কোন ছত্রাক খাদ্য হিসাবে ব্যবহার হয়?
- 1Mucor pusillus
- 2Aspergillus flavus
- Agaricus compestrisCorrect Answer
- 4Saccharomyces
ব্যাখ্যা: Agaricus bisporus এবং A. campestris প্রজাতির মাশরুম সবজি হিসেবে ব্যবহৃত হয়।
Medical Admission Test Question Set (2022-2023)
কোন ছত্রাক খাদ্য হিসাবে ব্যবহার হয়?
ব্যাখ্যা: Agaricus bisporus এবং A. campestris প্রজাতির মাশরুম সবজি হিসেবে ব্যবহৃত হয়।
কোন হেপাটাইটিস ভাইরাস দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে সংক্রমণ ঘটায়?
ব্যাখ্যা: HAV ও HEV ভাইরাস পানিবাহিত এবং বাকিরা রক্তের মাধ্যমে ছড়ায়।
কোনটি নিউক্লিয়াসের জন্য সঠিক?
ব্যাখ্যা: নিউক্লিয়াস কোষের সব ধরনের জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে।
ব্যাকটেরিয়া সম্পর্কে কোনটি সঠিক?
ব্যাখ্যা: প্রতিটি ব্যাকটেরিয়াম কোষ কমপক্ষে একটি রেস্ট্রিকশন এনজাইম উৎপন্ন করে থাকে।
কোনটি প্লাজমিডের বৈশিষ্ট্য?
ব্যাখ্যা: প্লাজমিড কনজুগেশনের মাধ্যমে সহজেই অন্য ব্যাকটেরিয়ায় সঞ্চালিত হতে পারে।
সোমাটিক এমব্রায়োজেনেসিস পদ্ধতিতে সর্বপ্রথম কোন উদ্ভিদ উৎপাদন করা হয়?
অ্যাথলেট'স ফুট (Athlete's foot) এর কারণ কি?
ব্যাখ্যা: ছত্রাক ও ব্যাকটেরিয়ার আক্রমণে athlete's foot বা moccasin foot রোগ হয়ে থাকে।
চক্রীয় ফটোফসফরাইলেশনে-
ব্যাখ্যা: চক্রীয় ফটোফসফরাইলেশনে কোনো O₂ উৎপন্ন হয় না কারণ এ প্রক্রিয়ায় কোনো পানি ব্যবহৃত হয় না।
কোনটি উদ্ভিদদেহের রোগসৃষ্টিকারী ভাইরাস?
ব্যাখ্যা: ধানে টুংরো রোগ সৃষ্টিকারী ভাইরাস-টুংরো ভাইরাস।
কোনটি জাতক লিপিড?
ব্যাখ্যা: উদ্ভূত/জাতক লিপিড- স্টেরয়েডস, টারপিনস, রাবার।
কোনটি গাঠনিক প্রোটিন?
ব্যাখ্যা: গাঠনিক প্রোটিন- কেরাটিন, কোলাজেন, কনড্রিন
"পিরানহা” কোন প্রাণিভৌগলিক অঞ্চলের প্রাণী?
ব্যাখ্যা: "পিরানহা” নিউট্রপিক্যাল অঞ্চলভুক্ত প্রাণী।
দেহকোষের ক্ষেত্রে কোনটি সঠিক?
ব্যাখ্যা: দেহকোষ বিভিন্ন কোষে বিভেদিত হতে পারে। যেমন- এপিথেলিয়াল কোষ, পেশিকোষ, স্নায়ুকোষ, কোলেনকাইমা কোষ, জাইলেম কোষ ইত্যাদি।
সেলুলোজ সম্পর্কে কোনটি সঠিক?
ব্যাখ্যা: সেলুলোজ সহজে হজম হয় না, অশাখান্বিত পলিমার এবং উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান গাঠনিক উপাদান।
এনজাইমের বিষয়ে কোনটি সঠিক?
ব্যাখ্যা: এনজাইম হলো প্রধানত প্রোটিনধর্মী। বিজ্ঞানী সামনার বলেন- Enzymes are Protein
মাইটোটিক মেটাফেজে কোনটি সঠিক নয়?
ব্যাখ্যা: মায়োসিস প্রোফেজ-১ এর উপধাপ ডিপ্লোটিনে ক্রোমোসোমে লুপ সৃষ্টি হয়।
কোনটি জীবগোষ্ঠীর ঘনত্ব নির্ণায়ক বৈশিষ্ট্য নয়?
ব্যাখ্যা: জীবগোষ্ঠীর ঘনত্ব নির্ভর করে জীবের জন্মহার, মৃত্যুহার, অভিপ্রয়ান ও অভিবাসনের উপর।
কোনটি জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য এক্স সিটু কনজারভেশন নয়?
ব্যাখ্যা: জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য ইন সিটু কনজারভেশন- ইকোপার্ক
ডায়াটম বিষয়ে কোনটি সঠিক?
ব্যাখ্যা: সোনালি-হলুদ শৈবাল বা ডায়াটম জলজ বাস্তুতন্ত্রের অন্যতম উৎপাদক।
নিচের কোনটি রক্তে বেড়ে গেলে atherosclerosis হতে পারে?
ব্যাখ্যা: LDL এর মাত্রা বেশি থাকলে রক্তনালি সরু হয়ে হৃদযন্ত্রে রক্ত চলাচল কমে যায় ফলে করোনারি থ্রম্বোসিস বা atherosclerosis নামক হৃদরোগ হয়।
মুখে খাওয়ার পোলিও ভ্যাকসিনটি কোন ধরনের ভ্যাকসিন?
ব্যাখ্যা: জীবনমৃত জীবন্ত টিকা (Live Attenuated Vaccine) এর উদাহরণ: মুখে খাওয়ার পোলিও ভ্যাক্সিন (OPV→Oral Polio Vaccine)
নিচের কোনটি ম্যাক্রোফেজের কাজ নয়?
ব্যাখ্যা: অ্যান্টিবডি তৈরি করা লিম্ফোসাইটের কাজ।
অন্তঃশ্বসন-
ব্যাখ্যা: অন্তঃশ্বসন দেহকোষ ও রক্তে সংগঠিত হয়, নির্দিষ্ট পরিমাণ শক্তি উৎপন্ন করে, এনজাইম দ্বারা প্রভাবিত হয়। এবং এটি একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া।
Mollusca এর ক্ষেত্রে কোনটি সঠিক?
ব্যাখ্যা: Mollusca নরম মাংসল, অখন্ডকায়িত। Annilida নরম কিউটিকলে আবৃত এবং এর প্রতিটি খণ্ডে নেফ্রিডিয়া থাকে।
গ্লুকাগন-
ব্যাখ্যা: গ্লুকাগন একটি পলিপেপটাইড হরমোন, অগ্ন্যাশয়ের α কোষ থেকে নিঃসৃত হয়, রক্তে সুগার বৃদ্ধি করে।
মানবদেহে কোনটি লুপ্তপ্রায় অংগ?
ব্যাখ্যা: মানবদেহের লুপ্তপ্রায় অঙ্গগুলো হলো থাইমাস গ্রন্থি, আক্কেল দাঁত, কর্তন দাঁত, পুচ্ছাস্থি, গায়ের লোম, উপপল্লব ইত্যাদি।
কোন উদ্দীপনা অ্যানিমোট্যাক্সিসকে প্রভাবিত করে?
ব্যাখ্যা: বায়ু প্রবাহের প্রতি প্রাণীর সাড়া অ্যানিমোট্যাক্সিস
মায়োফাইব্রিলে কি ধরনের আমিষ থাকে?
ব্যাখ্যা: মায়োফাইব্রিলে গুলো অ্যাকটিন ও মায়োসিন নামক প্রোটিন দিয়ে নির্মিত।
অস্ত্রের প্রথম প্রতিরক্ষার স্তর কোনটি?
ব্যাখ্যা: অন্ত্রের প্রথম প্রতিরক্ষা স্তর এর উপাদান- পাকস্থলির অ্যাসিড ও এনজাইম, মাইক্রোবায়োম, মলত্যাগ ও বমি।
বুকের দুধের কোন উপাদানটি নবজাতকের প্রতিরক্ষায় কার্যকর?
ব্যাখ্যা: ইমিউনোগ্লোবুলিন-এ মায়ের দুধের মাধ্যমে শিশুদেহে প্রবেশ করে এবং প্রাকৃতিক অক্রিয় প্রতিরক্ষা দান করে।
সেমি মাইক্রো পদ্ধতিতে ব্যবহৃত H₂S গ্যাসের উৎস কোনটি?
ব্যাখ্যা: সেমিমাইক্রো পদ্ধতিতে বিকারক হিসাবে H₂S গ্যাস এর পরিবর্তে থায়ো অ্যাসিট্যামাইড (CH₃CSNH₂) ব্যবহৃত হয়।
STP তে এক মোল SO₂ গ্যাসের আয়তন কত?
ব্যাখ্যা: STP তে এক মোল SO₂ গ্যাসের আয়তন 22.4L
কোন যৌগে নাইট্রাইল কার্যকরী মূলক বিদ্যমান?
ব্যাখ্যা: -CN হলো নাইট্রাইল মূলক। CH₃CN যৌগটিতে নাইট্রাইল মূলক বিদ্যমান।
কোন অঞ্চলের IR বর্ণালির সাহায্যে কার্বনিল মূলক শনাক্তকরণ করা যায়?
ব্যাখ্যা: (1660-1860) cm⁻¹ অঞ্চলের IR বর্ণালির সাহায্যে কার্বনিল মূলক শনাক্তকরণ করা যায়।
নিচের কোনটি কলয়েড ইমালশন নয়?
ব্যাখ্যা: দধি কলয়েড ইমালশন নয়।
কোন প্রক্রিয়া দুধ থেকে ছানা (curdled milk) তৈরি করে?
ব্যাখ্যা: কোয়াগুলেশন প্রক্রিয়ায় দুধ থেকে ছানা (curdled milk) তৈরী করা হয়।
নিচের বিক্রিয়াটিতে বিজারক কোনটি? CuSO₄+KI → Cu₂I₂+I₂+K₂SO₄
ব্যাখ্যা: KI এ I এর জারণ সংখ্যা -1 থেকে বৃদ্ধি পেয়ে I₂ তে 0 হয় ফলে এখানে I⁻ হলো বিজারক।
H₂ ফুয়েল সেলের emf কত?
ব্যাখ্যা: H₂ ফুয়েল সেলের emf 1.23V
ক্রোমিক এসিড দ্বারা ব্যুরেট পরিষ্কার করাকালীন কিরূপ বিক্রিয়া ঘটে?
ব্যাখ্যা: ক্রোমিক এসিড দ্বারা ব্যুরেট পরিষ্কার করাকালীন জারণ ঘটে।
কোনটি অপ্রতিসম অ্যালকিন?
ব্যাখ্যা: CH₃ – CH = CH₂ অপ্রতিসম অ্যালকিন। এখানে দ্বিবন্ধন বরাবর বন্ধন ভাঙ্গলে উৎপন্ন যৌগমূলক দুইটি ভিন্ন রকম হয়।
কোন যৌগ অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়?
ব্যাখ্যা: α – H যুক্ত অ্যালডিহাইড ও কিটোন অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়। যেমন- CH₃CH₂CHO
কারেন্সি নোটে সিকিউরিটির উপায় হিসাবে কোন বিশেষ রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়?
ব্যাখ্যা: কারেন্সি নোটে সিকিউরিটির উপায় হিসাবে ফসফোর ব্যবহৃত হয়।
সমআয়তনের 0.1M NaOH এবং 0.1M H₂SO₄ মিশ্রনের প্রকৃতি কিরূপ হবে?
ব্যাখ্যা: H₂SO₄ দ্বিক্ষারকীয় এসিড বিধায় কার্যকরী [H⁺] এর ঘনমাত্রা = 0.1×2 = 0.2 M. যা 0.1 NaOH এর চেয়ে বেশি। ফলে মিশ্রণটি অম্লীয় হয়।
পর্যায় সারনীতে Pb মোলটির পর্যায় ও গ্রুপ কত?
ব্যাখ্যা: Pb (82) = ....4f¹⁴5d¹⁰6s²6p² এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা n = 6, তাই পর্যায় 6 এবং গ্রুপ হবে (10+4 = 14)।
অম্লধর্মী মাটির pH বাড়াতে কোন রাসায়নিক ব্যবহার করা হয়?
ব্যাখ্যা: অম্লধর্মী মাটির pH বাড়াতে চুন এবং ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম প্রভৃতির কার্বনেট ব্যবহৃত হয়। যেমন- CaCO₃
তড়িৎ চুম্বকীয় বিকিরণ অঞ্চলে তরঙ্গদৈর্ঘ্য নিচের কোনটির সবচাইতে বেশী?
ব্যাখ্যা: তড়িৎ চুম্বকীয় বিকিরণে রেডিও ওয়েভ অঞ্চল এর তরঙ্গ দৈর্ঘ্য (1 mm-10 km) সবচেয়ে বেশি।
নিচের কোনটি বিক্রিয়া হারের একক?
ব্যাখ্যা: বিক্রিয়া হারের একক mol L⁻¹s⁻¹.
নিচের কোনটি কিটো-ইনল টটোমারিতা প্রদর্শন করে?
ব্যাখ্যা: কার্বনিল মূলক (-CO-) যুক্ত অ্যালডিহাইড ও কিটোন যৌগ কিটো-ইনল টটোমারিতা প্রদর্শন করে। যেমন- প্রোপানোন।
1.032g O₂ এবং 0.573g CO₂ এর মিশ্রণের CO₂ এর মোল ভগ্নাংশ কত?
ব্যাখ্যা: CO₂ এর মোল ভগ্নাংশ = CO₂ এর মোল সংখ্যা / মিশ্রণের মোট মোল সংখ্যা = 0.013 / 0.0452 = 0.287
বেনজিনে কার্বন-কার্বন বন্ধন দৈর্ঘ্য কত?
ব্যাখ্যা: বেনজিনে-কার্বন-কার্বন বন্ধন দৈর্ঘ্য 0.139 nm.
Ca(OCl)Cl যৌগে Cl এর oxidation number কত?
ব্যাখ্যা: OCl মূলকে Cl এর O.N. +1 এবং Ca(OCl)Cl এ Cl এর O.N. -1
অসম্পৃক্ত জৈব যৌগ শনাক্তকরণে ব্যবহৃত বিকারক কোনটি?
ব্যাখ্যা: অসম্পৃক্ত জৈব যৌগ শনাক্তকরণে Br₂ দ্রবণ এবং বেয়ার পরীক্ষা ব্যবহৃত হয়।
পাকস্থলীর পাচক রসে H⁺ আয়নের মোলার ঘনমাত্রা কত, যখন pH এর মান 1.4?
ব্যাখ্যা: [H⁺] = antilog (-pH) = 10⁻¹·⁴ = 0.04M
কোন বিক্রিয়ায় অ্যালডিহাইড মূলক মিথিলিন মূলকে পরিণত হয়?
ব্যাখ্যা: ক্লিমেনসেন বিজারণ বিক্রিয়ায় অ্যালডিহাইড মূলক সরাসরি মিথিলিন মূলকে পরিণত হয়।
-CONH- কোন শ্রেণীর বন্ধন?
ব্যাখ্যা:-CONH- পেপটাইড বন্ধন
কোন কণা "ইশ্বর কণা" নামে পরিচিত?
ব্যাখ্যা: ১৯৯৩ সালে হিগস বোসন কণাকে ঈশ্বর কণা বা God particle নামে অভিহিত করা হয়।
নিচের কোনটির উপর রোধ নির্ভর করে না?
ব্যাখ্যা: পরিবাহীর রোধ চারটি বিষয়ের উপর নির্ভর করে- ১. পরিবাহীর দৈর্ঘ্য; ২. পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল; ৩. পরিবাহীর উপাদান; ৪. পরিবাহীর তাপমাত্রা।
মহাবিশ্বে নিচের কোনটির সংখ্যা সবচেয়ে বেশী?
ব্যাখ্যা: মহাবিশ্বে অদৃশ্য ভরের পরিমাণ দৃশ্যমান ভরের প্রায় দশগুণ।
নিচের কোনটি নিউটনীয় বা চিরায়ত বলবিদ্যায় অপরিবর্তনীয় নয়?
ব্যাখ্যা: চিরায়ত বলবিদ্যায় তিনটি মৌলিক রাশির ধারণা করা হয়েছে। এগুলো হলো- স্থান, সময় বা কাল এবং ভর।
সূচন কম্পাঙ্কের আলোর জন্য ধাতু থেকে নির্গত ইলেকট্রনের বেগ কত?
ব্যাখ্যা: সূচন কম্পাঙ্কের আলোর জন্য ধাতু থেকে নির্গত ইলেকট্রনের বেগ শূন্য।
1kg ভরের দুটি বস্তুকে 1 মিটার দূরত্বের ব্যবধানে স্থাপন করলে এদের মধ্যবর্তী আকর্ষণ বল হবে-
ব্যাখ্যা: F = G(m₁m₂)/R²
সমোষ্ণ প্রক্রিয়ায় কোনটি স্থির থাকে?
ব্যাখ্যা: তাপমাত্রা স্থির রেখে কোনো গ্যাসের চাপ ও আয়তনের পরিবর্তনকে সমোষ্ণ পরিবর্তন বলে।
তাপবিদ্যার প্রথম সূত্র কোন দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করে?
ব্যাখ্যা: তাপগতিবিদ্যার প্রথম সূত্র তাপ ও কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করে।
একক ভরের দুটি বস্তুকণা একক দূরত্বে যে বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে সেটি হলো-
ব্যাখ্যা: একক ভরবিশিষ্ট দুটি বস্তুকণা একক দূরত্বে থেকে যে পরিমাণ বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে তার সংখ্যাগত মানকে মহাকর্ষীয় ধ্রুবক বলে।
তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িচ্চালক বল নির্ভর করে না-
ব্যাখ্যা: E= N dϕ/dt; ϕ = BA
তরল ও কঠিন পদার্থের মধ্যকার স্পর্শকোণের মান কত হলে তরল পদার্থ কঠিন পদার্থকে ভেজাবে না?
ব্যাখ্যা: যেসব ক্ষেত্রে তরল কঠিন পদার্থকে ভিজায় না সেক্ষেত্রে স্পর্শ কোণ স্থুলকোণ হবে।
নিচের কোন তত্ত্ব দ্বারা চিড়ের মধ্য দিয়ে আলো বেঁকে যাওয়ার ঘটনা ব্যাখ্যা করা যায়?
ব্যাখ্যা: তরঙ্গ তত্ত্ব দ্বারা অপবর্তন ব্যাখ্যা করা যায়।
ভূপৃষ্ঠ হতে ১০০০ কিলোমিটার উঁচুতে অভিকর্ষজ ত্বরণের মান কত?
ব্যাখ্যা: gₕ = GM / (R+h)²
ভূ-চৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশের মান শূন্য হয়-
ব্যাখ্যা: পৃথিবীর চুম্বক মেরুতে ভূ-চৌম্বক ক্ষেত্রের অনুভূমিক প্রাবল্য নেই, অর্থাৎ শূন্য।
কোনটি চার্জ প্রবাহের হার পরিমাপের একক?
ব্যাখ্যা: চার্জ প্রবাহের হার পরিমাপের একক অ্যাম্পিয়ার।
মিটার ব্রিজ নিচের কোনটির ভিত্তিতে কাজ করে?
ব্যাখ্যা: মিটার ব্রিজ হুইটস্টোন ব্রিজ নীতির ভিত্তিতে কাজ করে।
কোন কণার বিনিময়ের মাধ্যমে তড়িৎ চৌম্বক বল কার্যকর হয়?
ব্যাখ্যা: ভরহীন, চার্জহীন ফোটন নামক কণার বিনিময়ের মাধ্যমে তড়িৎ চৌম্বক বল কার্যকর হয়।
100m দীর্ঘ একটি ট্রেন 45Kmh⁻¹ বেগে চলে 1Km দীর্ঘ একটি ব্রিজ অতিক্রম করে। ব্রিজটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
ব্যাখ্যা: t = s/v = (1000+100)/12.5 = 88 sec
কোন নীতিতে আলোকীয় তন্তুর ভেতর দিয়ে আলো সঞ্চালিত হয়?
ব্যাখ্যা: আলোকরশ্মি এক স্থান হতে অন্য স্থানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে পাঠাতে পারে তাকে আলোকবাহী তন্তু বা অপটিক্যাল ফাইবার বলা হয়।
জড়তার ভ্রামকের একক কোনটি?
ব্যাখ্যা: জড়তার ভ্রামকের একক kgm²।
Which of the following can be used as a 'modal' as well as 'main' verb?
ব্যাখ্যা: Need modal verb এবং main verb উভয়ই হতে পারে।
What kind of pronoun are "who, what, and which"?
ব্যাখ্যা: Who, what, which interrogative sentence এ interrogative pronoun কিন্তু complex sentence এ relative pronoun.
The word 'recalcitrant' means-
ব্যাখ্যা: Recalcitrant (adjective, অবাধ্য) এবং mutinous (adjective, বিদ্রোহী) পরস্পর synonymous.
The flight is leaving shortly. Here 'shortly' is-
ব্যাখ্যা: Verb কে when দ্বারা প্রশ্ন করলে উত্তর দেয় adverb।
I have no kith and kin in this town. It is a-?
ব্যাখ্যা: Kith and kin অর্থ আত্মীয় স্বজন এবং বাক্যটিতে ব্যবহৃত হয়েছে noun phrase হিসাবে।
The antonym of 'harbinger' is-
ব্যাখ্যা: Harbinger অর্থ অগ্রদূত এবং শব্দটির antonym follower - অনুসারী।
Father loves me. Here 'loves' is an example of-
ব্যাখ্যা: যে verb এর object থাকে তাকে transitive verb বলে।
Complete the following sentence: Do you know when-
ব্যাখ্যা: Do you know when the results will be published? - তুমি কি জানো কখন ফল প্রকাশিত হবে? বাক্যটিতে future tense এবং passive voice বসবে।
The man who sat next to me is an architect. It is a-
ব্যাখ্যা: Relative pronoun দিয়ে একটি বাক্যযুক্ত থাকলে complex sentence হয়।
We want to take legal action against the hoddlum. In this sentence 'to' is a/an-
ব্যাখ্যা: want এর পর infinitive বসেছে এবং infinitive marker হিসেবে "to" বসেছে।
"There is no mother but loves her child". Here 'but' is-
ব্যাখ্যা: but মূলত who does not এর পরিবর্তে বসেছে। তাই but, negative relative pronoun.
Choose the correct sentence
ব্যাখ্যা: Advice uncountable noun এবং uncountable noun এর পূর্বে some বসতে পারে কিন্তু advice এর plural বসবে না।
Which sentence uses inchoative verb?
ব্যাখ্যা: যে verb দিয়ে কোন কিছু হওয়া বা ঘটার process বুঝায় তাকে inchoative verb বলে।
An 'elegy' is a -
ব্যাখ্যা: Elegy অর্থ শোকের কবিতা। তাই সঠিক উত্তর C- poem of lamentation.
Which one is a masculine noun?
ব্যাখ্যা: Death - masculine, Miss, Liberty, Spring - Feminine
মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি?
ব্যাখ্যা: মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস 'মা'। রচয়িতা- আনিসুল হক।
বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন?
ব্যাখ্যা: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ ৮ নং সেক্টরে যুদ্ধ করেন।
বঙ্গবন্ধুর অনুরোধে ভারতীয় মিত্রবাহিনী কবে বাংলাদেশ ত্যাগ করে?
ব্যাখ্যা: যুদ্ধ শেষে বঙ্গবন্ধুর অনুরোধে ১২ই মার্চ, ১৯৭২ সালে ভারতীয় বাহিনী বাংলাদেশ ত্যাগ করে।
বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি?
ব্যাখ্যা: প্রাচীন বাংলায় মোট ১৬টি জনপদ ছিল যার মধ্যে সবচেয়ে প্রাচীন জনপদ ছিল পুণ্ড্র।
বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি?
ব্যাখ্যা: ১ম ইউরোপীয় দেশ হিসেবে পূর্ব জার্মানী ১১ই জানুয়ারী ১৯৭২ সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
পাকিস্তানী সেনাবাহিনীর হাতে শহীদদের মধ্যে কে দার্শনিক ছিলেন?
ব্যাখ্যা: পাকিস্তানী সেনাবাহিনীর হাতে শহীদদের মধ্যে দার্শনিক ছিলেন ড. গোবিন্দ চন্দ্র দেব (জি.সি. দেব)।
স্বাধীনতার পর প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল?
ব্যাখ্যা: স্বাধীনতার পর ২১ শে ফেব্রুয়ারী, ১৯৭২ সালে বিপি চিতনিশ এর ডিজাইন করা ডাক টিকিট প্রকাশিত হয়।
"আমার ভাই এর রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী”- এ গানের প্রথম সুরকার কে?
ব্যাখ্যা: ভাষা আন্দোলন কে নিয়ে লেখা 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী' গানটির ১ম সুরকার ছিলেন আব্দুল লতিফ; বর্তমান সুরকার আলতাফ মাহমুদ।
১৯৬৬ সালে ঘোষিত ছয় দফা দাবীর কয়টি দফা অর্থনীতি বিষয়ক ছিল?
ব্যাখ্যা: বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফার মধ্যে ৩, ৪ ও ৫নং দফা ছিল অর্থনীতি বিষয়ক।
ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম বাংলায় কারা এসেছিলেন?
ব্যাখ্যা: ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম ১৫১৭ সালে বাংলায় আসে পর্তুগীজরা।
Take this exam in timed Exam Mode with instant scoring or self-paced Practice Mode.