নিম্নের কোনটি প্রাপ্তবয়স্ক মানুষের মোলার দাঁতের সংখ্যা?
- 13
- 26
- 38
- 12Correct Answer
একজন প্রাপ্ত বয়স্ক মানুষের বিভিন্ন দাঁতের সংখ্যা: i. ইনসিয়র বা কর্তন = ৮টি ii. ক্যানাইন বা ছেদন = ৪টি iii. প্রি মোলার বা অগ্রপেষণ = ৮টি iv. মোলার বা পেষণ = ১২টি
Medical Admission Test Question Set (2007-2008)
নিম্নের কোনটি প্রাপ্তবয়স্ক মানুষের মোলার দাঁতের সংখ্যা?
একজন প্রাপ্ত বয়স্ক মানুষের বিভিন্ন দাঁতের সংখ্যা: i. ইনসিয়র বা কর্তন = ৮টি ii. ক্যানাইন বা ছেদন = ৪টি iii. প্রি মোলার বা অগ্রপেষণ = ৮টি iv. মোলার বা পেষণ = ১২টি
বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত নিম্নের কোনটি?
বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ১০:৬
Which of the following sentence is the correct example of 'future perfect continuous tense'?
সঠিক উত্তর হচ্ছে অপশন 'D' অর্থাৎ I shall have been doing the work before my father comes.
ক্ষমতা ও কাজ সংক্রান্ত নিম্নের কোন সমীকরণটি সঠিক নয়?
অপশন 'D' সঠিক নয়; কারণ- ক্ষমতা, P = W/t বা, w = pt.
নিম্নের কোনটির স্থুল সংকেত ও আণবিক সংকেত একই?
ওলিয়াম এর স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই এবং তা হলো H₂S₂O₇.
নিম্নের কোনটি DNA-এর বৈশিষ্ট্য নয়?
অপশন 'A' বৈশিষ্ট্য নয়; কারণ- DNA সাধারণত কোষের ক্রোমোজোমে থাকে।
নিম্নের কোনটি প্লাঙ্কের ধ্রুবক?
প্লাঙ্কের ধ্রুবকের মান হলো 6.626 × 10⁻³⁴ Js.
আকর্ষণ বিকর্ষণ বল (F) সংক্রান্ত নিম্নের কোন সমীকরণটি সঠিক নয়?
অপশন 'D' সঠিক নয়; কারণ- এটি হবে F = (1/4πε₀) * (q₁q₂/d²)
নিম্নের কোন তথ্যটি শিরার ক্ষেত্রে সঠিক নয়?
অপশন 'B' সঠিক নয়; কারণ- পালমোনারী শিরা O₂ সমৃদ্ধ রক্ত পরিবহন করে।
Which of the following is the correct "direct form" of this sentence: "He requested me kindly to lend him some money."
সঠিক উত্তর হচ্ছে অপশন 'B' অর্থাৎ He said to me, "Please lend me some money."
নিম্নের কোনটিকে কোষের শক্তি কেন্দ্র বলে?
মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয়। কারণ- শক্তি উৎপাদনের সকল প্রক্রিয়া যেমন- শ্বসন, ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়া (ETS), ATP Synthesis প্রভৃতি ঘটে থাকে।
অ্যামোনিয়াম সালফেটের সংকেত নিম্নের কোনটি?
অ্যামোনিয়াম সালফেটের সংকেত- (NH₄)₂SO₄
নিম্নের কোনটি সঠিক নয়?
অপশন 'D' সঠিক নয়। বাকী অপশনগুলো সঠিক।
উন্নত উদ্ভিদ কোষ এবং প্রাণিদেহ কোষ নিম্নের কোন প্রক্রিয়ায় বিভাজিত হয়?
মাইটোসিস প্রক্রিয়ায় উন্নত উদ্ভিদকোষ ও প্রাণিদেহ কোষ বিভাজিত হয়।
Which of the following sentence is having the word 'near' as adverb?
সঠিক উত্তর অপশন 'C' অর্থাৎ Draw near and listen.
ইউরেনিয়ামের আইসোটোপের সংখ্যা নিম্নের কোনটি?
ইউরেনিয়ামের আইসোটোপ সংখ্যা ২টি এবং আইসোটোপগুলো হলো ইউরেনিয়াম-238 এবং ইউরেনিয়াম-235.
সর্বপ্রথম আলোর তরঙ্গ তত্ত্ব প্রদান করেন নিম্নের কোন বৈজ্ঞানিক?
বিজ্ঞানী হাইগেন সর্বপ্রথম আলোর তরঙ্গ তত্ত্ব প্রদান করেন।
নিম্নের কোন তথ্যটি সঠিক নয়?
অপশন 'D' সঠিক নয়; কারণ- মায়োসিস কোষ বিভাজনের ফলে প্রজাতির বৈশিষ্ট্য বংশপরম্পরায় টিকে থাকে।
শূন্যস্থান পূরণ কর- দুইটি আইসোটোপের -------সমান নয়।
দুইটি আইসোটোপের ভরসংখ্যা সমান নয়।
IMF প্রতিষ্ঠার ব্যাপারে নিম্নের কোন দেশে চুক্তি স্বাক্ষরিত হয়?
নিম্নের কোনটি উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক হিসাবে কাজ করে না?
Which of the following is correct?
সঠিক উত্তর হচ্ছে অপশন 'A' অর্থাৎ Read French before you go to France.
এসিড নীল লিটমাসকে-
এসিড নীল লিটমাসকে লাল করে কিন্তু অম্ল লাল লিটমাসকে নীল করে।
4.2 J সমান নিম্নের কত ক্যালোরি?
আমরা জানি, 1 ক্যালরি = 4.2J
পৃথিবীর দীর্ঘতম নীল নদ নিম্নের কয়টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?
নিম্নের কোনটি সেরেব্রোস্পাইনাল ফ্লুইডের কাজ নয়?
অপশন 'A' কাজ নয়; কারণ- সেরেব্রোস্পাইনাল ফ্লুইডের কাজ হলোঃ → কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নিউরনে পুষ্টি সরবরাহ করে। → শ্বসনিক গ্যাসের বিনিময় ঘটায়। → বর্জ্য পদার্থ নিষ্কাশন করে। → সংক্রমন থেকে রক্ষা করে (লিম্ফোসাইটের মাধ্যমে)। → স্নায়ু কলাকে অবলম্বন দান করে এবং এগুলোকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে।
নিম্নের কোনটি কপারের কেলাসের সংকেত?
কপারের কেলাসের সংকেত হলো- CuSO₄. 5H₂O
উৎসের কম্পাঙ্ক নিম্নের কত হইলে আমরা শব্দ শুনতে পাই?
শব্দের উৎসের কম্পাঙ্ক 20-20,000 Hz এর মধ্যে হলে আমরা সেই সব শব্দ শুনতে পাই।
নিম্নের কোনটি অগ্র মস্তিষ্কের অংশ নয়?
অপশন 'B' মস্তিষ্কের অংশ নয়।
Which of the following is the correct English translation of this Bangla Sentence?"আমার পাঁচ বছর বয়সের মেয়ে মিনি একদন্ড কথা না বলে থাকতে পারে না।”
সঠিক Translation হচ্ছে অপশন 'B' অর্থাৎ My five year old daughter Mini cannot live without chattering. Note: দেখে নাও আরও কিছু প্রয়োজনীয় Translation: • যারে দেখতে নারি তার চলন বাকা = Faults are thick where love is thin • তার যেমন কথা তেমন কাজ = He is true to his word • আকাশ মেঘাচ্ছন্ন = The sky is overcast with clouds • শব্দটি কেটে দাও = Pen through the word • সস্তার তিন অবস্থা = Cheap and nasty • এক মাঘে শীত যায় না = One swallow does not make a summer • শিশুটি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল = The baby slept during crying • দশের লাঠি একের বোঝা = Many a little makes a mickle • বিনা মেঘে বজ্রপাত = A bolt from the blue • সময়ের একফোঁড় অসময়ের দশফোঁড় = A stitch in time saves nine • গায়ে মানে না আপনি মোড়ল = A fool to other himself a sage • জোর যার মুল্লুক তার = Might is right
নিম্নের কোন করোটিক স্নায়ু চোয়ালের সঞ্চালনে সাহায্য করে?
ট্রাইজেমিনাল করোটিক স্নায়ু চোয়ালের সঞ্চালনে সাহায্য করে।
নিম্নের কোনটি হাইড্রোজেনের একটি পরমাণুর ভর (g)?
হাইড্রোজেনের ১টি পরমাণুর ভর = 1.016 / 6.023 x 10²³ = 1.67 x 10⁻²⁴gm.
শক্তির মাত্রা নিম্নের কোনটি?
শক্তির মাত্রা হচ্ছে ML²T⁻² বা ML²/T²
সিবাম নিম্নের কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়?
সিবেসিয়াস গ্রন্থি থেকে সিবাম নিঃসৃত হয়।
Which of the following is the correct "indirect form" of this sentence: Galileo declared, "The earth moves round the sun."
সঠিক উত্তর হচ্ছে অপশন 'C' অর্থাৎ Galileo declared that the earth moves round the sun.
নিম্নের কোনটি রাসায়নিক সংযোগ সূত্রের উদাহরণ নয়?
রাসায়নিক সংযোগ সূত্রগুলো হলোঃ i. ভরের নিত্যতা সূত্র ii. গুণানুপাত সূত্র iii. স্থির অনুপাত সূত্র iv. বিপরীত অনুপাত সূত্র v. গ্যাস অনুপাত
নিম্নের কোনটি সত্য?
সঠিক উত্তর হচ্ছে অপশন 'A'; কেননা আমরা জানি, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ বল ক্রিয়া করে, তাই এর গতিবেগ বৃদ্ধি পায়।
নিম্নের কোনটি এনজাইমের বৈশিষ্ট্য নয়?
অপশন 'D' সঠিক নয়; কারণ- এনজাইম নালীবিশিষ্ট গ্রন্থি থেকে নিঃসৃত।
নিম্নের কোনটি চার্লস-এর সূত্র?
সঠিক উত্তর অপশন 'B' অর্থাৎ V ∝ T; যখন n & P ধ্রুবক।
একুশে পদক নিম্নের কোন সালে চালু হয়?
সঠিক উত্তর অপশন 'B' অর্থাৎ 1976 সাল। Note: বাংলাদেশের কিছু জাতীয় পুরষ্কার ও প্রবর্তন কাল: পুরষ্কার, প্রবর্তন কাল স্বাধীনতা পদক, ১৯৭৭ একুশে পদক, ১৯৭৬ বাংলা একাডেমী, ১৯৬০ জাতীয় চলচ্চিত্র পরষ্কার, ১৯৭৬
পাকস্থলীর পাচক রসে নিম্নের কোনটি অনুপস্থিত?
পাকস্থলির পাচক রসে যেসব উপাদান থাকেঃ i. পেপসিন ii. মিউসিন iii. হাইড্রোক্লোরিক এসিড iv. জিলেটিনেজ v. পাকস্থলীয় লাইপেজ
Which of the following Sentence is having 'right form of verb'?
সঠিক উত্তর হচ্ছে অপশন 'C' অর্থাৎ He came up to us bearing a large basket full of huge peaches.
রাস্তার হলুদ বাতিতে নিম্নের কোন গ্যাস ব্যবহার করা হয়?
রাস্তার হলুদ বাতিতে সোডিয়াম গ্যাস ব্যবহার করা হয়।
নিম্নের কোনটি শূন্যস্থানে প্রতি সেকেন্ডে আলোর গতিবেগ-
শূন্যস্থানে আলোর বেগ 3 × 10⁸ms⁻¹
নিম্নের কোন দেশের সংবিধানে লেখা আছে 'The king can do no wrong'?
নিম্নের কোনটি বৃক্কের কাজ নয়?
বৃক্কের কাজঃ → রক্ত হতে নাইট্রোজেন জাতীয় বর্জ্য অপসারণ করা → রক্তচাপ নিয়ন্ত্রণ করা → অম্ল ও ক্ষারের ভারসাম্য নিয়ন্ত্রণ করা → দেহে পানির ভারসাম্য রক্ষা করা → ভিটামিন D এবং লোহিত কণিকা তৈরিতে অংশ নেয়া → দেহে সোডিয়াম, পটাসিয়াম, ক্লোরাইড ইত্যাদির পরিমাণ নিয়ন্ত্রণ করা। সুতরাং অপশন 'B' বৃক্কের কাজ নয়।
দৃশ্যমান আলোর ক্ষেত্রে নিম্নের কোন তরঙ্গ দৈর্ঘ্য সঠিক নয়?
অপশন 'D' সঠিক নয়; কারণ- লাল বর্ণের তরঙ্গদৈর্ঘ্য হবে 5750-5850Å
নিম্নের কোনটি সত্য নয়?
অপশন 'C' সত্য নয়; কারণ- ক্ষমতা = কাজ/সময় অর্থাৎ কাজ = ক্ষমতা × সময়
নিম্নের কোনটির প্রভাবে রক্ত জমাট বাঁধে না?
হেপারিনের প্রভাবে রক্ত জমাট বাঁধে না।
Which of the following word will be the proper replacement of the underlined word in this sentence- "Following the killing of Sergeat Zohurul Haque in prison by the Ayub Khan government in 15 February 1969, a flame of protest spread throughout erstwhile East Pakistan."
সঠিক উত্তর অপশন 'C'; কেননা Protest মানে প্রতিবাদ করা এবং Demonstration মানেও বিক্ষোভ বা প্রতিবাদ করা।
নিম্নের কোনটিতে পরিবহন টিস্যু আছে?
ফার্ণে পরিবহন টিস্যু আছে।
নিম্নের কোন সংকেতটি সঠিক নয়?
অপশন 'B' সঠিক নয়; কারণ- বেনজিনের আণবিক সংকেত C₆H₆ এবং স্থূল সংকেত CH.
নিম্নের অন্তরক পদার্থসমূহের মধ্যে কোনটির আপেক্ষিক ভেদনযোগ্যতা সঠিক নয়?
নিম্নের ছকটি লক্ষ্য করঃ অন্তরক পদার্থ, আপেক্ষিক ভেদনযোগ্যতা শূন্যস্থান, 1.0000 বায়ু, 1.0005 মোমে ডুবানো কাগজ, 2.7 অভ্র, 7.0 কাঁচ, 5.10 ইবোনাইট, 2.8 পানি, 80.0 পলিথিন, 2.3
নিম্নের কোনটি একবীজপত্রী উদ্ভিদ?
দেখে নাও একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদঃ • একবীজপত্রী উদ্ভিদঃ যেমন- ধান, গম, ভুট্টা, কলা, ইক্ষু, কচু, নারিকেল প্রভৃতি। • দ্বিবীজপত্রী উদ্ভিদঃ যেমন- আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি।
Which of the following is the appropriate bangla of that idiom/phrase?
সঠিক উত্তর হচ্ছে অপশন 'D' অর্থাৎ Bring down: নত করা। Note: আরও কিছু প্রয়োজনীয় phrases and idioms: • Big draw = প্রবল টান • Bear out = সমর্থন করা • By leaps and bounds = অতিদ্রুত • By and large = সাধারণত • By the rule of thumb = নির্মম বাস্তব অভিজ্ঞতা • Black sheep = কুলাঙ্গার • By fits and starts = মাঝে মধ্যে খুব উৎসাহ দেখিয়ে • Beyond all questions = সন্দেহতীত • Beyond reform = সংশোধনাতীত • Burning question = প্রকট সমস্যা • Bag and baggage = তল্পি-তল্পাসহ • Better half = অর্ধাঙ্গী • Beggared description = বর্ণনাতীত • Bad blood = শত্রুতা • Bottom of my heart = হৃদয়ের গভীরে • Bottom line = দরকারী বিষয় • Bring to pass = সম্পন্ন করা
নিম্নের কোনটি পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়?
পৃথিবীতে অক্সিজেন (O₂) সবচেয়ে বেশি পাওয়া যায়।
নিম্নের কোনটি সঠিক নয়? দুটি বিপরীত জাতীয় আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান নির্ভর করে-
আমরা জানি, দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, F = (1/4πε₀) * (q₁q₂/d²) অর্থাৎ বল, (F) আধান, মধ্যবর্তী দূরত্ব এবং মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। সুতরাং সঠিক উত্তর অপশন 'D'
DNA ডাবল হেলিক্স মডেল কে প্রণয়ন করেন?
১৯৫৩ সালে জেমস ডি ওয়াটসন এবং ফ্রান্সিস হ্যারি কম্পটন ক্রিক DNA ডাবল হেলিক্স মডেল প্রদান করেন যা ওয়াটসন ক্রিক মডেল নামে পরিচিত।
নিম্নের কোন পদার্থটি কঠিন, তরল, গ্যাস তিন অবস্থায় পাওয়া যায়?
পানি কঠিন, তরল, গ্যাস তিন অবস্থায় পাওয়া যায়।
নিম্নের কোনটি দৈনিক কত মাইক্রোগ্রাম (Mgm) একজন প্রাপ্ত বয়স্ক মানুষের আয়োডিনের চাহিদা?
সঠিক উত্তর অপশন 'C' অর্থাৎ 150 মাইক্রোগ্রাম আয়োডিন।
নিম্নে উল্লেখিত কয়টি ফ্যাক্টর রক্ত জমাট বাধার প্রক্রিয়ায় অংশগ্রহণ করে?
সঠিক উত্তর অপশন 'B' অর্থাৎ 13 টি ফ্যাক্টর রক্ত জমাট বাধার প্রক্রিয়ায় অংশগ্রহণ করে।
Which of the following sentence is having appropriate preposition?
সঠিক উত্তর অপশন 'D' অর্থাৎ I bought these shoes for 500 Taka. Note: দেখে নাও আরও কিছু প্রয়োজনীয় preposition: • Agree on – কোন বিষয়ে রাজী হওয়া • Appear to – প্রতীয়মান হওয়া • Appear before – হাজির হওয়া • Appear in – প্রকাশিত হওয়া • Ask about/after - কাউকে খোঁজা • Attend to – মনোযোগ দেয়া • Attend at - গমন করা • Attend on – সেবা করা • Blind of- অন্ধ • Blind to – উদাসীন • Born to - জন্মগ্রহণ করা • Care of - যত্ন নেয়া • Care for – গ্রাহ্য করা • Coincide with – মিলে যাওয়া • Comment on – মন্তব্য করা • Comment to - প্রশংসা করা • Lament for – অনুতাপ করা • Live on – খেয়ে বাঁচা • Live in – বাস করা • Meet with - সম্মুখীন হওয়া • Need of – প্রয়োজন • Offensive to – পীড়াদায়ক • Owe to- ঋণী
দুটি গ্যাসের ঘনত্ব d₁ ও d₂ দ্বারা এবং ডিফিউশনের বা ব্যাপনের হার r₁ ও r₂ দ্বারা প্রকাশ করা হলে নিম্নের কোনটি সত্য নয়?
অপশন 'D' সত্য নয়; কারণ- গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রানুসারে আমরা পাই, r₁/r₂ = √M₂/M₁ = √d₂/d₁
5 কিলোগ্রাম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 40 মিটার উচ্চতায় তুললে এর বিভব শক্তি নিম্নের কত Joule?
'h' উচ্চতায়, বিভব শক্তি, Ep = mgh = 5 x 9.8 x 40 = 1960J.
কংশ নদী নিম্নের কোন জেলার মধ্য দিয়ে প্রবাহিত?
কংশ নদী শেরপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত।
নিম্নের উল্লেখিত কোন পদ্ধতিতে ছত্রাক বংশ বৃদ্ধি করে না?
ছত্রাক সাধারণত অঙ্গজ, যৌন, অযৌন এই তিন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে।
প্লাঙ্কের আলোক সম্পর্কিত কোয়ান্টাম থিওরী সংক্রান্ত বিষয়ে নিম্নের কোনটি সঠিক নয়?
অপশন 'B' সঠিক নয়; কারণ- প্লাঙ্ক ধ্রুবক 'h' এর মান হলো 6.626×10⁻³⁴Js.
বাতাসে শব্দের দ্রুতি নিম্নের কোনটি?
বাতাসে শব্দের দ্রুতি বা বেগ হচ্ছে 332 ms⁻¹
বায়ুমন্ডলস্থিত নিম্নের কোন রাসায়নিক পদার্থ ক্যান্সারের জন্য দায়ী?
নিচের ব্যাখ্যাটি লক্ষ্য করঃ সীসা: বয়স্ক মানুষের স্বাভাবিক কার্যাবলীর ব্যাঘাত ঘটায় এবং মস্তিষ্ক নষ্ট করে কার্বন মনোক্সাইড: রক্তের অক্সিজেন বহনের ক্ষমতা কমিয়ে দেয়। হাইড্রোকার্বন: যকৃতে ক্যান্সার সৃষ্টি করে। ক্যাডমিয়াম: উচ্চ রক্তচাপ এবং হৃদরোগ সৃষ্টিতে অংশগ্রহণ করে।
Which of the following is the correct synonym?
সঠিক উত্তর অপশন 'D' কেননা- interim শব্দটির অর্থ অন্তর্বতী সময় বা অস্থায়ী এবং stopgap অর্থও অস্থায়ী বা মধ্যবর্তী সময়। Note: জেনে নাও আরও কিছু প্রয়োজনীয় synonyms: Illuminate (আলোকিত করা) - brighten Ingenious (সুকৌশলী) - skillful Indifferent (উদাসীন) - apathetic Indignation (ক্ষোভ) - anger Isolation (বিচ্ছিন্ন অবস্থা) - separation Insular (সংকীর্ণ) - closed Idiosyncratic (স্বাভাবিক) - usual Induce (উৎসাহিত করা) - instigate Indigenous (দেশীয়) - native Incite (প্ররোচিত করা) - instigate Intrepid (অকুতোভয়) - fearless Imbibe (পান করা) - to drink Incredible (অবিশ্বাস্য) - unbelievable Illusive (অলীক মিথ্যা) - not certain Infringe (লঙ্ঘন করা) - transgress Improvement (উন্নতি) - advancement Indict (অভিমুক্ত করা) - accuse Indignant (ক্ষুব্ধ) - obtrusive
নিম্নের কোনটি হৃৎপিন্ডের নিলয়ের সিস্টোলের সময়কাল (সেকেন্ড)?
জেনে নাও: → হৃৎপিণ্ডের অলিন্দের সিস্টোলের সময়কাল = 0.1 সেকেন্ড → হৃৎপিণ্ডের অলিন্দের ডায়াস্টোলের সময়কাল = 0.7 সেকেন্ড → হৃৎপিণ্ডের নিলয়ের সিস্টোলের সময়কাল = 0.3 সেকেন্ড → হৃৎপিণ্ডের নিলয়ের ডায়াস্টোলের সময়কাল = 0.5 সেকেন্ড
ফ্লোরিন সম্পর্কে নিম্নের কোনটি সঠিক নয়?
অপশন 'D' সঠিক নয়; কারণ- ফ্লোরিনের গলনাঙ্কের মান- 233°C
নিম্নের কোনটি বৈদ্যুতিক ক্ষমতার একক?
বৈদ্যুতিক ক্ষমতার একক হচ্ছে ওয়াট।
নিম্নের কোন অঙ্গ পিত্তরস তৈরি করে?
যকৃত পিত্তরস তৈরি করে এবং তা পিত্তাশয়ে জমা হয়।
Which of the following is the correct English translation of this Bangla sentence? "আপনি কি আমাকে পাঁচ হাজার টাকা ধার মঞ্জুর করবেন?"
সঠিক উত্তর হচ্ছে অপশন 'A' অর্থাৎ Would you grant me a loan of Taka five thousand?
অ্যাভোগ্যাড্রো সংখ্যার নিম্নের কোনটি সঠিক মান?
অ্যাভোগ্যাড্রোর সংখ্যার মান 6.023 x 10²³
আপেক্ষিক তাপের একক নিম্নের কোনটি?
আপেক্ষিক তাপের একক Jkg⁻¹k⁻¹
নিম্নের কোনটি কোষীয় শ্বসন নয়?
কোষীয় শ্বসনগুলো হলোঃ → গ্লাইকোলাইসিস → পাইরুভিক এসিডের জারণ → ক্রেবস চক্র → অক্সিডেটিভ ফসফোরাইলেশন
পৃথিবীতে নিম্নের কোনটি মৌলিক পদার্থের সংখ্যা?
বর্তমানে পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা হলো 114টি এবং এর মধ্যে 94টি মৌলিক পদার্থ প্রাকৃতিকভাবে পাওয়া যায়। বিঃদ্র: এটি একটি পরিবর্তনশীল প্রশ্ন।
পৌরাণিক ট্রয় নগরী বর্তমানে নিম্নের কোন দেশে অবস্থিত?
নিম্নের কোনটি ভাইরাসজনিত অসুখ নয়?
যক্ষ্মা ভাইরাস জনিত অসুখ নয়; এটি ব্যাকটেরিয়া জনিত রোগ।
Which of the following sentence is the correct example of "passive voice of the Intransitive verb"?
সঠিক উত্তর অপশন 'C' অর্থাৎ The lame man was laughed at by the boys.
নিম্নের কোনটি ভারী পানির সংকেত?
ভারী পানির সংকেত হলো D₂O.
কাজের একক নিম্নের কোনটি?
কাজের একক হচ্ছে জুল (J).
নিম্নের কোন সালে বাংলাদেশ ইন্টারপোলের সদস্য হয়?
বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের সদস্যপদ লাভের সময় : সংস্থা, তারিখ জাতিসংঘ, ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ (১৩৬ তম) আন্তর্জাতিক অর্থ তহবিল (IMF), ১৭ জুন, ১৯৭২ ইউনেস্কো, ২৭ অক্টোবর, ১৯৭২ বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO), ১ জানুয়ারি, ১৯৯৫ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ১৭ মে, ১৯৭২ আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO), ২২ জুন, ১৯৭২ কমনওয়েলথ, ১৮ এপ্রিল, ১৯৭২ (৩২তম) ইসলামী সম্মেলন সংস্থা (OIC), ২৩ ফেব্রুয়ারি, ১৯৭৪ (৩২তম) এশীয় উন্নয়ন ব্যাংক (ADB), ১৪ মার্চ, ১৯৭৩ আন্তর্জাতিক পুলিশ সংস্থা (INTERPOL), ১৪ অক্টোবর, ১৯৭৬ সিরডাপ (CIRDAP), ৮ এপ্রিল, ১৯৮৭
নিম্নের কোনটি অ্যামাইনো এসিডের বৈশিষ্ট্য নয়?
অপশন 'B' বৈশিষ্ট্য নয়; কারণ- অ্যামাইনো এসিড পানিতে দ্রবণীয়।
নিরপেক্ষ তরলের pH নিম্নের কোনটি?
নিরপেক্ষ তরলের pH এর মান 7.
দর্পণের ক্ষেত্রে নিম্নের কোন সমীকরণটি সঠিক নয়?
অপশন 'D' সঠিক নয়; কারণ- f = uv/(u+v) হবে।
নিম্নের কোনটি সরল প্রোটিন নয়?
নিচের ব্যাখ্যাটি লক্ষ্য করঃ সরল প্রোটিনের উদাহরণঃ অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোটামিন, প্রোলামিন, গুটেলিন, হিস্টোন, স্ক্লেরোপ্রোটিন ইত্যাদি। সংশ্লেষিত যুক্ত প্রোটিনঃ নিউক্লিওপ্রোটিন, লিপোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন বা মিউকোপ্রোটিন, ক্রোমোপ্রোটিন, মেটালোপ্রোটিন।
Which of the following is the correct simple form of this compound sentence using a prepositional phrase -" He was terribly unhappy but he did not blame the girl."
সঠিক উত্তর অপশন 'C' অর্থাৎ In spite of being terrible unhappy he did not blame the girl.
নিম্নের কোন ইম্যুনোগ্লোবিউলিনটি সঠিক ব্লাডগ্রুপ অ্যান্টিবডি নয়?
সঠিক উত্তর অপশন 'C' অর্থাৎ E(IgE).
নিম্নের কোনটি একটি পরমাণুর ব্যাস?
একটি পরমাণুর ব্যাস হলো 10⁻⁸cm.
অভিকর্ষীয় বিভব শক্তির ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক নয়?
অপশন 'D' সঠিক নয়; কারণ- অভিকর্ষীয় বিভব শক্তির ক্ষেত্রে h এর একক মিটার।
মুখমন্ডলীয় অস্থির সংখ্যা নিম্নের কোনটি?
মুখমণ্ডলীয় অস্থির সংখ্যা 14টি।
Which of the following is the correct 'complex sentence'?
সঠিক উত্তর হচ্ছে অপশন 'D' অর্থাৎ The woman who is reported is a spy.
নিম্নের কোনটি স্টার্চের সংকেত?
স্টার্চের সংকেত (C₆H₁₀O₅)n
নিম্নের কোনটি ইলেক্ট্রনের ভর?
ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 × 10⁻²⁸gm বা 9.1 × 10⁻³¹kg
দাঁত ও চোয়ালের মধ্যে যে অস্থি সন্ধি থাকে-তা নিম্নের কোনটি?
CaO + CO₂ = CaCO₃, নিম্নের কোন বিক্রিয়ার উদাহরণ
CaO+CO₂ = CaCO₃ বিক্রিয়াটি হচ্ছে একটি সংযোজন বিক্রিয়া।
নিম্নের কোন সালে বাংলাদেশ প্রথম বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে অংশগ্রহণ করে?
1986 সালে বাংলাদেশ প্রথম বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে অংশগ্রহণ করে। Note: জেনে নাও আরও কিছু তথ্যঃ → বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রতিষ্ঠিত হয়- ১৫ জুলাই ১৯৭২ → বাংলাদেশ ফিফার সদস্যপদ লাভ করে- ১৯৭৪ সালে → বাংলাদেশ আইসিসির সহযোগী সদস্য দেশ নির্বাচিত হয়- ১৯৭৭ সালে → বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক- শামীম কবীর → বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রথম অধিনায়ক- জাকারিয়া পিন্টু → বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গঠিত হয়- ১৯৮৪ সালে
Take this exam in timed Exam Mode with instant scoring or self-paced Practice Mode.