ফেরাস লবণকে ফেরিক লবণ থেকে পার্থক্য করার জন্য যে রাসায়নিক পদার্থটি ব্যবহৃত হয়-
- পটাশিয়াম ফেরোসায়ানাইডCorrect Answer
- 2স্টার্চ দ্রবণ
- 3পটাশিয়াম সায়ানাইড
- 4এমোনিয়াম ক্লোরাইড
সঠিক উত্তর অপশন 'A' অর্থাৎ পটাশিয়াম ফেরোসায়ানাইড; যার সংকেত KCNS.
Medical Admission Test Question Set (2000-2001)
ফেরাস লবণকে ফেরিক লবণ থেকে পার্থক্য করার জন্য যে রাসায়নিক পদার্থটি ব্যবহৃত হয়-
সঠিক উত্তর অপশন 'A' অর্থাৎ পটাশিয়াম ফেরোসায়ানাইড; যার সংকেত KCNS.
ষধাবক রূপান্তরিত কান্ডের কোন প্রকারের মধ্যে পড়বে?
একটি কলমের নিবের অগ্রভাগ ফাড়া থাকে কারণ-
সঠিক উত্তর অপশন 'B' অর্থাৎ কালির জন্য কৈশিক ক্রিয়া প্রদানের জন্য।
প্রতিটি জারণ-বিজারণ বিক্রিয়ার সমতা রক্ষণে শুধুমাত্র পরমাণুর প্রকারভেদ ও সংখ্যার উপর নির্ভর করলেই চলবে না, ধনাত্মক ও ঋণাত্মক আধানের দিকেও লক্ষ্য রাখতে হবে। এর জন্য নিচের কোনটি ভুল পদক্ষেপ হবে?
অপশন 'C' ভুল: কারণ- যদি বিক্রিয়ক অণুতে অক্সিজেন পরমাণু থাকে তবে তা থেকে পানি গঠনের জন্য বিক্রিয়ক হিসেবে প্রয়োজনীয় সংখ্যক H+ যোগ করতে হবে। তবেই বিক্রিয়ায় সমতা আসবে।
কোন অংশটি বৃহদান্ত্রের?
বৃহদান্ত্রের অংশ হলো- সিকাম, কোলন ও মলাশয়।
Which one of the following is an optative sentence?
সঠিক উত্তর অপশন 'A' অর্থাৎ May you pass the examination.
কোন উক্তিটি সঠিক নয়?
অপশন 'B' সঠিক নয়; কারণ- পয়সনের অনুপাত = পার্শ্ব বিকৃতি / দৈর্ঘ্য বিকৃতি
সমপূর্ণ মিশ্রণীয় তরল দ্রবণের ক্ষেত্রে যদি কোন একটি নির্দিষ্ট সংযুক্তিতে দ্রবণের স্ফুটনাঙ্ক সর্বনিম্ন এবং তা উপাদান তরলদ্বয়ের স্ফুটনাঙ্ক অপেক্ষা নিম্ন হয় তবে ঐ দ্রবণসমূহকে যে শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়-
যেটি সত্য নয়-
অপশন 'B' সত্য নয়; কারণ- খাদ্য পরিবহন জাইলেম প্যারেনকাইমার প্রধান কাজ। উল্লেখ্য যে, ফ্লোয়েমকে দৃঢ়তা প্রদান করাই ফ্লোয়েম ফাইবার এর প্রধান কাজ।
যখন বায়ু হতে কোন আলোক রশ্মি একটি পুরু ও মসৃণ কাঁচ খন্ডে প্রবেশ করে তখন-
যখন বায়ু হতে কোন আলোক রশ্মি একটি পুরু ও মসৃণ কাঁচ খন্ডে প্রবেশ করে তখন এর তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পায়।
মুখ্য কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করে-
সঠিক উত্তর অপশন 'D' অর্থাৎ সর্বমোট শক্তি।
একটি পুকুরের বাস্তুতন্ত্রে ব্যাঙ যে শ্রেণির খাদক-
একটি পুকুরের বাস্তুতন্ত্রে ব্যাঙ হচ্ছে গৌণ বা মাধ্যমিক খাদক।
ক্যাথোড রশ্মি হচ্ছে-
ক্যাথোড রশ্মি হচ্ছে গতিময় ইলেকট্রন।
জুল-থমসন প্রভাবের ফলে গ্যাস ঠান্ডা হয়ে তরলীভূত হয়ে যাওয়ার কারণ-
সঠিক উত্তর অপশন 'D' অর্থাৎ গ্যাসের আভ্যন্তরীন শক্তি ব্যবহৃত হয়।
একান্তর পাতার উপপর্ব দুটো পরস্পরের সাথে যুক্ত হয়ে ফাঁপা নলাকার রূপ ধারণ করলে তাকে যে ধরনের উপপত্র বলে-
সাড়া জাগানো উপন্যাস 'Roots' এর রচয়িতা কে?
একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে খাড়া উপরে নিক্ষেপ করলে উহা ১০ সেকেন্ড বাতাসে থাকে। বস্তুটি কত সময়ে সর্বোচ্চ স্থানে পৌঁছুবে?
যেহেতু, উড্ডয়নকাল + পতনকাল = 2T; সুতরাং বস্তুটি সর্বোচ্চ স্থানে পৌঁছতে সময় লাগবে 10/2 = 5 সেকেন্ড।
চার্জকৃত একটি ফাঁপা ধাতব বলের কোন জায়গায় বৈদ্যুতিক ক্ষেত্র তৈরী হবে না?
যেহেতু চার্জকৃত বলের অভ্যন্তরে বৈদ্যুতিক প্রাবল্য শূন্য থাকে তাই সেখানে কোনো বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হবে না।
পিতা Rh+ যদি হয় এবং মাতা যদি Rh- হয় তবে তাদের ঔরসজাত প্রথম সন্তানের পরেরগুলিতে যে অবস্থা হতে পারে তাকে বলে-
সঠিক উত্তর অপশন 'B' অর্থাৎ এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস।
যেটি সত্য নয়-
অপশন 'C' সত্য নয়; কারণ- ধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের জারণ সংখ্যা -1
যেটি তড়িৎযোজী যৌগের বৈশিষ্ট্যের মাঝে পড়ে না-
অপশন 'B' সঠিক নয়; কারণ- তড়িৎযোজী বা আয়নিক যৌগসমূহ পানিতে সর্বদাই দ্রবণীয়।
একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য নয়-
অপশন 'D' একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য নয়।
একটি অভিসারী লেন্স পর্দায় বিম্ব ফেলার জন্য ব্যবহৃত হলো। যদি উহার উপরের অর্ধেক একটি অস্বচ্ছ পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয় তবে-
সঠিক উত্তর অপশন 'C' অর্থাৎ পূর্ণ বিম্ব তৈরী হবে।
গতি তত্ত্বের স্বীকার্য সমূহের মধ্যে কোনটি সত্য নয়-
অপশন 'B' সত্য নয়; কারণ- গ্যাসের অণুসমূহের মোট প্রকৃত আয়তন গ্যাসের পাত্রের তুলনায় নগণ্য।
মস্তিষ্কের চতুর্থ গহ্বর যেখানে অবস্থিত-
মস্তিষ্কের চতুর্থ গহ্বর রমেনসেফালনে অবস্থিত।
The most suitable pair of words that can be substituted in the blanks: With the .....of information technology, it is a .......... exercise to impose censorship in the media.
সঠিক উত্তর অপশন 'C' অর্থাৎ advent.... futile.
সাইফন কাজ করতে পারবে না যদি না-
সাইফনের প্রান্তের দৈর্ঘ্য অসমান হলে এটি কাজ করতে পারে না।
ইথেন গ্যাস যেটিতে উৎপন্ন হয়-
সঠিক উত্তর অপশন 'C' অর্থাৎ এই বিক্রিয়াটিকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলে। বিক্রিয়াটি হলোঃ ডিকার্বক্সিলেশন: RCOONa + NaOH --(CaO)--> R-H + Na2CO3
যেটি সেলুলোজের ধর্ম নয়-
সবগুলো অপশনই সেলুলোজের ধর্ম।
এন্টিমনি বিসমাথ থার্মোকাপলে তড়িৎ প্রবাহ হয়-
সঠিক উত্তর অপশন 'C' অর্থাৎ এন্টিমনি থেকে বিসমাথে শীতল সংযোগ স্থল হতে।
কোনটি হ্যালোজেনো অ্যালকেন?
মিথাইল হ্যালাইড (R-X) হচ্ছে হ্যালোজেনো অ্যালকেন।
উপরের চোয়াল যে ধরনের অস্থি-
উপরের চোয়াল হচ্ছে বায়ুপূর্ণ অস্থি।
একটি তারকে নির্দিষ্ট বিভব পার্থক্যে সংযোগ করা হলো। তারের পুরুত্ব বৃদ্ধি করলে কোনটি বৃদ্ধি পাবে?
সঠিক উত্তর অপশন 'A' অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ।
ফসফোরিক এসিডে (H3PO3) P -এর জারণ সংখ্যা কত?
ধরি, H3PO3 -এ P এর জারণ সংখ্যা x. ..+1x3+x+(-2)x3 = 0 x = +3
কোনটি সত্য নয়?
অপশন 'B' সত্য নয়; কারণ- অধিকাংশ ইউক্যারিওটিক কোষে সাধারণত নিউক্লিয়াসের কাছাকাছি একত্রিত অবস্থায় গলগি বস্তু দেখা যায়।
গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ যে দেশে অন্তর্ভুক্ত সেই দেশের রাজধানীর নাম কী?
সঠিক উত্তর অপশন 'B' অর্থাৎ সান্টিয়াগো।
কৌণিক বিস্তার 4° এর বেশী না হলে সরল দোলকের বেলায় কোন উক্তিটি সঠিক নয়?
অপশন 'B' সঠিক নয়; কারণ- কৌণিক বিস্তার 4° এর বেশি না হলে একটি সরল দোলকের দোলনকাল অভিকর্ষীয় ত্বরণের বর্গমূলের ব্যাস্তানুপাতিক এবং দোলনকাল কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক।
একটি অজৈব এসিডের মধ্যে হাইড্রোজেন, H=1.6% নাইট্রোজেন, N = 22.23% এবং অক্সিজেন, O = 76.16% হলে, এসিডটির সরল সংকেত কি হবে?
এসিডটির সরল সংকেত দাড়াবে HNO3।
ব্রংকিয়াল নালীগুলোর পর্যায়ক্রমিক বিভক্তির মাঝে কোনটি সঠিক?
সঠিক উত্তর অপশন 'A' অর্থাৎ মুখ্য ব্রংকাই -> গৌণ ব্রংকাই -> ব্রংকিওল -> প্রান্তীয় ব্রংকিওল -> শ্বসন ব্রংকিওল -> অ্যালভিওলার নালী -> অ্যালভিওলার থলি -> অ্যালভিওলি।
নিচের কোন লেন্সটি হ্রস্বদৃষ্টি (মাইওপিয়া) ত্রুটি দূর করতে ব্যবহৃত হয়?
C6H12O6 --(উৎসেচক)--> 2CH3CH(OH)COOH + 18kcal তাপশক্তি। এই সমীকরণটি থেকে যা বোঝানো হচ্ছে-
সঠিক উত্তর অপশন 'B' অর্থাৎ অবাত শ্বসন। Note : নিচের ব্যাখ্যাটি লক্ষ্য কর: -> সালোক সংশ্লেষণের রাসায়নিক সমীকরণ- 6CO2+12H2O --(আলো, ক্লোরোফিল)--> C6H12O6+6O2+6H2O -> সবাত শ্বসনের রাসায়নিক সমীকরণ- C6H12O6+ 6H2O +6O2 -> 6CO2+ 12H2O + 380 kcal শক্তি। -> অবাত শ্বসনের রাসায়নিক সমীকরণ- C6H12O6 --(উৎসেচক)--> 2C2H5OH + 2CO2+ 18 kcal শক্তি।
রুবি পাথরে 97.5% Al2O3-র সাথে যে অক্সাইডটি মিশ্রিত থাকে-
একটি পদার্থ নির্দিষ্ট দ্রুতিতে বৃত্তাকার পথে চলছে। তখন ইহার ত্বরণ হবে-
কোন বস্তু সুষম বৃত্তাকার গতিতে চললে বেগের মানের পরিবর্তন হয় না কিন্তু বেগের দিক পরিবর্তন হয় এবং তা কেন্দ্রাভিমুখী হয়।
NaNO3, বরফ ইত্যাদির কেলাস সমুহের কাঠামোর নাম-
যকৃত নালী কোথায় উন্মুক্ত হয়?
যকৃত নালী ডিওডেনামে উন্মুক্ত হয়।
Choose the alternative that is almost similar to the meaning to the word 'unequivocal'-
সঠিক উত্তর অপশন 'D' কারণ- Unequivocal শব্দটির অর্থ হচ্ছে স্পষ্ট বা পরিষ্কার এবং clear শব্দটির অর্থও স্পষ্ট।
বায়ু হতে শব্দ পানিতে প্রবেশ করলে শব্দের কম্পাঙ্ক-
বায়ু হতে শব্দ পানিতে প্রবেশ করলে শব্দের কম্পাঙ্ক বৃদ্ধি পাবে; কেননা- শব্দের বেগ সবচেয়ে বেশি কঠিন মাধ্যমে, তার চেয়ে কম তরল মাধ্যমে এবং সবচেয়ে কম বায়ু মাধ্যমে।
কোনটি সত্য নয়?
অপশন 'A' সত্য নয়; কারণ- গ্রুপ IIA এর অন্তর্ভুক্ত ধাতুসমূহকে (Be, Mg, Ca, Sr, Ba ও Ra) তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। যেহেতু কার্বনের চেয়ে এদের তড়িৎ ধনাত্মকতা বেশি তাই, কার্বন দ্বারা এদের বিজারণ সম্ভব নয়।
প্রতি পর্ব থেকে তিন বা ততোধিক পাতা উৎপন্ন হয়ে কান্ডের চার দিকে বিন্যস্ত থাকলে তাকে যে পত্র বিন্যাসে সনাক্ত করা হয়-
সঠিক উত্তর অপশন 'D' অর্থাৎ আবর্ত।
কোন উক্তিটি সত্য নয়?
অপশন A, B সত্য নয়; কারণ- -> অপশন A- বরফ গলনের সুপ্ততাপ 80 Kcal/Kg. -> অপশন B- কোন বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতায় গতি হবে সর্বনিম্ন।
কোনটি সত্য নয়?
অপশন 'B' সত্য নয়; এখানে কম শক্তিশালী হবে।
যেটি সত্য নয়-
অপশন 'D' সত্য নয়; P.ovale এর সঠিক বিস্তৃতি সম্বন্ধে এখনও বিস্তারিত জানা যায়নি। আফ্রিকা ও ইউরোপের অনেক দেশে, চীন, মধ্য এশিয়া, ফিলিপাইন, মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার উপকূলে এ জীবাণু পাওয়া গেছে।
পানি আলোক স্বচ্ছ, কিন্তু কুয়াশা যা অতি ক্ষুদ্র পানি কণা দিয়ে তৈরী আলোক অস্বচ্ছ কারণ-
প্রশ্নে উল্লেখিত ঘটনাটি একটি পূর্ণঅভ্যন্তরীণ প্রতিফলনের ঘটনা।
অভিস্রবণ ঘটবে না যদি না -
সঠিক উত্তর অপশন 'A' অর্থাৎ দ্রবণ দুটি অবশ্যই পৃথক দ্রাবক বিশিষ্ট হয়। Note: অভিস্রবণের শর্তাবলীঃ -> দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ (একটিতে দ্রাবক পদার্থ বেশি এবং অপরটিতে দ্রাবক পদার্থ কম।) -> দ্রবণ দুটিকে পৃথককারী একটি বৈষম্যভেদ্য ঝিল্লী, অর্থাৎ যে ঝিল্লীর মধ্য দিয়ে শুধু দ্রাবক পদার্থ আসা যাওয়া করতে পারে, দ্রব নয়। -> দ্রবণ দুটি একই দ্রাবক বিশিষ্ট হতে হবে এবং দ্রাবক পানি হবে। -> বায়ুমন্ডলীয় চাপ ও তাপমাত্রা একই হতে হবে।
'কোন যৌগের বিয়োজন তাপ ও গঠন তাপ পরস্পর সমান, কিন্তু বিপরীত চিহ্নের হবে' নিচের কোনটি থেকে আমরা এটি জানতে পারি?
সঠিক উত্তর অপশন 'B' অর্থাৎ ল্যাভয়সিয়ে ও ল্যাপ্লাসের সূত্র থেকে।
The most suitable preposition in the blank for the sentence 'On coming of age, the child has a tendency to become independent ...... his father' would be-
সঠিক উত্তর অপশন 'D' অর্থাৎ from.
কোন বাড়িতে বৈদ্যুতিক সংযোগ লাইনে ফিউজ তার লাগানোর সময় কোনটি উপেক্ষা করা চলে?
সঠিক উত্তর অপশন 'D' অর্থাৎ কোনটিই নয়।
যেটি অ্যালিফেটিক যৌগের বৈশিষ্ট্য নয়-
অপশন 'B' অ্যালিফেটিক যৌগের বৈশিষ্ট্য নয়; কারণ- অ্যালিফেটিক হাইড্রক্সি যৌগসমূহ (অ্যালকোহল) হচ্ছে নিরপেক্ষ এবং অ্যারোমেটিক হাইড্রক্সি যৌগসমূহ (ফেনল) হচ্ছে অম্লধর্মী
রক্তরসে যে সকল জৈব পদার্থ বিদ্যমান তার মধ্যে কিছু অপ্রোটিন নাইট্রোজেনযুক্ত দ্রব্যও আছে। নিচের কোনটি সঠিক নয়?
সঠিক উত্তর অপশন 'C' অর্থাৎ জ্যানথিন। Note : রক্তরসে বিভিন্ন ধরনের উপাদান থাকে যেমন- -> খাদ্য সার: গ্লুকোজ, অ্যামাইনো এসিড, লবণ, ভিটামিন ইত্যাদি। -> গ্যাসীয় পদার্থ : O2, CO2, N2 প্রভৃতি। -> রেচন পদার্থ: ইউরিয়া, ইউরিক এসিড, ক্রিয়েটিনিন ইত্যাদি। -> রক্ত আমিষ: ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, অ্যালবুমিন ও গ্লোবিউলিন। -> প্রতিরক্ষামূলক দ্রব্যাদি: অ্যান্টিজেন, অ্যাগ্লুটিনিন প্রভৃতি। -> এছাড়াও কোলেস্টেরল, লেসিথিন, বিলিরুবিন, বিলিভারডিন ইত্যাদি।
কোন পদার্থের রৈখিক ত্বরণ পরিমাপের জন্য নিচের কোন দুটির সাহায্য নিতে হবে?
যেহেতু রৈখিক ত্বরণ = বল/ভর; সুতরাং সঠিক উত্তর অপশন B অর্থাৎ ভর ও বল।
গ্যাস ধ্রুবক R যার পরিমাপক-
গ্যাস ধ্রুবক R হচ্ছে কাজের পরিমাপক।
কোনটি লাইসোজোমের কাজ নয়?
অপশন 'A' লাইসোজোমের কাজ নয়।
একটি স্থির আয়তন গ্যাস থার্মোমিটার নিচের কোন সূত্র অনুসারে কাজ করে?
এখানে সঠিক উত্তর নেই; কেননা একটি স্থির আয়তন গ্যাস থার্মোমিটার গে-লুসাকের গ্যাসের সূত্র অনুসারে কাজ করে।
ফেনলকে দস্তা গুড়ার সাথে শক্ত কাঁচের গোলতলী ফ্লাক্সে উত্তপ্ত করলে ফেনল দস্তা দ্বারা বিজারিত হয়ে জিংক অক্সাইড এর সাথে যে পদার্থের বাষ্প উৎপন্ন করবে সেটি হলো-
সঠিক উত্তর অপশন 'B' অর্থাৎ বেনজিন।
সেন্ট্রিওল এর বেলায় যেটি সত্য নয়-
অপশন 'A' সত্য নয়; কারণ- কোষে একটি মাত্র সেন্ট্রোজোম থাকে এবং এই সেন্ট্রোজোমের মধ্যে দুইটি সেন্ট্রিওল থাকে যাদেরকে একত্রে ডিপ্লোসোম বলে।
প্রাণিভূগোলবিদ ওয়ালেস এর মতানুসারে দক্ষিণ আমেরিকার দেশসমূহকে যে প্রাণিভৌগোলিক অঞ্চলে অন্তর্ভুক্ত করা হয়েছে-
সঠিক উত্তর অপশন 'B' অর্থাৎ নিউট্রপিক্যাল অঞ্চল।
লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ কত উচ্চতায় পানি উত্তোলন সম্ভব?
সঠিক উত্তর অপশন 'D' অর্থাৎ ১০ মিটার।
পর্যায় সারণীতে হাইড্রোজেনকে গ্রুপ IA তে স্থান দেয়ার পক্ষে যেটি সঠিক যুক্তি নয়-
অপশন 'A'সত্য নয়; কারণ-পর্যায় সারণীতে গ্রুপ IA তে হাইড্রোজেনকে স্থান দেয়ার পক্ষে যুক্তিগুলো হলো: -> ক্ষার ধাতুসমূহের মত বহিঃস্থরে ১টি ইলেকট্রন বিদ্যমান। Na(II) -> IS22S22P63S'; H (1) = IS1 -> হাইড্রোজেন ক্ষারধাতুর মত তড়িৎ ধনাত্মক। -> ক্ষার ধাতুর মত যোজনী ১। -> হাইড্রোজেন ক্ষার ধাতুর মত তীব্র বিজারক। -> ক্ষার ধাতুর মত অধাতুর সাথে স্থায়ী যৌগ গঠন করে। যেমন H₂O, H₂S ইত্যাদি।
যেটি একবীজপত্রী উদ্ভিদের কান্ডের বৈশিষ্ট্য নয়-
অপশন 'A' সঠিক নয়; এদের পরিচক্র থাকে।
যেটি সত্য নয়-
সবগুলো অপশনের তথ্যই সঠিক।
Synonym of word 'Sequel'-
সঠিক উত্তর অপশন 'A' কেননা- Sequel শব্দটির অর্থ পরিণাম বা ফল বা ধারাবাহিকতা এবং Continuance শব্দটির অর্থও ধারাবাহিকতা।
বর্তনীর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহের ফলে কোনটি জুলের তাপীয় ক্রিয়ার বৈশিষ্ট্য নয়?
অপশন 'B' বৈশিষ্ট্য নয়; কারণ- জুল ক্রিয়ায়-উৎপন্ন তাপ বিদ্যুৎ প্রবাহমাত্রার বর্গের সমানুপাতিক [ H = 0. 24I²Rt].
ভর অক্ষুন্ন থেকে যদি পৃথিবীর ব্যাসার্ধ ১ শতাংশ সংকুচিত হয় তাহলে পৃথিবী পৃষ্ঠে মধ্যাকর্ষণ বলজনিত ত্বরণ-
মধ্যাকর্ষণ বল জনিত ত্বরণ অবশ্যই বৃদ্ধি পাবে কেননা- অভিকর্ষজ ত্বরণ (g) ব্যাসার্ধের সাথে বর্গের ব্যাস্তানুপাতিকে পরিবর্তিত হয় [g = GM/R²]; সুতরাং ব্যাসার্ধ বৃদ্ধি পেলে ত্বরণ কমবে এবং ব্যাসার্ধ হ্রাস পেলে ত্বরণ বাড়বে।
ডিজেল বা গ্যাস অয়েলের কার্বন শিকলের দৈর্ঘ্য-
সঠিক উত্তর অপশন 'A' অর্থাৎ C13 থেকে C18 পর্যন্ত।
কোন একটি পদার্থ গাঢ় HCl -এর সাথে বিক্রিয়ায় লেভুলিনিক এসিড তৈরী করলে পদার্থটি সম্ভব-
সঠিক উত্তর অপশন 'D' অর্থাৎ ডি-অক্সিরাইবোজ।
পেডাল চালিয়ে বাইসাইকেল চলার সময় উহার দুই চাকার উপর ভূমি কর্তৃক প্রদত্ত ঘর্ষণ বলের গতি--
সঠিক উত্তর অপশন 'A' অর্থাৎ সম্মুখ ও পশ্চাত উভয় চাকার উপর সম্মুখ দিকে।
'Hard and fast' means-
'Hard and fast' idiom- টির বাংলা অর্থ নির্দিষ্ট। সুতরাং সঠিক উত্তর অপশন 'B' অর্থাৎ Fixed
রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য-
সঠিক উত্তর অপশন 'D' অর্থাৎ সবগুলো অপশনই রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য।
প্রথম দুটি গ্রীবাদেশীয় কশেরুকার অস্থিসন্ধি যে প্রকারের-
পানির উপর তেলের হালকা আবরণীতে যে রং দেখা যায় উহার কারণ-
সঠিক উত্তর অপশন 'B' অর্থাৎ আলোকের ব্যতিচার।
যে সারটি অম্লীয়, ক্ষারীয় ও প্রশম মাটিতে সমানভাবে কার্যকর-
ডাই অ্যামোনিয়াম ফসফেট সারটি অম্লীয়, ক্ষারীয় ও প্রশম মাটিতে সমানভাবে কার্যকর।
যেটি সত্য নয়-
অপশন 'D' সত্য নয়; কারণ- এটি হবে প্রতিপাদ কোষ।
ভূ-পৃষ্ঠে টেলিভিশন সংকেত সম্প্রচার কেন্দ্র থেকে ১০০ কিলোমিটারের বেশী দূরে ধরা যায় না কারণ-
সঠিক উত্তর অপশন 'C' অর্থাৎ গ্রহিতার এ্যান্টিনা ১০০ কিলোমিটারের অধিক দূরের সংকেত ধরতে পারে না
ফ্রাশ প্রণালীতে খনি থেকে সালফার উত্তোলনের ক্ষেত্রে যেটি সত্য নয়-
অপশন A, C সত্য নয়; কারণ- অপশন A- যে সালফার বের হয়ে আসে তা প্রায় 99.7-99.8% বিশুদ্ধ অপশন C- এখানে তাপমাত্রা হবে 165-170°C এবং চাপ হবে 16 atm
আরশোলার স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের রেট্রোসেরেব্রাল কমপ্লেক্স এর কোনটি?- কাজটি যে ভাবে-ব্যাখ্যা করে-
'শঠে শাঠ্যাং সমাচারে' এই বাগধারার যথোপযোগী ইংরেজী যেটি দাঁড়াবে-
'শঠে শাঠ্যাং সমাচারে'- মানে চোরে চোরে মাসতুতো ভাই যার ইংরেজি হলো- Birds of a feather flock together.
ধাতুর উপর আলোক পতিত হলে যে ইলেকট্রন বিকিরণ হয় তাকে বলে-
ধাতুর উপর আলোক পতিত হলে যে ইলেকট্রন বিকিরণ হয় তাকে ফটো ইলেকট্রন বলে।
কোনটি সত্য নয়?
সবগুলো অপশনই সত্য।
জিন এর বৈশিষ্ট্য প্রকাশে যে আমিষের উল্লেখযোগ্য ভূমিকা আছে-
জিন এর বৈশিষ্ট্য প্রকাশে হিস্টোন উল্লেখযোগ্য ভূমিকা রাখে।
যে উক্তিটি মিথ্যা-
অপশন 'A' সত্য নয়; কারণ- মেরুতে মহাজাগতিক রশ্মির প্রাবল্য সবচেয়ে বেশি।
অসওয়াল্ড পদ্ধতিতে HNO3 উৎপাদনে যে অবস্থান্তর ধাতু অণুঘটক হিসেবে ব্যবহৃত হয়-
সঠিক উত্তর অপশন 'D' অর্থাৎ Pt
ভ্রূণীয় একটোডার্ম স্তর থেকে যেটি পূর্ণাঙ্গ প্রাণীদেহে গঠিত হয় না-
দাঁতের ডেন্টিন ভ্রূণীয় এক্টোডার্ম থেকে গঠিত হয় না; এটি গঠিত হয় ভ্রূণীয় মেসোডার্ম থেকে।
কুরী বিন্দুতে অয়শ্চৌম্বক পদার্থ আচরণ করে কার মত-
সঠিক উত্তর অপশন 'B' অর্থাৎ প্যারাচৌম্বক পদার্থ।
হাইড্রোজেন বন্ধন সেই সব যৌগে ঘটে যেসব যৌগে আছে হাইড্রোজেন এবং-
সঠিক উত্তর হচ্ছে অপশন 'C' অর্থাৎ উচ্চ ইলেকট্রোনেগেটিভ মৌল
আলোকের দৃশ্যমান বর্ণালির সাতটি বর্ণের লাল অংশের পরই যেটিতে সর্বাপেক্ষা অধিক সালোক সংশ্লেষণ ঘটে সেটি হলো-
সঠিক উত্তর অপশন 'A' অর্থাৎ নীল।
The most suitable pair of words that can be substituted in blanks: the licenses of ...... drivers, when and if apprehended, should be....... with immediate effect and without showing any mercy.
সঠিক উত্তর অপশন 'D' অর্থাৎ drunk .... banned.
অণুগুলোর সংঘাতের ফলে তাপের সঞ্চালন হলো-
সঠিক উত্তর অপশন 'D' অর্থাৎ পরিবহন।
হ্যালোজেনো অ্যালকেন এর স্ফুটনাঙ্কের যে ক্রমটি সঠিক-
হ্যালোজেনো অ্যালকেনের স্ফুটনাঙ্কের সঠিক ক্রম হল :RI>RBr>RCI>RF
যেটি সত্য নয়-
অপশন 'C' সত্য নয়; কারণ এখানে চারটি হ্যাপ্লয়েড স্পার্মাটিড হবে।
টেলিভিশন টিউবে ইলেকট্রনের ত্বরণের মান বৃদ্ধি পায় নিচের কোনটির জন্য?
বৈদ্যুতিক ক্ষেত্রের জন্য টেলিভিশন টিউবে ইলেকট্রনের ত্বরণের মান বৃদ্ধি পায়।
Take this exam in timed Exam Mode with instant scoring or self-paced Practice Mode.