202525 Questions15 minNegative Marking

HSC PHY1 2025 RAJSHAHI Board Exam – Question Bank & Answers

HSC 2025 Physics 1st Paper (Rajshahi Board)

Question Bank (25)

Verified answers & explanations
1
1 of 25
hsc-2025

আর্দ্রতামাপক যন্ত্রের শুষ্ক ও সিক্ত বাল্ব থার্মোমিটারের পাঠের পার্থক্য— i. কম হলে আর্দ্র আবহাওয়া নির্দেশ করে ii. বেশি হলে শুষ্ক আবহাওয়া নির্দেশ করে iii. হঠাৎ হ্রাস পেলে নিম্নচাপ নির্দেশ করে নিচের কোনটি সঠিক?

  • 1i ও ii
  • 2i ও iii
  • 3ii ও iii
  • i, ii ও iiiCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

শুষ্ক ও সিক্ত বাল্বের তাপমাত্রার পার্থক্য কম হলে আর্দ্র, বেশি হলে শুষ্ক এবং হঠাৎ কমলে নিম্নচাপ ও ঝড়ের পূর্বাভাস পাওয়া যায়।

2
2 of 25
hsc-2025

[IMAGE] চিত্রে, দুটি ভেক্টরের লব্ধির মান R। একটি ভেক্টরের মানের সমান এবং তার সাথে লম্ব; অন্যটির মান—

  • √2 RCorrect Answer
  • 2
  • 31 / √2 R
  • 4R / 2
ব্যাখ্যা (Explanation)

লব্ধি R একটি ভেক্টর P = R এর সাথে লম্ব হলে পিথাগোরাস উপপাদ্যমতে অন্য ভেক্টর Q = √(P² + R²) = √(R² + R²) = √2 R।

3
3 of 25
hsc-2025

কোনো দোলক ঘড়িকে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে ঘড়িটির— i. দোলন থেমে যাবে ii. দোলনকাল অসীম হবে iii. দোলকটি দ্রুত ঘুরবে নিচের কোনটি সঠিক?

  • i ও iiCorrect Answer
  • 2i ও iii
  • 3ii ও iii
  • 4i, ii ও iii
ব্যাখ্যা (Explanation)

পৃথিবীর কেন্দ্রে g = 0 হওয়ায় দোলনকাল T = ∞ হবে অর্থাৎ ঘড়িটির দোলন থেমে যাবে।

4
4 of 25
hsc-2025

r⃗ = 3x î - 2y ĵ + 4z k̂ হলে, ∇·r⃗ = কত?

  • 13
  • 5Correct Answer
  • 39
  • 412
ব্যাখ্যা (Explanation)

∇·r⃗ = ∂(3x)/∂x + ∂(-2y)/∂y + ∂(4z)/∂z = 3 - 2 + 4 = 5।

5
5 of 25
hsc-2025

বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে কাজের পরিমাণ সর্বাধিক হবে?

  • Correct Answer
  • 245°
  • 360°
  • 490°
ব্যাখ্যা (Explanation)

W = F s cosθ। θ = 0° হলে cos 0° = 1 (সর্বোচ্চ), তাই কাজের পরিমাণ সর্বাধিক।

6
6 of 25
hsc-2025

জগতে মৌলিক বলের সংখ্যা কয়টি?

  • 1২ টি
  • ৪ টিCorrect Answer
  • 3৫ টি
  • 4৬ টি
ব্যাখ্যা (Explanation)

মৌলিক বল ৪টি: মহাকর্ষ বল, তাড়িতচৌম্বক বল, দুর্বল নিউক্লীয় বল ও সবল নিউক্লীয় বল।

7
7 of 25
hsc-2025

কৌণিক ভরবেগের পরিবর্তনের হার—

  • 1বলের সমান
  • 2জড়তার ভ্রামকের সমান
  • 3কৌণিক ত্বরণের সমান
  • টর্কের সমানCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

dL/dt = τ (কৌণিক ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত টর্কের সমান)।

8
8 of 25
hsc-2025

ভূ-পৃষ্ঠ থেকে যে গভীরতায় এবং উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান সমান হয় তাদের অনুপাত কোনটি?

  • 11:2
  • 2:1Correct Answer
  • 31:1
  • 41:3
ব্যাখ্যা (Explanation)

g(1 - 2h/R) = g(1 - d/R) => d = 2h => d:h = 2:1।

9
9 of 25
hsc-2025

জড়তার ভ্রামক সংক্রান্ত সমান্তরাল অক্ষ উপপাদ্যের সমীকরণ—

  • 1I_G = I + Mh²
  • I = I_G + Mh²Correct Answer
  • 3I = I_G + M²h
  • 4I_G = I + M²h
ব্যাখ্যা (Explanation)

সমান্তরাল অক্ষ উপপাদ্য I = I_G + Mh²।

10
10 of 25
hsc-2025

[IMAGE] উদ্দীপকে রাস্তার প্রস্থ 8 m এবং বাইরের প্রান্তের উচ্চতা 0.2 m। একটি গাড়ি 36 km h⁻¹ বেগে বাঁক নিতে গিয়ে দুর্ঘটনায় পতিত হয়। উদ্দীপক থেকে ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও: রাস্তার ব্যাংকিং কোণ কত?

  • 1.43°Correct Answer
  • 21.82°
  • 32.81°
  • 42.95°
ব্যাখ্যা (Explanation)

sinθ = h / d = 0.2 / 8 = 0.025 => θ = sin⁻¹(0.025) = 1.43°।

11
11 of 25
hsc-2025

[IMAGE] উদ্দীপকে রাস্তার প্রস্থ 8 m এবং বাইরের প্রান্তের উচ্চতা 0.2 m। একটি গাড়ি 36 km h⁻¹ বেগে বাঁক নিতে গিয়ে দুর্ঘটনায় পতিত হয়। রাস্তার ব্যাংকিং কোণ কত হলে গাড়িটি নিরাপদে বাঁকটি অতিক্রম করতে পারত?

  • 11.43°
  • 2.81°Correct Answer
  • 34.51°
  • 45.82°
ব্যাখ্যা (Explanation)

নিরাপদে বাঁক নেওয়ার জন্য ব্যাংকিং কোণ tanθ = v² / (rg)।

12
12 of 25
hsc-2025

[IMAGE] চিত্রে 'D' বিন্দু হচ্ছে—

  • 1অসহ বল
  • অসহ পীড়নCorrect Answer
  • 3স্থিতিস্থাপক সীমা
  • 4স্থিতিস্থাপক ক্লান্তি
ব্যাখ্যা (Explanation)

পীড়ন-বিকৃতি লেখচিত্রের সর্বোচ্চ বিন্দু 'D' অসহ পীড়ন নির্দেশ করে।

13
13 of 25
hsc-2025

নিচের কোনটি ভেক্টর রাশি নয়?

  • 1গ্র্যাডিয়েন্ট
  • ডাইভারজেন্সCorrect Answer
  • 3প্রবণতা
  • 4কার্ল
ব্যাখ্যা (Explanation)

ভেক্টরের ডাইভারজেন্স একটি স্কেলার মান দেয়, তাই এটি ভেক্টর রাশি নয়।

14
14 of 25
hsc-2025

[IMAGE] স্থির চাপে গ্যাসের তাপমাত্রা বনাম ঘনত্বের লেখচিত্র নিচের কোনটি?

  • 1[IMAGE] (মূলবিন্দুগামী)
  • 2[IMAGE] (সমান্তরাল)
  • [IMAGE] (অধিবৃত্তীয়)Correct Answer
  • 4[IMAGE] (ঋণাত্মক সরলরেখা)
ব্যাখ্যা (Explanation)

স্থির চাপে ঘনত্ব পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক (ρ ∝ 1/T)। ফলে লেখচিত্রটি আয়তাকার অধিবৃত্ত।

15
15 of 25
hsc-2025

সরল ছন্দিত কণার সর্বনিম্ন অবস্থান এবং সাম্যাবস্থার দশা পার্থক্য হচ্ছে—

  • π / 2Correct Answer
  • 2π
  • 33π / 2
  • 4
ব্যাখ্যা (Explanation)

সাম্যাবস্থা (দশা ০) এবং প্রান্তবিন্দু (দশা π/2)-এর মধ্যে দশা পার্থক্য π/2।

16
16 of 25
hsc-2025

কোনো বস্তুর গতিশক্তি 300% বাড়লে ভরবেগ কত শতাংশ বাড়বে?

  • 175%
  • 289%
  • 395%
  • 100%Correct Answer
ব্যাখ্যা (Explanation)

E₂ = 4 E₁। p₂ = √4 p₁ = 2 p₁। বৃদ্ধি = (2 - 1) × 100% = 100%।

17
17 of 25
hsc-2025

সরল দোলকের সাহায্যে নির্ণয় করা যায়— i. অভিকর্ষজ ত্বরণ ii. পাহাড়ের উচ্চতা iii. সময় নিচের কোনটি সঠিক?

  • 1i ও ii
  • 2i ও iii
  • 3ii ও iii
  • i, ii ও iiiCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

সরল দোলক দিয়ে স্থানীয় g, পাহাড়ের উচ্চতা h এবং সময় তিনটিই নির্ণয় করা যায়।

18
18 of 25
hsc-2025

[IMAGE] উদ্দীপকে সিলিন্ডার A তে He গ্যাস STP তে m = 8 gm এবং সিলিন্ডার B তে He গ্যাস T = 127 °C, P = 70 cm পারদ স্তম্ভ, m = 8 gm। [R = 8.314 J K⁻¹ mol⁻¹, পারদের ঘনত্ব 13596 kg m⁻³] উদ্দীপক থেকে ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও: B সিলিন্ডারে হিলিয়াম (He) গ্যাসের আয়তন কত?

  • 15.13 × 10⁻² m³
  • 26.58 × 10⁻² m³
  • 7.13 × 10⁻² m³Correct Answer
  • 48.51 × 10⁻² m³
ব্যাখ্যা (Explanation)

V = nRT / P = (2 × 8.314 × 400) / (0.7 × 13596 × 9.8) = 7.13 × 10⁻² m³।

19
19 of 25
hsc-2025

[IMAGE] উদ্দীপকে সিলিন্ডার A তে He গ্যাস STP তে m = 8 gm এবং সিলিন্ডার B তে He গ্যাস T = 127 °C, P = 70 cm পারদ স্তম্ভ, m = 8 gm। B সিলিন্ডারে হিলিয়াম গ্যাসের গতিশক্তি A সিলিন্ডারের কতগুণ?

  • 11.38
  • 1.46Correct Answer
  • 31.59
  • 41.64
ব্যাখ্যা (Explanation)

E_B / E_A = T_B / T_A = (127 + 273) / 273 = 400 / 273 = 1.465 ≈ 1.46 গুণ।

20
20 of 25
hsc-2025

মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কোনটি?

  • 1[M⁻¹ L² L⁻²]
  • 2[M L² T⁻¹]
  • [M⁻¹ L³ T⁻²]Correct Answer
  • 4[M⁻¹ L³ T¹]
ব্যাখ্যা (Explanation)

[G] = [F r² / m²] = [M⁻¹ L³ T⁻²]।

21
21 of 25
hsc-2025

বলের ঘাতের ক্ষেত্রে— i. বলের ঘাত = বল × ক্রিয়াকাল ii. এর একক N s iii. বলের ঘাত = ভরবেগের পরিবর্তন নিচের কোনটি সঠিক?

  • 1i ও ii
  • 2i ও iii
  • 3ii ও iii
  • i, ii ও iiiCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

বলের ঘাত J = F × t = Δp এবং এর একক N s। তিনটি তথ্যই সঠিক।

22
22 of 25
hsc-2025

একটি তারের ইয়ং এর গুণাঙ্ক 2.1 × 10¹¹ Nm⁻² এবং ব্যাস 2 mm। তারের দৈর্ঘ্য 0.5% বৃদ্ধি করতে হলে কত বল প্রয়োগ করতে হবে?

  • 12.15 × 10³ N
  • 22.61 × 10³ N
  • 32.98 × 10³ N
  • 3.29 × 10³ NCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

F = Y A (l/L) = 2.1 × 10¹¹ × π(0.001)² × 0.005 = 3.29 × 10³ N।

23
23 of 25
hsc-2025

বাষ্পায়ন নির্ভর করে না—

  • 1তরলের প্রকৃতির উপর
  • 2তরলের তাপমাত্রার উপর
  • 3বায়ুর তাপমাত্রার উপর
  • তরলের আয়তনের উপরCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

বাষ্পায়ন উপরিতলের ক্ষেত্রফল ও তাপমাত্রার ওপর নির্ভর করে, কিন্তু তরলের মোট আয়তনের ওপর নির্ভর করে না।

24
24 of 25
hsc-2025

একটি ইঞ্জিন 10⁵ kg ভরের বস্তুকে ভূমির সাথে 65° কোণে 72 km h⁻¹ বেগে টেনে নিয়ে যাচ্ছে। ঘর্ষণজনিত বাধা 10³ kg তে 20 N। [g = 9.8 ms⁻²] উদ্দীপক থেকে ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও: ক্রিয়াশীল লব্ধি বল কত?

  • 8.9 × 10⁵ NCorrect Answer
  • 28.81 × 10⁵ N
  • 37.85 × 10⁵ N
  • 47.16 × 10⁵ N
ব্যাখ্যা (Explanation)

F = mg sinθ - f_k = 10⁵ × 9.8 × sin 65° - 2000 = 8.86 × 10⁵ ≈ 8.9 × 10⁵ N।

25
25 of 25
hsc-2025

একটি ইঞ্জিন 10⁵ kg ভরের বস্তুকে ভূমির সাথে 65° কোণে 72 km h⁻¹ বেগে টেনে নিয়ে যাচ্ছে। ঘর্ষণজনিত বাধা 10³ kg তে 20 N। [g = 9.8 ms⁻²] ইঞ্জিনের ক্ষমতা কত?

  • 12.65 × 10⁴ HP
  • 22.51 × 10⁴ HP
  • 2.38 × 10⁴ HPCorrect Answer
  • 42.25 × 10⁴ HP
ব্যাখ্যা (Explanation)

P = F v = (8.9 × 10⁵ × 20) / 746 = 2.38 × 10⁴ HP।

Ready to test your knowledge?

Take this exam in timed Exam Mode with instant scoring or self-paced Practice Mode.