Medical Admission (MAT / MBBS)100 Questions1hNegative Marking

Medical Admission Test (2012-2013) – Question Bank & Answers

Medical Admission Test Question Set (2012-2013)

Question Bank (100)

Verified answers & explanations
1
1 of 100
mat-2013

সালফার সরাসরি কোনটি ছাড়া অন্য সব ধাতুর সাথে যুক্ত হতে পারে?

  • 1জিংক
  • প্লাটিনামCorrect Answer
  • 3লৌহ
  • 4রূপ
ব্যাখ্যা (Explanation)

প্লাটিনাম (Pt) অভিজাত শ্রেণীর ধাতু হওয়াতে এটি সহজে অন্য কোন মৌলের সাথে বিক্রিয়া করে না। তাই সালফার সরাসরি প্লাটিনামের সাথে বিক্রিয়া করতে পারে না।

2
2 of 100
mat-2013

যেটি স্নায়ুতন্ত্রের সাথে সম্পর্কিত নয়-

  • 1রেটিনা
  • 2এপিনেফ্রিন
  • মেলানিনCorrect Answer
  • 4গ্লাইসিন
ব্যাখ্যা (Explanation)

অপশন 'C' সঠিক নয়। কারণ মেলানিন হচ্ছে ত্বকের রঞ্জক অর্থাৎ বর্ণ নির্ধারণকারী। মেলানিনের উপস্থিতির জন্য ত্বকের বর্ণের বৈশিষ্ট্যতা হয়। অর্থাৎ এটি স্নায়ুতন্ত্রের সাথে সম্পর্কিত নয়।

3
3 of 100
mat-2013

'মাদার তেরেসা' নিম্নের কোন দেশে জন্মগ্রহণ করেন?

  • 1ভারত
  • 2জার্মানি
  • 3ব্রিটেন
  • আলবেনিয়াCorrect Answer
4
4 of 100
mat-2013

কোনটি অক্ষি পেশী নয়?

  • 1এক্সটারনাল অবলিক
  • 2সুপিরিয়র রেক্টাস
  • 3ইন্টারনাল অবলিক
  • এক্সটারনাল রেক্টাসCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

নিচের ছন্দটি লক্ষ্য কর: অক্ষিপেশী (৬টি) ইনফিরিয়র ইনফিরিয়র সুপিরিয়র সুপিরিয়র ল্যাটারাল মিডিয়াল রেক্টাস অবলিক রেক্টাস অবলিক রেক্টাস রেক্টাস

5
5 of 100
mat-2013

Which one of the following pairs is not correct?

  • 1Adjective: False, Verb: Falsify
  • Adjective: Weak, Verb: WeaklyCorrect Answer
  • 3Adjective: Sure, Verb: Ensure
  • 4Adjective: Able, Verb: Enable
ব্যাখ্যা (Explanation)

অপশন 'B' সঠিক নয়। কারণ Weak অর্থ দুর্বল; যা একটি Adjective কিন্তু Weak এর verb হচ্ছে weaken যার অর্থ দুর্বল করা।

6
6 of 100
mat-2013

বৃষ্টির পানি হতে লবণ পৃথক করার সঠিক প্রণালী নিম্নের কোনটি?

  • পাতনCorrect Answer
  • 2ছাকন
  • 3থিতান
  • 4উর্ধ্বপাতন
ব্যাখ্যা (Explanation)

বৃষ্টির পানি হতে লবণ পৃথক করার সঠিক প্রণালী হচ্ছে পাতন। যেহেতু পানি লবণ অপেক্ষা হালকা স্ফুটনাংক বিশিষ্ট; তাই পানি ও লবণের মিশ্রণকে বাষ্পীভূত করলে পানি বেশী উড়ে যায়। ফলে লবণ ঘনীভূত হয়ে বিচ্ছিন্ন হয়ে যায়। আর এই পদ্ধতিকেই বলে পাতন। উল্লেখ্য যে, পাতন প্রক্রিয়া তখনই কার্যকর হবে যখন দুটি তরল পদার্থের স্ফুটনাঙ্কের পার্থক্য 40°C হবে।

7
7 of 100
mat-2013

কোনটি মানব দেহের টার্সাল অস্থির অন্তর্ভুক্ত নয়?

  • 1ক্যালকেনিয়াস
  • 2কুনিফর্ম
  • ট্রাপেজিয়ামCorrect Answer
  • 4কিউবয়েড
ব্যাখ্যা (Explanation)

মানবদেহের টার্সাল অস্থির সংখ্যা ৭টি। নিচের ছন্দের মাধ্যমে অস্থিগুলোর নাম মুখস্ত রাখবে: ছন্দ: কুমির ট্যাকে কিনে- ক্যা? কুনিফর্ম (৩) ট্যালাস (১) কিউবয়েড (১) নেভিকুলার (১) ক্যালকেনিয়াস (১) Note: নিচের তথ্যগুলো মনে রেখঃ (আজমল) → মানুষের দেহে ১২ জোড়া পর্ষকা থাকে যথাঃ • প্রথম ৭ জোড়া = আসল / প্রকৃত পর্শুকা • ৮-১২শ পর্শুকা = নকল পর্শকা • ৮ম, ৯ম ও ১০শ পর্শুকা কোস্টাল আর্চ গঠন করে। • ১১শ ও ১২শ পর্শকা = ভাসমান পর্শকা → ক্ল্যাভিকল দেখতে ইটালিক 'f' অক্ষরের মত। → কোস্টালতল, কোরাকয়েড প্রসেস, অ্যাক্রোমিয়াল প্রসেস, গ্লেনয়েড গহ্বর থাকে স্ক্যাপুলাতে। → হিউমেরাসের মস্তক গ্লেনয়েড গহ্বরে আটকানো থাকে। → ডেলটয়েড রিজ পাওয়া যায় হিউমেরাসে। → ওলিক্রেনন প্রসেস রেডিয়াস-আলনায় অবস্থিত। → কার্পাল অস্থির সংখ্যা ৮টি যথাঃ • গোড়ার দিকে- স্ক্যাফয়েড (নেভিকুলার), লুনেট, ট্রাইকুয়েট্রাল ও পিসিফর্ম। • প্রান্তের দিকে- ট্র্যাপেজিয়াম, ট্র্যাপেজয়েড, ক্যাপিটেট ও হ্যামেট। → করতলের ৫টি অস্থিকে বলে মেটাকার্পাল। → ইলিয়াম, ইশ্চিয়াম ও পিউবিস নিয়ে শ্রোণী-অস্থিচক্র গঠিত। → ইলিয়াম, ইশ্চিয়াম ও পিউবিসের সংযোগ স্থলে অ্যাসিটাবুলাম অবস্থিত এবং অ্যাসিটাবুলামে ফিমারের মস্তক আটকানো থাকে। → প্যাটেলা অস্থি পেশির টেনডন থেকে উৎপন্ন হয় এবং এটি একটি সিসাময়েড অস্থি। → টার্সাল অস্থির সংখ্যা ৭; যথাঃ ক্যালকেনিয়াস, ট্যালাস, কিউবয়েড, নেভিকুলার, কুনিফর্ম (৩টি)। → মেটাটার্সালের সংখ্যা ৫।

8
8 of 100
mat-2013

'সাগর কন্যা' বলা হয় কোন জেলাকে?

  • 1ভোলা
  • 2বরিশাল
  • পটুয়াখালীCorrect Answer
  • 4কক্সবাজার
ব্যাখ্যা (Explanation)

সাগর কন্যা বলা হয় পটুয়াখালী জেলাকে (কুয়াকাটা)। আরও ভৌগোলিক উপনাম জেনে নাও- উপনাম, প্রকৃত নাম বাংলাদেশের প্রবেশদ্বার, চট্টগ্রাম বাংলার ভেনিস, বরিশাল কুমিল্লার দুঃখ, গোমতী প্রাচ্যের ড্যান্ডি, নারায়ণগঞ্জ বারো আউলিয়ার দেশ, চট্টগ্রাম

9
9 of 100
mat-2013

1 জুল = নিম্নের কত ক্যালরি?

  • 14.184
  • 20.42
  • 34.814
  • 0.24Correct Answer
ব্যাখ্যা (Explanation)

আমরা জানি, 1 cal = 4.18 joule .. 1 joule = 0.24 cal.

10
10 of 100
mat-2013

লিথাল জীন সর্বপ্রথম বর্ণনা করেন নিম্নের কোন বিজ্ঞানী?

  • ক্যুনোCorrect Answer
  • 2চেরমাক
  • 3ম্যান্ডেল
  • 4দ্য ভিস
ব্যাখ্যা (Explanation)

১৯০৫ সালে ফরাসী জীনতত্ত্ববিদ ক্যুনো সর্বপ্রথম লীথাল জীন আবিষ্কার করেন। আরও জেনে নাও- → এটি মেন্ডেলের ১ম সূত্রের ব্যতিক্রম। → অপর নাম মারণ জীন বা ঘাতক জীন। → ফিনোটাইপিক অনুপাত ২:১। → উদাহরণ ইঁদুরের হলুদ রং।

11
11 of 100
mat-2013

ফার্মেন্টেশনের ক্ষেত্রে কোন উক্তিটি সঠিক নয়?

  • 1দেহের অভ্যন্তরিণ গ্লুকোজ ব্যবহৃত হয়।
  • 2এটি কোষের মধ্যে হয়।
  • ফার্মেন্টেশন প্রক্রিয়া এক প্রকার অবাত শ্বসন।Correct Answer
  • 4এতে কোষের মধ্যে সৃষ্ট বিভিন্ন প্রকার এনজাইম সরাসরি বিক্রিয়ায় অংশগ্রহণ করে।
ব্যাখ্যা (Explanation)

অপশন 'C' সঠিক নয়। নিচের পার্থক্যটি লক্ষ্য কর: অবাত শ্বসন: এটি জীবিত কোষের মধ্যে হয়, কেবল CO₂ এর উপস্থিতিতে ঘটে, কার্বোক্সিলেজ, ডিহাইড্রোজিনেজ প্রভৃতিএনজাইম-এর কার্যকারিতায় ঘটে ফার্মেন্টেশন: এটি জীবিত কোষের বাইরে হয়, অক্সিজেনের উপস্থিতিতে ঘটতে পারে, জাইমেজ নামক এনজাইম-এর কার্যকারিতায় ঘটে

12
12 of 100
mat-2013

বর্তমানে বাংলাদেশের জাতীয় সংসদে মহিলাদের জন্য কতটি আসন সংরক্ষিত?

  • 130
  • 260
  • 335
  • 445
ব্যাখ্যা (Explanation)

বর্তমানে বাংলাদেশের জাতীয় সংসদে মহিলাদের সংরক্ষিত আসন সংখ্যা ৫০টি (২০১১ সালের পঞ্চদশ সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রবর্তিত)।

13
13 of 100
mat-2013

প্রাইমারী স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে-

  • 1KMnO₄
  • 2NaOH
  • K₂Cr₂O₇Correct Answer
  • 4Na₂S₂O₃
ব্যাখ্যা (Explanation)

প্রায় সময়ই প্রাইমারী ও সেকেন্ডারী স্ট্যান্ডার্ড পদার্থ থেকে প্রশ্ন আসে। তাই নিচের ছন্দের মাধ্যমে ঐ সব পদার্থের নাম মনে রাখার চেষ্টা কর। ছন্দ: প্রাইমারী স্ট্যান্ডার্ড পদার্থ: অনেক সৌখিন অনেক সুন্দর পড়ে না চোখের পলক অনার্দ্র সোডিয়াম সাকসিনিক অক্সালিক এসিড সোডিয়াম পটাশিয়াম ডাই কার্বনেট এসিড (H₂C₂O₄) অক্সালেট ক্রোমেট (K₂Cr₂O₇) (Na₂CO₃) ছন্দ: সেকেন্ডারী স্ট্যান্ডার্ড পদার্থ: হেনাকে নিয়ে কাজ হবে না H₂SO₄ NaOH KOH Na₂S₂O₃.5H₂O KMnO₄ HCI

14
14 of 100
mat-2013

বিরল অ্যামিনো এসিড হলো-

  • 1গ্লাইসিন
  • হাইড্রোক্সি প্রোলিনCorrect Answer
  • 3লাইসিন
  • 4হাইড্রোক্সি লাইসিন
ব্যাখ্যা (Explanation)

হাইড্রোক্সিপ্রোলিন একটি বিরল অ্যামিনো এসিড। কেননা প্রোটিনে এদের উপস্থিতি অনেক কম থাকে।

15
15 of 100
mat-2013

এডেনিন থাইমিনের সঙ্গে যুক্ত হয়-

  • 1তিনটি হাইড্রোজেন বন্ডের মাধ্যমে
  • 2সুগারের সাহায্যে
  • দুইটি হাইড্রোজেন বন্ডের মাধ্যমেCorrect Answer
  • 4ফসফেট বন্ডের সাহায্যে
ব্যাখ্যা (Explanation)

এডিনিন থাইমিনের সাথে দুটি হাইড্রোজেন বন্ড দ্বারাযুক্ত থাকে অর্থাৎ A = T. অপরদিকে সাইটোসিন গুয়ানিনের সাথে তিনটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে অর্থাৎ C ≡ G বা G ≡ C.

16
16 of 100
mat-2013

The synonym for "Ascent" is-

  • 1Jow down
  • 2Further
  • JumpCorrect Answer
  • 4Regress
ব্যাখ্যা (Explanation)

Ascent শব্দটির অর্থ আরোহণ বা উপরে উঠা। আবার Jump অর্থ লাফ দেয়া। সুতরাং সঠিক উত্তর C.

17
17 of 100
mat-2013

NaOH এর 700 সিসি নরমাল দ্রবণে কত গ্রাম কস্টিক সোডা থাকে?

  • 114
  • 2360
  • 37
  • 28Correct Answer
ব্যাখ্যা (Explanation)

আমরা জানি, S = w/MV => w = SMV = 1×40×0.7 = 28g

18
18 of 100
mat-2013

মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ায় যে উদ্ভিদ?

  • 1ধান
  • ছোলাCorrect Answer
  • 3আম
  • 4ভূট্টা
ব্যাখ্যা (Explanation)

Leguminosae গোত্রের উদ্ভিদের মূল নডিউল যুক্ত যাতে নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া (Rhizobium Leguminosarum) অবস্থিত। আর যেহেতু ছোলা Leguminosae গোত্রের অন্তর্ভুক্ত তাই মাটিতে N₂ -এর পরিমাণ বাড়াতে এটি চাষ করা হয়।

19
19 of 100
mat-2013

নিম্নের কোন গোত্রের উদ্ভিদ হতে ভোজ্য তেল উৎপন্ন হয়?

  • 1মালভেসী
  • 2লিলিয়েসী
  • 3সোলানেসী
  • ক্রুসিফেরীCorrect Answer
20
20 of 100
mat-2013

কৃষ্ণ গহ্বরের আবিষ্কারক কে?

  • 1নিউটন
  • 2স্টিফেন হকিংস
  • জন হুইলারCorrect Answer
  • 4আইনস্টাইন
ব্যাখ্যা (Explanation)

কৃষ্ণ গহবরের আবিষ্কারক হচ্ছেন জন হুইলার। আরও জেনে নাও- → স্টিফেন হকিংস - Big Bang ব্যাখ্যা। → নিউটন - মহাকর্ষ সূত্র, ক্যালকুলাস। → আইনস্টাইন - আপেক্ষিকতা তত্ত্ব।

21
21 of 100
mat-2013

5 gm O₂ তৈরিতে নিম্নল্লিখিত কত গ্রাম KCIO₃ প্রয়োজন (K = 39.1, Cl = 35.5)

  • 112.22
  • 222.37
  • 12.77Correct Answer
  • 410.57
ব্যাখ্যা (Explanation)

এসব প্রশ্নের উত্তর করতে গেলে বিক্রিয়া থেকে হিসাব করতে হবে। যেমন: 2KClO₃ → 2KCl + 3O₂ 2(39 + 35.5 + 16 x 3) = 245, 3 x 32 = 96 ... 96g O₂ পাই 245g KClO₃ থেকে .. 5g O₂ পাই (245×5)/96 = 12.77g KClO₃ থেকে।

22
22 of 100
mat-2013

মালভেসী গোত্রের পরাগধানী ও পরাগরেণুর বৈশিষ্ট্য নিম্নের কোনটি?

  • এককোষী, বৃক্কাকার এবং কণ্টকিত।Correct Answer
  • 2এককোষী, হৃদপিন্ডাকার এবং কণ্টকিত।
  • 3বহুকোষী, হৃদপিন্ডাকার এবং কণ্টকবিহীন।
  • 4বহুকোষী, বৃক্কাকার এবং কণ্টকিত।
ব্যাখ্যা (Explanation)

Malvaceae গোত্রের পরাধানী এক প্রকোষ্ঠী ও বৃক্কাকার এবং পরগরেণু বৃহৎ এবং কণ্টকিত। Note: নিচের তথ্যগুলো মনে রেখঃ [হাসান+আজিবুর] ★ দ্বিবীজপত্রী উদ্ভিদের গোত্র Malvaceae এর বৈশিষ্ট্যঃ → উদ্ভিদের কচি অংশ মিউসিলেজপূর্ণ। → পরাগধানী একপ্রকোষ্ঠী ও বৃক্কাকার। → অমরা বিন্যাস অক্ষীয়। → সাধারণত মুক্ত পার্শ্বীয় উপপত্র থাকে। → পাপড়ির বিন্যাস টুইস্টেড। → পুংকেশর বহু, একগুচ্ছ, দললগ্ন পুংকেশরীয় নালিকা বিদ্যমান। → পরাগরেণু বড় ও কণ্টকিত। → Malvaceae গোত্রের উদ্ভিদ: জবা, ঢেঁড়শ, কার্পাস তুলা, কেনাফ-মেস্তাপাট, মেস্তাপাট, স্থলপদ্ম, থেসপেসিয়া ইত্যাদি। ★ কয়েকটি দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈজ্ঞানিক নামঃ জবা - Hibiscus rosa-sinensis ঢেঁড়স - Abelmoschus esculentus কার্পাস তুলা - Gossypium herbaceum কেনাফ-মেস্তাপাট - Hibiscus cannabinus মেস্তাপাট - Hibiscus subdariffa স্থলপদ্ম - Hibiscus mutabilis ★ একবীজপত্রী উদ্ভিদের গোত্র Poaceae (পূর্বনাম Gramineae) এর বৈশিষ্ট্যঃ → পাতা লিগিউল বিশিষ্ট। → পুষ্পবিন্যাস স্পাইকলেট। → পরাগধানী ভার্সেটাইল বা সর্বমুখ। → অমরাবিন্যাস মূলীয়। → ফল ক্যারিওপসিস। → ফুল ট্রাইমেরাস, গ্লুম উপস্থিত। → Poaceae গোত্রের উদ্ভিদ: ধান, গম, ইক্ষু, যব/বার্লি, লেমন ঘাস, নলখাগড়া, ঝাড়ুঘাস, দূর্বাঘাস, উলুখড়। ★ কয়েকটি একবীজপত্রী উদ্ভিদের বৈজ্ঞানিক নামঃ ভূট্টা - Zea mays গম - Triticum aestivum বাঁশ - Bambusa bambos ধান - Oryza sativa আখ/ইক্ষু - Saccharum officinarum যব/বার্লি - Hordeum vulgare নলখাগড়া - Phragmites karka দূর্বাঘাস - Cynodon dactylon

23
23 of 100
mat-2013

কোনটিতে জণুক্রম ঘটে না?

  • ব্যাক্টেরিয়াCorrect Answer
  • 2মস
  • 3মিউকর
  • 4স্পাইরোগাইরা
ব্যাখ্যা (Explanation)

জেনে রাখ, → সুস্পষ্ট জনুক্রম = ফার্ণ, মস, ম্যালেরিয়া জীবাণু। → অস্পষ্ট জনুক্রম = স্পাইরোগাইরা, শৈবাল। → জনুক্রম নেই = ভাইরাস ও ব্যাকটেরিয়া।

24
24 of 100
mat-2013

ইলেক্ট্রনের ভর নিম্নের কত গ্রাম?

  • 11.6 x 10⁻¹⁹
  • 29.1 x 10⁻³¹
  • 39.1x 10⁻¹⁹
  • 9.1 x 10⁻²⁸Correct Answer
ব্যাখ্যা (Explanation)

ইলেক্ট্রনের ভর 9.1 × 10⁻³¹ kg বা 9.17 × 10⁻²⁸ g এবং চার্জ হচ্ছে- 1.6 × 10⁻¹⁹ C.

25
25 of 100
mat-2013

15 gm খড়িমাটি (CaCO₃) অধিক তাপে পুড়ালে কি পরিমাণ (gm) চুন (CaO) পাওয়া যাবে?

  • 14.89
  • 8.4Correct Answer
  • 312.96
  • 410.5
ব্যাখ্যা (Explanation)

CaCO₃ → CaO + CO₂ 100 gm CaCO₃ থেকে পাই 56g CaO .. 15g CaCO₃ থেকে পাই (56 x 15)/100 = 8.4g CaO

26
26 of 100
mat-2013

ছত্রাকের সঞ্চিত খাদ্য-

  • 1সেলুলোজ
  • 2চর্বি ও প্রোটিন
  • 3গ্লাইকোজেন ও সেলুলোজ
  • গ্লাইকোজেন ও তৈল বিন্দুCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

ছত্রাকের সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন ও তৈল বিন্দু। আরও জেনে নাও- → লোহিত শৈবাল (Rhodophyta) এর সঞ্চিত খাদ্য- ফ্লোরিডিয়ান স্টার্চ → Cyanobacteria- গ্লাইকোজেন। → ঈষ্ট (Saccharomyces)- চর্বি ও গ্লাইকোজেন। → Penicillium, Agaricus- তেলবিন্দু। → Saprolegnia- গ্লাইকোজেন ও তেল বিন্দু।

27
27 of 100
mat-2013

শূন্য মাধ্যমে এক আলোকবর্ষ সমান নিম্নের কোনটি?

  • 110¹⁰ মাইল
  • 2পৃথিবীর পরিধির সমান
  • 3400 বছর
  • 9.46 × 10¹² কি.মি.Correct Answer
ব্যাখ্যা (Explanation)

1 আলোকবর্ষ = (365 × 24 × 60 × 60 × 3 × 10⁸)m = 9.46 x 10¹⁵ m = 9.46 × 10¹² km

28
28 of 100
mat-2013

নিম্নের যে ধাতুর সাথে ক্লোরিন বিক্রিয়া করে না-

  • 1Pt
  • 2Sn
  • 3Ag
  • AuCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

ক্লোরিন (Cl) ব্যতীত অন্যান্য হ্যালোজেন সমূহ গোল্ড (Au) এর সাথে সামান্য বিক্রিয়া প্রদর্শন করে। কিন্তু Cl₂ গোল্ডের (Au) সাথে কোনো বিক্রিয়া করে না।

29
29 of 100
mat-2013

কোনটি স্বাভাবিক ব্যাকটেরিয়ার গঠনে অনুপস্থিত?

  • 1ক্রোমাটোফোর
  • 2ভলিউটিন
  • 3ফ্লাজেলা
  • 4ক্যাপসুল
ব্যাখ্যা (Explanation)

একটি আদর্শ ব্যাকটেরিয়া নিম্নলিখিত অংশ নিয়ে গঠিত: i. ফ্লাজেলা, ii. ক্যাপসিউল, iii. কোষপ্রাচীর, iv. সাইটোপ্লাজমিক মেমব্রেন v. মিউডোনিউক্লিয়াস, vi. প্লাজমিড। উল্লেখ্য যে, ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে রাইবোসোম, ক্রোমাটোফোর, ভলিউটিন, কোষ গহ্বর থাকে।

30
30 of 100
mat-2013

নিম্নের কোনটি বর্ণালী-বীক্ষণ যন্ত্রের অংশ নয়?

  • 1দূরবীক্ষণ যন্ত্র
  • ধ্রুবকCorrect Answer
  • 3প্রিজম টেবিল
  • 4কলিমেটর
ব্যাখ্যা (Explanation)

বর্ণালীবীক্ষণ যন্ত্রের অংশ ৩টি। যথা: ছন্দ: কদর পেলাম কলিমেটর দূরবীক্ষণযন্ত্র প্রিজম টেবিল

31
31 of 100
mat-2013

নিচের কোনটি পলি অক্সাইড?

  • 1SnO
  • 2P₂O₅
  • PbO₂Correct Answer
  • 4CaO
ব্যাখ্যা (Explanation)

নিচের ব্যাখ্যাটি ভালো করে আয়ত্ত করবে: i. উভধর্মী অক্সাইড: ZnO, Al₂O₃, PbO, SnO ইত্যাদি। ii. নিরপেক্ষ অক্সাইড: H₂O, CO, N₂O, NO ইত্যাদি। iii. পারক্সাইড: Na₂O₂, BaO₂, H₂O₂ ইত্যাদি। iv. পলি অক্সাইড: MnO₂, PbO₂। v. সুপার অক্সাইড: KO₂। vi. সাব অক্সাইড: Pb₂O। উপরিউক্ত অক্সাইডগুলো পরীক্ষায় বেশি আসে।

32
32 of 100
mat-2013

ভাইরাস-এর গঠনে কোন জোড়াটি সঠিক?

  • প্রোটিন এবং নিউক্লিক এসিডCorrect Answer
  • 2শর্করা ও নিউক্লিক এসিড
  • 3শর্করা ও অ্যামাইনো এসিড
  • 4প্রোটিন এবং অ্যামাইনো এসিড
ব্যাখ্যা (Explanation)

ভাইরাস হচ্ছে অতি আনুবীক্ষণিক অকোষীয় রাসায়নিক বস্তু; যা প্রোটিন ও নিউক্লিক এসিড (DNA বা RNA) দিয়ে গঠিত।

33
33 of 100
mat-2013

সরল অণুবীক্ষণ যন্ত্রের বেলায় নিম্নের কোনটি সঠিক?

  • 1ফোকাস দূরত্ব বাড়লে বিবর্ধন ক্ষমতা বৃদ্ধি পাবে।
  • 2দূর দৃষ্টির চোখ প্রতিবিম্ব ছোট দেখবে।
  • ক্ষীণ দৃষ্টির চোখ প্রতিবিম্ব ছোট দেখবে।Correct Answer
  • 4পর্যবেক্ষকের চোখ হতে লেন্সের দূরত্ব কম হলে বিবর্ধন কম হবে।
ব্যাখ্যা (Explanation)

সরল অনুবীক্ষণ যন্ত্র সম্পর্কে কিছু কথা: → ক্ষীণ দৃষ্টি সম্পন্ন চোখে প্রতিবিম্ব ছোট এবং দূরদৃষ্টিতে বড় দেখাবে। → এতে অল্প ফোকাস দূরত্বের উত্তল লেন্স ব্যবহৃত হয় এবং ফোকাস দূরত্ব যত কম হবে বিবর্ধন ক্ষমতা তত বৃদ্ধি পাবে। → পর্যবেক্ষকের চোখ থেকে লেন্সের দূরত্ব কম হলে বিবর্ধন বেশি হবে → বিবর্ধন, M = (1 + D/f)

34
34 of 100
mat-2013

কোনটি N₂O এর ধর্ম নয়?

  • 1বর্ণহীন
  • 2অ্যালকোহলে দ্রবণীয়
  • 3শীতল পানিতে দ্রবণীয়
  • দুর্গন্ধময়Correct Answer
ব্যাখ্যা (Explanation)

অপশন 'D' সঠিক নয়। কারণ N₂O একটি বর্ণহীন, জারক শীতল পানি ও অ্যালকোহলে দ্রবণীয় গ্যাস; যা শ্বাস প্রশ্বাসে গ্রহণে হাসির উদ্রেক করে।

35
35 of 100
mat-2013

পুষ্পপাপড়ির অনুপস্থিতি, উপস্থিতি ও সংযুক্তির উপর ভিত্তি করে দ্বি-বীজপত্রী উদ্ভিদ কত প্রকার?

  • 1দুই
  • 2সাত
  • 3পাঁচ
  • তিনCorrect Answer
36
36 of 100
mat-2013

অবলোহিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য নিম্নের কোনটি?

  • 10.01 Å - 1.4 Å
  • 20.04 cm - 40 cm
  • 30.06 Å - 1400 Å
  • 10⁻⁶ m - 4 × 10⁻⁷ mCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

অবলোহিত রশ্মির তরঙ্গদৈর্ঘ্য 10⁻⁶ m - 4 × 10⁻⁷ m. [বিঃদ্র: এই সকল রশ্মির মান বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে দেয়া আছে। কিন্তু প্রশ্নে শুধুমাত্র একটি মান থাকবে। তাই সবগুলো মান মনে রাখতে হবে।]

37
37 of 100
mat-2013

পরীক্ষাগারে কোনটি হতে নাইট্রোজেন পারঅক্সাইড তৈরি করা হয়?

  • 1পটাশিয়াম নাইট্রেট
  • লেড নাইট্রেটCorrect Answer
  • 3সিলভার নাইট্রেট
  • 4সোডিয়াম নাইট্রেট
ব্যাখ্যা (Explanation)

পরীক্ষাগারে নাইট্রোজেন পারঅক্সাইড প্রস্তুতি: i. 2Pb(NO₃)₂ (s) → 2PbO (s) + 4NO₂ (g) + O₂ (g) ii. Cu(s) + 4HNO₃(conc) → Cu(NO₃)₂ (aq) + 2NO₂ (g) + 2H₂O (l) iii. NaNO₂ (s) + 2HNO₃ (conc) → NaNO₃ (aq) + H₂O (l) + NO₂ (g)

38
38 of 100
mat-2013

জীন এর ক্ষেত্রে কোনটি সঠিক নয়?

  • 1ক্রোমোজমের একক।
  • 2বংশগতির ধারক ও বাহক।
  • আত্ম প্রজননে অক্ষম।Correct Answer
  • 4DNA দ্বারা গঠিত।
ব্যাখ্যা (Explanation)

অপশন 'C' সঠিক নয়। কেননা জীন জীবের কার্যকর সংকেত আবদ্ধ করে প্রোটিন হিসেবে আত্মপ্রকাশ করে জীবের বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়। অন্যান্য অপশনগুলো ঠিক আছে।

39
39 of 100
mat-2013

নিম্নের কোন শহরটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক সদর দপ্তর নয়?

  • 1আলেকজান্দ্রিয়া
  • 2কোপেনহ্যাগেন
  • 3ম্যানিলা
  • কলম্বোCorrect Answer
40
40 of 100
mat-2013

ভূ-চুম্বকের ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক?

  • 1দক্ষিণ মেরুকে নীল মেরু বলে।
  • 2ভূ-চুম্বকের দক্ষিণ মেরু কানাডার উত্তরাঞ্চলের হাডসন বে এলাকায় অবস্থিত।
  • ভূ-চুম্বক ক্ষেত্রের প্রাবল্যের মান ও অভিমুখ সর্বত্র সমান।Correct Answer
  • 4ভৌগোলিক অক্ষের সাথে ভূচৌম্বক অক্ষ প্রায় 30° কোণ করে আছে
ব্যাখ্যা (Explanation)

অপশন 'C' সঠিক। বাকীগুলো মিথ্যা; কারণ- → ভূ-চুম্বকের উত্তর মেরুকে নীল ও দক্ষিণ মেরুকে লাল মেরু বলে। → দক্ষিণ মেরু কানাডার উত্তর দিকে বুথিয়া উপদ্বীপে এবং উত্তর মেরু অ্যান্টার্কটিকা মহাদেশের দক্ষিণে ভিক্টোরিয়া অঞ্চলে অবস্থিত। → ভৌগলিক অক্ষের সাথে চৌম্বক অক্ষ প্রায় 18° কোণ করে আছে।

41
41 of 100
mat-2013

যে অনুপাতটি “গাঢ় নাইট্রিক এসিড” নির্দেশ করে?

  • 195%
  • 292%
  • 394%
  • 98%Correct Answer
ব্যাখ্যা (Explanation)

নিচের ব্যাখ্যাটি লক্ষ্য কর: গাঢ় নাইট্রিক এসিড → 98% HNO₃, আ: গুরুত্ব- 1.5, ঘনমাত্রা 22M সাধারণ শক্তিশালী নাইট্রিক এসিড → 68% HNO₃, আ: গুরুত্ব 1.41, ঘনমাত্রা 15M বিশুদ্ধ নাইট্রিক এসিড → 99.8% HNO₃, ঘনমাত্রা 24M।

42
42 of 100
mat-2013

মস্তিষ্কের বিকাশের জন্য নিম্নের কোনটি একান্ত প্রয়োজন?

  • 1গ্লুকোজ
  • 2মল্টোজ
  • গ্যালাকটোজCorrect Answer
  • 4ল্যাকটোজ
ব্যাখ্যা (Explanation)

মস্তিষ্কের বিকাশের জন্য প্রয়োজন গ্যালাক্টোজ; যা দুধে অবস্থিত এবং এটি ল্যাকটোজের ভাঙ্গনের ফলে পাওয়া যায়। আর এই জন্যই শিশুদের মস্তিষ্কের বিকাশের জন্য মাতৃদুগ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। Note: জেনে নাও মানুষের মস্তিষ্ক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ [আজমল+আলীম] → ব্রিটিশ শারীরতত্ত্ববীদ Sir Charles Sherrington মস্তিষ্ককে "great ravelled Knot" হিসেবে অ্যাখ্যায়িত করেছেন। → মস্তিষ্ক ৩টি ঝিল্লী দ্বারা আবৃত। যথা: i. ড্যুরা ম্যাটার: সবচেয়ে বাইরের সুদৃঢ় ঝিল্লি; যা করোটি ও কশেরুকার সঙ্গে লেগে থাকে। ii. অ্যারাকনয়েড ম্যাটার: ড্যুরা ম্যাটার ও পায়া ম্যাটারের মধ্যবর্তী ঝিল্লি; যা সাব অ্যারাকনয়েড স্পেস নামে একটি ফাঁকা স্থান, যোজক টিস্যুর সূত্র, রক্তবাহিকা ও সেরেব্রোস্পাইনাল ফ্লুইড নিয়ে গঠিত। iii. পায়া ম্যাটার: এটি অন্তঃস্থতম ঝিল্লি; যা মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডের বহির্তলের সাথে ঘনিষ্ঠভাবে লেগে থাকে। → মস্তিষ্কের ওজন ১.৩৬ কেজি, আয়তন ১৫০০ cm³ এবং এতে প্রায় ১০ বিলিয়ন নিউরোন থাকে। → মস্তিষ্কের ওজনের ৮০% ই হচ্ছে সেরেব্রাম। → সেরেব্রামের বহিঃস্তর গ্রেম্যাটার এবং অন্তঃস্তর হোয়াইট ম্যাটার- এ গঠিত → গ্রে-ম্যাটার স্নায়ুকোষ, নিউরোগ্লিয়া ও সিন্যাপস নিয়ে গঠিত। → পূর্ণ বয়স্ক মানুষে সেরেবেলামের গড় ওজন 150 গ্রাম। → মেডুলা অবলংগাটার দৈর্ঘ্য 3 cm, প্রস্থ 2 cm এবং স্থূলত্ব 1.2 cm. → মস্তিষ্কের গহ্বরে বিদ্যমান তরল পদার্থের নাম সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। → সেরিব্রাল হেমিস্ফিয়ারের পৃষ্ঠতলে যে নিচু অংশ তার নাম ফিসার।

43
43 of 100
mat-2013

Which one of the following is the correct passive form of the sentence "I can recite the poem"?

  • 1Recitation of the poem is possible by me
  • 2The poem could be recited by me
  • The poem can be recited by meCorrect Answer
  • 4Recitation of the poem can be performed by me
ব্যাখ্যা (Explanation)

Modal Auxiliary verb থাকলে Passive করার সময় শুধু প্রদত্ত বাক্যের object কে subject এবং Modal Auxiliary verb এর পর be এবং মূল verb-এর p.p. form বসালেই হয়। যেমন: I can do the work (active) = The work can be done by me (passive)

44
44 of 100
mat-2013

একটি বৈদ্যুতিক হিটার 220 volt সরবরাহ লাইন হতে 1 amp প্রবাহ গ্রহণ করে। হিটারটি 400 ঘন্টা ব্যবহার করলে কত KWH ব্যয় হবে?

  • 1176
  • 88Correct Answer
  • 322
  • 444
ব্যাখ্যা (Explanation)

সহজ ফর্মুলা → ব্যয়িত শক্তি = Pt/1000 kwh = vit/1000 kwh [p = vi] = (220 x 1 x 400)/1000 kwh = 88kwh

45
45 of 100
mat-2013

হ্যালোজেন সমূহের সক্রিয়তার মধ্যে কোন ক্রমটি সবচেয়ে বেশী সক্রিয়?

  • 1ফ্লোরিন > ব্রোমিন > আয়োডিন > ক্লোরিন
  • 2ব্রোমিন > ফ্লোরিন > ক্লোরিন > আয়োডিন
  • ফ্লোরিন > ক্লোরিন > ব্রোমিন > আয়োডিনCorrect Answer
  • 4ক্লোরিন > আয়োডিন > ব্রোমিন > ফ্লোরিন
ব্যাখ্যা (Explanation)

জেনে নাও কিছু তথ্য- → হ্যালোজেন সমূহের সক্রিয়তার ক্রম: F₂ > Cl₂ > Br₂ > I₂ → হ্যালোজেন সমূহের ঋণাত্মকতার ক্রম: F > Cl > Br > I → হ্যালোজেন সমূহের ইলেকট্রন আসক্তির ক্রম: Cl₂ > F₂ > Br₂ > I₂

46
46 of 100
mat-2013

নিম্নের কোনটি পুরুষ প্রজননতন্ত্রের অন্তর্ভুক্ত নয়?

  • 1সেমিনাল ভেসিকল
  • 2প্রস্টেট গ্রন্থি
  • বার্থোলিন এর গ্রন্থিCorrect Answer
  • 4কাওপারস এর গ্রন্থি
ব্যাখ্যা (Explanation)

বার্থোলিন এর গ্রন্থি পুরুষ প্রজননতন্ত্রের অংশ নয়। Note: জেনে নাও পুরুষ প্রজননতন্ত্রের গঠন সম্পর্কিত বিভিন্ন তথ্যঃ [আজমল+আলীম] পুরুষ প্রজননতন্ত্রের গঠনঃ → প্রতিটি শুক্রাশয় প্রায় ২ ইঞ্চি লম্বা → প্রতিটি শুক্রাশয়ের ওজন ১০-১২ গ্রাম। → প্রতিটি শুক্রাশয় ৩টি আবরণ দ্বারা আবৃত। → পুরুষ প্রজননতন্ত্রের অংশঃ i. শুক্রাশয় ii. এপিডিডাইমিস iii. ভাস ডিফারেন্স/শুক্রনালি iv. সেমিনাল ভেসিকল v. ক্ষেপণ নালি vi. ইউরেথ্রা vii. বহিঃযৌনাঙ্গ- স্ক্রোটাম ও শিশ্ন viii. জনন গ্রন্থি – জনন গ্রন্থি, বাল্বো-ইউরেথ্রা/কাওপার এর গ্রন্থি। → প্রতিটি শুক্রাশয়ের ভেতরে প্রায় ১০০০ সেমিনিফেরাস নালিকা থাকে। → ভাস ডিফারেন্সের প্রধান কাজ হলো সঙ্গমের সময় দ্রুত শুক্রাণু পরিবহন করা। → সচল শুক্রাণুর শক্তির উৎস হিসেবে কাজ করে ফ্রুক্টোজ। → সংগমের সময় মিউকাসের মতো পদার্থ ক্ষরণ করে কাওপার- এর গ্রন্থি/বাল্বোইউরেথ্রা। → পুরুষ প্রজননতন্ত্রের প্রধান হরমোন হচ্ছে টেস্টোস্টেরণ; যা শুক্রাশয় থেকে ক্ষরিত হয়।

47
47 of 100
mat-2013

জাতিসংঘের নিম্নের কোন মহাসচিব বাংলাদেশ সফর করেন নাই?

  • 1কুর্ট ওয়াল্ড হেইম
  • 2বান কি মুন
  • উথান্টCorrect Answer
  • 4কফি আনান
ব্যাখ্যা (Explanation)

শুধুমাত্র উথান্ট ব্যতীত বাকী সবাই বাংলাদেশ সফর করেছেন। উল্লেখ্য যে, জাতিসংঘের মহাসচিব পেরেজ দ্যা কুয়েলারও বাংলাদেশ সফর করেন।

48
48 of 100
mat-2013

Which one of the following is correct indirect speech of the sentence "He said, do you know me"?

  • He asked me, whether I knew him.Correct Answer
  • 2He asked me that whether I knew him.
  • 3He told me that if I knew him.
  • 4He asked me that if I know him.
ব্যাখ্যা (Explanation)

Interrogative sentence কে Direct থেকে Indirect করার নিয়ম: Sub + ask/enquire of + object + if/whether (Auxiliary verb দ্বারা reported speech আরম্ভ হলে) + reported speech এর subject + verb + বাকী অংশ। যেমন: Mohammad said to me, "Do you like me." (Direct) = Mohammad asked me if I liked him (Indirect) অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে- 'A'।

49
49 of 100
mat-2013

নিম্নের কোনটি বিদ্যুৎ চুম্বকীয় এর একক?

  • 3 x 10¹⁰ e.s.uCorrect Answer
  • 210⁹ AMP
  • 33 x 10¹¹ e.s.u
  • 43 x 10⁹ e.s.u
ব্যাখ্যা (Explanation)

বিদ্যুৎ চুম্বকীয় একক হচ্ছে 3 × 10¹⁰ e.s.u. এখানে e.s.u হচ্ছে electro static units.

50
50 of 100
mat-2013

আলোর প্রভাবে যে বিক্রিয়াটি সংঘটিত হয়?

  • H₂ + Cl₂ = 2HClCorrect Answer
  • 2H₂ + I₂ = 2HI
  • 3H₂ + F₂ = 2HF
  • 4H₂ + Br₂ = 2HBr
ব্যাখ্যা (Explanation)

H₂ ও Cl₂ কে অন্ধকারে রেখে দিলে তারা কোন বিক্রিয়া করবে না। কিন্তু সূর্যালোকের উপস্থিতিতে বিস্ফোরণসহ বিক্রিয়া করে HCI তৈরি করবে। যেমন: H₂ + Cl₂ --(সূর্যালোক)--> 2HCl

51
51 of 100
mat-2013

নিম্নের কোন গ্রন্থির ক্ষরণকাল আজীবন নয়?

  • 1অ্যাড্রেনাল
  • 2পিনিয়াল
  • থাইমাসCorrect Answer
  • 4টেসটিস
ব্যাখ্যা (Explanation)

যেসব গ্রন্থি নালীবিহীন, ফলে ক্ষরণ সরাসরি রক্ত বা লসিকার মাধ্যমে বাহিত হয়ে দূরবর্তী সুনির্দিষ্ট অঙ্গে ক্রিয়াশীল হয়, সে সব গ্রন্থিকে অন্তঃক্ষরা গ্রন্থি বলে। যেমন: পিট্যুইটারি, থাইরয়েড, অ্যাড্রেনাল, থাইমাস ইত্যাদি। আর থাইমাস গ্রন্থির ক্ষরণকাল হচ্ছে ক্ষণস্থায়ী।

52
52 of 100
mat-2013

Which one will be the appropriate phrase to fill up the gap of the sentence "He showed __ when the danger came"?

  • 1Cold feel
  • 2Cold war
  • 3Cold water
  • Cold shoulderCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

প্রদত্ত Sentence-এর শূন্যস্থানে Cold shoulder (এড়িয়ে যাওয়া) বসালে বাক্যটির অর্থ পূর্ণ হয়। অর্থাৎ বাক্যটি দাঁড়ায় He showed cold shoulder when the danger came অর্থ- “বিপদের আভাসে সে সরে পড়েছিল।"

53
53 of 100
mat-2013

নিম্নের কোনটি সরল ছন্দিত গতির বৈশিষ্ট্য নয়?

  • 1গতি পর্যায়বৃত্ত গতি হবে।
  • ত্বরণ সরণের ব্যস্তানুপাতিক হবে।Correct Answer
  • 3বল সর্বদা সাম্যাবস্থার দিকে ক্রিয়া করবে।
  • 4গতি দোলগতি হবে।
ব্যাখ্যা (Explanation)

অপশন 'B' সঠিক নয়। কেননা সরল ছন্দিত গতির অন্যতম বৈশিষ্ট্যই হচ্ছে ত্বরণ সরণের সমানুপাতিক।

54
54 of 100
mat-2013

তড়িৎ-রাসায়নিক কোষ সম্পর্কে নিম্নের কোনটি সঠিক নয়?

  • 1সরল ভোল্টার কোষের বিদ্যুৎ উত্তেজক তরল লঘু H₂SO₄।
  • ল্যাকলেন্স কোষের বিদ্যুৎ উত্তেজক তরল লঘু H₂SO₄।Correct Answer
  • 3শুষ্ক কোষের ছদন নিবারক কঠিন MnO₂।
  • 4ওয়েস্টন ক্যাডমিয়াম একটি আদর্শ বিদ্যুৎ কোষ।
ব্যাখ্যা (Explanation)

অপশন 'B' সঠিক নয়। কারণ ল্যাকলেন্স কোষে বিদ্যুৎ উত্তেজক তরল হিসেবে NH₄Cl দ্রবণ ব্যবহার করা হয়। আরও জেনে নাও- কোষ: সরল ভোল্টার কোষ, বিদ্যুৎ উত্তেজক তরল: লঘু H₂SO₄ কোষ: শুষ্ক কোষ, বিদ্যুৎ উত্তেজক তরল: NH₄Cl এর পেস্ট কোষ: ড্যানিয়েল কোষ, বিদ্যুৎ উত্তেজক তরল: H₂SO₄ কোষ: বুনসেন কোষ, বিদ্যুৎ উত্তেজক তরল: লঘু H₂SO₄

55
55 of 100
mat-2013

মস্তিষ্ক সম্পর্কে নিম্নের কোন তথ্যটি সঠিক?

  • 1হৃদস্পন্দন নিয়ন্ত্রণ কেন্দ্র সেরিবেলামে থাকে।
  • পরিপাক নিয়ন্ত্রণ কেন্দ্র মেডুলা অবলংগটায় থাকে।Correct Answer
  • 3স্মৃতিশক্তি নিয়ন্ত্রণ কেন্দ্র হাইপোথ্যালামাসে থাকে।
  • 4চলনে সমন্বয় সাধন করে থ্যালামাস।
ব্যাখ্যা (Explanation)

অপশন 'B' সঠিক। A, C, D সঠিক নয়। কারণ- → মেডুলা অবলংগটায় থাকে হৃদস্পন্দন নিয়ন্ত্রণ কেন্দ্র। → সেরেব্রামে থাকে স্মৃতিশক্তি নিয়ন্ত্রণ কেন্দ্র। → হাইপোথ্যালামাস চলনে সমন্বয় সাধন করে।

56
56 of 100
mat-2013

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় নিম্নের কোন সালে?

  • 11911
  • 21925
  • 31915
  • 1921Correct Answer
ব্যাখ্যা (Explanation)

ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে জেনে নাও কিছু গুরুত্বপূর্ণ তথ্য: → ১ জুলাই ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। → এটি প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত। → ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসির নাম- আ.আ.ম.স. আরেফিন সিদ্দিক। (পরিবর্তনশীল)

57
57 of 100
mat-2013

The words "Block Head" means-

  • FoolishCorrect Answer
  • 2A quiet person
  • 3Clever
  • 4A dangerous person
ব্যাখ্যা (Explanation)

Block head মানে হচ্ছে বোকা বা নির্বোধ। অপরদিকে Foolish শব্দের অর্থ বোকা বা নির্বোধ। সুতরাং সঠিক উত্তর হচ্ছে- 'A'

58
58 of 100
mat-2013

তাপমাত্রার স্কেল (একক) পরিবর্তনের ক্ষেত্রে কোনটি সঠিক নয়?

  • 11°C = 9/5°F
  • 1°C = KCorrect Answer
  • 31°F = 5/9°C
  • 1K = 0°CCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

আমরা জানি, C/5 = (F-32)/9 = (K-273)/5 এই সমীকরণ থেকে হিসেব কর। অর্থাৎ অপশন B, D সঠিক নয়।

59
59 of 100
mat-2013

রক্তের pH নিয়ন্ত্রণ নির্ভর করে যার উপর-

  • 1এন্টিজেন
  • বাফারCorrect Answer
  • 3রক্তের গ্রুপ
  • 4এন্টিবডি
ব্যাখ্যা (Explanation)

রক্তের pH নিয়ন্ত্রণ নির্ভর করে বাফার এর উপর। রক্ত সম্পর্কে আরও কিছু কথা- → এক ধরনের তরল যোজক কলা। → PH হচ্ছে ৭.৩৬-৭.৪৫ এবং তাপমাত্রা ৩৬-৩৮° C। → আ: গুরুত্ব ১.০৬৫। Note: জেনে রাখ রক্ত ও লসিকার মধ্যে পার্থক্যঃ [আলীম] রক্ত: রক্ত লাল বর্ণের পরিবহন কলা, রক্তনালিতে সুনির্দিষ্ট চাপে প্রবাহিত হয়, প্লাজমা, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা নিয়ে গঠিত, রক্তে হিমোগ্লোবিন বিদ্যমান, রক্ত অধিক পরিমাণ প্রোটিন, ক্যালসিয়াম ও ফসফরাসযুক্ত, রক্তের মাধ্যমে শ্বসন গ্যাস ও খাদ্যকণা (শর্করা ও আমিষ) পরিবাহিত হয়। লসিকা: লসিকা সাদা বর্ণের পরিবহন কলা, লসিকা লসিকানালিতে চাপহীনভাবে প্রবাহিত হয়, প্লাজমা ও শ্বেত রক্তকণিকা নিয়ে গঠিত, লসিকাতে হিমোগ্লোবিন অনুপস্থিত, লসিকা অল্প পরিমাণ প্রোটিন, ক্যালসিয়াম ও ফসফরাসযুক্ত, লসিকার মাধ্যমে বর্জ্য পদার্থ ও খাদ্য (চর্বি) পরিবাহিত হয়।

60
60 of 100
mat-2013

নিম্নের কোন তথ্যটি নেফ্রনের জন্য প্রযোজ্য হবে?

  • 1সরল প্রক্রিয়ায় দেহ থেকে নাইট্রোজেন বর্জ্য পৃথক করে।
  • 2প্রত্যেক বৃক্কে 10 কোটি নেফ্রন থাকে।
  • 3ভ্রূণীয় এক্টোডার্ম থেকে সৃষ্ট হয়।
  • ভ্রূণীয় মেসোডার্ম থেকে সৃষ্ট হয়।Correct Answer
ব্যাখ্যা (Explanation)

'D' অপশনটি সঠিক। নেফ্রনের অন্যান্য বৈশিষ্ট্য: → বৃক্কের গাঠনিক ও কার্যিক একক। → দুটি অংশে গঠিত (রেনাল করপাসল ও রেনাল টিউব্যুল)। → প্রত্যেক বৃক্কে ১০-১২ লক্ষ নেফ্রন রয়েছে। → প্রতিটি নেফ্রন ৩ সে.মি. লম্বা। → জটিল প্রক্রিয়ায় দেহ থেকে নাইট্রোজেন বর্জ্য পৃথক করে।

61
61 of 100
mat-2013

Correct adjective of the word "Contempt" is-

  • 1Contempting
  • ContemptibleCorrect Answer
  • 3Contemptable
  • 4Contemptation
ব্যাখ্যা (Explanation)

Contempt শব্দটির অর্থ অবজ্ঞা বা অপমান। এটি একটি noun যার Adjective রূপ হচ্ছে Contemptible.

62
62 of 100
mat-2013

আয়তন ও পরম তাপমাত্রা উভয়ই দ্বিগুণ হলে গ্যাসের চাপ-

  • 1দ্বিগুণ হবে
  • 2অর্ধেক হবে
  • 3চারগুণ হবে
  • অপরিবর্তিত থাকবেCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

গ্যাসীয় সূত্র থেকে আমরা পাই, P₁V₁/T₁ = P₂V₂/T₂ বা, P₂ = (P₁V₁T₂)/(T₁V₂) = (P₁V₁2T₁)/(T₁2V₁) [যেহেতু আয়তন ও তাপমাত্রা পূর্বের দ্বিগুণ] বা, P₁ = P₂ অর্থাৎ আয়তন ও তাপমাত্রা একই হারে বৃদ্ধি বা হ্রাস পেলে চাপ স্থির বা অপরিবর্তিত থাকে।

63
63 of 100
mat-2013

pH সম্পর্কে নিম্নের কোনটি সঠিক?

  • pH = 7 হলে দ্রবণটি নিরপেক্ষ।Correct Answer
  • 2pH > 7 হলে দ্রবণটি ক্ষারকীয়।
  • 3pH < 7 হলে দ্রবণটি ক্ষারীয়।
  • 4pH > 7 হলে দ্রবণটি অম্লীয়।
ব্যাখ্যা (Explanation)

নিচের তথ্যটি লক্ষ্য কর: → pH = 7; দ্রবণ নিরপেক্ষ। → pH > 7; দ্রবণ ক্ষারীয়। → pH < 7; দ্রবণ অম্লীয়।

64
64 of 100
mat-2013

মূত্রের উপাদান নয় কোনটি?

  • 1ক্রিয়েটিনিন
  • 2ইউরিক এসিড
  • বিলিরুবিনCorrect Answer
  • 4ইউরোক্রোম
ব্যাখ্যা (Explanation)

নিচের ছকটি লক্ষ্য কর: উপাদানের নাম, শতকরা পরিমাণ (%): পানি, ৯৬; ইউরিয়া, ২; ইউরিক এসিড, ০.০৫; ক্রিয়েটিনিন, ০.০৭৫; সোডিয়াম, ০.৬০; অ্যামোনিয়াম, ০.০৪; পটাসিয়াম, ০.১৫; ম্যাগনেসিয়াম, ০.০১; ক্লোরাইড, ০.৩৫; ফসফেট, ০.২৭; সালফেট, ০.১৮; অন্যান্য, ১.২৭৫ Note: জেনে নাও মূত্র সৃষ্টি সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যঃ [আজমল+আলীম] → বৃক্কের মূত্র তৈরি হয় এবং প্রতি মিনিটে ১ ঘন সেমি. মূত্র সৃষ্টি হয়। → বৃক্কে রেনিন তৈরি হয়। → মানুষের প্রধান নাইট্রোজেন ঘটিত রেচন বর্জ্য: ইউরিয়া, ইউরিক এসিড, অ্যামোনিয়া, ক্রিয়োটিনিন ইত্যদি। → যকৃতে ইউরিয়া তৈরি হয়। → বিজ্ঞানী কুশনী- এর মতে মূত্র সৃষ্টির ধাপ ৩টি। যথা: i. অতি পরিস্রাবণ ii. নির্বাচন মূলক পুনঃশোষণ iii. সক্রিয় ক্ষরণ → গ্লোমেরুলাসের কৈশিক জালিকার হাইড্রোস্ট্যাটিক চাপ 70 mm/Hg → মানবদেহে প্রতি মিনিটে 125 cm³ গ্লোমেরুলার ফিলট্রেট উৎপন্ন হয় যার 124 cm³ পুনঃশোষিত হয় (৮০% প্রক্সিমাল প্যাঁচানো নালিকায়, বাকী ২০% হেনলি, ডিস্টাল প্যাঁচানো নালিকা, সংগ্রাহী নালীতে শোষিত হয়। → দেহের সকল রক্ত ছাঁকনের জন্য প্রতি ৪-৫ মিনিটে একবার বৃক্ক অতিক্রম করে। → মানবদেহের দুটি বৃক্কের মাধ্যমে প্রতি মিনিটে প্রায় ১২০০ cc রক্ত প্রবাহিত হয়। → একজন সুস্থ মানুষ প্রতিদিন ১৫০০ মিলি মূত্র ত্যাগ করে। → বৃক্কে দৈনিক ০.৫- ২.৫ লিটার মূত্র উৎপন্ন হয়। → ইউরোক্রোম নামক পদার্থ থাকায় মূত্র খড় বর্ণের হয়। → মূত্রের pH মান ৬.৫/৫-৬.৫ এবং আঃ গুরুত্ব ১.০১-১.৫০/১.০০৮-১.০৩০ → মূত্রের উপাদান: ৯৬% পানি এবং ৪% কঠিন পদার্থ (৬০% জৈব ও ৪০% অজৈব পদার্থ)

65
65 of 100
mat-2013

বাংলাদেশে সর্বপ্রথম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয় নিম্নের কোন স্থানে?

  • হরিপুরCorrect Answer
  • 2কৈলাসটিলা
  • 3ছাতক
  • 4তিতাস
ব্যাখ্যা (Explanation)

১৯৫৫ সালে সিলেটের হরিপুরে বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্রটি আবিষ্কৃত হয়; যেখান থেকে ১৯৫৭ সালে গ্যাস উত্তোলন শুরু হয়। আরও জেনে নাও- → ১৯৫১ সালে সুনামগঞ্জের ছাতকে গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়। → ১৯৬২ সালে সিলেটের কৈলাসটিলায় গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়। → ১৯৬২ সালে ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়।

66
66 of 100
mat-2013

Which one of the following is the correct negative form of the sentence "Every mother loves her child"-

  • 1Every mother does not like her child.
  • 2There is no mother who does not love her child.
  • 3Every mother hates her child.
  • There is no mother but loves her child.Correct Answer
ব্যাখ্যা (Explanation)

Every যুক্ত Affirmative sentence কে Negative করার নিয়ম: Every এর পরিবর্তে There is no + noun + but + বাকী অংশ যেমন: Everyone hates a liar (affirmative) = There is no one but hates a liar (Negative) অর্থাৎ সঠিক উত্তর 'D'।

67
67 of 100
mat-2013

"যে সব বস্তুর স্থিতিস্থাপক ধর্ম বিভিন্ন দিকে বিভিন্ন" তাকে বলে-

  • 1পূর্ণ দৃঢ় বস্তু
  • অসমদিক ধর্মী বস্তুCorrect Answer
  • 3সমদিক ধর্মী বস্তু
  • 4পূর্ণ স্থিতিস্থাপক বস্তু
ব্যাখ্যা (Explanation)

অপশন 'B' সঠিক। আরও জেনে নাও- → বল প্রয়োগে বস্তুর বিকৃতি না ঘটলে তাকে পূর্ণ দৃঢ় বস্তু বলে। → বস্তুর স্থিতিস্থাপক ধর্ম সবদিকে সমান হলে তাকে সমদিকধর্মী বস্তু বলে → বল প্রয়োগে বস্তুর বিকৃতি ঘটলে এবং বল অপসারণে বস্তু পূর্বের অবস্থায় ফিরে আসলে তাকে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলে।

68
68 of 100
mat-2013

রেক্টিফাইড স্পিরিটের স্ফুটনাংক (°C) হলো-

  • 78.15Correct Answer
  • 2103.3
  • 399
  • 480.1
ব্যাখ্যা (Explanation)

রেক্টিফাইড স্পিরিট হলো 95.6% ইথানল + 4.4% পানির মিশ্রণ; যার স্ফুটনাংক- 78.15°C.

69
69 of 100
mat-2013

ক্রেবস চক্র সংঘটিত হয়-

  • মাইটোকন্ড্রিয়ায়Correct Answer
  • 2নিউক্লিয়াসে
  • 3রাইবোজোমে
  • 4গলগি বডিতে
ব্যাখ্যা (Explanation)

মাইটোকন্ডিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস। কেননা এখানে অ্যাসিটাইল CoA-সৃষ্টি, ক্রেবস চক্র, ইলেক্ট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ক্রিয়া গুলো সংগঠিত হয়। উল্লেখ্য যে, সবাত শ্বসন প্রক্রিয়ার ধাপগুলো অনেক গুরুত্বপূর্ণ। নিচের ছন্দটি দেখে রাখ: ছন্দ: গ্রামে অ্যাসে ইলেকশন করব গ্লাইকোলাইসিস অ্যাসিটাইল CoA সৃষ্টি ইলেক্ট্রন ট্রান্সপোর্ট সিস্টেম (ETS) ক্রেবস চক্র

70
70 of 100
mat-2013

Which one of the following is the correct affirmative form of the sentence "You can not but do it"?

  • 1You can do it
  • 2You should do it
  • 3You shall do it
  • You must do itCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

এটাতো ছোটবেলার পড়া যে Can not but থাকলে affirmative করার সময় Can not but এর পরিবর্তে must বসে আবার must থাকলে Negative করার সময় must এর পরিবর্তে Can not but বসে। অর্থাৎ সঠিক উত্তর D.

71
71 of 100
mat-2013

স্থিতিস্থাপকতা সম্পর্কে নিম্নের কোন উক্তিটি সত্য নয়?

  • 1স্থিতিস্থাপক গুণাংক = পীড়ন/বিকৃতি।
  • স্থিতিস্থাপক গুনাংক = বিকৃতি/পীড়ন।Correct Answer
  • 3অসহ পীড়ন = অসহ ভার/ক্ষেত্রফল।
  • 4স্থিতিস্থাপক গুণাংকের একক Nm⁻²।
ব্যাখ্যা (Explanation)

অপশন 'B' সঠিক নয়। কেননা স্থিতিস্থাপক গুণাঙ্ক হলো পীড়ন/বিকৃতি।

72
72 of 100
mat-2013

নিম্নের কোনটি জারক নয়?

  • 1MnO₂
  • COCorrect Answer
  • 3I₂
  • 4H₂O₂
ব্যাখ্যা (Explanation)

জারক ও বিজারক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিম্নের ছন্দটি লক্ষ্য কর: জারক পদার্থ: রাজা কিংবা অসির হাতে কোন হালাই পার পাবে না মরবে কেমন করে ভাব এখন সবে রাজঅম্ল, K₃[Fe(CN)₆], O₂, O₃, H₂SO₄, KNO₃, HNO₃, হ্যালোজেন, ইকলবণসমূহ, পারক্সাইড (H₂O₂), PbO₂, MnO₂, KMnO₄, ক্যাটায়ন সমূহ (Na⁺,K⁺), অক্সিএসিড সমূহ (HClO₃,KClO₃) উল্লেখ্য যে, জারক পদার্থ মনে রাখলে বিজারক পদার্থ লাগে না।

73
73 of 100
mat-2013

মানুষের ক্ষেত্রে নিম্নের কোন তথ্যটি সঠিক নয়?

  • 1প্যারোটিড গ্রন্থি একটি লালাগ্রন্থি।
  • 2পূর্ণ বয়স্ক মানুষের এ্যাপেন্ডিক্স একটি নিষ্ক্রীয় অঙ্গ হিসাবে শরীরে থাকে।
  • জিহ্বার পিছনের অংশের স্বাদকোরক মিষ্টতা অনুভবে সাহায্য করে।Correct Answer
  • 4গলনালী প্রায় 25 সে.মি. লম্বা।
ব্যাখ্যা (Explanation)

অপশন C সঠিক নয়; নিচের ছকটি লক্ষ্য কর: নাসিম বানু ম্যাডাম: a. অগ্রভাগ → লবণাক্ততা, b. পিছনে → তিক্ততা, c. পার্শ্বদেশ → মিষ্টতা আজমল স্যার: a. অগ্রভাগ → মিষ্টি, b. অগ্রভাগের দুই পাশ → লবণাক্ততা, c. পশ্চাতের দুই পাশ → টক, d. পশ্চাতে → তিক্ততা

74
74 of 100
mat-2013

পাখি ছাড়া 'দোয়েল' নিম্নের কোন জাতের শস্যকে বোঝায়?

  • 1ধান
  • 2আলু
  • 3ভুট্টা
  • গমCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

দোয়েল বলতে উন্নত জাতের গম শস্যকে বুঝায়, উন্নত জাতের গমের আরও কয়েকটি নাম আছে। যেমন: বলাকা, সোনালিকা, মানিক ইত্যাদি।

75
75 of 100
mat-2013

Antonym of the word "Urbane" is-

  • 1Rural
  • 2Shave
  • 3Sophisticated
  • UncouthCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

Urbane অর্থ সভ্য বা নম্র বা ভদ্র। অপরদিকে অপশন 'D' এর Uncouth এর অর্থ অসভ্য বা অমার্জিত। সুতরাং, সঠিক উত্তর 'D'

76
76 of 100
mat-2013

কোনটি শক্তির প্রকারভেদ নয়?

  • 1চুম্বক শক্তি
  • আণবিক শক্তিCorrect Answer
  • 3বিদ্যুৎ শক্তি
  • 4সৌর শক্তি
ব্যাখ্যা (Explanation)

শক্তির প্রকারভেদগুলো নিম্নের ছন্দের মাধ্যমে আয়ত্ত কর: শক্তির প্রকারভেদ: আতাবিরা পারস্য যশ চুম্বন করে আলোক তাপ বিদ্যুৎ রাসায়নিক পারমানবিক সৌর যান্ত্রিক শব্দ চুম্বক

77
77 of 100
mat-2013

32 gm অক্সিজেনে অণুর সংখ্যা-

  • 16.844 x 10²²
  • 22 x 10⁵
  • 6.023 x 10²³Correct Answer
  • 42.99 x 10²³
ব্যাখ্যা (Explanation)

1 মোল অক্সিজেন মানে 32g; আর অ্যাভোগেড্রোর সূত্রানুসারে আমরা জানি এক মোল গ্যাসে সর্বদাই 6.023 × 10²³ টি অনু বিদ্যমান থাকে। তাই সঠিক উত্তর 'C'।

78
78 of 100
mat-2013

মানবদেহে পিত্ত উৎপন্ন হয়-

  • 1অগ্ন্যাশয়ে
  • যকৃতেCorrect Answer
  • 3ল্যারিংক্সে
  • 4পিত্তথলিতে
ব্যাখ্যা (Explanation)

মানবদেহের যকৃতে পিত্ত উৎপন্ন হয়। আরও যে সকল উপাদান যকৃতে উৎপন্ন হয় তা হচ্ছে- প্লাজমা প্রোটিন, চর্বি, ভ্রুণ, কোলেস্টেরল, ইউরিয়া।

79
79 of 100
mat-2013

The right form of verb (to say) is used in which of the following sentence?

  • I heard him saying thisCorrect Answer
  • 2I heard him to say this
  • 3I heard him said this
  • 4I heard him to have said this
ব্যাখ্যা (Explanation)

এমন সহজ প্রশ্নের উত্তর সবাই পারে। তাই না?? অর্থাৎ কোন sentence-এ দুটি Principle verb উল্লেখ থাকলে অর্থানুযায়ী একটির সাথে ing যোগ করতে হয়। তাই 'A' হচ্ছে সঠিক উত্তর।

80
80 of 100
mat-2013

দ্বন্দ্বের ভ্রামকের ক্ষেত্রে কোনটি সঠিক নয়?

  • 1দ্বন্দ্বের ভ্রামক = বল × দূরত্ব।
  • ঘড়ি সমাবর্তী ঘূর্ণন সৃষ্টিকারী দ্বন্দ্বের ভ্রামক হলো ঋণাত্মক।Correct Answer
  • 3মাত্রা সমীকরণ [ML²T⁻²]।
  • 4 ঘূর্ণন অক্ষের অবস্থানের উপর নির্ভরশীল।
ব্যাখ্যা (Explanation)

অপশন 'B' সঠিক নয়। কারণ ঘড়ি সমাবর্তী ঘূর্ণন সৃষ্টিকারী দ্বন্দ্বের ভ্রামক হল ধনাত্মক।

81
81 of 100
mat-2013

ক্ষারীয় দ্রবণে মিথাইল অরেঞ্জ নির্দেশক যোগ করলে নিম্নের কোন রং দেখা যাবে?

  • 1গোলাপী
  • 2লাল
  • 3বেগুনী
  • 4সবুজ
ব্যাখ্যা (Explanation)

নিচের ব্যাখ্যাটি লক্ষ্য কর: নির্দেশকের নাম, অম্লীয় মাধ্যমে বর্ণ, ক্ষারীয় মাধ্যমে বর্ণ ফেনলফথ্যালিন, বর্ণহীন, লালচে বেগুনি থাইমলগ্যালিন, বর্ণহীন, নীল ক্রিসল রেড, হলুদ, লাল ফেনল রেড, হলুদ, লাল লিটমাস, লাল, নীল মিথাইল রেড, লাল, হলুদ মিথাইল অরেঞ্জ, লাল, হলুদ যেহেতু অপশনে হলুদ নেই তাই উত্তর Blank হবে।

82
82 of 100
mat-2013

আরশোলার পরিপাকীয় খাদ্য পৌষ্টিকতন্ত্রের কোন অংশ হতে পরিশোষিত হয়?

  • 1ক্রপ ও যকৃত সিকা
  • মেসেন্টেরন ও যকৃত সিকাCorrect Answer
  • 3মেসেন্টেরন ও গিজার্ড
  • 4মেসেন্টেরন ও ক্রপ
83
83 of 100
mat-2013

বাংলাদেশে নিম্নের কোন উপজাতি বসবাস করে?

  • 1পিগমি
  • 2কুর্দি
  • 3জুলু
  • মারমাCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

বাংলাদেশের কক্সবাজারে মারমা উপজাতি বাস করে।

84
84 of 100
mat-2013

The correct sentence is-

  • I saw him and told everythingCorrect Answer
  • 2You should not pride of your health
  • 3I shall avail myself of the morning bus
  • 4He took part in the feast and enjoyed
ব্যাখ্যা (Explanation)

সঠিক উত্তর হচ্ছে অপশন 'A'।

85
85 of 100
mat-2013

এক ব্যক্তি সূর্যোদয়ের দিকে 12m যাবার পর ঠিক উত্তর দিকে ঘুরলো এবং 5m গেল। তার সরণ কত মিটার?

  • 117
  • 216.67
  • 317.67
  • 13Correct Answer
ব্যাখ্যা (Explanation)

সরণ = √(12)² + 5² = √169 = 13

86
86 of 100
mat-2013

পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে-

  • 1পারমাণবিক ভর
  • 2ইলেক্ট্রন সংখ্যা
  • ইলেক্ট্রন বিন্যাসCorrect Answer
  • 4পারমাণবিক সংখ্যা
ব্যাখ্যা (Explanation)

পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেক্ট্রন বিন্যাস। আরও জেনে নাও- → পর্যায় সারণীর জনক- মেন্ডেলীফ। → আধুনিক পর্যায় সারণীতে 7টি পর্যায় ও ৭টি শ্রেণী আছে। → আধুনিক পর্যায় সারণীর সূত্র দেন- মোসলে (1913)। → পর্যায় সারণীতে মৌলের ইলেক্ট্রন বিন্যাসের ম্যাজিক নম্বর: 2, 8, 8, 18, 18, 32

87
87 of 100
mat-2013

নিম্নের কোন অবস্থানে প্লাজমোডিয়ামের সাইজন্ট পাওয়া যায়?

  • 1অ্যানোফিলিস মশার পাকস্থলীতে।
  • 2মানুষের শ্বেত কণিকায়।
  • মানুষের লোহিত রক্ত কণিকায়।Correct Answer
  • 4অ্যানোফিলিস মশকীর লালাগ্রন্থিতে।
ব্যাখ্যা (Explanation)

ম্যালেরিয়া পরজীবির হেপাটিক বা যকৃতের সাইজোগনি এবং মানুষের লোহিত কণিকার সাইজোগণি উভয়ের মধ্যেই সাইজন্ট পাওয়া যায়।

88
88 of 100
mat-2013

The correct translation of "আমার বমি বমি লাগছে" is-

  • I feel nauseaCorrect Answer
  • 2I am about to vomit
  • 3I fancy I will vomit
  • 4I feel vomiting
ব্যাখ্যা (Explanation)

feel nausea মানে হচ্ছে 'বমি বমি লাগা,' তাহলে 'A' অপশনই হলো সঠিক উত্তর।

89
89 of 100
mat-2013

তড়িৎ চৌম্বক বলের ক্ষেত্রে নিম্নের কোন কণা কাজ করে?

  • 1গ্রাভিটন
  • 2গামা
  • 3বিটা
  • ফোটনCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

মহাবিশ্বের ৪টি বলের উদ্ভবের কারণ নিম্নরূপ: বল, কারণ মহাকর্ষ বল, গ্রাভিটন কণা তড়িৎ চৌম্বক বল, ফোটন সবল নিউক্লিয় বল, মেসন কণার বিনিময় দুর্বল নিউক্লিয় বল, গামা ও বিটা বিকিরণ

90
90 of 100
mat-2013

ক্লোরিনের ভর সংখ্যা 35 হলে এর একটি পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের সংখ্যা নিম্নের কোনটি?

  • প্রোটন 17 নিউট্রন 18Correct Answer
  • 2প্রোটন 20 নিউট্রন 15
  • 3প্রোটন 15 নিউট্রন 20
  • 4প্রোটন 18 নিউট্রন 17
ব্যাখ্যা (Explanation)

আমরা জানি, পারমাণবিক সংখ্যা = প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা = নিউট্রন সংখ্যা + প্রোটন সংখ্যা সুতরাং, ক্লোরিনের প্রোটন সংখ্যা 17 এবং নিউট্রন সংখ্যা 18(35-17=18)

91
91 of 100
mat-2013

পৃথিবীর আদিপ্রাণী যে পর্বের অন্তর্ভুক্ত তা হলো-

  • 1সিলেনটারেটা
  • 2পরিফেরা
  • প্রোটোজোয়াCorrect Answer
  • 4কর্ডাটা
ব্যাখ্যা (Explanation)

পৃথিবীর আদিপ্রাণী প্রোটোজোয়া পর্বের অন্তর্ভুক্ত। কিন্তু বর্তমানে প্রাণী পর্ব থেকে প্রোটোজোয়াকে বাদ দেয়া হয়েছে।

92
92 of 100
mat-2013

Choose the appropriate preposition in the blank "He died __ accident"

  • 1at
  • byCorrect Answer
  • 3for
  • 4of
ব্যাখ্যা (Explanation)

দূর্ঘটনায় বা ইচ্ছাকৃতভাবে মারা গেলে Die এর পর by বসে, কোন রোগে মারা গেলে Die এর পর of বসে, কোন কারণে মারা গেলে Die এর পর from বসে, আবার আত্মত্যাগ করলে Die এর পর for বসে।

93
93 of 100
mat-2013

আনুভূমিক পাল্লার সমীকরণ কোনটি?

  • 1R = u²sin2α/2g
  • 2R = u²sin²α/2g
  • R = u²sin2α/gCorrect Answer
  • 4Rmax = 2u²/g
ব্যাখ্যা (Explanation)

নিচের সমীকরণ গুলো মনে রাখ: → আনুভূমিক পাল্লার সমীকরণ, R = u²sin2α/g, Rmax = u²/g → সর্বোচ্চ উচ্চতা, H = u²sin²α/2g → বিচরণকাল, T = 2usinα/g

94
94 of 100
mat-2013

0.44gm CO₂ গ্যাসে CO₂ থাকে?

  • 10.1
  • 20.0001
  • 30.001
  • 0.01Correct Answer
ব্যাখ্যা (Explanation)

আমরা জানি, n = W/M = 0.44/44 = 0.01 mol.

95
95 of 100
mat-2013

কোনটি আর্থ্রোপোডার বৈশিষ্ট্য নয়?

  • 1অধিকাংশ দেহ গহ্বর হিমোসিলে পূর্ণ হয়।
  • 2কিউটিকল নির্মিত বহিঃকঙ্কাল রয়েছে।
  • রক্ত সংবহণতন্ত্র বদ্ধ ধরনের।Correct Answer
  • 4দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম, খন্ডকায়িত এবং ট্যাগমাটায় বিভক্ত।
ব্যাখ্যা (Explanation)

অপশন 'C' সঠিক নয়। কারণ আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের রক্ত সংবহনতন্ত্র উন্মুক্ত ধরনের। অপশনের বাকী তথ্যগুলো সঠিক।

96
96 of 100
mat-2013

নদীর তীরবর্তী শহর/স্থান নিম্নের কোন জোড়াটি সঠিক নয়?

  • 1কুষ্টিয়া - গড়াই
  • মাদারীপুর - যমুনাCorrect Answer
  • 3দিনাজপুর - পুর্ণভবা
  • 4মহাস্থানগড় - করতোয়া
ব্যাখ্যা (Explanation)

অপশন 'B' এর জোড়াটি সঠিক নয়। কারণ মাদারীপুর পদ্মা নদীর তীরবর্তী জেলা।

97
97 of 100
mat-2013

The incorrect sentence is-

  • He prevailed over the enemy.Correct Answer
  • 2I was in want of food.
  • 3He has a zeal for public work.
  • 4The boy is sick for toys.
ব্যাখ্যা (Explanation)

অপশন 'A' সঠিক নয়। কারণ prevail over না হয়ে prevail against হবে।

98
98 of 100
mat-2013

ত্বরণ সম্পর্কে কোনটি সঠিক?

  • 1ধনাত্মক ত্বরণকে মন্দন বলে।
  • 2ত্বরণের মাত্রা সমীকরণ [LT⁻¹]।
  • ত্বরণে ভর বেগের পরিবর্তন হয়।Correct Answer
  • 4অভিকর্ষজ ত্বরণ একটি অসম ত্বরণ
ব্যাখ্যা (Explanation)

অপশন 'C' সঠিক। অন্য অপশন গুলো সঠিক নয়। কেননা ঋণাত্মক ত্বরণকে মন্দন বলে, ত্বরণের মাত্রা সমীকরণ হলো [LT⁻²] এবং অভিকর্ষজ ত্বরণ একটি সুষম ত্বরণ।

99
99 of 100
mat-2013

হিলিয়াম নিম্নের কোন তাপমাত্রায় সুপার ফ্লুইডে (Super fluid) পরিবর্তন হয়?

  • 12.41 K
  • 2.17 KCorrect Answer
  • 32.29 K
  • 46.07 K
ব্যাখ্যা (Explanation)

হিলিয়াম 2.17 K তাপমাত্রায় Super fluid-এ পরিণত হয়।

100
100 of 100
mat-2013

নিম্নের কোন উক্তিটি ইউক্যারিয়টিক (সুকেন্দ্রিক) নিউক্লিয়াসের বেলায় প্রযোজ্য নয়?

  • 1কোষের সকল প্রকার কার্য নিয়ন্ত্রণ করে।
  • 2ইহা কোষস্থ সাইটোপ্লাজমে অবস্থিত একটি বিশেষ অংশ।
  • একাধিক ক্রোমোজম থাকে।Correct Answer
  • 4ইহা ঝিল্লি দ্বারা আবৃত।
ব্যাখ্যা (Explanation)

অপশন 'C' সঠিক নয়। জেনে নাও আরও- → ইউক্যারিওটিক অপেক্ষাকৃত জটিল এবং তুলনামূলক ভাবে বৃহৎ। → সুগঠিত নিউক্লিয়াস বিদ্যমান। → কোষ বিভাজন মাইটোসিস ও মিয়োসিস পদ্ধতিতে ঘটে থাকে। → হিস্টোন প্রোটিন যুক্ত DNA বিদ্যমান। → এতে একাধিক ক্রোমোজোম থাকে।

Ready to test your knowledge?

Take this exam in timed Exam Mode with instant scoring or self-paced Practice Mode.