201925 Questions15 minNegative Marking

HSC ICT 2019 RAJSHAHI Board Exam – Question Bank & Answers

HSC 2019 Information & Communication Technology (ICT) (Rajshahi Board)

Question Bank (25)

Verified answers & explanations
1
1 of 25
hsc-2019

কোন প্রজন্মের মোবাইলে সর্বপ্রথম MMS সার্ভিস চালু হয়?

  • 1প্রথম
  • দ্বিতীয়Correct Answer
  • 3তৃতীয়
  • 4চতুর্থ
ব্যাখ্যা (Explanation)

২য় প্রজন্মের (2G) মোবাইল প্রযুক্তিতে SMS ও MMS সার্ভিস প্রবর্তন করা হয়।

2
2 of 25
hsc-2019

টেলিমেডিসিন সেবার জন্য আবশ্যক— i. বিশেষজ্ঞ চিকিৎসক ii. রোগ নির্ণয় কেন্দ্র iii. বিশেষায়িত নেটওয়ার্ক নিচের কোনটি সঠিক?

  • 1i ও ii
  • i ও iiiCorrect Answer
  • 3ii ও iii
  • 4i, ii ও iii
ব্যাখ্যা (Explanation)

টেলিমেডিসিন সেবায় বিশেষজ্ঞ চিকিৎসক এবং বিশেষায়িত ডেটা নেটওয়ার্ক আবশ্যক।

3
3 of 25
hsc-2019

উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও : 'ক' কলেজের মান উন্নয়নের জন্য সরকার ১২টি কম্পিউটার প্রদান করে। কম্পিউটারগুলো একই ফ্লোরে অবস্থিত কম্পিউটার ল্যাব, লাইব্রেরি এবং ক্লাসরুমে ব্যবহৃত হচ্ছে। কম্পিউটারগুলোর মধ্যে ডেটা স্থানান্তরের জন্য পেনড্রাইভ ব্যবহৃত হওয়ার কারণে অনেক অসুবিধা হচ্ছিল। তাই আইসিটি শিক্ষকের পরামর্শে কলেজ কর্তৃপক্ষ কম্পিউটারগুলোকে পরস্পরের সাথে সংযোগের ব্যবস্থা করলেন। উদ্দীপক অনুযায়ী উপযুক্ত সংযোগ ব্যবস্থা কোনটি?

  • 1PAN
  • 2MAN
  • LANCorrect Answer
  • 4WAN
ব্যাখ্যা (Explanation)

একই ফ্লোরে একাধিক কম্পিউটারকে যুক্ত করার জন্য LAN (Local Area Network) উপযুক্ত।

4
4 of 25
hsc-2019

উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও : 'ক' কলেজের মান উন্নয়নের জন্য সরকার ১২টি কম্পিউটার প্রদান করে। কম্পিউটারগুলো একই ফ্লোরে অবস্থিত কম্পিউটার ল্যাব, লাইব্রেরি এবং ক্লাসরুমে ব্যবহৃত হচ্ছে। কম্পিউটারগুলোর মধ্যে ডেটা স্থানান্তরের জন্য পেনড্রাইভ ব্যবহৃত হওয়ার কারণে অনেক অসুবিধা হচ্ছিল। তাই আইসিটি শিক্ষকের পরামর্শে কলেজ কর্তৃপক্ষ কম্পিউটারগুলোকে পরস্পরের সাথে সংযোগের ব্যবস্থা করলেন। কলেজ কর্তৃপক্ষের গৃহীত ব্যবস্থাপনায় যে যে রিসোর্সসমূহ শেয়ার করা সম্ভব হবে— i. হার্ডওয়্যার ii. সফটওয়্যার iii. ইনফরমেশন নিচের কোনটি সঠিক?

  • 1i ও ii
  • 2i ও iii
  • 3ii ও iii
  • i, ii ও iiiCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

LAN নেটওয়ার্কিংয়ের সাহায্যে প্রিন্টার (হার্ডওয়্যার), সফটওয়্যার এবং তথ্য শেয়ার করা যায়।

5
5 of 25
hsc-2019

কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি কোণ পর্যন্ত ঘোরানো যায়?

  • 1৯০°
  • 2১৮০°
  • 3২৭০°
  • ৩৬০°Correct Answer
ব্যাখ্যা (Explanation)

রোবট জয়েন্টের সহায়তায় ৩৬০ ডিগ্রি কোণে ঘুরতে পারে।

6
6 of 25
hsc-2019

গ্রীন ফোন বলা হয় কোন প্রযুক্তির মোবাইল ফোনকে?

  • 1FDMA
  • 2TDMA
  • CDMACorrect Answer
  • 4PDMA
ব্যাখ্যা (Explanation)

কম তেজস্ক্রিয়তা ও পরিবেশবান্ধব বিদ্যুৎ সাশ্রয়ের কারণে CDMA কে গ্রিন ফোন বলা হয়।

7
7 of 25
hsc-2019

মাইক্রোওয়েভের প্রযুক্তির অসুবিধা দূর করতে কোন প্রযুক্তি আবশ্যক?

  • 1ইনফ্রারেড
  • 2জিপিএস
  • 3রেডিও ওয়েভ
  • কৃত্রিম উপগ্রহCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

মাইক্রোওয়েভ সরলরেখায় চলার সীমাবদ্ধতা দূর করতে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট ব্যবহার করা হয়।

8
8 of 25
hsc-2019

ডেটা টেবিলে ইনডেক্স সংযোজনের জন্য কোন ধরনের ডেটা টাইপ ব্যবহার করতে হয়?

  • 1Calculated
  • Look up WizardCorrect Answer
  • 3OLE Object
  • 4Logical
ব্যাখ্যা (Explanation)

টেবিলের মধ্যে তালিকাভিত্তিক সংযোগ বা ইনডেক্সিং করতে Lookup Wizard ব্যবহৃত হয়।

9
9 of 25
hsc-2019

উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও : [IMAGE] Table-A (Roll, Class, Name) Table-B (Roll, Section, Subject) A ও B টেবিল দুটিতে কোন ধরনের সম্পর্ক করা যেতে পারে?

  • One to oneCorrect Answer
  • 2One to many
  • 3Many to One
  • 4Many to Many
ব্যাখ্যা (Explanation)

উভয় টেবিলে Roll যদি প্রাইমারি কী হিসেবে থাকে, তবে One to One সম্পর্ক গঠিত হবে।

10
10 of 25
hsc-2019

উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও : [IMAGE] Table-A (Roll, Class, Name) Table-B (Roll, Section, Subject) A ও B টেবিল এর মধ্যে রিলেশন স্থাপনের জন্য প্রয়োজন হবে— i. A টেবিলে একটি প্রাইমারী কী ii. B টেবিলে একটি ফরেন কী iii. A ও B টেবিল এর জাংশন টেবিল নিচের কোনটি সঠিক?

  • i ও iiCorrect Answer
  • 2i ও iii
  • 3ii ও iii
  • 4i, ii ও iii
ব্যাখ্যা (Explanation)

দুটি টেবিলের মাঝে সম্পর্ক তৈরি করতে একটি টেবিলে প্রাইমারি কী এবং অন্য টেবিলে ফরেন কী প্রয়োজন।

11
11 of 25
hsc-2019

সারা বিশ্বের সকল আইপি এড্রেস ও ডোমেইন নেম নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান?

  • 1MICROSOFT
  • ICANNCorrect Answer
  • 3GOOGLE
  • 4YAHOO
ব্যাখ্যা (Explanation)

ICANN (Internet Corporation for Assigned Names and Numbers) বিশ্বব্যাপী IP ও ডোমেইন বরাদ্দ নিয়ন্ত্রণ করে।

12
12 of 25
hsc-2019

নিচের কোনটি 16 বিটের কোড?

  • 1ASCII
  • 2BCD
  • 3EBCDIC
  • UNICODECorrect Answer
ব্যাখ্যা (Explanation)

ইউনিকোড (UNICODE) হলো ১৬-বিটের সর্বজনীন কোড।

13
13 of 25
hsc-2019

উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও : মি. 'ক' ফ্লাইট সিমুলেটরের সাহায্যে বিমান চালনার প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে যাত্রীবাহী বিমান চালনার সময় যান্ত্রিক ত্রুটির কারণে তার বিমানটি বিধ্বস্ত হয় এবং সকল যাত্রীসহ দেহ সম্পূর্ণরূপে পুড়ে যায়। দুর্ঘটনাস্থলে নিহত যাত্রীদের সনাক্তকরণের জন্য ব্যবহৃত হতে পারে—

  • 1Finger Print
  • 2Hand Geometry
  • 3Retina Scan
  • DNA AnalysisCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

অগ্নিদগ্ধ বিকৃত মরদেহ সনাক্তকরণে ডিএনএ টেস্ট (DNA Analysis) একমাত্র নির্ভুল প্রযুক্তি।

14
14 of 25
hsc-2019

উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও : মি. 'ক' ফ্লাইট সিমুলেটরের সাহায্যে বিমান চালনার প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে যাত্রীবাহী বিমান চালনার সময় যান্ত্রিক ত্রুটির কারণে তার বিমানটি বিধ্বস্ত হয় এবং সকল যাত্রীসহ দেহ সম্পূর্ণরূপে পুড়ে যায়। মি. 'ক' এর প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তি ব্যবহৃত হতে পারে— i. চিকিৎসাবিজ্ঞানে শিক্ষার্থীদের হৃদপিণ্ডের কার্যকারিতা বুঝানোর ক্ষেত্রে ii. প্রকৌশল বিদ্যার শিক্ষার্থীদেরকে ঝুঁকিপূর্ণ কাজের প্রশিক্ষণ প্রদানে iii. পুলিশ বাহিনীকে ট্রাফিক ব্যবস্থাপনার প্রশিক্ষণের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

  • 1i ও ii
  • 2i ও iii
  • 3ii ও iii
  • i, ii ও iiiCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

ভার্চুয়াল রিয়েলিটি চিকিৎসাবিজ্ঞান, প্রকৌশল ও ঝুঁকিপূর্ণ ড্রাইভিং প্রশিক্ষণে কার্যকরভাবে ব্যবহৃত হয়।

15
15 of 25
hsc-2019

সরকারি প্রতিষ্ঠানে ডেটাবেজ ব্যবহারের ফলে সরকারের— i. দক্ষতা বৃদ্ধি পাবে ii. স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে iii. সেবার মান হ্রাস পাবে নিচের কোনটি সঠিক?

  • i ও iiCorrect Answer
  • 2i ও iii
  • 3ii ও iii
  • 4i, ii ও iii
ব্যাখ্যা (Explanation)

ডাটাবেজ ব্যবহারে কাজের গতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ে এবং নাগরিক সেবার মান উন্নত হয়।

16
16 of 25
hsc-2019

কোন ওয়েবসাইটের কাঠামোতে যে কোনো পেইজ থেকে সরাসরি হোম পেইজে যাওয়া যায়?

  • 1Hierarchical
  • NetworkCorrect Answer
  • 3Linear
  • 4Combination
ব্যাখ্যা (Explanation)

নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্কড কাঠামোতে প্রতিটি পেজ পরস্পরের সাথে সরাসরি যুক্ত থাকে।

17
17 of 25
hsc-2019

সি ভাষায় float ডেটা টাইপ কত বিটের?

  • 116
  • 32Correct Answer
  • 348
  • 464
ব্যাখ্যা (Explanation)

সি ভাষায় `float` ডেটা টাইপ ৩২ বিট (৪ বাইট) জায়গা নেয়।

18
18 of 25
hsc-2019

উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও : [IMAGE] উদ্দীপকের F এর সমতুল্য লজিক গেট কোনটি?

  • 1OR
  • 2XOR
  • 3NAND
  • XNORCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

প্রদত্ত লজিক বর্তনীর আউটপুট F মূলত XNOR গেটের সমতুল্য।

19
19 of 25
hsc-2019

উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও : [IMAGE] উদ্দীপকের G থেকে প্রাপ্ত লজিক গেট ব্যবহৃত হতে পারে— i. দুটি বিটের অবস্থা তুলনা করার জন্য ii. হাফ অ্যাডার তৈরির ক্ষেত্রে iii. কাউন্টার তৈরির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

  • 1i ও ii
  • 2i ও iii
  • 3ii ও iii
  • i, ii ও iiiCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

XOR গেট দিয়ে হাফ এডার, বাইনারি কাউন্টার ও কম্পারেটর তৈরি করা যায়।

20
20 of 25
hsc-2019

Insert ও Update কমান্ড SQL এর কোন সুবিধার অন্তর্ভুক্ত?

  • 1DDL
  • DMLCorrect Answer
  • 3DCL
  • 4DQL
ব্যাখ্যা (Explanation)

INSERT, UPDATE, DELETE কমান্ডগুলো DML (Data Manipulation Language) এর অংশ।

21
21 of 25
hsc-2019

উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও : মি. কালাম তার ওয়েবে পেজে ইমেজ সংযোজন করলেন। কিন্তু কোনভাবেই ব্রাউজারে তার সংযোজিত ইমেজটি প্রদর্শিত হচ্ছে না। মি. কালাম যে প্রকারের ট্যাগ ব্যবহার করেছেন তার সাথে সঙ্গতিপূর্ণ ট্যাগ কোনটি?

  • 1<a>
  • <br>Correct Answer
  • 3<b>
  • 4<u>
ব্যাখ্যা (Explanation)

`<img>` ট্যাগের ন্যায় `<br>` ট্যাগটিও একটি ক্লোজিং ট্যাগবিহীন এম্পটি ট্যাগ।

22
22 of 25
hsc-2019

উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও : মি. কালাম তার ওয়েবে পেজে ইমেজ সংযোজন করলেন। কিন্তু কোনভাবেই ব্রাউজারে তার সংযোজিত ইমেজটি প্রদর্শিত হচ্ছে না। মি. কালাম এর সঠিক ফলাফল না পাওয়ার কারণগুলো হলো— i. ফাইলের নাম লিখতে ভুল করা ii. ব্রাউজার সাপোর্ট না করা iii. সঠিক লোকেশন ব্যবহার না করা নিচের কোনটি সঠিক?

  • 1i ও ii
  • i ও iiiCorrect Answer
  • 3ii ও iii
  • 4i, ii ও iii
ব্যাখ্যা (Explanation)

ফাইলের নামের বানান ভুল হওয়া বা ফোল্ডারের সঠিক লোকেশন না দেওয়া ছবি প্রদর্শিত না হওয়ার প্রধান কারণ।

23
23 of 25
hsc-2019

ক্রায়োসার্জারিতে ব্যবহৃত হয়— i. তরল নাইট্রোজেন ii. আর্গন গ্যাস iii. হিলিয়াম গ্যাস নিচের কোনটি সঠিক?

  • 1i ও ii
  • 2i ও iii
  • 3ii ও iii
  • i, ii ও iiiCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

ক্রায়োসার্জারিতে অতি-শীতল তাপমাত্রা সৃষ্টিতে নাইট্রোজেন, আর্গন ও তাপমাত্রা নিয়ন্ত্রণে হিলিয়াম গ্যাস ব্যবহৃত হয়।

24
24 of 25
hsc-2019

কোন ভাষার লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদকের প্রয়োজন হয় না?

  • 1Natural
  • MachineCorrect Answer
  • 3High Level
  • 4Assembly
ব্যাখ্যা (Explanation)

মেশিন ভাষা (0 ও 1) কম্পিউটার সরাসরি বুঝতে পারে, তাই অনুবাদকের প্রয়োজন হয় না।

25
25 of 25
hsc-2019

কোন ভাষার হার্ডওয়্যার নিয়ন্ত্রণের পাশাপাশি উচ্চস্তরের ভাষার সুবিধা পাওয়া যায়?

  • 1PASCAL
  • 2COBOL
  • CCorrect Answer
  • 4FORTRAN
ব্যাখ্যা (Explanation)

সি (C) হলো একটি মিডল লেভেল ভাষা, যার মাধ্যমে হার্ডওয়্যার নিয়ন্ত্রণ ও উচ্চস্তরের সুবিধা পাওয়া যায়।

Ready to test your knowledge?

Take this exam in timed Exam Mode with instant scoring or self-paced Practice Mode.