BCS & Job Preparation200 Questions2hNegative Marking

50th BCS Preliminary Exam – Question Bank & Answers

50th BCS Preliminary Examination Question Set (General 200 Marks)

Question Bank (200)

Verified answers & explanations
1
1 of 200
50th-bcs

জারিনের জন্ম ২৯ ফেব্রুয়ারী। তার জন্মগ্রহণের সাল কোনটি হতে পারে?

  • 1২০০২
  • ২০০৪Correct Answer
  • 3২০০৬
  • 4২০১০
ব্যাখ্যা (Explanation)

২৯ ফেব্রুয়ারী কেবল লিপ ইয়ার বছর গুলোতে হয়ে থাকে। যে সকল সাল ৪ দ্বারা নিঃশেষ বিভাজ্য তারা লিপ ইয়ার। আবার যে সকল সালের শেষ দুই ডিজিট '00' তাদেরকে ৪০০ দ্বারা ভাগ করলে যদি নিঃশেষে বিভাজ্য হয় তবে তা লিপ ইয়ার। যেমন: ২০০০, ২০০৪, ২০০৮, ২০১২, ২০১৬, ২০২০ ইত্যাদি।

2
2 of 200
50th-bcs

পারমাণবিক চুল্লিতে ‘মডারেটরের’ প্রাথমিক কাজ হলো:

  • 1অতিরিক্ত নিউট্রন শোষণ এবং চেইন বিক্রিয়া নিয়ন্ত্রণ
  • 2চুল্লির কেন্দ্রে উৎপন্ন তাপ স্থানান্তর করে শীতল করা
  • দ্রুতগতি সম্পন্ন নিউট্রনগুলোকে ধীরগতি করে ফিশনের সম্ভাবনা বাড়ানোCorrect Answer
  • 4ক্ষতিকারক গামা বিকিরণ থেকে সুরক্ষা প্রদান
ব্যাখ্যা (Explanation)

পারমাণবিক চুল্লিতে (Nuclear Reactor) মডারেটর (Moderator) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। সহজ কথায়, এর প্রধান কাজ হলো নিউট্রনের গতি কমিয়ে দিয়ে নিউক্লীয় বিক্রিয়া বজায় রাখা। মডারেটরের প্রধান কাজগুলো হলো: ১. নিউট্রনের গতি কমানো (Slowing Down Neutrons): চুল্লিতে ইউরেনিয়াম পরমাণুর বিভাজনের (Fission) ফলে যে নিউট্রনগুলো উৎপন্ন হয়, সেগুলোর গতি থাকে অনেক বেশি ('Fast Neutrons')। মডারেটর এই নিউট্রনগুলোর গতি কমিয়ে দেয় ('Thermal Neutrons'), যা চেইন রিঅ্যাকশন সচল রাখতে সাহায্য করে। ২. শৃঙ্খল বিক্রিয়া নিয়ন্ত্রণ। ৩. জ্বালানি সাশ্রয়।

3
3 of 200
50th-bcs

কোন বিষয়টি মুদ্রাপাচারের অন্তর্ভুক্ত নয়?

  • 1রপ্তানী পণ্যের অবমূল্যায়ন
  • 2আমদানী পণ্যের অধিক মূল্য নির্ধারণ
  • আয়কর ফাঁকি দেয়াCorrect Answer
  • 4অবৈধ চ্যানেলে বিদেশে টাকা পাঠানো
ব্যাখ্যা (Explanation)

মুদ্রাপাচার হলো অবৈধ অর্থকে বৈধ করার প্রক্রিয়া বা অবৈধ পথে অর্থ স্থানান্তর। রপ্তানি পণ্যের অবমূল্যায়ন, আমদানি পণ্যের অধিক মূল্য নির্ধারণ এবং অবৈধ চ্যানেলে বিদেশে টাকা পাঠানো সবই মুদ্রাপাচারের কৌশল। কিন্তু আয়কর ফাঁকি বিষয়টি একটি কর সংক্রান্ত অপরাধ, কাজেই এটি মুদ্রাপাচারের অন্তর্ভুক্ত নয়।

4
4 of 200
50th-bcs

একটা 4-bit বাইনারি সিস্টেমে শূণ্য এর 2's complement এর ডেসিম্যাল মান কত হবে?

  • 1১৬
  • Correct Answer
  • 3১৫
  • 4কোনটিই নয়
ব্যাখ্যা (Explanation)

0 সংখ্যাটির ৪-বিটে বাইনারি হলো: 0000 0000 এর 1's Complement: 1111 2's Complement: 1111 + 1 = 10000 যেহেতু আমরা ৪-বিট সিস্টেম ব্যবহার করছি, তাই ফলাফলের বাম পাশের বাড়তি ১টি (৫ম বিট) বাদ যাবে (Carry Out)। ফলে অবশিষ্ট থাকে শুধু 0000। সুতরাং, 0000 এর ডেসিম্যাল = 0।

5
5 of 200
50th-bcs

40 থেকে 50 এর মধ্যে একটি সংখ্যা দৈবভাবে নেয়া হলে এটি মৌলিক (Prime) হওয়ার সম্ভাবনা কত?

  • 3/11Correct Answer
  • 21/2
  • 35/11
  • 44/11
ব্যাখ্যা (Explanation)

40 থেকে 50 এর মধ্যে মোট সংখ্যা = (50 - 40) + 1 = 11 টি। 40 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যা = 3টি (41, 43, 47)। ∴ মৌলিক হওয়ার সম্ভাবনা = 3/11।

6
6 of 200
50th-bcs

ঘূর্ণিঝড় ‘সিডর’ ও ‘আইলা’ বাংলাদেশে আঘাত হানে ___ এবং ____ সালে।

  • 1২০০৭, ২০০৮
  • 2২০০৮, ২০০৯
  • ২০০৭, ২০০৯Correct Answer
  • 4২০০৭, ২০০৬
ব্যাখ্যা (Explanation)

ঘূর্ণিঝড় ‘সিডর’ ও ‘আইলা’ দুটিই বাংলাদেশে সংঘটিত প্রাকৃতিক দুর্যোগ। সিডর বাংলাদেশে আঘাত হানে ১৫ নভেম্বর, ২০০৭ এবং আইলা আঘাত হানে ২৫ মে, ২০০৯ তারিখে। দুটিই ছিল অত্যন্ত বিধ্বংসী ও প্রলয়ংকরী ঘূর্ণিঝড়।

7
7 of 200
50th-bcs

মোবাইল ফোন অপারেটররা কোন অ্যালগরিদম ব্যবহার করে লোকেশন ট্র্যাক করে?

  • 1Shortest Path
  • TriangulationCorrect Answer
  • 3Nearest-neighbour
  • 4Encryption
ব্যাখ্যা (Explanation)

মোবাইল ফোন অপারেটররা ব্যবহারকারীর অবস্থান নির্ণয়ের জন্য ট্রায়াঙ্গুলেশন (Triangulation) অ্যালগরিদম ব্যবহার করে। এটি মূলত আশেপাশের একাধিক সেল টাওয়ারের সিগন্যাল বিশ্লেষণ করে ফোনের অবস্থান নির্ধারণ করে।

8
8 of 200
50th-bcs

একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে বলে-

  • 1অভিশ্রুতি
  • 2অপিনিহিতি
  • 3সমীভবন
  • স্বরসঙ্গতিCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি (Vowel harmony) বলে। যেমন- দেশি > দিশি, বিলাতি > বিলিতি, মুলা > মুলো ইত্যাদি।

9
9 of 200
50th-bcs

‘ফিকা কমলা রং’ - এখানে ফিকা অর্থ কী?

  • অনুজ্জ্বলCorrect Answer
  • 2উজ্জ্বল
  • 3তীব্র
  • 4ঝাঁঝালো
ব্যাখ্যা (Explanation)

‘ফিকা’ বা ফ্যাকাশে বলতে সাধারণত কোনো রঙের হালকা, অনুজ্জ্বল বা বিবর্ণ অবস্থাকে বোঝায়। বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান অনুযায়ী, এটি উজ্জ্বলতার অভাব বা রং চটে যাওয়া অবস্থাকে নির্দেশ করে।

10
10 of 200
50th-bcs

2, 3, 4 এবং 7 সংখ্যাগুলির গড় বিচ্যুতি কত?

  • 10
  • 22/3
  • 3/2Correct Answer
  • 44
ব্যাখ্যা (Explanation)

সংখ্যাগুলোর গড়, x̄ = (2 + 3 + 4 + 7) / 4 = 16 / 4 = 4। বিচ্যুতিসমূহ: |2-4|=2, |3-4|=1, |4-4|=0, |7-4|=3। ∴ গড় বিচ্যুতি = (2 + 1 + 0 + 3) / 4 = 6/4 = 3/2।

11
11 of 200
50th-bcs

‘বিশ্ব বাণিজ্য সংস্থা’ (WTO) প্রতিষ্ঠিত হয়েছিল ____ চুক্তির মাধ্যমে।

  • 1ব্রেটন উডস
  • 2লিসবন
  • 3জেনেভা
  • মারাকেশCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

দীর্ঘ ৮ বছর ধরে চলমান ‘উরুগুয়ে রাউন্ড’ এর চূড়ান্ত ফসল হিসেবে ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে মরক্কোয় ‘মারাকেশ চুক্তি’ স্বাক্ষরিত হয়। এতে বিশ্ব বাণিজ্যকে একটি সুশৃঙ্খল ও আইনি কাঠামোতে পরিচালনার লক্ষ্যে GATT এর পরিবর্তে একটি স্থায়ী আন্তর্জাতিক সংস্থা হিসেবে WTO গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। ১ জানুয়ারি, ১৯৯৫ সালে WTO আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

12
12 of 200
50th-bcs

এভারেস্ট শৃঙ্গের তিব্বতী ও চীনা নাম কী কী?

  • 1দালাইলামা এবং চিংলু
  • চোমোলাংমা এবং কোমোলাংমাCorrect Answer
  • 3কোমোলাংমা এবং চিংলু
  • 4চোমোলাংমা এবং এলবার্গ
ব্যাখ্যা (Explanation)

এভারেস্ট শৃঙ্গের তিব্বতী ও চীনা নাম যথাক্রমে চোমোলাংমা এবং কোমোলাংমা। তিব্বতী নাম: চোমোলাংমা (অর্থ: বিশ্বের জননী বা তুষারের দেবী)। চীনা নাম: ঝুয়ুলাংমা ফেং বা সংক্ষেপে কোমোলাংমা।

13
13 of 200
50th-bcs

দুর্বল শাসন ব্যবস্থায় উন্নয়ন প্রকল্প ব্যর্থ হয় কারন-

  • 1সম্পদের অভাব
  • 2নাগরিকের বিরোধিতা
  • সিদ্ধান্ত গ্রহনে স্বচ্ছতা ও সততার অভাবCorrect Answer
  • 4প্রযুক্তির অভাব
ব্যাখ্যা (Explanation)

উন্নয়ন প্রকল্পের সাফল্য সম্পদের সঠিক ব্যবস্থাপনা ও দায়িত্বশীলতার উপর নির্ভর করে। দুর্বল শাসনব্যবস্থায় যখন প্রশাসনে সততার অভাব থাকে এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ হয় না, তখন প্রকল্পের অর্থ ও সম্পদ অপব্যবহারের শঙ্কা থাকে।

14
14 of 200
50th-bcs

‘এপিকালচার’ কোন বিষয় নিয়ে আলোচনা করে?

  • 1গুটিপোকা এবং রেশম
  • মৌমাছি এবং মধুCorrect Answer
  • 3মৎস চাষ
  • 4তামাক চাষ
ব্যাখ্যা (Explanation)

এপিকালচার (Apiculture) হলো মৌমাছি পালন এবং মধু উৎপাদনের বিজ্ঞানভিত্তিক পদ্ধতি। অন্যদিকে রেশম চাষকে সেরিকালচার এবং মৎস্য চাষকে পিসিকালচার বলা হয়।

15
15 of 200
50th-bcs

Which play is filled with nonsensical conversations, meaningless dialogues, and characters who often become forgetful?

  • 1Pygmalion
  • 2The Skin Game
  • Waiting for GodotCorrect Answer
  • 4Candida
ব্যাখ্যা (Explanation)

Waiting for Godot by Samuel Beckett is a landmark play in the Theatre of the Absurd. The characters Vladimir and Estragon engage in repetitive, nonsensical, and meaningless dialogue while endlessly waiting for someone named Godot.

16
16 of 200
50th-bcs

In Gulliver’s Travels, which of these traits Swift does not show in his depiction of the land of the Lilliput?

  • 1pride
  • 2lies
  • peace & wisdomCorrect Answer
  • 4silly rules
ব্যাখ্যা (Explanation)

Jonathan Swift portrayed the Lilliputians as petty, full of pride, deceit, and governed by absurd and silly rules, satirizing European politics. 'Peace & wisdom' is completely absent in Lilliput.

17
17 of 200
50th-bcs

‘Let me not to the marriage of true minds / Admit impediments, love is not love / Which alters when it alteration finds’. Lines taken from a sonnet by_____.

  • 1Spencer
  • 2Petrarch
  • ShakespeareCorrect Answer
  • 4Donne
ব্যাখ্যা (Explanation)

These lines are the opening lines of William Shakespeare's famous Sonnet 116, which explores the steadfast and eternal nature of true love.

18
18 of 200
50th-bcs

কোন ভূ-রাজনৈতিক তত্ত্ব বিশ্ব আধিপত্যের চাবিকাঠি হিসাবে ইউরেশিয়ার নিয়ন্ত্রণকে সমর্থন করে?

  • হার্টল্যান্ড তত্ত্বCorrect Answer
  • 2ডমিনো তত্ত্ব
  • 3রিমল্যান্ড তত্ত্ব
  • 4কন্টেইনমেন্ট তত্ত্ব
ব্যাখ্যা (Explanation)

১৯০৪ সালে Sir Halford Mackinder হার্টল্যান্ড তত্ত্ব (Heartland Theory) প্রদান করেন। তাঁর মতে, যারা পূর্ব ইউরোপ তথা ইউরেশিয়ার কেন্দ্রস্থল শাসন করবে তারা পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করবে।

19
19 of 200
50th-bcs

HTTPS কোন বৈশিষ্ট্য HTTP-এর সাথে যোগ করে?

  • SecurityCorrect Answer
  • 2Standardization
  • 3Software
  • 4Sense
ব্যাখ্যা (Explanation)

HTTPS-এর পূর্ণরূপ হলো HyperText Transfer Protocol Secure। এটি HTTP প্রোটোকলের সাথে SSL/TLS এনক্রিপশন যুক্ত করে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে Security (নিরাপত্তা) প্রদান করে।

20
20 of 200
50th-bcs

কোনটি সুশাসনের আদর্শকে সবচেয়ে ভালোভাবে প্রকাশ করে?

  • 1এটি শুধুমাত্র পরিমাপযোগ্য ফলাফলের উপর নির্ভরশীল
  • 2এটি মূল্যবোধ-নিরপেক্ষ
  • এটি নৈতিক মানদন্ড ও জনস্বার্থ দ্বারা পরিচালিতCorrect Answer
  • 4এটি কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দেয়
ব্যাখ্যা (Explanation)

সুশাসন কেবল প্রশাসনিক কার্যকারিতা নয়; এটি সমাজের সব স্তরের মানুষের জন্য ন্যায়বিচার, স্বচ্ছতা ও কল্যাণ নিশ্চিত করে। তাই সুশাসন মূলত নৈতিক মানদণ্ড ও জনস্বার্থ দ্বারা পরিচালিত হয়।

21
21 of 200
50th-bcs

জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের (UNFCCC) প্রথম কনফারেন্স অফ দ্য পার্টিস (COP) কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল?

  • 1কোপেনহেগেন
  • 2প্যারিস
  • 3ওয়ারশ
  • 4বন
ব্যাখ্যা (Explanation)

UNFCCC-এর প্রথম কনফারেন্স অফ দ্য পার্টিস (COP-1) ১৯৯৫ সালে জার্মানির বার্লিন (Berlin) শহরে অনুষ্ঠিত হয়েছিল। অপশনে বার্লিন না থাকায় প্রশ্নটির সঠিক উত্তর অপশনে নেই।

22
22 of 200
50th-bcs

লিথিয়াম-আয়ন ব্যাটারির সম্পর্কে কোন বিবৃতিটি মিথ্যা?

  • 1Ni-Cd ব্যাটারির তুলনায় এদের শক্তির ঘনত্ব বেশি
  • 2এতে লিথিয়াম কোবাল্ট অক্সাইড ক্যাথোড ব্যবহার করা হয়
  • ‘মেমরি এফেক্ট’-এর কারণে এদের পর্যায়ক্রমিক সম্পূর্ণ ডিসচার্জের প্রয়োজন হয়Correct Answer
  • 4এখানে অতিরিক্ত চার্জিং-এর ফলে আগুন লাগতে পারে
ব্যাখ্যা (Explanation)

লিথিয়াম-আয়ন ব্যাটারিতে কোনো ‘মেমরি এফেক্ট’ (Memory Effect) নেই। তাই এটি ব্যবহারের আগে সম্পূর্ণ ডিসচার্জ করার কোনো প্রয়োজন হয় না।

23
23 of 200
50th-bcs

যদি একটি গাড়ীর গতি দ্বিগুণ করা হয়, তবে গাড়ীটির গতিশক্তি পূর্বের গতিশক্তির কতগুণ হবে?

  • 1০.৫
  • 2
  • 3০.২৫
  • Correct Answer
ব্যাখ্যা (Explanation)

আমরা জানি, গতিশক্তি E = (1/2)mv²। গতি দ্বিগুণ (v' = 2v) করা হলে নতুন গতিশক্তি E' = (1/2)m(2v)² = 4 * ((1/2)mv²) = 4E। অর্থাৎ গতিশক্তি ৪ গুণ বৃদ্ধি পাবে।

24
24 of 200
50th-bcs

-1 + 1/2 - 1/4 + 1/8 - 1/16 + ... অসীম ধারাটির যোগফল হবে:

  • -2/3Correct Answer
  • 2-3/2
  • 32/3
  • 43/2
ব্যাখ্যা (Explanation)

ধারাটির প্রথম পদ a = -1, সাধারণ অনুপাত r = (1/2) / (-1) = -1/2। ∴ অসীমতক সমষ্টি S_∞ = a / (1 - r) = -1 / (1 - (-1/2)) = -1 / (3/2) = -2/3।

25
25 of 200
50th-bcs

কোন প্রাক্তন রাষ্ট্রপ্রধান প্রথম ‘ইন্দো-প্যাসিফিক’ (Indo-Pacific) শব্দটি জনপ্রিয় করেন?

  • 1ডোনাল্ড ট্রাম্প
  • শিনজো অ্যাবেCorrect Answer
  • 3বারাক ওবামা
  • 4জর্জ ডব্লিউ বুশ
ব্যাখ্যা (Explanation)

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উন্মুক্ত আন্তর্জাতিক ব্যবস্থা বজায় রাখার ধারণাকে জনপ্রিয় করে তোলেন।

26
26 of 200
50th-bcs

The saying ‘Every cloud has its silver lining’ means:

  • 1bad weather is often replaced by good weather
  • 2clouds often have shining surroundings
  • every difficult situation has a more hopeful aspect though not apparent at the beginningCorrect Answer
  • 4clouds and sunshine go hand in hand
ব্যাখ্যা (Explanation)

The proverb 'Every cloud has its silver lining' metaphorically means that every difficult or unpleasant situation has some positive or hopeful aspect.

27
27 of 200
50th-bcs

বাংলাদেশের সংবিধান কার্যকর হয়-

  • 1১৬ ডিসেম্বর, ১৯৭১
  • ১৬ ডিসেম্বর, ১৯৭২Correct Answer
  • 3২৬ মার্চ, ১৯৭২
  • 4২৬ মার্চ, ১৯৭৩
ব্যাখ্যা (Explanation)

বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয় এবং একই বছরের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়।

28
28 of 200
50th-bcs

কোনটি কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ?

  • 1মৃত্যুক্ষুধা
  • 2সিন্ধু হিন্দোল
  • যুগবাণীCorrect Answer
  • 4অগ্নিবীণা
ব্যাখ্যা (Explanation)

‘যুগবাণী’ কাজী নজরুল ইসলামের প্রথম প্রবন্ধগ্রন্থ, যা ১৯২২ সালে প্রকাশিত ও ব্রিটিশ সরকার কর্তৃক নিষিদ্ধ হয়। ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাস, ‘সিন্ধু হিন্দোল’ ও ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থ।

29
29 of 200
50th-bcs

সংস্কার কমিশন নতুন সংস্কার প্রস্তাবে বাংলাদেশ সংসদের উচ্চ কক্ষে ____ টি আসন প্রস্থাব করে।

  • 1২৫
  • 2৫০
  • 3৭৫
  • ১০০Correct Answer
ব্যাখ্যা (Explanation)

জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে দ্বিকক্ষবিশিষ্ট সংসদের উচ্চ কক্ষে ১০০ সদস্যের একটি আনুপাতিক প্রতিনিধিত্বশীল কক্ষের সুপারিশ করা হয়।

30
30 of 200
50th-bcs

জীবনের তিনটি শ্রেষ্ঠ মূল্যবোধ কী কী?

  • 1সম্পদ, ক্ষমতা ও সদগুন
  • 2সত্য, আনন্দ ও সদগুন
  • সত্য, সুন্দর ও সদগুনCorrect Answer
  • 4আনন্দ, বিবেক ও সাহস
ব্যাখ্যা (Explanation)

দর্শনের চিরায়ত ধারণা অনুযায়ী মানবজীবনের তিনটি শ্রেষ্ঠ মূল্যবোধ হলো সত্য (Truth), সুন্দর (Beauty) এবং সদগুণ বা মঙ্গল (Goodness/Virtue)।

31
31 of 200
50th-bcs

পুঁথি সাহিত্যে প্রাচীনতম লেখক কে?

  • 1ভারত চন্দ্র রায়
  • 2কাজী দৌলত
  • 3আবদুল হাকিম
  • ফকির গরীবুল্লাহCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

দোভাষী পুঁথি সাহিত্যের প্রথম ও প্রাচীনতম কবি হলেন ফকির গরীবুল্লাহ। তাঁর রচিত অন্যতম কাব্য হলো ‘আমীর হামজা’ (প্রথম অংশ), ‘ইউসুফ-জোলেখা’, ‘সোনাভান’ ইত্যাদি।

32
32 of 200
50th-bcs

‘গ্রে-হাইড্রোজেন’-এর তুলনায় ‘গ্রীন-হাইড্রোজেনের’ সুবিধা হল-

  • 1এটি উৎপাদন করা সস্তা
  • এতে কার্বন নিঃসরণ প্রায় শূন্য হয়Correct Answer
  • 3এটি সংরক্ষণ এবং পরিবহন করা সহজ
  • 4প্রতি একক আয়তনে এর শক্তি ঘনত্ব বেশি
ব্যাখ্যা (Explanation)

গ্রিন-হাইড্রোজেন তৈরি হয় নবায়নযোগ্য শক্তি দ্বারা পানির তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে, যাতে কোনো ক্ষতিকর কার্বন ডাই-অক্সাইড নির্গত হয় না। পক্ষান্তরে গ্রে-হাইড্রোজেনে প্রচুর কার্বন নির্গমন ঘটে।

33
33 of 200
50th-bcs

একটি NPN ট্রানজিস্টরে, প্রধান চার্জ বাহক হলো-

  • 1হোল
  • ইলেকট্রনCorrect Answer
  • 3প্রোটন
  • 4আয়ন
ব্যাখ্যা (Explanation)

NPN ট্রানজিস্টরে এমিটার এবং কালেক্টর উভয়ই n-type সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি। n-type পদার্থের মেজরিটি চার্জ ক্যারিয়ার হলো ইলেকট্রন।

34
34 of 200
50th-bcs

বাংলাদেশের পদ্মা ও যমুনা নদীর শাখা নদীগুলো কোনগুলো?

  • 1গড়াই ও মধুমতী
  • 2মহানন্দা ও বংশী
  • 3মহানন্দা ও আত্রাই
  • গড়াই ও ধলেশ্বরীCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

পদ্মার অন্যতম প্রধান শাখানদী হলো গড়াই এবং যমুনার অন্যতম প্রধান শাখানদী হলো ধলেশ্বরী।

35
35 of 200
50th-bcs

সেট {2,3,4} এর প্রকৃত উপসেট কয়টি:

  • 13
  • 7Correct Answer
  • 38
  • 49
ব্যাখ্যা (Explanation)

কোনো সেটের উপাদান সংখ্যা n হলে মোট উপসেট সংখ্যা 2^n এবং প্রকৃত উপসেট সংখ্যা 2^n - 1। এখানে n = 3, সুতরাং প্রকৃত উপসেট = 2³ - 1 = 8 - 1 = 7 টি।

36
36 of 200
50th-bcs

আধুনিক বাংলা নাটক মূলত কয়টি পর্বে বিভক্ত?

  • 1৬টি
  • 2৪টি
  • ৫টিCorrect Answer
  • 4৭টি
ব্যাখ্যা (Explanation)

নাটকের কাহিনির বিকাশ অনুসারে নাটক সাধারণত ৫টি পর্বে বিভক্ত: ১. মুখ (আরম্ভ), ২. প্রতিমুখ (ক্রমবিস্তার), ৩. গর্ভ (উৎকর্ষ), ৪. বিমর্ষ (গ্রন্থিমোচন) এবং ৫. উপসংহতি (যবনিকাপাত)।

37
37 of 200
50th-bcs

Which of these is not characteristic of English Romantic Poetry?

  • 1Ordinary life
  • 2Everyday language
  • 3Expression of feelings rather than action or plot
  • Inane and gaudy phraseologyCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

William Wordsworth explicitly rejected 'inane and gaudy phraseology' in the Preface to Lyrical Ballads, choosing simple, everyday language instead.

38
38 of 200
50th-bcs

What is the antonym of ‘percipience’?

  • 1shrewdness
  • dullnessCorrect Answer
  • 3discerning
  • 4astuteness
ব্যাখ্যা (Explanation)

Percipience means keen perception or insight. Its antonym is dullness or lack of perception.

39
39 of 200
50th-bcs

বিশ্বব্যাংক বর্ণিত সুশাসন সূচকে কোনো দেশের সূচক ০.০০ হলে, সে দেশের সু-শাসনের অবস্থা কি বলে পরিগনিত হবে?

  • নিচু মানেরCorrect Answer
  • 2উচু মানের
  • 3মাঝারি মানের
  • 4কোনোটিই নয়
ব্যাখ্যা (Explanation)

বিশ্বব্যাংকের সূচকে মান সাধারণত ০ থেকে ১০০ পার্সেন্টাইল স্কেলে বা -২.৫ থেকে +২.৫ স্কেলে পরিমাপ করা হয়। ০.০০ স্কোর মূলত অত্যন্ত দুর্বল বা নিচু মানের শাসনকে নির্দেশ করে।

40
40 of 200
50th-bcs

____জেলায় রেল যোগাযোগ নেই।

  • 1জামালপুর
  • পটুয়াখালীCorrect Answer
  • 3নাটোর
  • 4নেত্রকোনা
ব্যাখ্যা (Explanation)

উল্লেখিত অপশনগুলোর মধ্যে পটুয়াখালী জেলায় এখনও কোনো রেলওয়ে নেটওয়ার্ক নেই।

41
41 of 200
50th-bcs

ডেটাবেস হল-

  • 1তথ্য রাখার হার্ডওয়্যারসমূহ
  • 2তথ্য রাখার প্রোগ্রামসমুহ
  • তথ্যসমূহের সুসঙ্গঠিত রূপCorrect Answer
  • 4তথ্য স্থানান্তরের জন্য ইন্টারনেট পরিষেবা
ব্যাখ্যা (Explanation)

ডেটাবেস (Database) হলো কম্পিউটার সিস্টেমে সংরক্ষিত পরস্পর সম্পর্কযুক্ত ও সুসংগঠিত ডেটা বা রেকর্ডের একটি কাঠামোবদ্ধ সংগ্রহ।

42
42 of 200
50th-bcs

কোন বানানটি শুদ্ধ?

  • 1নিশিথিনি
  • কথোপকথনCorrect Answer
  • 3পিপিলিকা
  • 4সমিচিন
ব্যাখ্যা (Explanation)

শুদ্ধ বানান: কথোপকথন। অন্যান্য অশুদ্ধ বানানের শুদ্ধ রূপ: নিশীথিনী, পিপীলিকা, সমীচীন।

43
43 of 200
50th-bcs

গণতান্ত্রিক ব্যবস্থার ফলপ্রসূতার জন্য অগ্রাধিকার পাবে ____ ।

  • 1আইনসমূহ
  • 2টাকা
  • গুণগত শিক্ষাCorrect Answer
  • 4অবকাঠামোগত সুবিধাসমূহ
ব্যাখ্যা (Explanation)

গণতন্ত্রের সফলতার জন্য নাগরিকদের সচেতন, দায়িত্বশীল ও শিক্ষিত হওয়া অত্যন্ত জরুরি। তাই গুণগত শিক্ষাই সবচেয়ে বেশি অগ্রাধিকার পায়।

44
44 of 200
50th-bcs

প্রত্যয়ন বায়ু উত্তর গোলার্ধে ___দিক থেকে ___দিকে প্রবাহিত হয়?

  • 1পূর্ব, পশ্চিম
  • দক্ষিণপশ্চিম, উত্তরপূর্বCorrect Answer
  • 3উত্তর, দক্ষিণ
  • 4উত্তর, পশ্চিম
ব্যাখ্যা (Explanation)

ফেরেলের সূত্রানুসারে প্রত্যয়ন বায়ু (Westerlies) উত্তর গোলার্ধে ডানদিকে বেঁকে দক্ষিণ-পশ্চিম দিক থেকে উত্তর-পূর্ব দিকে প্রবাহিত হয়।

45
45 of 200
50th-bcs

কোনটি ব্রিকস (BRICS)-এর প্রধান লক্ষ্য?

  • 1ন্যাটোর সম্প্রসারণে সহায়তা প্রদান
  • বিশ্ব আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার পূর্বক উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর স্বার্থরক্ষাCorrect Answer
  • 3ইউরোপের জন্য একক মুদ্রা প্রতিষ্ঠা করা
  • 4জি-৭ এর সদস্য সংখা বৃদ্ধি
ব্যাখ্যা (Explanation)

BRICS-এর প্রধান লক্ষ্য হলো বৈশ্বিক আর্থিক ব্যবস্থা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানসমূহের সংস্কার সাধন করে উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির দেশগুলোর স্বার্থরক্ষা করা।

46
46 of 200
50th-bcs

‘পরমেশ’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • 1পরম + এশ
  • পরম + ঈশCorrect Answer
  • 3পরম + ইশ
  • 4পরম + ইশ
ব্যাখ্যা (Explanation)

স্বরসন্ধির নিয়মানুযায়ী: অ + ঈ = এ; সুতরাং পরম + ঈশ = পরমেশ।

47
47 of 200
50th-bcs

এহসান টেবিলের উপর চায়ের কাপের হ্যান্ডেলটি পূর্বদিকে করে রাখল। সে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেদিকে চায়ের কাপটি ১৮০° ঘোরালো। এখন চায়ের কাপের হ্যান্ডলটি থাকবে:

  • পশ্চিম দিকেCorrect Answer
  • 2দক্ষিণ দিকে
  • 3উত্তর দিকে
  • 4পূর্ব দিকে
ব্যাখ্যা (Explanation)

পূর্ব দিক থেকে ১৮০° কোণে ঘড়ির কাঁটার দিকে বা বিপরীত দিকে ঘোরালে তা সরাসরি বিপরীত দিক অর্থাৎ পশ্চিম দিকে অবস্থান করবে।

48
48 of 200
50th-bcs

(x² - 2 + 1/x²)⁷ এর বিস্তৃতিতে মধ্যপদ কততম পদটি?

  • 1পঞ্চম
  • 2সপ্তম
  • অষ্টমCorrect Answer
  • 4নবম
ব্যাখ্যা (Explanation)

(x² - 2 + 1/x²)⁷ = [(x - 1/x)²]⁷ = (x - 1/x)¹⁴। ঘাত n = 14 (জোড় সংখ্যা)। ∴ মধ্যপদ = (n/2 + 1) তম পদ = (14/2 + 1) = ৮তম পদ।

49
49 of 200
50th-bcs

বাংলাদেশের সংবিধানের রক্ষাকর্তা কে?

  • প্রধান বিচারপতিCorrect Answer
  • 2প্রধানমন্ত্রী
  • 3সেনাবাহিনী প্রধান
  • 4রাষ্ট্রপতি
ব্যাখ্যা (Explanation)

সংবিধানের অভিভাবক ও রক্ষক হলো বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান হিসেবে প্রধান বিচারপতিকে সংবিধানের রক্ষাকর্তা বিবেচনা করা হয়।

50
50 of 200
50th-bcs

ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের অন্যতম প্রভাব কি?

  • 1বিদেশে বিনিয়োগে উৎসাহ প্রদান
  • 2তারল্য সংকট কাটিয়ে উঠা
  • 3খেলাপী ঋণের পরিমান কমিয়ে আনা
  • রপ্তানী বাড়ানোCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন হলে বিদেশি ক্রেতাদের কাছে দেশীয় পণ্য সস্তা হয়ে যায়, যার ফলে দেশের রপ্তানি বৃদ্ধি পায়।

51
51 of 200
50th-bcs

মিয়ানমারে পরিচালিত স্ক্যাম সেন্টারগুলো মোকাবিলায় সম্প্রতি কোন দেশ ‘স্ক্যাম সেন্টার স্ট্রাইক ফোর্স’ চালু করেছে?

  • 1রাশিয়া
  • 2চীন
  • মার্কিন যুক্তরাষ্ট্রCorrect Answer
  • 4থাইল্যান্ড
ব্যাখ্যা (Explanation)

দক্ষিণ-পূর্ব এশিয়ায় আন্তর্জাতিক সাইবার ও ক্রিপ্টো স্ক্যাম চক্র দমন করতে মার্কিন যুক্তরাষ্ট্র 'Scam Center Strike Force' টাস্কফোর্স চালু করে।

52
52 of 200
50th-bcs

প্রাচীন ‘হরিকেল জনপদটি’ কোন কোন বিভাগ সমন্বয়ে গঠিত?

  • 1রাজশাহী ও রংপুর
  • চট্টগ্রাম ও সিলেটCorrect Answer
  • 3রাজশাহী ও খুলনা
  • 4খুলনা ও ঢাকা
ব্যাখ্যা (Explanation)

প্রাচীন বাংলার হরিকেল জনপদটি বর্তমান সিলেট, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চল নিয়ে গঠিত ছিল।

53
53 of 200
50th-bcs

k এর কোন মানের জন্য 5x + 4y - 1 = 0 এবং 2x + Ky - 7 = 0 সরলরেখা দুটি সমান্তরাল?

  • 1-8/5
  • 8/5Correct Answer
  • 35/2
  • 4-8/5
ব্যাখ্যা (Explanation)

সরলরেখা দুটি সমান্তরাল হওয়ার শর্ত: a₁/a₂ = b₁/b₂ ⇒ 5/2 = 4/K ⇒ 5K = 8 ∴ K = 8/5।

54
54 of 200
50th-bcs

জসীমউদ্দিনের ‘কবর’ কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?

  • 1তত্ত্ব-বোধিনী
  • 2ধূমকেতু
  • 3কালি ও কলম
  • কল্লোলCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

জসীমউদ্দীনের বিখ্যাত ‘কবর’ কবিতাটি ১৯২৫ সালে বিখ্যাত ‘কল্লোল’ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। পরবর্তীতে এটি তাঁর ‘রাখালী’ (১৯২৭) কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়।

55
55 of 200
50th-bcs

কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ?

  • 1মাছ আকাশে উড়ে।
  • 2তাঁর খুব আনন্দ পেল।
  • আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত।Correct Answer
  • 4সকল ছাত্রগণ পাঠে মনোযোগী।
ব্যাখ্যা (Explanation)

সঠিক ও প্রমিত বাক্য হলো ‘আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত’। (ক) যোগ্যতাহীন, (খ) ব্যাকরণগতভাবে ভুল এবং (ঘ) বাহুল্য দোষে দুষ্ট।

56
56 of 200
50th-bcs

In which of these poems did Matthew Arnold express a pessimistic worldview, reflecting on a world full of conflicts and lacking in joy, evincing an implicit criticism of Victorian era’s aggressive spirit?

  • 1Scholar Gipsy
  • Dover BeachCorrect Answer
  • 3Rugby Chapel
  • 4Immortality
ব্যাখ্যা (Explanation)

In 'Dover Beach', Matthew Arnold expresses grief over the loss of religious faith in the Victorian era, portraying the world as a place of confusion, conflict, and despair.

57
57 of 200
50th-bcs

‘Poetry is the spontaneous overflow of powerful feelings: it takes its origin from emotion recollected in tranquility’ is a statement ascribed to-

  • 1Coleridge
  • William WordsworthCorrect Answer
  • 3TS Eliot
  • 4IA Richards
ব্যাখ্যা (Explanation)

This famous definition of poetry was given by William Wordsworth in his Preface to Lyrical Ballads (1800).

58
58 of 200
50th-bcs

‘কোভিড-১৯’-এর জন্য তৈরি টিকা কীভাবে কাজ করে?

  • 1রোগ প্রতিরোধ ক্ষমতা উদ্দীপিত করার জন্য দুর্বল ভাইরাসের একটি রূপ প্রবর্তন করে
  • 2পরিশোধিত ভাইরাল প্রোটিনের সাবইউনিট প্রবিষ্ট করানোর মাধ্যমে
  • 3হোস্ট কোষে জেনেটিক উপাদান বহন করার জন্য একটি ভাইরাস ঘটিত বাহক ব্যবহার করে
  • mRNA সরবরাহ করে যা হোস্ট কোষ গুলোকে একটি ভাইরাল প্রোটিন তৈরির নির্দেশ দেয়Correct Answer
ব্যাখ্যা (Explanation)

কোভিড-১৯ এর আধুনিক mRNA টিকাগুলো কোষে মেসেঞ্জার আরএনএ (mRNA) পাঠায়, যা কোষকে ভাইরাসের স্পাইক প্রোটিন তৈরি করতে সংকেত দেয় এবং এর বিরুদ্ধে অ্যান্টিবডি সৃষ্টি করে।

59
59 of 200
50th-bcs

ক্লাউড কম্পিউটিং কোন পরিষেবা প্রদান করে?

  • 1শুধুমাত্র লোকাল স্টোরেজ
  • ভার্চুয়াল কম্পিউটিং রিসোর্সেসCorrect Answer
  • 3শুধুমাত্র ভার্চুয়াল স্টোরেজ
  • 4উপরের সবগুলো
ব্যাখ্যা (Explanation)

ক্লাউড কম্পিউটিং ইন্টারনেটের মাধ্যমে অন-ডিমান্ড ভার্চুয়াল কম্পিউটিং রিসোর্স (যেমন: সার্ভার, স্টোরেজ, ডাটাবেস, সফটওয়্যার ইত্যাদি) পরিষেবা হিসেবে প্রদান করে।

60
60 of 200
50th-bcs

কোনটি বাউল গানের বৈশিষ্ট্য?

  • 1বীরত্বগাথা ও ভক্তিমূলক
  • 2মানবিক আবেগ ও দৈনন্দিন জীবন
  • আধ্যাত্মিক প্রেম ও অন্তর্গত অনুসন্ধানCorrect Answer
  • 4পল্লী জীবনের সুখ দুঃখ
ব্যাখ্যা (Explanation)

বাউল গানের মূল বৈশিষ্ট্য হলো দেহের ভেতরে পরমাত্মার অনুসন্ধান ও আধ্যাত্মিক প্রেমতত্ত্ব প্রকাশ করা।

61
61 of 200
50th-bcs

‘বিষণ্ন’ শব্দটির সঠিক বিশেষ্য রূপ কোনটি?

  • বিষাদCorrect Answer
  • 2বিষণ্ন
  • 3বিষাক্ত
  • 4বিষয়
ব্যাখ্যা (Explanation)

‘বিষণ্ন’ একটি বিশেষণ পদ। এর মূল বিশেষ্য (Noun) রূপ হলো ‘বিষাদ’।

62
62 of 200
50th-bcs

0x1234 শব্দটির বাইনারিরূপ কোনটি?

  • 1001010011100
  • 20010010010100
  • 31110101111001011
  • 0001001000110100Correct Answer
ব্যাখ্যা (Explanation)

0x হলো হেক্সাডেসিমালের প্রিফিক্স। 1 = 0001, 2 = 0010, 3 = 0011, 4 = 0100। সুতরাং 0x1234 = 0001001000110100।

63
63 of 200
50th-bcs

Identify the incorrect spelling:

  • diletanteCorrect Answer
  • 2homonym
  • 3cromulent
  • 4accubation
ব্যাখ্যা (Explanation)

The correct spelling is 'dilettante' (with double 't').

64
64 of 200
50th-bcs

শাসন ব্যবস্থায় মূল্যবোধ প্রাতিষ্ঠানিক করার সবচেয়ে কার্যকর কৌশল কোনটি?

  • 1ঘন ঘন আইনের সংস্কার
  • 2নিয়মিত বেতন বৃদ্ধি
  • নৈতিক শিক্ষা ও প্রাতিষ্ঠানিক শিক্ষার সমন্বয়Correct Answer
  • 4আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ বৃদ্ধি
ব্যাখ্যা (Explanation)

শাসনব্যবস্থায় মূল্যবোধ প্রতিষ্ঠার সবচেয়ে কার্যকর কৌশল হলো নৈতিক শিক্ষার সাথে প্রাতিষ্ঠানিক শিক্ষার যথাযথ সমন্বয় ঘটানো।

65
65 of 200
50th-bcs

এখন জানুয়ারী মাস হলে এখন থেকে ১০০ মাস পর কোন মাস হবে?

  • মেCorrect Answer
  • 2মার্চ
  • 3এপ্রিল
  • 4ফেব্রুয়ারী
ব্যাখ্যা (Explanation)

১০০ মাস = ৮ বছর ৪ মাস। জানুয়ারির ৪ মাস পর আসে মে মাস।

66
66 of 200
50th-bcs

বস্তুর ওজন পৃথিবীর কোন স্থানে সবচেয়ে বেশি?

  • মেরু অঞ্চলCorrect Answer
  • 2নিরক্ষীয় অঞ্চল
  • 3একটি পাহাড়ের চূড়ায়
  • 4পৃথিবীর কেন্দ্রে
ব্যাখ্যা (Explanation)

মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ (r) সবচেয়ে কম হওয়ায় অভিকর্ষজ ত্বরণ (g)-এর মান সর্বাধিক (৯.৮৩ মি./সে.²)। তাই বস্তুর ওজন মেরু অঞ্চলে সবচেয়ে বেশি।

67
67 of 200
50th-bcs

A very large building in which aircraft are housed is called a/an-

  • 1terminal
  • 2aerodrome
  • 3hanger
  • hangarCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

A hangar is a large building with extensive floor area, typically used for housing, maintaining, and repairing aircraft.

68
68 of 200
50th-bcs

কোনটি ই-কমার্সের প্লাটফর্ম হিসাবে কাজ করতে পারে?

  • 1Facebook
  • 2Amazon
  • 3YouTube
  • All of the aboveCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

Amazon সরাসরি ই-কমার্স সাইট, এবং Facebook ও YouTube সোশ্যাল কমার্স ও পণ্য বিক্রয়ের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হতে পারে। তাই উপরের সবগুলোই সঠিক।

69
69 of 200
50th-bcs

কিশোর পত্রিকা ‘বালক’ প্রতিষ্ঠা কার অমর কীর্তি?

  • স্বর্ণকুমারী দেবীCorrect Answer
  • 2সেলিনা হোসেন
  • 3আল মাহমুদ
  • 4কাদম্বরী দেবী
ব্যাখ্যা (Explanation)

১২৯২ বঙ্গাব্দে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ‘বালক’ পত্রিকা পরবর্তীতে ‘ভারতী’ পত্রিকার সাথে একীভূত হয় এবং স্বর্ণকুমারী দেবীর সম্পাদনায় পরিচালিত হয়।

70
70 of 200
50th-bcs

2x² + 3x + 1 এর ক্ষুদ্রতম মান হবে:

  • 1-3/4
  • -1/8Correct Answer
  • 31/8
  • 43/4
ব্যাখ্যা (Explanation)

ax² + bx + c রাশির ক্ষুদ্রতম মান = c - b² / (4a) = 1 - 3² / (4 × 2) = 1 - 9/8 = -1/8।

71
71 of 200
50th-bcs

কোন সংস্থা বাংলাদেশের GDP হিসাব করে?

  • বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোCorrect Answer
  • 2বাংলাদেশ ব্যাংক
  • 3অর্থ বিভাগ
  • 4বাংলাদেশ পরিকল্পনা কমিশন
ব্যাখ্যা (Explanation)

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) বাংলাদেশের জাতীয় মোট দেশজ উৎপাদন (GDP) ও অর্থনৈতিক সূচকসমূহ হিসাব করে।

72
72 of 200
50th-bcs

বাংলাদেশে রপ্তানী আয়ের প্রধান উৎস কোনটি?

  • 1জনশক্তি রপ্তানী
  • তৈরি পোশাক রপ্তানীCorrect Answer
  • 3জাতিসংঘ শান্তি মিশনে শান্তিরক্ষী প্রেরণ
  • 4চামড়া জাতীয় পণ্য রপ্তানী
ব্যাখ্যা (Explanation)

বাংলাদেশের মোট রপ্তানি আয়ের সিংহভাগ (৮০%-এর বেশি) আসে তৈরি পোশাক (RMG) খাত থেকে।

73
73 of 200
50th-bcs

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘কবি’ গ্রন্থটিতে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে?

  • 1অসম ভালোবাসা
  • 2আদিবাসীদের জীবন চিত্র
  • ডোম সম্প্রদায়ের জীবন কাহিনীCorrect Answer
  • 4পঞ্চাশের মন্বন্তর
ব্যাখ্যা (Explanation)

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ‘কবি’-তে নিম্নবর্গের ডোম সম্প্রদায়ের সন্তান নিতাইচরণের কবিয়াল হয়ে ওঠার কাহিনী তুলে ধরা হয়েছে।

74
74 of 200
50th-bcs

কোন বাংগালি বিজ্ঞানী কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণা করেছেন?

  • 1ড. কুদরত-ই-খুদা
  • 2কাজী মোতাহার হোসেন
  • জামাল নজরুল ইসলামCorrect Answer
  • 4অতীশ দীপংকর
ব্যাখ্যা (Explanation)

প্রখ্যাত গাণিতিক পদার্থবিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম মহাবিশ্বের চরম পরিণতি ও কৃষ্ণগহ্বর (Black Hole) সংক্রান্ত গবেষণার জন্য বিশ্বজুড়ে খ্যাত।

75
75 of 200
50th-bcs

বাংলাদেশের বাহিরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয়-------।

  • যুক্তরাজ্যেCorrect Answer
  • 2যুক্তরাষ্ট্রে
  • 3ভারতে
  • 4পাকিস্তানে
ব্যাখ্যা (Explanation)

বাংলাদেশের সীমানার বাইরে প্রথম স্থায়ী শহীদ মিনার ১৯৯৭ সালে যুক্তরাজ্যের ওল্ডহ্যাম (Oldham) শহরে স্থাপিত হয়।

76
76 of 200
50th-bcs

সুশাসন কোন বিষয়টির প্রতিশ্রুতি দেয়?

  • 1শুধুমাত্র কঠোর আইন প্রয়োগের
  • 2রাজনৈতিক প্রাধান্য ও প্রশাসনিক নিয়ন্ত্রনের
  • 3সংস্কার ছাড়া ঐতিহ্য সংরক্ষণের
  • স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিক নেতৃত্বেরCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

সুশাসনের মূল প্রতিশ্রুতি হলো প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নৈতিক ও দায়িত্বশীল নেতৃত্ব নিশ্চিত করা।

77
77 of 200
50th-bcs

A synonym of the word ‘crepuscular’ is-

  • 1nocturnal
  • 2diurnal
  • 3cathemeral
  • twilitCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

'Crepuscular' relates to or resembles twilight (গোধূলি). Therefore, 'twilit' is its correct synonym.

78
78 of 200
50th-bcs

বাংলাদেশের মধ্যম আয়ের ফাঁদে (Middle-Income Trap) পড়ার ঝুঁকি মূলত কোন কাঠামোগত প্রতিবন্ধকতার সঙ্গে যুক্ত?

  • 1কৃষি রপ্তানি হ্রাস
  • 2নগর জনসংখ্যার উচ্চ ঘনত্ব
  • 3প্রবাসী আয়ের ওপর নির্ভরতা বৃদ্ধি
  • পুঁজি বৃদ্ধি সত্ত্বেও মোট উৎপাদনশীলতার (Total Factor Productivity) বৃদ্ধি ধীর গতির হওয়াCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

মধ্যম আয়ের ফাঁদের মূল কারণ হলো সস্তা শ্রমনির্ভর প্রবৃদ্ধি থেকে উদ্ভাবন ও উচ্চ উৎপাদনশীলতা (TFP)-ভিত্তিক প্রবৃদ্ধিতে রূপান্তরিত হতে না পারা।

79
79 of 200
50th-bcs

Which functions both as a transitive and an intransitive verb?

  • 1sleep
  • 2arrive
  • breakCorrect Answer
  • 4die
ব্যাখ্যা (Explanation)

The verb 'break' can be used transitively (e.g., 'He broke the window') and intransitively (e.g., 'The window broke').

80
80 of 200
50th-bcs

কোনটি মানুষকে লক্ষ্যবস্তুর দিকে পরিচালিত করে?

  • 1প্রয়োজন
  • প্রেষণাCorrect Answer
  • 3ইচ্ছা
  • 4শারীরিক শক্তি
ব্যাখ্যা (Explanation)

প্রেষণা (Motivation) হলো এমন এক অভ্যন্তরীণ চালিকাশক্তি যা মানুষকে কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনে সক্রিয়ভাবে চালিত ও উৎসাহিত করে।

81
81 of 200
50th-bcs

একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8 মিটার হলে এর ক্ষেত্রফল হবে:

  • 18√3
  • 28√5
  • 16√3Correct Answer
  • 416√5
ব্যাখ্যা (Explanation)

সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3 / 4) * a² = (√3 / 4) * (8)² = (√3 / 4) * 64 = 16√3 বর্গমিটার।

82
82 of 200
50th-bcs

‘To have a shot’ means:

  • 1to open fire
  • 2to take a photograph
  • to make tryCorrect Answer
  • 4to test a gun
ব্যাখ্যা (Explanation)

The idiom 'to have a shot (at something)' means to try or make an attempt at something.

83
83 of 200
50th-bcs

OCR ____ থেকে ____ এ রূপান্তরের জন্য ব্যবহার করা হয়।

  • 1অডিও হতে টেক্সট
  • ইমেজ হতে টেক্সটCorrect Answer
  • 3ভিডিও হতে টেক্সট
  • 4বাইনারি হতে ডেসিমেল
ব্যাখ্যা (Explanation)

OCR (Optical Character Recognition) মুদ্রিত বা স্ক্যান করা ছবির লেখাকে (Image) কম্পিউটারের সম্পাদনযোগ্য টেক্সটে (Text) রূপান্তর করতে ব্যবহৃত হয়।

84
84 of 200
50th-bcs

কোন জলবায়ু চুক্তির অধীনে ‘সবুজ জলবায়ু তহবিল’ বা Green Climate Fund প্রতিষ্ঠা করা হয়েছিল?

  • ক্যানকুন চুক্তিCorrect Answer
  • 2প্যারিস চুক্তি
  • 3কিয়োটো প্রোটোকল
  • 4কোপেনহেগেন চুক্তি
ব্যাখ্যা (Explanation)

২০১০ সালে মেক্সিকোর ক্যানকুনে অনুষ্ঠিত COP-16 সম্মেলনে গৃহীত ক্যানকুন চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে Green Climate Fund (GCF) প্রতিষ্ঠিত হয়।

85
85 of 200
50th-bcs

Candidates are required to get ____ the centre before 09:00 AM.

  • 1at
  • toCorrect Answer
  • 3in
  • 4into
ব্যাখ্যা (Explanation)

The phrasal construction 'get to a place' means to arrive at or reach a destination.

86
86 of 200
50th-bcs

ভাইরাস সম্পর্কে কোন বিবৃতিটি সঠিক?

  • 1এদের যেকোনো সিনথেটিক নিউট্রিয়েন্ট মিডিয়ামে কালচার করা যায়
  • 2এদের জেনেটিক উপাদান হিসেবে ডিএনএ এবং আরএনএ থাকে
  • এরা এক ধরণের অন্তঃকোষীয় পরজীবীCorrect Answer
  • 4ভাইরাস হল অণুবীক্ষণিক জীবন্ত প্রাণী
ব্যাখ্যা (Explanation)

ভাইরাস হলো বাধ্যতামূলক অন্তঃকোষীয় পরজীবী (Obligate Intracellular Parasite), যা শুধুমাত্র জীবিত পোষক কোষের অভ্যন্তরে বংশবৃদ্ধি করতে পারে।

87
87 of 200
50th-bcs

কাগজের প্রধান রাসায়নিক উপাদান কোনটি?

  • 1লিগনিন
  • 2রেজিন
  • 3হেমি সেলুলোজ
  • সেলুলোজCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

কাগজের প্রধান ও মূল রাসায়নিক উপাদান হলো সেলুলোজ (Cellulose), যা উদ্ভিজ্জ তন্তু থেকে প্রাপ্ত পলিমার।

88
88 of 200
50th-bcs

পারস্য উপসাগর থেকে জ্বালানী তেলের প্রবাহ রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ‘______ ডকট্রিন’ অনুসরণ করে?

  • 1মনরো
  • 2ট্রুম্যান
  • 3বুশ
  • কার্টারCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

১৯৮০ সালে মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ঘোষিত 'কার্টার ডকট্রিন' অনুসারে পারস্য উপসাগরীয় অঞ্চলের তেলের অবাধ প্রবাহে যেকোনো হস্তক্ষেপকে মার্কিন স্বার্থের ওপর আঘাত বলে গণ্য করার নীতি নেওয়া হয়।

89
89 of 200
50th-bcs

কোন দুটি দেশ সম্প্রতি ন্যাটোতে (NATO) যোগদান করেছে, যা ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন রূপ প্রদান করেছে?

  • 1অস্ট্রেলিয়া এবং সুইজারল্যান্ড
  • 2ইউক্রেন এবং জর্জিয়া
  • সুইডেন এবং ফিনল্যান্ডCorrect Answer
  • 4মলদোভা এবং বেলারুশ
ব্যাখ্যা (Explanation)

ঐতিহাসিক নিরপেক্ষতা পরিহার করে ২০২৩ সালে ফিনল্যান্ড (৩১তম) এবং ২০২৪ সালে সুইডেন (৩২তম) ন্যাটোতে যোগদান করে।

90
90 of 200
50th-bcs

সাংস্কৃতিক মূল্যবোধগুলো বেশি উদ্ভূত হয় ‘সামাজিক _____’ থেকে।

  • 1আচরন
  • 2বৈষম্য
  • প্রথাCorrect Answer
  • 4নীতি
ব্যাখ্যা (Explanation)

সাংস্কৃতিক মূল্যবোধের মূল ভিত্তি হলো সমাজে দীর্ঘকাল ধরে গড়ে ওঠা সামাজিক প্রথা ও রীতিনীতি।

91
91 of 200
50th-bcs

কোনটির দেহে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম নেই?

  • 1শৈবাল
  • 2ছত্রাক
  • ভাইরাসCorrect Answer
  • 4ব্যাকটেরিয়া
ব্যাখ্যা (Explanation)

ভাইরাস হলো অকোষীয় (Acellular) সত্তা। এতে কোনো সাইটোপ্লাজম, কোষ অঙ্গাণু বা সুনির্দিষ্ট নিউক্লিয়াস নেই; কেবল প্রোটিন আবরণী ও নিউক্লিক এসিড থাকে।

92
92 of 200
50th-bcs

x² - (p+q)x + pq = 0 এর সমাধান সেট হবে:

  • {p, q}Correct Answer
  • 2{p, q}
  • 3{-p, q}
  • 4{-p, -q}
ব্যাখ্যা (Explanation)

x² - px - qx + pq = 0 ⇒ x(x - p) - q(x - p) = 0 ⇒ (x - p)(x - q) = 0। ∴ x = p, q। সুতরাং সমাধান সেট {p, q}।

93
93 of 200
50th-bcs

3 + 3/2 + 3/4 + ... + 3/64 ধারাটিতে মোট কতটি পদ আছে?

  • 15
  • 26
  • 7Correct Answer
  • 48
ব্যাখ্যা (Explanation)

প্রথম পদ a = 3, সাধারণ অনুপাত r = 1/2। ar^(n-1) = 3/64 ⇒ 3 * (1/2)^(n-1) = 3/64 ⇒ (1/2)^(n-1) = (1/2)⁶ ⇒ n - 1 = 6 ⇒ n = 7।

94
94 of 200
50th-bcs

আপনার পারসোনাল কম্পিউটার (পিসি) কোন একটি প্রোগ্রাম এর কর্মদক্ষতা (performance) বৃদ্ধির জন্য কোন কাজটি করা সর্বোত্তম হবে বলে আপনি মনে করেন?

  • প্রোগ্রামটির জন্য এমন একটা এলগরিদম তৈরি করা যা asymptotically fasterCorrect Answer
  • 2পিসির Configuration উন্নত করা
  • 3খুব দ্রুত গতির I/O devices লাগানো
  • 4খ ও গ উভয়েই
ব্যাখ্যা (Explanation)

কম্পিউটার সায়েন্সে কোনো প্রোগ্রামের দক্ষতা সর্বাধিক বৃদ্ধির জন্য অ্যালগরিদমিক অপটিমাইজেশন (Asymptotically faster algorithm) সবচেয়ে বড় এবং টেকসই ভূমিকা পালন করে।

95
95 of 200
50th-bcs

যদি 0 < x < 1 হয়, তবে নিচের কোনটি সবচেয়ে বড় হবে?

  • 1x
  • 22x
  • 3
  • x + 1Correct Answer
ব্যাখ্যা (Explanation)

যদি x = 0.5 ধরি: x = 0.5, 2x = 1, x² = 0.25, x + 1 = 1.5। স্পষ্টত x + 1 মানটি সবচেয়ে বড়।

96
96 of 200
50th-bcs

একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ x, x/2 ও 3x/2। ক্ষুদ্রতম কোণের মান রেডিয়ানে কত হবে?

  • π/6Correct Answer
  • 2π/3
  • 3π/2
  • 42π/3
ব্যাখ্যা (Explanation)

x + x/2 + 3x/2 = π ⇒ 3x = π ⇒ x = π/3। ক্ষুদ্রতম কোণ হলো x/2 = (π/3)/2 = π/6।

97
97 of 200
50th-bcs

ABSCISSA শব্দটির বর্নগুলিকে নিয়ে কত প্রকারে বিন্যাস করা যায়?

  • 110080
  • 26720
  • 3360Correct Answer
  • 43359
ব্যাখ্যা (Explanation)

ABSCISSA শব্দে মোট বর্ণ ৮টি, যার মধ্যে A আছে ২টি, S আছে ৩টি। ∴ মোট বিন্যাস = 8! / (2! * 3!) = 40320 / 12 = 3360।

98
98 of 200
50th-bcs

Which one is a coordinating conjunction?

  • 1since
  • 2lest
  • 3as
  • soCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

'FANBOYS' (For, And, Nor, But, Or, Yet, So) mnemonic represents the coordinating conjunctions. Hence, 'so' is a coordinating conjunction.

99
99 of 200
50th-bcs

দুর্যোগ ব্যবস্থাপনার প্রথম ধাপ কোনটি?

  • 1উদ্ধার
  • 2পুনর্বাসন
  • 3পুনর্গঠন
  • প্রস্তুতিCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

দুর্যোগ ব্যবস্থাপনার চক্রে দুর্যোগের পূর্বে ঝুঁকি হ্রাস এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে 'প্রস্তুতি' (Preparedness) হলো অন্যতম প্রধান ও প্রাথমিক ধাপ।

100
100 of 200
50th-bcs

কোনটি মাইক্রোওয়েভ ওভেনের কার্যনীতিকে সর্বোত্তমভাবে বর্ণনা করতে পারে?

  • 1উচ্চ তাপ বিকিরণ এবং খাদ্য কণাগুলিতে পরিবহন
  • 2খাদ্য কণাগুলিতে ইনফ্রা-রেড বিকিরণ এবং শোষণ
  • পানির অণুগুলির ইন্ডাকশন হিটিংCorrect Answer
  • 4ঘূর্ণনের কারণে ডাই-ইলেকট্রিক হিটিং
ব্যাখ্যা (Explanation)

মাইক্রোওয়েভ ওভেনে মাইক্রোওয়েভ তরঙ্গের মাধ্যমে খাবারের জলীয় কণাগুলোর দ্রুত কম্পন (Dielectric heating / Molecular friction) সৃষ্টি করে তাপ তৈরি করা হয়।

101
101 of 200
50th-bcs

বাংলাদেশের উন্নয়ন ধারার সবচেয়ে বড় কাঠামোগত বৈপরীত্য কোনটি?

  • 1জনসংখ্যা বৃদ্ধির স্থবিরতা সত্ত্বেও জিডিপির দ্রুত প্রবৃদ্ধি
  • শক্তিশালী সামষ্টিক অর্থনৈতিক সূচকের পাশাপাশি দুর্বল প্রাতিষ্ঠানিক শাসনব্যবস্থাCorrect Answer
  • 3রেমিট্যান্স বৃদ্ধি কিন্তু শ্রম অভিবাসন হ্রাস
  • 4রপ্তানি বৃদ্ধি কিন্তু শিল্পায়ন কমে যাওয়া
ব্যাখ্যা (Explanation)

বাংলাদেশের প্রধান কাঠামোগত দ্বন্দ্ব হলো সামষ্টিক অর্থনীতিতে উচ্চ প্রবৃদ্ধি ও অর্জন থাকা সত্ত্বেও সুশাসন ও প্রতিষ্ঠানের কার্যকারিতার ব্যাপক দুর্বলতা।

102
102 of 200
50th-bcs

Identify the sentence where ‘up’ functions as a noun-

  • 1He turned the volume up
  • Business confidence is on the upCorrect Answer
  • 3We live just up the road
  • 4Our system should be up by afternoon
ব্যাখ্যা (Explanation)

In the phrase 'on the up', 'up' is preceded by the definite article 'the' and preceded by a preposition, functioning as a noun.

103
103 of 200
50th-bcs

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (JWST) মূলতঃ তড়িৎ-চুম্বকীয় বর্ণালীর কোন অংশে মহাবিশ্ব পর্যবেক্ষণ করার জন্য ডিজাইন করা হয়েছে?

  • অবলোহিত অঞ্চলCorrect Answer
  • 2দৃশ্যমান এবং নিকট-অবলোহিত অঞ্চল
  • 3অতিবেগুনী এবং দৃশ্যমান অঞ্চল
  • 4এক্স-রে এবং গামা-রে অঞ্চল
ব্যাখ্যা (Explanation)

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপকে মূলত অবলোহিত বা ইনফ্রারেড (Infrared) তরঙ্গে মহাবিশ্বের প্রাচীনতম গ্যালাক্সি পর্যবেক্ষণের জন্য ডিজাইন করা হয়েছে।

104
104 of 200
50th-bcs

In William Shakespeare’s play As You Like It, the Seven Ages of Man speech was delivered by-

  • 1Oliver
  • 2Orlando
  • JaquesCorrect Answer
  • 4Rosalind
ব্যাখ্যা (Explanation)

The famous monologue 'All the world's a stage' (Seven Ages of Man) is spoken by the melancholy nobleman Jaques in Act II, Scene VII of As You Like It.

105
105 of 200
50th-bcs

Transmission Control Protocol (TCP) OSI রেফারেন্স মডেলের কোন লেয়ারের প্রোটোকল?

  • 1অ্যাপ্লিকেশন লেয়ার
  • 2নেটওয়ার্ক লেয়ার
  • ট্রান্সপোর্ট লেয়ারCorrect Answer
  • 4ডেটালিঙ্ক লেয়ার
ব্যাখ্যা (Explanation)

TCP (Transmission Control Protocol) এবং UDP হলো OSI মডেলের ৪র্থ লেয়ার তথা ট্রান্সপোর্ট লেয়ারের (Transport Layer) প্রোটোকল।

106
106 of 200
50th-bcs

চীনের উদ্যোগে চালু করা ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ (BRI) এর প্রাথমিক লক্ষ্য কী?

  • 1একটি নতুন আন্তর্জাতিক মুদ্রা প্রতিষ্ঠা করা
  • 2নৌ ঘাঁটির মাধ্যমে বিশ্বব্যাপী অর্থনৈতিক সম্প্রসারণ
  • 3বিশ্বব্যাপী অর্থনৈতিক উন্নয়নে অর্থায়ন
  • বাণিজ্য এবং অবকাঠামোর একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করাCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

২০১৩ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কর্তৃক ঘোষিত BRI-এর মূল উদ্দেশ্য হলো বিশ্বজুড়ে বাণিজ্যিক ও ভৌত অবকাঠামোগত সংযোগ নেটওয়ার্ক স্থাপন করা।

107
107 of 200
50th-bcs

‘ই’ এর মাত্রার উপরের অংশের নাম কী?

  • চৈতনCorrect Answer
  • 2আঁকড়ি
  • 3পাগড়ি
  • 4জোড় আকঁড়ি
ব্যাখ্যা (Explanation)

‘ই’, ‘ঈ’, ‘ট’ প্রভৃতি বর্ণের মাত্রার উপরের অংশকে বাংলা লিপিতত্ত্বে ‘চৈতন’ বা ‘টিকি’ বলা হয়।

108
108 of 200
50th-bcs

মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে রাশিয়ার কাছ থেকে আলাস্কা ক্রয় করেছিল?

  • 1১৮৪৬
  • ১৮৬৭Correct Answer
  • 3১৮৯৮
  • 4১৯০৫
ব্যাখ্যা (Explanation)

১৮৬৭ সালের ৩০ মার্চ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম সেওয়ার্ডের উদ্যোগে ৭.২ মিলিয়ন ডলারের বিনিময়ে রাশিয়ার কাছ থেকে আলাস্কা ক্রয় করা হয়।

109
109 of 200
50th-bcs

পরমাণু চুল্লীতে সচরাচর কোন জ্বালানী ব্যবহার করা হয়?

  • ইউরেনিয়াম-২৩৫Correct Answer
  • 2ইউরেনিয়াম-২৩৮
  • 3থোরিয়াম-১৩২
  • 4প্লুটোনিয়াম-২৪০
ব্যাখ্যা (Explanation)

পরমাণু চুল্লিতে ফিশনযোগ্য জ্বালানি হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সমৃদ্ধ ইউরেনিয়াম-২৩৫ (U-235)।

110
110 of 200
50th-bcs

মুনাফার হার কত হলে কিছু পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারে 10 বছরে দ্বিগুণ হবে?

  • 15.17%
  • 26.17%
  • 7.17%Correct Answer
  • 48.17%
ব্যাখ্যা (Explanation)

C = P(1 + r)ⁿ ⇒ 2P = P(1 + r)¹⁰ ⇒ (1 + r) = 2^(1/10) = 1.07177 ⇒ r = 0.07177 = 7.17%।

111
111 of 200
50th-bcs

ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত ও স্তূপ পর্বতের উদাহরণ যথাক্রমে-

  • রকি, ভিসুভিয়াস, ব্ল্যাক ফরেস্টCorrect Answer
  • 2হিমালয়, আল্পস, রকি
  • 3হিমালয়, রকি, বিন্দা
  • 4আল্পস, হেনরি, ফুজিয়ামা
ব্যাখ্যা (Explanation)

রকি (ভঙ্গিল পর্বত), ভিসুভিয়াস (আগ্নেয় পর্বত) এবং জার্মানির ব্ল্যাক ফরেস্ট (স্তূপ পর্বত)।

112
112 of 200
50th-bcs

বায়ুমণ্ডল ও মহাশূন্যের মধ্যবর্তী রেখাটির নাম কী?

  • 1বিষুবরেখা
  • 2ট্রপোপজ
  • কারমান লাইনCorrect Answer
  • 4কলোরাডো লাইন
ব্যাখ্যা (Explanation)

সমুদ্রপৃষ্ঠ থেকে ১০০ কিমি (৬২ মাইল) উচ্চতায় অবস্থিত কাল্পনিক সীমানা রেখাকে 'কারমান লাইন' (Kármán line) বলা হয়, যা বায়ুমণ্ডল ও মহাশূন্যের সীমানা নির্দেশ করে।

113
113 of 200
50th-bcs

‘ময়দান, মুনাফা, বই’ শব্দ তিনটি কোন ভাষা থেকে আগত?

  • 1উর্দু
  • 2ফারসি
  • আরবিCorrect Answer
  • 4পর্তুগীজ
ব্যাখ্যা (Explanation)

ময়দান, মুনাফা ও বই—এই শব্দগুলো আরবি ভাষা থেকে বাংলা ভাষায় গৃহীত হয়েছে।

114
114 of 200
50th-bcs

‘মা তাঁর সন্তানদের ভালোবাসেন’ - এটি কোন ধরণের বাক্য?

  • 1ইচ্ছাসূচক
  • 2অনুজ্ঞাসূচক
  • 3প্রশ্নবোধক
  • অস্থিবাচকCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

বাক্যে কোনো না-বোধক উপাদান না থাকায় এবং ইতিবাচক অর্থ প্রকাশ পাওয়ায় এটি একটি অস্থিবাচক বা হাঁ-সূচক (Affirmative) বাক্য।

115
115 of 200
50th-bcs

একটি কঠিন ঘনক অর্ধেক পানির উপরে ও অর্ধেক পানির নিচে ভাসছে। আপনি যদি ঘনকটি পানির মধ্যে ২ সে.মি. গভীরে ঠেলে দেন এবং তারপর সেটিকে ছেড়ে দেন, তাহলে কি ঘটবে?

  • 1ঘনকটি পানির ২ সে.মি. গভীরে থাকবে
  • 2ঘনকটি সম্পূর্ণভাবে ডুবে যাবে
  • ঘনকটি আবার অর্ধেক ডুবে থাকা ও অর্ধেক ভেসে থাকা অবস্থায় ফিরে আসবেCorrect Answer
  • 4ঘনকটি প্রথমে যতটুকু ভেসে ছিল তার চেয়ে উপরে উঠবে
ব্যাখ্যা (Explanation)

আর্কিমিডিসের নীতি ও প্লবতার ভারসাম্যের কারণে ঘনকটি পুনরায় তার আদি ভারসাম্যের অবস্থায় (অর্ধেক নিমজ্জিত) ফিরে আসবে।

116
116 of 200
50th-bcs

বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা দুর্বল হওয়ার পেছনে সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব কোনটি?

  • 1উপজেলা ও ইউনিয়ন পরিষদের মধ্যে দ্বৈত প্রশাসনিক কর্তৃত্ব
  • সংবিধানে আর্থিক ক্ষমতার বিকেন্দ্রিকরণের বিধান থাকা সত্ত্বেও বাস্তবে তা কেন্দ্রীয় সরকারের হাতে অতিকেন্দ্রীভূতCorrect Answer
  • 3পৌরসভা পর্যায়ে সরকারি বেসরকারি অংশীদারিত্বের অভাব
  • 4দাতা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা
ব্যাখ্যা (Explanation)

সংবিধানে স্থানীয় সরকার ব্যবস্থার ক্ষমতার বিকেন্দ্রীকরণের কথা থাকলেও বাস্তবে স্থানীয় প্রতিষ্ঠানগুলো আর্থিক ও প্রশাসনিকভাবে সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের ওপর নির্ভরশীল।

117
117 of 200
50th-bcs

বাংলাদেশের উচ্চফলনশীল (উফশী) জাতের ধান ও গমের নাম যথাক্রমে-

  • 1হরিধান, রূপালী
  • 2ইরাটম, বর্ণালী
  • ব্রি-শাইল, বলাকাCorrect Answer
  • 4হীরা, উত্তরণ
ব্যাখ্যা (Explanation)

ব্রি-শাইল হলো একটি উচ্চফলনশীল ধানের জাত এবং বলাকা হলো উচ্চফলনশীল গমের জাত।

118
118 of 200
50th-bcs

যদি x + 1/x = 0 হয়, তবে √x + 1/√x এর মান কত?

  • 10
  • 21
  • 32
  • √2Correct Answer
ব্যাখ্যা (Explanation)

(√x + 1/√x)² = (√x)² + (1/√x)² + 2(√x)(1/√x) = x + 1/x + 2 = 0 + 2 = 2। ∴ √x + 1/√x = √2।

119
119 of 200
50th-bcs

কোনটি UNESCO ‘Intangible Cultural Heritage’- এর অন্তর্ভূক্ত?

  • 1একুশে ফেব্রুয়ারি
  • 2পহেলা বৈশাখ
  • বাউল গানCorrect Answer
  • জামদানি বয়ন শিল্পCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

ইউনেস্কোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ তালিকায় বাংলাদেশের বাউল গান (২০০৮) এবং জামদানি বয়ন শিল্প (২০১৩) উভয়ই অন্তর্ভুক্ত।

120
120 of 200
50th-bcs

কোন কবি মজলুম আদিব ছদ্মনামে কবিতা লিখতেন?

  • 1আল মাহমুদ
  • 2হেলাল হাফিজ
  • 3নির্মলেন্দু গুণ
  • শামসুর রাহমানCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

কবি শামসুর রাহমান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে কলকাতার ‘দেশ’ পত্রিকায় ‘মজলুম আদিব’ ছদ্মনামে বিখ্যাত সব প্রতিরোধ কবিতা লিখতেন।

121
121 of 200
50th-bcs

আন্তর্জাতিক নিরাপত্তা আলোচনায় নিচের কোন সাইবার হুমকিটি ক্রমবর্ধমানভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে?

  • 1ফিশিং (Phishing)
  • 2স্প্যাম ইমেইল (Spam e-mail)
  • র‌্যানসমওয়ার অ্যাটাক (Ransomware Attack)Correct Answer
  • 4পরিচয় চুরি (Identity Theft)
ব্যাখ্যা (Explanation)

ক্রিটিক্যাল অবকাঠামো, হাসপাতাল এবং সরকারি সংস্থাকে লক্ষ্য করে পরিচালিত র‍্যানসমওয়্যার অ্যাটাক বিশ্ব নিরাপত্তায় বর্তমানে অত্যন্ত বিপজ্জনক সাইবার হুমকি।

122
122 of 200
50th-bcs

মৈমনসিংহ গীতিকা কতটি ভাষায় অনূদিত হয়েছে?

  • ২৩টিCorrect Answer
  • 2২০টি
  • 3২২টি
  • 4২৫টি
ব্যাখ্যা (Explanation)

দীনেশচন্দ্র সেন কর্তৃক সংগৃহীত ও সম্পাদিত ‘মৈমনসিংহ গীতিকা’ বিশ্বের প্রায় ২৩টি বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।

123
123 of 200
50th-bcs

কোন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল করা যায় না?

  • 1অর্থ ঋণ আদালত
  • 2আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল
  • সামরিক আদালতCorrect Answer
  • 4সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশন
ব্যাখ্যা (Explanation)

Army Act অনুযায়ী কোর্ট মার্শাল বা সামরিক আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে সাধারণ উচ্চ আদালতে নিয়মিত ফৌজদারি আপিল করা যায় না।

124
124 of 200
50th-bcs

‘আকাশ ও পৃথিবীর অন্তরাল’ এক কথায় প্রকাশ করলে সঠিক উত্তর কী হবে?

  • 1স্ফুলিঙ্গ
  • রোদসীCorrect Answer
  • 3পীতাভ
  • 4আরক্ত
ব্যাখ্যা (Explanation)

আকাশ ও পৃথিবীর অন্তরাল / সংযোগস্থলকে এক কথায় ‘রোদসী’ বলা হয়।

125
125 of 200
50th-bcs

GHz কিসের একক?

  • 1মেমরির আকার
  • প্রসেসরের গতিCorrect Answer
  • 3তথ্য স্থানান্তরের গতি
  • 4তথ্য উৎপাদনের পরিমাণ
ব্যাখ্যা (Explanation)

GHz (Gigahertz) হলো কম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের (CPU) ক্লক স্পিড বা গতি পরিমাপের একক।

126
126 of 200
50th-bcs

বাংলা পুঁথি সাহিত্যের উদাহরণ কোনটি?

  • 1নূরনামা
  • আমীর হামজাCorrect Answer
  • 3গুপি চন্দ্রের সন্ন্যাস
  • 4মহুয়া
ব্যাখ্যা (Explanation)

ফকির গরীবুল্লাহ ও সৈয়দ হামজা রচিত ‘আমীর হামজা’ হলো বাংলা দোভাষী পুঁথি সাহিত্যের এক উৎকৃষ্ট উদাহরণ।

127
127 of 200
50th-bcs

‘You will need a variety of skills, including leadership, endurance etc.’ In this sentence the word ‘including’ is a -

  • 1conjunction
  • 2gerund
  • 3participle
  • prepositionCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

In modern English grammar, words like 'including', 'regarding', 'considering' often function as prepositions when introducing noun phrases.

128
128 of 200
50th-bcs

অপারেশন ‘____’ লোহিত সাগরে হুথি (Houthi) হামলার জবাবে মার্কিন নেতৃত্বাধীন সামুদ্রিক নিরাপত্তা উদ্যোগ।

  • 1ডেজার্ট স্টর্ম
  • 2এন্ডিউরিং ফ্রিডম
  • 3ব্লু হেলমেট
  • প্রসপারিটি গার্ডিয়ানCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

লোহিত সাগরে হুথি বিদ্রোহীদের আক্রমণ প্রতিহত করতে ২০২৩ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র 'Operation Prosperity Guardian' গঠন করে।

129
129 of 200
50th-bcs

কোন গুচ্ছের সবগুলো বানানই শুদ্ধ?

  • 1সারথী, নিরীহ, নীরোগ
  • 2প্রমান, অঙ্গন, দর্পণ
  • 3অনাথা, সুকণ্ঠী, অনুস্টেয়
  • 4একত্রিত, স্থায়িত্ব, অর্ধাঙ্গিনী
ব্যাখ্যা (Explanation)

প্রদত্ত অপশনগুলোর প্রতিটিতেই কোনো না কোনো অশুদ্ধ বানান রয়েছে (যেমন: সারথি, প্রমাণ, অনুষ্ঠেয়, একত্র)। তাই নির্ভেজাল শুদ্ধ গুচ্ছ নেই।

130
130 of 200
50th-bcs

মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ‘অ্যাকাস (AUKUS) চুক্তির প্রাথমিক লক্ষ্য কী?

  • 1অর্থনৈতিক সহযোগিতা
  • সামরিক সহযোগিতাCorrect Answer
  • 3পরিবেশ সুরক্ষা
  • 4মহাকাশ গবেষণা সহযোগিতা
ব্যাখ্যা (Explanation)

AUKUS (অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র) হলো ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার একটি ত্রিপক্ষীয় নিরাপত্তা জোট।

131
131 of 200
50th-bcs

Which novel chronicles intense, destructive love fueling multigenerational cruelty & obsession?

  • 1Jane Eyre
  • 2Emma
  • Wuthering HeightsCorrect Answer
  • 4Persuasion
ব্যাখ্যা (Explanation)

Emily Brontë's 'Wuthering Heights' revolves around the all-consuming, destructive, and passionate relationship between Heathcliff and Catherine Earnshaw across generations.

132
132 of 200
50th-bcs

The book that she recommended turned out to be very helpful. Here the underlined clause is a -

  • relative clauseCorrect Answer
  • 2noun clause
  • 3adverbial clause
  • 4independent clause
ব্যাখ্যা (Explanation)

'that she recommended' defines and modifies the antecedent noun 'The book', hence it is a relative (or adjective) clause.

133
133 of 200
50th-bcs

বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?

  • পদ্মাCorrect Answer
  • 2মেঘনা
  • 3যমুনা
  • 4ব্রহ্মপুত্র
ব্যাখ্যা (Explanation)

নদী রক্ষা কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশ অংশের অভ্যন্তরীণ দৈর্ঘ্যের ভিত্তিতে পদ্মা নদী বাংলাদেশের দীর্ঘতম নদী (দৈর্ঘ্য প্রায় ৩৪১ কিমি)।

134
134 of 200
50th-bcs

|3x - 1| < 2 এর সমাধান সেট:

  • 1(-1/3, 0)
  • 2(-1/3, ∞)
  • (-1/3, 1)Correct Answer
  • 4(∞, -1/3)
ব্যাখ্যা (Explanation)

|3x - 1| < 2 ⇒ -2 < 3x - 1 < 2 ⇒ -1 < 3x < 3 ⇒ -1/3 < x < 1। ∴ নির্ণেয় সমাধান সেট: (-1/3, 1)।

135
135 of 200
50th-bcs

‘It is no good falling in love at first sight’. Here the word “falling” is a/an-

  • 1participle
  • 2infinitive
  • gerundCorrect Answer
  • 4verbal noun
ব্যাখ্যা (Explanation)

After expressions like 'it is no good', 'it is no use', the -ing form of the verb functions as a gerund.

136
136 of 200
50th-bcs

সাধারনের দৃষ্টিতে কোনটি মুল্যবোধ সম্পন্ন শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য?

  • 1আইনের নির্বাচনী প্রয়োগ
  • নাগরিকের অংশগ্রহণCorrect Answer
  • 3কর্তৃত্ববাদ
  • 4গোপনীয়তা
ব্যাখ্যা (Explanation)

একটি মূল্যবোধসম্পন্ন ও সুশাসিত ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনায় জনগণের বা নাগরিকের সক্রিয় অংশগ্রহণই প্রধানতম বৈশিষ্ট্য।

137
137 of 200
50th-bcs

x⁴ - 2x + 1 কে x - 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে?

  • 12
  • 281
  • 30
  • 76Correct Answer
ব্যাখ্যা (Explanation)

ভাগশেষ উপপাদ্য অনুসারে f(3) = 3⁴ - 2(3) + 1 = 81 - 6 + 1 = 76।

138
138 of 200
50th-bcs

Themes like racial prejudice, oppressive power dynamics, unbridgeable gulf between Eastern & Western cultures, etc. are best exemplified in-

  • 1Shadow of the Moon by MM Kaye
  • 2Bhowani Junction by John Masters
  • 3Kim by Rudyard Kipling
  • A Passage to India by EM ForsterCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

E.M. Forster's classic novel 'A Passage to India' explores the racial tensions, imperialism, and the cultural divide between the British rulers and Indians.

139
139 of 200
50th-bcs

একজন টাইপ-১ ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক?

  • 1নির্দিষ্ট কোষের ইনসুলিন প্রতিরোধিতা
  • বিটা কোষগুলির অটো-ইমিউন ধ্বংসের কারণে অগ্ন্যাশয় অপর্যাপ্ত উনসুলিন তৈরি করেCorrect Answer
  • 3অগ্ন্যাশয়ের আলফা কোষ দ্বারা গ্লুকাগনের অতিরিক্ত উৎপাদন
  • 4প্রো-ইনসুলিন থেকে ইনসুলিনে রূপান্তরে ত্রটি
ব্যাখ্যা (Explanation)

টাইপ-১ ডায়াবেটিসে মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা অটো-ইমিউন প্রতিক্রিয়ার মাধ্যমে অগ্ন্যাশয়ের ইনসুলিন তৈরিকারী বিটা কোষগুলোকে ধ্বংস করে দেয়।

140
140 of 200
50th-bcs

Which of these works contains a defence of the right of freedom of speech and expression?

  • 1Holy Living and Holy Dying
  • AreopagiticaCorrect Answer
  • 3Religio Medici
  • 4A Free Man’s Worship
ব্যাখ্যা (Explanation)

John Milton's 'Areopagitica' (1644) is one of history's most famous and impassioned philosophical defenses of the principle of free speech and freedom of the press.

141
141 of 200
50th-bcs

বিশ্ব অর্থনীতিতে ‘পেপার গোল্ড’ (Paper Gold) বলতে কী বোঝায়?

  • 1বিশ্বব্যাংকের সুবিধালাভ
  • বিশেষ উত্তোলন অধিকার (SDR)Correct Answer
  • 3স্বর্ণের মানসম্পন্ন ভিত্তিতে মুদ্রা
  • 4ঘাটতি অর্থায়ন
ব্যাখ্যা (Explanation)

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) স্পেশাল ড্রয়িং রাইটস (SDR)-কে আন্তর্জাতিক অর্থনীতিতে প্রতীকী অর্থে 'পেপার গোল্ড' বলা হয়।

142
142 of 200
50th-bcs

‘প্রাচ্য’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

  • প্রতীচ্যCorrect Answer
  • 2প্রাচ্যহীন
  • 3অপ্রাচ্য
  • 4নবীন
ব্যাখ্যা (Explanation)

‘প্রাচ্য’ (পূর্বদেশীয়) শব্দের সঠিক বিপরীত শব্দ হলো ‘প্রতীচ্য’ বা ‘পাশ্চাত্য’ (পশ্চিমদেশীয়)।

143
143 of 200
50th-bcs

মূল্যবোধ ও সুশাসনের উপস্থিতি জাতীয় উন্নয়নের কোন দিকটিকে বেশি টেকসই করে তোলে?

  • 1স্বল্পমেয়াদি প্রবৃদ্ধি
  • 2অবকাঠামো নির্মান
  • মানব সম্পদ উন্নয়নCorrect Answer
  • 4আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ
ব্যাখ্যা (Explanation)

সুশাসন ও নৈতিক মূল্যবোধ মানুষের সম্ভাবনা বিকাশ, শিক্ষা ও সামাজিক ন্যায় নিশ্চিত করে দীর্ঘমেয়াদে মানবসম্পদ উন্নয়নকে টেকসই করে।

144
144 of 200
50th-bcs

কোনটি সঠিক বানান?

  • 1Gazete
  • 2Gazzete
  • 3Gaggete
  • GazetteCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

The correct spelling is 'Gazette' (an official government publication).

145
145 of 200
50th-bcs

শ্রমনির্ভর অর্থনীতি থেকে উৎপাদন ভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের পথে বাংলাদেশের সবচেয়ে বড় বাধা কোনটি?

  • 1শিল্পাঞ্চলের অভাব
  • 2রাজনৈতিক অস্থিরতা
  • দক্ষ মানবসম্পদের ঘাটতি এবং শিক্ষার সঙ্গে কর্মক্ষেত্রের অসামঞ্জস্যCorrect Answer
  • 4ক্ষুদ্রঋণের স্বল্পতা
ব্যাখ্যা (Explanation)

দক্ষ ও কারিগরি জ্ঞানসম্পন্ন মানবসম্পদের অভাব এবং বাজার চাহিদার সাথে পাঠ্যক্রমের অমিল বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরের প্রধান প্রতিবন্ধকতা।

146
146 of 200
50th-bcs

যদি a/b = b/c = 2/3 হয়, তবে a:c এর মান কত হবে?

  • 12:3
  • 23:4
  • 4:9Correct Answer
  • 49:4
ব্যাখ্যা (Explanation)

a/c = (a/b) * (b/c) = (2/3) * (2/3) = 4/9। ∴ a:c = 4:9।

147
147 of 200
50th-bcs

‘Helena said I took the laptop home with me.’ Its indirect form is-

  • 1Helena said that she took the laptop home with her
  • Helena said that she had taken the laptop home with herCorrect Answer
  • 3Helena confirmed that she has taken the laptop home with her
  • 4Helena told that she had the laptop taken home with her
ব্যাখ্যা (Explanation)

In indirect speech, the simple past tense ('took') changes to past perfect ('had taken') and first-person pronouns shift to third-person ('she', 'her').

148
148 of 200
50th-bcs

২০২৩ সালের এপ্রিল থেকে কোন বিদ্রোহী আধাসামরিক গোষ্ঠী সুদানের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে গৃহযুদ্ধে লিপ্ত?

  • 1আল শাবাব
  • 2জান জাউইদ
  • 3ফ্রি সুদান মুভমেন্ট
  • র‌্যাপিড সাপোর্ট ফোর্স (RSF)Correct Answer
ব্যাখ্যা (Explanation)

জেনারেল হেমেদতির নেতৃত্বাধীন র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF) ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সামরিক বাহিনীর বিরুদ্ধে গৃহযুদ্ধে লিপ্ত।

149
149 of 200
50th-bcs

The lines ‘A Book of Verses underneath the Bough,/ A Jug of Wine, a Loaf of Bread –and Thou/ Beside me singing in the Wilderness ….’ are taken from a famous translation work by.

  • 1Scott Fitzgerald
  • Edward FitzgeraldCorrect Answer
  • 3William Fitzgerald
  • 4Gerald Fitzgerald
ব্যাখ্যা (Explanation)

These lines are from Edward FitzGerald's famous English translation of Omar Khayyám's 'Rubáiyát'.

150
150 of 200
50th-bcs

সংবাদপত্রের স্বাধীনতা কোন ধরনের অধিকার?

  • 1ব্যক্তিগত
  • সামাজিকCorrect Answer
  • 3রাষ্ট্রীয়
  • 4নীতিগত
ব্যাখ্যা (Explanation)

সংবাদপত্রের স্বাধীনতা হলো একটি মৌলিক সামাজিক ও রাজনৈতিক অধিকার যা জনগণের তথ্যপ্রাপ্তি ও জবাবদিহিতা নিশ্চিত করে।

151
151 of 200
50th-bcs

কোনটি জাতিসংঘের প্রতিষ্ঠান নয়?

  • 1ইউনিসেফ
  • 2ইউনেস্কো
  • ডব্লিউটিওCorrect Answer
  • 4আইএলও
ব্যাখ্যা (Explanation)

বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) জাতিসংঘের সরাসরি কোনো বিশেষায়িত সংস্থা নয়, এটি একটি সম্পূর্ণ স্বতন্ত্র আন্তর্জাতিক সংস্থা।

152
152 of 200
50th-bcs

যদি log_x 324 = 4 হয় তবে x এর মান হবে:

  • 14
  • 22√3
  • 33√3
  • 3√2Correct Answer
ব্যাখ্যা (Explanation)

log_x 324 = 4 ⇒ x⁴ = 324 = 81 × 4 = 3⁴ × (√2)⁴ = (3√2)⁴। ∴ x = 3√2।

153
153 of 200
50th-bcs

কোনটি সুশাসনের অনুপস্থিতিতে সমাজ যে 'hidden cost' বহন করে তার উৎকৃষ্ট উদাহরন?

  • 1কর আদায়ের হার বৃদ্ধি
  • মেধা পাচারCorrect Answer
  • 3অবকাঠামো সম্প্রসারন
  • 4রপ্তানি আয় বৃদ্ধি
ব্যাখ্যা (Explanation)

সুশাসনের অভাব, বৈষম্য ও নিরাপত্তাহীনতার কারণে যোগ্য ও মেধাবী নাগরিকদের দেশত্যাগ (Brain Drain) সমাজ ও রাষ্ট্রের জন্য একটি বড় 'হিডেন কস্ট'।

154
154 of 200
50th-bcs

কোন বাক্যে সমধাতুজ কর্ম রয়েছে?

  • 1সে বই পড়ছে।
  • 2সে গভীর চিন্তায় মগ্ন।
  • আজ এমন ঘুম ঘুমিয়েছি।Correct Answer
  • 4সে খেলা করছে।
ব্যাখ্যা (Explanation)

ক্রিয়াপদ (ঘুমিয়েছি) এবং কর্মপদ (ঘুম) একই ধাতু (ঘুম্) থেকে গঠিত হওয়ায় এটি সমধাতুজ কর্ম বা ধাত্বর্থক কর্মপদ।

155
155 of 200
50th-bcs

‘–––––’ ব্রিকস (BRICS) কর্তৃক অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্পের অর্থায়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়।

  • NDBCorrect Answer
  • 2ADB
  • 3AIIB
  • 4IMF
ব্যাখ্যা (Explanation)

২০১৪ সালে ব্রিকস সদস্য দেশগুলো নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (NDB) প্রতিষ্ঠা করে।

156
156 of 200
50th-bcs

সমান দৈর্ঘ্যের দুইটি দড়ির একটি দিয়ে আয়তক্ষেত্রাকার বেষ্টনী তৈরী করা হয় এবং অপরটি দিয়ে বর্গক্ষেত্রাকার বেষ্টনী তৈরী করা হয়। কোন তথ্যটি সত্য?

  • 1আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের চেয়ে বেশী
  • বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের চেয়ে বেশীCorrect Answer
  • 3উভয়ের ক্ষেত্রফল সমান
  • 4কোনটির ক্ষেত্রফল বেশী বা উভয়ের ক্ষেত্রফল সমান কিনা তা বর্ণিত তথ্য থেকে নির্ণয় করা সম্ভব নয়
ব্যাখ্যা (Explanation)

পরিসীমা সমান হলে চতুর্ভুজসমূহের মধ্যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সর্বদা যেকোনো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের চেয়ে বেশি হয়।

157
157 of 200
50th-bcs

লামিয়া একটি শ্রেণীর সামনে থেকে নবম এবং পিছন থেকে ৩৬তম হলে শ্রেণীতে শিক্ষার্থী কতজন?

  • ৪৪Correct Answer
  • 2৪৫
  • 3৪৬
  • 4৪৮
ব্যাখ্যা (Explanation)

মোট শিক্ষার্থী = (সামনে থেকে অবস্থান + পিছন থেকে অবস্থান) - ১ = (৯ + ৩৬) - ১ = ৪৫ - ১ = ৪৪ জন।

158
158 of 200
50th-bcs

মূল্যবোধ ও শাসনের মধ্যে সম্পর্ক হলো-

  • 1নৈতিক নীতি, নিয়ম ও রাজনৈতিক নির্দেশ মানা
  • নৈতিক নীতি, স্বচ্ছতা ও সামাজিক দায়বদ্ধতাCorrect Answer
  • 3স্তরবিন্যাস, স্বচ্ছতা ও ঐতিহ্য
  • 4নৈতিকতা ছাড়া প্রশাসনিক দক্ষতা
ব্যাখ্যা (Explanation)

মূল্যবোধভিত্তিক শাসনের অন্যতম প্রধান স্তম্ভ হলো নীতিবোধ, প্রশাসনিক স্বচ্ছতা ও সমাজের প্রতি কার্যকর দায়বদ্ধতা।

159
159 of 200
50th-bcs

‘Pixel’ দ্বারা কী বুঝায়?

  • 1Pixie land
  • 2Person length
  • 3Pixure length
  • Picture elementCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

Pixel শব্দটি 'Picture Element'-এর সংক্ষিপ্ত রূপ, যা ডিজিটাল ডিসপ্লেতে কোনো ছবির ক্ষুদ্রতম মৌলিক একক।

160
160 of 200
50th-bcs

বাংলাদেশ সরকার এবং পিসিজেএসএস (PCJSS)-এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল?

  • 1০৪ ডিসেম্বর ১৯৯৫
  • 2০৬ নভেম্বর ১৯৯৮
  • ০২ ডিসেম্বর ১৯৯৭Correct Answer
  • 4০৭ ডিসেম্বর ১৯৯৮
ব্যাখ্যা (Explanation)

ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত হয়।

161
161 of 200
50th-bcs

An element required in a paragraph for smooth flow of ideas is called a-

  • transition sentenceCorrect Answer
  • 2topic sentence
  • 3supporting sentence
  • 4concluding sentence
ব্যাখ্যা (Explanation)

A transition sentence bridges one idea to the next, ensuring coherence and a smooth flow of thought across paragraphs.

162
162 of 200
50th-bcs

‘বেতার, বিপত্নীক’ - শব্দ দুটি কোন সমাসের উদাহরণ?

  • নঞ তৎপুরুষ, বহুব্রীহিCorrect Answer
  • 2কর্মধারয়, বহুব্রীহি
  • 3অব্যয়ীভাব, তৎপুরুষ
  • 4তৃতীয় তৎপরুষ, দ্বিগু সমাস
ব্যাখ্যা (Explanation)

বেতার = নেই তার যার (নঞ বহুব্রীহি / নঞ তৎপুরুষ) এবং বিপত্নীক = বিগত হয়েছে পত্নী যার (নঞ বহুব্রীহি)।

163
163 of 200
50th-bcs

উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বিভক্তকারী রেখা হলো ––––––উত্তর অক্ষাংশ।

  • ৩৮°Correct Answer
  • 2৩৪°
  • 3৪৯°
  • 4২৩.৫০°
ব্যাখ্যা (Explanation)

৩৮ ডিগ্রি উত্তর সমান্তরাল রেখা (38th Parallel) উত্তর ও দক্ষিণ কোরিয়াকে বিভক্ত করেছে।

164
164 of 200
50th-bcs

কোনটি ‘ভাত’ এর প্রতিশব্দ?

  • 1অলিপিক
  • 2প্রভঞ্জন
  • 3মহি
  • তণডুলCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

ভাত/চালের সংস্কৃত প্রতিশব্দ হিসেবে তণ্ডুল, অন্ন, ওদন ইত্যাদি ব্যবহৃত হয়।

165
165 of 200
50th-bcs

একটি বাক্সের মধ্যে একটি পেন্সিল আছে। বাক্সটি একটি তাকের উপরে অবস্থান করছে। তাকটি জানালার নিচে অবস্থান করছে। তাহলে নিচের কোন বাক্যটি উপরের বর্ণনার জন্য প্রযোজ্য হবে?

  • পেন্সিলটি জানালার নিচে আছেCorrect Answer
  • 2পেন্সিলটি জানালার উপরে আছে
  • 3পেন্সিলটি জানালার মধ্যে অবস্থান করছে
  • 4বাক্সটি পেন্সিলের নিচে অবস্থান করছে
ব্যাখ্যা (Explanation)

পেন্সিলটি বাক্সের ভেতর, বাক্স তাকের উপর, আর তাক জানালার নিচে। সুতরাং পেন্সিলটি অবশ্যই জানালার নিচে অবস্থান করছে।

166
166 of 200
50th-bcs

কোন এলাকাটি বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন জনযুদ্ধে ক্যাপ্টেন (অবঃ) আব্দুল হালিম চৌধুরীর দ্বারা গঠিত আঞ্চলিক বাহিনীর আওতাধীন এলাকা ছিল না?

  • 1ধামরাই
  • 2কেরানীগঞ্জ
  • কালিয়াকৈরCorrect Answer
  • 4সাভার
ব্যাখ্যা (Explanation)

হালিম বাহিনীর প্রধান কর্মক্ষেত্র ছিল মানিকগঞ্জ, সাভার, ধামরাই, কেরানীগঞ্জ ও নবাবগঞ্জ অঞ্চল। কালিয়াকৈর এই বাহিনীর আওতাধীন ছিল না।

167
167 of 200
50th-bcs

০.৫ × ০.০৫ × ০.০০৫ =?

  • 1০.১২৫
  • 2০.০১২৫
  • 3০.০০১২৫
  • ০.০০০১২৫Correct Answer
ব্যাখ্যা (Explanation)

৫ × ৫ × ৫ = ১২৫। দশমিকের পর মোট ঘর সংখ্যা = ১ + ২ + ৩ = ৬টি। ∴ গুণফল = ০.০০০১২৫।

168
168 of 200
50th-bcs

‘রাজপথ’ শব্দের ব্যাসবাক্য কোনটি?

  • 1রাজা ও পথ
  • 2রাজার পথ
  • 3বিশাল পথ
  • পথের রাজাCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

ষষ্ঠী তৎপুরুষ সমাসের নিয়মানুযায়ী ‘পথের রাজা = রাজপথ’।

169
169 of 200
50th-bcs

2/5, 3/5 ও 6/15 ভগ্নাংশুগলোর লঘিষ্ঠ সাধারণ গুণিতক (ল.সা.গু.) হবে:

  • 17/5
  • 6/5Correct Answer
  • 31/15
  • 46/15
ব্যাখ্যা (Explanation)

ভগ্নাংশের ল.সা.গু. = লবগুলোর ল.সা.গু. / হরগুলোর গ.সা.গু.। লব (২, ৩, ৬)-এর ল.সা.গু. = ৬, হর (৫, ৫, ১৫)-এর গ.সা.গু. = ৫। ∴ ল.সা.গু. = ৬/৫।

170
170 of 200
50th-bcs

স্বচ্ছতা কেন সু-শাসন সম্পর্কে নাগরিকের ধারনাকে উন্নত ও স্বচ্ছ করে?

  • 1এটি প্রশাসনিক চাপ বাড়ায়
  • 2এটি রাজনৈতিক প্রতিযোগিতা কমায়
  • এটি জনগণের নজরদারি ও সচেতন মূল্যায়নের জন্য সুযোগ দেয়Correct Answer
  • 4উপরের সবগুলো
ব্যাখ্যা (Explanation)

স্বচ্ছতার ফলে নাগরিকরা সরকারি সিদ্ধান্ত ও কাজের উপর নজরদারি এবং সঠিক মূল্যায়ন করার সুযোগ পায়, যা আস্থা বৃদ্ধি করে।

171
171 of 200
50th-bcs

মুক্তিযুদ্ধকে উপজীব্য করে ‘যাত্রা’ উপন্যাসটি লিখেছেন-

  • 1শওকত ওসমান
  • 2শহিদুল জহির
  • শওকত আলীCorrect Answer
  • 4সেলিনা হোসেন
ব্যাখ্যা (Explanation)

‘যাত্রা’ (১৯৮৭) কথাসাহিত্যিক শওকত আলীর মুক্তিযুদ্ধভিত্তিক একটি বিখ্যাত উপন্যাস।

172
172 of 200
50th-bcs

Identify the compound sentence:

  • 1Either you do it or you will be fined
  • 2Unless you do it, you will be fined
  • 3Do it or I shall fine you
  • 4You have to do it, otherwise I will fine you
ব্যাখ্যা (Explanation)

Option A, C এবং D—তিনটি বাক্যই যৌগিক বাক্য (Compound sentence)-এর কাঠামো প্রদর্শন করে।

173
173 of 200
50th-bcs

‘কাআ তরুবর পঞ্চ বি ডাল’ -পদটির রচয়িতা কে?

  • লুইপাCorrect Answer
  • 2ভুসুরুপা
  • 3শবরপা
  • 4কাহুপা
ব্যাখ্যা (Explanation)

চর্যাপদের প্রথম পদ ‘কাআ তরুবর পঞ্চ বি ডাল’-এর রচয়িতা হলেন আদি সিদ্ধাচার্য লুইপা।

174
174 of 200
50th-bcs

কোন টিস্যু পেশীকে হাড়ের সাথে সংযুক্ত রাখে?

  • 1তরুণাস্থি
  • 2লিগামেন্ট
  • টেন্ডানCorrect Answer
  • 4অ্যারিওলার টিস্যু
ব্যাখ্যা (Explanation)

টেন্ডন (Tendon) পেশিকে অস্থির সাথে সংযুক্ত করে, অন্যদিকে লিগামেন্ট (Ligament) অস্থির সাথে অস্থিকে যুক্ত করে।

175
175 of 200
50th-bcs

Habeas Corpus writ দায়ের করা হয় সংবিধানের ––––অনুচ্ছেদ লংঘনের কারণে।

  • 1৩১
  • 2৩২
  • 3৩৪
  • ৩৩Correct Answer
ব্যাখ্যা (Explanation)

সংবিধানের ৩৩ অনুচ্ছেদে গ্রেপ্তার ও আটক সম্পর্কিত রক্ষাকবচ লঙ্ঘন করে কাউকে বেআইনিভাবে আটকে রাখলে বন্দি হাজিরকরণ বা হেবিয়াস কর্পাস রিট করা হয়।

176
176 of 200
50th-bcs

A = {x : x স্বাভাবিক সংখ্যা এবং x <= 5} হলে, P(A) এর উপাদান সংখ্যা হবে:

  • 164
  • 32Correct Answer
  • 316
  • 48
ব্যাখ্যা (Explanation)

A = {1, 2, 3, 4, 5}, এখানে উপাদান সংখ্যা n = 5। ∴ পাওয়ার সেট P(A)-এর উপাদান সংখ্যা = 2ⁿ = 2⁵ = 32।

177
177 of 200
50th-bcs

What gender is the word ‘monarch’?

  • 1masculine
  • 2feminine
  • 3neuter
  • commonCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

The word 'monarch' can refer to either a king (male) or a queen (female), so it is of common gender.

178
178 of 200
50th-bcs

কোনটি মূল্যবোধের সারসত্তাকে প্রতিফলিত করে?

  • 1কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত নিয়ম
  • 2নৈতিক নির্দেশ ছাড়া প্রথা ও ঐতিহ্য
  • নৈতিক আচরন নির্দেশক বিশ্বাস ও নীতিCorrect Answer
  • 4সামাজিক শৃঙ্খলার আইনি বাধ্যবাধকতা
ব্যাখ্যা (Explanation)

মূল্যবোধ হলো মানুষের চিন্তা, আচরণ ও কার্যকলাপকে পরিচালিতকারী অন্তর্নিহিত বিশ্বাস ও নৈতিক মানদণ্ড।

179
179 of 200
50th-bcs

কোন ফসলটি রপ্তানী বহুমুখীকরনে সম্ভাবনাময়?

  • 1আউশ ধান
  • 2তেলবীজ
  • 3পাট
  • আলুCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

দেশে আলুর বিপুল উদ্বৃত্ত উৎপাদন এবং বিদেশে ক্রমবর্ধমান চাহিদার কারণে কৃষি রপ্তানি বহুমুখীকরণে আলু অত্যন্ত সম্ভাবনাময় ফসল।

180
180 of 200
50th-bcs

MRI কোন নীতিতে কাজ করে?

  • 1শরীরের ত্রি-মাত্রিক চিত্র তৈরি করেতে এক্স-রে ব্যবহার করে
  • 2তেজস্ত্রিয় ট্রেসার দ্বারা নির্গত গামা-রে সনাক্তের মাধ্যমে
  • শক্তিশালী চুম্বক রেডিও তরঙ্গ ব্যবহার করে ইমেজ তৈরির মাধ্যমেCorrect Answer
  • 4উচ্চ ফ্রিকোয়েন্সি শব্দ তরঙ্গ ব্যবহার করে ইমেজ তৈরির মাধ্যমে
ব্যাখ্যা (Explanation)

MRI (Magnetic Resonance Imaging) শক্তিশালী চৌম্বক ক্ষেত্র এবং রেডিও তরঙ্গ ব্যবহার করে মানবদেহের অভ্যন্তরের সুনির্দিষ্ট চিত্র তৈরি করে।

181
181 of 200
50th-bcs

আফ্রিকান উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর ____অবস্থিত।

  • 1নাইরোবি
  • আবিদজানCorrect Answer
  • 3আদ্দিস আবাবা
  • 4লাগোস
ব্যাখ্যা (Explanation)

আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক (AfDB)-এর সদর দপ্তর আইভরি কোস্টের আবিদজানে (Abidjan) অবস্থিত।

182
182 of 200
50th-bcs

আন্তর্জাতিক অর্থায়নের ভিত্তি স্থাপনে ব্রেটন উডস্ (Bretton Woods) সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

  • 1নেদারল্যান্ডস
  • 2নিউ ইয়র্ক
  • নিউ হ্যাম্পশায়ারCorrect Answer
  • 4নিউ জার্সি
ব্যাখ্যা (Explanation)

১৯৪৪ সালের জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার (New Hampshire) অঙ্গরাজ্যের ব্রেটন উডস নামক স্থানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

183
183 of 200
50th-bcs

‘The villagers believed that he was an honest leader.’ Passive form of this sentence is:

  • He was believed to be an honest leaderCorrect Answer
  • 2He was believed to have been an honest leader
  • 3He has been believed to be an honest leader
  • 4He was believed he was an honest leader
ব্যাখ্যা (Explanation)

The passive transformation of 'People/villagers believed that X was...' is 'X was believed to be...'.

184
184 of 200
50th-bcs

‘____ কনভেনশন’ বিপজ্জনক বর্জ্যের আন্তঃসীমান্ত পরিবহন নিয়ন্ত্রণ করে।

  • 1স্টকহোম
  • 2রোটারডাম
  • বাসেলCorrect Answer
  • 4মিনামাটা
ব্যাখ্যা (Explanation)

১৯৮৯ সালে গৃহীত বাসেল কনভেনশন (Basel Convention) বিপজ্জনক বর্জ্যের আন্তঃসীমান্ত চলাচল নিয়ন্ত্রণ সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি।

185
185 of 200
50th-bcs

স্মার্টফোনে GPS ব্যবহারের জন্য কোনটি প্রয়োজন?

  • 1DHCP
  • 2Accelerometer
  • 3Gyroscope
  • Satellite SignalCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

জিপিএস (Global Positioning System) রিসিভার মূলত মহাশূন্যে ঘূর্ণায়মান স্যাটেলাইট থেকে প্রেরিত রেডিও সিগন্যাল গ্রহণ করে ভৌগোলিক অবস্থান নির্ণয় করে।

186
186 of 200
50th-bcs

বাংলাদেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি?

  • 1ঢাকা উত্তর
  • 2কুমিল্লা
  • ময়মনসিংহCorrect Answer
  • 4রংপুর
ব্যাখ্যা (Explanation)

২০১৮ সালের ২ এপ্রিল গঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশন বাংলাদেশের ১২তম ও সর্বশেষ সিটি কর্পোরেশন।

187
187 of 200
50th-bcs

কোনটি কম্বিনেশনাল লজিক সার্কিট নয়?

  • রেজিস্টারCorrect Answer
  • 2ডিকোডার
  • 3মাল্টিপ্লেক্সার
  • 4NAND গেট
ব্যাখ্যা (Explanation)

রেজিস্টার (Register) হলো একটি সিকোয়েনশিয়াল লজিক সার্কিট (Sequential Logic Circuit), কারণ এটি মেমরি হিসেবে ডেটা সংরক্ষণ করতে পারে।

188
188 of 200
50th-bcs

বাংলাদেশ ____ সাল থেকে গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহন করে আসছে।

  • 1১৯৮৫
  • ১৯৮৪Correct Answer
  • 3১৯৮৬
  • 4১৯৮৩
ব্যাখ্যা (Explanation)

বাংলাদেশ ১৯৮৪ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসের মাধ্যমে প্রথম গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করে।

189
189 of 200
50th-bcs

‘স্বর্গ’ শব্দের সঠিক সমার্থক শব্দজোড়া কোনটি?

  • 1হরিদশ্ব, বিবদান
  • 2ক্ষিতি, উর্বী
  • 3দিনমণি, দিন নাথ
  • ত্রিদিব, সুরপুরCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

‘ত্রিদিব’ এবং ‘সুরপুর’ দুটিই স্বর্গের সমার্থক শব্দ।

190
190 of 200
50th-bcs

টেকসই উন্নয়নের জন্য সু-শাসন অপরিহার্য কারন এটি-

  • 1দ্রুত শিল্পায়ন নিশ্চিত করে
  • অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক ন্যায়ের ভারসাম্য রক্ষা করেCorrect Answer
  • 3জনসংখ্যা হ্রাস করে
  • 4রাজনৈতিক দ্বন্দ দূর করে
ব্যাখ্যা (Explanation)

সুশাসন অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি সম্পদের ন্যায্য বণ্টন ও সামাজিক সমতা প্রতিষ্ঠা করে উন্নয়নকে টেকসই করে তোলে।

191
191 of 200
50th-bcs

মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি (MIGA) কোন সংস্থার অংশ?

  • বিশ্বব্যাংক গ্রুপCorrect Answer
  • 2আন্তর্জাতিক মুদ্রা তহবিল
  • 3জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি
  • 4এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (AIIB)
ব্যাখ্যা (Explanation)

MIGA (Multilateral Investment Guarantee Agency) হলো বিশ্বব্যাংক গ্রুপের (World Bank Group) পাঁচটি অঙ্গসংগঠনের অন্যতম।

192
192 of 200
50th-bcs

‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’ কত সালে প্রতিষ্ঠিত হয়?

  • 1১৯২০ সালে
  • ১৯২৬ সালেCorrect Answer
  • 3১৯২৫ সালে
  • 4১৯৩০ সালে
ব্যাখ্যা (Explanation)

১৯২৬ সালের ১৯ জানুয়ারি ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌র সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘মুসলিম সাহিত্য সমাজ’ প্রতিষ্ঠিত হয়, যার মূল স্লোগান ছিল 'বুদ্ধির মুক্তি আন্দোলন'।

193
193 of 200
50th-bcs

বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ কোনটি?

  • 1পরিকল্পনা কমিশন
  • 2অর্থ মন্ত্রনালয়
  • 3পরিকল্পনা মন্ত্রনালয়
  • জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহি কমিটিCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

বাংলাদেশের জাতীয় উন্নয়ন প্রকল্প ও অর্থনৈতিক পরিকল্পনার চূড়ান্ত অনুমোদনকারী সর্বোচ্চ নির্বাহী সংস্থা হলো একনেক (ECNEC)।

194
194 of 200
50th-bcs

একটি আয়না থেকে একটি বস্তু আয়নার পৃষ্ঠ থেকে পৃষ্ঠের লম্ব বরাবর সেকেন্ডে ১০ সে.মি. বেগে চলতে শুরু করল। ৪ সেকেন্ড পর বস্তুটি ও তার প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত হবে?

  • 1৪০ সে.মি.
  • 2১৬০ সে.মি.
  • ৮০ সে.মি.Correct Answer
  • 4০ সে.মি.
ব্যাখ্যা (Explanation)

৪ সেকেন্ডে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব = ১০ × ৪ = ৪০ সে.মি.। সমতল দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্বও ৪০ সে.মি.। ∴ বস্তু ও প্রতিবিম্বের মধ্যকার দূরত্ব = ৪০ + ৪০ = ৮০ সে.মি.।

195
195 of 200
50th-bcs

The killing of albatross in The Rime of the Ancient Mariner was indicative of-

  • 1a trigger-happy Mariner
  • the essential irrationality of manCorrect Answer
  • 3a superstitious Mariner
  • 4the Mariner as a skillful fowler
ব্যাখ্যা (Explanation)

In Coleridge's 'The Rime of the Ancient Mariner', shooting the innocent and helpful Albatross without any reason symbolizes the fundamental irrationality, thoughtlessness, and fallen nature of man.

196
196 of 200
50th-bcs

১৩৫০ বঙ্গাব্দের দুর্ভিক্ষ নিয়ে রচিত উপন্যাস কোনটি?

  • 1ইছামতি
  • অশনি সংকেতCorrect Answer
  • 3আরণ্যক
  • 4বিষাদসিন্ধু
ব্যাখ্যা (Explanation)

১৩৫০ বঙ্গাব্দের (১৯৪৩ সালের) পঞ্চাশের মন্বন্তরের পটভূমিতে কালজয়ী কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ‘অশনি সংকেত’ উপন্যাসটি রচনা করেন।

197
197 of 200
50th-bcs

২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ইফাদ (IFAD), SDG এর কোন দুটি লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে?

  • 1৭ ও ৯
  • 2১১ ও ১৩
  • 3৩ ও ৬
  • ১ ও ২Correct Answer
ব্যাখ্যা (Explanation)

আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) মূলত গ্রামীণ দারিদ্র্য বিমোচন (SDG 1: No Poverty) এবং ক্ষুধা দূরীকরণ (SDG 2: Zero Hunger) অর্জনে কাজ করে।

198
198 of 200
50th-bcs

জলবায়ু কূটনীতিতে ‘Common but Differentiated Responsibilities (CBDR)’ নীতি প্রথম কোথায় স্বীকৃত হয়েছিল?

  • রিও-ঘোষণাCorrect Answer
  • 2কিয়োটো প্রোটোকল
  • 3প্যারিস চুক্তি
  • 4স্টকহোম ঘোষণা
ব্যাখ্যা (Explanation)

১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত জাতিসংঘ ধরিত্রী সম্মেলনে (Earth Summit) রিও ঘোষণার ৭ নং নীতিতে CBDR নীতিটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয়।

199
199 of 200
50th-bcs

কম্পিউটার সায়েন্সে Trojan Horse একটি-

  • 1ছবি এডিট করার সফটওয়্যার
  • 2অপারেটিং সিস্টেম
  • 3প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
  • ম্যালওয়্যারCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

ট্রোজান হর্স (Trojan Horse) হলো এক ধরনের ক্ষতিকর সফটওয়্যার বা ম্যালওয়্যার (Malware), যা নিজেকে বৈধ সফটওয়্যার হিসেবে ছদ্মবেশ ধারণ করে সিস্টেমে প্রবেশ করে।

200
200 of 200
50th-bcs

ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটা একদিনে কতবার মিলিত হয়?

  • 1১২
  • 2১৮
  • ২২Correct Answer
  • 4২৪
ব্যাখ্যা (Explanation)

ঘড়ির ঘণ্টার ও মিনিটের কাঁটা প্রতি ১২ ঘণ্টায় ১১ বার পরস্পর মিলিত হয়। সুতরাং ২৪ ঘণ্টায় (একদিনে) মোট ২২ বার কাঁটা দুটি পরস্পর সমাপতিত বা মিলিত হয়।

Ready to test your knowledge?

Take this exam in timed Exam Mode with instant scoring or self-paced Practice Mode.