Ethics, Values and Good Governance85 Questions51 minNegative Marking

BCS Question Bank - নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন – Question Bank & Answers

Practice all 85 Ethics, Values and Good Governance MCQs from previous BCS Preliminary exams.

Question Bank (85)

Verified answers & explanations
1
1 of 85
50th-bcs

দুর্বল শাসন ব্যবস্থায় উন্নয়ন প্রকল্প ব্যর্থ হয় কারন-

  • 1সম্পদের অভাব
  • 2নাগরিকের বিরোধিতা
  • সিদ্ধান্ত গ্রহনে স্বচ্ছতা ও সততার অভাবCorrect Answer
  • 4প্রযুক্তির অভাব
ব্যাখ্যা (Explanation)

উন্নয়ন প্রকল্পের সাফল্য সম্পদের সঠিক ব্যবস্থাপনা ও দায়িত্বশীলতার উপর নির্ভর করে। দুর্বল শাসনব্যবস্থায় যখন প্রশাসনে সততার অভাব থাকে এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ হয় না, তখন প্রকল্পের অর্থ ও সম্পদ অপব্যবহারের শঙ্কা থাকে।

2
2 of 85
50th-bcs

কোনটি সুশাসনের আদর্শকে সবচেয়ে ভালোভাবে প্রকাশ করে?

  • 1এটি শুধুমাত্র পরিমাপযোগ্য ফলাফলের উপর নির্ভরশীল
  • 2এটি মূল্যবোধ-নিরপেক্ষ
  • এটি নৈতিক মানদন্ড ও জনস্বার্থ দ্বারা পরিচালিতCorrect Answer
  • 4এটি কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দেয়
ব্যাখ্যা (Explanation)

সুশাসন কেবল প্রশাসনিক কার্যকারিতা নয়; এটি সমাজের সব স্তরের মানুষের জন্য ন্যায়বিচার, স্বচ্ছতা ও কল্যাণ নিশ্চিত করে। তাই সুশাসন মূলত নৈতিক মানদণ্ড ও জনস্বার্থ দ্বারা পরিচালিত হয়।

3
3 of 85
50th-bcs

জীবনের তিনটি শ্রেষ্ঠ মূল্যবোধ কী কী?

  • 1সম্পদ, ক্ষমতা ও সদগুন
  • 2সত্য, আনন্দ ও সদগুন
  • সত্য, সুন্দর ও সদগুনCorrect Answer
  • 4আনন্দ, বিবেক ও সাহস
ব্যাখ্যা (Explanation)

দর্শনের চিরায়ত ধারণা অনুযায়ী মানবজীবনের তিনটি শ্রেষ্ঠ মূল্যবোধ হলো সত্য (Truth), সুন্দর (Beauty) এবং সদগুণ বা মঙ্গল (Goodness/Virtue)।

4
4 of 85
50th-bcs

গণতান্ত্রিক ব্যবস্থার ফলপ্রসূতার জন্য অগ্রাধিকার পাবে ____ ।

  • 1আইনসমূহ
  • 2টাকা
  • গুণগত শিক্ষাCorrect Answer
  • 4অবকাঠামোগত সুবিধাসমূহ
ব্যাখ্যা (Explanation)

গণতন্ত্রের সফলতার জন্য নাগরিকদের সচেতন, দায়িত্বশীল ও শিক্ষিত হওয়া অত্যন্ত জরুরি। তাই গুণগত শিক্ষাই সবচেয়ে বেশি অগ্রাধিকার পায়।

5
5 of 85
50th-bcs

সুশাসন কোন বিষয়টির প্রতিশ্রুতি দেয়?

  • 1শুধুমাত্র কঠোর আইন প্রয়োগের
  • 2রাজনৈতিক প্রাধান্য ও প্রশাসনিক নিয়ন্ত্রনের
  • 3সংস্কার ছাড়া ঐতিহ্য সংরক্ষণের
  • স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিক নেতৃত্বেরCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

সুশাসনের মূল প্রতিশ্রুতি হলো প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নৈতিক ও দায়িত্বশীল নেতৃত্ব নিশ্চিত করা।

6
6 of 85
50th-bcs

কোনটি মানুষকে লক্ষ্যবস্তুর দিকে পরিচালিত করে?

  • 1প্রয়োজন
  • প্রেষণাCorrect Answer
  • 3ইচ্ছা
  • 4শারীরিক শক্তি
ব্যাখ্যা (Explanation)

প্রেষণা (Motivation) হলো এমন এক অভ্যন্তরীণ চালিকাশক্তি যা মানুষকে কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনে সক্রিয়ভাবে চালিত ও উৎসাহিত করে।

7
7 of 85
50th-bcs

সাংস্কৃতিক মূল্যবোধগুলো বেশি উদ্ভূত হয় ‘সামাজিক _____’ থেকে।

  • 1আচরন
  • 2বৈষম্য
  • প্রথাCorrect Answer
  • 4নীতি
ব্যাখ্যা (Explanation)

সাংস্কৃতিক মূল্যবোধের মূল ভিত্তি হলো সমাজে দীর্ঘকাল ধরে গড়ে ওঠা সামাজিক প্রথা ও রীতিনীতি।

8
8 of 85
50th-bcs

সাধারনের দৃষ্টিতে কোনটি মুল্যবোধ সম্পন্ন শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য?

  • 1আইনের নির্বাচনী প্রয়োগ
  • নাগরিকের অংশগ্রহণCorrect Answer
  • 3কর্তৃত্ববাদ
  • 4গোপনীয়তা
ব্যাখ্যা (Explanation)

একটি মূল্যবোধসম্পন্ন ও সুশাসিত ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনায় জনগণের বা নাগরিকের সক্রিয় অংশগ্রহণই প্রধানতম বৈশিষ্ট্য।

9
9 of 85
50th-bcs

মূল্যবোধ ও সুশাসনের উপস্থিতি জাতীয় উন্নয়নের কোন দিকটিকে বেশি টেকসই করে তোলে?

  • 1স্বল্পমেয়াদি প্রবৃদ্ধি
  • 2অবকাঠামো নির্মান
  • মানব সম্পদ উন্নয়নCorrect Answer
  • 4আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ
ব্যাখ্যা (Explanation)

সুশাসন ও নৈতিক মূল্যবোধ মানুষের সম্ভাবনা বিকাশ, শিক্ষা ও সামাজিক ন্যায় নিশ্চিত করে দীর্ঘমেয়াদে মানবসম্পদ উন্নয়নকে টেকসই করে।

10
10 of 85
50th-bcs

সংবাদপত্রের স্বাধীনতা কোন ধরনের অধিকার?

  • 1ব্যক্তিগত
  • সামাজিকCorrect Answer
  • 3রাষ্ট্রীয়
  • 4নীতিগত
ব্যাখ্যা (Explanation)

সংবাদপত্রের স্বাধীনতা হলো একটি মৌলিক সামাজিক ও রাজনৈতিক অধিকার যা জনগণের তথ্যপ্রাপ্তি ও জবাবদিহিতা নিশ্চিত করে।

11
11 of 85
50th-bcs

মূল্যবোধ ও শাসনের মধ্যে সম্পর্ক হলো-

  • 1নৈতিক নীতি, নিয়ম ও রাজনৈতিক নির্দেশ মানা
  • নৈতিক নীতি, স্বচ্ছতা ও সামাজিক দায়বদ্ধতাCorrect Answer
  • 3স্তরবিন্যাস, স্বচ্ছতা ও ঐতিহ্য
  • 4নৈতিকতা ছাড়া প্রশাসনিক দক্ষতা
ব্যাখ্যা (Explanation)

মূল্যবোধভিত্তিক শাসনের অন্যতম প্রধান স্তম্ভ হলো নীতিবোধ, প্রশাসনিক স্বচ্ছতা ও সমাজের প্রতি কার্যকর দায়বদ্ধতা।

12
12 of 85
50th-bcs

স্বচ্ছতা কেন সু-শাসন সম্পর্কে নাগরিকের ধারনাকে উন্নত ও স্বচ্ছ করে?

  • 1এটি প্রশাসনিক চাপ বাড়ায়
  • 2এটি রাজনৈতিক প্রতিযোগিতা কমায়
  • এটি জনগণের নজরদারি ও সচেতন মূল্যায়নের জন্য সুযোগ দেয়Correct Answer
  • 4উপরের সবগুলো
ব্যাখ্যা (Explanation)

স্বচ্ছতার ফলে নাগরিকরা সরকারি সিদ্ধান্ত ও কাজের উপর নজরদারি এবং সঠিক মূল্যায়ন করার সুযোগ পায়, যা আস্থা বৃদ্ধি করে।

13
13 of 85
50th-bcs

কোনটি মূল্যবোধের সারসত্তাকে প্রতিফলিত করে?

  • 1কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত নিয়ম
  • 2নৈতিক নির্দেশ ছাড়া প্রথা ও ঐতিহ্য
  • নৈতিক আচরন নির্দেশক বিশ্বাস ও নীতিCorrect Answer
  • 4সামাজিক শৃঙ্খলার আইনি বাধ্যবাধকতা
ব্যাখ্যা (Explanation)

মূল্যবোধ হলো মানুষের চিন্তা, আচরণ ও কার্যকলাপকে পরিচালিতকারী অন্তর্নিহিত বিশ্বাস ও নৈতিক মানদণ্ড।

14
14 of 85
50th-bcs

টেকসই উন্নয়নের জন্য সু-শাসন অপরিহার্য কারন এটি-

  • 1দ্রুত শিল্পায়ন নিশ্চিত করে
  • অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক ন্যায়ের ভারসাম্য রক্ষা করেCorrect Answer
  • 3জনসংখ্যা হ্রাস করে
  • 4রাজনৈতিক দ্বন্দ দূর করে
ব্যাখ্যা (Explanation)

সুশাসন অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি সম্পদের ন্যায্য বণ্টন ও সামাজিক সমতা প্রতিষ্ঠা করে উন্নয়নকে টেকসই করে তোলে।

15
15 of 85
48th-bcs48th-bcs-special-health-general

Transparency শব্দের বাংলা পরিভাষা কী?

  • 1যথার্থতা
  • 2নির্ভরযোগ্যতা
  • স্বচ্ছতাCorrect Answer
  • 4দুর্নীতিদমন
ব্যাখ্যা (Explanation)

প্রশাসনিক পরিভাষায় 'Transparency' শব্দের যথার্থ ও প্রমিত বাংলা হলো 'স্বচ্ছতা'।

16
16 of 85
47th-bcs

নিচের কোনটি পেশাগত নৈতিকতার উপাদান?

  • 1স্বজনপ্রীতি
  • 2সাম্প্রদায়িকতা
  • 3দরিদ্যতা
  • দক্ষতাCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

পেশাগত নৈতিকতার মূল উপাদানগুলোর মধ্যে রয়েছে সততা, যোগ্যতা ও দক্ষতা, নিরপেক্ষতা, জনদায়বদ্ধতা এবং আচরণবিধি মেনে চলা।

17
17 of 85
47th-bcs

উদ্দেশ্য নৈতিকতার আলোচ্য বিষয় কোনটি?

  • 1উদ্দেশ্য
  • 2ফলাফল
  • 3প্রক্রিয়া
  • উপরের সবগুলোCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

উদ্দেশ্য নৈতিকতার আলোচ্য বিষয়ের মধ্যে ফলাফল বা পরিণতি, কর্মের উদ্দেশ্য এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সবই অন্তর্ভুক্ত।

18
18 of 85
47th-bcs

জনস্বাস্থ্য ও নৈতিকতা নিশ্চিতকরণে রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে-এ বিষয়ে সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?

  • 1অনুচ্ছেদ-২১
  • অনুচ্ছেদ-১৮Correct Answer
  • 3অনুচ্ছেদ-২৮
  • 4অনুচ্ছেদ-২৬
ব্যাখ্যা (Explanation)

জনস্বাস্থ্য ও নৈতিকতা নিশ্চিতকরণে রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে এ বিষয়ে বাংলাদেশ সংবিধানের ১৮ নং অনুচ্ছেদে উল্লেখ রয়েছে।

19
19 of 85
47th-bcs

‘সরকারি নিয়োগ-লাভে সুযোগের সমতা’- বিষয়টি সংবিধান মতে-

  • 1নৈতিক বিষয়
  • 2মানবাধিকার
  • মৌলিক অধিকারCorrect Answer
  • 4নিয়োগ ও কর্মের শর্ত
ব্যাখ্যা (Explanation)

সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগের ২৯ নং অনুচ্ছেদে বর্ণিত একটি মৌলিক অধিকার।

20
20 of 85
47th-bcs

মানুষের মধ্যে সামাজিক মূল্যবোধ গড়ে উঠে-

  • 1আইনের বাধ্যবাধকতার মাধ্যমে
  • সামাজিকীকরণের মাধ্যমেCorrect Answer
  • 3অর্থনৈতিক প্রণোদনার মাধ্যমে
  • 4উচ্চমানের প্রযুক্তি অনুসরণের মাধ্যমে
ব্যাখ্যা (Explanation)

সামাজিকীকরণের (Socialization) মাধ্যমেই মানুষ পরিবার, বিদ্যালয় ও পরিবেশ থেকে সমাজের নিয়ম, মূল্যবোধ ও সংস্কৃতি ধারণ করে।

21
21 of 85
47th-bcs

বাংলাদেশ নামক প্রজাতন্ত্রের ভিত্তি-

  • 1মৌলিক মানবাধিকার ও স্বাধীনতা নিশ্চিত করা
  • 2মানবসত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত করা
  • 3প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা
  • উপরের সবকটিCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

সংবিধানের ১১ অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের ভিত্তি হলো গণতন্ত্র, মানবাধিকার, মানবসত্তার মর্যাদা ও জনগণের কার্যকর অংশগ্রহণ।

22
22 of 85
47th-bcs

সুশাসন বিষয়ক ধারণাটি প্রথম কোন খ্রিষ্টাব্দে একটি আন্তর্জাতিক সংস্থা রিপোর্ট বিস্তারিতভাবে তুলে ধরে-

  • 1১৯৯০ খ্রিষ্টাব্দে
  • 2২০০৫ খ্রিষ্টাব্দে
  • ১৯৯২ খ্রিষ্টাব্দেCorrect Answer
  • 4২০০২ খ্রিষ্টাব্দে
ব্যাখ্যা (Explanation)

বিশ্বব্যাংক ১৯৯২ সালে ‘গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রতিবেদনে সুশাসন বিষয়ক ধারণাটি বিস্তারিতভাবে তুলে ধরে।

23
23 of 85
47th-bcs

সুশাসন বিষয়ক ধারণাটি কোন আন্তর্জাতিক সংস্থা প্রথম তাদের প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরে?

  • 1ইউএনডিপি
  • বিশ্বব্যাংকCorrect Answer
  • 3ইসলামি উন্নয়ন ব্যাংক
  • 4ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
ব্যাখ্যা (Explanation)

সুশাসন (Good Governance) ধারণাটি বিশ্বব্যাংকের উদ্ভাবিত ধারণা। ১৯৮৯ সালের সমীক্ষায় এটি প্রথম ব্যবহৃত হয় এবং ১৯৯২ সালের প্রতিবেদনে বিস্তারিত ব্যাখ্যা করা হয়।

24
24 of 85
47th-bcs

জাতিসংঘের সাধারণ পরিষদে দুর্নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশনটি গৃহীত হয়?

  • 1৩১ জানুয়ারি ২০০৩
  • 2৩১ অক্টোবর ২০০৬
  • ৩১ অক্টোবর ২০০৩Correct Answer
  • 4২১ ফেব্রুয়ারি ২০০৮
ব্যাখ্যা (Explanation)

জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশন (UNCAC) জাতিসংঘের সাধারণ পরিষদে ৩১ অক্টোবর, ২০০৩ সালে গৃহীত হয়।

25
25 of 85
47th-bcs

৭ আগস্ট ২০২৪ পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে জাতিসংঘের আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষরকারী দেশের সংখ্যা-

  • 1১৯২টি
  • 2১০৯টি
  • 3১৯০টি
  • ১৯১টিCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

৭ আগস্ট ২০২৪ পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে জাতিসংঘের আন্তজার্তিক কনভেনশনে সমর্থনকারী দেশ ১৯১টি।

26
26 of 85
46th-bcs

‘Animal Liberation’ গ্রন্থটির রচয়িতা কে?

  • 1হেগেল
  • 2কান্ট
  • 3বেন্থাম
  • পিটার সিঙ্গারCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

‘Animal Liberation’ (১৯৭৫) গ্রন্থটির লেখক অস্ট্রেলীয় নীতিদার্শনিক পিটার সিঙ্গার (Peter Singer)।

27
27 of 85
46th-bcs

কোন শ্রেণির ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত?

  • 1নৈতিকতা-নিরপেক্ষ ক্রিয়া
  • 2সামাজিক ক্রিয়া
  • ঐচ্ছিক ক্রিয়াCorrect Answer
  • 4ইচ্ছা-নিরপেক্ষ ক্রিয়া
ব্যাখ্যা (Explanation)

নীতিবিদ্যা মানুষের ঐচ্ছিক ক্রিয়ার ভালো-মন্দ ও ন্যায়-অন্যায় বিচার করে থাকে।

28
28 of 85
46th-bcs

বাংলাদেশের ‘নব্য-নৈতিকতার’ প্রবর্তক হলেন-

  • 1মোহাম্মদ বরকতুল্লাহ
  • 2জি. সি. দেব
  • আরজ আলী মাতুব্বরCorrect Answer
  • 4আব্দুল মতীন
ব্যাখ্যা (Explanation)

আরজ আলী মাতুব্বর যুক্তিবাদী ও ধর্মনিরপেক্ষ দর্শনের মাধ্যমে বাংলাদেশে নব্য-নৈতিকতার প্রচার ও প্রসার ঘটান।

29
29 of 85
46th-bcs

নিচের কোনটি সুশাসনের মূলনীতি?

  • স্বচ্ছতা ও জবাবদিহিতাCorrect Answer
  • 2কর্তৃত্ববাদী শাসন
  • 3কেন্দ্রীভূত সিদ্ধান্ত গ্রহণ
  • 4স্বজন প্রীতি ও পক্ষপাতিত্ব
ব্যাখ্যা (Explanation)

সুশাসনের মূল স্তম্ভগুলোর মধ্যে স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন ও নাগরিক অংশগ্রহণ প্রধান।

30
30 of 85
46th-bcs

“মানুষ হও এবং মরে বাঁচ।” – এটি কার উক্তি?

  • 1প্লেটো
  • হেগেলCorrect Answer
  • 3জি. ই. ম্যূর
  • 4রাসেল
ব্যাখ্যা (Explanation)

জার্মান ভাববাদী দার্শনিক জর্জ উইলহেম ফ্রিডরিখ হেগেল এই বিখ্যাত উক্তিটি করেন।

31
31 of 85
46th-bcs

জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা কত সালে পাশ হয়?

  • 1২০১০
  • 2২০১১
  • ২০১২Correct Answer
  • 4২০১৮
ব্যাখ্যা (Explanation)

দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ সরকার ২০১২ সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করে।

32
32 of 85
46th-bcs

“দর্শন হচ্ছে ধর্ম ও বিজ্ঞানের মধ্যবর্তী এক অনধিকৃত প্রদেশ।” – উক্তিটি কে করেছেন?

  • 1আর. বি. পেরি
  • 2প্লেটো
  • 3সি. ডি. ব্রড
  • বার্ট্রান্ড রাসেলCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

ব্রিটিশ দার্শনিক ও যুক্তিবিদ বার্ট্রান্ড রাসেল তাঁর ‘History of Western Philosophy’ গ্রন্থে দর্শনের এই সংজ্ঞা প্রদান করেন।

33
33 of 85
46th-bcs

‘সুশাসন চারটি স্তম্ভের উপর নির্ভরশীল’ – এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে?

  • 1জাতিসংঘ
  • 2জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি
  • বিশ্বব্যাংকCorrect Answer
  • 4এশিয়া উন্নয়ন ব্যাংক
ব্যাখ্যা (Explanation)

বিশ্বব্যাংকের মতে সুশাসনের চারটি মূল স্তম্ভ হলো: স্বচ্ছতা, আইনি কাঠামো, দায়বদ্ধতা এবং জনগণের অংশগ্রহণ।

34
34 of 85
46th-bcs

নিচের কোনটি ‘SMART Bangladesh’ এর উপাদান?

  • 1Smart Democracy
  • 2Smart Politics
  • Smart SocietyCorrect Answer
  • 4Smart Parliament
ব্যাখ্যা (Explanation)

স্মার্ট বাংলাদেশের ৪টি স্তম্ভ: স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্মেন্ট, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট সোসাইটি।

35
35 of 85
46th-bcs

‘Republic’ গ্রন্থটির রচয়িতা কে?

  • 1বার্কলে
  • 2জন লক
  • 3ডেকার্ট
  • প্লেটোCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো তাঁর বিখ্যাত রাজনৈতিক ও দার্শনিক গ্রন্থ ‘The Republic’ রচনা করেন।

36
36 of 85
45th-bcs

ভালো-মন্দ কোন ধরনের মূল্যবোধ?

  • নৈতিকCorrect Answer
  • 2অর্থনৈতিক
  • 3রাজনৈতিক
  • 4সামাজিক
ব্যাখ্যা (Explanation)

ভালো-মন্দ, ন্যায়-অন্যায়, উচিত-অনুচিত নির্ধারণ নৈতিক মূল্যবোধের অন্তর্গত।

37
37 of 85
45th-bcs

সুশাসনের পূর্বশর্ত কী?

  • 1নিরপেক্ষ আইন ব্যবস্থা
  • 2নিরপেক্ষ বিচার ব্যবস্থা
  • 3প্রশাসনের নিরপেক্ষতা
  • মত প্রকাশের স্বাধীনতাCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

মত প্রকাশের স্বাধীনতা সুশাসনের অন্যতম মৌলিক পূর্বশর্ত।

38
38 of 85
45th-bcs

‘Utilitarianism’ গ্রন্হের লেখক কে?

  • জন স্টুয়ার্ট মিলCorrect Answer
  • 2ইমানুয়েল কান্ট
  • 3বার্ট্রান্ড রাসেল
  • 4জেরেমি বেন্থাম
ব্যাখ্যা (Explanation)

'Utilitarianism' (১৮৬১) গ্রন্থের রচয়িতা ব্রিটিশ দার্শনিক জন স্টুয়ার্ট মিল (J.S. Mill)।

39
39 of 85
45th-bcs

সুশাসন প্রত্যয়টির উদ্ভাবক কে?

  • 1ইউরোপীয় ইউনিয়ন
  • 2আই. এল. ও
  • বিশ্বব্যাংকCorrect Answer
  • 4জাতিসংঘ
ব্যাখ্যা (Explanation)

১৯৮৯ সালে বিশ্বব্যাংক সর্বপ্রথম তাদের একটি প্রতিবেদনে সুশাসন (Good Governance) প্রত্যয়টি ব্যবহার ও উপস্থাপন করে।

40
40 of 85
45th-bcs

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে সুশাসনের কোন দিকটির উপর গুরুত্ব দেওয়া হয়েছে?

  • 1সামাজিক দিক
  • অর্থনৈতিক দিকCorrect Answer
  • 3মূল্যবোধের দিক
  • 4গণতান্ত্রিক দিক
ব্যাখ্যা (Explanation)

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (MDG) অর্জনে সুশাসনের অর্থনৈতিক দিকের ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে।

41
41 of 85
45th-bcs

‘জ্ঞান হয় পুণ্য’- এই উক্তিটি কার?

  • 1থেলিস
  • সক্রেটিসCorrect Answer
  • 3এ্যারিস্টটল
  • 4প্লেটো
ব্যাখ্যা (Explanation)

“Knowledge is virtue” বা 'জ্ঞানই পুণ্য' বিখ্যাত গ্রিক দার্শনিক সক্রেটিসের অমর উক্তি।

42
42 of 85
45th-bcs

নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষকে কী বলে?

  • শুদ্ধাচারCorrect Answer
  • 2মূল্যবোধ
  • 3মানবিকতা
  • 4সফলতা
ব্যাখ্যা (Explanation)

জাতীয় শুদ্ধাচার কৌশল অনুযায়ী নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষকে শুদ্ধাচার (Integrity) বলে।

43
43 of 85
45th-bcs

মূল্যবোধের উৎস কোনটি?

  • 1ধর্ম
  • 2সমাজ
  • নৈতিক চেতনাCorrect Answer
  • 4রাষ্ট্র
ব্যাখ্যা (Explanation)

মানুষের অন্তর্নিহিত নৈতিক চেতনা থেকেই মূলত স্থায়ী মূল্যবোধের বিকাশ ঘটে।

44
44 of 85
45th-bcs

‘শর্তহীন আদেশ’ ধারণাটির প্রবর্তক কে?

  • 1অ্যারিস্টটল
  • 2বার্ট্রান্ড রাসেল
  • 3হার্বাট স্পেন্সার
  • ইমানুয়েল কান্টCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট শর্তহীন আদেশ বা Categorical Imperative ধারণার প্রবর্তক।

45
45 of 85
45th-bcs

সুশাসনের মূলভিত্তি-

  • 1গণতন্ত্র
  • 2আমলাতন্ত্র
  • আইনের শাসনCorrect Answer
  • 4মূল্যবোধ
ব্যাখ্যা (Explanation)

আইনের শাসন হলো সুশাসনের মূলভিত্তি ও প্রধান স্তম্ভ।

46
46 of 85
44th-bcs

যে গুণের মাধ্যমে মানুষ ‘ভুল’ ও ‘শুদ্ধ’ এর পার্থক্য নির্ধারণ করতে পারে, তা হচ্ছে-

  • 1সততা
  • 2সদাচার
  • 3কর্তব্যবোধ
  • মূল্যবোধCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

মূল্যবোধ হলো মানুষের এমন নৈতিক মানদণ্ড যার সাহায্যে ব্যক্তি তার আচরণে ভালো-মন্দ, ন্যায়-অন্যায় ও ভুল-শুদ্ধের পার্থক্য নিরূপণ করতে পারে।

47
47 of 85
44th-bcs

জাতীর শুদ্ধাচার কৌশল অনুসারে ‘শুদ্ধাচার’ হচ্ছে-

  • 1শুদ্ধভাবে কার্যসম্পাদনের কৌশল
  • 2সরকারী কর্মকর্তাদের আচরণের মানদণ্ড
  • সততা ও নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষCorrect Answer
  • 4দৈনন্দিন কার্যক্রমে অনুসৃতব্য মানদণ্ড
ব্যাখ্যা (Explanation)

জাতীয় শুদ্ধাচার কৌশল (২০১২) অনুযায়ী শুদ্ধাচারের সংজ্ঞা হলো: সততা ও নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ।

48
48 of 85
44th-bcs

বাংলাদেশে দুর্নীতিকে দণ্ডনীয় ঘোষণা করা হয়েছে যে বিধানে-

  • 1১৮৬০ সালে প্রণীত দণ্ডবিধিতে
  • 2২০০৪ সালে প্রণীত দুর্নীতি দমন কমিশন আইনে
  • 3২০১৮ সালে প্রণীত সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালাতে
  • উপরের সবগুলোতেCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

দণ্ডবিধি ১৮৬০, দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮—সবগুলোতে দুর্নীতিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে।

49
49 of 85
44th-bcs

অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে-

  • বিনিয়োগ বৃদ্ধি পায়Correct Answer
  • 2দুর্নীতি দূর হয়
  • 3প্রতিষ্ঠানের সুনাম হয়
  • 4যোগাযোগ বৃদ্ধি পায়
ব্যাখ্যা (Explanation)

অর্থনৈতিক অঙ্গনে জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত হলে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি হয় এবং প্রত্যক্ষ দেশি-বিদেশি বিনিয়োগ (Investment) বৃদ্ধি পায়।

50
50 of 85
44th-bcs

জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের নাম-

  • 1UNCLOS
  • 2UNCTAD
  • UNCACCorrect Answer
  • 4CEDAW
ব্যাখ্যা (Explanation)

জাতিসংঘের দুর্নীতিবিরোধী একমাত্র আইনগতভাবে বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তিটি হলো UNCAC (United Nations Convention against Corruption)।

51
51 of 85
44th-bcs

গণতান্ত্রিক মূল্যবোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান-

  • 1নেতৃত্বের প্রতি আনুগত্য
  • 2স্বচ্ছ নির্বাচন কমিশন
  • 3শক্তিশালী রাজনৈতিক দল
  • পরমতসহিষ্ণুতাCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

গণতন্ত্রের মূল ভিত্তি হলো সহনশীলতা ও অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা জানানো অর্থাৎ পরমতসহিষ্ণুতা (Tolerance)।

52
52 of 85
44th-bcs

সরকারি সিদ্ধান্তের ক্ষেত্রে ‘স্বার্থের সংঘাত’ (Conflict of interest) এর উদ্ভব হয় যখন গৃহীতব্য সিদ্ধান্তের সঙ্গে-

  • সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তার নিজের বা পরিবারের সদস্যদের স্বার্থ জড়িত থাকে।Correct Answer
  • 2প্রভাবশালী ব্যক্তি বা ব্যক্তিবর্গের স্বার্থ জড়িত থাকে।
  • 3সরকারি স্বার্থ জড়িত থাকে।
  • 4ঊর্ধ্বতন কর্তৃপক্ষের স্বার্থ জড়িত থাকে।
ব্যাখ্যা (Explanation)

যখন কোনো সরকারি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ব্যক্তিগত, আর্থিক বা পারিবারিক স্বার্থ প্রাতিষ্ঠানিক দায়িত্বের সাথে সাংঘর্ষিক হয়, তখন স্বার্থের সংঘাত সৃষ্টি হয়।

53
53 of 85
44th-bcs

রাষ্ট্র ও সমাজে দুর্নীতিপ্রবণতার জন্য সবচেয়ে বেশি দায়ী-

  • 1আইনের প্রয়োগের অভাব
  • নৈতিকতা ও মূল্যবোধের অভাবCorrect Answer
  • 3দুর্বল পরিবীক্ষণ ব্যবস্থা
  • 4অসৎ নেতৃত্ব
ব্যাখ্যা (Explanation)

ব্যক্তি ও সমষ্টিগত জীবনে নৈতিক মূল্যবোধ ও সততার অভাবই সমাজ ও রাষ্ট্রে দুর্নীতির প্রধানতম কারণ।

54
54 of 85
44th-bcs

প্রাথমিকভাবে একজন মানুষের মানবীয় গুণাবলি ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে-

  • 1সমাজে বসবাসের মাধ্যমে
  • 2বিদ্যালয়ে
  • পরিবারেCorrect Answer
  • 4রাষ্ট্রের মাধ্যমে
ব্যাখ্যা (Explanation)

পরিবার হলো শিশুর প্রথম সামাজিক পরিবেশ যেখানে মূলত মানবীয় গুণাবলি ও নৈতিক মূল্যবোধের প্রাথমিক শিক্ষা অর্জিত হয়।

55
55 of 85
44th-bcs

‘সততার জন্য সদিচ্ছা’র কথা বলেছেন-

  • 1ডেকার্ট
  • 2ডেভিড হিউম
  • ইমানুয়েল কান্টCorrect Answer
  • 4জন লক
ব্যাখ্যা (Explanation)

জার্মান চিন্তাবিদ ইমানুয়েল কান্ট তাঁর নীতিদর্শনে 'সদিচ্ছা' (Good Will)-কে একমাত্র নিঃশর্ত ভালো গুণ হিসেবে আখ্যায়িত করেছেন।

56
56 of 85
43rd-bcs

নৈতিক মূল্যবোধের উৎস কোনটি?

  • 1সমাজ
  • নৈতিক চেতনাCorrect Answer
  • 3রাষ্ট্র
  • 4ধর্ম
ব্যাখ্যা (Explanation)

নীতি ও উচিত-অনুচিত বোধ হলো নৈতিক মূল্যবোধের উৎস। নৈতিক মূল্যবোধ হচ্ছে সেসব মনোভাব এবং আচরণ যা মানুষ সবসময় ভালো, কল্যাণকর ও অপরিহার্য বিবেচনা করে মানসিকভাবে তৃপ্তিবোধ করে। তাই অপশন বিবেচনায় বলা যেতে পারে, নৈতিক মূল্যবোধের উৎস নৈতিক চেতনা।

57
57 of 85
43rd-bcs

‘On Liberty’ গ্রন্থের লেখক কে?

  • 1ইমানুয়েল কান্ট
  • 2টমাস হবস্‌
  • জন স্টুয়ার্ট মিলCorrect Answer
  • 4জেরেমি বেন্থাম
ব্যাখ্যা (Explanation)

On Liberty গ্রন্থের লেখক বিখ্যাত দার্শনিক জন স্টুয়ার্ট মিল। জন স্টুয়ার্ট মিল এর অন্যান্য গ্রন্থ- Utilitarianism, Principle of political Economy, The logic of the moral sciences.

58
58 of 85
43rd-bcs

উৎপত্তিগত অর্থে governance শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

  • ল্যাটিনCorrect Answer
  • 2গ্রিক
  • 3হিব্রু
  • 4ফারসি
ব্যাখ্যা (Explanation)

Governance শব্দটি ল্যাটিন শব্দ Kuber nao থেকে এসেছে যার অর্থ শাসন বা পরিচালনা করা।

59
59 of 85
43rd-bcs

‘কর্তব্যের জন্য কর্তব্য’ ধারণাটির প্রবর্তক কে?

  • ইমানুয়েল কান্টCorrect Answer
  • 2হার্বার্ট স্পেন্সার
  • 3বার্ট্রান্ড রাসেল
  • 4অ্যারিস্টটল
ব্যাখ্যা (Explanation)

জীবন সংরক্ষণ করার জন্য আমাদের মধ্যে প্রকৃতিগতভাবেই একটি প্রবণতা বা ঝোঁক রয়েছে। কান্ট বলেন, আমাদের অনেকেই এই কর্তব্য পালন করেন এমন সব নীতি অনুসারে যার মধ্যে কোন নৈতিক আধেয় নেই। তারা জীবন সংরক্ষণের কাজগুলো করে বেঁচে থাকেন। কিন্তু কান্টের ভাষায়, “They do protect their lives in conformity with duty, but not from the motive of duty.”। এই কর্তব্য-প্রণোদনাকে বলা হচ্ছে “কর্তব্যের খাতিরে কর্তব্য” বা “for the sake of duty”।

60
60 of 85
43rd-bcs

‘Human Society in Ethics and Politics’গ্রন্থের লেখক কে?

  • 1প্লেটো
  • 2রুসো
  • বার্ট্রান্ড রাসেলCorrect Answer
  • 4জন স্টুয়ার্ট মিল
ব্যাখ্যা (Explanation)

বার্ট্রান্ড রাসেল ( ১৮ মে ১৮৭২ – ২ ফেব্রুয়ারি ১৯৭০) ছিলেন একজন ব্রিটিশ দার্শনিক, যুক্তিবিদ, গণিতবিদ, ইতিহাসবেত্তা, সমাজকর্মী, অহিংসবাদী, এবং সমাজ সমালোচক। যদিও তিনি ইংল্যান্ডেই জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন, তার জন্ম হয়েছিল ওয়েলস এ, এবং সেখানেই তিনি ৯৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন। রাসেল ১৯০০ সালের শুরুতে ব্রিটিশদের আদর্শবাদের বিরুদ্ধে বিদ্রোহে নেতৃত্ব প্রদান করেন। তাকে বিশ্লেষণী দর্শনের অন্যতম প্রতিষ্ঠাতা বিবেচনা করা হয়। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহ হচ্ছে- Human Society in Ethics and Politics, The Philosophy of Logical Atomism, The Analysis of Mind, The Analysis of Matter, A Free Man’s Worship, Why I Am Not a Christian, and Power: A New Social Analysis.

61
61 of 85
43rd-bcs

“শাসক যদি মহৎগুণসম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন, আর শাসক যদি মহৎগুণসম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকর” এটি কে বলেছেন?

  • 1সক্রেটিস
  • প্লেটোCorrect Answer
  • 3অ্যারিস্টটল
  • 4বেনথাম
ব্যাখ্যা (Explanation)

‘শাসক যদি ন্যায়বান হন তাহলে আইন নিষ্প্রয়োজন, আর শাসক যদি দুর্নীতিপরায়ণ হন তাহলে আইন নিরর্থক’। এই বিখ্যাত উক্তিটি দার্শনিক প্লেটো রচিত বিখ্যাত গ্রন্থ “দ্যা রিপাবলিক” থেকে নেওয়া হয়েছে।

62
62 of 85
43rd-bcs

বাংলাদেশে কত সালে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’ প্রণয়ন করা হয়?

  • 1২০১০
  • 2২০১১
  • ২০১২Correct Answer
  • 4২০১৩
ব্যাখ্যা (Explanation)

সমাজে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে “সোনার বাংলা গড়ার প্রত্যয়” স্লোগানকে সামনে রেখে ২০১২ সালে গৃহীত হয় জাতীয় শুদ্ধাচার কৌশল। সরকারী কর্মকর্তা সম্পর্কে সাধারণ মানুষের বিদ্যমান ধারণা বদলাতে এবং সকল কর্মকর্তা কর্মচারীকে সরাসরি জবাবদিহিতার আওতায় আনার লক্ষ্যেই নেয়া হয়েছে জাতীয় শুদ্ধাচার কৌশল।

63
63 of 85
43rd-bcs

বিশ্বব্যাংকের মতে সুশাসনের উপাদান কয়টি?

  • 1৩টি
  • 2৫টি
  • 3৪টি
  • ৬টিCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

২০০০ সালে বিশ্বব্যাংক সুশাসনের ৪টি স্তম্ভের কথা বলেছেন। যথা: ১. দায়িত্বশীলতা; ২. স্বচ্ছতা; ৩. আইনি কাঠামো; ৪. অংশগ্রহণ। বিশ্বব্যাংক সুশাসনের ৬টি সূচক বা মাত্রা উপাদানের কথা বলেছেন। যথা: ১. বাক স্বাধীনতা; ২. রাজনৈতিক স্থিতিশীলতা ও সহিংসতার অনুপস্থিতি; ৩. সরকারের কার্যকারিতা; ৪. নিয়ন্ত্রণ গুণ; ৫. আইনের শাসন; ৬. দুর্নীতি দমন।

64
64 of 85
43rd-bcs

সুশাসনের মূল ভিত্তি কী?

  • 1মূল্যবোধ
  • আইনের শাসনCorrect Answer
  • 3গণতন্ত্র
  • 4আমলাতন্ত্র
ব্যাখ্যা (Explanation)

সামাজিক মূল্যবোধের উপাদান সমূহ হলো: আইনের শাসন, নৈতিকতা, সাম্য, সামাজিক শিষ্টাচার, সততা, ন্যায়বিচার।

65
65 of 85
43rd-bcs

কোন নৈতিক মানদণ্ডটি সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব প্রদান করে?

  • 1আত্মস্বার্থবাদ
  • 2পরার্থবাদ
  • 3পূর্ণতাবাদ
  • উপযোগবাদCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

উপযোগবাদ একটি নৈতিক তত্ত্ব যা সামগ্রিক সুখ বা পরিতৃপ্তিকে উৎসাহিত করে এবং এমন ক্রিয়াকলাপগুলিকে প্রত্যাখ্যান করে যা সন্তোষ্টি বা সুখের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। মানুষের সুখ এবং অসুখ বা ‘pleasure and pain’ এর প্রধান আলোচনার বিষয়। সামাজিক, অর্থনৈতিক বা রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উপযোগবাদী দর্শন সমাজের উন্নতি বা সমাজের মানুষের সন্তোষ্টি বৃদ্ধিতে প্রাধান্য দেয়। উপযোগবাদের প্রধান নীতি হচ্ছে “সর্বোচ্চ সংখ্যক মানুষের জন্য সর্বাধিক পরিমাণ সন্তোষ্টি বা সুখ” (বেন্টব্যাম যাকে বলেছিল “The greatest good for the greatest number”)।

66
66 of 85
41st-bcs

কোন মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত?

  • সামাজিক মূল্যবোধCorrect Answer
  • 2ইতিবাচক মূল্যবোধ
  • 3গণতান্ত্রিক মূল্যবোধ
  • 4নৈতিক মূল্যবোধ
ব্যাখ্যা (Explanation)

সামাজিক মূল্যবোধ হলো সমাজ, রাষ্ট্র ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত আচরণগত মানদণ্ড।

67
67 of 85
41st-bcs

কে ‘কর্তব্যের নৈতিকতার’ ধারণা প্রবর্তন করেন?

  • 1হ্যারল্ড উইলসন
  • 2এডওয়ার্ড ওসবর্ন উইলসন
  • 3জন স্টুয়ার্ট মিল
  • ইমানুয়েল কান্টCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট শর্তহীন আদেশ এবং কর্তব্যের খাতিরে কর্তব্য (Deontological Ethics)-এর ধারণা প্রবর্তন করেন।

68
68 of 85
41st-bcs

সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হলো-

  • 1সুশাসন
  • 2রাষ্ট্র
  • 3নৈতিকতা
  • সমাজCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

সমাজ হলো সভ্যতার অন্যতম প্রধান প্রতিচ্ছবি ও দর্পণ।

69
69 of 85
41st-bcs

সুশাসন চারটি স্তম্ভের ওপর নির্ভরশীল- এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে?

  • 1জাতিসংঘ
  • 2জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি
  • বিশ্বব্যাংকCorrect Answer
  • 4এশীয় উন্নয়ন ব্যাংক
ব্যাখ্যা (Explanation)

বিশ্বব্যাংক সুশাসনকে ৪টি প্রধান স্তম্ভের (দায়বদ্ধতা, স্বচ্ছতা, আইনি কাঠামো ও অংশগ্রহণ) ওপর নির্ভরশীল বলে চিহ্নিত করেছে।

70
70 of 85
41st-bcs

Political Ideals- গ্রন্থের লেখক কে?

  • 1মেকিয়াভেলি
  • রাসেলCorrect Answer
  • 3প্লেটো
  • 4এরিস্টটল
ব্যাখ্যা (Explanation)

‘Political Ideals’ (১৯১৭) বইটির লেখক বিখ্যাত ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেল।

71
71 of 85
41st-bcs

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে?

  • 1অনুচ্ছেদ ১৩
  • অনুচ্ছেদ ১৮Correct Answer
  • 3অনুচ্ছেদ ২০
  • 4অনুচ্ছেদ ২৫
ব্যাখ্যা (Explanation)

সংবিধানের ১৮(১) ও ১৮(২) অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়সমূহ রাষ্ট্রের অন্যতম মূলনীতি হিসেবে বর্ণিত আছে।

72
72 of 85
41st-bcs

মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো-

  • 1বিভিন্নতা
  • 2পরিবর্তনশীলতা
  • 3আপেক্ষিকতা
  • উপরের সবগুলোCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

মূল্যবোধ ব্যক্তি, সমাজ ও সময়ভেদে পরিবর্তিত ও আপেক্ষিক হয়। তাই বিভিন্নতা, পরিবর্তনশীলতা ও আপেক্ষিকতা সবই এর বৈশিষ্ট্য।

73
73 of 85
41st-bcs

প্লেটো ‘সদগুণ’ বলতে বুঝিয়েছেন-

  • প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়Correct Answer
  • 2আত্মপ্রত্যয়, প্রেষণা ও নিয়ন্ত্রণ
  • 3সুখ, ভালোত্ব ও প্রেম
  • 4প্রজ্ঞা, আত্মনিয়ন্ত্রণ ও সুখ ও ন্যায়
ব্যাখ্যা (Explanation)

প্লেটো তাঁর কার্ডিনাল গুণের তত্ত্বে চারটি মূল সদগুণের কথা বলেছেন: প্রজ্ঞা (Wisdom), সাহস (Courage), আত্মনিয়ন্ত্রণ (Temperance) এবং ন্যায়বিচার (Justice)।

74
74 of 85
41st-bcs

মূল্যবোধ দৃঢ় হয়-

  • শিক্ষার মাধ্যমেCorrect Answer
  • 2সুশাসনের মাধ্যমে
  • 3ধর্মের মাধ্যমে
  • 4গণতন্ত্র চর্চার মাধ্যমে
ব্যাখ্যা (Explanation)

নৈতিক শিক্ষার মাধ্যমেই মানুষের অন্তর্নিহিত মূল্যবোধের বিকাশ ঘটে এবং তা সমাজে দৃঢ় ভিত্তি লাভ করে।

75
75 of 85
41st-bcs

‘রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক।’- কে এই উক্তি করেন?

  • 1এইচ.ডি. স্টেইন
  • 2জন স্মিথ
  • মিশেল ক্যামডেসাসCorrect Answer
  • 4এম.ডব্লিউ. পামফ্রে
ব্যাখ্যা (Explanation)

আইএমএফ-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক মিশেল ক্যামডেসাস (Michel Camdessus) এই বিখ্যাত উক্তিটি করেছিলেন।

76
76 of 85
40th-bcs

বাংলাদেশে ‘নব-নৈতিকতা’র প্রবর্তক হলেন-

  • 1মোহাম্মদ বরকতুল্লা
  • 2জি.সি. দেব
  • আরজ আলী মাতুব্বরCorrect Answer
  • 4আবদুল মতীন
ব্যাখ্যা (Explanation)

অন্ধ কুসংস্কার ও ধর্মান্ধতার বিরুদ্ধে মুক্তচিন্তা ও যুক্তিবাদী দৃষ্টিভঙ্গির আলোকে আরজ আলী মাতুব্বর ‘নব-নৈতিকতা’র চিন্তা তুলে ধরেন।

77
77 of 85
40th-bcs

‘আমরা যে সমাজেই বসবাস করি না কেন, আমরা সকলেই ভালো নাগরিক হওয়ার প্রত্যাশা করি’। এটি-

  • 1নৈতিক অনুশাসন
  • রাজনৈতিক ও সামাজিক অনুশাসনCorrect Answer
  • 3আইনের শাসন
  • 4আইনের অধ্যাদেশ
ব্যাখ্যা (Explanation)

উত্তম নাগরিক হওয়ার এই সামাজিক ও সামষ্টিক প্রত্যাশা মূলত রাজনৈতিক ও সামাজিক অনুশাসনের অংশ।

78
78 of 85
40th-bcs

সভ্য সমাজের মানদণ্ড হলো-

  • 1গণতন্ত্র
  • 2বিচার ব্যবস্থা
  • 3সংবিধান
  • আইনের শাসনCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

একটি সভ্য ও উন্নত গণতান্ত্রিক সমাজের মৌলিক ভিত্তি ও প্রধান মানদণ্ড হলো আইনের শাসন (Rule of Law)।

79
79 of 85
40th-bcs

‘বিপরীত বৈষম্য’ –এর নীতিটি প্রয়োগ করা হয়-

  • 1নারীদের ক্ষেত্রে
  • সংখ্যালঘুদের ক্ষেত্রেCorrect Answer
  • 3প্রতিবন্ধীদের ক্ষেত্রে
  • 4পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্রে
ব্যাখ্যা (Explanation)

সংখ্যালঘু বা অনগ্রসর গোষ্ঠীকে অগ্রাধিকার দিতে গিয়ে সংখ্যাগুরুদের ওপর যে ইতিবাচক বৈষম্য প্রযুক্ত হয় তাকে 'বিপরীত বৈষম্য' (Reverse Discrimination) বলে।

80
80 of 85
40th-bcs

মূল্যবোধ হলো-

  • 1মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ
  • মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড।Correct Answer
  • 3সমাজজীবনে মানুষের সুখী হওয়ার প্রয়োজনীয় উপাদান
  • 4মানুষের প্রাতিষ্ঠানিক কার্যাবলীর দিক নির্দেশনা
ব্যাখ্যা (Explanation)

মূল্যবোধ হলো সমাজে মানুষের ভালো-মন্দ, ন্যায়-অন্যায় ও আচরণ পরিচালনাকারী প্রতিষ্ঠিত নীতি ও আদর্শিক মানদণ্ড।

81
81 of 85
40th-bcs

জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো-

  • 1দারিদ্র বিমোচন
  • 2মৌলিক অধিকার রক্ষা
  • মৌলিক স্বাধীনতার উন্নয়নCorrect Answer
  • 4নারীদের উন্নয়ন ও সুরক্ষা
ব্যাখ্যা (Explanation)

জাতিসংঘের মানবাধিকার কমিশন ও ইউএনডিপির মতে সুশাসনের অন্যতম প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হলো মৌলিক স্বাধীনতার সার্বিক উন্নয়ন।

82
82 of 85
40th-bcs

সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হলো-

  • 1সরকার পরিচালনায় সাহায্য করা
  • 2নিজের অধিকার ভোগ করা
  • 3সৎভাবে ব্যবসা-বাণিজ্য করা
  • নিয়মিত কর প্রদান করাCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

নিয়মিত কর প্রদান রাষ্ট্রের অর্থনৈতিক স্বচ্ছতা বজায় রাখে এবং সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের প্রত্যক্ষ কর্তব্য হিসেবে গণ্য হয়।

83
83 of 85
40th-bcs

মূল্যবোধের চালিকা শক্তি হলো-

  • 1উন্নয়ন
  • 2গণতন্ত্র
  • সংস্কৃতিCorrect Answer
  • 4সুশাসন
ব্যাখ্যা (Explanation)

সংস্কৃতি মানুষের বিশ্বাস, প্রথা ও জীবনাচরণকে রূপ দেয়, তাই সংস্কৃতিকে মূল্যবোধের মূল চালিকাশক্তি বলা হয়।

84
84 of 85
40th-bcs

অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে-

  • 1দুর্নীতি দূর হয়
  • বিনিয়োগ বৃদ্ধি পায়Correct Answer
  • 3আইনের শাসন
  • 4প্রতিষ্ঠিত হয়
ব্যাখ্যা (Explanation)

অর্থনৈতিক সুশাসন বিনিয়োগবান্ধব পরিবেশ ও ব্যবসায়িক আস্থা তৈরি করে, যার ফলে সামগ্রিক বিনিয়োগ বৃদ্ধি পায়।

85
85 of 85
40th-bcs

তথ্য পাওয়া মানুষের কী ধরনের অধিকার?

  • 1রাজনৈতিক
  • 2অর্থনৈতিক
  • মৌলিকCorrect Answer
  • 4সামাজিক
ব্যাখ্যা (Explanation)

বাক্‌ ও ভাব প্রকাশের স্বাধীনতার অংশ হিসেবে তথ্য অধিকার আইনানুসারে তথ্য পাওয়া নাগরিকের একটি মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত।

Ready to test your knowledge?

Take this exam in timed Exam Mode with instant scoring or self-paced Practice Mode.