BCS & Job Preparation100 Questions2hNegative Marking

49th BCS Preliminary Exam – Question Bank & Answers

49th BCS Preliminary Examination Question Set (General 200 Marks)

Question Bank (100)

Verified answers & explanations
1
1 of 100
49th-bcs49th-special-eduction

নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা সামরিক জোট কত সালে সাক্ষরিত হয়?

  • 1১৯৩৯
  • 2১৯৪৩
  • ১৯৪৯Correct Answer
  • 4১৯৬০
ব্যাখ্যা (Explanation)

নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা সামরিক জোট (NATO) ১৯৪৯ সালের ৪ এপ্রিল ১২ টি দেশ নিয়ে গঠিত হয়। এর প্রতিষ্ঠাকালীন সদরদপ্তর ছিল লন্ডনে এবং বর্তমান সদরদপ্তর ব্রাসেলসে। ন্যাটো চুক্তির আর্টিকেল ৫ অনুযায়ী এক বা একাধিক সদস্যের উপর সশস্ত্র হামলা সবার উপর হামলা বলে বিবেচিত হবে।

2
2 of 100
49th-bcs49th-special-eduction

১৯৫২ সালের ভাষা আন্দোলনে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে সাংস্কৃতিক সংগঠন ‘তমুদ্দুন মজলিস’। তমুদ্দুন মজলিস-এর প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষক ছিলেন?

  • 1রসায়ন
  • পদার্থ বিজ্ঞানCorrect Answer
  • 3অর্থনীতি
  • 4ইসলামী শিক্ষা
ব্যাখ্যা (Explanation)

১৯৫২ সালের ভাষা আন্দোলনে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে সাংস্কৃতিক সংগঠন ‘তমুদ্দুন মজলিশ’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে ১ সেপ্টেম্বর, ১৯৪৭ সালে এটি প্রতিষ্ঠিত হয়। ‘তমুদ্দুন মজলিশ’ ১৯৪৭ সালের ১৫ সেপ্টেম্বর ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু’ শিরোনামে একটি পুস্তিকা প্রকাশ করে।

3
3 of 100
49th-bcs49th-special-eduction

একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 48 বর্গমিটার। ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত?

  • 12√2 মিটার
  • 22√3 মিটার
  • 32 মিটার
  • 2√6 মিটারCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

ঘনকের এক ধার a হলে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল = 6a^2। তাহলে, 6a^2 = 48 ⇒ a^2 = 8 ∴ a = 2√2। ঘনকের কর্ণের দৈর্ঘ্য = √3 a = √3 × 2√2 = 2√6 মিটার।

4
4 of 100
49th-bcs49th-special-eduction

বাংলাদেশ-ICCPRএর স্বাক্ষরকারী একটি দেশ। ICCPR এর পূর্ণরূপ কী?

  • 1International Conference on Civil and Political Rights.
  • 2International Conference of Civil and Political Rights.
  • International Covenant on Civil and Political Rights.Correct Answer
  • 4International Covenant of Civil and Political Rights.
ব্যাখ্যা (Explanation)

ICCPR এর পূর্ণরূপ International Covenant on Civil and Political Rights. এটি জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক ১৯৫৬ সালে গৃহীত ও স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয় এবং প্রয়োজনীয় সংখ্যক রাষ্ট্রপক্ষের অনুশাসনের মধ্য দিয়ে ১৯৭৬ সালে কার্যকারিতা লাভ করে।

5
5 of 100
49th-bcs49th-special-eduction

একটি ট্রেন প্রতি সেকেন্ডে ১০০ ফুট বেগে চলছে। এক ব্যক্তির বন্দুকের গুলির বেগ সেকেন্ডে ২০০ ফুট। উক্ত ব্যক্তি চলন্ত ট্রেনের ৩০০ ফুট সামনে একটা স্তম্ভ লক্ষ্য করে গুলি ছুড়লে কত সেকেন্ড পর তা স্তম্ভকে আঘাত করবে?

  • 1
  • 2১.৫
  • Correct Answer
  • 4০.৫
ব্যাখ্যা (Explanation)

চলন্ত ট্রেন থেকে গুলি ছোঁড়ায় গুলির মোট কার্যকর গতিবেগ = ট্রেনের বেগ + গুলির বেগ = ১০০ + ২০০ = ৩০০ ফুট/সেকেন্ড। স্তম্ভটির দূরত্ব ৩০০ ফুট হওয়ায় সময় লাগবে = ৩০০ / ৩০০ = ১ সেকেন্ড।

6
6 of 100
49th-bcs49th-special-eduction

গ্রিনল্যান্ড নিচের কোন রাষ্ট্রের অন্তর্ভুক্ত?

  • 1সুইডেন
  • ডেনমার্কCorrect Answer
  • 3নরওয়ে
  • 4ফিনল্যান্ড
ব্যাখ্যা (Explanation)

পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড। এর মালিকানা ডেনমার্কের। রাজনৈতিকভাবে এটি ইউরোপ মহাদেশে (ডেনমার্কের অধীনে) কিন্তু ভৌগোলিকভাবে উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত।

7
7 of 100
49th-bcs49th-special-eduction

বাংলাদেশের রাজনীতি সম্পর্কে একজন আমেরিকান ঐতিহাসিক মন্তব্য করেছেন; “বাংলাদেশের রাজনীতি ব্যক্তিত্বকে কেন্দ্র করে আবর্তিত হয়, ধারনা বা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে নয়” এই ঐতিহাসিকের নাম কি?

  • 1এন্থনি মাসকারেনহাস
  • লরেঞ্চ জিরিংCorrect Answer
  • 3লরেঞ্চ লিফশুলজ
  • 4হেনরি কিসিঞ্জার
ব্যাখ্যা (Explanation)

বাংলাদেশের রাজনীতি ব্যক্তিত্বকে কেন্দ্র করে আবর্তিত হয়, ধারণা বা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে নয়, মন্তব্যটি আমেরিকান ঐতিহাসিক লরেঞ্চ জিরিং এর। তিনি তার বই ‘Bangladesh: from Mujib to Ershad: an interpretive study’ তে এ মন্তব্যটি করেন। তিনি তার বইয়ে মন্তব্যটিতে বলেছেন- ‘Politics in Bangladesh revolves around personalities, not ideas on institutions’.

8
8 of 100
49th-bcs49th-special-eduction

বিশ্বের প্রথম জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী কোনটি?

  • 1UNOSOM
  • 2UNMOGIP
  • UNTSOCorrect Answer
  • 4UNEF 1
ব্যাখ্যা (Explanation)

জাতিসংঘ ১৯৪৮ সাল থেকে প্রথম শান্তিরক্ষা কার্যক্রম শুরু করে। প্রথম আরব-ইসরাইল যুদ্ধের (১৯৪৮) প্রেক্ষাপটে জাতিসংঘের প্রথম শান্তিরক্ষী বাহিনী United Nations Truce Supervision Organization (UNTSO) গঠিত হয়।

9
9 of 100
49th-bcs49th-special-eduction

বাংলাদেশের জাতীয় দিবস কোনটি?

  • ২৬ মার্চCorrect Answer
  • 2২১ ফেব্রুয়ারি
  • 3১৬ ডিসেম্বর
  • 4৫ আগস্ট
ব্যাখ্যা (Explanation)

১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। ১৯৭২ সালে প্রকাশিত এক বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে ২৬ মার্চকে স্বাধীনতা ও জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয়।

10
10 of 100
49th-bcs49th-special-eduction

Pick the correctly spelt word-

  • 1Conscintious
  • 2Consientious
  • 3concientious
  • conscientiousCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

শুদ্ধ বানান হচ্ছে conscientious, যার অর্থ বিবেকবান, ন্যায়বান।

11
11 of 100
49th-bcs49th-special-eduction

প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়?

  • 1প্যারিস চুক্তি
  • ভারসাই চুক্তিCorrect Answer
  • 3জেনেভা চুক্তি
  • 4রোম চুক্তি
ব্যাখ্যা (Explanation)

১৯১৪ সালে অস্ট্রিয়ার যুবরাজ ডিউক ফর্ডিন্যান্ড সস্ত্রীক বসনিয়ার রাজধানী সারায়েভোতে নিহত হলে অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এ যুদ্ধে ধীরে ধীরে বন্ধু রাষ্ট্রগুলো জড়িয়ে পড়লে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। ১৯১৯ সালে জার্মানির সাথে মিত্রশক্তিদের মধ্যে স্বাক্ষরিত ‘ভার্সাই চুক্তি’ এর মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি হয়।

12
12 of 100
49th-bcs49th-special-eduction

‘পরিবার থেকেই শিক্ষার শুরু’- এখানে ‘থেকে’ শব্দের সাথে যুক্ত ‘ই’-এর ব্যাকরণিক পরিচয় কী?

  • 1উপসর্গ
  • 2প্রত্যয়
  • 3ধাতু
  • বলকCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

অনেক সময় বক্তব্যের গুরুত্বকে বাড়ানোর জন্য অথবা বক্তব্যকে জোড়ালো করার জন্য বর্ণ বা বর্ণগুচ্ছ পদের সঙ্গে যুক্ত হয়। এই বর্ণ বা বর্ণগুচ্ছকে বলক বলে। যেমন: (i) পরিবার থেকেই শিক্ষার শুরু (‘ই’ বলক)। (ii) তখনও বৃষ্টি শুরু হয়নি (‘ও’ বলক)।

13
13 of 100
49th-bcs49th-special-eduction

একটা লোহার গোলক গলিয়ে কয়টি সমান আয়তনের গোলক তৈরী সম্ভব যাদের প্রত্যেকের ব্যাসার্ধ বড় গোলকটির অর্ধেক?

  • 1
  • Correct Answer
  • 3১৬
  • 4
ব্যাখ্যা (Explanation)

ধরি, গোলকটির ব্যাসার্ধ = 2a। তাহলে আয়তন = 4/3 π (2a)^3 = 8 × 4/3 π a^3। অর্ধেক ব্যাসার্ধের (a) গোলকের আয়তন = 4/3 π a^3। অতএব ছোট গোলক তৈরি করা যাবে = (8 × 4/3 π a^3) / (4/3 π a^3) = ৮টি।

14
14 of 100
49th-bcs49th-special-eduction

‘They talked about going on a vacation’. Here ‘going’ is a/an-

  • 1participle
  • 2infinitive
  • 3verbal noun
  • gerundCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

Preposition এর object হিসেবে verb+ing বসলে তা gerund হবে। বাক্যটিতে Preposition (about) এর object হিসেবে going বসেছে। তাই ‘going’ হচ্ছে gerund কিন্তু in, out, inside, outside, about/around এরা adverb হিসেবে কাজ করলে এদের পরের verb+ing টি present participle হবে।

15
15 of 100
49th-bcs49th-special-eduction

log_x 4 = - 2 হলে x = কত?

  • 1/2Correct Answer
  • 2-1/2
  • 32
  • 4-2
ব্যাখ্যা (Explanation)

log_x 4 = -2 ⇒ x^(-2) = 4 ⇒ x^2 = 4^(-1) = 1/4 ∴ x = 1/2।

16
16 of 100
49th-bcs49th-special-eduction

মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপের অনুমোদন করেছিলেন?

  • হ্যাঁরি এস ট্রুম্যানCorrect Answer
  • 2ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
  • 3রিচার্ড নিক্সন
  • 4জর্জ ডাব্লিও বুশ
ব্যাখ্যা (Explanation)

১৯৪১ সালের ৭ ডিসেম্বর জাপান মার্কিন নৌ ঘাঁটি পার্ল হারবারে বোমা বর্ষণ করলে এর প্রতিক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে। পরবর্তীতে ১৯৪৫ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপের অনুমোদন করেন। ফলে যুক্তরাষ্ট্র ৬ আগস্ট জাপানের হিরোসিমায় এবং ৯ আগস্ট নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করে।

17
17 of 100
49th-bcs49th-special-eduction

একটি ত্রিভুজের প্রথম কোণ দ্বিতীয় কোণের অর্ধেক। তৃতীয় কোণ অপর দুই কোণের বিয়োগফলের তিনগুণ। দ্বিতীয় কোণটি কত ডিগ্রী?

  • 1৩০
  • ৬০Correct Answer
  • 3৯০
  • 4৪৫
ব্যাখ্যা (Explanation)

ধরি, দ্বিতীয় কোণটি = 2a। তাহলে প্রথম কোণটি = a এবং তৃতীয় কোণটি = 3(2a - a) = 3a। আমরা জানি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০°। ∴ a + 2a + 3a = 180° ⇒ 6a = 180° ⇒ a = 30°। ∴ দ্বিতীয় কোণটি = 2a = 2 × 30° = ৬০°।

18
18 of 100
49th-bcs49th-special-eduction

দুইটি সংখ্যার ল.সা.গু 4x^2 + 12x^2 - 16x - 48 গ.সা.গু 2x + 4। একটি সংখ্যা 4x^2 + 20x + 24 হলে অপরটি-

  • 1x^2 - 4
  • 22(x^2 - 4)
  • 34(x^2 - 4)
  • 4x + 2
ব্যাখ্যা (Explanation)

আমরা জানি দুটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু। তাহলে, (4x^2 + 20x + 24) × অপর সংখ্যা = (16x^2 - 16x - 48) × (2x + 4)। ∴ অপর সংখ্যা = {16(x^2 - x - 3) × 2(x + 2)} / {4(x^2 + 5x + 6)} = 8(x^2 - x - 3) / (x + 3)। সঠিক উত্তর অপশনে বিদ্যমান নেই।

19
19 of 100
49th-bcs49th-special-eduction

ODS (Ozone Depleting Substances) এর ব্যবহার কমানোর জন্য কোন চুক্তি সাক্ষরিত হয়?

  • 1কিয়োটো প্রটোকল
  • মন্ট্রিল প্রটোকলCorrect Answer
  • 3প্যারিস চুক্তি
  • 4রামসার কনভেনশন
ব্যাখ্যা (Explanation)

ODS (Ozone Depleting Substances) এর ব্যবহার কমানোর জন্য ১৯৮৭ সালে কানাডার মন্ট্রিলে স্বাক্ষরিত হয় Montreal protocol on substances that Deplete the Ozone Layer যা মন্ট্রিল প্রোটোকল নামে পরিচিত। এর উদ্দেশ্য ছিল বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অবস্থিত ওজনস্তরকে রক্ষা করা, বিশ্বব্যাপী ওজোনস্তর ধ্বংসকারী CFC (ক্লোরোফ্লুরো কার্বন) বর্জন করা।

20
20 of 100
49th-bcs49th-special-eduction

যদি গতকাল শুক্রবার হতো, তাহলে আজ থেকে ৮১ তম দিন কি বার হবে?

  • 1শুক্রবার
  • বুধবারCorrect Answer
  • 3সোমবার
  • 4রবিবার
ব্যাখ্যা (Explanation)

১ সপ্তাহ = ৭ দিন। ∴ ৮১ দিন = ৮১ ÷ ৭ = ১১ সপ্তাহ + ৪ দিন। ১১ সপ্তাহ বা ৭৭ তম দিন একই বার হবে। গতকাল শুক্রবার হলে আজ শনিবার। ১ দিন পর = রবিবার; ২ দিন পর = সোমবার; ৩ দিন পর = মঙ্গলবার; ৪ দিন পর = বুধবার।

21
21 of 100
49th-bcs49th-special-eduction

নিম্নোক্ত কোন ভারতীয় রাজ্যের বাংলাদেশের সাথে কোন ভূমি সীমানা নাই?

  • নাগাল্যান্ডCorrect Answer
  • 2মিজোরাম
  • 3মেঘালয়
  • 4আসাম
ব্যাখ্যা (Explanation)

নাগাল্যান্ড রাজ্যের সাথে বাংলাদেশের কোনো ভূমি সীমানা নেই। বাংলাদেশ ভারতের মোট পাঁচটি রাজ্যের সাথে তার স্থল সীমানা ভাগ করে: ১. পশ্চিমবঙ্গ ২. আসাম ৩. মেঘালয় ৪. ত্রিপুরা ৫. মিজোরাম।

22
22 of 100
49th-bcs49th-special-eduction

আহমদ শরীফের মতে মধ্যযুগে চণ্ডীদাস নামে কতজন কবি ছিলেন?

  • 1
  • Correct Answer
  • 3
  • 4
ব্যাখ্যা (Explanation)

ড. আহমদ শরীফ তিনজন চণ্ডীদাসের কথা বলেছেন: ১. অনন্ত বড়ু চণ্ডীদাস- সর্বপ্রাচীন চণ্ডীদাস। ২. চণ্ডীদাস- চৈতন্য পূর্বকালের বা জ্যেষ্ঠ সমসাময়িক। ৩. দীন চণ্ডীদাস- আঠার শতকের শেষার্ধ।

23
23 of 100
49th-bcs49th-special-eduction

The novel ‘Wuthering Heights’ was penned by the author under the penname-

  • 1Ellise Bellet
  • 2Ellis Belle
  • Ellis BellCorrect Answer
  • 4Una Elis
ব্যাখ্যা (Explanation)

‘Wuthering Heights’ উপন্যাসের লেখক Emily Brontë। তিনি Ellis Bell ছদ্মনামে লিখতেন। Emily Brontë তার দুই বোন Charlotte Brontë এবং Anne Brontë-এর সাথে মিলে ১৮৪৬ সালে ‘Poems by Currer, Ellis, and Acton Bell’ নামে একটি কবিতার বই প্রকাশ করেছিলেন।

24
24 of 100
49th-bcs49th-special-eduction

মধুসূদন দত্তের পূর্ববর্তী গুরুত্বপূর্ণ কবি কে?

  • 1রবীন্দ্রনাথ ঠাকুর
  • 2কায়কোবাদ
  • ঈশ্বরচন্দ্র গুপ্তCorrect Answer
  • 4ইসমাইল হোসেন সিরাজী
ব্যাখ্যা (Explanation)

বাংলা সাহিত্যের মধ্যযুগ ও আধুনিক যুগের সন্ধিক্ষণে ঈশ্বরচন্দ্র গুপ্ত (১৮১২-১৮৫৯) জন্মগ্রহণ করেন এ জন্য তাকে যুগসন্ধিক্ষণের কবি বলা হয়। অপরদিকে মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪-১৮৭৩) হলেন বাংলা সাহিত্যে আধুনিকতার প্রবর্তক। সুতরাং, গুরুত্ব বিবেচনায় মধুসূদন দত্তের পূর্ববর্তী গুরুত্বপূর্ণ কবি হলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত।

25
25 of 100
49th-bcs49th-special-eduction

আয়নাঘর কী?

  • 1স্বচ্ছ কামরা
  • 2পরিবেশ বান্ধব কৃষিকাজ
  • গোপন কারাগারCorrect Answer
  • 4একটি হলিউড মুভি
ব্যাখ্যা (Explanation)

আয়নাঘর হলো গোপন কারাগার বা টর্চার সেল। এসব বদ্ধ ঘরে বন্দীকে রেখে নানা ধরনের অত্যাচার চালানো হতো যা সম্পূর্ণ মানবতাবিরোধী।

26
26 of 100
49th-bcs49th-special-eduction

বাংলাদেশের সংবিধানের আলোকে নিম্নের কোন অধিকারটি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়?

  • 1বাক-স্বাধীনতার অধিকার
  • শিক্ষার অধিকারCorrect Answer
  • 3সভা সমাবেশের অধিকার
  • 4ধর্মচর্চার অধিকার
ব্যাখ্যা (Explanation)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ২য় ভাগ “রাষ্ট্র পরিচালনার মূলনীতি।” এ ভাগের ১৭ নং অনুচ্ছেদ ‘অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা’। আর ৩য় ভাগ হলো “মৌলিক অধিকার যার মধ্যে, ৩৭- সভা-সমাবেশের স্বাধীনতা, ৩৯- চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক্ স্বাধীনতা, ৪১- ধর্মীয় স্বাধীনতা। সুতরাং শিক্ষার অধিকার বিষয়টি মৌলিক অধিকারের মধ্যে নয় বরং রাষ্ট্র পরিচালনার মূলনীতির অংশ।

27
27 of 100
49th-bcs49th-special-eduction

Which gender is the noun ‘neighbour’?

  • 1Masculin
  • 2Feminine
  • 3Neuter
  • CommonCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

যে noun পুংবাচক বা স্ত্রীবাচক উভয়কে বুঝালে তাকে common অথবা Neutral Gender বলে। ‘Neighbour’ শব্দটি দ্বারা স্ত্রীবাচক বা পুরুষবাচক উভয়কেই নির্দেশিত করে, তাই শব্দটি common gender.

28
28 of 100
49th-bcs49th-special-eduction

‘কম-দামে কেনা বেশী দামে বেচা আমাদের স্বাধীনতা’-বইটির লেখক কে?

  • 1আবুল কালাম শামসুদ্দীন
  • আবুল মনসুর আহমদCorrect Answer
  • 3শামসুদ্দিন আবুল কালাম
  • 4এস ওয়াজেদ আলী
ব্যাখ্যা (Explanation)

আবুল মনসুর আহমদ রচিত উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ: আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর, বেশী দামে কেনা কম দামে বেচা, আমাদের স্বাধীনতা, পাক-বাংলার কালচার প্রভৃতি।

29
29 of 100
49th-bcs49th-special-eduction

একটি সমান্তর ধারার 4র্থ (চতুর্থ) এবং 12 তম পদের যোগফল 20। ঐ ধারার প্রথম 15 পদের যোগফল কত?

  • 1100
  • 150Correct Answer
  • 3200
  • 4300
ব্যাখ্যা (Explanation)

সমান্তর ধারার n তমপদ = a + (n-1)d। ∴ 4র্থ পদ = a + 3d, 12তম পদ = a + 11d। দেওয়া আছে, a + 3d + a + 11d = 20 ⇒ 2a + 14d = 20। এখানে, 15টি পদের সমষ্টি = 15/2 {2a + (15-1)d} = 15/2 {2a + 14d} = 15/2 × 20 = 150।

30
30 of 100
49th-bcs49th-special-eduction

‘Someone sneezed loudly at the back of the hall.’ In this sentence the verb ‘sneezed’ is -

  • 1causative
  • intransitiveCorrect Answer
  • 3transitive
  • 4factitive
ব্যাখ্যা (Explanation)

বাক্যের অর্থ সম্পন্ন করতে যে verb এর object প্রয়োজন হয় না, তাকে Intransitive verb বলে। বাক্যটিতে ‘Sneezed’ verb টির অর্থ প্রকাশ করার জন্য কোনো direct object এর প্রয়োজন নেই, তাই এটি Intransitive verb.

31
31 of 100
49th-bcs49th-special-eduction

১৯১১ সালে বঙ্গভঙ্গ রদের পর ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ব্রিটিশ সরকারের কাছে দেনদরবার করার ক্ষেত্রে কোন নেতা অগ্রণী ভূমিকা পালন করেন?

  • 1হাকিম আজমল খান
  • 2শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • স্যার সলিমুল্লাহCorrect Answer
  • 4স্যার আব্দুর রহিম
ব্যাখ্যা (Explanation)

১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ হওয়ার ফলে পূর্ববঙ্গের মুসলমান সমাজ যে চরম হতাশায় ডুবেছিল, সেই ক্ষতিপূরণ হিসেবে ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি তোলার ক্ষেত্রে ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ অগ্রণী ভূমিকা পালন করেন। ১৯১২ সালের ২১শে জানুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ ঢাকা সফরে এলে ঢাকার নবাব স্যার সলিমুল্লাহর নেতৃত্বে স্থানীয় প্রভাবশালী মুসলিম নেতারা তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন এবং বঙ্গভঙ্গ রদের ক্ষতিপূরণ হিসেবে ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানান। নবাব সলিমুল্লাহর এই বলিষ্ঠ দেনদরবারের ফলেই লর্ড হার্ডিঞ্জ ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন।

32
32 of 100
49th-bcs49th-special-eduction

A person who leaves his/her own country to settle permanently in another is called a/an-

  • 1immigrant
  • 2expatriate
  • emigrantCorrect Answer
  • 4migrant
ব্যাখ্যা (Explanation)

A person who leaves his or her own country to settle permanently in another = Emigrant. A person who has come to live permanently in a country from his Own = Immigrant.

33
33 of 100
49th-bcs49th-special-eduction

সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ইংরেজী নাম কী?

  • 1Parliament
  • 2National Parliament
  • 3Legislature
  • The House of the NationCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

বাংলাদেশের সংবিধানের পঞ্চম ভাগে ৬৫ অনুচ্ছেদে সংসদের প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। ৬৫ অনুচ্ছেদ (১)-এ বলা হয়েছে: “There shall be a Parliament for Bangladesh (to be known as the House of the Nation)...” অর্থাৎ, সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের (বাংলা নাম: জাতীয় সংসদ) ইংরেজি নাম হলো The House of the Nation.

34
34 of 100
49th-bcs49th-special-eduction

‘এ কাজ করতে আমি বদ্ধ পরিকর’- এখানে ‘পরিকর’ শব্দের অর্থ কী?

  • 1শ্বাস
  • 2প্রতিজ্ঞা
  • 3কোমর
  • প্রতিশ্রুতCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

পরিকর অর্থ হলো: কোন কাজ সম্পন্ন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ বা প্রতিশ্রুত।

35
35 of 100
49th-bcs49th-special-eduction

নীচের ধারার পরবর্তী সংখ্যা কোনটি? ১, √৯, ৫, √৪৯, ......

  • 1
  • Correct Answer
  • 3১০
  • 4১২
ব্যাখ্যা (Explanation)

১, √৯, ৫, √৪৯, ...... = ১, ৩, ৫, ৭ ........ তাহলে ধারাটি বিজোড় সংখ্যার ধারা হওয়ায় পরবর্তী পদটি হবে ৯।

36
36 of 100
49th-bcs49th-special-eduction

x^2 + 6x - 27 < 0 অসমতাটির সমাধান সেট নিচের কোনটি?

  • 1[-9, 3]
  • 2[3, ∞)
  • (-9, 3)Correct Answer
  • 4(∞, -9)
ব্যাখ্যা (Explanation)

x^2 + 6x - 27 < 0 ⇒ x^2 + 9x - 3x - 27 < 0 ⇒ (x - 3)(x + 9) < 0। সুতরাং অসমতার সমাধান হবে (-9, 3)।

37
37 of 100
49th-bcs49th-special-eduction

জিএসপি (GSP) এর পূর্ণরূপ কী?

  • Generalized System of PreferenceCorrect Answer
  • 2Global System of Positioning
  • 3Global Strategic Partnership
  • 4Government Support Program
ব্যাখ্যা (Explanation)

GSP এর পূর্ণরূপ Generalized System of Preference. জিএসপি হচ্ছে বিশ্বের ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল দেশগুলোকে শুল্কমুক্ত রপ্তানি সহায়তা দেয়ার জন্য এক ধরনের বাণিজ্য নীতি। এর মাধ্যমে আমদানি রপ্তানির শুল্ক মওকুফ বা কমানো হয়।

38
38 of 100
49th-bcs49th-special-eduction

আফিম যুদ্ধ কোন দুইটি দেশের মধ্যে সংঘটিত হয়?

  • 1চীন ও আফগানিস্তান
  • চীন ও ইংল্যান্ডCorrect Answer
  • 3চীন ও রাশিয়া
  • 4ইংল্যান্ড ও আফগানিস্তান
ব্যাখ্যা (Explanation)

চীন আর ব্রিটেনের মধ্যে ১৮৩৯ থেকে ১৮৪২ সাল পর্যন্ত সংঘটিত হয় আফিম যুদ্ধ। যুদ্ধে চীন পরাজিত হয় এবং পাঁচটি গুরুত্বপূর্ণ বন্দর ব্রিটিশদের ছেড়ে দেয়। সেই সঙ্গে পুরো চীনে ব্যবসা করার অনুমতি এবং হংকংকে ব্রিটিশ সাম্রাজ্যে যুক্ত করা হয়।

39
39 of 100
49th-bcs49th-special-eduction

চব্বিশের গণঅভ্যুত্থান পর বাংলাদেশের জাতীয় সংসদের সংস্কার বিষয়ে ঐক্যমতের অন্যতম প্রস্তাব কি?

  • দ্বি-স্তর বিশিষ্ট সংসদCorrect Answer
  • 2সংসদের আসন বৃদ্ধি
  • 3সংরক্ষিত নারী আসন বাতিল
  • 4পি আর (PR) চালু করা
ব্যাখ্যা (Explanation)

চব্বিশের গণঅভ্যুত্থান পর বাংলাদেশের জাতীয় সংসদের সংস্কার বিষয়ে ঐকমত্য কমিশন কিছু প্রস্তাব করে। এর মধ্যে উল্লেখযোগ্য- দ্বি-স্তর বিশিষ্ট সংসদ ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিত্ব।

40
40 of 100
49th-bcs49th-special-eduction

কেপ ভারদ (Cape Verde) দ্বীপ রাষ্ট্রটি কোথায় অবস্থিত?

  • 1গালফ অফ গিনি
  • 2ফ্রেজ পলিনেশিয়া
  • 3দক্ষিণ আফ্রিকা
  • পশ্চিম আফ্রিকাCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

কেপ ভার্দে পশ্চিম আফ্রিকার উপকূলে আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ। কেপ ভার্দে ১০টি প্রধান এবং ৮টি ক্ষুদ্র দ্বীপ নিয়ে গঠিত।

41
41 of 100
49th-bcs49th-special-eduction

নিম্নোক্ত কোন দেশ বা অঞ্চল জাতিসংঘের সদস্য দেশ নয়?

  • 1তিমুর লিস্টি
  • 2দক্ষিণ সুদান
  • ওয়েস্টার্ন সাহারাCorrect Answer
  • 4সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক
ব্যাখ্যা (Explanation)

আফ্রিকা মহাদেশের উত্তর প্রান্তে আটলান্টিক মহাসাগরের তীর ঘেঁষে অবস্থিত স্বাধীনতাকামী অঞ্চল পশ্চিম সাহারা। এর অধিকাংশ এলাকা বর্তমানে মরক্কোর নিয়ন্ত্রণে। বর্তমানে পশ্চিম সাহারা নিয়ে মরক্কো এবং পশ্চিম সাহারার স্বাধীনতাকামী সংগঠন ‘পোলিসারিও ফ্রন্ট’ এর গেরিলাদের মধ্যে সংঘাত বিদ্যমান রয়েছে।

42
42 of 100
49th-bcs49th-special-eduction

১ জন লোক ১ টা কলা ১ মিনিটে খেতে পারে। তাহলে ৫ জন লোকের ৫ টা কলা খেতে কত মিনিট সময় লাগবে?

  • 1
  • 2২৫
  • Correct Answer
  • 4১০
ব্যাখ্যা (Explanation)

১ জন লোক ১টি কলা খেতে সময় নেয় ১ মিনিট। প্রত্যেকে পৃথকভাবে ১টি করে কলা খেলে ৫ জন লোকের একযোগে ৫টি কলা খেতেও ১ মিনিট সময় লাগবে।

43
43 of 100
49th-bcs49th-special-eduction

Identify the word that can be used as both singular and plural-

  • 1light
  • 2shot
  • 3criterion
  • cannonCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

‘Cannon’ শব্দটি Singular এবং Plural উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যায়। যেমন: The cannon was fired (Singular), The five cannon were lined up (Plural).

44
44 of 100
49th-bcs49th-special-eduction

‘শিক্ষককে বুঝতে হবে শিক্ষার্থী কী চায়’- এই বাক্যে শিক্ষক ও শিক্ষার্থীর প্রয়োগ হয়েছে-

  • 1একবচন বোঝাতে
  • 2বহুবচন বোঝাতে
  • একবচন ও বহুবচন উভয়ই বোঝাতেCorrect Answer
  • 4প্রথমটি একবচন, পরেরটি বহুবচন বোঝাতে
ব্যাখ্যা (Explanation)

‘শিক্ষককে বুঝতে হবে শিক্ষার্থী কী চায়’ এই বাক্যে- ১. একজন নির্দিষ্ট শিক্ষককে (একবচন) বুঝাতে হবে একজন নির্দিষ্ট শিক্ষার্থী (একবচন) কী চায়। ২. শিক্ষক জাতি (বহুবচন) বুঝতে হবে শিক্ষার্থী জাতি (বহুবচন) কী চায়। উভয় অর্থই প্রকাশ পায়। অর্থাৎ একবচন ও বহুবচন উভয়ই বোঝায়।

45
45 of 100
49th-bcs49th-special-eduction

বাংলাদেশের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী সর্ব প্রথম কে অবস্থান করেন?

  • 1প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রপতিCorrect Answer
  • 3প্রধান উপদেষ্টা
  • 4প্রধান বিচারপতি
ব্যাখ্যা (Explanation)

Warrant of precedence, ১৯৮৬ অনুযায়ী, ২৫টির মধ্যে প্রথম পদমর্যাদা হলো: ১. রাষ্ট্রপতি, ২. প্রধানমন্ত্রী, ৩. স্পিকার, ৪. প্রধান বিচারপতি।

46
46 of 100
49th-bcs49th-special-eduction

একটি বই 10% ক্ষতিতে বিক্রি করা হইল। বিক্রয়মূল্য 60 টাকা বেশী হলে 5% লাভ হত। বইটির ক্রয়মূল্য কত টাকা?

  • 1200
  • 2300
  • 400Correct Answer
  • 4500
ব্যাখ্যা (Explanation)

ধরি, ক্রয়মূল্য = B। 10% ক্ষতিতে বিক্রয়মূল্য = 90B/100 এবং 5% লাভে বিক্রয়মূল্য = 105B/100। প্রশ্নমতে, 105B/100 = 90B/100 + 60 ⇒ 15B/100 = 60 ⇒ 15B = 6000 ∴ B = 400 টাকা।

47
47 of 100
49th-bcs49th-special-eduction

একটা বাক্সে ৪টা লাল, ৩টা নীল, ২টা হলুদ ও ১টা সবুজ বল আছে। কমপক্ষে কয়টা বল উঠালে সেখানে অন্তত একটা লাল বল থাকবেই?

  • 1
  • 2
  • Correct Answer
  • 4
ব্যাখ্যা (Explanation)

নীল, হলুদ ও সবুজ বলের মোট সংখ্যা = ৩ + ২ + ১ = ৬টি। অতএব নিশ্চিতভাবে অন্তত ১টি লাল বল পেতে হলে মোট বল তুলতে হবে = ৬ + ১ = ৭টি।

48
48 of 100
49th-bcs49th-special-eduction

Identify the correct passive form, “People thought that the despot was corrupt”

  • 1The despot had been thought to be corrupt
  • It was thought that the despot was corruptCorrect Answer
  • The despot was thought to be corruptCorrect Answer
  • 4The despot is thought to be corrupt
ব্যাখ্যা (Explanation)

প্রদত্ত বাক্যটি হলো: “People thought that the despot was corrupt.” এই ধরনের বাক্যকে দু’ভাবে passive করা যায়: ১. Impersonal Passive: It was thought that the despot was corrupt. ২. নাউন ক্লজের subject কে এনে: The despot was thought to be corrupt.

49
49 of 100
49th-bcs49th-special-eduction

After lunch we went for a leisurely stroll Here ‘leisurely’ is a /an-

  • 1adverb
  • adjectiveCorrect Answer
  • 3noun
  • 4conjunction
ব্যাখ্যা (Explanation)

এই বাক্যে, ‘leisurely’ শব্দটি ‘stroll’ (noun) শব্দটিকে বর্ণনা করছে। যেহেতু ‘leisurely’ শব্দটি ‘stroll’ (পদচারণা) কেমন ছিল তা বোঝাচ্ছে, তাই এটি একটি adjective (বিশেষণ)।

50
50 of 100
49th-bcs49th-special-eduction

নিম্নোক্ত কোন দেশটি ইউরোপিয়ান ইউনিয়নের (EU) সদস্য নয়?

  • 1বুলগেরিয়া
  • 2হাঙ্গেরি
  • 3পোল্যান্ড
  • সুইজারল্যান্ডCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

EU ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে ১৯৯৩ সালে গঠিত হয়। এর সদস্য সংখ্যা ২৭টি। এর মধ্যে সুইজারল্যান্ড ইউরোপের দেশ হলেও European Union এর সদস্য নয়।

51
51 of 100
49th-bcs49th-special-eduction

The play “Englishmen for My Money” was written by-

  • 1Christopher Marlowe
  • 2Thomas Kyd
  • William HaughtonCorrect Answer
  • 4Ben Johnson
ব্যাখ্যা (Explanation)

‘Englishmen for My Money’ কমেডি নাটকটি লিখেছেন William Haughton. এই নাটকটির পুরো নাম হলো ‘Englishmen for My Money, or A Woman Will Have Her Will’. নাটকটি মূলত লন্ডনের ব্যবসায়ী সমাজ ও তাদের পরিবারকে কেন্দ্র করে আবর্তিত।

52
52 of 100
49th-bcs49th-special-eduction

‘তিনি কথা শুনে ঘুমাতে পারলেন না’- বাক্যটির অস্তিবাচক রূপ কী হবে?

  • 1তিনি কথা না শুনে ঘুমাতে পারলেন না
  • 2তিনি কথা না শুনে ঘুমাতে পারলেন
  • 3তিনি জেগে রইলেন কথা না শুনে
  • তিনি কথা শুনে জেগে রইলেনCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

নেতিবাচক বাক্য: তিনি কথা শুনে ঘুমাতে পারলেন না। অস্তিবাচক রূপ: তিনি কথা শুনে জেগে রইলেন।

53
53 of 100
49th-bcs49th-special-eduction

“____ I cannot but conclude the Bulk of your Natives, to be the most pernicious race of little odious vermin that Nature ever suffered to crawl upon the surface of the Earth” - the statement occurs in-

  • 1Robinson Crusoe
  • 2A Doll’s House
  • 3Vanity Fair
  • Gulliver’s TravelsCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

উক্তিটি Jonathan Swift এর Gulliver’s Travels থেকে নেওয়া হয়েছে। “Gulliver’s Travels” এর দ্বিতীয় অংশে, ব্রবডিংন্যাগের রাজা (King of Brobdingnag) গালিভারের কথাগুলো শুনে বলেছিলেন যে ইউরোপীয় মানুষ হলো “ক্ষুদ্র, ঘৃণ্য এবং সবচেয়ে ক্ষতিকর কীট।”

54
54 of 100
49th-bcs49th-special-eduction

একটি থলিতে 3টি সবুজ এবং 2টি লাল বল আছে। অপর একটি থলিতে 2টি সবুজ এবং 5টি লাল বল আছে। নিরপেক্ষভাবে প্রত্যেক থলি থেকে একটি করে বল তোলা হল। দুইটি বলের মধ্যে অন্তত একটি সবুজ হওয়ার সম্ভাব্যতা কত?

  • 5/7Correct Answer
  • 22/7
  • 35/12
  • 41/4
ব্যাখ্যা (Explanation)

প্রথম থলে থেকে ১টি লাল বল পাওয়ার সম্ভাবনা = ২/৫। দ্বিতীয় থলে থেকে ১টি লাল বল পাওয়ার সম্ভাবনা = ৫/৭। দুটি বলই লাল হওয়ার (কোনোটিই সবুজ না হওয়ার) সম্ভাবনা = ২/৫ × ৫/৭ = ২/৭। ∴ অন্তত ১টি সবুজ হওয়ার সম্ভাবনা = ১ - ২/৭ = ৫/৭।

55
55 of 100
49th-bcs49th-special-eduction

পাকিস্তানের ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন?

  • বিচারপতি সাত্তারCorrect Answer
  • 2বিচারপতি সায়েম
  • 3বিচারপতি আবু সাঈদ চৌধুরী
  • 4বিচারপতি হামিদুর রহমান
ব্যাখ্যা (Explanation)

১৯৭০ সালের সাধারণ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি আব্দুস সাত্তার।

56
56 of 100
49th-bcs49th-special-eduction

নিম্নোক্ত কোন দেশটি ‘Five Eyes’ ভুক্ত নয়?

  • 1অস্ট্রেলিয়া
  • ফ্রান্সCorrect Answer
  • 3নিউজিল্যান্ড
  • 4কানাডা
ব্যাখ্যা (Explanation)

Five Eyes (FVEY) একটি গোয়েন্দা জোট। এর সদস্য ৫টি দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ড।

57
57 of 100
49th-bcs49th-special-eduction

কোন যান্ত্রিক গিয়ারের চাকা ছোট হলে সংযুক্ত অবস্থায় বড়টির চেয়ে ছোট চাকাটি কিভাবে ঘুরবে?

  • 1আস্তে
  • জোরেCorrect Answer
  • 3একইভাবে
  • 4কোনটিই নয়
ব্যাখ্যা (Explanation)

ছোট চাকাটি যখন বড় চাকাটির সাথে সংযুক্ত থাকে, তখন তারা একে অপরকে বিপরীত দিকে ঘোরায়। বড় চাকাটি একবার ঘুরলে, ছোট চাকাটি তার আকার অনুযায়ী বেশি বার ঘুরে যাবে, কারণ ছোট চাকাটির পরিধি কম। সুতরাং, সংযুক্ত অবস্থায় বড়টির চেয়ে ছোট চাকাটি জোরে ঘুরবে।

58
58 of 100
49th-bcs49th-special-eduction

কোন ধ্বনি পরিবর্তনটি যথাযথ নয়?

  • 1ক্রন্দন > কাঁদা
  • 2অঞ্চল > আঁচল
  • সংগীত > গীতিকাCorrect Answer
  • 4দন্ত > দাঁত
ব্যাখ্যা (Explanation)

‘সংগীত > গীতিকা’ পরিবর্তনটি ধ্বনির পরিবর্তনে সাধিত হয়নি। এক্ষেত্রে সম্পূর্ণ নতুন পদ গঠিত হয়েছে। তাই এই পরিবর্তনটি যথাযথ নয়।

59
59 of 100
49th-bcs49th-special-eduction

“কেবল আয়ের অভাব নয়, বরং সামর্থ্যের অভাবই দারিদ্র্যের মূল কারন”-অর্থনীতিবিদ অমর্ত্য সেন কোন গ্রন্থে এই যুক্তি তুলে ধরেন?

  • Development as FreedomCorrect Answer
  • 2Women and Human Development
  • 3Development through Disposition
  • 4Development, Environment and Power
ব্যাখ্যা (Explanation)

নোবেল বিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বিখ্যাত বই “Development as Freedom”। আলোচ্য উক্তিটি এ বইয়ে উল্লেখ আছে।

60
60 of 100
49th-bcs49th-special-eduction

‘We know that the earth is a planet’ The underlined part is a/an-

  • noun clauseCorrect Answer
  • 2adverbial clause
  • 3adjective clause
  • 4principal clause
ব্যাখ্যা (Explanation)

এখানে “that the earth is a planet” অংশটি know ক্রিয়াটির object হিসেবে কাজ করছে। যে clause বাক্যে কোনো noun-এর মতো কাজ করে (subject, object, complement ইত্যাদি), সেটিই noun clause.

61
61 of 100
49th-bcs49th-special-eduction

15 মিটার লম্বা একটি স্কেলের এক প্রান্তে 10 কেজি ওজন বাঁধা হয়েছে। একই প্রান্ত থেকে স্কেলের দৈর্ঘ্যের 3:2 অনুপাতে একটি পেরেক লাগানো আছে। অপর প্রান্তে কত কেজি ওজন দিলে স্কেলের ভারসাম্য থাকবে?

  • 145
  • 230
  • 15Correct Answer
  • 45
ব্যাখ্যা (Explanation)

অনুপাত অনুযায়ী লিভারের নীতি: বল × দূরত্ব = ভার × দূরত্ব ⇒ x × 2 = 10 × 3 ∴ x = (10 × 3) / 2 = 15 কেজি।

62
62 of 100
49th-bcs49th-special-eduction

কাজী নজরুল ইসলামের কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জাহাঙ্গীর?

  • 1বাঁধন-হারা
  • 2মৃত্যুক্ষুধা
  • কুহেলিকাCorrect Answer
  • 4শিউলিমালা
ব্যাখ্যা (Explanation)

কাজী নজরুল ইসলাম রচিত ৩টি উপন্যাস হলো: ১। বাঁধনহারা: নুরুল হুদা, মাহবুবা, রাবেয়া প্রমুখ। ২। মৃত্যুক্ষুধা: আনসার, মেজ বৌ, রুবি, প্যাঁকালে প্রমুখ। ৩। কুহেলিকা: জাহাঙ্গীর, তাহমিনা, প্রমত্ত প্রমুখ। ‘শিউলিমালা’ কাজী নজরুল ইসলাম রচিত গল্পগ্রন্থ।

63
63 of 100
49th-bcs49th-special-eduction

বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক চা বাগান রয়েছে কোন জেলায়?

  • 1সিলেট
  • 2চট্টগ্রাম
  • মৌলভীবাজারCorrect Answer
  • 4পঞ্চগড়
ব্যাখ্যা (Explanation)

বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান আছে মৌলভীবাজার জেলায়: মৌলভীবাজার- ৯০টি, হবিগঞ্জ- ২৫টি এবং চট্টগ্রাম- ২২টি।

64
64 of 100
49th-bcs49th-special-eduction

নিম্নোক্ত কোন রাষ্ট্রটি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা SCO এর সদস্য নয়?

  • আজারবাইজানCorrect Answer
  • 2ভারত
  • 3পাকিস্তান
  • 4ইরান
ব্যাখ্যা (Explanation)

SCO এর প্রতিষ্ঠা ১৫ জুন, ২০০১ সালে। এর বর্তমান সদস্য ১০টি: চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ভারত, পাকিস্তান, ইরান এবং বেলারুশ। আজারবাইজান SCO এর পূর্ণ সদস্য নয়।

65
65 of 100
49th-bcs49th-special-eduction

Select the sentence in which ‘better’ is an adverb-

  • 1We’re helping for better weather tomorrow
  • Sound travels better in water than in airCorrect Answer
  • 3It’s hard to decide which one is better
  • 4He joined the gym to better his health.
ব্যাখ্যা (Explanation)

‘Sound travels better in water than in air’ বাক্যে ‘Better’ শব্দটি ‘travels’ verb-টিকে modify করেছে, তাই এটি Adverb।

66
66 of 100
49th-bcs49th-special-eduction

চীন, ভারত ও বাংলাদেশের প্রবাহিত ব্রহ্মপুত্র নদী চীন বা তিব্বতে কী নামে পরিচিত?

  • 1ইয়াংসি
  • 2লিজিয়াং
  • 3হয়াইলি
  • ইয়ারলাং সাংপোCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

ব্রহ্মপুত্র নদী চীন/তিব্বতে ইয়ারলাং সাংপো নামে এবং ভারতে সিয়াং/দিহাং নামে পরিচিত।

67
67 of 100
49th-bcs49th-special-eduction

বাংলাদেশের জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন?

  • 1ঢাকা বিশ্ববিদ্যালয়
  • 2রংপুর বিশ্ববিদ্যালয়
  • 3রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়Correct Answer
ব্যাখ্যা (Explanation)

জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র ছিলেন। আন্দোলন চলাকালে ১৬ জুলাই ২০২৪-এ পুলিশের গুলিতে তিনি শহীদ হন।

68
68 of 100
49th-bcs49th-special-eduction

Fill in the blanks with appropriate words. ‘Selina knocked it ____ the park with her performance in culinary art’

  • 1outside
  • out ofCorrect Answer
  • 3inside
  • 4off
ব্যাখ্যা (Explanation)

‘Knocked it out of the park’ is an idiom meaning to do something or perform exceptionally well, far exceeding expectations.

69
69 of 100
49th-bcs49th-special-eduction

ভারত পাকিস্তানের মধ্যে ইন্দাস ওয়াটার ট্রিটি (IWT) কোন সালে স্বাক্ষরিত হয়?

  • 1১৯৪৮
  • 2১৯৭৪
  • 3১৯৬৫
  • 4১৯৮০
ব্যাখ্যা (Explanation)

ভারত-পাকিস্তানের মধ্যে ইন্দাস ওয়াটার ট্রিটি (IWT) বা সিন্ধু পানি চুক্তি ১৯ সেপ্টেম্বর, ১৯৬০ সালে করাচিতে স্বাক্ষরিত হয়। বিশ্বব্যাংক এর মধ্যস্থতায় ছিল। সঠিক সাল (১৯৬০) অপশনে বিদ্যমান নেই।

70
70 of 100
49th-bcs49th-special-eduction

The idiom ‘icing on the cake’ means-

  • 1a slice of the cake
  • an attractive but unnecessary additionCorrect Answer
  • 3an attractive service
  • 4an attractive and essential enhancement
ব্যাখ্যা (Explanation)

‘Icing on the cake’ idiom টির অর্থ হলো এমন একটি আকর্ষণীয় সংযোজন যা আগে থেকেই চমৎকার কোনো কিছুকে আরও সুন্দর করে তোলে, কিন্তু তা মূল বিষয়ের জন্য আবশ্যকীয় নয় (an attractive but unnecessary addition)।

71
71 of 100
49th-bcs49th-special-eduction

Choose the synonym for ‘fright’:

  • 1placidity
  • 2composure
  • apprehensionCorrect Answer
  • 4equanimity
ব্যাখ্যা (Explanation)

Fright means a sudden intense fear or anxiety. Apprehension means fear or anxiety about something that may happen. Placidity, composure, and equanimity mean calmness or peace of mind.

72
72 of 100
49th-bcs49th-special-eduction

“Rubiyat of Khayyam” is attributed to-

  • Edward FitzGeraldCorrect Answer
  • 2Scott Fitzgerald
  • 3Thomas Fitzgerald
  • 4William Fitzgerald
ব্যাখ্যা (Explanation)

“Rubaiyat of Omar Khayyam” হলো ওমর খৈয়ামের চতুর্পদী কবিতা সংকলন, যা পশ্চিমা বিশ্বে পরিচিত ও জনপ্রিয় করেছিলেন এর বিখ্যাত ইংরেজি অনুবাদক Edward FitzGerald।

73
73 of 100
49th-bcs49th-special-eduction

‘উৎক্ষেপণ’ শব্দের ‘উৎ’ উপসর্গ কোন অর্থ ধারণ করছে?

  • 1জোর
  • ঊর্ধ্বCorrect Answer
  • 3আড়াল
  • 4গতি
ব্যাখ্যা (Explanation)

উৎক্ষেপণ শব্দে ‘উৎ’ উপসর্গটি ‘উপরের দিকে’, ‘ঊর্ধ্ব’ বা ‘বাহিরে’ অর্থ প্রকাশ করে।

74
74 of 100
49th-bcs49th-special-eduction

রবীন্দ্রনাথ ঠাকুর শব্দের শুরুতে মাত্রাযুক্ত এ-কার ব্যবহার করতেন কেন?

  • 1এ-কার মাত্রা যুক্ত বলে
  • 2‘এ’ মাত্রাহীন বর্ণ বলে
  • 3‘এ’ উচ্চারণ বোঝাতে
  • ‘অ্যা’ উচ্চারণ বোঝাতেCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা বানানে মাত্রাযুক্ত ‘এ’ কার ব্যবহার করতেন ‘অ্যা’ ধ্বনি বুঝানোর জন্য। যেমন: অ্যামন (এমন), অ্যাখন (এখন), অ্যাক (এক) প্রভৃতি।

75
75 of 100
49th-bcs49th-special-eduction

যদি M = {a, b, 1, 2} এবং N = {1, 2} হয়, তবে N - M এর মান কত?

  • { }Correct Answer
  • 2{a, b}
  • 3{0}
  • 4{-a, -b}
ব্যাখ্যা (Explanation)

দেওয়া আছে, M = {a, b, 1, 2} এবং N = {1, 2}। ∴ N - M = {1, 2} - {a, b, 1, 2} = { } (ফাঁকা সেট)।

76
76 of 100
49th-bcs49th-special-eduction

কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত?

  • 1ডাক্তারখানা
  • 2হাসপাতাল
  • 3আকাশছোঁয়া
  • গুণমানCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

ডাক্তারখানা (মিশ্র শব্দ) = ডাক্তার + খানা; হাসপাতাল = বিদেশি শব্দ; আকাশছোঁয়া = সমাসবদ্ধ শব্দ (আকাশকে ছোঁয়া); গুণমান = প্রত্যয়যোগে গঠিত শব্দ (গুণ + মান)।

77
77 of 100
49th-bcs49th-special-eduction

‘সত্যকে স্বীকার করতে অনেক ব্যক্তিরাই চায়না।’ এখানে ভুল ঘটেছে-

  • 1বানান ও প্রত্যয়ের
  • 2অর্থ ও বচনের
  • 3অর্থ ও প্রত্যয়ের
  • বানান ও বচনেরCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

বানানের ভুল: ‘চায়না’ (বিশেষ্য) এর স্থলে ‘চায় না’ (ক্রিয়া + অব্যয়) হবে। বচনের ভুল: ‘অনেক ব্যক্তিরাই’ এর বদলে ‘অনেক ব্যক্তিই’ হবে। সুতরাং বাক্যটিতে বানান ও বচনের ভুল ঘটেছে।

78
78 of 100
49th-bcs49th-special-eduction

পরিভাষিক শব্দ বলতে বুঝায়-

  • 1ইংরেজি শব্দের বাংলা রূপান্তর
  • 2বিদেশি শব্দের অনুবাদ
  • বিষয়গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দCorrect Answer
  • 4ব্যবহারিক প্রয়োজনে নবনির্মিত শব্দ
ব্যাখ্যা (Explanation)

পারিভাষিক শব্দ হলো এমন শব্দ যা কোনো নির্দিষ্ট জ্ঞানের শাখা, বিষয়, পেশা ইত্যাদি ক্ষেত্রে সুনির্দিষ্ট ও বিশেষ অর্থ প্রকাশ করে। যেমন: রসায়নে ‘বিক্রিয়া’ (Reaction); ভাষাবিজ্ঞানে ‘প্রত্যয়’ (Suffix); পদার্থবিজ্ঞানে ‘ভর’ (Mass)।

79
79 of 100
49th-bcs49th-special-eduction

‘মৃগয়া’ শব্দের মৃগ বলতে কি বোঝানো হয়?

  • 1বানর
  • 2সিংহ
  • পশুCorrect Answer
  • 4বন
ব্যাখ্যা (Explanation)

‘মৃগ’ অর্থ ‘পশু’ বা ‘হরিণ’। ‘মৃগয়া’ শব্দের অর্থ শিকার করা।

80
80 of 100
49th-bcs49th-special-eduction

বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা কোন টি?

  • 1তথ্য মন্ত্রণালয়
  • প্রেস কাউন্সিলCorrect Answer
  • 3বিটিআরসি
  • 4বাংলাদেশ টেলিভিশন
ব্যাখ্যা (Explanation)

প্রেস কাউন্সিল আইন-১৯৭৪ অনুযায়ী প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ প্রেস কাউন্সিল। এ প্রতিষ্ঠানের প্রধান কাজ হলো সংবাদপত্র ও গণমাধ্যম নিয়ন্ত্রণ, তদারকি ও পেশাগত মান বজায় রাখা।

81
81 of 100
49th-bcs49th-special-eduction

Demographic Dividend বলতে কী বুঝায়?

  • 1শিশু মৃত্যুহার হ্রাস
  • 2জন্মহার শূনের কোটায় আনা
  • 3জনসংখ্যার অধিকাংশ বেকার
  • কর্মক্ষম বয়স গোষ্ঠীর অনুপাত বৃদ্ধিCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

Demographic Dividend হলো জনসংখ্যার বয়স-কাঠামোর অনুকূল পরিবর্তনের ফলে অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা, যেখানে শ্রম-বয়সের (১৫-৬৪ বছর) জনসংখ্যা নির্ভরশীল জনসংখ্যার চেয়ে বেশি থাকে।

82
82 of 100
49th-bcs49th-special-eduction

ভাষা-পরিবার অনুযায়ী সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত কোন পরিবারভুক্ত?

  • 1ইন্দো-আর্য
  • 2দ্রাবিড়
  • অস্ট্রিক-অস্ট্রো এসিয়াটিক (মুণ্ডা)Correct Answer
  • 4তিব্বত-বর্মী
ব্যাখ্যা (Explanation)

সাঁওতাল জনগোষ্ঠী যে ভাষায় কথা বলে তা বৃহত্তর অস্ট্রিক-অস্ট্রো এশিয়াটিক ভাষা পরিবারের মুণ্ডা শাখার অন্তর্গত।

83
83 of 100
49th-bcs49th-special-eduction

কোন শব্দটি বিসর্গসন্ধির মাধ্যমে গঠিত?

  • নীরবCorrect Answer
  • 2উজ্জ্বল
  • 3মানোত্তীর্ণ
  • 4সংগ্রাম
ব্যাখ্যা (Explanation)

‘ই’ কিংবা ‘উ’ ধ্বনির পরের বিসর্গের সঙ্গে ‘র’ এর সন্ধি হলে বিসর্গের লোপ হয় ও পূর্ববর্তী হ্রস্ব স্বর দীর্ঘ হয়। যেমন: নিঃ + রব = নীরব, নিঃ + রস = নীরস।

84
84 of 100
49th-bcs49th-special-eduction

লর্ড কর্নওয়ালিস ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল হওয়ায় পূর্বে কোন ভূমিকায় ছিলেন?

  • 1ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রী
  • 2ফ্রান্সে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত
  • যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বাহিনীর প্রধানCorrect Answer
  • 4কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
ব্যাখ্যা (Explanation)

লর্ড কর্নওয়ালিস ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল হওয়ার পূর্বে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৭৯৩ সালে তিনি ভারতে ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ চালু করেন।

85
85 of 100
49th-bcs49th-special-eduction

PQR ত্রিভুজের ∠Q = 90° এবং ∠P = 2∠R হলে নিচের কোনটি সঠিক?

  • 1PR = 2QR
  • 2PQ = 2PR
  • 3PR = 2PQ
  • QR = 2PQCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

ত্রিভুজ PQR এ ∠Q = 90°। ∠P + ∠Q + ∠R = 180° ⇒ 2∠R + 90° + ∠R = 180° ⇒ 3∠R = 90° ∴ ∠R = 30° এবং ∠P = 60°। cos P = PQ / PR ⇒ cos 60° = PQ / PR ⇒ 1/2 = PQ / PR ∴ PR = 2PQ।

86
86 of 100
49th-bcs49th-special-eduction

ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক কোনটি?

  • 1অক্ষর
  • রূপমূলCorrect Answer
  • 3শব্দ
  • 4বর্গ
ব্যাখ্যা (Explanation)

ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক হলো রূপমূল (Morpheme)। যেমন: ‘গাছ’ একটি রূপমূল।

87
87 of 100
49th-bcs49th-special-eduction

ধ্বনি ও বর্ণের পার্থক্য কোথায়?

  • 1লেখার ধরনে
  • উচ্চারণের বিশিষ্টতায়Correct Answer
  • 3সংখ্যাগত পরিমানে
  • 4ইন্দ্রিয় গ্রাহ্যে
ব্যাখ্যা (Explanation)

ধ্বনি ও বর্ণের প্রধান পার্থক্য তাদের ইন্দ্রিয়গ্রাহ্য রূপ বা উচ্চারণের বিশিষ্টতায়; ধ্বনি শ্রুতিগ্রাহ্য এবং বর্ণ দৃষ্টিগ্রাহ্য (লিখিত রূপ)।

88
88 of 100
49th-bcs49th-special-eduction

চর্যাপদের খণ্ডিত পদগুলো তিব্বতি থেকে প্রাচীন বাংলায় রূপান্তর করেন-

  • 1সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  • হরপ্রসাদ শাস্ত্রীCorrect Answer
  • 3রাজেন্দ্রলাল মিত্র
  • 4সুকুমার সেন
ব্যাখ্যা (Explanation)

চর্যাপদের যে পদগুলো মূল পুঁথিতে খণ্ডিত বা অসম্পূর্ণ ছিল, সেগুলো তিব্বতি অনুবাদ থেকে পাঠ পুনর্গঠন ও গবেষণায় সুনীতিকুমার চট্টোপাধ্যায় ও ড. প্রবোধচন্দ্র বাগচী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

89
89 of 100
49th-bcs49th-special-eduction

হালিমা ইয়াকুব কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন?

  • 1ব্রুনেই
  • 2মালয়েশিয়া
  • সিংগাপুরCorrect Answer
  • 4তানজানিয়া
ব্যাখ্যা (Explanation)

হালিমা ইয়াকুব সিঙ্গাপুরের প্রথম নারী রাষ্ট্রপতি ছিলেন। ইতিপূর্বে তিনি সিঙ্গাপুর পার্লামেন্টের স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেন।

90
90 of 100
49th-bcs49th-special-eduction

আশিস নন্দী, শশী থারুর প্রমুখ লেখকের মতে দ্বি-জাতি তত্ত্বের প্রথম প্রবক্তা কোন সংগঠনটি?

  • মুসলিম লীগCorrect Answer
  • 2সর্ব ভারতীয় জাতীয় কংগ্রেস
  • 3আর.এস.এস.
  • 4জমিয়তে-ই-হিন্দ
ব্যাখ্যা (Explanation)

আশিস নন্দী ও শশী থারুর প্রমুখ গবেষকদের বিশ্লেষণ অনুযায়ী দ্বি-জাতি তত্ত্বের মূল প্রবক্তা দল ছিল নিখিল ভারত মুসলিম লীগ।

91
91 of 100
49th-bcs49th-special-eduction

‘We work every day except Friday’. In this sentence ‘except’ is a/an-

  • 1adjective
  • 2noun
  • prepositionCorrect Answer
  • 4pronoun
ব্যাখ্যা (Explanation)

Except শব্দটি noun (Friday) এর পূর্বে বসে বাক্যের অন্য অংশের সাথে সম্পর্ক স্থাপন করেছে, তাই এটি Preposition.

92
92 of 100
49th-bcs49th-special-eduction

সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া পাকিস্তানের উপ প্রধান মন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী, ইসহাক দার পাকিস্তানের কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত?

  • 1পাকিস্তান পিপলস পার্টি (PPP)
  • 2পাকিস্তান তেহরিকে ইনসাফ (PTI)
  • পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ)Correct Answer
  • 4জামায়াতে ইসলামী পাকিস্তান
ব্যাখ্যা (Explanation)

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) বা PML-N এর শীর্ষস্থানীয় নেতা।

93
93 of 100
49th-bcs49th-special-eduction

ax + by = a^2; bx - ay = ab; এই সহ-সমীকরণের (x, y) এর সমাধান কোনটি?

  • 1(a^2, b^2)
  • 2(a, b)
  • 3(0, a)
  • (a, 0)Correct Answer
ব্যাখ্যা (Explanation)

ax + by = a^2 ...(i) এবং bx - ay = ab ...(ii)। (i) কে a ও (ii) কে b দ্বারা গুণ করে যোগ করলে পাই: (a^2 + b^2)x = a^3 + ab^2 = a(a^2 + b^2) ∴ x = a। x = a সমীকরণ (ii) এ বসালে পাই: ba - ay = ab ⇒ ay = 0 ∴ y = 0। ∴ নির্ণেয় সমাধান (x, y) = (a, 0)।

94
94 of 100
49th-bcs49th-special-eduction

Who wrote “A Vindication of the Rights of Women”?

  • 1Claire Clairmont
  • Marry WollstonecraftCorrect Answer
  • 3Mary Wollstonecraft Godwin
  • 4Mary Shelley
ব্যাখ্যা (Explanation)

“A Vindication of the Rights of Woman” (1792) রচনা করেন Mary Wollstonecraft. এটি ছিল একটি নারীবাদী ক্লাসিক গ্রন্থ, যেখানে নারীদের সমঅধিকার ও শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়।

95
95 of 100
49th-bcs49th-special-eduction

Which sentence is correct?

  • 1The picture was hanged on the wall
  • The picture was hung on the wallCorrect Answer
  • 3The picture was hunged on the wall
  • 4The picture had hanged on the wall
ব্যাখ্যা (Explanation)

‘The picture was hung on the wall’ বাক্যটি সঠিক। কোনো বস্তু ঝোলানোর ক্ষেত্রে verb 'hang' এর past/past participle হয় 'hung'। আর ফাঁসিকাঠে ঝোলানোর ক্ষেত্রে হয় 'hanged'।

96
96 of 100
49th-bcs49th-special-eduction

একটি গুণোত্তর ধারার পঞ্চম পদটি ৩২ ও অষ্টম পদটি ২৫৬ হলে উক্ত ধারার সাধারণ অনুপাত কত?

  • 1
  • 2১৬
  • Correct Answer
  • 4১/২
ব্যাখ্যা (Explanation)

গুণোত্তর ধারার n-তম পদ = aq^(n-1)। ∴ পঞ্চম পদ = aq^4 = 32 এবং অষ্টম পদ = aq^7 = 256। ∴ aq^7 / aq^4 = 256 / 32 ⇒ q^3 = 8 ∴ q = 2।

97
97 of 100
49th-bcs49th-special-eduction

তুরস্কের বিচ্ছিন্নতাবাদী দল Kurdistan Workers’ Party বা PKK এর প্রতিষ্ঠাতা কে?

  • 1জালাল তালাবানী
  • 2মাসুদ বারজানী
  • 3মাজলুম আবদি
  • আবদুল্লাহ ওচালানCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

তুরস্কের বিচ্ছিন্নতাবাদী দল Kurdistan Workers' Party (PKK) এর প্রতিষ্ঠাতা হলেন আবদুল্লাহ ওচালান (Abdullah Öcalan)। তিনি ১৯৭৮ সালে এটি প্রতিষ্ঠা করেন।

98
98 of 100
49th-bcs49th-special-eduction

‘স্বাধীন’ শব্দের ব্যাসবাক্য কোনটি?

  • 1স্বীয়-এর অধীন
  • 2সত্ত্বার অধীন
  • স্ব-এর অধীনCorrect Answer
  • 4স্বত্তের-অধীন
ব্যাখ্যা (Explanation)

স্বাধীন শব্দটির সঠিক ব্যাসবাক্য হলো ‘স্ব-এর অধীন’। ‘স্ব’ অর্থ ‘নিজের’ এবং ‘অধীন’ অর্থ ‘নিয়ন্ত্রণাধীন’।

99
99 of 100
49th-bcs49th-special-eduction

প্রাচীন কালে কোন দেশে সিভিল সার্ভিসের ধারনা প্রথম উদ্ভুত হয়?

  • 1মিশর
  • 2গ্রীস
  • চীনCorrect Answer
  • 4রোম
ব্যাখ্যা (Explanation)

হান রাজবংশের সময়কালে প্রাচীন চীনে প্রথম সিভিল সার্ভিসের ধারণার উৎপত্তি ঘটে। কনফুসীয় দর্শনের ওপর ভিত্তি করে মেধাবী কর্মকর্তাদের নিয়োগের জন্য রাজকীয় পরীক্ষা ব্যবস্থা চালু হয়েছিল।

100
100 of 100
49th-bcs49th-special-eduction

ফররুখ আহমদের গ্রন্থ কোনটি?

  • হরফের ছড়াCorrect Answer
  • 2বর্ণশিক্ষা
  • 3বর্ণপরিচয়
  • 4সহজ ছড়া
ব্যাখ্যা (Explanation)

ফররুখ আহমদ রচিত শিশুতোষ গ্রন্থসমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো: পাখির বাসা, হরফের ছড়া, চাঁদের আসর, ছড়ার আসর প্রভৃতি।

Ready to test your knowledge?

Take this exam in timed Exam Mode with instant scoring or self-paced Practice Mode.