BF₄⁻ আয়নে কেন্দ্রীয় পরমাণুর সংকরণ কোনটি?
- 1sp
- 2sp²
- sp³Correct Answer
- 4sp³d
BF₄⁻ আয়নে কেন্দ্রীয় পরমাণু বোরন (B)। H = 1/2(V + S + 1) = 1/2(3 + 4 + 1) = 4, যা sp³ সংকরণ নির্দেশ করে।
HSC 2025 Chemistry 1st Paper (Dhaka Board)
BF₄⁻ আয়নে কেন্দ্রীয় পরমাণুর সংকরণ কোনটি?
BF₄⁻ আয়নে কেন্দ্রীয় পরমাণু বোরন (B)। H = 1/2(V + S + 1) = 1/2(3 + 4 + 1) = 4, যা sp³ সংকরণ নির্দেশ করে।
অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করে— i. অর্থো নাইট্রো ফেনল ii. অর্থো নাইট্রো টলুইন iii. অর্থো হাইড্রক্সি বেনজালডিহাইড নিচের কোনটি সঠিক?
অর্থো নাইট্রোফেনল এবং অর্থো হাইড্রক্সি বেনজালডিহাইড উভয় যৌগেই অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠিত হয়।
তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম কোনটি?
পৌলিং স্কেলে তড়িৎ ঋণাত্মকতার মান: F(4.0) > O(3.5) > Cl(3.0)।
রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য কোনটি?
রাসায়নিক সাম্যাবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো সাম্যের স্থিতিশীলতা বা স্থায়িত্ব।
পটাশিয়াম এর সর্ববহিঃস্থ ইলেকট্রনের জন্য কোন সেটটি সঠিক?
K(19) এর সর্ববহিঃস্থ ইলেকট্রনটি 4s¹ এ থাকে। তাই n = 4, l = 0, m = 0, s = +1/2।
তিনটি মৌল P, Q ও R যাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 4, 12 ও 20। উদ্দীপক অনুসারে— i. P²⁺ ও Q²⁺ শিখা পরীক্ষায় বর্ণ দিতে পারে না ii. পোলারায়ন ক্ষমতা বৃদ্ধির ক্রম R²⁺ > Q²⁺ > P²⁺ iii. বিয়োজন তাপমাত্রা বৃদ্ধির ক্রম RCO₃ > QCO₃ > PCO₃ নিচের কোনটি সঠিক?
P = Be, Q = Mg, R = Ca। Be²⁺ ও Mg²⁺ শিখা পরীক্ষায় বর্ণ দেয় না এবং বিয়োজন তাপমাত্রার ক্রম CaCO₃ > MgCO₃ > BeCO₃।
মানব রক্তে কোন বাফার দ্রবণ বিদ্যমান?
মানবদেহের রক্তের প্রধান বাফার হলো বাইকার্বোনেট বাফার (NaHCO₃ + H₂CO₃)।
pH = 2 এবং pH = 4 ঘনমাত্রার দুটি দ্রবণ দেওয়া আছে। প্রথমটি দ্বিতীয়টি অপেক্ষা কত গুণ অম্লীয়?
10⁻² / 10⁻⁴ = 100 গুণ।
0.001 M NaOH দ্রবণের pH কত?
pOH = -log(0.001) = 3 ⟹ pH = 14 - 3 = 11।
H₂(g) + I₂(g) ⇌ 2HI(g); 40 °C তাপমাত্রায় K_p = 50.28 হলে K_c = ?
Δn = 0 হওয়ায় K_p = K_c = 50.28।
H₃BO₃ এর ক্ষারকত্ব কত?
বোরিক এসিড একটি এক-ক্ষারকীয় এসিড (ক্ষারকত্ব = 1)।
খাদ্যবস্তুর লিপিডের জারণ রোধ করার জন্য কোনটি ব্যবহার করা হয়?
SO₂ অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে খাদ্যবস্তুর লিপিডের জারণ রোধ করে।
মল্ট ভিনেগার তৈরির ক্ষেত্রে কোন এনজাইমের প্রভাবে গ্লুকোজ ও ফ্রুক্টোজ ইথানলে পরিণত হয়?
জাইমেজ এনজাইম গ্লুকোজ ও ফ্রুক্টোজকে ইথানলে পরিণত করে।
নিচের কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক? i. সোডিয়াম ক্লোরাইড ii. সুক্রোজ iii. সরবিক এসিড নিচের কোনটি সঠিক?
সোডিয়াম ক্লোরাইড ও সুক্রোজ প্রাকৃতিক প্রিজারভেটিভ।
নিচের কোনটি অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট?
সোডিয়াম বেনজোয়েট একটি কৃত্রিম অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভ।
একটি লবণের 30 °C তাপমাত্রায় দ্রাব্যতা 25 হলে 50 g সম্পৃক্ত দ্রবণে দ্রবের পরিমাণ কত?
m = (S × M) / (100 + S) = (25 × 50) / 125 = 10 g।
নিচের কোনটি উভধর্মী অক্সাইড?
ZnO এসিড ও ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করায় উভধর্মী অক্সাইড।
এসিডের তীব্রতার ক্রমানুসারে কোনটি ঠিক?
কেন্দ্রীয় পরমাণুর জারণ মান: HClO₄(+7) > H₂SO₄(+6) > HNO₃(+5) > H₂SO₃(+4)।
বোর পরমাণু মডেল নিচের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য?
He⁺ আয়নে ১টি ইলেকট্রন থাকায় বোর মডেল প্রযোজ্য।
কোন পরমাণুগুলোর সর্ববহিঃস্থ শক্তিস্তরে একই সংখ্যক ইলেকট্রন বিদ্যমান?
K এবং Na উভয়েরই যোজ্যতা স্তরে ১টি করে ইলেকট্রন রয়েছে।
নিচের কোন বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি?
অবলোহিত (IR) বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি (780 nm – 1 mm)।
কোনটি নেসলার বিকারক?
পটাশিয়াম টেট্রাআইওডোমারকিউরেট এর ক্ষারীয় দ্রবণ (K₂HgI₄ + KOH) হলো নেসলার বিকারক।
সিলভার ক্রোমেটের দ্রাব্যতা প্রতি লিটার জলীয় দ্রবণে 0.00012 গ্রাম হলে দ্রাব্যতা গুণফল কত?
S = 0.00012 / 332 = 3.61 × 10⁻⁷ M। K_sp = 4S³ = 1.89 × 10⁻¹⁹।
উদ্দীপকটি লক্ষ কর এবং ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও: [IMAGE] শ্রেণি ➔ 1 | 3 | 7 | 12 পর্যায় ↓ ৪র্থ ➔ A | X | Y | Z উদ্দীপকের কোন মৌলটি রঙিন যৌগ গঠন করে?
Y হলো ম্যাঙ্গানিজ (Mn), যা অবস্থান্তর ধাতু হিসেবে রঙিন যৌগ গঠন করে।
উদ্দীপকটি লক্ষ কর এবং ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও: [IMAGE] শ্রেণি ➔ 1 | 3 | 7 | 12 পর্যায় ↓ ৪র্থ ➔ A | X | Y | Z উদ্দীপক অনুসারে— i. A⁺ এর চৌম্বক ধর্ম নেই ii. Z²⁺ দিয়ে গঠিত যৌগ বর্ণহীন iii. Y মৌল পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে নিচের কোনটি সঠিক?
A⁺ (K⁺) ডায়াম্যাগনেটিক এবং Y (Mn) পরিবর্তনশীল জারণ মান দেখায়।
Take this exam in timed Exam Mode with instant scoring or self-paced Practice Mode.