202325 Questions15 minNegative Marking

HSC BIO2 2023 CHATTOGRAM Board Exam – Question Bank & Answers

HSC 2023 Biology 2nd Paper (Chattogram Board)

Question Bank (25)

Verified answers & explanations
1
1 of 25
hsc-2023

পিত্তরস ক্ষরিত হয় কোনটি থেকে?

  • 1লালাগ্রন্থি
  • 2ক্ষুদ্রান্ত্র
  • যকৃৎCorrect Answer
  • 4অগ্ন্যাশয়
ব্যাখ্যা (Explanation)

যকৃতের হেপাটোসাইট থেকে পিত্তরস তৈরি ও ক্ষরিত হয়।

2
2 of 25
hsc-2023

রুই মাছের আঁইশ— i. চুন ও কোলাজেন তন্তু দ্বারা গঠিত ii. এপিডার্মাল স্তর থেকে সৃষ্ট iii. প্রধান প্রতিরক্ষাকারী অঙ্গ নিচের কোনটি সঠিক?

  • 1i ও ii
  • 2i ও iii
  • 3ii ও iii
  • i, ii ও iiiCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

সাইক্লয়েড আঁইশ চুন ও কোলাজেনে গঠিত এবং দেহের বাহ্যিক প্রতিরক্ষা নিশ্চিত করে।

3
3 of 25
hsc-2023

কোনটি করোটিকার অস্থি?

  • প্যারাইটালCorrect Answer
  • 2প্যালেটাইন
  • 3জাইগোমেটিক
  • 4ল্যাকরিমাল
ব্যাখ্যা (Explanation)

প্যারাইটাল অস্থি ক্রেনিয়াম বা করোটিকার অংশ।

4
4 of 25
hsc-2023

নিচের উদ্দীপকটি পড় এবং ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও: মানুষের হৃৎপিণ্ড স্বয়ংক্রিয়ভাবে হৃৎস্পন্দন তৈরি করে। এটি বিশেষ রক্ত বাহিকার মাধ্যমে সারাদেহে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে। উদ্দীপকে উল্লিখিত অংশ আছে— i. SAN ii. পারকিনজি তন্তু iii. ঐচ্ছিক পেশি নিচের কোনটি সঠিক?

  • 1i ও ii
  • 2i ও iii
  • 3ii ও iii
  • i, ii ও iiiCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

বোর্ড উত্তরমালা অনুযায়ী সঠিক উত্তর ঘ।

5
5 of 25
hsc-2023

নিচের উদ্দীপকটি পড় এবং ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও: মানুষের হৃৎপিণ্ড স্বয়ংক্রিয়ভাবে হৃৎস্পন্দন তৈরি করে। এটি বিশেষ রক্ত বাহিকার মাধ্যমে সারাদেহে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে। উদ্দীপকের উল্লিখিত রক্ত বাহিকার বৈশিষ্ট্য হলো— i. লুমেন বড় ii. প্রাচীর পুরু iii. কপাটিকা থাকে iv. প্রাচীর স্থিতিস্থাপক

  • i ও iiCorrect Answer
  • 2i ও iii
  • 3ii ও iv
  • 4iii ও iv
ব্যাখ্যা (Explanation)

বোর্ড উত্তরমালা অনুযায়ী সঠিক উত্তর ক।

6
6 of 25
hsc-2023

Volvox এর ক্ষেত্রে কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়?

  • 1অরীয় প্রতিসাম্যতা
  • 2দ্বি-পার্শ্বীয় প্রতিসাম্যতা
  • গোলীয় প্রতিসাম্যতাCorrect Answer
  • 4দ্বি-অরীয় প্রতিসাম্যতা
ব্যাখ্যা (Explanation)

গোলাকার জীব Volvox-এ গোলীয় প্রতিসাম্যতা দেখা যায়।

7
7 of 25
hsc-2023

ঘাসফড়িং নিম্ফ থেকে পূর্ণাঙ্গ অবস্থায় পরিণত হতে কতবার খোলস ত্যাগ করে?

  • 1একবার
  • 2তিনবার
  • 3চারবার
  • পাঁচবারCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

ঘাসফড়িংয়ের নিম্ফ ৫ বার খোলস মোচনের মাধ্যমে পূর্ণাঙ্গ রূপ ধারণ করে।

8
8 of 25
hsc-2023

নিচের চিত্রটি লক্ষ্য কর এবং ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও: [IMAGE] উদ্দীপকটি কোন ধরনের তরুণাস্থির?

  • 1শ্বেত তন্তুময়
  • 2স্থিতিস্থাপক
  • হায়ালিনCorrect Answer
  • 4ক্যালসিফাইড
ব্যাখ্যা (Explanation)

চিত্রটি সমসত্ত্ব স্বচ্ছ ম্যাট্রিক্সযুক্ত হায়ালিন তরুণাস্থি নির্দেশ করে।

9
9 of 25
hsc-2023

নিচের চিত্রটি লক্ষ্য কর এবং ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও: [IMAGE] উদ্দীপকের তরুণাস্থিটি পাওয়া যায়—

  • 1পিনাতে
  • 2ইউস্টেশিয়ান নালিতে
  • 3ফিমারের মস্তকে
  • শ্বাসনালিতেCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

শ্বাসনালি বা ট্র্যাকিয়ায় হায়ালিন তরুণাস্থি বলয় থাকে।

10
10 of 25
hsc-2023

অ্যালভিওলাসের প্রাচীর— i. স্কোয়ামাস এপিথেলিয়াল কোষে গঠিত ii. সারফেকট্যান্ট ক্ষরণ করে iii. সেপ্টাল কোষ সমৃদ্ধ নিচের কোনটি সঠিক?

  • 1i ও ii
  • 2i ও iii
  • 3ii ও iii
  • i, ii ও iiiCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

অ্যালভিওলাসে চ্যাপ্টা স্কোয়ামাস কোষ এবং সারফ্যাকট্যান্ট নিঃসরণকারী কোষ থাকে।

11
11 of 25
hsc-2023

কোনটি মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রেমের উদাহরণ?

  • অসম্পূর্ণ প্রকটতাCorrect Answer
  • 2পরিপূরক জিন
  • 3এপিস্ট্যাসিস
  • 4পলিজেনিক ইনহেরিট্যান্স
ব্যাখ্যা (Explanation)

অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলের ১ম সূত্রের প্রধান ব্যতিক্রম।

12
12 of 25
hsc-2023

নিচের চিত্রটি লক্ষ্য কর এবং ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও: [IMAGE] উদ্দীপকে উল্লেখিত প্রাণীটি কোন পর্বের?

  • 1Cnidaria
  • 2Nematoda
  • EchinodermataCorrect Answer
  • 4Chordata
ব্যাখ্যা (Explanation)

তারামাছ একাইনোডার্মাটা (Echinodermata) পর্বের প্রাণী।

13
13 of 25
hsc-2023

নিচের চিত্রটি লক্ষ্য কর এবং ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও: [IMAGE] উদ্দীপকে উল্লেখিত প্রাণীটি— i. পঞ্চঅরীয় প্রতিসম ii. নালিকা পদযুক্ত iii. সামুদ্রিক নিচের কোনটি সঠিক?

  • 1i ও ii
  • 2i ও iii
  • 3ii ও iii
  • i, ii ও iiiCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

একাইনোডার্মদের প্রাপ্তবয়স্করা পঞ্চঅরীয়, এদের নালিকা পদ থাকে এবং সবাই সামুদ্রিক।

14
14 of 25
hsc-2023

দেহের কোন অঙ্গকে উপরে ওঠাতে সহায়তা করে নিচের কোন পেশি?

  • 1অ্যাবডাকটর
  • লিভেটরCorrect Answer
  • 3ডিপ্রেসর
  • 4রোটেটর
ব্যাখ্যা (Explanation)

লিভেটর পেশি কোনো অঙ্গকে ওপরের দিকে উত্তোলনে সহায়তা করে।

15
15 of 25
hsc-2023

'ব্যক্তিজনি জাতিজনির পুনরাবৃত্তি ঘটায়' তত্ত্বটির প্রবক্তা কে?

  • 1ল্যামার্ক
  • 2ডারউইন
  • হেকেলCorrect Answer
  • 4অ্যারিস্টটল
ব্যাখ্যা (Explanation)

আর্নস্ট হেকেল রিকেপিচুলেশন তত্ত্বের প্রবক্তা।

16
16 of 25
hsc-2023

Aves-এর বৈশিষ্ট্য হলো— i. উষ্ণ রক্তবিশিষ্ট ii. দেহ লোমে আবৃত iii. অস্থি বায়ুপূর্ণ নিচের কোনটি সঠিক?

  • 1i ও ii
  • 2i ও iii
  • 3ii ও iii
  • i, ii ও iiiCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

বোর্ড উত্তরমালা অনুযায়ী সঠিক উত্তর ঘ।

17
17 of 25
hsc-2023

নিচের উদ্দীপকের আলোকে ১৭ ও ১৮নং প্রশ্নের উত্তর দাও: [IMAGE] উল্লিখিত অঙ্গটি নিচের কোন প্রাণীতে পাওয়া যায়—

  • 1হাইড্রা
  • 2ঘাসফড়িং
  • মাছCorrect Answer
  • 4মানুষ
ব্যাখ্যা (Explanation)

বায়ুথলি বা সাঁতার থলি মাছের অনন্য বৈশিষ্ট্য।

18
18 of 25
hsc-2023

নিচের উদ্দীপকের আলোকে ১৭ ও ১৮নং প্রশ্নের উত্তর দাও: [IMAGE] উদ্দীপকে উল্লেখিত অঙ্গে পাওয়া যায়— i. O₂ ii. CO₂ iii. N₂ নিচের কোনটি সঠিক?

  • 1i ও ii
  • 2i ও iii
  • 3ii ও iii
  • i, ii ও iiiCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

মাছের পটকায় অক্সিজেন, কার্বন ডাই-অক্সাইড ও নাইট্রোজেন গ্যাস থাকে।

19
19 of 25
hsc-2023

কোনটিকে মানুষের হৃৎপিণ্ডের পেসমেকার বলা হয়?

  • সাইনো অ্যাট্রিয়াল নোডCorrect Answer
  • 2সাইনাসে
  • 3অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড
  • 4পার্কিনজি তন্তু
ব্যাখ্যা (Explanation)

SAN কে প্রাকৃতিক পেসমেকার বলা হয়।

20
20 of 25
hsc-2023

সারফ্যাকট্যান্ট কোথায় পাওয়া যায়?

  • অ্যালভিওলাসেCorrect Answer
  • 2ব্রঙ্কিওলে
  • 3সাইনাসে
  • 4ট্র্যাকিয়াতে
ব্যাখ্যা (Explanation)

অ্যালভিওলাসের ভেতরের প্রাচীরে সারফ্যাকট্যান্টের স্তর থাকে।

21
21 of 25
hsc-2023

রক্তনালির ভিতর রক্ত জমাট না বাঁধার কারণ হলো— i. হেপারিনের উপস্থিতি ii. রক্তনালির মসৃণ প্রাচীর iii. রক্তের দ্রুত গতি নিচের কোনটি সঠিক?

  • 1i ও ii
  • 2i ও iii
  • 3ii ও iii
  • i, ii ও iiiCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

হেপারিনের উপস্থিতি ও রক্তপ্রবাহের গতি রক্তনালির ভেতরে রক্ত জমাট বাঁধতে দেয় না।

22
22 of 25
hsc-2023

Arthropoda পর্বের প্রাণীদের প্রধান রেচন অঙ্গ কোনটি?

  • 1শিখা কোষ
  • 2নেফ্রন
  • 3নেফ্রিডিয়া
  • ম্যালপিজিয়ান নালিকাCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

সন্ধিপদী প্রাণীদের প্রধান রেচন অঙ্গ মালপিজিয়ান নালিকা।

23
23 of 25
hsc-2023

নিচের উদ্দীপকের আলোকে ২৩ ও ২৪নং প্রশ্নের উত্তর দাও: [IMAGE] উদ্দীপকের 'A' চিহ্নিত অঙ্গে উৎপন্ন হয়—

  • 1লালা
  • পিত্তCorrect Answer
  • 3মিউকাস
  • 4ঘাম
ব্যাখ্যা (Explanation)

যকৃতে পিত্ত উৎপন্ন হয়।

24
24 of 25
hsc-2023

নিচের উদ্দীপকের আলোকে ২৩ ও ২৪নং প্রশ্নের উত্তর দাও: [IMAGE] উদ্দীপকের 'B' চিহ্নিত অঙ্গে— i. আমিষ ii. শর্করা iii. স্নেহজাতীয় খাদ্য পরিপাককারী এনজাইম থাকে নিচের কোনটি সঠিক?

  • 1i ও ii
  • 2i ও iii
  • 3ii ও iii
  • i, ii ও iiiCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

অগ্ন্যাশয় রসে আমিষ, শর্করা ও স্নেহ পরিপাককারী সকল এনজাইম থাকে।

25
25 of 25
hsc-2023

কোন নেমাটোসিস্টে হিপনোটক্সিন থাকে?

  • পেনিট্র্যান্টCorrect Answer
  • 2ভলভেন্ট
  • 3স্টেরিওলিন গ্লুটিন্যান্ট
  • 4স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট
ব্যাখ্যা (Explanation)

পেনিট্রেন্ট নেমাটোসিস্ট হিপনোটক্সিন ক্ষরণ করে।

Ready to test your knowledge?

Take this exam in timed Exam Mode with instant scoring or self-paced Practice Mode.