202325 Questions15 minNegative Marking

HSC BIO2 2023 BARISHAL Board Exam – Question Bank & Answers

HSC 2023 Biology 2nd Paper (Barishal Board)

Question Bank (25)

Verified answers & explanations
1
1 of 25
hsc-2023

কোনটি মাছ?

  • 1চিংড়ি মাছ
  • চেউয়া মাছCorrect Answer
  • 3তারা মাছ
  • 4জেলিফিস
ব্যাখ্যা (Explanation)

চেউয়া মাছ প্রকৃত মেরুদণ্ডী অস্থিময় মাছ; বাকিগুলো অমেরুদণ্ডী প্রাণী।

2
2 of 25
hsc-2023

মিশ্র গ্রন্থি হতে নিঃসৃত হয়—

  • 1গ্যাস্ট্রিন
  • সোমাটোস্ট্যাটিনCorrect Answer
  • 3অ্যানজিওটেনসিনোজেন
  • 4থাইরক্সিন
ব্যাখ্যা (Explanation)

মিশ্র গ্রন্থি অগ্ন্যাশয়ের ডেল্টা কোষ হতে সোমাটোস্ট্যাটিন হরমোন নিঃসৃত হয়।

3
3 of 25
hsc-2023

নিচের কোন প্রাণীতে স্ব-নিষেধ ঘটে?

  • 1Ascaris
  • 2Wuchereria
  • TaeniaCorrect Answer
  • 4Hydra
ব্যাখ্যা (Explanation)

ফিতাকৃমি (Taenia) উভলিঙ্গ হওয়ায় এর একই প্রগ্লোটিডে স্ব-নিষেধ সংঘটিত হয়।

4
4 of 25
hsc-2023

পরিফেরা পর্বের প্রাণীদের কোন কোষটি ফ্ল্যাজেলাযুক্ত?

  • কোয়ানোসাইটCorrect Answer
  • 2পিনাকোসাইট
  • 3অ্যামিবোসাইট
  • 4মায়োসাইট
ব্যাখ্যা (Explanation)

পরিফেরা পর্বের কোয়ানোসাইট বা কলার কোষগুলো ফ্ল্যাজেলাযুক্ত।

5
5 of 25
hsc-2023

হৃৎপিণ্ডের কোন কপাটিকা বিদ্যমান?

  • অলিন্দ নিলয়Correct Answer
  • 2আন্তঃ অলিন্দ
  • 3আন্তঃ নিলয়
  • 4বাথো-অলিন্দ
ব্যাখ্যা (Explanation)

অলিন্দ ও নিলয়ের সংযোগস্থলে অলিন্দ-নিলয় কপাটিকা (বাইকাসপিড ও ট্রাইকাসপিড) থাকে।

6
6 of 25
hsc-2023

হাইড্রার দেহের কোন কোষে সংরক্ষিত কোষ বলে?

  • পেশি-আবরণীCorrect Answer
  • 2সংবেদী
  • 3স্নায়ু
  • 4ইন্টারস্টিশিয়াল
ব্যাখ্যা (Explanation)

বোর্ড উত্তরমালা অনুযায়ী সঠিক উত্তর ক।

7
7 of 25
hsc-2023

ঘাসফড়িং এর প্রধান শ্রবণ অঙ্গ কোন খণ্ডকে অবস্থিত?

  • 1১ম বক্ষীয়
  • 2২য় বক্ষীয়
  • ১ম উদরীয়Correct Answer
  • 4২য় উদরীয়
ব্যাখ্যা (Explanation)

ঘাসফড়িংয়ের ১ম উদরীয় খণ্ডকের পার্শ্বদেশে শ্রবণ অঙ্গ টিম্পেনাম থাকে।

8
8 of 25
hsc-2023

অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হয় শ্বসনতন্ত্রের কোন অংশে?

  • 1ট্রাকিয়া
  • 2ব্রঙ্কিওল
  • অ্যালভিওলাসCorrect Answer
  • 4ব্রঙ্কাস
ব্যাখ্যা (Explanation)

ফুসফুসের অ্যালভিওলাসের প্রাচীরে ব্যাপন প্রক্রিয়ায় গ্যাস বিনিময় ঘটে।

9
9 of 25
hsc-2023

নিচের উদ্দীপকটি পড় এবং ৯ ও ১০নং প্রশ্নের উত্তর দাও: বনি ফুটবল খেলতে গিয়ে তার ফিমারের অস্থি ভেঙ্গে টুকরো হয়ে যায়। কিন্তু চামড়া ভেদ করে বাইরে বেরিয়ে আসে না। উদ্দীপকে বর্ণিত অস্থি ভাঙ্গাকে বলে—

  • বন্ধ অস্থিভঙ্গCorrect Answer
  • 2যৌগিক অস্থিভঙ্গ
  • 3জটিল অস্থিভঙ্গ
  • 4গ্রিনস্টিক অস্থিভঙ্গ
ব্যাখ্যা (Explanation)

ত্বক বা পেশি ভেদ না করে হাড় ভাঙলে তাকে সাধারণ বা বন্ধ অস্থিভঙ্গ (Closed fracture) বলে।

10
10 of 25
hsc-2023

নিচের উদ্দীপকটি পড় এবং ৯ ও ১০নং প্রশ্নের উত্তর দাও: বনি ফুটবল খেলতে গিয়ে তার ফিমারের অস্থি ভেঙ্গে টুকরো হয়ে যায়। কিন্তু চামড়া ভেদ করে বাইরে বেরিয়ে আসে না। এ ধরনের অস্থিভঙ্গ চিকিৎসার ক্ষেত্রে প্রযোজ্য— i. ভাঙা অস্থিটি উপরের দিকে রাখতে হবে ii. অস্থি ভঙ্গের মাত্রা ও সঠিক স্থান চিহ্নিত করতে হবে iii. ভাঙা জায়গাটি বেঁধে দিতে হবে নিচের কোনটি সঠিক?

  • 1i ও ii
  • 2i ও iii
  • 3ii ও iii
  • i, ii ও iiiCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

অস্থিভঙ্গের প্রাথমিক চিকিৎসায় অঙ্গ নিশ্চল রাখা, এক্স-রে দ্বারা স্থান নির্ধারণ ও স্প্লিন্ট বাঁধা প্রয়োজন।

11
11 of 25
hsc-2023

হৃৎপিণ্ডের পেসমেকার বলা হয় কোনটিকে?

  • SANCorrect Answer
  • 2বান্ডল অব হিজ
  • 3AVN
  • 4পারকিনজি তন্তু
ব্যাখ্যা (Explanation)

সাইনো-অ্যাট্রিয়াল নোড (SAN) হৃদস্পন্দন তৈরি করে বিধায় একে পেসমেকার বলে।

12
12 of 25
hsc-2023

স্তন্যপায়ীর যুগ বলা হয় কোন মহাকালকে?

  • আর্কিওজয়িকCorrect Answer
  • 2সিনোজয়িক
  • 3প্রোটেরোজয়িক
  • 4মেসোজয়িক
ব্যাখ্যা (Explanation)

বোর্ড উত্তরমালা অনুযায়ী সঠিক উত্তর ক।

13
13 of 25
hsc-2023

কোন রোগটিকে রাজকীয় রোগ বলে?

  • হিমোফিলিযাCorrect Answer
  • 2রাতকানা
  • 3বর্ণান্ধতা
  • 4মাসকুলার ডিস্ট্রফি
ব্যাখ্যা (Explanation)

রানি ভিক্টোরিয়ার বংশধরদের মধ্যে রক্ততঞ্চন ব্যাধি হিমোফিলিয়া ছড়িয়ে পড়ায় একে রাজকীয় রোগ বলে।

14
14 of 25
hsc-2023

নিচের উদ্দীপকের আলোকে ১৪ ও ১৫নং প্রশ্নের উত্তর দাও: [IMAGE] চিত্রের S অংশে মূলত কোন খাদ্যের পরিপাক হয়?

  • 1আলু
  • ডালCorrect Answer
  • 3তেল
  • 4ঘি
ব্যাখ্যা (Explanation)

পাকস্থলীতে (S) পেপসিনের প্রভাবে প্রোটিন/ডাল জাতীয় খাদ্য পরিপাক হয়।

15
15 of 25
hsc-2023

নিচের উদ্দীপকের আলোকে ১৪ ও ১৫নং প্রশ্নের উত্তর দাও: [IMAGE] উদ্দীপকে P অংশটির কাজ— i. রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ ii. সব ধরনের খাদ্যের পরিপাককারী এনজাইম নিঃসরণ iii. খাদ্যের অম্লীয় মাধ্যমকে প্রশমিত করা নিচের কোনটি সঠিক?

  • 1i ও ii
  • 2i ও iii
  • 3ii ও iii
  • i, ii ও iiiCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

যকৃৎ ও অগ্ন্যাশয় গ্লুকোজ মাত্রা বজায় রাখা, এনজাইম ক্ষরণ ও ক্ষারীয় মাধ্যম তৈরিতে অংশ নেয়।

16
16 of 25
hsc-2023

প্যাটেলা অস্থি হলো—

  • 1মেরুদণ্ডের
  • 2করোটির
  • 3অগ্রপদের
  • পশ্চাৎপদেরCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

প্যাটেলা পশ্চাৎপদ বা পায়ের হাঁটুতে অবস্থিত সিসাময়েড অস্থি।

17
17 of 25
hsc-2023

কোন স্নায়ু হাঁচি প্রতিবর্ত ক্রিয়ার উৎস ঘটায়?

  • 1অলফ্যাক্টরি
  • ভেগাসCorrect Answer
  • 3ফ্যাসিয়াল
  • 4অকুলোমোটর
ব্যাখ্যা (Explanation)

ভেগাস স্নায়ু হাঁচি ও কাশি প্রতিবর্তী ক্রিয়ায় সংবেদন পরিচালনা করে।

18
18 of 25
hsc-2023

বাবা ও মায়ের রক্তের গ্রুপ কোনটি হলে তাদের সন্তানদের রক্তের গ্রুপের সাথে কোনোভাবেই মিলবে না?

  • AB ও OCorrect Answer
  • 2AB ও A
  • 3A ও B
  • 4AB ও B
ব্যাখ্যা (Explanation)

AB এবং O মাতা-পিতার ক্রসে সকল সন্তান A অথবা B হবে, কারও রক্ত পিতা-মাতার গ্রুপের সমান হবে না।

19
19 of 25
hsc-2023

কোন প্রাণীর ক্ষেত্রে পুরুষ অপত্য জীবে একটি ক্রোমোজোম কম থাকে?

  • 1মানুষ
  • ঘাসফড়িংCorrect Answer
  • 3মুরগি
  • 4কবুতর
ব্যাখ্যা (Explanation)

ঘাসফড়িংয়ে পুরুষদের লিঙ্গ নির্ধারণ XX-XO পদ্ধতিতে ঘটে, তাই পুরুষে ১টি ক্রোমোজোম কম (XO) থাকে।

20
20 of 25
hsc-2023

শরীরের সবচেয়ে বড় গ্রন্থির নাম কী?

  • যকৃৎCorrect Answer
  • 2অগ্ন্যাশয়
  • 3থাইরয়েড
  • 4পিটুইটারি
ব্যাখ্যা (Explanation)

যকৃৎ মানবদেহের সর্ববৃহৎ অভ্যন্তরীণ অঙ্গ ও গ্রন্থি।

21
21 of 25
hsc-2023

মেন্ডেলের ২য় সূত্রের ক্ষেত্রে কত ধরনের জিনোটাইপ পাওয়া যায়?

  • 1
  • Correct Answer
  • 3১২
  • 4১৬
ব্যাখ্যা (Explanation)

মেন্ডেলের দ্বিসংকর জননে ১৬টি কম্বিনেশনের মধ্যে ৯ ধরনের জিনোটাইপ পাওয়া যায়।

22
22 of 25
hsc-2023

হাইপার টেনশনের কারণ— i. বংশগতীয় বৈশিষ্ট্য ii. অতিরিক্ত চর্বিজাতীয় খাদ্য গ্রহণ iii. ধূমপান ও মদ্যপান নিচের কোনটি সঠিক?

  • 1i ও ii
  • 2i ও iii
  • 3ii ও iii
  • i, ii ও iiiCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

বংশগতি, ফ্যাটি খাবার গ্রহণ ও ধূমপান উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের প্রধান কারণ।

23
23 of 25
hsc-2023

পিত্তরস ক্ষরিত হয় কোন গ্রন্থি থেকে?

  • 1লালাগ্রন্থি
  • 2পাকস্থলি
  • যকৃৎCorrect Answer
  • 4অগ্ন্যাশয়
ব্যাখ্যা (Explanation)

যকৃৎ হতে পিত্তরস তৈরি হয়ে পিত্তথলিতে এসে জমা হয়।

24
24 of 25
hsc-2023

উদ্দীপক দেখে ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও: বুলু এর হৃৎস্পন্দন অনিয়মিতভাবে হয়। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাকে কৃত্রিম ব্যাটারি স্থাপনের পরামর্শ দিলেন। উদ্দীপকে বুলুর হৃৎপিণ্ডের সমস্যা কোন অংশের?

  • SANCorrect Answer
  • 2পারকিনজি তন্তু
  • 3বান্ডল অব হিজ
  • 4কর্ডি টেন্ডিনি
ব্যাখ্যা (Explanation)

প্রাকৃতিক পেসমেকার SAN অকার্যকর হলে কৃত্রিম পেসমেকার স্থাপন করতে হয়।

25
25 of 25
hsc-2023

উদ্দীপক দেখে ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও: বুলু এর হৃৎস্পন্দন অনিয়মিতভাবে হয়। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাকে কৃত্রিম ব্যাটারি স্থাপনের পরামর্শ দিলেন। বুলুর করণীয়— i. আল্ট্রাসাউন্ড না করানো ii. MRI থেকে বিরত থাকা iii. মেটাল ডিটেক্টর এড়িয়ে চলা নিচের কোনটি সঠিক?

  • 1i ও ii
  • 2i ও iii
  • ii ও iiiCorrect Answer
  • 4i, ii ও iii
ব্যাখ্যা (Explanation)

পেসমেকার ব্যবহারকারীদের উচ্চ চুম্বকক্ষেত্রযুক্ত MRI পরীক্ষা এবং মেটাল ডিটেক্টর এড়িয়ে চলা উচিত।

Ready to test your knowledge?

Take this exam in timed Exam Mode with instant scoring or self-paced Practice Mode.