যদি A⃗ = 5â এবং A'⃗ = -⅕ â হয় তবে A⃗ এবং A'⃗—
- 1পরস্পর সমান
- 2বিপরীত ভেক্টর
- 3বিপ্রতীপ ভেক্টর
- বিপরীত বিপ্রতীপ ভেক্টরCorrect Answer
মান বিপরীত অনুপাত এবং অভিমুখ বিপরীতমুখী হওয়ায় এরা বিপরীত বিপ্রতীপ ভেক্টর।
HSC 2025 Physics 1st Paper (Barisal Board)
যদি A⃗ = 5â এবং A'⃗ = -⅕ â হয় তবে A⃗ এবং A'⃗—
মান বিপরীত অনুপাত এবং অভিমুখ বিপরীতমুখী হওয়ায় এরা বিপরীত বিপ্রতীপ ভেক্টর।
4 km প্রস্থবিশিষ্ট একটি নদীতে একটি ট্রলারের বেগ 20 km h⁻¹ এবং স্রোতের বেগ 12 km h⁻¹। উদ্দীপকের আলোকে ২ ও ৩নং প্রশ্নের উত্তর দাও: ট্রলারটিকে ন্যূনতম দূরত্বে নদী পার হতে কত সময় লাগবে?
t = d / √(v² - u²) = 4 / √(20² - 12²) = 4 / 16 = 0.25 h।
4 km প্রস্থবিশিষ্ট একটি নদীতে একটি ট্রলারের বেগ 20 km h⁻¹ এবং স্রোতের বেগ 12 km h⁻¹। ন্যূনতম সময়ে নদী পার হতে ট্রলার— i. এর 0.2 sec সময় প্রয়োজন ii. কে 120° কোণে ছাড়তে হবে iii. ভাটিতে চলে যাবে নিচের কোনটি সঠিক?
t_min = d / v = 4 / 20 = 0.2 h। ৯০° তে রওনা দিলে স্রোতের টানে ট্রলারটি ভাটিতে চলে যাবে।
ক্রস গুণন— i. বণ্টন সূত্র মেনে চলে ii. ডান হাতী স্ক্রু নিয়ম অনুসরণ করে iii. বিনিময় সূত্র মেনে চলে নিচের কোনটি সঠিক?
ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না (A⃗ × B⃗ = - B⃗ × A⃗)।
মৌলিক বলসমূহের আপেক্ষিক তীব্রতার ক্ষেত্রে কোনটি সঠিক?
তীব্রতার ক্রম: সবল নিউক্লীয় (1) > তাড়িত চৌম্বক (10⁻²) > দুর্বল নিউক্লীয় (10⁻¹³) > মহাকর্ষ (10⁻³⁹)।
কোনটি ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তি?
ঘূর্ণন গতিশক্তি E_k = ½ I ω²।
নিচের কোন ভেক্টর রূপটি সঠিক?
রৈখিক ত্বরণ a⃗ = α⃗ × r⃗।
10,000 kg ভরের একটি রেলগাড়ি 600 m ব্যাসার্ধবিশিষ্ট একটি বৃত্তাকার পথে 90 km h⁻¹ বেগে গতিশীল। রেললাইনের পাত দুটির মধ্যবর্তী দূরত্ব যদি 2 m হয় তবে বাইরের পাতটি ভিতরের পাত অপেক্ষা কত উঁচু হলে এদের মধ্যে কোনো পার্শ্বচাপ পড়বে না?
tanθ = v²/(rg) = 25²/(600 × 9.8) = 0.1063 => h = d sinθ = 2 × sin(6.067°) = 0.21 m।
ক্ষমতার মাত্রা কোনটি?
[P] = [W/t] = [ML²T⁻³]।
[IMAGE] চিত্রের 20 gm ভরের একটি বব একটি সুতা দিয়ে ঝুলানো আছে। যেখানে, OA = 1 m, AM = 20 cm এবং g = 9.81 ms⁻²। চিত্রটি লক্ষ কর এবং ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও: A বিন্দুতে ববটির বেগ কত?
v = √(2gh) = √(2 × 9.8 × 0.20) = 1.98 ms⁻¹।
[IMAGE] চিত্রের 20 gm ভরের একটি বব একটি সুতা দিয়ে ঝুলানো আছে। যেখানে, OA = 1 m, AM = 20 cm। উদ্দীপকের আলোকে নিচের কোনটি সঠিক?
সর্বোচ্চ বিস্তার বিন্দু C তে সম্পূর্ণ শক্তিই বিভবশক্তি।
বস্তুর যে ধর্ম তার ঘূর্ণন সৃষ্টিতে বাধা দেয় তাকে কী বলে?
কৌণিক ঘূর্ণনে বাধা প্রদানকারী ধর্ম জড়তার ভ্রামক।
“সূর্যের চারদিকে প্রতিটি গ্রহের আবর্তনকালের বর্গ এর কক্ষপথের অর্ধ পরাক্ষের ঘনফলের—”
কেপলারের ৩য় সূত্র: T² ∝ r³।
আহ্নিক গতির জন্য অভিকর্ষজ ত্বরণের মান— i. 45° অক্ষাংশে সমুদ্র সমতলে সবচেয়ে বেশি ii. মেরু অঞ্চলে সবচেয়ে বেশি iii. বিষুবীয় অঞ্চলে সবচেয়ে কম নিচের কোনটি সঠিক?
আহ্নিক গতির কারণে মেরু অঞ্চলে g সর্বাধিক এবং বিষুবীয় অঞ্চলে সর্বনিম্ন হয়।
[IMAGE] পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের সাথে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনকে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করলে নিচের কোনটি সঠিক লেখচিত্র হবে?
পৃথিবীর অভ্যন্তরে g ∝ r এবং বাইরে g ∝ 1/r²।
স্থিতিস্থাপক বিভবশক্তি হলো—
U = ½ (YAl²/L)।
পয়সনের অনুপাত— i. কেবল কঠিন পদার্থের বৈশিষ্ট্য ii. পীড়ন ও বিকৃতির অনুপাত iii. এর তাত্ত্বিক সর্বোচ্চ মান +½ এবং সর্বনিম্ন মান -1 নিচের কোনটি সঠিক?
পয়সনের অনুপাত দুটি বিকৃতির অনুপাত (পীড়নের নয়) এবং এর তাত্ত্বিক সীমা -1 < σ < 0.5।
1500 kg ভরের একটি বস্তু কোনো তারের এক প্রান্তে ঝুলানো আছে। তারটির অসহ পীড়ন 3 × 10⁸ Nm⁻² হলে তারের ব্যাসার্ধ কত?
r = √[ (1500 × 9.8) / (π × 3 × 10⁸) ] = 3.95 × 10⁻³ m।
[IMAGE] সরলদোলকের ক্ষেত্রে কোন লেখচিত্রটি সঠিক?
T² = (4π²/g) L => T² ∝ L (মূলবিন্দুগামী সরলরেখা)।
একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য হলো—
T = 2 s হলে L = g / π²।
কৌণিক কম্পাঙ্কের একক কোনটি?
কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগের একক rad s⁻¹।
বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার ফল নয় কোনটি?
ঝড় বায়ুর চাপের পার্থক্যের ফল, সরাসরি ঘনীভবনের ফল নয়।
[IMAGE] স্থির চাপে আদর্শ গ্যাসের ক্ষেত্রে (নির্দিষ্ট ভরের গ্যাস) কোন লেখচিত্রটি সঠিক?
V বনাম θ°C রেখা তাপমাত্রা অক্ষকে -273°C এ ছেদ করে।
হিলিয়াম গ্যাসের স্বাধীনতার মাত্রা কত?
এক-পারমাণবিক গ্যাসের স্বাধীনতার মাত্রা f = 3।
আদর্শ গ্যাস অণুর ক্ষেত্রে প্রযোজ্য কোনটি?
আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে বিভবশক্তি শূন্য থাকায় অভ্যন্তরীণ শক্তি সম্পূর্ণরূপে গতিশক্তি।
Take this exam in timed Exam Mode with instant scoring or self-paced Practice Mode.