000°C)--> 2NO
কোন জৈব যৌগে H atom নাই?
ব্যাখ্যা: হেক্সাক্লোরোবেনজিন = C₆Cl₆
নিচের কোনটি আলোক সক্রিয়?
ব্যাখ্যা: কাইরাল কার্বন বিশিষ্ট যৌগ আলোক সক্রিয়তা প্রদর্শন করে।
কোন যৌগটি জলীয় NaOH এর সাথে বিক্রিয়া করে না?
ব্যাখ্যা: C₂H₅OH অ্যালকোহল দুর্বল এসিড হওয়ায় জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে দ্রবীভূত হয় না।
18°C তাপমাত্রায় 0.8 atm চাপে একটি গ্যাসের ঘনত্ব 2.25gL⁻¹ হলে এর আণবিক ভর কত?
ব্যাখ্যা: M = (ρRT)/P = (2.25 × 0.0821 × 291) / 0.8 = 67.11g mol⁻¹
250 mL 0.1 M Na₂CO₃ দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম Na₂CO₃ দরকার?
ব্যাখ্যা: w = C × M × V(L) = 0.1 × 106 × 0.25 = 2.65g
তীব্র এসিড ও মৃদু ক্ষার টাইট্রেশনের জন্য উপযুক্ত নির্দেশক কোনটি?
ব্যাখ্যা: তীব্র এসিড-দুর্বল ক্ষার বিক্রিয়ার নির্দেশক মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড।
50 mL সম্পৃক্ত দ্রবণে 5g CaCl₂ আছে। লিটার প্রতি এর দ্রাব্যতা কত?
ব্যাখ্যা: দ্রাব্যতা = (5g / 50mL) = (5g / (50/1000)L) = 100 gL⁻¹
পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন শনাক্ত করা যায়?
ব্যাখ্যা: পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট দ্রবণ দ্বারা Na⁺ ক্যাটায়ন শনাক্ত করা যায়।
একটি শব্দ তরঙ্গ এক মাধ্যম হতে অন্য মাধ্যমে প্রবেশ করলে পরিবর্তিত হয়-
ব্যাখ্যা: শব্দ যখন বায়ু হতে পানিতে প্রবেশ করে তখন বেগ ও তরঙ্গদৈর্ঘ্য পরিবর্তিত হয়।
কোন দুটি আলোর জন্য কৌণিক বিচ্ছুরণ সর্বাধিক?
ব্যাখ্যা: যেকোনো দুটি বর্ণের রশ্মির বিচ্যুতি কোণের পার্থ্যক্যকে কৌণিক বিচ্ছুরণ বলে। এখানে লাল ও নীল বর্ণের আলোকরশ্মির বিচ্যুতি কোণের পার্থক্য বেশি।
কোন সূত্রের উপর নির্ভর করে তাপীয় ইঞ্জিন ও রেফ্রিজারেটর তৈরি করা হয়?
ব্যাখ্যা: তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রকে কাজে লাগিয়ে তাপীয় ইঞ্জিন ও রেফ্রিজারেটর তৈরী করা হয়।
কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই মান দেখা যায়?
ব্যাখ্যা: -40°C এবং –40°F এ সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই পাঠ পাওয়া যাবে।
নিউক্লিয় চুল্লিতে ক্যাডমিয়াম দণ্ড ব্যবহার করা হয়-
ব্যাখ্যা: নিউট্রনকে শোষণ করার কাজে ক্যাডমিয়াম দণ্ডের সেট ব্যবহৃত হয়।
শব্দ তরঙ্গকে বায়ুতে সমবর্তন করা যায় না কারণ এ ধরনের তরঙ্গ-
ব্যাখ্যা: লম্বিক/অনুদৈর্ঘ্য তরঙ্গ- শব্দ, বাঁশির সুর, ঢোলের বাড়ির শব্দ। আড়/ অনুপ্রস্থ তরঙ্গের সমবর্তন বা পোলারায়ন ঘটে।
দুটি আহিত বস্তু পরস্পরের সাথে সংযুক্ত করলে আধানের প্রবাহ কোন দিকে হবে তা কোন বিষয়ের উপর নির্ভর করে?
ব্যাখ্যা: দুটি চার্জিত বস্তুর মধ্যে চার্জের আদান-প্রদান যে তড়িৎ অবস্থার দ্বারা নির্ধারিত হয়, তাকে তড়িৎ বিভব বলে।
নিচের কোনটির রোধের উষ্ণতা সহগ ঋণাত্মক?
ব্যাখ্যা: অর্ধপরিবাহীর রোধের উষ্ণতা সহগ ঋণাত্মক। যেমন:- কার্বন, সিলিকন, জার্মেনিয়াম।
মানুষের কান সবচেয়ে মৃদু যে শব্দ শুনতে পায় তার তীব্রতা কত?
ব্যাখ্যা: সবচেয়ে মৃদু যে শব্দ মানুষ শুনতে পায় তার তীব্রতা 10⁻¹² Wm⁻²।
সূর্যের মধ্যে ফিউশন বিক্রিয়ায় হাইড্রোজেন থেকে কোনটি তৈরী হয়?
ব্যাখ্যা: সূর্যের অভ্যন্তরে প্রতিটি চক্রে চারটি প্রোটনের নিউক্লীয় ফিউশনের ফলে একটি হিলিয়াম নিউক্লিয়াস ও দুটি পজিট্রন উৎপন্ন হয়।
কোন কণার পারস্পরিক বিনিময়ের জন্য তাড়িত চৌম্বক বল কার্যকর হয়?
ব্যাখ্যা: ফোটন নামক ভরহীন, চার্জহীন কণার পারস্পরিক বিনিময়ের দ্বারা তাড়িত চৌম্বক বল কার্যকর হয়।
কোনো বস্তুর ভরবেগ দ্বিগুণ করা হলে গতিশক্তি কত হবে?
ব্যাখ্যা: Ek ∝ p².. ভরবেগ দ্বিগুণ হলে গতিশক্তি চারগুণ হবে।
কোন ধরনের প্রক্রিয়ায় বায়ুর মাধ্যমে শব্দ সঞ্চালন হয়?
ব্যাখ্যা: বায়ু মাধ্যমে শব্দ সঞ্চালন একটি রুদ্ধতাপীয় প্রক্রিয়া।
শব্দের কোন বৈশিষ্ট্যের জন্য তীব্র ভূমিকম্পের সময় ঘরবাড়ী ভেঙ্গে যায়?
ব্যাখ্যা: তীব্র ভূমিকম্পে পরবশ কম্পনের বিস্তার অনেক বেশি হয়, যা ঘরবাড়ীতে ব্যবহৃত উপাদান সমূহের স্থিতিস্থাপক সীমা অতিক্রম করে।
নিচের কোনটি অন্তরক?
ব্যাখ্যা: যেসব পদার্থের মধ্যে কোনো মুক্ত ইলেক্ট্রন থাকে না এবং যেসব পদার্থ তড়িৎ পরিবহন করতে পারে না, তাদেরকে অন্তরক পদার্থ বলে।
হলোগ্রাফি সৃষ্টিতে কোন রশ্মি ব্যবহৃত হয়?
ব্যাখ্যা: হলোগ্রাফি বা ত্রিমাত্রিক ছবি তৈরিতে লেজার রশ্মি ব্যবহার করা হয়।
ট্রানজিস্টর নিচের কোন কাজটি করে?
ব্যাখ্যা: ট্রানজিস্টর দুর্বল সংকেতকে বহুগুণ বৃদ্ধি করতে পারে বিধায় বিবর্ধক হিসেবে ব্যবহার হয়।
কোন মৌলিক বলের কারণে নিউট্রিনো ও বিটা কণা নির্গমণ ঘটে?
ব্যাখ্যা: β-কণা ও নিউট্রিনো কণার নির্গমন ঘটে দুর্বল নিউক্লীয় বলের কারণে।
প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দ্বিগুণ করা হলে রোধের পরিমাণ কত হবে?
ব্যাখ্যা: রোধ, R ∝ 1/A, সুতরাং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2 গুণ হলে রোধ 1/2 হবে।
স্প্রিংকে প্রসারিত করলে এর মধ্যে কোন ধরণের শক্তি সঞ্চিত হয়?
ব্যাখ্যা: স্প্রিংকে প্রসারিত করলে প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ স্প্রিং এর মধ্যে বিভবশক্তি হিসেবে সঞ্চিত হয়।
The synonym of the word 'anarchy' is:
ব্যাখ্যা: Anarchy- নৈরাজ্য, অরাজকতা; lawlessness- অরাজকতা।
Few men are free from faults. Here 'few' means:
ব্যাখ্যা: Few অর্থ অতি অল্পসংখ্যক বা নেই বললেই চলে। সুতরাং এখানে few বলতে hardly any বুঝায়।
Choose the correct sentence:
ব্যাখ্যা: Uncountable Noun হল ঐ সকল Noun যাদের গণনা করা যায় না এবং এদের কোন Plural Form নেই।
We work every day except Friday. What part of speech is ‘except’?
ব্যাখ্যা: ছাড়া, ব্যতীত, অভাব ইত্যাদি অর্থে except, without, but (ব্যতীত) preposition হিসেবে ব্যবহৃত হয়।
Find out the mis-spelled word:
ব্যাখ্যা: সঠিক বানান: Symmetry-সামঞ্জস্য;
Choose the correctly spelled word:
ব্যাখ্যা: সঠিক বানান: renaissance-নব জাগরণ।
Which one of the following is an example of an indefinite pronoun?
ব্যাখ্যা: Indefinite Pronoun: যে সকল Pronoun কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়।
“Call it a day" means:
ব্যাখ্যা: “Call it a day” means আজকের দিনের মত যথেষ্ট কাজ হয়েছে বলে স্থির করা, অর্থাৎ শেষ করা।
Choose the word which never has a plural form:
ব্যাখ্যা: Uncountable Noun হল ঐ সকল Noun যাদের গণনা করা যায় না এবং এদের কোন Plural Form নেই।
Select the correct word to fill up the gap in the sentence, “He complained to me ___ your conduct."
ব্যাখ্যা: Complain of (a thing)/ to a (person)/ against (another): ভোগা/ অভিযুক্ত হওয়া।
Which one of the following is an abstract noun?
ব্যাখ্যা: যে সকল Noun দ্বারা দোষ, গুণ, অবস্থা ও কাজের নাম বোঝায়, তাদেরকে Abstract Noun বলে।
Choose the correct one to fill in the blank. "I came to England ___ English".
ব্যাখ্যা: অসমাপিকা ক্রিয়া (Non-finite Verb) সমাপিকা ক্রিয়া (Finite Verb)-এর পরে উদ্দেশ্য বুঝালে Infinitive (to+ Base Form of Verb) ব্যবহৃত হয়ে থাকে।
What is the correct indirect form of: He said, 'You had better see a doctor'?
ব্যাখ্যা: He said, "You had better see a doctor" বাক্যটি দ্বারা উপদেশ বুঝিয়েছে। Reported Speech টি Imperative Sentence.
What does the phrase “keep your chin up" mean?
ব্যাখ্যা: keep your chin up- be cheerful (উচ্ছসিত হওয়া)
The antonym of the word ‘impediment' is:
ব্যাখ্যা: impediment-অন্তরায়; helpful- সহায়ক;
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী কত সাল পর্যন্ত “অসমাপ্ত আত্মজীবনী” গ্রন্থে লিপিবদ্ধ আছে?
ব্যাখ্যা: বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে ১৯৫৫ সাল অবধি ঘটনাবলী স্থান পেয়েছে।
মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
ব্যাখ্যা: মুক্তিযুদ্ধকালীন ৮ সেপ্টেম্বর ১৯৭১ মুজিবনগর সরকারকে দিকনির্দেশনা দেয়ার জন্য ৮ সদস্য বিশিষ্ট সর্বদলীয় উপদেষ্টা পরিষদ গঠিত হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক কালাজ্বর নির্মূল করার ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের প্রথম দেশ হিসেবে স্বীকৃতি লাভ করে কোন তারিখে?
ব্যাখ্যা: ৩০ অক্টোবর- ২ নভেম্বর ২০২৩ ভারতের নয়া দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর ৭৬ তম দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইপিআই কর্মসূচীতে সর্বশেষ অন্তর্ভুক্ত টিকা কোনটি?
ব্যাখ্যা: ১৫ অক্টোবর ২০২৩, জরায়ুমুখ ক্যান্সারে মৃত্যু শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে দেশে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV) টিকাদান কর্মসূচি চালু হয়।
বাংলাদেশে 'গণঅভ্যুত্থান দিবস' পালিত হয় কোন তারিখ?
ব্যাখ্যা: ১৯৬৯ সালের ২৪ জানুয়ারি তৎকালীন পাকিস্তানের স্বৈরাচার শাসক আইয়ুব খানের বিরুদ্ধে গণঅভ্যুত্থান আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে ছাত্র মতিউর রহমান শহিদ হন।
কোন শিল্পী মুক্তিযুদ্ধে প্ল্যাটুন কমান্ডার হিসাবে অংশগ্রহণ করেছিলেন?
ব্যাখ্যা: চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমদ ছিলেন একজন মুক্তিযোদ্ধা। তিনি ১৯৭১ সালে সংঘটিত মুক্তিযুদ্ধে প্লাটুন কমান্ডার হিসেবে অংশগ্রহণ করেছিলেন।
'ঢাকা গেইট' কে নির্মাণ করেছেন?
ব্যাখ্যা: সুবেদার মীর জুমলা 'ঢাকা গেইট' নির্মাণ করেন।
সিলেট কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
ব্যাখ্যা: প্রাচীন বাংলায় ১৬ টি জনপদের কথা জানা যায়। এর মধ্যে অন্যতম জনপদ ছিল হরিকেল।
বাংলাভাষার প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি?
ব্যাখ্যা: বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন পিপীলিকা। এই সার্চ ইঞ্জিনটি ১৩ এপ্রিল ২০১৩ সালে আনুষ্ঠানিকভাবে চালু হয়।
“সেপ্টেম্বর অন যশোর রোড" কবিতাটির রচয়িতা কে?
ব্যাখ্যা: মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ ১৯৭১ সালের সেপ্টেম্বর মাসে কলকাতায় আগমন করেন এবং কবিতাটি রচনা করেন।
Take this exam in timed Exam Mode with instant scoring or self-paced Practice Mode.