নিম্নের কোন কোষাঙ্গে DNA থাকে?
- 1গলগিবস্তু
- 2নিউক্লিওলাই
- মাইটোকন্ড্রিয়াCorrect Answer
- 4রাইবোজোম
Solve Micsher সর্বপ্রথম ১৮৬৮ সালে DNA আবিষ্কার করেন এবং ওয়াটসন এবং ক্রিক ১৯৫৩ সালে DNA অণুর ডাবল-হেলিক্স মডেল আবিষ্কার করেন। এটি মূলত ক্রোমোসোম, মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টে পাওয়া যায়। বিঃদ্রঃ বিজ্ঞানী আর্থার কর্নবার্গ ১৯৫৬ সালে কৃত্রিম উপায়ে DNA আবিষ্কার করেন। Note: জেনে রাখ DNA সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যঃ ★ DNA: [হাসান] → DNA-কে জীবনের আণবিক ভিত্তি বলা হয়। → DNA এর গাঠনিক উপাদান ৩টি। যথাঃ i. পাঁচ কার্বনবিশিষ্ট ডি অক্সিরাইবোজ শ্যগার ii. নাইট্রোজিনাস ক্ষারক (অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন) iii. ফসফোরিক এসিড- → কোষে DNA- এর পরিমাণ পিকোগ্রাম এককে প্রকাশ করা হয়। → DNA এর ডাবল হেলিক্স মডেল আবিষ্কার করেন বিজ্ঞানী Watson ও Crick. → DNA এর ডাবল হেলিক্স মডেল অনুযায়ী- ফসফেট যুক্ত থাকে ডি-অক্সিরাইবোজ শ্যগারের 3' ও 5' কার্বনের সাথে এবং ক্ষারকগুলো যুক্ত থাকে ডি- অক্সিরাইবোজ শ্যগারের 1' কার্বনের সাথে। → DNA অণুর সূত্র দুটির প্রতিটি প্যাঁচ বা ঘূর্ণনের দৈর্ঘ্য 34 Å (3.4nm) → প্রতিটি প্যাঁচে হেলিক্স দুটির ব্যাস 20 Å (2nm). → DNA- এর আণবিক ওজন 10⁶-10⁹এর মধ্যে। → DNA-কে বলা হয় মাস্টার মলিকিউল। ★ DNA- অনুলিপনের জন্য প্রয়োজনীয় কিছু এনজাইম ও তাদের কাজ: [আজিবুর] (table provided for enzymes and their functions)