Medical Admission (MAT / MBBS)100 Questions1hNegative Marking

Medical Admission Test (2006-2007) – Question Bank & Answers

Medical Admission Test Question Set (2006-2007)

Question Bank (100)

Verified answers & explanations
1
1 of 100
mat-2007

নিম্নের কোনটি রাশির জন্য সঠিক নয়?

  • 1একটি ভেক্টর রাশিকে দুই বা ততোধিক ভেক্টর রাশিতে বিভক্ত করা যায়
  • সরণ, ওজন, বেগ, ভর, ত্বরণ, বল, তড়িৎ প্রাবল্য ইত্যাদিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়Correct Answer
  • 3যে সকল ভৌত রাশিকে শুধু মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা হয়, দিক নির্দেশের প্রয়োজন হয় না তাদেরকে স্কেলার রাশি বলে
  • 4সংযোগ সূত্র ভেক্টর বীজগণিতের কতিপয় সূত্রের একটি
ব্যাখ্যা (Explanation)

Solve অপশন 'B' সঠিক নয়; কেননা ভর হচ্ছে স্কেলার রাশি, সুতরাং এটিকে শুধু মান দ্বারাই প্রকাশ করা যায়।

2
2 of 100
mat-2007

কোনটি সঠিক?

  • 1ফ্যারাডের সূত্র তাপমাত্রা, চাপ, দ্রাবক এবং দ্রবণের ঘনমাত্রার উপর নির্ভর করে
  • 2গ্রুপ-I এর অন্তর্ভুক্ত মৌলগুলোকে মৃৎক্ষারীয় ধাতু বলা হয়
  • 3সমস্ফুটন মিশ্রণের উপাদানসমূহকে সাধারণত: পাতন প্রণালীতে পৃথক করা যায়
  • গ্রুপ-II এর ধাতুসমূহের নাইট্রেট তাপে বিয়োজিত হলে অক্সাইড ও নাইট্রোজেন ডাই-অক্সাইড উৎপন্ন হয়Correct Answer
ব্যাখ্যা (Explanation)

Solve সঠিক উত্তর অপশন 'D' কিন্তু A, B, C সত্য নয়; কারণ- → অপশন A - ফ্যারাডের সূত্রের উপর তাপমাত্রা, চাপ, দ্রাবক ও দ্রবণের ঘনমাত্রার কোনো প্রভাব নেই। → অপশন B - গ্রুপ-II এর অন্তর্ভুক্ত মৌলগুলোকে মৃৎক্ষারীয় ধাতু বলে। → অপশন C- সমস্ফুটন মিশ্রণের উপাদানগুলোকে সাধারণত পাতন প্রক্রিয়ায় পৃথক করা যায় না।

3
3 of 100
mat-2007

খাদ্য উৎপাদনকারী উদ্ভিদের জন্য কোনটি সঠিক নয়?

  • 1চিনা এক ধরনের মরুজ ফসল। এর বৈজ্ঞানিক নাম Panicum miliaceum এবং গোত্র Polygonaceae
  • 2ধানের প্রজাতি রয়েছে 25 টি আর প্রকরণ রয়েছে প্রায় 10000. তারই প্রায় 4000 প্রকরণ বাংলাদেশের রয়েছে
  • যব-এর আবাদ সবচেয়ে পুরানো ও আদিমCorrect Answer
  • 4উচ্ছে বা করলা এর বৈজ্ঞানিক নাম Momordica charantia এবং গোত্র Cucurbitacae
ব্যাখ্যা (Explanation)

Solve অপশন 'C' সঠিক নয়; কারণ- যব বা বার্লি আমাদের দেশে অপ্রচলিত খাদ্য শস্য এবং খুব কম চাষাবাদ হয়।

4
4 of 100
mat-2007

কে প্রথম প্রাদেশিক শিক্ষা সম্মেলনে (1901 সালে) বাংলা ভাষাকে জাতীয় পর্যায়ে স্বীকার করার আহবান জানান?

  • মওলানা আকরাম খাঁCorrect Answer
  • 2সৈয়দ নওয়াব আলী চৌধুরী
  • 3ড. মুহম্মদ শহীদুল্লাহ
  • 4অধ্যাপক এ এস এম নূরুল ভূঁইয়া
ব্যাখ্যা (Explanation)

Solve সঠিক উত্তর অপশন 'A' অর্থাৎ মওলানা আকরাম খাঁ। Note: জেনে নাও আরও কিছু প্রয়োজনীয় তথ্যঃ → রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়- ১৯৪৮ সালের জানুয়ারি মাসে → সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়- ২ মার্চ ১৯৪৮ সালে → ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় যারা ছিলেন • পাকিস্তানের প্রধানমন্ত্রী- খাজা নাজিমুদ্দিন • পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী- নুরুল আমিন • পাকিস্তানের গভর্ণর- মালিক মোহাম্মদ ফিরোজ খান নুন → পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবী উত্থাপন করেন- ধীরেন্দ্রনাথ দত্ত → প্রথম তৈরি 'শহীদ মিনার' উন্মোচন করেন- শহীদ শফিউরের পিতা মাহবুবুর রহমান → দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয়- জাপানের টোকিও শহরে

5
5 of 100
mat-2007

নিচের কোন জৈব যৌগটির সংকেত সঠিক নয়?

  • 1অ্যাসিটিক অ্যাসিড- CH₃COOH
  • 2মিথাইল অ্যালকোহল- CH₃OH
  • 3মিথাইল ক্লোরাইড- CH₃Cl
  • 4মিথেন- CH₄
ব্যাখ্যা (Explanation)

Solve সবগুলো অপশনই সঠিক।

6
6 of 100
mat-2007

নিম্নের কোনটি মানবদেহের শ্বসনের জন্য সঠিক নয়?

  • ফুসফুসের কৈশিক জালিকায় দেহ থেকে আগত রক্তে অক্সিজেনের চাপ থাকে 107 mm of HgCorrect Answer
  • 2গ্লাইকোলাইসিসের জন্য প্রয়োজনীয় এনজাইমগুলো মাইটোকন্ড্রিয়ার বাইরে সাইটোসলের মধ্যে পাওয়া যায়
  • 3অন্তঃশ্বসন একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া
  • 4বহিঃশ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয় না
ব্যাখ্যা (Explanation)

Solve অপশন 'A' সঠিক নয়; কারণ- প্রশ্বাসের মাধ্যমে আগত বাতাস ফুসফুসে পৌঁছালে ফুসফুসের অ্যালভিওলাইয়ে O₂ -এর চাপ থাকে 107mm Hg কিন্তু ফুসফুসের কৈশিক জালিকায় দেহ থেকে আগত রক্তে O₂-এর চাপ থাকে 40 mm Hg.

7
7 of 100
mat-2007

Choose the best word, to replace the word in italic and underlined for the following sentence, 'Erosion by river Meghna has made thousands of people homeless in three thanas of Brahmanbaria district'.

  • 1proviced
  • 2returned
  • 3centributed
  • renderedCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

Solve সঠিক উত্তর হচ্ছে অপশন 'D' অর্থাৎ Rendered.

8
8 of 100
mat-2007

12 কুলম্ব চার্জকে একস্থান হতে অন্য স্থানে আনতে কত কাজ করতে হবে যদি বিভব পার্থক্য 500 volt হয়?

  • 16 × 10⁹ আর্গ
  • 6 × 10¹⁰ আর্গCorrect Answer
  • 36 × 10⁸ আর্গ
  • 46 × 10⁷ আর্গ
ব্যাখ্যা (Explanation)

Solve আমরা জানি, w = qv = 12 x 500 = 6 × 10³J = 6 x 10³ x 10⁷erg = 6 x 10¹⁰erg.

9
9 of 100
mat-2007

আমাদের দেশে যে পর্যাবৃত্ত প্রবাহ ব্যবহার করা হয় তা প্রতি সেকেন্ডে কতবার দিক পরিবর্তন করে?

  • 1500
  • 50Correct Answer
  • 360
  • 4100
ব্যাখ্যা (Explanation)

Solve সঠিক উত্তর অপশন 'B' অর্থাৎ 50 বার।

10
10 of 100
mat-2007

নিম্নের কোনটি টিস্যুর জন্য সঠিক নয়?

  • স্ক্লেরেনকাইমা প্রত্যক্ষভাবে পানি পরিবহনে সহায়তা করে।Correct Answer
  • 2শীর্ষস্থ ভাজক টিস্যুর বিভাজনের মাধ্যমে ছোট গাছ ক্রমে উঁচু ও লম্বা হয়।
  • 3স্থায়ী টিস্যুর কোষপ্রাচীর সাধারণত স্কুল ও মজবুত।
  • 4কলা গাছের পাতায় তারকাকৃতির কোষ পাওয়া যায়।
ব্যাখ্যা (Explanation)

Solve অপশন 'A' সঠিক নয়; কারণ- স্ক্লেরেনকাইমা টিস্যুর কাজ হলো দৃঢ়তা প্রদান করা, গাছের বর্জ্য পদার্থ ধারণ করা, অভ্যন্তরীণ নরম অংশকে ধারণ করা।

11
11 of 100
mat-2007

নিম্নের কোনটি জৈব যৌগের জন্য সত্য নয়?

  • প্রধানত আয়নিক বন্ধন দ্বারা গঠিত হয়Correct Answer
  • 2ইথার ও বেনজিনে দ্রবণীয়
  • 3দহনের পর কোন অবশেষে থাকে না
  • 4বিক্রিয়ার কৌশল জটিল ও মন্থর গতির হয়।
ব্যাখ্যা (Explanation)

Solve অপশন 'A' সত্য নয়; কারণ- জৈব যৌগসমূহ প্রধানত সমযোজী বন্ধন দ্বারা গঠিত।

12
12 of 100
mat-2007

নিম্নের কোনটি ম্যালেরিয়ার জন্য সঠিক নয়?

  • অমেরুদন্ডী পোষকের যকৃত ও লোহিত কণিকায় ম্যালেরিয়ার অযৌন চক্র ঘটেCorrect Answer
  • 2Plasmodium falciparum ম্যালিগন্যান্ট টারসিয়ান ম্যালেরিয়ার সুপ্তাবস্থামান 8-15 দিন
  • 3ম্যালেরিয়ার জ্বর 104 – 106° ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে।
  • 4ম্যালেরিয়ার জ্বরে লোহিত রক্ত কণিকা ধ্বংসের ফলে রক্তাল্পতা দেখা দেয়।
ব্যাখ্যা (Explanation)

Solve অপশন 'A' সঠিক নয়; কেননা- মেরুদণ্ডী পোষকের (মানুষ) যকৃত ও লোহিত কণিকায় ম্যালেরিয়ার অযৌন চক্র ঘটে।

13
13 of 100
mat-2007

Which of the following pair is not of the correct meaning of that idioms?

  • Read between the lines: official formalities.Correct Answer
  • 2By fits and starts: irregularly.
  • 3Chip of the old block: a worthy son of a worthy father.
  • 4Head and ears : complete.
ব্যাখ্যা (Explanation)

Solve অপশন 'A' সত্য নয়; কারণ- Read between the lines মানে আবিষ্কার করা / অন্বেষণ করা। Note: কিছু প্রয়োজনীয় phrases and idioms: Cold shoulder = নিরুত্তাপ/পাত্তা না দেয়া, Block head = বোকা, By the short hairs = কারোর সম্পূর্ণ নিয়ন্ত্রণে, Catch off guard = পাহারা দেয়া, Call it a day = দিন বা ক্ষণিকের জন্য কারোর কাজ বন্ধ করে দেয়া, Catch sight of = ক্ষণিকের জন্য দেখিতে পাওয়া, Capital punishment = মৃত্যুদণ্ড, Cock and bull story = আষাঢ়ে গল্প, Eat into vitals = জীবনীশক্তি নিঃশেষিত করা, Fall into line = একমত হওয়া, Few and far between = কদাচিত, Free and easy = সহজ সরল, Fight shy of = এড়িয়ে চলা, Fall out = কলহ করা

14
14 of 100
mat-2007

নিচের কোন জোড়াটি, উক্ত দেশের স্বাধীনতা আন্দোলনের সঠিক নেতার নাম নয়?

  • 1তাইওয়ান: চিয়াং কাইশাক
  • 2ভিয়েতনাম: হোছিমিন
  • 3চিলি: সালভেদর আলেন্দে
  • পূর্ব তিমুর: জেনারেল অং সাংCorrect Answer
15
15 of 100
mat-2007

থার্মোইলেকট্রিক থার্মোমিটারের কার্যকরণ কোনটির ভিত্তিতে প্রতিষ্ঠিত?

  • দুইটি ভিন্ন জাতীয় ধাতুর সংযোগ স্থলের তাপের তারতম্যের জন্য তড়িচ্চালক শক্তির উৎপাদনCorrect Answer
  • 2তাপের দরুণ ধাতুর রোধের পরিবর্তন
  • 3তাপের দরুণ গ্যাসের আয়তনের সম্প্রসারণ
  • 4তাপের দরুণ তরলের সম্প্রসারণ
ব্যাখ্যা (Explanation)

Solve সঠিক উত্তর অপশন 'A'

16
16 of 100
mat-2007

নিম্নের কোনটি উক্ত যৌগের সঠিক উদাহরণ নয়?

  • অসম্পৃক্ত কিটোন: অ্যাক্রোলিনCorrect Answer
  • 2অ্যালিফেটিক অ্যালডিহাইড: ইথান্যাল
  • 3অ্যারোমেটিক কিটোন: বেনজোফেনোন
  • 4সম্পৃক্ত অ্যালডিহাইড: প্রোপান্যাল
ব্যাখ্যা (Explanation)

Solve অপশন 'A' সঠিক নয়; কারণ- অ্যাক্রোলিন (H₂C = CH – CHO) হলো অসম্পৃক্ত অ্যালডিহাইড।

17
17 of 100
mat-2007

নিম্নের কোন তথ্যটি উদ্ভিদের জৈবনিক - প্রক্রিয়ার জন্য সঠিক নয়?

  • 1উদ্ভিদের বিপাকীয় কার্যকলাপ হ্রাস-বৃদ্ধি পানি পরিশোষণ হারের হ্রাস বৃদ্ধি ঘটায়
  • 2বীজের সার্থক অঙ্কুরোদগম ইমবাইবিশন প্রক্রিয়ার উপর নির্ভরশীল
  • 36CO₂ + 12H₂O --(ক্লোরোফিল/সূর্যালোক)--> C₆H₁₂O₆ + 6O₂ + 6H₂O
  • শ্বেতসার + অজৈব ফসফেট --(ফসফোরাইলেজ, আলো, pH-7)--> গ্লুকোজ-1-ফসফেটCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

Solve অপশন 'D' সঠিক নয়; কারণ- এটি হবে: শ্বেতসার + অজৈব ফসফেট --(ফসফোরাইলেজ, অন্ধকার, pH-5)--> গ্লুকোজ-1-ফসফেট

18
18 of 100
mat-2007

তড়িৎ রাসায়নিক কোষের জন্য কোনটি সঠিক নয়?

  • তড়িৎ রাসায়নিক কোষ হল তড়িৎ শক্তি ব্যয়ী কোষCorrect Answer
  • 2তড়িৎ রাসায়নিক কোষের রাসায়নিক বিক্রিয়া শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়
  • 3গ্যালভানিক কোষ হল তড়িৎ শক্তির উৎপাদী কোষ
  • 4গ্যালভানিক কোষের অ্যানোড ঋণাত্মক ও ক্যাথোড ধনাত্মক
ব্যাখ্যা (Explanation)

Solve অপশন 'A' সঠিক নয়; কারণ- তড়িৎ রাসায়নিক কোষ হলো তড়িৎ শক্তি উৎপাদী কোষ।

19
19 of 100
mat-2007

কোনটি মানবদেহের সারভাইকাল কশেরুকার সঠিক বৈশিষ্ট্য নয়?

  • ভার্টিব্রাল ফোরামেন ছোট ও গোলাকারCorrect Answer
  • 2অ্যাটলাসের ট্রান্সভার্স প্রসেস বড় আকৃতির এবং ট্রান্সভার্স ফোরামেন যুক্ত
  • 3অ্যাক্সিসের পেডিকল চওড়া ও দৃঢ়
  • 4ভার্টিব্রা প্রমিনেন্স এর ট্রান্সভার্স ফোরামেন বড়
ব্যাখ্যা (Explanation)

Solve অপশন 'A' সঠিক বৈশিষ্ট্য নয়; কারণ- ভার্টিব্রাল ফোরামেন বড় ও ত্রিকোণাকার।

20
20 of 100
mat-2007

Which of the following sentence is the appropriate restatement of this sentence-"Weather Service issued a tornado warning just before a funnel cloud was sighted in the area."

  • 1A tornado warning was issued by Weather Service after a funnel cloud was sighted in the area.
  • 2After sighting a funnel cloud, Weather Service issued a tornado warning.
  • After Weather Service issued a tornado warning, a funnel cloud was sighted in the area.Correct Answer
  • 4When they saw a funnel cloud at weather Service, They issued a tornado warning.
ব্যাখ্যা (Explanation)

Solve সঠিক উত্তর অপশন 'C' অর্থাৎ after Weather Service issued a tornado warning, a funnel cloud was sighted in the area.

21
21 of 100
mat-2007

জটিল অণুবীক্ষণ যন্ত্রে লক্ষ্য বস্তুকে কি দ্বারা আলোকিত করা হয়?

  • অবতল দর্পণCorrect Answer
  • 2উত্তল লেন্স
  • 3অবতল লেন্স
  • 4উত্তল দর্পণ
ব্যাখ্যা (Explanation)

Solve জটিল অনুবীক্ষণ যন্ত্রে লক্ষ্য বস্তুকে দর্পন দ্বারা আলোকিত করা হয়।

22
22 of 100
mat-2007

মাইটোসিস বিভাজনের কোন দশায় নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে?

  • 1টেলোফেজ
  • প্রোফেজCorrect Answer
  • 3প্রো-মেটাফেজ
  • 4মেটাফেজ
ব্যাখ্যা (Explanation)

Solve প্রোফেজ দশায় নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে।

23
23 of 100
mat-2007

কোনটি সঠিক নয়?

  • নাইট্রাস এসিড শুধুমাত্র বিজারণ ধর্ম প্রদর্শন করেCorrect Answer
  • 2কিটোন অণুতে কার্যকরী মূলক হিসেবে কার্বনিল মূলক উপস্থিত থাকে
  • 3ক্ষারযুক্ত পটাসিয়াম মারকিউরিক আয়োডাইডের দ্রবণ দ্বারা অ্যামোনিয়ার উপস্থিতি নিশ্চিতরূপে বোঝা যায়
  • 4ফেনল 5% NaOH দ্রবণে দ্রবীভূত হয় কিন্তু 5% NaHCO₃ দ্রবণে দ্রবীভূত হয় না
ব্যাখ্যা (Explanation)

Solve অপশন 'A' সঠিক নয়; কারণ- নাইট্রাস এসিড (HNO₂) জারণ-বিজারণ উভয় ধর্মই প্রদর্শন করে।

24
24 of 100
mat-2007

নিম্নের কোনটি সঠিক নয়?

  • 'সানরাইজ' চিত্রটির চিত্রকর ভিনসেন্ট ভ্যানগগCorrect Answer
  • 2'দি লাস্ট সাপার' চিত্রটি চিত্রকর লিওনার্দো দ্যা ভিঞ্চি
  • 3মাইকেল অ্যাঞ্জেলো ইতালির বিখ্যাত চিত্রকর, ভাস্কর ও কবি
  • 4পাবলো পিকাসো স্পেনের বিখ্যাত চিত্রকর
ব্যাখ্যা (Explanation)

Solve অপশন 'A' সঠিক নয়; কারণ- সানরাইজ চিত্রটির চিত্রকর হলেন ক্লদ মোনে।

25
25 of 100
mat-2007

কোনটি অনুঘটকের বৈশিষ্ট্য?

  • 1ইহার বিক্রিয়ার সাম্যাবস্থার অবস্থান পরিবর্তন করতে পারে
  • 2অনুঘটক যে কোন বিক্রিয়া ঘটায়
  • 3বিক্রিয়া শেষে অনুঘটকের মোট ভরের বা গঠনের পরিবর্তন ঘটে
  • অনুঘটক বিক্রিয়া আরম্ভ করতে পারে নাCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

Solve অপশন 'D' হচ্ছে অনুঘটকের বৈশিষ্ট্য। Note: অনুঘটকের বৈশিষ্ট্যঃ [হাজারী] → অনুঘটক রাসায়নিক বিক্রিয়ার গতিকে প্রভাবিক করে মাত্র অর্থাৎ বিক্রিয়ার গতিকে হ্রাস বা বৃদ্ধি করে, কিন্তু বিক্রিয়ার শেষে তার ভর, সংযুক্তি ও রাসায়নিক ধর্মের কোন পরিবর্তন ঘটেনা। → অনুঘটক কোন রাসায়নিক বিক্রিয়ার সূত্রপাত করতে পারেনা, শুধু বিক্রিয়ার গতিবেগকে প্রভাবান্বিত করতে পারে। → অনুঘটক কোন বিক্রিয়ার সাম্যাবস্থার পরিবর্তন করতে পারে না, শুধু সাম্যবস্থায় পৌঁছানোর প্রয়োজনীয় সময়কে হ্রাস করে। → কোন বিক্রিয়ার গতিবেগকে প্রভাবিত করার জন্য সামান্য পরিমান অনুঘটকই যথেষ্ট। → অনুঘটকসমূহের অনুঘটন ক্রিয়া খুবই নির্দিষ্ট অর্থাৎ একই অনুঘটক সকল বিক্রিয়ার জন্য প্রযোজ্য নয়। নির্দিষ্ট অনুঘটক শুধু নির্দিষ্ট বিক্রিয়ার জন্য কার্যকরী। → উদ্দীপক-এর সান্নিধ্যে অনুঘটকগুলোর অনুঘটন- ক্রিয়া বৃদ্ধি পায়। → অনুঘটনগুলোর অনুঘটন ক্রিয়া তাপমাত্রার উপর নির্ভরশীল। একই অনুঘটক সকল তাপমাত্রায় সমান কার্যকরী নয়। → অনুঘটকগুলোর কার্যকারিতা কিছু কিছু পদার্থের উপস্থিতিতে হ্রাস পায়।

26
26 of 100
mat-2007

বর্ণান্ধ পুরুষ ও স্বাভাবিক মহিলার মধ্যে বিয়ে হলে তাদের সন্তান হতে পারে-

  • পুত্র হউক বা কন্যা হউক, স্বাভাবিক দৃষ্টি সম্পন্নCorrect Answer
  • কন্যা, বর্ণান্ধ বাহকCorrect Answer
  • 3পুত্র, ৫০% বর্ণান্ধ
  • 4পুত্র, বর্ণান্ধ
ব্যাখ্যা (Explanation)

Solve সঠিক উত্তর অপশন A, B; কারণ-বর্ণান্ধ পুরুষ ও স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন মহিলার মধ্যে বিয়ে হলে F₁ জনুর পুত্র বা কন্যা সবাই স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হবে। তবে কন্যাদের সবাই বর্ণান্ধ জীনের বাহক হবে। পরবর্তীতে বংশের অর্ধেকে এ জীন সঞ্চালিত হবে।

27
27 of 100
mat-2007

Read the paragraph and answer the question- Photosynthesis is a process In Which radiant energy from sun is stored as chemical energy, which in turn is used to decompose carbon dioxide and water. The products of their decomposition are recombined into a new compound which successively builds, up into more and complex organic substances like sugars, starches and cellulose that comprise the plant. The word stored in the paragraph is closest in meaning to

  • 1specified
  • retainedCorrect Answer
  • 3converted
  • 4discovered
ব্যাখ্যা (Explanation)

Solve সঠিক উত্তর অপশন 'B' অর্থাৎ Retained.

28
28 of 100
mat-2007

একটি টানা তারের দৈর্ঘ্য পরিবর্তন না করে এর উপর প্রযুক্ত টান চারগুণ করা হলো। তারের কম্পাঙ্কের কত পরিবর্তন হবে-

  • 1সামান্য পরিবর্তন হবে
  • 2চারগুণ
  • দ্বিগুণCorrect Answer
  • 4তিনগুণ
ব্যাখ্যা (Explanation)

Solve সঠিক উত্তর অপশন 'C' অর্থাৎ দ্বিগুণ হবে [আমরা জানি, n ∝ √T বা, n ∝ √4 অর্থাৎ 2 গুণ]

29
29 of 100
mat-2007

কোনটি সঠিক নয়?

  • 1NH₃ শুষ্কীকরণের জন্য সর্বোত্তম শুষ্কীকারক হলো CaO
  • মিথান্যালের 40% - 50% জলীয় দ্রবণকে ফরমালিন বলা হয়Correct Answer
  • 3অপসারণ বিক্রিয়া যুত বিক্রিয়ার ঠিক বিপরীত
  • 4হেবার-বস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের জন্য অত্যানুকুল তাপমাত্রা 450°C থেকে 500°C
ব্যাখ্যা (Explanation)

Solve অপশন 'B' সঠিক নয়; কারণ- মিথান্যালের 30-40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে।

30
30 of 100
mat-2007

ভাইরাসের গঠনের বেলায় কোন উক্তিটি সঠিক নয়?

  • 1একটি অকোষীয় রোগ জীবাণু
  • 2প্রতিটি ভাইরাসের কেন্দ্রে অবস্থান করে নিউক্লিক অ্যাসিড
  • 3বাইরে থাকে ক্যাপসিড বা প্রোটিন আবরণ
  • একই সাথে থাকে DNA ও RNACorrect Answer
ব্যাখ্যা (Explanation)

Solve অপশন 'D' সঠিক নয়; কারণ- ভাইরাসে হয় DNA থাকে অথবা RNA থাকে। একই সাথে DNA, RNA থাকে না।

31
31 of 100
mat-2007

Fill in the blanks with appropriate word/preposition. He fell __ in his house and has been in bed __ last two days.

  • 1of; for
  • down; forCorrect Answer
  • 3for; from
  • 4of; from
ব্যাখ্যা (Explanation)

Solve সঠিক উত্তর অপশন 'B' অর্থাৎ down; for.

32
32 of 100
mat-2007

নিম্নের কোন তথ্যটি দ্বিমাত্রিক গতির জন্য সঠিক নয়?

  • যেহেতু g একটি ধ্রুব রাশি অতএব tm ∝ V₀cosθCorrect Answer
  • অনুভূমিক পাল্লা R = (V₀²sin2θ)/gCorrect Answer
  • 3বাতাসে তীর্যকভাবে নিক্ষিপ্ত বস্তুর গতি দ্বিমাত্রিক
  • 4বেগ V = Vₓi + Vᵧj
ব্যাখ্যা (Explanation)

Solve অপশন A, B সঠিক নয়; কারণ- → অপশন A- tm = (V₀sinθ)/g বা, tm ∝ V₀sinθ [g ধ্রুব বলে] → অপশন B- অনুভূমিক পাল্লা, R = (V₀²sin2θ)/g

33
33 of 100
mat-2007

নিম্নের কোনটি হাইড্রার জন্য সঠিক নয়?

  • সূঁচ দিয়ে হাইড্রাকে খোঁচা দিলে এর দেহের অংশবিশেষ বা সম্পূর্ণ দেহ প্রসারিত হয়Correct Answer
  • 2হাইড্রা বিশ্বজনীন মিঠা পানির, মুক্তজীবী ও মাংসাশী প্রাণী
  • 3লম্বা দূরত্ব অতিক্রমের জন্য হাইড্রা সাধারণত হামাগুড়ির সাহায্যেই চলে
  • 4সালোক-সংশ্লেষণ প্রক্রিয়ায় শৈবাল যে O₂ নির্গত করে, হাইড্রা তা শ্বসনে ব্যবহার করে সংকুচিত হবে।
ব্যাখ্যা (Explanation)

Solve অপশন 'A' সঠিক নয়; বাকী তিনটি অপশনই হাইড্রার জন্য সত্য।

34
34 of 100
mat-2007

ওরাল পোলিও প্রতিষেধক কে আবিষ্কার করেন?

  • 1রস
  • 2জেনার
  • সেবিনCorrect Answer
  • 4কচ
ব্যাখ্যা (Explanation)

Solve ওরাল পোলিও প্রতিষেধক আবিষ্কার করেন বিজ্ঞানী সেবিন।

35
35 of 100
mat-2007

আলোর উৎস ও পর্দার মধ্যে ন্যূনতম কত দূরত্ব-থাকলে একটি উত্তল লেন্স দ্বারা বাস্তব প্রতিবিম্ব সৃষ্টি সম্ভব?

  • 1ফোকাস দূরত্বের বর্গের সমান
  • ফোকাস দূরত্বের সমানCorrect Answer
  • 3ফোকাস দূরত্বের দ্বিগুণ
  • 4ফোকাস দূরত্বের বেশি
ব্যাখ্যা (Explanation)

Solve সঠিক উত্তর অপশন 'B' অর্থাৎ ফোকাস দূরত্বের সমান।

36
36 of 100
mat-2007

গাঢ় HCI এ সিক্ত পরিষ্কার প্লাটিনাম তারের মাথায় নমুনা যৌগটিকে লাগিয়ে বুনসেন দ্বীপের জারণ শিখায় ধরলে যদি উজ্জ্বল সোনালী হলুদ শিখা সৃষ্টি হয়, তবে নমুনা লবণটিতে যেটি আছে-

  • 1ক্যালসিয়াম আয়ন
  • 2পটাসিয়াম আয়ন
  • 3ম্যাগনেসিয়াম আয়ন
  • সোডিয়াম আয়নCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

Solve সঠিক উত্তর অপশন 'D'; কেননা- সোডিয়াম (Na) শিখা পরীক্ষায় সোনালী হলুদ বর্ণ তৈরি করে।

37
37 of 100
mat-2007

কোনটি ইকোলজির জন্য সঠিক নয়?

  • 1কারখানার বর্জ্য পদার্থ যেমন-ফেনল, সায়ানাইড, অ্যামোনিয়া প্রভৃতি পানিকে বিষাক্ত করে তোলে
  • 2অধিক বায়ুপ্রবাহে উদ্ভিদের আকার ছোট হয় এবং পাতা সরু ও সূঁচালো হয়
  • 3অর্গানো ফসফরাস কীটনাশকের প্রভাবে শ্বাসকষ্ট, বমি, খিচুনি ও চোখের পিউপিল ছোট হয়ে যায়
  • প্রতি লিটার পানিতে 20 µg এর বেশি ক্যাডমিয়াম থাকলে তা দূষিত ধরা হয়Correct Answer
ব্যাখ্যা (Explanation)

Solve অপশন 'D' সঠিক নয়; কারণ- প্রতি লিটার পানিতে 10mg এর বেশি ক্যাডমিয়াম থাকলে তা দূষিত ধরা হয়।

38
38 of 100
mat-2007

6 × 10²³ টি অক্সিজেন পরমাণুর ভর কত গ্রাম (g) হবে?

  • 144
  • 16Correct Answer
  • 331
  • 432
ব্যাখ্যা (Explanation)

Solve আমরা জানি, 1 মোল পদার্থে মোট পরমাণুর সংখ্যা 6.023 × 10²³. যেহেতু 1 মোল অক্সিজেন পরমাণু = 16g সুতরাং সঠিক উত্তর অপশন 'B'.

39
39 of 100
mat-2007

নিম্নের কোনটি মানবদেহের রেচন/রেচনতন্ত্র এর জন্য সঠিক নয়?

  • মূত্র দুইটি ধাপে সৃষ্টি হয়; অতিপরিস্রাবণ ও সক্রিয় ক্ষরণ।Correct Answer
  • 2নাইট্রোজেনজাত বর্জ্য পদার্থই হচ্ছে রেচন পদার্থ।
  • 3মানুষের প্রত্যেক বৃক্কে 10 লক্ষ থেকে 12 লক্ষ নেফ্রন রয়েছে।
  • 4সাধারণত মূত্রের pH কিছুটা অম্লিক।
ব্যাখ্যা (Explanation)

Solve অপশন 'A' সঠিক নয়; কারণ- মানবদেহে মূত্র ৩টি ধাপে (i. আলট্রাফিলট্রেশন/অতিপরিস্রাবণ, ii. নির্বাচনমূলক পুনঃশোষণ, iii. সক্রিয় ক্ষরণ) সৃষ্টি হয়ে থাকে ।

40
40 of 100
mat-2007

Determine which of the pairs below has a relationship most similar to that of the original pair HEART: PUMP

  • 1Intestine: twist
  • 2Lungs: collapse
  • 3Appendix: burst
  • Stomach: digestCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

Solve সঠিক উত্তর হচ্ছে অপশন 'D' অর্থাৎ Stomach: digest; কেননা Heart মানে হৃৎপিণ্ড এবং Pump মানে নির্গমন করা অর্থাৎ হৃৎপিণ্ডের কার্যকরিতায় Pump সম্পন্ন হয়। ঠিক তেমনিভাবে Stomach মানে পাকস্থলী এবং Digest মানে হজম করা অর্থাৎ পাকস্থলীর কার্যকরিতায় digest সম্পন্ন হয়।

41
41 of 100
mat-2007

শব্দের তীব্রতা ও শব্দোচ্চতা সম্বন্ধে নিম্নের কোন তথ্যটি সঠিক নয়?

  • 1উৎসের আকার বড় হলে শব্দের তীব্রতা বেড়ে যায়
  • 2শব্দ সৃষ্টিকারী বস্তুর কম্পন ও বিস্তার বেশি হলে শব্দের তীব্রতা বেশি হয়
  • উৎসের কম্পাঙ্ক বেশি হলে শব্দের তীব্রতা কম হয়Correct Answer
  • 4যে মাধ্যমের মধ্য দিয়ে শব্দ তরঙ্গ সঞ্চালিত হয় তার ঘনত্ব বেশি হলে শব্দের তীব্রতা বেশি হয়
ব্যাখ্যা (Explanation)

Solve অপশন 'C' সঠিক নয়; কেননা- উৎসের কম্পাঙ্ক বৃদ্ধি পেলে শব্দের তীব্রতাও বৃদ্ধি পায়।

42
42 of 100
mat-2007

বাড়ির বৈদ্যুতিক লাইনে ব্যবহৃত ফিউজ সম্পর্কে কোন উক্তিটি সঠিক নয়?

  • 1জরুরী সময়ে সুইচ হিসাবে ব্যবহার করা হয়
  • এটি সাধারণত তামা ও লোহার মিশ্রণে তৈরিCorrect Answer
  • 3এর গলনাঙ্ক প্রায় 300°C
  • 4দুর্ঘটনা এড়ানোর জন্য নিরাপত্তা ফিউজ ব্যবহার করা হয়
ব্যাখ্যা (Explanation)

Solve অপশন 'B' সঠিক নয়; কারণ- বাড়ির বৈদ্যুতিক লাইনে ব্যবহৃত ফিউজ 75% সীসা ও 25% টিন দ্বারা গঠিত।

43
43 of 100
mat-2007

যেটি ভাজক টিস্যুর বেলায় প্রযোজ্য-

  • 1কোষের নিউক্লিয়াস আকারে অপেক্ষাকৃত ছোট
  • নিউক্লিয়াস কোষের কেন্দ্রে অবস্থান করেCorrect Answer
  • 3এর কোষগুলো বিভাজনের ক্ষমতা বিবর্জিত
  • 4কোষ প্রাচীর পুরু ও মজবুত
ব্যাখ্যা (Explanation)

Solve শুধুমাত্র অপশন 'B' প্রযোজ্য। Note: জেনে নাও ভাজক টিস্যু সম্পর্কিত বিভিন্ন তথ্য: [হাসান+আজিবুর]। ★ ভাজক টিস্যুর বৈশিষ্ট্যঃ কোষ বিভাজন ক্ষমতা সম্পন্ন। কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত। কোষ গহ্বর থাকে না। আন্তঃকোষীয় ফাঁক থাকে না। কোষগুলো জীবিত, অপেক্ষাকৃত ছোট এবং সমব্যাসীয়।' ভাজক টিস্যুর কোষগুলো সাধারণত আয়তাকার, ডিম্বাকার, পঞ্চভুজ বা ষড়ভুজাকার হয়। → কোষের নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড় আকারের এবং সাইটোপ্লাজম ঘন থাকে। → এই টিস্যুর কোষগুলোর বিপাকীয় হার বেশি এবং সর্বদাই সক্রিয় বিপাকীয় অবস্থায় থাকে। কোষে কোনো প্রকার সঞ্চিত খাদ্য, ক্ষরিত বস্তু বা বর্জ্য পদার্থ থাকে না। → প্লাস্টিডগুলো প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে। ★ ভাজক টিস্যুর প্রকারভেদঃ → উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু ৩ প্রকার: যথা- i. প্রোমেরিস্টেম/প্রারম্ভিক- মূল বা কান্ডের শীর্ষদেশ। ii. প্রাইমারী- মূল, কান্ড ও এদের শাখা-প্রশাখার অগ্রভাগ। iii. সেকেন্ডারী- কর্ক ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। → অবস্থান অনুসারে ভাজক টিস্যু ৩ প্রকার। যথাঃ i. শীর্ষস্থ ভাজক টিস্যু- মূল, কান্ড ও শাখা-প্রশাখায় অবস্থিত ii. ইন্টারক্যালরি/নিবেশিত- পত্রমূল, মধ্যপর্বের গোড়ায় বা পর্বসন্ধির নিচে অবস্থিত। iii. পার্শ্বীয়- ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম, ভাস্কুলার ক্যাম্বিয়াম। → কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যু ৩ প্রকার। যথাঃ i. মাস ভাজক টিস্যু- বর্ধনশীল ভ্রূণ, রেণুথলি, এন্ডোস্পার্ম (সস্য টিস্যু), মজ্জা, কর্টেক্স। ii. প্লেট ভাজক টিস্যু- পাতা, ত্বক। iii. রিব ভাজক টিস্যু- বর্ধিষ্ণু মূল ও কান্ডের মজ্জা রশ্মি। → কাজ অনুসারে ভাজক টিস্যু ৩ প্রকার। যথাঃ i. প্রোটোডার্ম- উদ্ভিদদেহের ত্বক সৃষ্টি করে। ii. প্রোক্যাম্বিয়াম- ক্যাম্বিয়াম, জাইলেম ও ফ্লোয়েম সৃষ্টি করে। iii. গ্রাউন্ড মেরিস্টেম- কর্টেক্স, মজ্জা ও মজ্জা রশ্মি সৃষ্টি করে।

44
44 of 100
mat-2007

ড. মুহম্মদ ইউনূসের ক্ষুদ্রঋণ প্রকল্পের প্রারম্ভের জন্য কোন তথ্যটি সঠিক নয়?

  • 1১৯৭৬ সালে
  • 2চট্টগ্রামের জোবরা গ্রামে
  • 3৬০ জন সদস্য নিয়ে
  • প্রত্যেককে নিজ পকেট থেকে ১০০ টাকা করে ঋণ দিয়েCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

Solve অপশন 'D' সঠিক নয়।

45
45 of 100
mat-2007

নিম্নের কোনটি আদর্শ দ্রবণের জন্য সঠিক নয়?

  • আদর্শ দ্রবণের বেলায় △V < ০ এবং △H = -ve হয়Correct Answer
  • 2হেক্সেন ও হেপ্টেনের মিশ্রণ হল একটি আদর্শ দ্রবণ।
  • 3সব অপোলার তরল পরস্পরের সাথে আদর্শ তরল-তরল দ্রবণ তৈরি করে।
  • 4আদর্শ তরল দ্রবণে উপাদানসমূহের অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলের উপর কোন প্রভাব ঘটায় না।
ব্যাখ্যা (Explanation)

Solve অপশন 'A' সঠিক নয়; কারণ- আদর্শ দ্রবণের ক্ষেত্রে ΔV = 0 এবং ΔH = 0

46
46 of 100
mat-2007

নিম্নের কোনটি মানবদেহের রক্ত ও রক্ত সংবহনতন্ত্রের জন্য সঠিক নয়?

  • ইওসিনোফিলের দানাগুলো ক্ষারাসক্ত হয়ে নীল বর্ণ ধারণ করেCorrect Answer
  • 2রক্তরসে পানির পরিমাণ 90-92%
  • 3কলার অধিকাংশ কার্বন-ডাই-অক্সাইড রক্তরসে বাইকার্বনেট রূপে দ্রবীভূত থাকে
  • 4রক্ত পরিপাককৃত খাদ্যসার অস্ত্র থেকে কলা কোষে পরিবহন করে
ব্যাখ্যা (Explanation)

Solve অপশন 'A' সঠিক নয়; কারণ- ইওসিনোফিলের দানাগুলো ইওসিন রঞ্জনকে ধারণ করে; তাই এর বর্ণ লাল হয়।

47
47 of 100
mat-2007

Which of the the following English word will be an appropriate adjective for the Bangla word 'অগ্রগণ্য'

  • SalientCorrect Answer
  • 2signalize
  • 3arrdst
  • 4obviousness
ব্যাখ্যা (Explanation)

Solve সঠিক উত্তর অপশন 'A' অর্থাৎ Salient.

48
48 of 100
mat-2007

ফেরোচৌম্বক পদার্থের বেলায় কোন উক্তিটি সঠিক নয়?

  • নির্দিষ্ট কুরী বিন্দু নেইCorrect Answer
  • 2এসব পদার্থ কঠিন ও স্ফটিকাকার
  • 3তাদের 'চৌম্বক ধারকত্ব' ধর্ম আছে
  • 4চৌম্বক প্রবণতার মান ধনাত্মক
ব্যাখ্যা (Explanation)

Solve সঠিক উত্তর অপশন 'A' অর্থাৎ ফেরোচৌম্বক পদার্থের নির্দিষ্ট কুরী বিন্দু নেই।

49
49 of 100
mat-2007

কোনটি সঠিক নয়?

  • 1হেল্ডারসন হ্যাসেলবাখ সমীকরণের সাহায্যে লবণ ও এসিডের ঘনমাত্রা থেকে একটি বাফার দ্রবণের অজানা pH গণনা করা যায়।
  • 2একই পদার্থ ভিন্ন ভিন্ন ক্ষেত্রে এসিড ও ক্ষারক উভয় হিসেবে কাজ করতে পারে।
  • 3কিছু কিছু সমযোজী যৌগ পোলার দ্রাবকে দ্রবীভূত হলে বিদ্যুৎ পরিবহন করতে পারে।
  • RCOOH এবং NH₄OH তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

Solve অপশন 'D' সঠিক নয়; কারণ- RCOOH এবং NH₄OH হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ।

50
50 of 100
mat-2007

নিম্নের কোন তথ্যটি উদ্ভিদের জৈবনিক প্রক্রিয়ার জন্য সঠিক নয়?

  • সূর্য থেকে বিচ্ছুরিত আলোর 90% ক্লোরোপ্লাস্ট কর্তৃক শোষিত হয়Correct Answer
  • 2pH 7 এর কাছাকাছি হলে পত্ররন্ধ্র খুলতে সাহায্য করে
  • 3দিনের বেলায় সালোক-সংশ্লেষণের সময় কোষরস আর ততটা অ্যাসিডিক থাকে না, অর্থ্যৎ pH বেড়ে যায়
  • 4প্রজাতি ভেদে উদ্ভিদের পাতার 'এক বর্গ সেন্টিমিটার এলাকায় পত্ররন্ধ্রের সংখ্যা আনুমানিক 1000 থেকে 60,000
ব্যাখ্যা (Explanation)

Solve অপশন 'A' সঠিক নয়; কারণ- সূর্য থেকে বিচ্ছুরিত আলোর ৮৩% ক্লোরোপ্লাস্ট কর্তৃক শোষিত হয়।

51
51 of 100
mat-2007

নিম্নের কোনটি এনজাইম প্রভাবকের জন্য সত্য নয়?

  • সয়াবিনে উপস্থিত ইউরিয়েজ এনজাইম ইউরিয়াকে N₂ ও CO₂ -এ পরিণত করেCorrect Answer
  • 2ম্যাল্টেজ এনজাইমের উপস্থিতিতে মল্টোজ স্যুগার আর্দ্র বিশ্লেষিত হয়ে গ্লুকোজে পরিণত হয়
  • 3অঙ্কুরিত বার্লি বীজ থেকে সৃষ্ট ডায়াস্টেস নামক এনজাইম স্টার্চকে মল্টোজে পরিণত করে
  • 4ঈস্টের জাইমেজ এনজাইম দ্বারা গ্লুকোজ অ্যালকোহলে পরিণত হয়
ব্যাখ্যা (Explanation)

Solve অপশন 'A' সত্য নয়; কারণ- সয়াবিনের উপস্থিতিতে ইউরিয়েজ এনজাইম সাধারণ প্রোটিন, কার্বাইড আর্দ্র. বিশ্লেষণে অনুঘটক হিসেবে কাজ করে।

52
52 of 100
mat-2007

জীবে প্রকাশিত লক্ষণকে বলা হয়-

  • 1একসিবিশন
  • 2অ্যালিল
  • ফিনোটাইপCorrect Answer
  • 4জিনোটাইপ
ব্যাখ্যা (Explanation)

Solve জীবে প্রকাশিত লক্ষণকে বা বাহ্যিক লক্ষণকে বলা হয় ফিনোটাইপ। এবং অভ্যন্তরীণ বা জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জীন যুগলের গঠনকে বলা হয় জিনোটাইপ।

53
53 of 100
mat-2007

Verbs and their corresponding nouns are shown below. Which pair is wrong?

  • 1better - betterment
  • 2enter - enterance
  • 3sell - sale
  • fitable - fitCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

Solve অপশন 'D' সত্য নয়; কারণ- fit শব্দটিই বিভিন্ন সময় Noun, Adjective, Verb হিসেবে ব্যবহৃত হয়। Fitable কোনো Verb form নয়।

54
54 of 100
mat-2007

নিম্নের কোনটি কৌণিক গতিসূত্রের জন্য সঠিক?

  • অভিকেন্দ্র বল = ভর × অভিকেন্দ্র ত্বরণCorrect Answer
  • 2জড়তার ভ্রামক এর এস.আই.একক হচ্ছে মিটার (m)
  • 3ঘূর্ণায়মান কোন কণার ব্যাসার্ধ এবং কণার উপর প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকে টর্ক বলে
  • 4ঘূর্ণায়মান কোন কণার ব্যাসার্ধ ভেক্টর এবং ভরবেগের স্কেলার গুণফলকে কৌণিক ভরবেগ বলে
ব্যাখ্যা (Explanation)

Solve অপশন A সত্য কিন্তু B, C, D সত্য নয়; কারণ- → অপশন B - জড়তার ভ্রামকের এস.আই একক হলো Kg.m² → অপশন C - টর্ক = জড়তার ভ্রামক × কৌণিক ত্বরণ → অপশন D- কৌণিক ভরবেগ = জড়তার ভ্রামক × কৌণিক বেগ

55
55 of 100
mat-2007

নিচের কোনটি সঠিক নয়?

  • 1আফগানিস্তানের বিমান সংস্থার নাম আরিয়ানা
  • ভিয়েতনামের রাজধানীর নাম নমপেনCorrect Answer
  • 3কুয়েতের মুদ্রার নাম দিনার
  • 4শ্রীলঙ্কার ভাষা সিংহলি ও তামিল
56
56 of 100
mat-2007

কোনটি মুক্ত র‍্যাডিক্যাল বিক্রিয়ার বৈশিষ্ট্য নয়?

  • 1সুষম বিভাজনের মাধ্যমে সৃষ্ট মুক্ত র‍্যাডিক্যাল দ্বারা ঘটে
  • 2অপোলার দ্রাবকে ঘটে
  • সাধারণত শিকল বিক্রিয়া নয়Correct Answer
  • 4আলো দ্বারা এরা প্রভাবিত হতে পারে
ব্যাখ্যা (Explanation)

Solve অপশন 'C' বৈশিষ্ট্য নয়; কারণ- মুক্ত র‍্যাডিকেল বিক্রিয়া সাধারণত শিকল বিক্রিয়া।

57
57 of 100
mat-2007

উদ্ভিদের প্রজননের জন্য নিম্নের কোন তথ্যটি সঠিক?

  • প্রতিটি পরাগরেণু দ্বিত্বকীয় আবরণ দিয়ে পরিবেষ্টিত এবং এদের ব্যাস 0.025-0.25 মি.মিCorrect Answer
  • 2শতকরা প্রায় ৪০ ভাগ ক্ষেত্রে মনোস্পোরিক প্রক্রিয়ায় ভ্রূণথলি গঠিত হয়
  • 3পার্শ্বমুখী ডিম্বকের উদাহরণ হল আফিং
  • 4লেবু, জুঁই প্রভৃতি গাছের পরিণত কান্ডের অংশবিশেষ কেটে ভিজা মাটিতে পুঁতলে তা থেকে নতুন গাছ জন্মায়
ব্যাখ্যা (Explanation)

Solve অপশন 'A' সঠিক কিন্তু B, C, D সঠিক নয়; কারণ- → অপশন B- শতকরা 75 ভাগ ক্ষেত্রে মনোস্পোরিক প্রক্রিয়ায় ভ্রূণথলি গঠিত হয়। → অপশন C- পার্শ্বমুখী ডিম্বকের উদাহরণ হলো ডায়ান্থাস → অপশন D- লেবু, জুঁই প্রভৃতি গাছের মাটি সংলগ্ন শাখা বাঁকিয়ে মাটিতে চাপা দিয়ে রাখলে কয়েক সপ্তাহের মধ্যে শিকড় গজিয়ে মূল গঠিত হয়। মূল সহ শাখাটি অন্য জায়গায় রোপন করলে নতুন উদ্ভিদের জন্ম হয়।

58
58 of 100
mat-2007

নিম্নের কোনটি অ্যালকোহলের জন্য সঠিক নয়?

  • টারসিয়ারি অ্যালকোহল বাষ্পকে উত্তপ্ত কপার প্রভাবকের উপর দিয়ে চালনা করলে H₂ গ্যাস উৎপন্ন করেCorrect Answer
  • 2প্রাইমারি অ্যালকোহল প্রথমে অ্যালডিহাইড ও শেষে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করে
  • 3সেকেন্ডারি অ্যালকোহলকে জারণের ফলে প্রথমে কিটোন এবং শেষে অধিক জারণের ফলে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করে
  • 4টারসিয়ারি অ্যালকোহল সহজে জারিত হতে চায় না
ব্যাখ্যা (Explanation)

Solve অপশন 'A' সঠিক নয়; কারণ-টারসিয়ারী অ্যালকোহল বাষ্পকে উত্তপ্ত কপার প্রভাবকের উপর দিয়ে চালনা করলে অ্যালকিন ও পানি উৎপন্ন করে।

59
59 of 100
mat-2007

কোন উক্তিটি সত্য নয়?

  • কান্ড ও পাতার ত্বকের কিউটিকল এর মাধ্যমে স্বল্প পরিমাণ প্রস্বেদন সম্পাদিত হতে পারেCorrect Answer
  • 2মাইটোসিস ও মায়োসিস এর একটি সাধারণ পার্থক্য হলো, মাইটোসিস এ দুটি ও মায়োসিস এ চারটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়.
  • 3প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত সেলুলোজ, লিগনিন, পেকটিন ইত্যাদি জমা হয়ে একটি আদর্শ উদ্ভিদের কোষের সেকেন্ডারী কোষপ্রাচীর তৈরি হয়
  • 4শীর্ষস্থ ভাজক টিস্যুতে থাকলেও নিবেশিত ভাজক টিস্যুতে প্রোমেরিস্টেম থাকে না
ব্যাখ্যা (Explanation)

Solve অপশন 'A'সত্য নয়; কারণ- পত্ররন্ধের মাধ্যমে প্রায় 90% প্রস্বেদন সম্পূর্ণ হয়

60
60 of 100
mat-2007

Which of the following English sentence is an appropriate English translation for the Bangla sentence? 'আধুনিক-কম্পিউটারের আদি সংস্করণের প্রকৃত নকশা তৈরি করেছিলেন ইংরেজ গণিত শাস্ত্রবিদ চার্লস ব্যাবেজ ১৮৩০ সালে।

  • 1The true ancestor of the modish computer was designed by the English Mathematician. Charles Babbage in the 1830's.
  • The true ancestor of the modern computer was designed by the English Mathematician, Charles Babbage in the 1830's.Correct Answer
  • 3The true descendent of the modern computer was designed by the English Mathematician, Charles Babbage in the 1830's.
  • 4The true successor of the modern computer was designed by the English Mathematician. Charles Babbage in the 1830's.
ব্যাখ্যা (Explanation)

Solve সঠিক Translation হচ্ছে অপশন 'B'

61
61 of 100
mat-2007

400 Watt ক্ষমতা বিশিষ্ট একটি বৈদ্যুতিক বাতিকে 200 volt সরবরাহ লাইনের সাথে যুক্ত করলে তার রোধ কত Ω হবে?

  • 1400
  • 2200
  • 100Correct Answer
  • 450
ব্যাখ্যা (Explanation)

Solve আমরা জানি, V = IR. R = V/I = 200/2 = 100Ω

62
62 of 100
mat-2007

কোনটি সঠিক নয়?

  • 1ফ্যারাডের সূত্র ইলেকট্রনীয় পরিবাহীর ক্ষেত্রে প্রয়োগ করা যায় না।
  • 2কাগজের মন্ডকে বর্ণহীন করার কাজে NaOCl ব্যবহৃত হয়।
  • মিথাইল অরেঞ্জ/মিথাইল রেড অপেক্ষাকৃত মৃদু এসিড+তীব্র ক্ষারকের প্রশমন বিক্রিয়ার জন্য উপযুক্ত নির্দেশক।Correct Answer
  • 4রাসায়নিক সাম্যাবস্থার উপর অনুঘটকের কোন প্রভাব নেই।
ব্যাখ্যা (Explanation)

Solve অপশন 'C' সঠিক নয়; কারণ- মিথাইল অরেঞ্জ/মিথাইল রেড সাধারণত তীব্র এসিড + মৃদু ক্ষারকের প্রশমন বিক্রিয়ার জন্য উপযুক্ত নির্দেশক।

63
63 of 100
mat-2007

দ্বিবীজপত্রী উদ্ভিদের বেলায় কোন উক্তিটি সঠিক নয়?

  • 1কান্ডে ভাস্কুলার বান্ডল বৃত্তাকারে সাজানো থাকে
  • 2তাদের মূল প্রধান মূল
  • 3শিরাবিন্যাস জালিকাকার
  • পত্রমূল প্রশস্ত ও কান্ড বেষ্টকCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

Solve অপশন 'D' সঠিক নয়; কারণ- দ্বিবীজপত্রী উদ্ভিদের পত্রমূল প্রশস্ত ও কান্ডবেষ্টক হয়।

64
64 of 100
mat-2007

নিম্নের কোনটি সঠিক নয়?

  • মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'হুলিয়া' তানভীর মোকাম্মেল 1984 সালে পরিচালনা করেনCorrect Answer
  • 2বাংলাদেশের জাতীয় সংগীতের প্রথম ইংরেজি অনুবাদক সৈয়দ আলী আহসান
  • 3বাংলাদেশের রণসংগীতের রচয়িতা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম
  • 4সার্ক ফোয়ারার নির্মাতা শিল্পী নিতুন কুন্ডু
ব্যাখ্যা (Explanation)

Solve অপশন 'A' সঠিক নয়; কারণ- 'হুলিয়া' চলচ্চিত্রটি তানভীর মোকাম্মেল ১৯৮৫ সালে পরিচালনা করেন।

65
65 of 100
mat-2007

নিম্নের কোনটি অ্যালিফেটিক অ্যারোমেটিক যৌগের জন্য সঠিক নয়?

  • অ্যারোমেটিক অসম্পৃক্ত যৌগে হ্যালোজেনেশন, নাইট্রেশন, সালফোনেশন প্রভৃতি ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া সাধারণত ঘটে নাCorrect Answer
  • 2অ্যালিফেটিক যৌগে কার্বনের শতকরা পরিমাণ অপেক্ষাকৃত কম
  • 3অ্যারোমেটিক যৌগ অসম্পৃক্ত হওয়া সত্ত্বেও KMnO₄ দ্বারা জারিত হয় না
  • 4অ্যালিফেটিক হাইড্রক্সি যৌগ যেমন অ্যালকোহলসমূহ লিটমাস নিরপেক্ষ যৌগ
ব্যাখ্যা (Explanation)

Solve অপশন 'A' সঠিক নয়; কারণ- অ্যারোমেটিক অসম্পৃক্ত যৌগে হ্যালোজেনেশন, নাইট্রেশন, সালফোনেশন প্রভৃতি বিক্রিয়া ঘটে।

66
66 of 100
mat-2007

নিচের কোন উক্তিটি সত্য?

  • 1লাইপেজ প্রোটিন জাতীয় খাদ্যকে ফ্যাটি এসিড ও গ্লিসারল এ পরিণত করে
  • 2অ্যানিলিডার প্রধান রেচন অঙ্গ মালপিজিয়ান নালিকা
  • 3যে পোষকদেহে একটি পরজীবীকে প্রাকৃতিকভাবেই পাওয়া যায়, তাকে অসমসত্ব পোষক বলে
  • পুরুষ আরশোলার নবম খন্ডকের অঙ্কীয়দেশে একজোড়া অ্যানাল স্টাইল থাকেCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

Solve অপশন 'D' সঠিক; কিন্তু A, B, C সঠিক নয়; কারণ- → অপশন A - লাইপেজ অদ্রবীভূত লিপিড কণাকে মনোগ্লিসারাইড, ফ্যাটি এসিড ও গ্লিসারলে পরিণত করে। → অপশন B - অ্যানিলিডার প্রধান রেচন অঙ্গ নেফ্রিডিয়া। → অপশন C - যে পোষকদেহে একটি পরজীবীকে প্রাকৃতিকভাবেই পাওয়া যায়, তাকে সমসত্ব পোষক বলে।

67
67 of 100
mat-2007

Read the paragraph and answer the question- 'Viruses are living organisms. We may consider them regular chemical molecule since they have normal atomic structure, but on the other hand, we must also consider them as being alive since they are able to multiply unlimited quantities. Viruses are alive because they....'

  • 1need warmth
  • 2live
  • 3have a complex atomic structure
  • multiplyCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

Solve সঠিক উত্তর হবে অপশন 'D' অর্থাৎ Multiply যার অর্থ বৃদ্ধি/অধিক করা।

68
68 of 100
mat-2007

নিম্নের কোনটি তড়িৎ প্রবাহের তাপীয় ও রাসায়নিক ক্রিয়ার জন্য সঠিক নয়?

  • 1কোন বস্তুর গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ: H = ms△θ cal
  • নিরাপত্তা ফিউজ সাধারণতঃ টিন ও সীসার মিশ্রণে তৈরি এবং এর গলনাংক প্রায় 250°CCorrect Answer
  • 3J হল তাপের যান্ত্রিক তুল্যাংক
  • 4H ∝ I²t, যখন I ও R ধ্রুব
ব্যাখ্যা (Explanation)

Solve অপশন 'B' সঠিক নয়; কারণ- নিরাপত্তা ফিউজ এর গলনাঙ্ক 300°C

69
69 of 100
mat-2007

একটি বস্তুকে ভূমি হতে খাড়া উর্ধ্বে নিক্ষেপ করলে এবং উহা 10 sec বায়ুতে থাকলে, সর্বোচ্চ স্থানে পৌঁছুতে বস্তুটির কত সময় লাগবে?

  • 17 সেকেন্ড
  • 24 সেকেন্ড
  • 5 সেকেন্ডCorrect Answer
  • 46 সেকেন্ড
ব্যাখ্যা (Explanation)

Solve যেহেতু বস্তুটি ১০ সেকেন্ড বায়ুতে ছিল, সুতরাং সর্বোচ্চ স্থানে পৌঁছতে সময় লাগবে 10/2 = ৫ সেকেন্ড। [উঠার সময় + নামার সময় = মোট সময়]

70
70 of 100
mat-2007

E. coli এর বেলায় কোনটি সঠিক নয়?

  • 1DNA অণু দিয়ে গঠিত প্লাজমিড বর্তমান
  • 2সাইটোপ্লাজমে প্রচুর রাইবোজম পাওয়া যায়
  • 3নিউক্লিয়েডে আংটির আকারের DNA অণু পাওয়া যায়
  • সাইটোপ্লাজমে বহু সংখ্যক মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়Correct Answer
ব্যাখ্যা (Explanation)

Solve অপশন 'D' সঠিক নয়; কারণ- E. coli এর সাইটোপ্লাজমে কোনো মাইট্রোকন্ড্রিয়া থাকে না।

71
71 of 100
mat-2007

কোনটি রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য নয়?

  • 1অনুঘটক এই প্রক্রিয়ায় কোন প্রভাব বিস্তার করে না
  • 2ইহা কেবল উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে অর্জিত হয়
  • বিক্রিয়ায় সম্মুখ ও পশ্চাৎ মুখী প্রক্রিয়ার গতিবেগ পরস্পর সমান নয়Correct Answer
  • 4রাসায়নিক সাম্যাবস্থায় কেবলমাত্র আবদ্ধ পরিমন্ডলে সৃষ্টি হয়
ব্যাখ্যা (Explanation)

Solve অপশন 'C' বৈশিষ্ট্য নয়; কারণ- বিক্রিয়ায় সম্মুখ ও পশ্চাৎমুখী প্রক্রিয়ার গতিবেগ পরস্পর সমান।

72
72 of 100
mat-2007

নিম্নের কোনটি তেলাপোকার জন্য সঠিক নয়?

  • 1হৃদযন্ত্রের স্পন্দন প্রতি মিনিটে 100 থেকে 110 বার
  • Blattella germanica তেলাপোকা অপেক্ষাকৃত খাটোCorrect Answer
  • 3পুরুষ তেলাপোকার ডানা উদর অপেক্ষা বড়
  • 4তেলাপোকার ট্রাকিয়া রূপার মতো চকচকে
73
73 of 100
mat-2007

Which word does not have the appropriate synonym?

  • 1harmful - injurious
  • 2crash - collusion
  • confusion - chaosCorrect Answer
  • 4fence - enclosure
ব্যাখ্যা (Explanation)

Solve সঠিক উত্তর অপশন 'C' কেননা confusion শব্দটির অর্থ বিভ্রান্তি এবং chaos শব্দটির অর্থও বিশৃঙ্খলা। Note: জেনে নাও আরও কিছু প্রয়োজনীয় synonyms: Libel (কুৎসা) - misrepresentation, Latent (সুপ্ত) - dormant, Loyal (অনুগত) - devoted, Lawful (আইনগত) - legal, Lucid (স্পষ্ট/উজ্জ্বল) - simple, Desultory (এলোমেলো) - disorganized, Donated (দানকৃত) - contributed, Delinquent (অপরাধী) - offending, Astute (তীক্ষ্ণবুদ্ধি) - shrewd, Amicable (বন্ধুভাবাপন্ন) - friendly, Appease (প্রশমিত করা) - placate, Altercation (কলহ) - quarrel, Abstain (বিরত থাকা) - pause, Analogues (সদৃশ) - similar, Brittle (ভঙ্গুর) - fragile, Benevolent (হিতৈষী) - empathetic, Buccaneer (জলদস্যু) - pirate, Brutal (নিষ্ঠুর) - cruel, Bootleg (চোরাচালান) - smuggle, Brochure (পুস্তিকা) - pamphlet

74
74 of 100
mat-2007

আদর্শ ফুটবলের ওজন কত আউন্স?

  • 1১৫-১৬
  • ১৪-১৬Correct Answer
  • 3১২-১৬
  • 4১৩-১৬
ব্যাখ্যা (Explanation)

Solve আর্দশ ফুটবলের ওজন ১৪-১৬ আউন্স। Note: জেনে নাও বিভিন্ন খেলা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথাঃ → হকি খেলার মাঠের মাপ- ১০০ x ৬০ গজ → একটি হকি বলের ওজন- ৫.৭৫ আউন্স → মাটি থেকে ব্যাডমিন্টন নেটের উচ্চতা- ১.৫৫ মিটার → মাটি থেকে ভলিবল নেটের উচ্চতা- ৮ ফুট → ভলিবল কোর্টের মাপ- ৬০ ফুট × ৩০ ফুট → বাস্কেট বল খেলার কোর্টের মাপ- ৮৫ ফুট × ৪৫ ফুট → হ্যান্ডবল খেলার মাঠের মাপ- ৪০ মিটার × ২০ মিটার → টেবিল টেনিস খেলায় মাটি থেকে টেবিলের উচ্চতা- ২.৫ ফুট

75
75 of 100
mat-2007

একটি জটিল বা যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের বেলায় কোন উক্তিটি সঠিক নয়?

  • অভিনেত্রের ফোকাস দূরত্ব অভিলক্ষ্যের ফোকাস দূরত্ব অপেক্ষা কম থাকতে হবেCorrect Answer
  • 2অভিলক্ষ্যের ফোকাস দূরত্ব অপেক্ষাকৃত ছোট
  • 3অভিনেত্রের ফোকাস দূরত্ব অপেক্ষাকৃত বড়
  • 4অভিলক্ষ্য, বাস্তব ও উল্টো প্রতিবিম্ব তৈরি করে
ব্যাখ্যা (Explanation)

Solve অপশন 'A' সঠিক নয়; কারণ- জটিল বা অনুবীক্ষণ যন্ত্রে অভিলক্ষ্যের ফোকাস দূরত্ব এবং উন্মেষ অনেক ছোট হয়।

76
76 of 100
mat-2007

নিচের কোন উক্তিটি সত্য নয়?

  • 1মানুষের পরিপাকতন্ত্রে নিঃসৃত এনজাইম সেলুলোজের β-গ্লাইকোসাইড বন্ধন ভাঙতে পারে না
  • নাইট্রাস এসিড অস্থায়ী এসিড হলেও এর জলীয় দ্রবণ 5°C তাপমাত্রার উর্ধ্বে বেশ স্থায়ী বা সুস্থিত থাকেCorrect Answer
  • 3অ্যারোমেটিক যৌগের বিশেষ প্রকারের অসম্পৃক্ততা, অধিকতর স্থায়িত্ব, ইলেকট্রন গ্রাহী প্রতিস্থাপন বিক্রিয়া প্রভৃতিকে একত্রে অ্যারোমিটিসিটি বলে
  • 4গাজন-এর মাধ্যমে গ্লুকোজ থেকে ইথানল উৎপন্ন করা সম্ভব
ব্যাখ্যা (Explanation)

Solve অপশন 'B' সত্য নয়; কারণ- নাইট্রাস এসিড (HNO₂) এর জলীয় দ্রবণ 5°C তাপমাত্রার নিচে স্থায়ী থাকে কিন্তু এর উপরে অস্থায়ী হয় বা সুস্থিত থাকে না।

77
77 of 100
mat-2007

গ্লুকোজ -৬- ফসফেট → ফ্রুক্টোজ ৬-ফসফেট যে এনজাইমের কার্যকারিতায় সাবস্ট্রেটটি তার আইসোমার উৎপন্ন করছে -

  • 1এপিমারেজ
  • 2ট্রান্সফারেজ
  • 3ফসফরাইলেজ
  • আইসোমারেজCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

Solve সঠিক উত্তর আইসোমারেজ।

78
78 of 100
mat-2007

নিম্নের কোনটি নাইট্রোজেন ও ফসফরাসের জন্য সঠিক নয়?

  • নাইট্রোজেন অণুর এনথালপি ∆H = +495 kJmol⁻¹, তাই নাইট্রোজেনকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় বায়ুমন্ডলে পাওয়া যায়Correct Answer
  • 2নাইট্রোজেন ও ফসফরাস উভয়েই সাধারণত সমযোজী যৌগ গঠন করে
  • 3উভয় মৌল হাইড্রোজেনের সাথে স্থায়ী হাইড্রাইড গঠন করে
  • 4সাধারণ তাপমাত্রায় নাইট্রোজেন হল গ্যাস, ফসফরাস হল কঠিন পদার্থ
ব্যাখ্যা (Explanation)

Solve অপশন 'A' সঠিক নয়; কারণ- নাইট্রোজেন অণুর এনথালপি, ∆H = + 1410 kJmol⁻¹.

79
79 of 100
mat-2007

যেটি প্রি-এরিথ্রোসাইটিক সাইজোগনির ধাপের অংশ নয়-

  • ট্রফোজয়েটCorrect Answer
  • 2স্পোরোজয়েট
  • 3ক্রিপ্টোজয়েট
  • 4ক্রিপ্টোমেরোজয়েট
ব্যাখ্যা (Explanation)

Solve প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনির ধাপগুলো হলঃ i. স্পোরোজয়েট, ii. ক্রিপ্টোজয়েট, iii. সাইজন্ট, iv. ক্রিপ্টোমেরোজয়েট

80
80 of 100
mat-2007

Choose the correct answer- Recently, there have been several outbreaks of diseases like viral encephalitis and doctors don't know ......

  • what the cause isCorrect Answer
  • 2what is the cause
  • 3the cause is what
  • 4is what the cause
ব্যাখ্যা (Explanation)

Solve সঠিক উত্তর অপশন 'A' অর্থাৎ what the cause is.

81
81 of 100
mat-2007

নিম্নের কোনটি সঠিক নয়?

  • ডায়াচৌম্বক পদার্থের চৌম্বক গ্রাহীতা (Xm) ক্ষুদ্র কিন্তু ধনাত্মকCorrect Answer
  • 2চৌম্বক ক্ষেত্র = চৌম্বক প্রবেশ্যতা × চৌম্বক তীব্রতা
  • কোন চৌম্বক পদার্থের চুম্বকায়ন তীব্রতা এবং চৌম্বক প্রবণতার অনুপাতকে ঐ পদার্থের চৌম্বক গ্রাহীতা বা প্রবণতা বলেCorrect Answer
  • 4কোন চৌম্বক পদার্থের চৌম্বক আবেশ এবং চৌম্বক তীব্রতার অনুপাতকে ঐ পদার্থের চৌম্বক প্রবেশ্যতা বলে
ব্যাখ্যা (Explanation)

Solve অপশন A, C সঠিক নয়; কারণ- → অপশন A - ডায়াচৌম্বক পদার্থের চৌম্বক গ্রাহীতা ঋণাত্মক। → অপশন C- কোন চৌম্বক পদার্থের চুম্বকায়ন তীব্রতা এবং চৌম্বক প্রাবল্যের অনুপাতকে ঐ পদার্থের চৌম্বক গ্রাহীতা বলে।

82
82 of 100
mat-2007

অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক এসিড উৎপাদনের প্রথম অবস্থায় অ্যামোনিয়াকে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করে নাইট্রিক অক্সাইড উৎপাদন করার সময় যে প্রভাবকটি ব্যবহৃত হয়?

  • 1Ni
  • উত্তপ্ত PtCorrect Answer
  • 3উত্তপ্ত Fe
  • 4V₂O₅
ব্যাখ্যা (Explanation)

Solve, সঠিক উত্তর অপশন 'B' অর্থাৎ উত্তপ্ত Pt.

83
83 of 100
mat-2007

কোনটি লিগিউমিনোসি গোত্রের অন্তর্ভুক্ত নয়?

  • ঢেড়সCorrect Answer
  • 2মসুর ডাল
  • 3শিম
  • 4কৃষ্ণচূড়া
84
84 of 100
mat-2007

'The God of small thing' শীর্ষক উপন্যাসের রচয়িতা কে?

  • 1সালমান রুশদী
  • অরুন্ধতী রায়Correct Answer
  • 3অরুন্ধতী সেন
  • 4পার্ল এস বাক
ব্যাখ্যা (Explanation)

Solve 'The God of small thing'- উপন্যাসটির রচয়িতা হলেন- অরুন্ধতী রায়।

85
85 of 100
mat-2007

নিম্নের কোন তথ্যটি অ্যারোমেটিক হাইড্রোকার্বনের জন্য সঠিক নয়?

  • 1অ্যারোমেটিক যৌগ বলয় আকৃতির। যেমন বেনজিন C₆H₆
  • 2আলকাতরা হল অ্যারোমেটিক যৌগের প্রধান উৎস
  • 3আলকাতরার মধ্যে পানি মিশ্রিত অম্লীয়, ক্ষারকীয় ও নিরপেক্ষ এই তিন শ্রেণির বিভিন্ন অ্যারোমেটিক যৌগ থাকে
  • অ্যারোমেটিক হাইড্রক্সি যৌগ যেমন ফেনল সমূহ নিরপেক্ষ যৌগCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

Solve অপশন 'D' সঠিক নয়; কারণ- অ্যারোমেটিক হাইড্রক্সি যৌগ যেমন ফেনলসমূহ অম্লীয় প্রকৃতির যৌগ।

86
86 of 100
mat-2007

কোনটি ট্রাকিওলের বৈশিষ্ট্য নয়-

  • 1এদের বর্ণ সাদাটে
  • 2এরা ইন্টিমাবিহীন ও অশাখ
  • 3তরলপূর্ণ থাকে
  • অ্যাট্রিয়াম থেকে উৎপন্ন হয়Correct Answer
ব্যাখ্যা (Explanation)

Solve অপশন 'D' বৈশিষ্ট্য নয়; কারণ-ট্রাকিওল সমূহ ট্রাকিওল কোষ থেকে উৎপন্ন হয়।

87
87 of 100
mat-2007

Choose the incorrect word- Fewer babies born with birth defects because of advances in prenatal care during this decade.

  • 1Fewer
  • bornCorrect Answer
  • 3because of
  • 4during
ব্যাখ্যা (Explanation)

Solve সঠিক উত্তর অপশন 'B' অর্থাৎ 'Born'.

88
88 of 100
mat-2007

নিম্নের কোনটি স্থিতিস্থাপকতার জন্য সঠিক নয়?

  • 1ইয়ং গুনাংক, Y = দৈর্ঘ্য পীড়ন / দৈর্ঘ্য বিকৃতি
  • 2বাহ্যিক বল অপসারিত হলে যদি বিকৃত বস্তু ঠিক আগের আকার ও আয়তন ফিরে পায় তাহলে ঐ বস্তুকে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলে
  • 3পীড়ন = প্রযুক্ত বল / ক্ষেত্রফল
  • ইংরেজ পদার্থবিদ রবার্ট হুক (1635 – 1763) পরীক্ষার সাহায্যে দেখান যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর বিকৃতি প্রযুক্ত বলের সমানুপাতিক নয়।Correct Answer
ব্যাখ্যা (Explanation)

Solve অপশন 'D' সঠিক নয়; কারণ- স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ∝ বিকৃতি।

89
89 of 100
mat-2007

নিচের কোনটি সঠিক নয়?

  • 1সবচেয়ে দীর্ঘ অর্ধজীবনধারী আইসোটোপ হচ্ছে রেডন-222
  • অ্যাভোগ্যাড্রো সংখ্যার মান 6.023 × 10²³Correct Answer
  • 3বর্ণালি বিশ্লেষণ করে পদার্থ সনাক্ত করা সম্ভব
  • 4অসওয়াল্ডের লঘুকরণ সূত্র অনুযায়ী, একটি এসিড বা ক্ষারকের বিয়োজন মাত্রা দ্রবণের ঘনমাত্রার বর্গমূলের ব্যাস্তানুপাতিক
ব্যাখ্যা (Explanation)

Solve অপশন 'B' সঠিক নয়; কারণ- অ্যাভোগেড্রোর সংখ্যা মান 6.023 × 10²³

90
90 of 100
mat-2007

পুষ্পধারণের শরীরতত্ত্বের জন্য কোনটি সঠিক নয়?

  • অক্সিন অগ্রমুকুলের বৃদ্ধিতে বাধা দিয়ে পার্শ্বমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করেCorrect Answer
  • 2গর্ভমুন্ডে পরাগ উদগমের উপযুক্ত pH থাকা প্রয়োজন
  • 3অক্সিন হল বৃদ্ধিবর্ধক হরমোন
  • 4পরাগ নালিকা সক্রিয় হওয়ার জন্য বেশির ভাগ ক্ষেত্রেই উপযোগী তাপমাত্রা হল 20-30°
ব্যাখ্যা (Explanation)

Solve অপশন 'A' সঠিক নয়; কারণ- অক্সিন পার্শ্ব মুকুলের বৃদ্ধি বাধা দিয়ে অগ্রমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে।

91
91 of 100
mat-2007

কোনটি তড়িৎ চৌম্বক আবেশ ও দিক পরিবর্তী প্রবাহ এর জন্য সঠিক নয়?

  • যে জেনারেটরে অস্থায়ী চুম্বকের সাহায্যে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন করা হয় তাকে ম্যাগনেটো যন্ত্র বলা হয়Correct Answer
  • 2Eₚ/Eₛ = Nₚ/Nₛ
  • 3ট্রান্সফরমার দুই প্রকার; আরোহী, অবরোহী
  • 4ট্রান্সফর্মার কখনো ডি. সি. লাইনে ব্যবহার করা যায় না
ব্যাখ্যা (Explanation)

Solve অপশন 'A' সঠিক নয়; কারণ- যে জেনারেটরে স্থায়ী চুম্বকের সাহায্যে চৌম্বকক্ষেত্র উৎপন্ন করা হয়, তাকে ম্যাগনেটো যন্ত্র বলা হয়।

92
92 of 100
mat-2007

নিচের কোন উক্তিটি সত্য নয়?

  • 1সেরেব্রাম দেহের সব ঐচ্ছিক পেশীর কার্যকলাপ নিয়ন্ত্রণ করে
  • ইন্টারক্যালেটেড ডিস্ক ঐচ্ছিক পেশীর অন্যতম প্রধান বৈশষ্ট্যCorrect Answer
  • 3উচ্চ রক্তচাপ প্রতিরোধের জন্য রান্না এবং পাতে লবণ খাওয়া কমাতে হবে
  • 4নারীর ডিম্বাণু নিষিক্ত হবার পর জাইগোটে পরিণত হয়ে জরায়ুতে এতে সংস্থাপিত হলে তাকে গর্ভধারণ বলে
ব্যাখ্যা (Explanation)

Solve অপশন 'B' সত্য নয়; কারণ- ইন্টারক্যালেটেড ডিস্ক হৃৎপেশীর অন্যতম প্রধান বৈশিষ্ট্য।

93
93 of 100
mat-2007

Which of the following sentences is the correct indirect form of speech? The teacher said to the students, 'The more you read, the more you learn.'

  • 1The teacher told to the students that the more you read, the more you learn.
  • 2The teacher said to the students that more you read, the more you learn.
  • 3The teacher told the students that the more the read the more they learn.
  • The teacher said to the students that the more they read, the more they learn.Correct Answer
ব্যাখ্যা (Explanation)

Solve সঠিক উত্তর অপশন 'D' অর্থাৎ The teacher said to the students that the more they read, the more they learn.

94
94 of 100
mat-2007

সম্প্রতি ভারতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের পারফরমেন্স এর জন্য কোনটি সঠিক নয়?

  • 1টসে জয় সবকটি খেলায়
  • 2শ্রীলঙ্কার নিকট পরাজয়
  • 3ওয়েস্ট ইন্ডিজের নিকট পরাজয় 10 উইকেটে
  • 4জিম্বাবুয়ের সাথে জয় 101 রানে
ব্যাখ্যা (Explanation)

Solve এটি একটি পরিবর্তনশীল প্রশ্ন। এই রকম প্রশ্নের জন্য সাম্প্রতিক সময়ের তথ্যের সাথে আপডেট থাকতে হবে। বিঃদ্র: এটি একটি পরিবর্তনশীল প্রশ্ন।

95
95 of 100
mat-2007

নিম্নের কোনটি সত্য নয়-

  • তড়িৎ বলরেখাগুলো স্থিতিস্থাপক বস্তুর মতো প্রস্থ বরাবর সংকুচিত হয়Correct Answer
  • 2গ্রীক দার্শনিক থেলিস সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন যে, সোলেমানী পাথরকে রেশমী কাপড় দিয়ে ঘষলে এগুলো ছোট ছোট কাগজের টুকরাকে আর্কষণ করতে পারে
  • 3বিকর্ষণই তড়িৎগ্রস্ততার নিশ্চিত প্রমাণ
  • 4কুলম্বের সূত্র অনুযায়ী; দুইটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান নির্ভর করে-আধান দুইটির মধ্যবর্তী দূরত্বের উপর।
ব্যাখ্যা (Explanation)

Solve অপশন 'A' সত্য নয়; কারণ- তড়িৎ বলরেখাগুলো সর্বদা টান করা স্থিতিস্থাপক সুতার ন্যায় দৈর্ঘ্য বরাবর সংকুচিত হতে চেষ্টা করে।

96
96 of 100
mat-2007

2(C₆H₁₀O₅)n + nH₂O → nC₁₂H₂₂O₁₁ যে এনজাইমটি এই জৈব বিক্রিয়াকে প্রভাবিত করবে-

  • 1ইনভার্টেজ
  • ডায়াস্টেজCorrect Answer
  • 3ম্যাল্টেজ
  • 4জাইমেজ
ব্যাখ্যা (Explanation)

Solve সঠিক উত্তর অপশন 'B' অর্থাৎ ডায়াস্টেজ।

97
97 of 100
mat-2007

নিম্নের কোনটি টিস্যুতন্ত্র এর জন্য সঠিক নয়?

  • ড্রাসিনা নামক উদ্ভিদের কান্ডে হ্যান্ড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল দেখা যায়Correct Answer
  • 2ত্বকের কিউটিন, সিলিকা, মোম ইত্যাদি প্রস্বেদনের হার কমায়
  • 3প্রস্বেদনের সময় অতিরিক্ত পানি পত্ররন্ধের মাধ্যমে নির্গত হয়
  • 4স্ক্লেরেনকাইমা কোষ দিয়ে গঠিত মস কান্ডকে অতিরিক্ত দৃঢ়তা দান করে
ব্যাখ্যা (Explanation)

Solve অপশন 'A' সঠিক নয়; কারণ- ড্রাসিনা নামক উদ্ভিদের কাণ্ডে লেপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল দেখা যায়। উল্লেখ্য যে, টেরিস, লাইকোপোডিয়াম, সেলাজিনেলা প্রভৃতি উদ্ভিদের কাণ্ডে হ্যাড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল থাকে।

98
98 of 100
mat-2007

নিম্নের কোনটি ইথিলিনের সঠিক ব্যবহার নয়?

  • ইথিলিন বাণিজ্যিক পদ্ধতিতে অ্যাসিটোন ও অ্যালকাইল ক্লোরাইড প্রস্তুতিতে ব্যবহৃত হয়Correct Answer
  • 2বর্তমানে ইথারের পরিবর্তে তরল ইথিলিন চেতনানাশক হিসেবে প্রচুর ব্যবহৃত হয়
  • 3কৃত্রিম উপায়ে কাঁচাফল যেমন-কলা, টমেটো পাকানো কাজে ইথিলিন ব্যবহৃত হয়
  • 4ইথিলিন টেফলন নামক কৃত্রিম সুতা প্রস্তুত করতে ব্যবহার করা হয়
ব্যাখ্যা (Explanation)

Solve অপশন 'A' সঠিক নয়; বাণিজ্যিক পদ্ধতিতে অ্যাসিটোন ও অ্যালকাইল ক্লোরাইড প্রস্তুতিতে ইথিলিন ব্যবহৃত হয় না।

99
99 of 100
mat-2007

মানবদেহের পরিপাকের জন্য কোনটি সঠিক এনজাইমের উদাহরণ নয়?

  • প্রোটিন পরিপাকে সাহায্যকারী পাকস্থলীর রসের এনজাইম অ্যামাইনো পেপটাইডেজ, ট্রাইপেপটাইডেজ, প্রোলিপেপটাইডেজCorrect Answer
  • 2কার্বোহাইড্রেট পরিপাকে সাহায্যকারী অগ্ন্যাশয় রসের এনজাইম অ্যামাইলেজ ও মলটেজ
  • 3প্রোটিন পরিপাকে সাহায্যকারী অগ্ন্যাশয়ের এনজাইম: নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন, কার্বক্সিপেপটাইডেজ এ এবং বি, ইলাস্টেজ, কোলাজিনেজ প্রভৃতি
  • লিপিড পরিপাকে সাহায্যকারী আন্ত্রিক রসের এনজাইম ফসফোলাইপেজ কোলেস্টোরল এস্টারেজCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

Solve অপশন A, D উদাহরণ নয়; কারণ- → অপশন A - পাকস্থলী রসের এনজাইম হলো: নিষ্ক্রিয় পেপসিনোজেন ও জিলেটিনেজ। → অপশন D- আন্ত্রিক রসের এনজাইম গুলো: আন্ত্রিক লাইপেজ, মনোগ্লিসারিডেজ, লেসিথিনেজ।

100
100 of 100
mat-2007

Select the pair that is closely similar and opposite in meaning to the capitalized word ‘RENOVATE’

  • 1deny - refuse
  • 2innovate - abate
  • renew - damageCorrect Answer
  • 4conceal - damage
ব্যাখ্যা (Explanation)

Solve সঠিক উত্তর অপশন 'C' অর্থাৎ renew damage; কারণ- renew মানে নবায়িত করা বা পুনরায় সুর করা এবং damage মানে নষ্ট হওয়া।

Ready to test your knowledge?

Take this exam in timed Exam Mode with instant scoring or self-paced Practice Mode.