202525 Questions15 minNegative Marking

HSC PHY1 2025 JESSORE Board Exam – Question Bank & Answers

HSC 2025 Physics 1st Paper (Jessore Board)

Question Bank (25)

Verified answers & explanations
1
1 of 25
hsc-2025

বলের ঘাত এর একক কোনটি?

  • 1N kg
  • 2N m
  • 3N kg⁻¹
  • N sCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

বলের ঘাত J = F × t => একক Newton-second (N s)।

2
2 of 25
hsc-2025

[IMAGE] ভর ধ্রুবক হলে রৈখিক ভরবেগ (p) বনাম গতিশক্তি (E_k) লেখচিত্রটি কিরূপ হবে?

  • [IMAGE] (পরাবৃত্তীয়)Correct Answer
  • 2[IMAGE] (সরলরেখা)
  • 3[IMAGE] (অধিবৃত্তীয়)
  • 4[IMAGE] (অনুভূমিক)
ব্যাখ্যা (Explanation)

E_k = p² / (2m) => E_k ∝ p² (পরাবৃত্তাকার)।

3
3 of 25
hsc-2025

90 Nm⁻¹ বল ধ্রুবকের স্প্রিংকে 4 cm সংকুচিত করলে কৃতকাজ কত হবে?

  • 0.072 JCorrect Answer
  • 20.078 J
  • 30.082 J
  • 40.086 J
ব্যাখ্যা (Explanation)

W = ½ k x² = ½ × 90 × (0.04)² = 0.072 J।

4
4 of 25
hsc-2025

স্প্রিং বল দ্বারা কৃতকাজ— i. সরণের সমানুপাতিক ii. সরণের বর্গের সমানুপাতিক iii. সরণের ব্যস্তানুপাতিক নিচের কোনটি সঠিক?

  • 1i
  • iiCorrect Answer
  • 3iii
  • 4i, ii ও iii
ব্যাখ্যা (Explanation)

W = ½ k x² অর্থাৎ কৃতকাজ সরণের বর্গের সমানুপাতিক।

5
5 of 25
hsc-2025

[IMAGE] উদ্দীপকে m₁ = 1 kg এবং m₂ = 1 kg ভরের দুটি বস্তু 1 m দূরত্বে অবস্থিত। উদ্দীপকের চিত্রটি লক্ষ কর এবং ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও: m₁ ও m₂ ভরের বস্তুদ্বয়ের ক্রিয়াশীল বলটি— i. মহাকর্ষ বল ii. অভিকর্ষ বল iii. আকর্ষণধর্মী বল নিচের কোনটি সঠিক?

  • 1i ও ii
  • i ও iiiCorrect Answer
  • 3ii ও iii
  • 4i, ii ও iii
ব্যাখ্যা (Explanation)

যেকোনো দুটি বস্তুর পারস্পরিক আকর্ষণকে মহাকর্ষ বল বলে যা আকর্ষণধর্মী।

6
6 of 25
hsc-2025

[IMAGE] উদ্দীপকে m₁ = 1 kg এবং m₂ = 1 kg ভরের দুটি বস্তু 1 m দূরত্বে অবস্থিত। উদ্দীপকের বস্তুদ্বয়ের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত?

  • 16.4 × 10⁹ N
  • 26 × 10²⁴ N
  • 6.67 × 10⁻¹¹ NCorrect Answer
  • 46.023 × 10²³ N
ব্যাখ্যা (Explanation)

F = G m₁ m₂ / r² = 6.673 × 10⁻¹¹ × 1 × 1 / 1² = 6.67 × 10⁻¹¹ N।

7
7 of 25
hsc-2025

[IMAGE] পৃথিবীর পৃষ্ঠ হতে কেন্দ্রের দিকে গতিশীল বস্তুর অভিকর্ষজ ত্বরণের লেখচিত্র কোনটি?

  • [IMAGE] (পৃষ্ঠ হতে কেন্দ্র পর্যন্ত রৈখিক হ্রাস)Correct Answer
  • 2[IMAGE] (অধিবৃত্তীয়)
  • 3[IMAGE] (সমান্তরাল)
  • 4[IMAGE] (পরাবৃত্তীয়)
ব্যাখ্যা (Explanation)

পৃথিবীর অভ্যন্তরে g' = g(1 - d/R) যা কেন্দ্রের দিকে রৈখিকভাবে হ্রাস পায়।

8
8 of 25
hsc-2025

কোনো গ্রহের অভিকর্ষজ ত্বরণ g/4 এবং ব্যাসার্ধ R/4। পৃথিবীর g = 9.81 ms⁻², R = 6.4 × 10⁶ m। উক্ত গ্রহটিতে কোনো বস্তুর মুক্তিবেগ কত?

  • 10.56 km s⁻¹
  • 20.80 km s⁻¹
  • 2.286 km s⁻¹Correct Answer
  • 42.50 km s⁻¹
ব্যাখ্যা (Explanation)

v_e' = √(2 g' R') = √(2 × (9.81/4) × (6.4 × 10⁶/4)) = 2.286 km s⁻¹।

9
9 of 25
hsc-2025

পৃথিবীতে একটি বস্তুর ওজন 600 N হলে ঐ গ্রহটিতে নিয়ে গেলে কী পরিমাণ ওজন হারাবে?

  • 500 NCorrect Answer
  • 2450 N
  • 3400 N
  • 4300 N
ব্যাখ্যা (Explanation)

ওজন W' = 600 / 6 = 100 N। হারাবে = 600 - 100 = 500 N।

10
10 of 25
hsc-2025

নিচের কোনটির ইয়ং এর গুণাঙ্ক সবচেয়ে বেশি?

  • 1রাবার
  • 2তামা
  • 3সোনা
  • ইস্পাতCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

ইস্পাতের ইয়ং এর গুণাঙ্ক (2 × 10¹¹ N m⁻²) সর্বাধিক।

11
11 of 25
hsc-2025

পদার্থের সংনম্যতার বিপরীত রাশি কোনটি?

  • আয়তন গুণাঙ্কCorrect Answer
  • 2দৃঢ়তা গুণাঙ্ক
  • 3ইয়ং এর গুণাঙ্ক
  • 4পয়সনের অনুপাত
ব্যাখ্যা (Explanation)

সংনম্যতা হলো আয়তন গুণাঙ্কের বিপরীত (k = 1/K)।

12
12 of 25
hsc-2025

পয়সনের অনুপাতের— i. একক নেই ii. এর মান -1 থেকে +½ এর মধ্যে iii. এর মান নির্দিষ্ট উপাদানের জন্য নির্দিষ্ট নিচের কোনটি সঠিক?

  • 1i ও ii
  • 2i ও iii
  • 3ii ও iii
  • i, ii ও iiiCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

পয়সনের অনুপাত এককহীন, তাত্ত্বিক সীমা -1 < σ < 0.5 এবং নির্দিষ্ট উপাদানের জন্য ধ্রুবক।

13
13 of 25
hsc-2025

সরল ছন্দিত গতিসম্পন্ন একটি কণার গতির সমীকরণ y = 10 sin(ωt + δ); পর্যায়কাল 30 সেকেন্ড এবং আদি সরণ 0.05 m হলে— কণাটির কৌণিক কম্পাঙ্কের মান কত?

  • 0.209 rad s⁻¹Correct Answer
  • 20.309 rad s⁻¹
  • 30.409 rad s⁻¹
  • 40.509 rad s⁻¹
ব্যাখ্যা (Explanation)

ω = 2π / T = (2 × 3.1416) / 30 = 0.209 rad s⁻¹।

14
14 of 25
hsc-2025

সরল ছন্দিত গতিসম্পন্ন একটি কণার গতির সমীকরণ y = 10 sin(ωt + δ); পর্যায়কাল 30 সেকেন্ড এবং আদি সরণ 0.05 m হলে কণাটির আদি দশা হচ্ছে—

  • 0.286°Correct Answer
  • 20.386°
  • 30.486°
  • 40.496°
ব্যাখ্যা (Explanation)

0.05 = 10 sin δ => sin δ = 0.005 => δ = sin⁻¹(0.005) = 0.286°।

15
15 of 25
hsc-2025

সরল ছন্দিত কণার সরণ পুনরাবৃত্তি হয় কত সময় পর?

  • 1π / ω
  • 2π / ωCorrect Answer
  • 3ω / π
  • 42 / ω
ব্যাখ্যা (Explanation)

পর্যায়কাল T = 2π / ω সময় পর পর সরণ পুনরাবৃত্ত হয়।

16
16 of 25
hsc-2025

কোনো স্থানের শিশিরাঙ্ক 20 °C বলতে বোঝায়— i. 20 °C তাপমাত্রায় ঐ স্থানের বায়ু জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত ii. 20 °C তাপমাত্রায় জলীয় বাষ্প ধারণ ক্ষমতা সর্বোচ্চ iii. 20 °C তাপমাত্রায় বাষ্প ঘনীভূত হতে শুরু করে নিচের কোনটি সঠিক?

  • 1i ও ii
  • 2i ও iii
  • 3ii ও iii
  • i, ii ও iiiCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

শিশিরাঙ্কে বায়ু জলীয় বাষ্পে সম্পৃক্ত থাকে এবং সামান্য ঠান্ডা হলে ঘনীভূত হওয়া শুরু হয়।

17
17 of 25
hsc-2025

|A⃗ × B⃗| = A⃗ · B⃗ হলে এদের মধ্যবর্তী কোণ কত?

  • 1
  • 2π
  • 3π / 2
  • π / 4Correct Answer
ব্যাখ্যা (Explanation)

AB sinθ = AB cosθ => tanθ = 1 => θ = 45° = π/4।

18
18 of 25
hsc-2025

[IMAGE] উদ্দীপকে ভর 'M' বিশিষ্ট একটি চাকতির কেন্দ্রগামী অক্ষ RN এবং স্পর্শক অক্ষ PQ দেখানো হয়েছে। উদ্দীপকের আলোকে ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও: নিরেট চাকতির RN অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ হবে—

  • r / √2Correct Answer
  • 2r / 2
  • 3r / √3
  • 4⅔ r
ব্যাখ্যা (Explanation)

I = ½ M r² => M k² = ½ M r² => k = r / √2।

19
19 of 25
hsc-2025

[IMAGE] উদ্দীপকে ভর 'M' বিশিষ্ট একটি চাকতির কেন্দ্রগামী অক্ষ RN এবং স্পর্শক অক্ষ PQ দেখানো হয়েছে। PQ সাপেক্ষে জড়তার ভ্রামক হবে—

  • 1¼ M r²
  • 2½ M r²
  • 3M r²
  • ³/₂ M r²Correct Answer
ব্যাখ্যা (Explanation)

I_PQ = I_G + M r² = ½ M r² + M r² = 3/2 M r²।

20
20 of 25
hsc-2025

STP তে 4 mole আদর্শ গ্যাসের গতিশক্তি কত হবে?

  • 16816 J
  • 210706 J
  • 312612 J
  • 13612 JCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

E = (3/2) n R T = 1.5 × 4 × 8.314 × 273 = 13611.78 J ≈ 13612 J।

21
21 of 25
hsc-2025

নিচের কোনটি ভেক্টর রাশি নয়?

  • 1কৌণিক ভরবেগ
  • 2টর্ক
  • কাজCorrect Answer
  • 4বল
ব্যাখ্যা (Explanation)

কাজ হলো দুটি ভেক্টরের ডট গুণফল, তাই এটি স্কেলার রাশি।

22
22 of 25
hsc-2025

P⃗ = 2î + 3ĵ - k̂ এবং Q⃗ = -4î + mĵ + 4k̂ ভেক্টর দুটি লম্ব হবে যখন m এর মান হবে—

  • 112
  • 210
  • 38
  • 4Correct Answer
ব্যাখ্যা (Explanation)

P⃗ · Q⃗ = 0 => (2 × -4) + (3 × m) + (-1 × 4) = 0 => -8 + 3m - 4 = 0 => 3m = 12 => m = 4।

23
23 of 25
hsc-2025

[IMAGE] চিত্রটি দেখ— চিত্র থেকে কোনটি সঠিক?

  • 1P⃗ - Q⃗ - R⃗ = 0
  • P⃗ + Q⃗ - R⃗ = 0Correct Answer
  • 3P⃗ + Q⃗ + R⃗ = 0
  • 4P⃗ - Q⃗ + R⃗ = 0
ব্যাখ্যা (Explanation)

ত্রিভুজ সূত্রানুযায়ী P⃗ + Q⃗ = R⃗ => P⃗ + Q⃗ - R⃗ = 0।

24
24 of 25
hsc-2025

কোনটি ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তি?

  • 1K.E. = ½ Iω
  • K.E. = ½ Iω²Correct Answer
  • 3K.E. = Iω
  • 4K.E. = ½ I²ω
ব্যাখ্যা (Explanation)

ঘূর্ণন গতিশক্তি K.E. = ½ I ω²।

25
25 of 25
hsc-2025

4 kg এবং 9 kg ভরের দুটি গতিশীল বস্তুর গতিশক্তি একই হলে তাদের রৈখিক ভরবেগের অনুপাত—

  • 14:9
  • 2:3Correct Answer
  • 39:4
  • 43:2
ব্যাখ্যা (Explanation)

p₁ / p₂ = √(m₁ / m₂) = √(4 / 9) = 2/3 => 2:3।

Ready to test your knowledge?

Take this exam in timed Exam Mode with instant scoring or self-paced Practice Mode.