100 kg ভরের একজন লোক লিফটে 2 ms⁻² ত্বরণে উপরে উঠলে লোকটির উপর ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল কত? [g = 9.8 ms⁻²]
- 1780 N
- 2980 N
- 1180 NCorrect Answer
- 41380 N
লিফট উপরে উঠলে ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল R = m(g + a) = 100 × (9.8 + 2) = 1180 N।
HSC 2025 Physics 1st Paper (Dhaka Board)
100 kg ভরের একজন লোক লিফটে 2 ms⁻² ত্বরণে উপরে উঠলে লোকটির উপর ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল কত? [g = 9.8 ms⁻²]
লিফট উপরে উঠলে ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল R = m(g + a) = 100 × (9.8 + 2) = 1180 N।
একটি বস্তুর উপর (5î - 3ĵ - 2k̂) N বল 7 sec সময় ধরে প্রয়োগ করায় তার শেষ বেগ (3î + 2ĵ + k̂) ms⁻¹ হলো। বস্তুর ক্ষমতা কত?
ক্ষমতা P = F⃗ · v⃗ = (5 × 3) + (-3 × 2) + (-2 × 1) = 15 - 6 - 2 = 7 W।
[IMAGE] উদ্দীপকের চিত্রে A ও B দুটি ঝুলন্ত পিন্ডের সমান দৈর্ঘ্যের তারে ঝুলানো আছে। উদ্দীপকের আলোকে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও: কৌণিক বিস্তার ক্ষুদ্র হলে কোন কথাটি সঠিক?
সরল দোলকের দোলনকাল ববের ভরের ওপর নির্ভর করে না। দৈর্ঘ্য সমান থাকায় উভয়ের পর্যায়কাল সমান হবে।
[IMAGE] উদ্দীপকের চিত্রে A ও B দুটি ঝুলন্ত পিন্ডের সমান দৈর্ঘ্যের তারে ঝুলানো আছে। সেকেন্ড দোলকের দোলনকাল 2 sec এবং g = 9.8 ms⁻² হলে দোলকটির কার্যকরী দৈর্ঘ্য কত?
L = (g T²) / (4π²) = (9.8 × 2²) / (4 × 3.1416²) = 0.99 m।
[IMAGE] BA দূরত্ব অতিক্রম করতে ববের কত সময় লাগবে?
BA দূরত্ব অতিক্রম করতে সময় t = T / 4 = 2 / 4 = 0.5 s।
রৈখিক ভরবেগ p ও গতিশক্তি E-এর মধ্যে সম্পর্কিত সমীকরণ কোনটি?
গতিশক্তি E = p² / (2m)।
0.001 mm, 0.01 mm, 0.1 mm ও 0.1 cm লঘিষ্ঠ ধ্রুবকের মানবিশিষ্ট যথাক্রমে ১ম, ২য়, ৩য় ও ৪র্থ চারটি স্ফেরোমিটার ব্যবহার করলে কোনটি দ্বারা কোনো গোলীয় তলের ব্যাসার্ধ বেশি নির্ভুলভাবে মাপা যাবে?
যন্ত্রের লঘিষ্ঠ ধ্রুবকের মান যত কম হয়, পরিমাপের নির্ভুলতা তত বেশি হয়। ১ম যন্ত্রের LC সর্বনিম্ন (0.001 mm)।
কোনো স্থানের শিশিরাঙ্ক বায়ুর তাপমাত্রা সমান হলে আপেক্ষিক আর্দ্রতার মান হবে-
শিশিরাঙ্ক ও বায়ুর তাপমাত্রা সমান হলে f = F হয়, ফলে আপেক্ষিক আর্দ্রতা R = (f/F) × 100% = 100%।
CGS এককে বোল্টজম্যান ধ্রুবক K_c এর মান SI এককে K_s মানের চেয়ে কতগুণ বেশি?
K_c = 1.38 × 10⁻¹⁶ erg/K এবং K_s = 1.38 × 10⁻²³ J/K। K_c / K_s = 10⁷।
টানায় এর ব্যাস 0.01 mm হ্রাস পায় এবং 10 m দৈর্ঘ্য 2 cm বৃদ্ধি পায়। উদ্দীপকের আলোকে ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও: পয়সনের অনুপাত হলো-
পয়সনের অনুপাত σ = (d × L) / (D × l) = 0.10।
টানায় এর ব্যাস 0.01 mm হ্রাস পায় এবং 10 m দৈর্ঘ্য 2 cm বৃদ্ধি পায়। তারটির উপাদানের ইয়ং এর গুণাঙ্ক 2 × 10¹¹ Nm⁻² হলে তারে সঞ্চিত স্থিতিশক্তি কত?
U = ½ × (Y A l² / L) = 7.85 × 10² J।
বহুপারমাণবিক কণার ক্ষেত্রে স্বাধীনতার মাত্রাসংখ্য অনুসারে কণার মোট শক্তি কত?
বহুপারমাণবিক গ্যাসে f = 6 হলে মোট শক্তি E = 6 × ½ KT = 3 KT।
[IMAGE] নিচের কোন লেখচিত্রটি সরল দোলকের কোন সূত্রের প্রযোজ্য?
T² ∝ L সরল দোলকের দৈর্ঘ্যের সূত্র (২য় সূত্র)।
কোনো বস্তুর কার্যকরী শক্তি E, মোট প্রদত্ত শক্তি E' এবং শক্তির অপচয় E₁ হলে- নিচের কোনটি সঠিক নয়?
অপচয় E₁ = E' হলে লব্ধ কার্যকরী শক্তি ০ হয়, কর্মদক্ষতা ০% হয় (১০০% নয়)।
স্থির চাপে একটি গ্যাসকে 0 °C তাপমাত্রায় তাপ দেওয়া হলো। গ্যাসের আয়তন দ্বিগুণ করতে তাপমাত্রা কত হবে?
V₂ = 2V₁ হলে T₂ = 2T₁ = 2 × 273 = 546 K।
SI পদ্ধতিতে মহাকর্ষীয় ধ্রুবক G এর একক কোনটি?
G = N m² kg⁻² = (kg m s⁻²) m² kg⁻² = m³ kg⁻¹ s⁻²।
একটি দোলকের দোলক গোলকটির দোলক দণ্ডটি অর্ধবৃত্তাকারে বাঁকিয়ে দিলে এর দোলনকাল পূর্বের চেয়ে-
কার্যকরী দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার কারণে পর্যায়কাল বৃদ্ধি পাবে।
মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ g_p এবং বিষুবীয় অঞ্চলে g_e হলে g_p - g_e = কত?
g_p = g এবং g_e = g - ω²R => g_p - g_e = ω²R।
টর্কের ভেক্টর রূপ কোনটি?
টর্ক τ⃗ = r⃗ × F⃗।
গাড়ির বাঁক নেওয়ার নিরাপদ বেগ v এর শর্ত কোনটি?
নিরাপদে বাঁক নেওয়ার সর্বোচ্চ বেগ v ≤ √(rg tanθ)।
আবর্তনশীল বস্তু সমবেগে চললে— i. এর বেগের দিক ক্রমাগত পরিবর্তিত হয় ii. সমত্বরণে চললে টর্ক প্রযুক্ত হয় iii. বৃত্তের কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ শূন্য নিচের কোনটি সঠিক?
প্রতি মুহূর্তে বেগের দিক পরিবর্তন হয়, কেন্দ্রমুখী বল লম্ব হওয়ায় কাজ শূন্য হয় এবং কৌণিক ত্বরণে টর্ক ক্রিয়াশীল থাকে।
[IMAGE] উদ্দীপকে বহমান নদীর স্রোতের বেগ P = 18 km h⁻¹, সাঁতারুর বেগ Q = 9 km h⁻¹ এবং নদীর প্রস্থ d = 4 km। উদ্দীপকের আলোকে ২২ ও ২৩নং প্রশ্নের উত্তর দাও: সাঁতারু সোজাসুজি নদী পার হতে কত সময় লাগবে?
t = d / √(P² - Q²) = 4 / √(18² - 9²) = 0.2566 h ≈ 0.256 h।
[IMAGE] উদ্দীপকে বহমান নদীর স্রোতের বেগ P = 18 km h⁻¹, সাঁতারুর বেগ Q = 9 km h⁻¹ এবং নদীর প্রস্থ d = 4 km। সাঁতারু নদী পার হতে ন্যূনতম সময় কত?
t_min = d / P = 4 / 18 = 0.222 h ≈ 0.22 h।
স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর আকারের পরিবর্তনকে বাধা প্রদানকারী ধর্ম কোনটি?
আকারের পরিবর্তন প্রতিরোধ করার ধর্মকে দৃঢ়তার গুণাঙ্ক বলে।
পয়সনের অনুপাতের (σ) একক কোনটি?
পয়সনের অনুপাত দুটি বিকৃতির অনুপাত হওয়ায় এটি মাত্রাহীন ও এককহীন।
Take this exam in timed Exam Mode with instant scoring or self-paced Practice Mode.