Solve নিচের ছকটি লক্ষ্য কর:
উপাদানের নাম, শতকরা পরিমাণ (%): পানি, ৯৬; ইউরিয়া, ২; ইউরিক এসিড, ০.০৫; ক্রিয়েটিনিন, ০.০৭৫; সোডিয়াম, ০.৬০; অ্যামোনিয়াম, ০.০৪; পটাসিয়াম, ০.১৫; ম্যাগনেসিয়াম, ০.০১; ক্লোরাইড, ০.৩৫; ফসফেট, ০.২৭; সালফেট, ০.১৮; অন্যান্য, ১.২৭৫
Note: জেনে নাও মূত্র সৃষ্টি সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যঃ [আজমল+আলীম]
→ বৃক্কের মূত্র তৈরি হয় এবং প্রতি মিনিটে ১ ঘন সেমি. মূত্র সৃষ্টি হয়।
→ বৃক্কে রেনিন তৈরি হয়।
→ মানুষের প্রধান নাইট্রোজেন ঘটিত রেচন বর্জ্য: ইউরিয়া, ইউরিক এসিড, অ্যামোনিয়া, ক্রিয়োটিনিন ইত্যদি।
→ যকৃতে ইউরিয়া তৈরি হয়।
→ বিজ্ঞানী কুশনী- এর মতে মূত্র সৃষ্টির ধাপ ৩টি। যথা:
i. অতি পরিস্রাবণ
ii. নির্বাচন মূলক পুনঃশোষণ
iii. সক্রিয় ক্ষরণ
→ গ্লোমেরুলাসের কৈশিক জালিকার হাইড্রোস্ট্যাটিক চাপ 70 mm/Hg
→ মানবদেহে প্রতি মিনিটে 125 cm³ গ্লোমেরুলার ফিলট্রেট উৎপন্ন হয় যার 124 cm³ পুনঃশোষিত হয় (৮০% প্রক্সিমাল প্যাঁচানো নালিকায়, বাকী ২০% হেনলি, ডিস্টাল প্যাঁচানো নালিকা, সংগ্রাহী নালীতে শোষিত হয়।
→ দেহের সকল রক্ত ছাঁকনের জন্য প্রতি ৪-৫ মিনিটে একবার বৃক্ক অতিক্রম করে।
→ মানবদেহের দুটি বৃক্কের মাধ্যমে প্রতি মিনিটে প্রায় ১২০০ cc রক্ত প্রবাহিত হয়।
→ একজন সুস্থ মানুষ প্রতিদিন ১৫০০ মিলি মূত্র ত্যাগ করে।
→ বৃক্কে দৈনিক ০.৫- ২.৫ লিটার মূত্র উৎপন্ন হয়।
→ ইউরোক্রোম নামক পদার্থ থাকায় মূত্র খড় বর্ণের হয়।
→ মূত্রের pH মান ৬.৫/৫-৬.৫ এবং আঃ গুরুত্ব ১.০১-১.৫০/১.০০৮-১.০৩০
→ মূত্রের উপাদান: ৯৬% পানি এবং ৪% কঠিন পদার্থ (৬০% জৈব ও ৪০% অজৈব পদার্থ)