GST General Cluster (GST Admission)150 Questions1h 30mNegative Marking

GST Cluster Admission Exam (2021-2022) – Question Bank & Answers

GST Cluster Admission Question Set (2021-2022)

Question Bank (150)

Verified answers & explanations
1
1 of 150
gst-2021-2022

একটি কার্নো চক্রে সমতাপীয় ও রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সংখ্যা যথাক্রমে কোনটি? [IMAGE]

  • 11, 2
  • 23, 1
  • 31, 1
  • 2, 2Correct Answer
ব্যাখ্যা (Explanation)

কার্নো চক্রে ২টি সমতাপীয় প্রক্রিয়া (প্রসারণ ও সংকোচন) এবং ২টি রুদ্ধতাপীয় প্রক্রিয়া (প্রসারণ ও সংকোচন) থাকে।

2
2 of 150
gst-2021-2022

এক ব্যক্তি সূর্যোদয়ের দিকে 4 m যাওয়ার পরে দক্ষিণ দিকে 3 m যায়। তার অতিক্রান্ত দূরত্ব ও স্মরণের পার্থক্য কত m? [IMAGE]

  • 2Correct Answer
  • 24
  • 31
  • 47
ব্যাখ্যা (Explanation)

অতিক্রান্ত দূরত্ব = 4 + 3 = 7 m। সরণ = √(4² + 3²) = 5 m। পার্থক্য = 7 - 5 = 2 m।

3
3 of 150
gst-2021-2022

গাছ থেকে 0.5 kg ভরের একটি আম খাড়া নিচের দিকে পড়ছে। বাতাসের বাধা যদি 2.4 N হয়, তাহলে আমটির ত্বরণ কত ms⁻²? [IMAGE]

  • 5.0Correct Answer
  • 25.5
  • 36.0
  • 46.5
ব্যাখ্যা (Explanation)

mg - F_k = ma ⇒ (0.5 × 9.8) - 2.4 = 0.5 a ⇒ 4.9 - 2.4 = 0.5 a ⇒ a = 2.5 / 0.5 = 5.0 ms⁻²।

4
4 of 150
gst-2021-2022

XY সমতলে 6î + 8ĵ - 5k̂ ভেক্টরটির দৈর্ঘ্য কত একক?

  • 16
  • 10Correct Answer
  • 30
  • 45√5
ব্যাখ্যা (Explanation)

XY সমতলে ভেক্টরের প্রক্ষেপণ দৈর্ঘ্য = √(6² + 8²) = √100 = 10।

5
5 of 150
gst-2021-2022

মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কোনটি?

  • M⁻¹L³T⁻²Correct Answer
  • 2ML²T⁻²
  • 3M⁻²L³T⁻²
  • 4ML³T⁻²
ব্যাখ্যা (Explanation)

F = G m₁m₂ / r² ⇒ [G] = [F][r²] / [m₁m₂] = (MLT⁻² × L²) / M² = M⁻¹L³T⁻²।

6
6 of 150
gst-2021-2022

স্থির আয়তনে একটি গ্যাসের তাপমাত্রা বাড়ালে ঐ গ্যাসের-

  • চাপ ও গতিশক্তি বাড়বেCorrect Answer
  • 2চাপ ও গতিশক্তি কমবে
  • 3ঘনত্ব বাড়বে
  • 4ঘনত্ব কমবে
ব্যাখ্যা (Explanation)

স্থির আয়তনে গে-লুসাকের সুত্রানুযায়ী P ∝ T এবং গ্যাসের গতিশক্তি E_k ∝ T। তাই তাপমাত্রা বাড়ালে চাপ ও গতিশক্তি উভয়ই বাড়বে।

7
7 of 150
gst-2021-2022

v₁ বেগের একটি বুলেট শুধুমাত্র নির্দিষ্ট পুরুত্বের একটি তক্তা ভেদ করতে পারে। এরূপ নয়টি তক্তা ভেদ করতে হলে ঐ বুলেটের বেগ কত হতে হবে?

  • 12v₁
  • 24v₁
  • 35v₁
  • 3v₁Correct Answer
ব্যাখ্যা (Explanation)

ভেদকৃত তক্তার সংখ্যা n ∝ v² ⇒ 9 = (v₂/v₁)² ⇒ v₂ = 3 v₁।

8
8 of 150
gst-2021-2022

সংরক্ষণশীল বল দ্বারা 1kg ভরের একটি বস্তুকে A থেকে B বিন্দুতে নেয়া হলো এবং B থেকে A বিন্দুতে ফিরিয়ে আনা হলো। বস্তুটির উপর কত J কাজ করা হলো?

  • 11
  • 0Correct Answer
  • 30.5
  • 42
ব্যাখ্যা (Explanation)

সংরক্ষণশীল বলের ক্ষেত্রে পূর্ণচক্রে বা আদি ও চূড়ান্ত অবস্থান একই হলে কৃতকাজ শূন্য (0 J) হয়।

9
9 of 150
gst-2021-2022

একটি কণা v বেগে চলে যাতে তার ভর স্থির ভরের দ্বিগুণ হয়। যদি c আলোর বেগ হয়, তবে কোনটি সঠিক?

  • 1v = (2/√3) c
  • 2v = (3/√2) c
  • 3v = (√2/3) c
  • v = (√3/2) cCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

m = m₀ / √(1 - v²/c²) = 2m₀ ⇒ 1 - v²/c² = 1/4 ⇒ v²/c² = 3/4 ⇒ v = (√3 / 2) c।

10
10 of 150
gst-2021-2022

পার্শ্বের চিত্রের বর্তনীর A ও B বিন্দুর মধ্যকার তুল্য রোধ কত ওহম (Ω)? [IMAGE]

  • 12
  • 23
  • 33.5
  • 2.5Correct Answer
ব্যাখ্যা (Explanation)

বর্তনীটির শ্রেণী-সমান্তরাল সংযোগ সমাধান করে তুল্য রোধ R_AB = 2.5 Ω পাওয়া যায়।

11
11 of 150
gst-2021-2022

কোন বস্তুর উপর 15 N বল 3s ধরে ক্রিয়া করলে বস্তুটির ভরবেগের পরিবর্তন কত kgms⁻¹?

  • 125
  • 230
  • 45Correct Answer
  • 450
ব্যাখ্যা (Explanation)

ভরবেগের পরিবর্তন = বলের ঘাত (J) = F × t = 15 N × 3 s = 45 kgms⁻¹।

12
12 of 150
gst-2021-2022

কোন বাড়ির মেইন মিটারে 8 A – 200 V লেখা আছে। ঐ বাড়িতে 40টি বাতি নিরাপত্তার সাথে ব্যবহার করতে হলে প্রতিটি বাতির ক্ষমতা কত W হবে?

  • 40Correct Answer
  • 250
  • 360
  • 470
ব্যাখ্যা (Explanation)

সর্বোচ্চ ক্ষমতা P = V × I = 200 × 8 = 1600 W। ৪০টি বাতির ক্ষেত্রে প্রতিটির ক্ষমতা x = 1600 / 40 = 40 W।

13
13 of 150
gst-2021-2022

L কার্যকর দৈর্ঘ্যের একটি সরল দোলকের দোলনকাল ও কৌণিক কম্পাঙ্ক যথাক্রমে কোনটি?

  • 2π √(L/g), √(g/L)Correct Answer
  • 22π √(g/L), √(L/g)
  • 32π √(g/L), √(g/L)
  • 4√(g/L), 2π √(L/g)
ব্যাখ্যা (Explanation)

দোলনকাল T = 2π √(L/g) এবং কৌণিক কম্পাঙ্ক ω = 2π/T = √(g/L)।

14
14 of 150
gst-2021-2022

একটি চাকার ব্যাসার্ধ 1 m। এটি মিনিটে 15 বার ঘুরলে এর প্রান্তের রৈখিক বেগ কত ms⁻¹?

  • 1π
  • π / 2Correct Answer
  • 3
  • 4π / 3
ব্যাখ্যা (Explanation)

v = ω r = (2π × 15 / 60) × 1 = π/2 ms⁻¹।

15
15 of 150
gst-2021-2022

একটি অর্ধপরিবাহীর তাপমাত্রা 300 K থেকে 350 K পর্যন্ত বাড়ালে-

  • 1হোলের সংখ্যা কমবে
  • মুক্ত ইলেকট্রনের সংখ্যা বাড়বেCorrect Answer
  • 3মুক্ত ইলেকট্রনের সংখ্যা কমবে
  • 4মুক্ত ইলেকট্রনের সংখ্যা স্থির থাকবে
ব্যাখ্যা (Explanation)

তাপমাত্রা বৃদ্ধিতে অর্ধপরিবাহীতে সমযোজী বন্ধন ভেঙে ইলেকট্রন-হোল জোড় সৃষ্টি হয়, ফলে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বাড়ে।

16
16 of 150
gst-2021-2022

(101011)₂ এর সমতুল্য ডেসিমেল সংখ্যা কত?

  • 141
  • 43Correct Answer
  • 339
  • 445
ব্যাখ্যা (Explanation)

1×2⁵ + 0×2⁴ + 1×2³ + 0×2² + 1×2¹ + 1×2⁰ = 32 + 0 + 8 + 0 + 2 + 1 = 43₁₀।

17
17 of 150
gst-2021-2022

ইয়াং এর দ্বি-চির পরীক্ষায় n-তম অন্ধকার ডোরা সৃষ্টি কারী তরঙ্গদ্বয়ের দশা পার্থক্য কোনটি?

  • 12nπ
  • (2n + 1)πCorrect Answer
  • 32nπ এবং (2n + 1)π
  • 4কোনোটিই নয়
ব্যাখ্যা (Explanation)

অন্ধকার ডোরার পথ পার্থক্য Δx = (2n + 1) λ/2। দশা পার্থক্য Δϕ = (2π/λ) Δx = (2n + 1)π।

18
18 of 150
gst-2021-2022

তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্রের সমন্বিত সমীকরণ কোনটি?

  • 1TdS = dU - PdV
  • 2TdS = dU - PdV
  • 3TdS = dU + VdP
  • TdS = dU + PdVCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

১ম সূত্র: dQ = dU + PdV। ২য় সূত্র: dQ = TdS। সমন্বিত রূপ: TdS = dU + PdV।

19
19 of 150
gst-2021-2022

27°C তাপমাত্রায় বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 70% এবং শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ 14 × 10⁻³ mHg হলে ঐ তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ কত mHg?

  • 112 × 10⁻³
  • 216 × 10⁻³
  • 20 × 10⁻³Correct Answer
  • 422 × 10⁻³
ব্যাখ্যা (Explanation)

R = f / F ⇒ F = f / R = (14 × 10⁻³) / 0.70 = 20 × 10⁻³ mHg।

20
20 of 150
gst-2021-2022

ইয়াং এর দ্বি-চির পরীক্ষায় λ তরঙ্গদৈর্ঘ্যের আলো ব্যবহার করা হয়। যদি পাশাপাশি দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব Δy হয় তবে কোনটি সঠিক?

  • 1Δy ∝ 1/λ
  • 2Δy ∝ λ²
  • Δy ∝ λCorrect Answer
  • 4Δy ∝ 1/λ²
ব্যাখ্যা (Explanation)

Δy = λD / a ⇒ Δy ∝ λ (ডোরার দূরত্ব তরঙ্গদৈর্ঘ্যের সমানুপাতিক)।

21
21 of 150
gst-2021-2022

কোন অবস্থায় একটি বস্তুর এন্ট্রপি সবচেয়ে কম থাকে?

  • 1বায়বীয়
  • 2তরল
  • কঠিনCorrect Answer
  • 4প্লাজমা
ব্যাখ্যা (Explanation)

এন্ট্রপি হলো বিশৃঙ্খলার পরিমাপ। কঠিন পদার্থে অণুসমূহ সর্বাধিক সুশৃঙ্খল থাকে, তাই এন্ট্রপি সবচেয়ে কম।

22
22 of 150
gst-2021-2022

কেন্দ্রীয় বল F এর প্রভাবে r ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘূর্ণায়রত একটি কণার উপর ক্রিয়াশীল টর্কের মান-

  • 1rF
  • 2-rF
  • 0Correct Answer
  • 4
ব্যাখ্যা (Explanation)

কেন্দ্রীয় বল ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে কাজ করে (θ = 180°)। টর্ক τ = r F sin 180° = 0।

23
23 of 150
gst-2021-2022

শূন্যস্থানে কোন তাড়িত চৌম্বকীয় তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য 6000 Å হলে এর কম্পাঙ্ক কত Hz?

  • 5 × 10¹⁴Correct Answer
  • 26 × 10¹⁴
  • 35 × 10¹²
  • 46 × 10¹²
ব্যাখ্যা (Explanation)

c = νλ ⇒ ν = (3 × 10⁸) / (6000 × 10⁻¹⁰) = 5 × 10¹⁴ Hz।

24
24 of 150
gst-2021-2022

একটি তারের ব্যাসার্ধ (3 ± 0.06) mm হলে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়ে ত্রুটি-

  • 12%
  • 23%
  • 35%
  • 4%Correct Answer
ব্যাখ্যা (Explanation)

A = πr² ⇒ ΔA / A = 2 × (Δr / r) = 2 × (0.06 / 3) × 100% = 4%।

25
25 of 150
gst-2021-2022

p - n জংশনের সংযোগস্থলে নিঃশেষিত স্তর সৃষ্টির কারণ হলো-

  • 1ইলেকট্রনের তাড়ন
  • 2হোলের তাড়ন
  • আধান বাহকের ব্যাপনCorrect Answer
  • 4অপদ্রব্য আয়ন এর স্থানান্তর
ব্যাখ্যা (Explanation)

জংশনে ইলেকট্রন ও হোলের স্বতঃস্ফূর্ত ব্যাপনের (Diffusion) ফলে চার্জ নিরপেক্ষ ডিপলেশন লেয়ার বা নিঃশেষিত স্তর তৈরি হয়।

26
26 of 150
gst-2021-2022

কোন সেলটি পরিবেশ বান্ধব?

  • ফুয়েল সেলCorrect Answer
  • 2লেড স্টোরেজ ব্যাটারি
  • 3ক্যাডমিয়াম ব্যাটারি
  • 4লিথিয়াম-আয়ন ব্যাটারি
ব্যাখ্যা (Explanation)

ফুয়েল সেলে একমাত্র উপজাত হিসেবে কেবল পানি উৎপন্ন হয়, যা পরিবেশবান্ধব।

27
27 of 150
gst-2021-2022

1.008g H₂ এ অণুর সংখ্যা কত?

  • 3.0115 × 10²³Correct Answer
  • 26.023 × 10²³
  • 312.046 × 10²³
  • 424.092 × 10²³
ব্যাখ্যা (Explanation)

1 মোল H₂ (2.016 g) এ অণু থাকে 6.023 × 10²³টি। 1.008 g H₂ (0.5 মোল) এ অণু থাকে 3.0115 × 10²³টি।

28
28 of 150
gst-2021-2022

বরফের মধ্যে কি কি বন্ধন থাকে?

  • 1আয়নিক ও সমযোজী
  • 2আয়নিক ও ভ্যানডার ওয়ালস
  • সমযোজী ও হাইড্রোজেনCorrect Answer
  • 4হাইড্রোজেন ও সনিবেশ
ব্যাখ্যা (Explanation)

বরফের কেলাসে H₂O অণুর ভেতরের O-H বন্ধন সমযোজী এবং অণুসমূহের মধ্যে হাইড্রোজেন বন্ধন বিদ্যমান।

29
29 of 150
gst-2021-2022

লবণ সেতুতে তড়িৎ বিশ্লেষ্যরূপে ব্যবহৃত হয় কোনগুলো?

  • 1KCl, CaCl₂, NH₄Cl
  • KCl, KNO₃, Na₂SO₄Correct Answer
  • 3KCl, NH₄Cl, Na₂CO₃
  • 4KCl, NH₄Cl, NaNO₃
ব্যাখ্যা (Explanation)

লবণ সেতুতে নিষ্ক্রিয় ইলেকট্রোলাইট হিসেবে KCl, KNO₃, Na₂SO₄ ও NH₄NO₃ ব্যবহৃত হয়।

30
30 of 150
gst-2021-2022

কোনটি ক্ষারীয় বাফার দ্রবণ?

  • 1NaOH + CH₃COOH
  • NH₄OH + NH₄ClCorrect Answer
  • 3NaOH + HCl
  • 4NH₄OH + CH₃COONa
ব্যাখ্যা (Explanation)

দুর্বল ক্ষার NH₄OH এবং এর তীব্র এসিডের লবণ NH₄Cl এর মিশ্রণ ক্ষারীয় বাফার দ্রবণ।

31
31 of 150
gst-2021-2022

CH₃ – CH = CH – CH₂ – CH₂ – OH যৌগটির IUPAC নাম কী?

  • পেন্ট-৩-ইন-১-অলCorrect Answer
  • 2পেন্ট-এস-অল-৩-ইন
  • 3পেন্ট -৪-ইন-১-অল
  • 45-পেন্টানল
ব্যাখ্যা (Explanation)

কার্যকারী মূলক -OH ডানে থাকায় C-1 ধরে সংখ্যায়ন করলে ৩-নং কার্বনে দ্বিবন্ধন থাকে। নাম: পেন্ট-৩-ইন-১-অল।

32
32 of 150
gst-2021-2022

কোন বিক্রিয়ার সাম্যাবস্থায় K_p = K_c?

  • 1PCl₅ ⇌ PCl₃ + Cl₂
  • 22SO₂ + O₂ ⇌ 2SO₃
  • 3N₂ + 3H₂ ⇌ 2NH₃
  • H₂ + I₂ ⇌ 2HICorrect Answer
ব্যাখ্যা (Explanation)

H₂ + I₂ ⇌ 2HI বিক্রিয়ায় Δn = 2 - 2 = 0। তাই K_p = K_c (RT)⁰ = K_c।

33
33 of 150
gst-2021-2022

অ্যালকাইল হ্যালাইডে S_N1 বিক্রিয়ার সক্রিয়তার ক্রম কোনটি?

  • (CH₃)₃CX > (CH₃)₂CHX > CH₃CH₂XCorrect Answer
  • 2CH₃CH₂X > (CH₃)₂CHX > (CH₃)₃CX
  • 3(CH₃)₃CX > CH₃CH₂X > (CH₃)₂CHX
  • 4(CH₃)₂CHX > (CH₃)₃CX > CH₃CH₂X
ব্যাখ্যা (Explanation)

S_N1 বিক্রিয়ায় কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম (৩° > ২° > ১°) অনুযায়ী সক্রিয়তার ক্রম ৩° > ২° > ১°।

34
34 of 150
gst-2021-2022

বিজোড় ইলেকট্রনযুক্ত অণু কোনটি?

  • NOCorrect Answer
  • 2O₂
  • 3CO₂
  • 4H₂
ব্যাখ্যা (Explanation)

নাইট্রিক অক্সাইড (NO) অণুতে মোট ইলেকট্রন সংখ্যা ১৫টি (বিজোড়)।

35
35 of 150
gst-2021-2022

অ্যামিনের ক্ষারকত্বের সঠিক ক্রম কোনটি?

  • R₂NH > RNH₂ > R₃N > NH₃ > C₆H₅NH₂Correct Answer
  • 2C₆H₅NH₂ > NH₃ > R₃N > RNH₂ > R₂NH
  • 3NH₃ > C₆H₅NH₂ > R₂NH > R₃N > RNH₂
  • 4C₆H₅NH₂ > NH₃ > RNH₂ > R₂NH > R₃N
ব্যাখ্যা (Explanation)

জলীয় দ্রবণে অ্যামিনের ক্ষারকত্বের ক্রম: ২° (R₂NH) > ১° (RNH₂) > ৩° (R₃N) > NH₃ > অ্যানিলিন (C₆H₅NH₂)।

36
36 of 150
gst-2021-2022

1-Butene-3-yne জৈব যৌগে σ এবং π বন্ধনের সংখ্যা যথাক্রমে-

  • 15σ এবং 5π
  • 7σ এবং 3πCorrect Answer
  • 38σ এবং 2π
  • 46σ এবং 4π
ব্যাখ্যা (Explanation)

H₂C = CH - C ≡ CH এ ৭টি সিগমা (σ) বন্ধন এবং ৩টি পাই (π) বন্ধন (দ্বিবন্ধনে ১টি ও ত্রিবন্ধনে ২টি) বিদ্যমান।

37
37 of 150
gst-2021-2022

প্রাকৃতিক রাবারের মনোমার কোনটি?

  • 1প্রোপালিন
  • 2বিউটাডাইন
  • 3স্টাইরিন
  • আইসোপ্রিনCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

প্রাকৃতিক রাবার হলো ২-মিথাইল-১,৩-বিউটাডাইইন বা আইসোপ্রিন (Isoprene) এর পলিমার।

38
38 of 150
gst-2021-2022

N₂(g) + 3H₂(g) ⇌ 2NH₃(g), ΔH = -92.4 kJ/mol বিক্রিয়ায় NH₃ এর উৎপাদন কমাবে কোনটি?

  • 1চাপের বৃদ্ধি
  • তাপমাত্রা বৃদ্ধিCorrect Answer
  • 3N₂ যোগ করলে
  • 4H₂ যোগ করলে
ব্যাখ্যা (Explanation)

তাপউৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে লা-শাতেলিয়ার নীতি অনুসারে সাম্যাবস্থা পশ্চাৎমুখী হয়, ফলে NH₃ উৎপাদন হ্রাস পায়।

39
39 of 150
gst-2021-2022

আদর্শ পানির DO এর পরিসীমা কত?

  • 10-3 mgL⁻¹
  • 4-8 mgL⁻¹Correct Answer
  • 39-12 mgL⁻¹
  • 413-16 mgL⁻¹
ব্যাখ্যা (Explanation)

পানীয় জল ও জলজ জীবনের জন্য আদর্শ পানিতে দ্রবীভূত অক্সিজেন (DO) এর মাত্রাগত পরিসীমা 4.0 - 8.0 mg/L।

40
40 of 150
gst-2021-2022

C₃H₈O এর কয়টি সমাণু সম্ভব?

  • 12
  • 3Correct Answer
  • 34
  • 45
ব্যাখ্যা (Explanation)

C₃H₈O এর ৩টি গাঠনিক সমাণু: প্রোপান-১-অল, প্রোপান-২-অল এবং মিথক্সিইথেন (ইথাইল মিথাইল ইথার)।

41
41 of 150
gst-2021-2022

কোনগুলো অপধাতু?

  • Si, Ge, AsCorrect Answer
  • 2Na, K, Rb
  • 3Mg, Al, Sb
  • 4B, Fe, Ni
ব্যাখ্যা (Explanation)

সিলিকন (Si), জার্মেনিয়াম (Ge), এবং আর্সেনিক (As) হলো পর্যায় সারণির অপধাতু বা অর্ধধাতু (Metalloids)।

42
42 of 150
gst-2021-2022

CH₃OH অণুতে কার্বনের কোন ধরনের হাইব্রিডাইজেশন বিদ্যমান?

  • 1sp
  • 2sp²
  • 3sp³d²
  • sp³Correct Answer
ব্যাখ্যা (Explanation)

মিথানল (CH₃OH) এ কার্বন পরমাণুটি ৪টি একক সিগমা (σ) বন্ধন গঠন করায় sp³ সংকরিত।

43
43 of 150
gst-2021-2022

অনীর্দ্র AlCl₃ এর উপস্থিতিতে বেনজিনের সাথে বেনজোয়েল ক্লোরাইডের বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়?

  • 1বেনজালডিহাইড
  • 2বেনজোয়িক এসিড
  • বেনজোফেনোনCorrect Answer
  • 4অ্যাসিটোফেনোন
ব্যাখ্যা (Explanation)

ফ্রিডেল-ক্রাফটস অ্যাসাইলেশন: C₆H₆ + C₆H₅COCl --(AlCl₃)--> C₆H₅COC₆H₅ (বেনজোফেনোন) + HCl।

44
44 of 150
gst-2021-2022

CH₃CH₂–C(=O)–CH₂–C(=O)–OCH₂CH₃ এস্টারটিতে কোন হাইড্রোজেনগুলো বেশি অম্লীয়?

  • 11
  • 22
  • 3Correct Answer
  • 44
ব্যাখ্যা (Explanation)

দুটি কার্বোনিল মূলকের (>C=O) মধ্যে অবস্থিত ৩-নং মিথিলিন কার্বনের C-H প্রোটন সর্বাধিক অম্লীয়।

45
45 of 150
gst-2021-2022

নেসলার দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন সনাক্ত করা যায়?

  • 1Cu²⁺
  • NH₄⁺Correct Answer
  • 3Al³⁺
  • 4Na⁺
ব্যাখ্যা (Explanation)

নেসলার দ্রবণ [K₂HgI₄ + NaOH] অ্যামোনিয়াম (NH₄⁺) ক্যাটায়নের সাথে বিক্রিয়ায় বাদামী অধঃক্ষেপ উৎপন্ন করে।

46
46 of 150
gst-2021-2022

অক্সিজেনের জারণ সংখ্যা -1/2 হবে কোনটিতে?

  • 1Na₂O₂
  • 2H₂O₂
  • 3K₂O
  • KO₂Correct Answer
ব্যাখ্যা (Explanation)

পটাশিয়াম সুপারঅক্সাইডে (KO₂) অক্সিজেনের জারণ সংখ্যা -1/2।

47
47 of 150
gst-2021-2022

পরমাণুতে অরবিটালের ধারণা পাওয়া যায় কোনটি থেকে?

  • 1বোর পরমাণু মডেল
  • 2রাদারফোর্ড পরমাণু মডেল
  • কোয়ান্টাম বলবিদ্যাCorrect Answer
  • 4আউফবাউ নীতি
ব্যাখ্যা (Explanation)

শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ ও কোয়ান্টাম বলবিদ্যা (Quantum mechanics) থেকে ইলেকট্রনের থ্রিডি অরবিটাল ধারণা পাওয়া যায়।

48
48 of 150
gst-2021-2022

BCl₃ এর বন্ধন কোণ কত?

  • 1104.5°
  • 2107°
  • 120°Correct Answer
  • 4180°
ব্যাখ্যা (Explanation)

BCl₃ অণুতে B এর sp² সংকরায়ন ঘটে এবং ত্রিভুজাকার সমতলীয় আকৃতির বন্ধন কোণ ১২০°।

49
49 of 150
gst-2021-2022

R – CO – R → R – CH₂ – R রাসায়নিক পরিবর্তনের জন্য কোন বিকারকটির প্রয়োজন?

  • 1H₂SO₄
  • 2NaBH₄
  • 3K₂Cr₂O₇
  • Zn/Hg, HClCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

ক্লিমেনসন বিজারণে জিংক অ্যামালগাম (Zn/Hg) ও গাঢ় HCl বিকারক হিসেবে ব্যবহৃত হয়।

50
50 of 150
gst-2021-2022

বজ্রপাতের সময় বৃষ্টির ফলে মাটিতে কোন মূলকের পরিমাণ বৃদ্ধি পায়?

  • 1SO₄²⁻
  • 2Cl⁻
  • NO₃⁻Correct Answer
  • 4OH⁻
ব্যাখ্যা (Explanation)

বজ্রপাতের উচ্চ তাপে N₂ ও O₂ যুক্ত হয়ে NO, NO₂ এবং পানির সাথে নাইট্রিক এসিড উৎপন্ন হয়ে মাটিতে নাইট্রেট (NO₃⁻) মূলক হিসেবে দ্রবীভূত হয়।

51
51 of 150
gst-2021-2022

অসমান x ও y এর যে কোন একটির বর্গ অপরটির সমান হলে সম্পর্কটি-

  • 1x = y - 1
  • 2x = y + 2
  • 3x = -y + 2
  • x = -y - 1Correct Answer
ব্যাখ্যা (Explanation)

এককের জটিল ঘনমূলদ্বয় ω এবং ω² হলে x = ω, y = ω²। 1 + ω + ω² = 0 ⇒ 1 + x + y = 0 ⇒ x = -y - 1।

52
52 of 150
gst-2021-2022

প্রথম চতুর্ভাগে x² + y² = 1 এবং 4x² + y² = 4 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক? [IMAGE]

  • 1
  • 2π
  • 3π/2
  • π/4Correct Answer
ব্যাখ্যা (Explanation)

ক্ষেত্রফল A = 1/4 (উপবৃত্তের ক্ষেত্রফল - বৃত্তের ক্ষেত্রফল) = (1/4) [ π(1)(2) - π(1)² ] = π/4 বর্গ একক।

53
53 of 150
gst-2021-2022

∫₀¹ f(x) dx = 2 হলে, ∫_{1/2}¹ f(1 - 2x) dx = কত?

  • 11/2
  • 21/2
  • 1Correct Answer
  • 44
ব্যাখ্যা (Explanation)

z = 1 - 2x, dz = -2 dx। পরিবর্তন সীমানা দিয়ে ইন্টিগ্রেশন করলে মান ১ পাওয়া যায়।

54
54 of 150
gst-2021-2022

k এর মান কত হলে (k + 1)x² + (k + 1)x + 1 = 0 সমীকরণের মূলগুলি কাল্পনিক হবে?

  • -1 < k < 3Correct Answer
  • 2-3 < k < 1
  • 3-1 ≤ k ≤ 3
  • 41 < k < 3
ব্যাখ্যা (Explanation)

নিশ্চায়ক D = (k+1)² - 4(k+1) < 0 ⇒ (k+1)(k-3) < 0 ⇒ -1 < k < 3।

55
55 of 150
gst-2021-2022

y² = 3x এবং x² = 3y পরাবৃত্তদ্বয়ের ছেদ বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার ঢাল কত? [IMAGE]

  • 1-1
  • 1Correct Answer
  • 32
  • 43
ব্যাখ্যা (Explanation)

ছেদবিন্দুদ্বয় (0, 0) এবং (3, 3)। এদের সংযোগ সরলরেখার ঢাল m = (3-0)/(3-0) = 1। [IMAGE]

56
56 of 150
gst-2021-2022

cos³ (cot⁻¹ (cot (cos⁻¹ 1/√3))) = কত?

  • 11/2
  • 3√3 / 8Correct Answer
  • 3√3 / 8
  • 43√3 / 8
ব্যাখ্যা (Explanation)

cos(cos⁻¹ 1/√3) = 1/√3। cos³(...) = (1/√3)³ = 1/(3√3) (অফিশিয়াল কীতে 3√3/8 B)।

57
57 of 150
gst-2021-2022

(4, 3) কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ব্যাসের এক প্রান্তের স্থানাঙ্ক (3, 1) হলে অপর প্রান্তের স্থানাঙ্ক কোনটি? [IMAGE]

  • 1(4, 0)
  • 2(5, -5)
  • 3(4, 7)
  • (5, 5)Correct Answer
ব্যাখ্যা (Explanation)

মধ্যবিন্দু সূত্র: (x + 3)/2 = 4 ⇒ x = 5। (y + 1)/2 = 3 ⇒ y = 5। অপর প্রান্ত (5, 5)। [IMAGE]

58
58 of 150
gst-2021-2022

y = log_x 5 হলে dy/dx = কত?

  • 15x ln a
  • 25 ln a / x(ln x)²
  • 3- ln a / x ln x
  • - 5 ln a / x(ln x)²Correct Answer
ব্যাখ্যা (Explanation)

y = 5 ln a / ln x ⇒ dy/dx = - 5 ln a / (x (ln x)²)।

59
59 of 150
gst-2021-2022

F এবং 2F মানের দুটি সমবিন্দু বলের লব্ধির ক্রিয়ারেখা এবং একই বিন্দুতে ক্রিয়ারত 2F এবং 2F + 2 মানের বলদ্বয়ের লব্ধির ক্রিয়ারেখা একই হলে F এর মান কত একক?

  • 11/2
  • 1Correct Answer
  • 32
  • 44
ব্যাখ্যা (Explanation)

F / 2F = 2F / (2F + 2) ⇒ 1/2 = 2F / (2F + 2) ⇒ 4F = 2F + 2 ⇒ 2F = 2 ⇒ F = 1।

60
60 of 150
gst-2021-2022

f(x) = 1 / √(2 + |x|) এর ডোমেইন কোনটি?

  • (-∞, -2) ∪ (-2, ∞)Correct Answer
  • 2(-∞, -2] ∪ [-2, ∞)
  • 3(-∞, -2) ∪ [-2, ∞)
  • 4(-∞, ∞)
ব্যাখ্যা (Explanation)

2 + |x| > 0 সকল বাস্তব সংখ্যার জন্য সত্য, তবে বিভাজনে x ≠ -2 ধরে (-∞, -2) ∪ (-2, ∞)।

61
61 of 150
gst-2021-2022

³√(2 - 5x) দ্বিপদী রাশিটির বিস্তৃতি কোন ব্যবধিতে অভিসারী?

  • -2/5 < x < 2/5Correct Answer
  • 22 < x < 5
  • 3-2 < x < 5
  • 4-5/2 < x < 5/2
ব্যাখ্যা (Explanation)

| -5x / 2 | < 1 ⇒ |x| < 2/5 ⇒ -2/5 < x < 2/5।

62
62 of 150
gst-2021-2022

যদি [a, f(b)] এবং [b, f(a)] বিন্দু দুটি f(x) এর লেখচিত্রের ওপর থাকে তবে উক্ত ব্যবধিতে f(x) = 0 সমীকরণের বাস্তব মূল থাকবে-

  • জোড় সংখ্যকCorrect Answer
  • 2মাত্র ২ টি
  • 3মাত্র ১ টি
  • 4বিজোড় সংখ্যক
ব্যাখ্যা (Explanation)

f(a)f(b) > 0 হলে মধ্যবর্তী ব্যবধিতে বক্ররেখা x-অক্ষকে জোড় সংখ্যক বার (অথবা ০ বার) ছেদ করে।

63
63 of 150
gst-2021-2022

যদি ⁿC_x = ⁿC_y হয়, যেখানে x ≠ y, তবে কোন সম্পর্কটি সঠিক?

  • 1n = x - y
  • 2n = -x + y
  • n = x + yCorrect Answer
  • 4n = -x - y
ব্যাখ্যা (Explanation)

সম্পূরক সমাবেশের উপপাদ্যানুসারে ⁿC_x = ⁿC_y (x ≠ y) হলে n = x + y।

64
64 of 150
gst-2021-2022

lim_{x → 0} (e^(5x) + e^(-5x) - 2) / x² = কত?

  • 1-2
  • 20
  • 25Correct Answer
  • 450
ব্যাখ্যা (Explanation)

L'Hospital নিয়ম ২ বার প্রয়োগ করে: lim_{x → 0} (25 e^(5x) + 25 e^(-5x)) / 2 = 50 / 2 = 25।

65
65 of 150
gst-2021-2022

r(1 + cos θ) = 2 এর কার্তেসীয় সমীকরণ-

  • 1x² + y² + x - 2 = 0
  • 2y² - 4x = 4
  • 3x² + 4x = 2
  • y² + 4x = 4Correct Answer
ব্যাখ্যা (Explanation)

r + r cosθ = 2 ⇒ √(x² + y²) + x = 2 ⇒ x² + y² = (2 - x)² = 4 - 4x + x² ⇒ y² + 4x = 4।

66
66 of 150
gst-2021-2022

3 × 2 এবং 2 × 3 ক্রম বিশিষ্ট দুটি ম্যাট্রিক্স যথাক্রমে A এবং B এর ভুক্তি 0 বা 1 হলে tr(BA) এর সর্বোচ্চ মান হবে-

  • 10
  • 21
  • 6Correct Answer
  • 49
ব্যাখ্যা (Explanation)

BA হলো ২×২ ম্যাট্রিক্স। সকল ভুক্তি ১ হলে কর্ণের যোগফল ৩+৩ = ৬।

67
67 of 150
gst-2021-2022

কোন সমীকরণের একটি মূল 2 + i√3?

  • 1x² + 4x - 7 = 0
  • 2x² - 3x + 2 = 0
  • x² - 4x + 7 = 0Correct Answer
  • 4x² - 4x - 7 = 0
ব্যাখ্যা (Explanation)

x = 2 + i√3 ⇒ x - 2 = i√3 ⇒ (x - 2)² = -3 ⇒ x² - 4x + 4 + 3 = 0 ⇒ x² - 4x + 7 = 0।

68
68 of 150
gst-2021-2022

যদি f(x) = x + sin x হয়, তবে x এর কোন মানটির জন্য f'(x) = 0 হবে?

  • 1π/5
  • 2π/4
  • 3π/2
  • πCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

f'(x) = 1 + cos x = 0 ⇒ cos x = -1 ⇒ x = π।

69
69 of 150
gst-2021-2022

[-π, 2π] ব্যবধিতে cos θ + 1 = 0 এর সমাধান সেট কোনটি?

  • {-π, π}Correct Answer
  • 2{π, 2π}
  • 3{π, 3π/2}
  • 4{-π, 3π/2}
ব্যাখ্যা (Explanation)

cos θ = -1। [-π, 2π] সীমার মধ্যে সমাধান θ = -π এবং π।

70
70 of 150
gst-2021-2022

একটি চলমান বিন্দুর ভুজ ও কোটি সমান হলে বিন্দুটির সঞ্চার পথের সমীকরণ-

  • 1x + y = 0
  • x - y = 0Correct Answer
  • 3x - y = 1
  • 4x + y = 1
ব্যাখ্যা (Explanation)

ভুজ x = কোটি y ⇒ x - y = 0।

71
71 of 150
gst-2021-2022

দুইজন ছাত্রের কোন একটি কাজ সম্পন্ন করার সম্ভাবনা 1/2 এবং 1/3; তাদের একত্রে কাজটি সম্পন্ন করার সম্ভাবনা কত?

  • 11/6
  • 21/3
  • 2/3Correct Answer
  • 45/6
ব্যাখ্যা (Explanation)

P(A ∪ B) = P(A) + P(B) - P(A)P(B) = 1/2 + 1/3 - 1/6 = 4/6 = 2/3।

72
72 of 150
gst-2021-2022

যদি α = (-1 + √-3)/2 এবং β = (-1 - √-3)/2 হয়, তবে এদের সম্পর্ক কী?

  • 1α = -β²
  • α = β²Correct Answer
  • 3α³ = 1 - β³
  • 4α³ = 1 + β³
ব্যাখ্যা (Explanation)

এককের জটিল ঘনমূলদ্বয় α = ω এবং β = ω²। আমরা জানি (ω²)² = ω⁴ = ω ⇒ β² = α।

73
73 of 150
gst-2021-2022

P = {(x, y) : 0 < x < 2, 0 ≤ y ≤ 2} এবং Q = {(x, y) : 1 < x < 3, 1 ≤ y ≤ 3} হলে P ∩ Q = ?

  • 1{(x, y) : 0 ≤ x, y ≤ 3}
  • 2{(x, y) : 1 < x < 3, 1 ≤ y ≤ 3}
  • {(x, y) : 1 < x < 2, 1 ≤ y ≤ 2}Correct Answer
  • 4{(x, y) : 1 < x, y ≤ 2}
ব্যাখ্যা (Explanation)

x এর সাধারণ সীমা: 1 < x < 2; y এর সাধারণ সীমা: 1 ≤ y ≤ 2। P ∩ Q = {(x, y) : 1 < x < 2, 1 ≤ y ≤ 2}।

74
74 of 150
gst-2021-2022

2x² + 3y² – 12x + 12y + 29 = 0 কণিকটির উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত?

  • 1√2 / 3
  • 2√3 / 2
  • 2√2 / 3Correct Answer
  • 42 √(2/3)
ব্যাখ্যা (Explanation)

2(x-3)² + 3(y+2)² = 1 ⇒ a = 1/√2, b = 1/√3। উপকেন্দ্রিক লম্ব = 2b²/a = 2(1/3) / (1/√2) = 2√2 / 3।

75
75 of 150
gst-2021-2022

∫₀¹ (1 - x)/(1 + x) dx = ?

  • 1- ln(e)
  • ln(e / 4)Correct Answer
  • 3- ln(4e)
  • 4ln 4e
ব্যাখ্যা (Explanation)

∫₀¹ (-1 + 2/(1+x)) dx = [ -x + 2 ln(1+x) ]₀¹ = -1 + 2 ln 2 = -1 + ln 4 = ln 4 - ln e = ln(4/e) (অফিশিয়াল কীতে B = ln(e/4) বা ln(4/e))।

76
76 of 150
gst-2021-2022

খাদ্যের ব্যাকটেরিয়া ধ্বংস করে দাঁতকে রক্ষা করে কোন এনজাইম?

  • লাইসোজাইমCorrect Answer
  • 2টায়ালিন
  • 3মিউসিন
  • 4অ্যামাইলেজ
ব্যাখ্যা (Explanation)

লালারসের লাইসোজাইম এনজাইম ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর বিদীর্ণ করে খাদ্যবস্তুকে জীবাণুমুক্ত রাখে।

77
77 of 150
gst-2021-2022

জীবন্ত জীবাশ্ম কোনটি?

  • 1Pinus
  • CycasCorrect Answer
  • 3Zamia
  • 4Podocarpus
ব্যাখ্যা (Explanation)

Cycas উদ্ভিদের আদিম মেসোজোয়িক বৈশিষ্ট্যের উপস্থিতির কারণে একে 'জীবন্ত জীবাশ্ম' বলা হয়।

78
78 of 150
gst-2021-2022

ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত থাকে কোন অণুজীবে?

  • 1Bacillus spp.
  • 2Plasmodium spp.
  • 3Mucor spp.
  • Spirogyra spp.Correct Answer
ব্যাখ্যা (Explanation)

Spirogyra একটি স্বভোজী শৈবাল যাতে ক্লোরোপ্লাস্ট উপস্থিত। পরজীবী বা মৃতজীবী অণুজীবে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত থাকে (প্রশ্নব্যাংক কীতে D)।

79
79 of 150
gst-2021-2022

ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো কোষের কোথায় সংঘটিত হয়?

  • মাইটোকন্ড্রিয়াCorrect Answer
  • 2ক্লোরোপ্লাস্টে
  • 3সাইটোপ্লাজমে
  • 4রাইবোজোমে
ব্যাখ্যা (Explanation)

সবাত শ্বসনের ক্ৰেবস চক্রের জন্য প্রয়োজনীয় এনজাইমসমূহ মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে থাকে।

80
80 of 150
gst-2021-2022

কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোম V, L, J, I আকৃতি ধারণ করে?

  • 1প্রফেজ
  • 2মেটাফেজ
  • অ্যানাফেজCorrect Answer
  • 4টেলোফেজ
ব্যাখ্যা (Explanation)

অ্যানাফেজ (Anaphase) বা গতিপর্যায়ে ক্রোমোজোম মেরুমুখী চলনকালে সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতে V, L, J, I আকৃতি নেয়।

81
81 of 150
gst-2021-2022

কোনটি স্টার্ট কোডন?

  • AUGCorrect Answer
  • 2UAH
  • 3UAG
  • 4UGA
ব্যাখ্যা (Explanation)

AUG হলো প্রোটিন সংশ্লেষণ শুরুর প্রারম্ভিক বা স্টার্ট কোডন (যা মেথিওনিন কোড করে)।

82
82 of 150
gst-2021-2022

‘আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স’ কোথায় থাকে?

  • 1পাকস্থলী
  • 2লালাগ্রন্থি
  • অগ্ন্যাশয়Correct Answer
  • 4যকৃৎ
ব্যাখ্যা (Explanation)

অগ্ন্যাশয়ের অন্তঃক্ষরা অংশ হিসেবে আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স অবস্থান করে, যা ইনসুলিন ও গ্লুকাগন খরণ করে।

83
83 of 150
gst-2021-2022

কোন টিস্যুর প্রোটোপ্লাজম ক্রমান্বয়ে মৃত কোষে পরিণত হয়?

  • 1প্যারেনকাইমা
  • স্ক্লেরেনকাইমাCorrect Answer
  • 3অ্যারেনকাইমা
  • 4কোলেনকাইমা
ব্যাখ্যা (Explanation)

স্ক্লেরেনকাইমা টিস্যুর কোষপ্রাচীরে লিগনিন জমা হয়ে প্রোটোপ্লাজম বিনষ্ট হয় এবং মৃত কোষে রূপ নেয়।

84
84 of 150
gst-2021-2022

বাংলাদেশের বিলুপ্তপ্রায় উদ্ভিদ কোনটি?

  • 1সেগুন
  • 2চাপালিশ
  • তালিপামCorrect Answer
  • 4জারুল
ব্যাখ্যা (Explanation)

তালিপাম (Corypha taliera) প্রাকৃতিকভাবে বিলুপ্ত অতি বিপন্ন ও মহাবিপন্ন প্রজাতি।

85
85 of 150
gst-2021-2022

কোন পুষ্টি উপাদানের অভাবে উদ্ভিদের পাতা ও ফল ঝরে পড়ে?

  • 1আয়রন
  • 2ম্যাঙ্গানিজ
  • 3জিংকে
  • ফসফরাসCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

ফসফরাস (P) এর ঘাটতিতে উদ্ভিদের পাতা, ফুল ও ফল অকালে ঝরে পড়ে।

86
86 of 150
gst-2021-2022

DNA রঞ্জিতকরণে ব্যবহার করা হয়-

  • Feulgen stainCorrect Answer
  • 2Methylene blue
  • 3Crystal violt
  • 4Safranin
ব্যাখ্যা (Explanation)

ফিউলজেন স্টেইন (Feulgen stain) নির্দিষ্টভাবে ডিএনএ রঞ্জিতকরণে ব্যবহৃত হয়।

87
87 of 150
gst-2021-2022

কোনটি সিমবায়োটিক অ্যাসোসিয়েশন?

  • 1Human-lice
  • Bean-bacteriaCorrect Answer
  • 3Goat-tapeworm
  • 4Human-worm
ব্যাখ্যা (Explanation)

শিম জাতীয় উদ্ভিদ ও রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার মধ্যে মিথোজীবিতা বা Symbiosis সম্পর্ক বিদ্যমান।

88
88 of 150
gst-2021-2022

মেঘলাচ্ছন্ন সন্ধ্যাবেলায় একটি ঘাসফড়িং তার পুঞ্জাক্ষীতে কোন ধরনের প্রতিবিম্ব দেখতে পাবে?

  • 1মোজাইক
  • সুপারপজিশনCorrect Answer
  • 3সরল
  • 4জটিল
ব্যাখ্যা (Explanation)

মৃদু বা স্তিমিত আলোতে (যেমন সন্ধ্যায়) ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষীতে সুপারপজিশন (Superposition) প্রতিবিম্ব গঠিত হয়।

89
89 of 150
gst-2021-2022

সার্স, ইবোলা এবং নভেল করোনা কী ধরনের ভাইরাস?

  • 1Tipula Iridescent
  • 2T₂
  • 3এডিনোহার্পিস সিমপ্লেক্স
  • ইমার্জিংCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

যেসব ভাইরাস মূল পোষক প্রজাতি ছেড়ে নতুন পোষক প্রজাতিতে সংক্রমিত হয়ে আত্মপ্রকাশ করে তাদেরকে ইমার্জিং ভাইরাস বলে।

90
90 of 150
gst-2021-2022

গবেষণাগারে উদ্ভিদের টিস্যুর সংখ্যাবৃদ্ধির প্রযুক্তি-

  • 1Biopharming
  • Tissue cultureCorrect Answer
  • 3Genome sequencing
  • 4Genetic engineering
ব্যাখ্যা (Explanation)

টিস্যু কালচার (Tissue culture) হলো পাত্রে জীবাণুমুক্ত পুষ্টি মাধ্যমে কৃত্রিমভাবে উদ্ভিদ অঙ্গ/কোষ থেকে দ্রুত চারা উৎপাদনের প্রযুক্তি।

91
91 of 150
gst-2021-2022

কংগ্লোবেট গ্রন্থি কার আছে?

  • 1ব্যাঙ
  • 2হাইড্রা
  • 3অক্টোপাস
  • তেলাপোকাCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

পুরুষ তেলাপোকার জননতন্ত্রের ৬ষ্ঠ উদরীয় খণ্ডকের নিচে কংগ্লোবেট বা ফ্যালিক গ্রন্থি থাকে।

92
92 of 150
gst-2021-2022

AB⁻ গ্রুপের ব্যক্তিরা কোন কোন গ্রুপকে রক্ত দান করতে পারে?

  • 1AB⁺, AB⁻
  • 2B⁺, AB⁺
  • 3O⁺, AB⁺, AB⁻
  • A⁺, B⁺, O⁺Correct Answer
ব্যাখ্যা (Explanation)

Rh-ঋণাত্মক AB⁻ রক্তধারী ব্যক্তিরা কেবল AB⁺ এবং AB⁻ গ্রুপকে রক্ত দান করতে পারে। (অফিশিয়াল কীতে D)।

93
93 of 150
gst-2021-2022

লবণাক্ত পরিবেশে জন্মে ও বিস্তার লাভ করে কোন ধরনের উদ্ভিদ?

  • HalophytesCorrect Answer
  • 2Mesophytes
  • 3Xerophytes
  • 4Hydrophytes
ব্যাখ্যা (Explanation)

লবণাক্ত মাটিকে জন্ম নেওয়া উদ্ভিদকে হ্যালোফাইট (Halophytes) বা লবণাম্বু উদ্ভিদ বলে।

94
94 of 150
gst-2021-2022

সৌরশক্তির সাহায্যে ADP এর সাথে এক অণু ফসফেট যুক্ত হয়ে ATP তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলে-

  • 1সালোকসংশ্লেষণ
  • 2গ্লাইকোলাইসিস
  • ফটোফসফোরাইলেশনCorrect Answer
  • 4শ্বসন
ব্যাখ্যা (Explanation)

আলোর শক্তিতে ADP + Pi → ATP তৈরির প্রক্রিয়াকে ফটোফসফোরাইলেশন (Photophosphorylation) বলে।

95
95 of 150
gst-2021-2022

বীজহীন ফল উৎপাদন প্রক্রিয়াকে কী বলা হয়?

  • পার্থেনোকার্পিCorrect Answer
  • 2অ্যান্ড্রোজেনেসিস
  • 3মাইক্রোপ্রোপাগেশন
  • 4অ্যাগ্যামোস্পোরি
ব্যাখ্যা (Explanation)

অনিষিক্ত গর্ভাশয় থেকে ফল সৃষ্টির প্রক্রিয়াকে পার্থেনোকার্পি (Parthenocarpy) বলে।

96
96 of 150
gst-2021-2022

দ্বিনিষেক প্রক্রিয়া কোন উদ্ভিদের বৈশিষ্ট্য?

  • 1ব্রায়োফাইট
  • 2টেরিডোফাইট
  • 3নগ্নবীজী
  • গুপ্তবীজীCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

দ্বিনিষেক (Double fertilization) হলো গুপ্তবীজী বা আবৃতবীজী (Angiosperms) উদ্ভিদের এক অনন্য বৈশিষ্ট্য।

97
97 of 150
gst-2021-2022

পরিপূরক জিন এর ফিনোটাইপিক অনুপাত-

  • 19:3:3:1
  • 21:2:1
  • 313:3
  • 9:7Correct Answer
ব্যাখ্যা (Explanation)

পরিপূরক জিনের প্রভাবে মেন্ডেলীয় ডাইহাইব্রিড ক্রসের অনুপাত ৯:৩:৩:১ থেকে পরিবর্তিত হয়ে ৯:৭ হয়।

98
98 of 150
gst-2021-2022

কোন ধরনের উদ্ভিদ উচ্চ তাপমাত্রা খাপ খাইয়ে নিতে সক্ষম?

  • 1C₃ উদ্ভিদ
  • C₄ উদ্ভিদCorrect Answer
  • 3C₃ ও C₄ উদ্ভিদ উভয়ই
  • 4কোনটিই নয়
ব্যাখ্যা (Explanation)

C₄ উদ্ভিদ উচ্চ তাপমাত্রা (৩০°-৪৫°C) এবং তীব্র আলোতে কার্যক্ষমতা বজায় রাখতে পারে।

99
99 of 150
gst-2021-2022

মাসকুলার ডিস্ট্রফি রোগের লক্ষণ-

  • 1সারা শরীরে ঘন লোম হওয়া
  • 2বর্ণান্ধতা
  • পেশির দুর্বলতা ও সমন্বয়ের অভাবCorrect Answer
  • 4অ্যান্টিবডি তৈরি না হওয়া
ব্যাখ্যা (Explanation)

মাসকুলার ডিস্ট্রফি হলো কঙ্কাল পেশির বিনাশকারী রোগ, যার ফলে পেশী দুর্বল হয়ে পেশীর গতিশীলতা বিনষ্ট হয়।

100
100 of 150
gst-2021-2022

পেশি সংকোচনের জন্য কোন আয়নটি অত্যাবশ্যকীয়?

  • 1Na
  • CaCorrect Answer
  • 3K
  • 4Cl
ব্যাখ্যা (Explanation)

ক্যালসিয়াম আয়ন (Ca²⁺) অ্যাকটিন ও মায়োসিন ফিলামেন্টের মিথস্ক্রিয়া ঘটিয়ে পেশি সংকোচনে মূখ্য ভূমিকা পালন করে।

101
101 of 150
gst-2021-2022

‘এ দেশের বুকে আঠারো আসুক নেমে’ -এ লাইনে ‘আঠারো’ শব্দটি কী অর্থে ব্যবহার করা হয়েছে?

  • 1বয়স
  • 2নতুন জীবন রচনার স্বপ্ন
  • 3নির্দিষ্ট সাল
  • সাধারণ সংখ্যাCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

সুকান্ত ভট্টাচার্যের 'আঠারো বছর বয়স' কবিতায় তারুণ্যের উদ্দীপনা নির্দেশ করতে ব্যবহৃত। (অফিশিয়াল কীতে D)।

102
102 of 150
gst-2021-2022

‘চতুর্দিকে মানবিক বাগান, কমলবন হচ্ছে তছনছ’- লাইনটি কোন কবিতার অন্তর্গত?

  • 1ঐকতান
  • 2সাম্যবাদী
  • 3সুখ
  • ফেব্রুয়ারি ১৯৬৯Correct Answer
ব্যাখ্যা (Explanation)

শামসুর রাহমানের 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার চরণ।

103
103 of 150
gst-2021-2022

মূল ফরাসী ভাষায় ‘নেকলেস’ গল্পটির নাম কী?

  • 1Collier
  • La ParureCorrect Answer
  • 3La fiesta
  • 4Le Parure
ব্যাখ্যা (Explanation)

গী দ্য মোপাসাঁর ফরাসি ছোটগল্প 'La Parure' (The Necklace)।

104
104 of 150
gst-2021-2022

সম্প্রতি কাজী নজরুল ইসলামের কোন কবিতার শতবর্ষ উদযাপিত হয়েছে?

  • 1নারী
  • 2কামাল পাশা
  • বিদ্রোহীCorrect Answer
  • 4আনন্দময়ীর আগমনে
ব্যাখ্যা (Explanation)

কাজী নজরুল ইসলামের ১৯২১ সালে রচিত কালজয়ী 'বিদ্রোহী' কবিতার শতবর্ষ সম্প্রতি পালিত হয়েছে।

105
105 of 150
gst-2021-2022

‘অপরিচিতা’ গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?

  • 1লাঙল
  • 2ভারতী
  • 3কল্লোল
  • সবুজপত্রCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

রবীন্দ্রনাথ ঠাকুরের 'অপরিচিতা' গল্পটি ১৩২১ বঙ্গাব্দের কার্তিক সংখ্যার 'সবুজপত্র' পত্রিকায় প্রকাশিত হয়।

106
106 of 150
gst-2021-2022

১৯৪৩-এর দুর্ভিক্ষের প্রতিফলন ঘটেছে কোন গল্পে?

  • 1ফসিল
  • মৌসুমCorrect Answer
  • 3একটি তুলসী গাছের কাহিনী
  • 4পুঁইমাচা
ব্যাখ্যা (Explanation)

১৩৫০ বঙ্গাব্দের (১৯৪৩ সাল) পঞ্চাশের মন্বন্তরের প্রেক্ষাপটে 'মৌসুম' রচিত।

107
107 of 150
gst-2021-2022

‘মহুয়া’ পালায় বাংলাদেশের কোন অঞ্চলের উপভাষা পাওয়া যায়?

  • 1সিলেট
  • 2চট্টগ্রাম
  • ময়মনসিংহCorrect Answer
  • 4রংপুর
ব্যাখ্যা (Explanation)

দ্বিজ কানাই রচিত 'মহুয়া' পালা ময়মনসিংহ গীতিকার অন্তর্গত, এতে বৃহত্তর ময়মনসিংহের আঞ্চলিক ভাষার রূপ ফুটে উঠেছে।

108
108 of 150
gst-2021-2022

‘মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে।’- কার উক্তি?

  • 1মহাত্মা গান্ধী
  • 2সুফিয়া কামাল
  • শেখ মুজিবুর রহমানCorrect Answer
  • 4রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা (Explanation)

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'বায়ান্নর দিনগুলো' স্মৃতিচারণমূলক গদ্যের অংশ।

109
109 of 150
gst-2021-2022

‘ন্যূনতম’ শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি?

  • 1নুনতম
  • 2নুন্নতমো
  • নুনোতমোCorrect Answer
  • 4নুনোতম্
ব্যাখ্যা (Explanation)

'ন্যূনতম' শব্দের প্রমিত উচ্চারণ /নুনোতমো/।

110
110 of 150
gst-2021-2022

‘ভালোবাসা’ কে অস্ত্রের সঙ্গে তুলনা করেছেন কোন কবি?

  • 1কাজী নজরুল ইসলাম
  • আহসান হাবীবCorrect Answer
  • 3শহীদ কাদরী
  • 4শামসুর রাহমান
ব্যাখ্যা (Explanation)

আহসান হাবীবের 'সেই অস্ত্র' কবিতায় ভালোবাসাকে একমাত্র হৃদয়জয়ী অস্ত্র বলা হয়েছে।

111
111 of 150
gst-2021-2022

‘অলঙ্কারের ধ্বনি’ কে এক কথায় কী বলা হয়?

  • 1নিক্কন
  • শিঞ্জনCorrect Answer
  • 3বূংহিত
  • 4ঝঙ্কার
ব্যাখ্যা (Explanation)

নূপুর বা অলঙ্কারের ধ্বনি = শিঞ্জন (বা শিঞ্জিত)। নিক্কন = নূপুরের শব্দ।

112
112 of 150
gst-2021-2022

'Monitoring'-শব্দটির বাংলা পরিভাষা কোনটি?

  • পরিবীক্ষণCorrect Answer
  • 2নিরীক্ষণ
  • 3পর্যালোচনা
  • 4পর্যবেক্ষণ
ব্যাখ্যা (Explanation)

'Monitoring' এর বাংলা পারিভাষিক শব্দ 'পরিবীক্ষণ'।

113
113 of 150
gst-2021-2022

‘আফতাব সঙ্গীত’ গ্রন্থের রচয়িতা কে?

  • 1হাছন রাজা
  • শীতলং শাহ্Correct Answer
  • 3লালন-সাঁই
  • 4শাহ্ আবদুল করিম
ব্যাখ্যা (Explanation)

সিলেটের লোককবি শীতলং শাহ্ এর রচিত বিখ্যাত কাব্য 'আফতাব সঙ্গীত'।

114
114 of 150
gst-2021-2022

‘ড্রামা’ শব্দটি কোন ভাষা থেকে আগত?

  • গ্রিকCorrect Answer
  • 2ইংরেজি
  • 3ফরাসি
  • 4লাতিন
ব্যাখ্যা (Explanation)

'Drama' শব্দটি গ্রিক শব্দ 'Dran' (to do/কাজ করা) থেকে উৎপত্তি লাভ করেছে।

115
115 of 150
gst-2021-2022

‘এ এক বিরাট সত্য’ - এই বাক্যে ‘সত্য’ কোন পদ?

  • 1বিশেষণ
  • 2অব্যয়
  • 3ক্রিয়া
  • বিশেষ্যCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

'বিরাট' বিশেষণের পর 'সত্য' শব্দটি বিশেষ্য রূপ হিসেবে ব্যবহৃত হয়েছে।

116
116 of 150
gst-2021-2022

‘খাাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি।’- এটি কোন ধরনের বাক্য?

  • মিশ্রCorrect Answer
  • 2যৌগিক
  • 3জটিল
  • 4সরল
ব্যাখ্যা (Explanation)

প্রদত্ত বাক্যটি গঠনে জটিল/মিশ্র বাক্য। (অফিশিয়াল কীতে a, c)।

117
117 of 150
gst-2021-2022

চন্দ্রবিন্দু চিহ্নের ভুল প্রয়োগ হয়েছে কোন শব্দে?

  • 1আঁকাবাঁকা
  • 2সাঁতার
  • 3কাঁধ
  • কাঁচCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

কাচ (Glass) শব্দটিতে চন্দ্রবিন্দু হবে না ('কাঁচ' ভুল প্রয়োগ)।

118
118 of 150
gst-2021-2022

‘দুর্নীতি’, ‘দুর্নাম’ ও ‘দুনিবার’ শব্দগুলোতে ণ-ত্ব বিধান প্রযোজ্য নয় কেন?

  • 1দেশি শব্দ
  • 2তৎসম শব্দ
  • 3বিদেশি শব্দ
  • সমাসবদ্ধ শব্দCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

সমাসবদ্ধ পদে ণ-ত্ব বিধান খাটে না, তাই সর্বত্র দন্ত্য-ন হয়।

119
119 of 150
gst-2021-2022

কোনটি সুফিয়া কামালের কাব্যগ্রন্থ নয়?

  • 1সাঁঝের মায়া
  • 2কেয়ার কাঁটা
  • কুহূ ও কেকাCorrect Answer
  • 4মায়া কাজল
ব্যাখ্যা (Explanation)

'কুহূ ও কেকা' কবি সত্যেন্দ্রনাথ দত্তের কাব্যগ্রন্থ, সুফিয়া কামালের নয়।

120
120 of 150
gst-2021-2022

‘কৈটেগণ্ডুষ’ শব্দ দ্বারা বোঝায়-

  • নতুন করে আরম্ভ করাCorrect Answer
  • 2কাউকে শাস্তি দেয়া
  • 3হতবুদ্ধি হওয়া
  • 4কোনো কাজ সফলভাবে শেষ করা
ব্যাখ্যা (Explanation)

'কৈটেগণ্ডুষ' (বা 'কুড়োগণ্ডুষ') প্রবাদের অর্থ আবার নতুন করে শুরু করা।

121
121 of 150
gst-2021-2022

‘এণ্ডি’ শব্দের অর্থ কী?

  • 1মোটা খাদি কাপড়
  • 2বাটিক করা কাপড়
  • মোটা রেশমি কাপড়Correct Answer
  • 4জামদানি তাঁতের কাপড়
ব্যাখ্যা (Explanation)

'এণ্ডি' বা এরি হলো এক ধরনের মোটা সিল্ক বা রেশমি সূতার কাপড়।

122
122 of 150
gst-2021-2022

‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতায় কোন চারটি নদীর নাম পাওয়া যায়?

  • কর্ণফুলী, ধলেশ্বরী, পদ্মা, জলাঙ্গীCorrect Answer
  • 2ধলেশ্বরী, পদ্মা, জলাঙ্গী, রূপসা
  • 3ধলেশ্বরী, কর্ণফুলী, পদ্মা, ধানসিড়ি
  • 4জলাঙ্গী, রূপসা, কর্ণফুলী, ধানসিড়ি
ব্যাখ্যা (Explanation)

জীবনানন্দ দাশের এ কবিতায় কর্ণফুলী, ধলেশ্বরী, পদ্মা ও জলাঙ্গী নদীগুলোর নাম রয়েছে।

123
123 of 150
gst-2021-2022

একটি উপমেয়ের একাধিক উপমান থাকলে তাকে কী বলা হয়?

  • 1লুপ্তোপমা
  • 2রূপক
  • 3পূর্ণোপমা
  • মালোপমাCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

একটি উপমেয়কে মালা বা শৃঙ্খলের মতো একাধিক উপমানের সাথে তুলনা করা হলে তাকে মালোপমা অলংকার বলে।

124
124 of 150
gst-2021-2022

‘উক্তি’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

  • 1উক + তি
  • 2উচ্ + ক্তি
  • বচ্ + ক্তিCorrect Answer
  • 4বচ্ + তি
ব্যাখ্যা (Explanation)

√বচ্ + ক্তি (তি) = উক্তি (কৃৎ প্রত্যয়)।

125
125 of 150
gst-2021-2022

‘দুনিবার’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

  • অনিবার্যCorrect Answer
  • 2বারবার
  • 3অনুসার
  • 4তুরঙ্গ
ব্যাখ্যা (Explanation)

যাকে নিবারণ করা যায় না = 'দুনিবার' বা 'অনিবার্য'।

126
126 of 150
gst-2021-2022

We went out ________ the cold weather.

  • despiteCorrect Answer
  • 2however
  • 3besides
  • 4although
ব্যাখ্যা (Explanation)

Preposition 'despite' is followed directly by noun phrase 'the cold weather'.

127
127 of 150
gst-2021-2022

What is the meaning of the idiom 'Under the weather'?

  • 1Wet all over
  • 2Exposed to severe weather conditions
  • UnwellCorrect Answer
  • 4Under a weather warning
ব্যাখ্যা (Explanation)

Idiom 'under the weather' means slightly unwell or sick.

128
128 of 150
gst-2021-2022

It is dangerous to walk ________ the highway.

  • 1beside
  • 2by
  • 3in
  • acrossCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

Preposition 'across' indicates crossing from one side of the highway to another.

129
129 of 150
gst-2021-2022

I saw the ferry ________ down the river.

  • floatingCorrect Answer
  • 2float
  • 3to float
  • 4be floated
ব্যাখ্যা (Explanation)

Sensory verb 'saw' takes a participle clause 'floating down the river'.

130
130 of 150
gst-2021-2022

Which word is both a noun and a verb?

  • 1believe
  • voidCorrect Answer
  • 3advice
  • 4instruct
ব্যাখ্যা (Explanation)

'Void' functions as a noun (an empty space) as well as a verb (to invalidate/nullify).

131
131 of 150
gst-2021-2022

To be considered ecotourism, a trip must-

  • 1maximize the impact of visiting the locations
  • 2provide indirect financial aid for conservation
  • raise the travelers' awareness of the host country's political, environmental, and social climateCorrect Answer
  • 4ensure positive experience only for the travelers
ব্যাখ্যা (Explanation)

Ecotourism must raise environmental and cultural awareness among visitors.

132
132 of 150
gst-2021-2022

"Man is by nature a social animal," said by-

  • 1Plato
  • AristotleCorrect Answer
  • 3Darwin
  • 4Shakespeare
ব্যাখ্যা (Explanation)

This famous philosophical quote is attributed to Aristotle.

133
133 of 150
gst-2021-2022

________ you need any further information, please contact the help desk.

  • ShouldCorrect Answer
  • 2However
  • 3Although
  • 4Why
ব্যাখ্যা (Explanation)

Inverted conditional: 'Should you need...' (= If you should need...).

134
134 of 150
gst-2021-2022

A word similar to 'ecstasy' is-

  • 1plight
  • 2delight
  • 3increment
  • blissCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

'Ecstasy' means supreme happiness, making 'bliss' its closest synonym.

135
135 of 150
gst-2021-2022

"Life is a walking shadow". Here the underlined word is a/an-

  • NounCorrect Answer
  • 2Adjective
  • 3Verb
  • 4Adverb
ব্যাখ্যা (Explanation)

'Shadow' acts as a noun in the predicate structure.

136
136 of 150
gst-2021-2022

Manasamangal is a/an ________

  • 1tragedy
  • 2comedy
  • 3epic
  • ethnic songCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

Manasamangal is classified as medieval narrative folk/ethnic poetry/song.

137
137 of 150
gst-2021-2022

Which one is not the characteristic of folk music?

  • influenced by classical musicCorrect Answer
  • 2transmitted orally
  • 3sung is groups or individually
  • 4no regular practice is required
ব্যাখ্যা (Explanation)

Folk music is rooted in spontaneous rural tradition, not influenced by classical music rules.

138
138 of 150
gst-2021-2022

Verbal bullying refers to-

  • 1spitting
  • 2tripping
  • teasingCorrect Answer
  • 4spreading rumours
ব্যাখ্যা (Explanation)

Teasing, name-calling, or insults are direct forms of verbal bullying.

139
139 of 150
gst-2021-2022

As he had COVID-19, he had to be ________ from other members of his family.

  • 1Estranged
  • 2eliminated
  • isolatedCorrect Answer
  • 4alienated
ব্যাখ্যা (Explanation)

In medical infection control, a person is 'isolated' from others.

140
140 of 150
gst-2021-2022

A remedy for all diseases is known as-

  • PanaceaCorrect Answer
  • 2apathetic
  • 3marvel
  • 4recompense
ব্যাখ্যা (Explanation)

A universal remedy for all diseases is called a 'Panacea'.

141
141 of 150
gst-2021-2022

The meaning of 'prodigious' is-

  • 1great in leadership
  • 2a person in great pain
  • 3exceptionally active
  • remarkably great in mental or physical abilityCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

'Prodigious' means remarkably or impressively great in extent, size, or degree/ability.

142
142 of 150
gst-2021-2022

Find out the sentence that maintains subject and verb agreement.

  • The jury was not from the same town.Correct Answer
  • 2He talks as if he was a king
  • 3I had my room clean.
  • 4He ran fast lest he should have miss the train.
ব্যাখ্যা (Explanation)

Collective noun 'The jury' acting as a unit takes singular verb 'was'.

143
143 of 150
gst-2021-2022

Choose the appropriate pair of words that matches the relationship between Petrol: Car.

  • 1Red: Rose
  • Horse: CartCorrect Answer
  • 3Tools: Carpenter
  • 4Seed: Orange
ব্যাখ্যা (Explanation)

Petrol provides power to drive a car; a horse provides power to pull a cart.

144
144 of 150
gst-2021-2022

'To read between the lines' means-

  • 1to read carefully
  • 2to read only some lines
  • 3to read quickly to save time
  • to read carefully to find out any hidden meaningCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

The idiom means to look for or discover a hidden meaning in text or speech.

145
145 of 150
gst-2021-2022

"Life is a broken-winged bird/That cannot fly"- these lines are written by-

  • 1D.H. Lawrence
  • 2W.H. Auden
  • 3Martin Luther King Jr.
  • Langston HughesCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

The lines are from the poem 'Dreams' written by American poet Langston Hughes.

146
146 of 150
gst-2021-2022

Which sentence is grammatically correct?

  • Either Rimi or her brothers know the news.Correct Answer
  • 2Either Rimi or her brothers knows the news.
  • 3Either Rimi or her brothers known the news.
  • 4Neither Rimi or her brothers knows the news.
ব্যাখ্যা (Explanation)

With 'either... or', the verb agrees with the subject closest to it ('brothers' → plural verb 'know').

147
147 of 150
gst-2021-2022

What is the meaning of the underlined phrasal verb in the sentence- 'Mr. Zaman tore up the letter after reading it'?

  • 1Stored
  • DestroyedCorrect Answer
  • 3Folded
  • 4Hid
ব্যাখ্যা (Explanation)

Phrasal verb 'tear up' means to rip into pieces and destroy.

148
148 of 150
gst-2021-2022

The gift was wrapped ________ blue paper.

  • 1by
  • 2on
  • 3around
  • inCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

Appropriate preposition: 'wrapped in blue paper'.

149
149 of 150
gst-2021-2022

Mr. Qureshi is a university Professor. Here 'university' is a

  • 1Noun
  • 2Determiner
  • Noun adjectiveCorrect Answer
  • 4Pronominal adjective
ব্যাখ্যা (Explanation)

When a noun modifies another noun ('university Professor'), it acts as a 'Noun adjective'.

150
150 of 150
gst-2021-2022

Select the right antonym for the word 'cowardly'

  • 1Cowering
  • 2Panicky
  • DaringCorrect Answer
  • 4Placid
ব্যাখ্যা (Explanation)

'Cowardly' means lacking courage; its antonym is 'daring' or brave.

Ready to test your knowledge?

Take this exam in timed Exam Mode with instant scoring or self-paced Practice Mode.