BCS & Job Preparation200 Questions2hNegative Marking

43rd BCS Preliminary Exam – Question Bank & Answers

43rd BCS Preliminary Examination Question Set (General 200 Marks)

Question Bank (200)

Verified answers & explanations
1
1 of 200
43rd-bcs

কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়?

  • 1মালয়েশিয়া
  • 2ফিলিপাইন
  • 3ভিয়েতনাম
  • কম্বোডিয়াCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

দক্ষিণ চীন সাগরের তীরবর্তী দেশসমূহ হলো: চীন, তাইওয়ান, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনেই, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া। চীনের সাথে দক্ষিণ চীন সাগরের সীমানা নিয়ে এসব দেশের মধ্যে বিরোধ চলছে।

2
2 of 200
43rd-bcs

নাথু লা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে?

  • 1ভারত-নেপাল
  • 2ভারত-পাকিস্তান
  • ভারত-চীনCorrect Answer
  • 4ভারত-ভুটান
ব্যাখ্যা (Explanation)

নাথু লা পাস ভারত ও চীনের মধ্যে একমাত্র স্থল সীমান্ত পথ, যেটি হলো ভারতের সিকিম থেকে চীনের তিব্বতে যাওয়ার একমাত্র পাহাড়ী পথ। ভারত-চীন পথটি হিমালয়ের ১৪,৪২৫ ফুট উচুতে অবস্থিত। পথটিতে ভারতের সিকিম রাজ্যের সীমান্তের সঙ্গে চীনের তিব্বতের সীমান্ত মিলেছে।

3
3 of 200
43rd-bcs

জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি?

  • 1১১
  • 2১৫
  • ১৭Correct Answer
  • 4২১
ব্যাখ্যা (Explanation)

২০-২২ জুন ২০১২ রিও+২০ সম্মেলনে টেকসই উন্নয়নের জন্য কৌশল নির্ধারণ করা হয়। এতে ১৭টি অভীষ্ট, ১৬৯টি সহযোগী লক্ষ্য এবং ২৪১টি সূচক নির্ধারিত হয়। SDG এর মেয়াদকাল ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত।

4
4 of 200
43rd-bcs

বিশ্ব মানবাধিকার দিবস-

  • 1৮ ডিসেম্বর
  • ১০ ডিসেম্বরCorrect Answer
  • 3১১ ডিসেম্বর
  • 4১৩ ডিসেম্বর
ব্যাখ্যা (Explanation)

১৯৪৮ সালে ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের তৃতীয় অধিবেশনে সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র গৃহীত হয়। এতে মোট ৩০টি অনুচ্ছেদ রয়েছে। মানবাধিকার বিষয়ক প্রথম বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৬৮ সালে ইরানের তেহরানে। প্রতি বছর ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

5
5 of 200
43rd-bcs

World Development Report কোন সংস্থার বার্ষিক প্রকাশনা?

  • 1UNDP
  • World BankCorrect Answer
  • 3IMF
  • 4BRICS
ব্যাখ্যা (Explanation)

১৯৭৮ সাল থেকে বিশ্বব্যাংক বা International Bank for Reconstruction and Development (IBRD) ‘World Development Report’ প্রকাশ করে। অর্থনীতি, সমাজব্যবস্থা ও জীবনমাত্রার মান এই রিপোর্টে স্থান পায়। অপরদিকে, মানব উন্নয়ন সূচক বা Human Development Index ঘোষণা করে UNDP এবং World Economic Outlook Purchasing Power Parity (PPP) বা ক্রয়ক্ষমতা সূচক প্রকাশ করে IMF.

6
6 of 200
43rd-bcs

ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা?

  • 1মালয়েশিয়া
  • ইন্দোনেশিয়াCorrect Answer
  • 3চীন
  • 4ইংল্যান্ড
ব্যাখ্যা (Explanation)

চীনের জাতীয় খেলা → টেবিল টেনিস, ইংল্যান্ডের জাতীয় খেলা → ক্রিকেট, ইন্দোনেশিয়ার জাতীয় খেলা → ব্যাডমিন্টন। মালয়েশিয়ার জাতীয় খেলা সেপাক টার্কো নামক একটি খেলা যা অনেকটা ব্যাডমিন্টনের মতো, তবে সে খেলাতে হাত ব্যবহার করা যায় না।

7
7 of 200
43rd-bcs

বাংলাদেশ কোনটির সদস্য নয়?

  • 1BCIM-EC
  • OASCorrect Answer
  • 3OIC
  • 4BIMSTEC
ব্যাখ্যা (Explanation)

আমেরিকান অঞ্চলের জোট হলো Organization of American States (OAS). এর সদর দপ্তর হলো ওয়াশিংটন ডিসি। এর প্রতিষ্ঠাকাল ১৯৪৮ সাল। এর বর্তমান সদস্য সংখ্যা ৩৫টি।

8
8 of 200
43rd-bcs

চীনের জিনজিয়াং (Xinjiang) প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম-

  • 1তুর্কমেন
  • উইঘুরCorrect Answer
  • 3তাজিক
  • 4কাজাখ
ব্যাখ্যা (Explanation)

চীনের পশ্চিমাঞ্চলীয় শহর জিনজিয়াং এর প্রধান দুটি জাতি উইঘুর ও হান। উইঘুর জাতিগোষ্ঠী ইসলাম ধর্মাবলম্বী। সম্প্রতি উইঘুরদের নির্যাতনের জন্য চীন বিশ্বব্যাপী সমালোচিত হচ্ছে। উইঘুরদের জোরপূর্বক কমিউনিস্ট ভাবধারায় দীক্ষিতকরণ এবং কারাগারে কঠোর নির্যাতনসহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে।

9
9 of 200
43rd-bcs

‘The lady with the Lamp’ নামে পরিচিত-

  • 1হেলেন কেলার
  • ফ্লোরেন্স নাইটিঙ্গেলCorrect Answer
  • 3মাদার তেরেসা
  • 4সরোজিনী নাইডু
ব্যাখ্যা (Explanation)

১৮৫৩ থেকে ১৮৫৬ সাল পর্যন্ত ক্রিমিয়া যুদ্ধ সংঘটিত হয়। এর এক পক্ষ ছিলো রাশিয়া এবং অপর পক্ষে ছিলো অটোম্যান সাম্রাজ্য এবং ফ্রান্স ও ব্রিটেন এর সমন্বয়ে গঠিত মিত্র শক্তি। যুদ্ধে রাশিয়ান সাম্রাজ্য পরাজিত হয়। এই যুদ্ধে যোদ্ধাহত মিত্র শক্তির সৈন্যদের অসামান্য সেবা প্রদানের জন্য ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে ‘The Lady with the Lamp’ উপাধি প্রদান করা হয়।

10
10 of 200
43rd-bcs

মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম-

  • 1এনএলডি সরকার
  • ন্যাশনাল ইউনিটি সরকারCorrect Answer
  • 3বার্মিজ গভর্নমেন্ট ইন এক্সাইল
  • 4অং সান সু চি সরকার
ব্যাখ্যা (Explanation)

১ ফেব্রুয়ারি ২০২১ মিয়ানমারের সামরিক জান্তা ক্ষমতা দখল করে এবং অং সান সুচির এনএলডি সরকারকে ক্ষমতাচ্যুত করে। সামরিক সরকারের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ১৬ এপ্রিল ২০২১ বিরোধীদল ও গোষ্ঠীগুলোর সমন্বয়ে গঠিত হয় জাতীয় ঐক্য সরকার (ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট)। জান্তা সরকারের আক্রমনের ফলে এ সরকার নির্বাসিত অবস্থায় থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর প্রধান করা হয় অং সান সুচি কে এবং প্রেসিডেন্ট করা হয় উইন মিন্ট কে।

11
11 of 200
43rd-bcs

আকাবা একটি-

  • সমুদ্র বন্দরCorrect Answer
  • 2বিমান বন্দর
  • 3স্থল বন্দর
  • 4নদী বন্দর
ব্যাখ্যা (Explanation)

আকাবা হলো জর্ডানের একমাত্র সমুদ্র বন্দর এবং এটি আকাবা পোর্ট কর্পোরেশন পরিচালনা করে।

12
12 of 200
43rd-bcs

Trafalgar Square এর অবস্থান –

  • 1রাশিয়ায়
  • ইংল্যান্ডেCorrect Answer
  • 3ফ্রান্সে
  • 4চীনে
ব্যাখ্যা (Explanation)

Trafalgar Square লন্ডনের কেন্দ্রস্থলে অবস্থিত একটি স্কয়ার। এখানে রাজনৈতিক সভা সমিতি অনুষ্ঠিত হয়। ১৮০৫ সালে সংঘটিত ব্রিটিশ নৌবাহিনী ফ্রান্সের বিরুদ্ধে বিখ্যাত ট্রাফালগারের যুদ্ধে জয়কে স্মরণীয় করে রাখতে এ নামকরণ করা হয়।

13
13 of 200
43rd-bcs

নিম্নের কোনটি জাতিসংঘের সংস্থা নয়?

  • আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF)Correct Answer
  • 2আঞ্চলিক শ্রম সংস্থা (ILO)
  • 3আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)
  • 4খাদ্য ও কৃষি সংস্থা (FAO)
ব্যাখ্যা (Explanation)

জাতিসংঘের সহযোগী সংস্থা হলো আঞ্চলিক শ্রম সংস্থা (ILO), আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD), খাদ্য ও কৃষি সংস্থা (FAO)। অন্যদিকে দক্ষিণ এশীয় আঞ্চলিক সংস্থা আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF)। এর সদস্য সংখ্যা ২৭টি।

14
14 of 200
43rd-bcs

ইরান-ইরাক যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ছিল?

  • 1UNIMOG
  • UNIIMOGCorrect Answer
  • 3UNGOMAP
  • 4UNICEF
ব্যাখ্যা (Explanation)

১৯৮৮ সালে ইরাক-ইরান যুদ্ধ বন্ধে জাতিসংঘ United Nations Iran-Iraq Military Observer Group (UNIIMOG) প্রেরণ করে। এই শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ প্রথমবারের মতো ১৫ জন সদস্য প্রেরণ করে আনুষ্ঠানিকভাবে শান্তিরক্ষী মিশন কার্যক্রমে অংশগ্রহণ করে।

15
15 of 200
43rd-bcs

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়?

  • ১৫ সেপ্টেম্বরCorrect Answer
  • 2১৫ অক্টোবর
  • 3১৫ নভেম্বর
  • 4১৫ ডিসেম্বর
ব্যাখ্যা (Explanation)

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস জাতিসংঘ কর্তৃক ২০০৭ সাল থেকে সদস্যভূক্ত দেশগুলোতে গণতন্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি এবং গণতন্ত্র চর্চাকে উৎসাহিত করার জন্য প্রচলিত একটি বিশেষ দিন যা প্রতি বছর ‘১৫ সেপ্টেম্বর’ তারিখে পালিত হয়।

16
16 of 200
43rd-bcs

‘ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল’ এর প্রধান কার্যালয় কোথায়?

  • 1ফ্রান্স
  • জার্মানিCorrect Answer
  • 3নেদারল্যান্ড
  • 4হাঙ্গেরি
ব্যাখ্যা (Explanation)

১৯৯৩ সালে জার্মানির বার্লিনে প্রতিষ্ঠিত হয় ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এর উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী দুর্নীতি বিরোধী প্রচারণা, দুর্নীতি হ্রাসে কার্যক্রম পরিচালনা ও তথ্য প্রদান। ডেলিয়া ফেরেইরা রুবিও হচ্ছে এর বর্তমান চেয়ারম্যান।

17
17 of 200
43rd-bcs

চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবোজাহাজ দুটি নিম্নোক্ত কোন শ্রেণির?

  • 1কিলো-ক্লাস
  • মিং-ক্লাসCorrect Answer
  • 3ডলফিন-ক্লাস
  • 4শ্যাং-ক্লাস
ব্যাখ্যা (Explanation)

২০০৪ সালে বাংলাদেশ প্রথম সাবমেরিন ক্রয় করার জন্য জার্মানির সাথে চুক্তি করে। উদ্দেশ্য ছিলো সমুদ্র অর্থনীতির সুরক্ষা এবং নিজেদের সামুদ্রিক জলসীমায় প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো। এজন্য জার্মানি থেকে সৈন্যদের প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের কারণে উক্ত পরিকল্পনা বাদ যায়। ২০১২ সালে নতুন করে চীনের কাছ থেকে ২টি মিং-ক্লাস সাবমেরিন ক্রয় করার চুক্তি করা হয়। এই চুক্তি অনুসারে ২০১৯ সালে বিএনএস জয়যাত্রা এবং বিএনএস নবযাত্রা নামে দুটি সাবমেরিন বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয়। এর ঘাঁটি কক্সবাজারে অবস্থিত। ফোর্সেস গোল ২০৩০ অনুসারে আরো ৪টি অ্যাটাকিং ক্লাস সাবমেরিন ক্রয়ের চুক্তি করা হয়েছে।

18
18 of 200
43rd-bcs

United Nations Framework Convention on Climate Change এর মূল আলোচ্য বিষয় –

  • 1জীবাশ্ম জ্বালানীর ব্যবহার নিয়ন্ত্রণ
  • গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমনCorrect Answer
  • 3সমুদ্রের উচ্চতা বৃদ্ধি
  • 4বৈশ্বিক মরুকরণ প্রক্রিয়া এবং বনায়ন
ব্যাখ্যা (Explanation)

১৯৯২ সালের ৯ই মে গঠিত হয় United Nations Framework Convention on Climate Change (UNFCCC) যা ১৯৯৪ সালে কার্যকর হয়। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ হ্রাস ও প্রশমনের লক্ষ্যে UNFCCC প্রতিবছর Conference of the Parties (COP) সম্মেলন আয়োজন করে আসছে।

19
19 of 200
43rd-bcs

মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয়-

  • 1উত্তর আমেরিকায়
  • 2দক্ষিণ আমেরিকায়
  • 3মধ্য আফ্রিকায়
  • মধ্য আমেরিকায়Correct Answer
ব্যাখ্যা (Explanation)

খ্রিস্টপূর্ব ১০০০ অব্দে মধ্য আমেরিকার মেক্সিকো এবং গুয়েতমালা অঞ্চলে মায়া সভ্যতা গড়ে ওঠে। বিখ্যাত চিচেন ইৎজা মায়া সভ্যতার অন্যতম নিদর্শন। বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এবং সাংস্কৃতিকভাবে গতিশীল ছিলো এই মায়া সভ্যতা।

20
20 of 200
43rd-bcs

জিবুতি দেশটি কোথায় অবস্থিত?

  • এডেন উপসাগরের পাশেCorrect Answer
  • 2প্রশান্ত মহাসাগরে
  • 3দক্ষিণ আমেরিকায়
  • 4দক্ষিণ চীন সাগরে
ব্যাখ্যা (Explanation)

এডেন উপসাগরের পশ্চিম উপকূলে অবস্থিত জিবুতি, সোমালিয়া, ইথিওপিয়া এবং ইরিত্রিয়া। এদেরকে হর্ন অফ আফ্রিকা বলা হয়। জিবুতিতে চীনের কৌশলগত গুরুত্বপূর্ণ নৌ-ঘাঁটি রয়েছে। বাব-আল মান্দেব প্রণালী এডেন উপসাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করেছে এবং ইয়েমেন (এশিয়া) ও জিবুতি (আফ্রিকা) কে পৃথক করেছেন।

21
21 of 200
43rd-bcs

নিম্নের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে?

  • 1চীন
  • 2পাকিস্তান
  • 3থাইল্যান্ড
  • মায়ানমারCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

ভারত এবং মায়ানমারের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে। বাংলাদেশের ৩টি জেলার (কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি) সাথে মায়ানমারের সীমান্ত রয়েছে। বাংলাদেশের উত্তরে পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম এবং পূর্বে ভারতের আসাম, ত্রিপুরা ও মিয়ানমারের আরাকান (বর্তমান নাম- রাখাইন রাজ্য) ও চিন প্রদেশ।

22
22 of 200
43rd-bcs

বাংলাদেশের কোন অঞ্চলে আকস্মিক বন্যা হয়?

  • 1দক্ষিণ-পশ্চিমাঞ্চল
  • 2পশ্চিমাঞ্চল
  • 3উত্তর-পশ্চিমাঞ্চল
  • উত্তর-পূর্বাঞ্চলCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

সিলেটের হাওড় অঞ্চল বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত যেখানে প্রায় প্রতি বছর আকস্মিক বন্যা হয়। দক্ষিণ-পূর্ব, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহকে টারশিয়ারি যুগের পাহাড় বলা হয়। এই অঞ্চল এরকম পাহাড় বিশিষ্ট হওয়ায় পাহাড়ি ঢলের কারণে এই অঞ্চলগুলোতে আকস্মিক বন্যা দেখা যায়।

23
23 of 200
43rd-bcs

বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ?

  • 1সিলেট
  • 2কুমিল্লা
  • 3রাজশাহী
  • দিনাজপুরCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

দিনাজপুরের দক্ষিণ অঞ্চলের নবাবগঞ্জ উপজেলার দিঘি পাড়া কয়লা খনিটি ১৯৯৫ সালে বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তর জরিপ চালিয়ে আবিষ্কার করে এবং ৫টি কূপ খনন করা হয়। ৫টি কূপে ৫০০ মিলিয়ন টন কয়লা মজুদ রয়েছে বলে প্রাথমিক ভাবে জরিপ বিশেষজ্ঞরা জানিয়েছেন। এছাড়াও বড়পুকুরিয়া, মধ্যপাড়াতেও কয়লা খনি রয়েছে।

24
24 of 200
43rd-bcs

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোন দুর্যোগটির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে?

  • ভূমিকম্পCorrect Answer
  • 2ভূমিধস
  • 3টর্নেডো
  • 4খরা
ব্যাখ্যা (Explanation)

বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রতিবছরই নিয়মিতভাবে এদেশে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে। তবে সম্প্রতি বাংলাদেশে ভূমিকম্প দুর্যোগটি বেশি লক্ষ্য করা যাচ্ছে।

25
25 of 200
43rd-bcs

নিম্নের কোন দুর্যোগ ‘hydro-meteorological’ দুর্যোগ হিসেবে পরিচিত?

  • বন্যাCorrect Answer
  • 2খরা
  • 3ঘূর্ণিঝড়
  • 4ভূমিধস
ব্যাখ্যা (Explanation)

‘hydro-meteorological’ দুর্যোগ হলো আবহাওয়া-জলবায়ুগত বা সামুদ্রিক দুর্যোগ। দুর্যোগগুলো হচ্ছে: বন্যা, খরা, মৌসুমী ঘূর্ণিঝড়, ভূমিধ্স বা পলিক্ষয়। অপশনে উল্লেখিত সবগুলোই ‘hydro-meteorological’ দুর্যোগ।

26
26 of 200
43rd-bcs

কোন বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়?

  • 1পার্বত্য বন
  • 2শালবন
  • 3মধুপুর বন
  • ম্যানগ্রোভ বনCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

বাংলাদেশে অবস্থিত সুন্দরবন বিশ্বে একক বৃহত্তম ম্যানগ্রোভ বন যা ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে বিশ্বের বুকে পরিচিত। এটি প্রাকৃতিক সপ্তাশ্চর্য হিসেবেও মনোনীত হয়। এটি প্রতিনিয়ত সাগরের জোয়ার-ভাটায় লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়।

27
27 of 200
43rd-bcs

নিম্নের কোন উপজেলাটি সবচেয়ে নদীভাঙ্গন-প্রবণ?

  • 1বোয়ালমারী
  • নড়িয়াCorrect Answer
  • 3আলমডাঙ্গা
  • 4নিকলি
ব্যাখ্যা (Explanation)

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা পদ্মা নদীর তীরে ভাঙন প্রবণ অঞ্চলে অবস্থিত এবং পদ্মা নদীর তীরে অবস্থিত হওয়ায় প্রতি বছর ব্যাপক ভাঙনের কবলে পতিত হয়।

28
28 of 200
43rd-bcs

বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত?

  • 1নিঝুমদ্বীপ
  • সেন্ট মার্টিনসCorrect Answer
  • 3হাতিয়া
  • 4কুতুবদিয়া
ব্যাখ্যা (Explanation)

সেন্ট মার্টিনস দ্বীপ বাংলাদেশের দক্ষিণ-পূর্বে অবস্থিত। এটি বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে প্রায় ২৩ মাইল বা ৩৯ কিলোমিটার দূরে অবস্থিত। এর আয়তন ৮ বর্গকিলোমিটার। এই দ্বীপে প্রচুর সামুদ্রিক প্রবাল পাওয়া যায় তাই এটিকে প্রবাল দ্বীপ বলা হয়। স্থানীয়ভাবে এই দ্বীপ নারিকেল জিঞ্জিরা নামে পরিচিত।

29
29 of 200
43rd-bcs

বাংলাদেশের কোথায় প্লাইস্টোসিন কালের সোপান দেখা যায়?

  • 1বান্দরবান
  • 2কুষ্টিয়া
  • কুমিল্লাCorrect Answer
  • 4বরিশাল
ব্যাখ্যা (Explanation)

আনুমানিক ২৫০০০ বছর পূর্বে প্লাইস্টোসিন কালের সোপানসমূহ উত্থিত হওয়ার সময় এই উঁচু ভূমি গঠিত হয়। উত্তর পশ্চিমাংশের বরেন্দ্রভূমি, মধ্যভাগের মধুপুর ও ভাওয়াল গড় এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় বা উঁচু ভূমি এ অঞ্চলের অন্তর্গত।

30
30 of 200
43rd-bcs

‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ কী?

  • 1একটি দেশের নাম
  • 2ম্যানগ্রোভ বন
  • 3একটি দ্বীপ
  • সাবমেরিন ক্যানিয়নCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

সুন্দরবনের দুবলার চর থেকে সামান্য দক্ষিণে অবস্থিত সোয়াচ অব নো গ্রাউন্ড বা গঙ্গাখাত। এটি বঙ্গোপসাগরের গভীরতম খাত। এর গভীরতা প্রায় ৯০০ মিটার।

31
31 of 200
43rd-bcs

প্রোটিন তৈরি হয়-

  • 1ফ্যাটি এসিড দিয়ে
  • 2সাইট্রিক এসিড দিয়ে
  • অ্যামিনো এসিড দিয়েCorrect Answer
  • 4অক্সালিক এসিড দিয়ে
ব্যাখ্যা (Explanation)

প্রোটিন (Protein) হল এক প্রকারের বৃহৎ জৈব অণু কিংবা বৃহদাণু, যা এক বা একাধিক দীর্ঘ অ্যামিনো অ্যাসিডের শৃঙ্খল নিয়ে গঠিত। প্রোটিনগুলি জীবদেহের ভেতরে বিশাল সংখ্যক কার্য সম্পাদন করে। যেমন: বিপাকীয় বিক্রিয়াসমূহের অনুঘটন, ডিএনএ প্রতিলিপিকরণ, উদ্দীপকের প্রতি সাড়াদান, কোষ ও জীবদেহে কাঠামো প্রদান, এক স্থান থেকে অন্যত্র বিভিন্ন অণু পরিবহন ইত্যাদি।

32
32 of 200
43rd-bcs

কোভিড-১৯ যে ধরনের ভাইরাস-

  • 1DNA
  • 2DNA + RNA
  • 3mRNA
  • RNACorrect Answer
ব্যাখ্যা (Explanation)

ভাইরাস ২ ধরনের হয়ে থাকে। DNA ও RNA ভাইরাস। কোভিড-১৯ একটি RNA ভাইরাস। এর নিউক্লিওক্যাপসিড সর্পিলাকৃতির। এর জিনোমের আকার সাধারণত ২৭ থেকে ৩৪ কিলো বেস-পেয়ার এর মধ্যে হয়ে থাকে যা এ ধরনের RNA ভাইরাসের মধ্যে সর্ববৃহৎ।

33
33 of 200
43rd-bcs

একটি আদর্শ তড়িৎ উৎসের অভ্যন্তরীণ রোধ কত?

  • শূন্যCorrect Answer
  • 2অসীম
  • 3অতিক্ষুদ্র
  • 4যে কোনো মান
ব্যাখ্যা (Explanation)

কোষের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ চলার সময় কোষের অভ্যন্তরস্থ তরল ও অন্যান্য পদার্থ তড়িৎ প্রবাহকে যে বাধা প্রদান করে তাকে কোষের অভ্যন্তরীণ রোধ বলে। একটি আদর্শ তড়িৎ উৎসের অভ্যন্তরীণ রোধ শূন্য।

34
34 of 200
43rd-bcs

RFID বলতে বোঝায়-

  • 1Random Frequency Identification
  • 2Random Frequency Information
  • 3Radio Frequency Information
  • Radio Frequency IdentificationCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

আরএফআইডি (RFID) এর পূর্ণরূপ হচ্ছে Radio Frequency Identification. RFID হচ্ছে ক্রেডিট কার্ডের মত পাতলা এবং ছোট একটা ইলেকট্রনিক ডিভাইস যেটায় খুব ছোট একটি চিপ আর একটি কয়েল ও অ্যান্টেনা থাকে। চিপটি সাধারণত সর্বোচ্চ ২০০০ বাইট তথ্য ধারণ করতে পারে।

35
35 of 200
43rd-bcs

কোন মাধ্যমে আলোর পালস্ ব্যবহৃত হয়?

  • 1তামার তার
  • 2কো-এক্সিয়াল ক্যাবল
  • অপটিক্যাল ফাইবারCorrect Answer
  • 4ওয়্যারলেস মিডিয়া
ব্যাখ্যা (Explanation)

অপটিক্যাল ফাইবারের কোরের ভিতর দিয়ে আলো যাবার সময় তা বার বার প্রতিফলিত হয়ে আলোর বেগে চলতে থাকে। এভাবে বরাবরই সব জায়গায় প্রতিফলিত হয়ে এর ভিতর দিয়ে আলোর সিগনাল (ডেটা) স্থানান্তরিত হয়।

36
36 of 200
43rd-bcs

জারণ প্রক্রিয়া সম্পন্ন হয়-

  • অ্যানোডেCorrect Answer
  • 2ক্যাথোডে
  • 3অ্যানোড এবং ক্যাথোড উভয়টিতে
  • 4বর্ণিত কোনটিতেই নয়
ব্যাখ্যা (Explanation)

তড়িৎ রাসায়নিক কোষে অ্যানোডে জারণ (ইলেকট্রন ত্যাগ) এবং ক্যাথোডে বিজারণ (ইলেকট্রন গ্রহণ) প্রক্রিয়া সম্পন্ন হয়।

37
37 of 200
43rd-bcs

পানির অণু একটি-

  • 1প্যারাচুম্বক
  • ডায়াচুম্বকCorrect Answer
  • 3ফেরোচুম্বক
  • 4অ্যান্টিফেরোচুম্বক
ব্যাখ্যা (Explanation)

যে সকল পদার্থকে চৌম্বকক্ষেত্রে স্থাপন করা হলে চুম্বকায়নকারী ক্ষেত্রের বিপরীত দিকে সামান্য চুম্বকত্ব লাভ করে তাদেরকে ডায়াচৌম্বক পদার্থ বলে। ডায়াচৌম্বক পদার্থের আচরণ তাপমাত্রার ওপর নির্ভর করে না। তামা, দস্তা, বিসমাথ, রুপা, সোনা, সীসা, কাচ, মার্বেল, পানি, হিলিয়াম, আর্গন প্রভৃতি ডায়াচৌম্বক পদার্থের উদাহরণ।

38
38 of 200
43rd-bcs

₁₇⁸O আইসোটোপের নিউট্রন সংখ্যা কত?

  • 1
  • 2১৭
  • Correct Answer
  • 4২৫
ব্যাখ্যা (Explanation)

কোনো পরমাণুতে উপস্থিত প্রোটন সংখ্যা (Z) ও নিউট্রন সংখ্যার (n) যোগফলকে ঐ পরমাণুর ভরসংখ্যা (A) বলে। যেহেতু ভরসংখ্যা হলো প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যোগফল, কাজেই ভরসংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে নিউট্রন সংখ্যা পাওয়া যায়। প্রশ্নানুযায়ী অক্সিজেনের (O) ভরসংখ্যা হলো 17, এর প্রোটন সংখ্যা 8, ফলে এর নিউট্রন সংখ্যা হচ্ছে A-Z = 17-8= 9.

39
39 of 200
43rd-bcs

নিম্নের কোন রোগটি DNA ভাইরাসঘটিত?

  • 1ডেঙ্গুজ্বর
  • স্মলপক্সCorrect Answer
  • 3কোভিড-১৯
  • 4পোলিও
ব্যাখ্যা (Explanation)

স্মলপক্স বা গুটিবসন্ত একটি দ্বি-সূত্রক DNA ভাইরাস যা হোস্ট কোষের সাইটোপ্লাজমে প্রতিলিপন করে। বাকি গুলো RNA ভাইরাস।

40
40 of 200
43rd-bcs

হৃদযন্ত্রের সংকোচন হওয়াকে বলা হয়-

  • 1ডায়াস্টল
  • সিস্টলCorrect Answer
  • 3ডায়াসিস্টল
  • 4উপরের কোনটিই নয়
ব্যাখ্যা (Explanation)

হৃদপিণ্ড অনবরত সংকোচন-প্রসারণের মাধ্যমে রক্ত প্রবাহকে ক্রমাগত সঞ্চালন করে। হৃদপিণ্ড যখন সংকুচিত হয় তখন রক্ত চাপের ফলে ধমনীতে প্রবেশ করে আবার প্রসারিত হলে রক্ত ধমনী থেকে হৃদপিণ্ডে ফিরে আসে। হৃদপিণ্ডের প্রসারণকে বলা হয় ডায়াস্টল এবং সংকোচন কে বলা হয় সিস্টল। সিস্টোল অবস্থায় রক্তের চাপকে বলা হয় সিস্টলিক চাপ।

41
41 of 200
43rd-bcs

কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?

  • 1$
  • 2#
  • 3&
  • @Correct Answer
ব্যাখ্যা (Explanation)

ই-মেইল তথা ইলেক্ট্রনিক মেইল হলো বার্তা যা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে প্রেরণ করা হয়। অ্যাট ‘@’ চিহ্ন প্রত্যেকটি SMTP- ই মেইলের অত্যাবশ্যকীয় অংশ। অথবা, ই-মেইল ঠিকানা দুইটি অংশে বিভক্ত। প্রথম অংশটি হলো ব্যবহাকারীরর নাম। তার পরে থাকে সংশ্লিষ্ট ব্যবহাকারীর প্রতিষ্ঠানের নাম।

42
42 of 200
43rd-bcs

প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো-

  • 1হাইড্রোজেন
  • 2নাইট্রোজেন
  • মিথেনCorrect Answer
  • 4ইথেন
ব্যাখ্যা (Explanation)

প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান মিথেন হলেও এর সাথে অল্প পরিমাণ অন্যান্য প্যারাফিন হাইড্রোকার্বন যেমন: ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন ইত্যাদি থাকে। এছাড়া আরও থাকে নাইট্রোজেন, কার্বন-ডাই-অক্সাইড ও হাইড্রোজেন সালফাইড।

43
43 of 200
43rd-bcs

ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগরপৃষ্ঠের ন্যূনতম তাপমাত্রা কত হওয়া প্রয়োজন?

  • ২৬.৫° সে.Correct Answer
  • 2৩৫° সে.
  • 3৩৭.৫° সে.
  • 4৪০.৫° সে.
ব্যাখ্যা (Explanation)

সাইক্লোন সৃষ্টির মূল দুটি কারণ হলো: (১) গভীর সমুদ্রের পানির উচ্চ তাপমাত্রা ও (২) সমুদ্রের বায়ুমণ্ডলের নিম্নচাপ সৃষ্টি। ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য সমুদ্রের জলের তাপমাত্রা কমপক্ষে ২৬-২৭ ডিগ্রী সেলসিয়াস থাকা আবশ্যক এবং একটি নির্দিষ্ট গভীরতা (কমপক্ষে ৫০ মিটার) পর্যন্ত এ তাপমাত্রা থাকতে হয়।

44
44 of 200
43rd-bcs

নিচের কোনটি anti-virus সফটওয়্যার নয়?

  • OracleCorrect Answer
  • 2McAfee
  • 3Norton
  • 4Kaspersky
ব্যাখ্যা (Explanation)

McAfee, Norton, Kaspersky, AVG, Avira, Panda, AVAST, Symantec, Cobra, ইত্যাদি বিভিন্ন ধরনের anti-virus সফটওয়্যার। অপরদিকে Oracle ডেটাবেজ হলো একটি একটি সর্ববৃহৎ ডেটাবেস নির্মাতা কোম্পানী। Oracle ডেটাবেজ প্রোগ্রাম একটি সর্বাধিক শক্তিশালী ডেটাবেজ প্রোগ্রাম হিসেবে পৃথিবীর সর্বত্র ব্যবহার হচ্ছে।

45
45 of 200
43rd-bcs

সালোকসংশ্লেষণে সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা হলো-

  • 1০%
  • 2১০ -১৫%
  • ৩-৬%Correct Answer
  • 4১০০%
ব্যাখ্যা (Explanation)

গাছপালার সালোকসংশ্লেষণে সাধারণত ৩-৬% এর আলোকসংশ্লিষ্ট দক্ষতার সাথে সূর্যালোকের রাসায়নিক শক্তিতে রূপান্তর করে।

46
46 of 200
43rd-bcs

১০১১১০ বাইনারি নাম্বারের সমতুল্য ডেসিমাল নাম্বার কোনটি?

  • ৪৬Correct Answer
  • 2১৬
  • 3২৪
  • 4৫৪
ব্যাখ্যা (Explanation)

১০১১১০₂ = (১×২⁵) + (০×২⁴) + (১×২³) + (১×২²) + (১×২¹) + (০×২⁰) = ৩২ + ০ + ৮ + ৪ + ২ + ০ = ৪৬।

47
47 of 200
43rd-bcs

DNS সার্ভারের কাজ হচ্ছে ____ কে ____ address এ পরিবর্তন করা।

  • 1Email, DNS
  • 2MAC Address, IP
  • Domain name, IPCorrect Answer
  • 4Email, IP
ব্যাখ্যা (Explanation)

DNS (Domain name system) হলো এমন একটি প্রযুক্তি যা ইন্টারনেট ব্যবহারকারীদের বিভিন্ন ওয়েবসাইট ইন্টারনেটের মাধ্যমে অন্যান্য স্থানে পরিচালিত করে। এর কাজ হচ্ছে Domain Name কে IP Address এ পরিবর্তন করা।

48
48 of 200
43rd-bcs

নিচের কোন ডিভাইসটি ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিবর্তনে ব্যবহৃত হয়?

  • 1Router
  • 2Switch
  • ModemCorrect Answer
  • 4HUB
ব্যাখ্যা (Explanation)

ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিবর্তনের প্রক্রিয়াকে মডুলেশন (Modulation) বলে। অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তরের প্রক্রিয়াকে ডিমডুলেশন বলে। প্রেরক বা প্রাপক হিসাবে ব্যবহৃত যে ডিভাইস বা যন্ত্র ডেটা কমিউনিকেশন সিস্টেমে মডুলেশন ও ডিমডুলেশন প্রক্রিয়ায় সাহায্যে উৎস ও গন্তব্যের মধ্যে ডেটা আদান-প্রদান করে তাকে মডেম বলা হয়।

49
49 of 200
43rd-bcs

নিচের কোনটি output device নয়?

  • 1monitor
  • microphoneCorrect Answer
  • 3printer
  • 4speaker
ব্যাখ্যা (Explanation)

Microphone শব্দ তরঙ্গকে বৈদ্যুতিক তরঙ্গে রূপান্তরিত করে, এটি একটি Input device. কয়েকটি input device হচ্ছে- Keyboard, Mouse, Scanner, Light Pen, Track Ball, Touch Pad, Microphone, Web Camera, Joystick, OCR, OMR, BCR, MICR ইত্যাদি এবং কয়েকটি output device হচ্ছে- Speaker, Monitor, Printer, Plotter ইত্যাদি।

50
50 of 200
43rd-bcs

নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে?

  • 1http
  • 2www
  • URLCorrect Answer
  • 4HTML
ব্যাখ্যা (Explanation)

Uniform Resource Locator অথবা URL যা ওয়েব ঠিকানা ইন্টারনেটের মাধ্যমে কোন বিশেষ ওয়েবসাইটে পৌঁছানোর জন্য ব্যবহৃত একটি বিশেষ কোড।

51
51 of 200
43rd-bcs

নিচের কোনটি Open Source DBMS?

  • MySQLCorrect Answer
  • 2Microsoft SQL Server
  • 3Microsoft Access
  • 4Oracle
ব্যাখ্যা (Explanation)

কয়েকটি Open Source Database management System এর নাম উল্লেখযোগ্য: MySQL, PostgreSQL, SQLite, Apache Cassandra, InterBase, PouchDB Dnizzle etc. অপরদিকে Microsoft SQL server হলো মাইক্রোসফট দ্বারা নির্মিত একটি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। Microsoft Access হলো একটি ডেটাবেস প্রোগ্রাম এবং Oracle ডেটাবেজ হলো একটি সর্ববৃহৎ ডেটাবেস নির্মাতা কোম্পানী।

52
52 of 200
43rd-bcs

নিচের Job Scheduling Policy সমূহের মধ্যে কোনটি Starvation থেকে মুক্ত?

  • 1Priority Scheduling
  • 2Shortest Job First
  • 3Youngest Job First
  • Round-robinCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

Round-robin হলো CPU scheduling algorithm যেখানে প্রতিটি প্রসেস চক্রাকারে একটি নির্দিষ্ট টাইম অনুযায়ী সম্পন্ন হয়। এটি সাধারনত, প্রয়োগ করাও সহজ এবং Starvation থেকে মুক্ত।

53
53 of 200
43rd-bcs

নিচের কোন প্রযুক্তি Face Recognition System এর সহায়ক ভূমিকা পালন করে?

  • Applied Artificial Intelligence (AI)Correct Answer
  • 2Applied Internet of Things (IoT)
  • 3Virtual Reality
  • 4উপরের কোনটিই নয়
ব্যাখ্যা (Explanation)

মানুষের মুখমন্ডল শনাক্তকরণ বা ফেইস রিকগনিশন সিস্টেম হচ্ছে এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যার সাহায্যে মানুষের মুখের গঠন প্রকৃতি পরীক্ষা করে তাকে শনাক্ত করা হয়। সন্দেহভাজন কোন ব্যাক্তিকে শনাক্তকরণে, বিল্ডিং বা কক্ষের প্রবেশদ্বারে পাহারা দেওয়ার কাজে এবং কোন ব্যক্তির আইডি নম্বর শনাক্তকরণে এই পদ্ধতি ব্যবহার হয়। Applied Artificial Intelligence (AI) Face Recognition System এর ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে।

54
54 of 200
43rd-bcs

যে সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রাহকের বৈধ অনুরোধসমূহ কোন একটি web server সম্পূর্ণ করতে ব্যর্থ হয় সেটি কী নামে পরিচিত?

  • 1Phishing
  • 2Man-in-the-Middle
  • Denial of ServiceCorrect Answer
  • 4উপরের কোনটিই নয়
ব্যাখ্যা (Explanation)

অ্যাটাক বা সেবা বাধাদানের জন্য আক্রমণ (Denial of Service) হলো কোনো কম্পিউটার সিস্টেমের কোনো রিসোর্স বা সেবার (service) প্রকৃত ব্যবহারকারীদের বাধা দেয়ার একটি কৌশল। কোনো কম্পিউটার বা সিস্টেম ইন্টারনেট ওয়েবসাইটে এই আক্রমণ চালানোর মাধ্যমে ঐ সিস্টেম বা সাইটের যথাযথ কার্যক্রমকে ধীর গতির বা অনেক ক্ষেত্রে পুরোপুরি বন্ধ করে দেয়া হয়।

55
55 of 200
43rd-bcs

নিচের কোন মেমোরিটিতে Access Time সবচেয়ে কম?

  • RegistersCorrect Answer
  • 2SSD
  • 3RAM
  • 4Cache memory
ব্যাখ্যা (Explanation)

রেজিস্টার একটি কম্পিউটার মেমোরি যেটি ক্ষুদ্রতম সময়ে কোন তথ্য ও উপাত্ত গ্রহণ, ধারণ এবং প্রেরণে সক্ষম। অন্যদিকে, Cache memory এর কাজ হলো বারবার ব্যবহৃত মেমোরিকে হার্ড ড্রাইভে না রেখে র্যামে এনে রাখা। সফটওয়্যারের মাধ্যমে দ্রুততম এক্সেস করা যায় ক্যাশ মেমোরিতে। অন্যদিকে, রেজিস্টার হার্ডওয়্যারে এক্সেস টাইম প্রায় ন্যানোসেকেন্ড লেভেলে।

56
56 of 200
43rd-bcs

নিচের কোনটি Bluetooth এর IEEE standard?

  • IEEE 802.15Correct Answer
  • 2IEEE 802.1
  • 3IEEE 802.3
  • 4IEEE 802.11
ব্যাখ্যা (Explanation)

Bluetooth standard- IEEE 802.15, Wi-fi standard- IEEE 802.11, Wimax standard- IEEE 802.16

57
57 of 200
43rd-bcs

নিচের কোনটি multi-tasking operating system নয়?

  • 1Windows
  • 2Linux
  • 3Windows NT
  • DOSCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

কমান্ডভিত্তিক অপারেটিং সিস্টেম DOS যেখানে একাধিক ব্যবহারকারীর একসাথে কমান্ড দেওয়ার সুযোগ নাই।

58
58 of 200
43rd-bcs

নিচের কোন প্রযুক্তি ‘Pay as You Go’ সার্ভিস মডেল অনুসরণ করে?

  • 1Internet of Things (IoT)
  • Cloud ComputingCorrect Answer
  • 3Client-Server Systems
  • 4Big Data Analytics
ব্যাখ্যা (Explanation)

পে-অ্যাজ-ইউ-গো একটি পেমেন্ট মডেল। যেখানে ক্রেতাকে আগে থেকে কোনো সার্ভিস রিজার্ভ করতে হবে না। ক্রেতা যা ব্যবহার করবে কেবলমাত্র তার জন্যই পেমেন্ট দিতে হবে। ক্লাউড কম্পিউটিং এ ‘Pay as You go’ সার্ভিস মডেল অনুসরণ করা হয়।

59
59 of 200
43rd-bcs

Keyboard এবং CPU এর মধ্যে কোন পদ্ধতিতে data transmission হয়?

  • SimplexCorrect Answer
  • 2Duplex
  • 3Half duplex
  • 4Triplex
ব্যাখ্যা (Explanation)

সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোডে কেবলমাত্র একদিকে ডেটা প্রেরণের ব্যবস্থা থাকে। সিমপ্লেক্স মোডে কেবলমাত্র ক হতে খ এর দিকে ডেটা প্রেরণ করা যাবে। কিন্তু খ হতে ক এর দিকে ডেটা প্রেরণ সম্ভব নয়। অর্থাৎ এই ব্যবস্থায় ডেটা গ্রহণ অথবা প্রেরণের যে কোন একটি সম্ভব। যে প্রান্ত ডেটা প্রেরণ করবে সে প্রান্ত গ্রহণ করতে পারবে না এবং গ্রহণ প্রান্ত প্রেরণ করতে পারে না। উদাহরণ: রেডিও এবং টিভি ব্রডকাস্ট, কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা প্রেরণ, কী-বোর্ড থেকে কম্পিউটারে ডেটা প্রেরণ ইত্যাদি।

60
60 of 200
43rd-bcs

Blockchain এর প্রতিটি block কী তথ্য বহন করে?

  • 1A hash pointer to the previous block
  • 2Timestamp
  • 3List of transactions
  • উপরের সবগুলোCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

বিটকয়েনের ব্যবস্থাপনা মাধ্যম হলো Blockchain. এর প্রতিটি ব্লক একে অন্যের সাথে (A hash pointer to the previous block) যুক্ত থেকে প্রতিটি লেনদেন (List of Transaction) এর সময় (timestamp) ও সম্পৃক্তি রেকর্ড করে রাখে।

61
61 of 200
43rd-bcs

2^(log₂3 + log₂5) এর মান কত?

  • 18
  • 22
  • 15Correct Answer
  • 410
ব্যাখ্যা (Explanation)

log₂3 + log₂5 = log₂(3 × 5) = log₂15। অতএব, 2^(log₂15) = 15।

62
62 of 200
43rd-bcs

একদল গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে তিন পথে গমন করে, সাত ঘাটে পানি পান করে, নয়টি বৃক্ষের নিচে ঘুমায় এবং বারো জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়ায়; তাহলে গরুর সংখ্যা কত?

  • 1522
  • 252Correct Answer
  • 3225
  • 4155
ব্যাখ্যা (Explanation)

গরুর সংখ্যা হবে ৩, ৭, ৯ এবং ১২ এর ল.সা.গু.। ৩, ৭, ৯, ১২ এর ল.সা.গু. = ২৫২।

63
63 of 200
43rd-bcs

5x - x² - 6 > 0 হলে, নিচের কোনটি সঠিক?

  • 1x > 3, x < 2
  • 22 > x > 3
  • 3x < 2
  • 2 < x < 3Correct Answer
ব্যাখ্যা (Explanation)

-(x² - 5x + 6) > 0 => x² - 5x + 6 < 0 => (x - 2)(x - 3) < 0 => 2 < x < 3।

64
64 of 200
43rd-bcs

একটি নৌকা পানির লেভেলে বাঁধা দড়ি দ্বারা একটি ডকের দিকে টানা হয়। নৌকাটি যখন ডক থেকে ১২ ফুট দূরে থাকে, তখন নৌকা থেকে ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য পানির উপর ডকের উচ্চতার দ্বিগুণের চেয়ে ৩ ফুট লম্বা হয়। তাহলে ডকের উচ্চতা কত?

  • 1৯ ফুট
  • 2৮ ফুট
  • ৫ ফুটCorrect Answer
  • 4৪ ফুট
ব্যাখ্যা (Explanation)

ডকের উচ্চতা h হলে দড়ির দৈর্ঘ্য l = 2h + 3। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী: l² = h² + 12² => (2h + 3)² = h² + 144 => 4h² + 12h + 9 = h² + 144 => 3h² + 12h - 135 = 0 => h² + 4h - 45 = 0 => (h + 9)(h - 5) = 0 => h = 5 ফুট।

65
65 of 200
43rd-bcs

A = {x ∈ N : x² - 5x - 14 = 0} এবং B = {x ∈ N : x বিজোড় সংখ্যা এবং 1 ≤ x ≤ 9} হলে A ∩ B = কত?

  • 1{3, 5, 8}
  • 2{4, 5, 7}
  • 3{3, 4, 5}
  • {3, 5, 7}Correct Answer
ব্যাখ্যা (Explanation)

A ও B সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে পাই, A = {3,4,5,6,7,8}, B = {1,3,5,7,9}, A∩B = {3,5,7}

66
66 of 200
43rd-bcs

একটি অনুষ্ঠানে কিছু লোক উপস্থিত ছিল। তারা কেবল একজন মাত্র একজনের সাথে একবার করমর্দন করতে পারবে। যদি করমর্দনের সংখ্যা ৩০০ হয়, তাহলে ঐ অনুষ্ঠানে কতজন লোক ছিল?

  • 1২৪
  • ২৫Correct Answer
  • 3৩০
  • 4৬০
ব্যাখ্যা (Explanation)

n জন লোকের মোট করমর্দন সংখ্যা = n(n-1)/2। শর্তমতে, n(n-1)/2 = 300 => n² - n - 600 = 0 => (n - 25)(n + 24) = 0 => n = 25।

67
67 of 200
43rd-bcs

4^x + 4^(1-x) = 4 হলে x = কত?

  • 11/4
  • 21/3
  • 1/2Correct Answer
  • 41
ব্যাখ্যা (Explanation)

4^x + 4/4^x = 4। ধরি 4^x = a => a + 4/a = 4 => a² - 4a + 4 = 0 => (a - 2)² = 0 => a = 2 => 4^x = 2 => 2^(2x) = 2¹ => 2x = 1 => x = 1/2।

68
68 of 200
43rd-bcs

1/4 - 1/6 + 1/9 - 2/27 + ... ধারাটির অসীম পদের সমষ্টি কত?

  • 1S_∞ = 20/3
  • 2S_∞ = 3/20
  • 3S_∞ = 20
  • 4S_∞ = 3
ব্যাখ্যা (Explanation)

প্রথম পদ a = 1/4, সাধারণ অনুপাত r = (-1/6)/(1/4) = -2/3। অসীম পদের সমষ্টি S_∞ = a / (1 - r) = (1/4) / (1 - (-2/3)) = (1/4) / (5/3) = 3/20।

69
69 of 200
43rd-bcs

(x-2)/(x-1) + 1/(x-1) - 2 = 0 এর সমাধান সেট কোনটি?

  • {ϕ}Correct Answer
  • 2{1}
  • 3{-1}
  • 4{2}
ব্যাখ্যা (Explanation)

(x - 2 + 1)/(x - 1) = 2 => (x - 1)/(x - 1) = 2 => 1 = 2 (যা অসম্ভব)। তাছাড়া x = 1 বসালে হর শূন্য হয়ে অসংজ্ঞায়িত হয়। সুতরাং সমাধান সেট ফাঁকা সেট {ϕ}।

70
70 of 200
43rd-bcs

A এবং B দুটি ঘটনা যেন, P(A) = 1/2, P(A ∪ B) = 3/4 এবং P(Bᶜ) = 5/8 | P(Aᶜ ∩ Bᶜ) = কত?

  • 11/8
  • 21/6
  • 1/4Correct Answer
  • 41/2
ব্যাখ্যা (Explanation)

ডি-মরগানের সূত্রানুযায়ী, P(Aᶜ ∩ Bᶜ) = P((A ∪ B)ᶜ) = 1 - P(A ∪ B) = 1 - 3/4 = 1/4।

71
71 of 200
43rd-bcs

বাস্তব সংখ্যায় 1/(3x-5) < 1/3 অসমতাটির সমাধান-

  • 1-∞ < x < 5/3
  • 8/3 < x < ∞Correct Answer
  • 3-∞ < x < 5/3 অথবা 8/3 < x < ∞
  • 4-∞ < x < 5/3 এবং 8/3 < x < ∞
ব্যাখ্যা (Explanation)

1/(3x-5) - 1/3 < 0 => (3 - (3x-5)) / (3(3x-5)) < 0 => (8 - 3x) / (3x - 5) < 0 => (3x - 8)/(3x - 5) > 0। সুতরাং সমাধান x < 5/3 অথবা x > 8/3।

72
72 of 200
43rd-bcs

একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত?

  • 1৩০°
  • ৬০°Correct Answer
  • 3৯০°
  • 4১২০°
ব্যাখ্যা (Explanation)

কোণটি x হলে এর সম্পূরক কোণ (180° - x)। শর্তমতে, x = (180° - x)/2 => 2x = 180° - x => 3x = 180° => x = 60°।

73
73 of 200
43rd-bcs

২০% যৌগিক মুনাফায় মূলধন ১০০০০ টাকা ২ বছরের জন্য বিনিয়োগ করা হলো যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসেবে ধরা হয়, তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত?

  • 1১২⁴
  • ১১⁴Correct Answer
  • 3১০⁴
  • 4৯⁴
ব্যাখ্যা (Explanation)

অর্ধবার্ষিক মুনাফার হার r = 20%/2 = 10% = 1/10। সময়কাল n = 2 × 2 = 4। চক্রবৃদ্ধি মূলধন C = P(1 + r)ⁿ = 10000(1 + 1/10)⁴ = 10⁴ × (11/10)⁴ = 11⁴।

74
74 of 200
43rd-bcs

x = √4 + √3 হলে x³ + 1/x³ এর মান কত?

  • 15√3
  • 52Correct Answer
  • 35√2
  • 42√5
ব্যাখ্যা (Explanation)

x = 2 + √3 হলে 1/x = 2 - √3। তাহলে x + 1/x = 4। x³ + 1/x³ = (x + 1/x)³ - 3(x + 1/x) = 4³ - 3(4) = 64 - 12 = 52।

75
75 of 200
43rd-bcs

O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে x কোণের মান কত?

  • 154°
  • 272°
  • 3108°
  • 126°Correct Answer
ব্যাখ্যা (Explanation)

বৃত্তস্থ কোণ ও কেন্দ্রস্থ কোণের জ্যামিতিক সম্পর্কের ভিত্তিতে নির্ণেয় কোণ x = 126°।

76
76 of 200
43rd-bcs

প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?

  • চিত্র কCorrect Answer
  • 2চিত্র খ
  • 3চিত্র গ
  • 4চিত্র ঘ
ব্যাখ্যা (Explanation)

প্যাটার্ন অনুযায়ী ত্রিভুজ ও বৃত্তের ঘূর্ণনের সঠিক চিত্র হলো অপশন ক।

77
77 of 200
43rd-bcs

একটি প্রতিষ্ঠানের ৪০% কর্মচারী আন্ডারগ্রাজুয়েট, অবশিষ্ট কর্মচারীদের ৫০% গ্রাজুয়েট এবং অবশিষ্ট ১৮০ জন পোস্টগ্রাজুয়েট। প্রতিষ্ঠানটির কতজন কর্মচারী গ্রাজুয়েট?

  • ১৮০Correct Answer
  • 2২৪০
  • 3৩০০
  • 4৩৬০
ব্যাখ্যা (Explanation)

অবশিষ্ট (১০০% - ৪০%) = ৬০% কর্মচারীর ৫০% গ্রাজুয়েট ও ৫০% পোস্ট গ্রাজুয়েট। এই যুক্তিতে দুই দলেই সমসংখ্যক তথা ১৮০ জন থাকবে।

78
78 of 200
43rd-bcs

যদি ROSE কে লেখা হয় 6821, CHAIR কে লেখা হয় 73456 এবং PREACH কে লেখা হয় 961473, তাহলে SEARCH এর কোড কত?

  • 1246173
  • 214673Correct Answer
  • 3214763
  • 4216473
ব্যাখ্যা (Explanation)

অক্ষরগুলোর কোড মিলিয়ে: S=2, E=1, A=4, R=6, C=7, H=3 => SEARCH = 214673।

79
79 of 200
43rd-bcs

ভারসাম্য রক্ষায় প্রশ্নবোধক স্থানে কত পাউন্ড ওজন বসাতে হবে?

  • 130 পাউন্ড
  • 225 পাউন্ড
  • 340 পাউন্ড
  • 35 পাউন্ডCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

লিভারের ভারসাম্য নীতি (বল × বলের বাহু = রোধ × রোধের বাহু) অনুসারে নির্ণেয় ওজন ৩৫ পাউন্ড।

80
80 of 200
43rd-bcs

‘ঙ, ঞ, ণ, ...’ ধারার পরবর্তী অক্ষর কী হবে?

  • 1
  • 2
  • Correct Answer
  • 4
ব্যাখ্যা (Explanation)

বাংলা স্পর্শ বর্ণের প্রতি বর্গের ৫ম (নাসিক্য) বর্ণগুলো হলো: ক-বর্গের ঙ, চ-বর্গের ঞ, ট-বর্গের ণ, ত-বর্গের ন, প-বর্গের ম। অতএব পরবর্তী বর্ণ হবে ‘ন’।

81
81 of 200
43rd-bcs

'A' 'B' এর চেয়ে দ্বিগুণ কাজ করতে পারে; তারা দু’জন একত্রে একটি কাজ ১৪ দিনে শেষ করতে পারে। 'A' একা কাজটি কতদিনে করতে পারবে?

  • 1১২ দিনে
  • 2২৪ দিনে
  • ২১ দিনেCorrect Answer
  • 4১৫ দিনে
ব্যাখ্যা (Explanation)

A ও B এর দক্ষতার অনুপাত ২ : ১। মোট দক্ষতা ৩ একক/দিন। ১৪ দিনে মোট কাজ = ৩ × ১৪ = ৪২ একক। A একা কাজটি করতে পারবে ৪২/২ = ২১ দিনে।

82
82 of 200
43rd-bcs

নিচের কোন শব্দটি ভিন্ন ধরনের?

  • চাঁদCorrect Answer
  • 2প্লুটো
  • 3মঙ্গল
  • 4পৃথিবী
ব্যাখ্যা (Explanation)

প্লুটো, মঙ্গল এবং পৃথিবী তিনটিই গ্রহ এবং চাঁদ উপগ্রহ তাই সঠিক উত্তর হবে চাঁদ। তবে, ২০০৬ সালে প্লুটো গ্রহের মর্যাদা হারায়। এটি একটি বামন গ্রহ।

83
83 of 200
43rd-bcs

'DRIVE is to LICENCE as BREATHE is to __.' এই বক্তব্যের শূন্যস্থানে কোন বিকল্পটি বসবে?

  • OXYGENCorrect Answer
  • 2ATMOSPHERE
  • 3WINDPIPE
  • 4INHALE
ব্যাখ্যা (Explanation)

রাস্তার গাড়ি DRIVE বা চালানোর জন্য যেমন LICENCE প্রয়োজন। ঠিক তেমনি BREATHE বা শ্বাস নেওয়ার জন্য OXYGEN প্রয়োজন।

84
84 of 200
43rd-bcs

‘প্রতিযোগিতা’য় সবসময় কী থাকে?

  • 1topic
  • 2examination
  • 3party
  • participantCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

প্রতিযোগিতায় সবসময় Participant (অংশগ্রহণ কারী) থাকবেই অন্যথায় সেটি কোন প্রতিযোগিতা হবে না।

85
85 of 200
43rd-bcs

চিত্রের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?

  • 120
  • 26Correct Answer
  • 330
  • 425
ব্যাখ্যা (Explanation)

প্যাটার্ন অনুযায়ী কেন্দ্রস্থ সংখ্যাটি হলো পার্শ্ববর্তী সংখ্যাগুলোর গাণিতিক সম্পর্ক অনুসারে ২৬।

86
86 of 200
43rd-bcs

DC DE FE ?? HG HI সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন বিকল্পটি বসবে?

  • 1DE
  • 2ED
  • FGCorrect Answer
  • 4GF
ব্যাখ্যা (Explanation)

সিরিজের ধারা: DC (উল্টো), DE (সোজা), FE (উল্টো), FG (সোজা), HG (উল্টো), HI (সোজা)। অতএব প্রশ্নবোধক স্থানে FG বসবে।

87
87 of 200
43rd-bcs

এক ব্যক্তি ৫ মাইল পশ্চিমে, ২ মাইল দক্ষিণে, এর পর আবার ৫ মাইল পশ্চিমে যায়। যাত্রাস্থান থেকে তার সরাসরি দূরত্ব কত?

  • 1৮ মাইল
  • 2১৫ মাইল
  • 3১২ মাইল
  • উপরের কোনটিই নয়Correct Answer
ব্যাখ্যা (Explanation)

সরাসরি দূরত্ব d = √((5 + 5)² + 2²) = √(10² + 2²) = √(100 + 4) = √104 = 2√26 মাইল ≈ 10.198 মাইল, যা অপশনে নেই।

88
88 of 200
43rd-bcs

নিচের শব্দগুলোর মধ্যে ৩টি সমগোত্রীয়। কোন শব্দটি আলাদা?

  • 1Conventional
  • PeculiarCorrect Answer
  • 3Conservative
  • 4Traditional
ব্যাখ্যা (Explanation)

প্রতিটি শব্দ রক্ষণশীলতার সমার্থক। Peculiar বাদ রেখে। Peculiar শব্দের অর্থ- অদ্ভুত।

89
89 of 200
43rd-bcs

একটি ছবি দেখিয়ে তিন্নী বললো, ‘সে আমার দাদার একমাত্র ছেলের ছেলে’ ছবির ছেলেটির সাথে তিন্নীর সম্পর্ক কী?

  • ভাইCorrect Answer
  • 2চাচা
  • 3ছেলে
  • 4কোন সম্পর্ক নেই
ব্যাখ্যা (Explanation)

আমার দাদার একমাত্র ছেলের ছেলে আমার ভাই। তাই ‘ভাই’ উত্তর হয়েছে।

90
90 of 200
43rd-bcs

চিত্রের ধারায় পরবর্তী চিত্রটি কোনটি হবে?

  • চিত্র কCorrect Answer
  • 2চিত্র খ
  • 3চিত্র গ
  • 4চিত্র ঘ
ব্যাখ্যা (Explanation)

১ম ও ২য় চিত্রে V ও W এসেছে ৩য় চিত্রে উল্টো V তাই পরের চিত্রে উল্টো W হবে।

91
91 of 200
43rd-bcs

নৈতিক মূল্যবোধের উৎস কোনটি?

  • 1সমাজ
  • নৈতিক চেতনাCorrect Answer
  • 3রাষ্ট্র
  • 4ধর্ম
ব্যাখ্যা (Explanation)

নীতি ও উচিত-অনুচিত বোধ হলো নৈতিক মূল্যবোধের উৎস। নৈতিক মূল্যবোধ হচ্ছে সেসব মনোভাব এবং আচরণ যা মানুষ সবসময় ভালো, কল্যাণকর ও অপরিহার্য বিবেচনা করে মানসিকভাবে তৃপ্তিবোধ করে। তাই অপশন বিবেচনায় বলা যেতে পারে, নৈতিক মূল্যবোধের উৎস নৈতিক চেতনা।

92
92 of 200
43rd-bcs

‘On Liberty’ গ্রন্থের লেখক কে?

  • 1ইমানুয়েল কান্ট
  • 2টমাস হবস্‌
  • জন স্টুয়ার্ট মিলCorrect Answer
  • 4জেরেমি বেন্থাম
ব্যাখ্যা (Explanation)

On Liberty গ্রন্থের লেখক বিখ্যাত দার্শনিক জন স্টুয়ার্ট মিল। জন স্টুয়ার্ট মিল এর অন্যান্য গ্রন্থ- Utilitarianism, Principle of political Economy, The logic of the moral sciences.

93
93 of 200
43rd-bcs

উৎপত্তিগত অর্থে governance শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

  • ল্যাটিনCorrect Answer
  • 2গ্রিক
  • 3হিব্রু
  • 4ফারসি
ব্যাখ্যা (Explanation)

Governance শব্দটি ল্যাটিন শব্দ Kuber nao থেকে এসেছে যার অর্থ শাসন বা পরিচালনা করা।

94
94 of 200
43rd-bcs

‘কর্তব্যের জন্য কর্তব্য’ ধারণাটির প্রবর্তক কে?

  • ইমানুয়েল কান্টCorrect Answer
  • 2হার্বার্ট স্পেন্সার
  • 3বার্ট্রান্ড রাসেল
  • 4অ্যারিস্টটল
ব্যাখ্যা (Explanation)

জীবন সংরক্ষণ করার জন্য আমাদের মধ্যে প্রকৃতিগতভাবেই একটি প্রবণতা বা ঝোঁক রয়েছে। কান্ট বলেন, আমাদের অনেকেই এই কর্তব্য পালন করেন এমন সব নীতি অনুসারে যার মধ্যে কোন নৈতিক আধেয় নেই। তারা জীবন সংরক্ষণের কাজগুলো করে বেঁচে থাকেন। কিন্তু কান্টের ভাষায়, “They do protect their lives in conformity with duty, but not from the motive of duty.”। এই কর্তব্য-প্রণোদনাকে বলা হচ্ছে “কর্তব্যের খাতিরে কর্তব্য” বা “for the sake of duty”।

95
95 of 200
43rd-bcs

‘Human Society in Ethics and Politics’গ্রন্থের লেখক কে?

  • 1প্লেটো
  • 2রুসো
  • বার্ট্রান্ড রাসেলCorrect Answer
  • 4জন স্টুয়ার্ট মিল
ব্যাখ্যা (Explanation)

বার্ট্রান্ড রাসেল ( ১৮ মে ১৮৭২ – ২ ফেব্রুয়ারি ১৯৭০) ছিলেন একজন ব্রিটিশ দার্শনিক, যুক্তিবিদ, গণিতবিদ, ইতিহাসবেত্তা, সমাজকর্মী, অহিংসবাদী, এবং সমাজ সমালোচক। যদিও তিনি ইংল্যান্ডেই জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন, তার জন্ম হয়েছিল ওয়েলস এ, এবং সেখানেই তিনি ৯৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন। রাসেল ১৯০০ সালের শুরুতে ব্রিটিশদের আদর্শবাদের বিরুদ্ধে বিদ্রোহে নেতৃত্ব প্রদান করেন। তাকে বিশ্লেষণী দর্শনের অন্যতম প্রতিষ্ঠাতা বিবেচনা করা হয়। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহ হচ্ছে- Human Society in Ethics and Politics, The Philosophy of Logical Atomism, The Analysis of Mind, The Analysis of Matter, A Free Man’s Worship, Why I Am Not a Christian, and Power: A New Social Analysis.

96
96 of 200
43rd-bcs

“শাসক যদি মহৎগুণসম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন, আর শাসক যদি মহৎগুণসম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকর” এটি কে বলেছেন?

  • 1সক্রেটিস
  • প্লেটোCorrect Answer
  • 3অ্যারিস্টটল
  • 4বেনথাম
ব্যাখ্যা (Explanation)

‘শাসক যদি ন্যায়বান হন তাহলে আইন নিষ্প্রয়োজন, আর শাসক যদি দুর্নীতিপরায়ণ হন তাহলে আইন নিরর্থক’। এই বিখ্যাত উক্তিটি দার্শনিক প্লেটো রচিত বিখ্যাত গ্রন্থ “দ্যা রিপাবলিক” থেকে নেওয়া হয়েছে।

97
97 of 200
43rd-bcs

বাংলাদেশে কত সালে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’ প্রণয়ন করা হয়?

  • 1২০১০
  • 2২০১১
  • ২০১২Correct Answer
  • 4২০১৩
ব্যাখ্যা (Explanation)

সমাজে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে “সোনার বাংলা গড়ার প্রত্যয়” স্লোগানকে সামনে রেখে ২০১২ সালে গৃহীত হয় জাতীয় শুদ্ধাচার কৌশল। সরকারী কর্মকর্তা সম্পর্কে সাধারণ মানুষের বিদ্যমান ধারণা বদলাতে এবং সকল কর্মকর্তা কর্মচারীকে সরাসরি জবাবদিহিতার আওতায় আনার লক্ষ্যেই নেয়া হয়েছে জাতীয় শুদ্ধাচার কৌশল।

98
98 of 200
43rd-bcs

বিশ্বব্যাংকের মতে সুশাসনের উপাদান কয়টি?

  • 1৩টি
  • 2৫টি
  • 3৪টি
  • ৬টিCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

২০০০ সালে বিশ্বব্যাংক সুশাসনের ৪টি স্তম্ভের কথা বলেছেন। যথা: ১. দায়িত্বশীলতা; ২. স্বচ্ছতা; ৩. আইনি কাঠামো; ৪. অংশগ্রহণ। বিশ্বব্যাংক সুশাসনের ৬টি সূচক বা মাত্রা উপাদানের কথা বলেছেন। যথা: ১. বাক স্বাধীনতা; ২. রাজনৈতিক স্থিতিশীলতা ও সহিংসতার অনুপস্থিতি; ৩. সরকারের কার্যকারিতা; ৪. নিয়ন্ত্রণ গুণ; ৫. আইনের শাসন; ৬. দুর্নীতি দমন।

99
99 of 200
43rd-bcs

সুশাসনের মূল ভিত্তি কী?

  • 1মূল্যবোধ
  • আইনের শাসনCorrect Answer
  • 3গণতন্ত্র
  • 4আমলাতন্ত্র
ব্যাখ্যা (Explanation)

সামাজিক মূল্যবোধের উপাদান সমূহ হলো: আইনের শাসন, নৈতিকতা, সাম্য, সামাজিক শিষ্টাচার, সততা, ন্যায়বিচার।

100
100 of 200
43rd-bcs

কোন নৈতিক মানদণ্ডটি সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব প্রদান করে?

  • 1আত্মস্বার্থবাদ
  • 2পরার্থবাদ
  • 3পূর্ণতাবাদ
  • উপযোগবাদCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

উপযোগবাদ একটি নৈতিক তত্ত্ব যা সামগ্রিক সুখ বা পরিতৃপ্তিকে উৎসাহিত করে এবং এমন ক্রিয়াকলাপগুলিকে প্রত্যাখ্যান করে যা সন্তোষ্টি বা সুখের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। মানুষের সুখ এবং অসুখ বা ‘pleasure and pain’ এর প্রধান আলোচনার বিষয়। সামাজিক, অর্থনৈতিক বা রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উপযোগবাদী দর্শন সমাজের উন্নতি বা সমাজের মানুষের সন্তোষ্টি বৃদ্ধিতে প্রাধান্য দেয়। উপযোগবাদের প্রধান নীতি হচ্ছে “সর্বোচ্চ সংখ্যক মানুষের জন্য সর্বাধিক পরিমাণ সন্তোষ্টি বা সুখ” (বেন্টব্যাম যাকে বলেছিল “The greatest good for the greatest number”)।

101
101 of 200
43rd-bcs

দৌলত উজির বাহরাম খান সাহিত্যসৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?

  • 1সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ
  • 2কোরেশী মাগন ঠাকুর
  • 3সুলতান বরবক শাহ
  • জমিদার নিজাম শাহCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

দৌলত উজির বাহরাম খানের লেখা থেকে জানা যায় তিনি জমিদার নিজাম শাহ্ এর পৃষ্ঠপোষকতা লাভ করেন। তিনি নিজাম শাহ্ এর থেকেই দৌলত উজির উপাধি পেয়েছিলেন।

102
102 of 200
43rd-bcs

কোনটি নামধাতুর উদাহরণ?

  • 1চ্‌ল
  • 2কর্
  • বেতাCorrect Answer
  • 4পড়ু
ব্যাখ্যা (Explanation)

বিশেষ্য, বিশেষণ এবং ধ্বন্যাত্মক অব্যয়ের পরে ‘আ’ প্রত্যয়যোগে যেসব ধাতু গঠিত হয়, সেগুলোকে নামধাতু বলা হয়। যেমন: বেত (বিশেষ্য) + আ (প্রত্যয়) = বেতা। অপরদিকে চ্‌ল, কর্, পড়্ এগুলো মৌলিক ধাতু বা ক্রিয়ামূলের উদাহরণ।

103
103 of 200
43rd-bcs

হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কী?

  • 1পণ্ডিত
  • 2বিদ্যাসাগর
  • 3শাস্ত্রজ্ঞ
  • মহামহোপাধ্যায়Correct Answer
ব্যাখ্যা (Explanation)

বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী ১৮৯৮ সালে ‘মহামহোপাধ্যায়’ এবং ১৯২৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি.লিট উপাধি পান। তার আসল নাম ছিল হরপ্রসাদ ভট্টাচার্য। তাঁর জন্মস্থান নৈহাটি, পশ্চিমবঙ্গ।

104
104 of 200
43rd-bcs

ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি?

  • 1‘তেইশ নম্বর তৈলচিত্র’
  • 2‘ক্ষুধা ও আশা’
  • ‘কর্ণফুলি’Correct Answer
  • 4‘ধানকন্যা’
ব্যাখ্যা (Explanation)

উপজাতীদের জীবন কাহিনী অবলম্বনে আলাউদ্দিন আল আজাদ রচিত উপন্যাস ‘কর্ণফুলী’। এটি একটি আঞ্চলিক উপন্যাস এবং এটির জন্য তিনি ইউনেস্কো পুরস্কার পেয়েছিলেন। ‘তেইশ নম্বর তৈলচিত্র’ আলাউদ্দিন আল আজাদের প্রথম উপন্যাস এবং এটি একটি মনস্তাত্ত্বিক উপন্যাস। ‘ক্ষুধা ও আশা’ উপন্যাসের রচয়িতাও তিনি; ‘ধান কন্যা’ তার রচিত ছোট গল্প। যুদ্ধ ও দুর্ভিক্ষ পীড়িত সামাজিক অবস্থায় সংগ্রামী মানুষের চিত্র ‘ক্ষুধা ও আশা’ উপন্যাসে ফুটে উঠেছে।

105
105 of 200
43rd-bcs

‘নীল লোহিত’ কোন লেখকের ছদ্মনাম?

  • 1অরুণ মিত্র
  • 2সমরেশ বসু
  • সুনীল গঙ্গোপাধ্যায়Correct Answer
  • 4সমরেশ মজুমদার
ব্যাখ্যা (Explanation)

সুনীল গঙ্গোপাধ্যায় ‘নীললোহিত’, ‘সনাতন পাঠক’, ‘নীল উপাধ্যায়’ ইত্যাদি ছদ্মনাম ব্যবহার করেছেন। সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম অধুনা বাংলাদেশের মাদারীপুরে। সমরেশ বসু ‘কালকূট’, ‘ভ্রমর’ ছদ্মনামে লিখতেন।

106
106 of 200
43rd-bcs

বাগযন্ত্রের অংশ কোনটি?

  • 1স্বরযন্ত্র
  • 2ফুসফুস
  • 3দাঁত
  • উপরের সবকটিCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

ভাষার প্রথম প্রকাশ ঘটে মানুষের মুখে-মানুষের বাগ্‌যন্ত্রে। মানুষের বাগযন্ত্রই ভাষার প্রথম জন্মভূমি। বাগযন্ত্রের গঠন- প্রক্রিয়া ধ্বনিবিজ্ঞানের প্রথম আলোচ্য বিষয়। শরীরের উপরিভাগে অবস্থিত মধ্যচ্ছদা থেকে ঠোঁট পর্যন্ত শ্বাসবাহী যেসব বিশেষ প্রত্যঙ্গগুলি ধ্বনির উচ্চারণের সঙ্গে যুক্ত সেগুলিকে বাক্‌প্রত্যঙ্গ বা একত্রে বাগ্‌যন্ত্র (speech organ/ vocal organ) বলে। বাগ্‌যন্ত্রের এলাকা বিস্তৃত। এর মধ্যে রয়েছে ফুসফুস (lungs), শ্বাসনালি (trachea), স্বরযন্ত্র (larynx), স্বরতন্ত্র (vocal fold), জিভ (tongue), ঠোঁট (lips), নিচের চোয়াল (lower jaw), দাঁত (teeth), তালু (palate) ও গলনালি (pharynx)।

107
107 of 200
43rd-bcs

‘চর্যাপদে’র প্রাপ্তিস্থান কোথায়?

  • 1বাংলাদেশ
  • নেপালCorrect Answer
  • 3উড়িষ্যা
  • 4ভুটান
ব্যাখ্যা (Explanation)

‘বঙ্গীয় এশিয়াটিক সোসাইটি’ প্রদত্ত দায়িত্ব পেয়ে হরপ্রসাদ শাস্ত্রী ১৮৯৭ ও ১৮৯৮ সালে দুইবার নেপালে যান। ১৯০৭ সালে তৃতীয়বার নেপালে গিয়ে তিনি নেপালের রাজ দরবারের গ্রন্থাগার হতে ‘চর্যাচর্যবিনিশ্চয়’ নামে একটি পুঁথি আবিষ্কার করেন। এটিই ‘চর্যাপদ’ বলে পরিচিত। চর্যাপদের সাথেই ‘সরহপাদের দোহা’, ‘কৃষ্ণপাদের দোহা’ ও ‘ডাকার্ণব’ নামে আরও ৩টি বই নেপালের রাজ গ্রন্থাগার হতে আবিষ্কৃত হয়।

108
108 of 200
43rd-bcs

কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?

  • 1‘কাঁদো নদী কাঁদো’
  • ‘নেকড়ে অরণ্যে’Correct Answer
  • 3‘রাঙা প্রভাত’
  • 4‘প্রদোষে প্রাকৃতজন’
ব্যাখ্যা (Explanation)

‘নেকড়ে অরণ্য’ উপন্যাসে মহান মুক্তিযুদ্ধের সময় নারীদের উপর নির্যাতনের চিত্র ফুটিয়ে তুলেছেন জীবনবাদী কথাশিল্পী শওকত ওসমান। তাঁর মুক্তিযুদ্ধবিষয়ক আরও তিনটি উপন্যাস ‘জাহান্নম হইতে বিদায়’, ‘দুই সৈনিক’ ও ‘জলাংগী’। ‘কাঁদো নদী কাঁদো’, ‘রাঙ্গা প্রভাত’ এবং ‘প্রদোষে প্রাকৃতজন’ উপন্যাসের লেখক যথাক্রমে সৈয়দ ওয়ালীউল্লাহ, আবুল ফজল এবং শওকত আলী।

109
109 of 200
43rd-bcs

বড়>বড্ড -এটি কোন ধরনের পরিবর্তন?

  • 1বিষমীভবন
  • 2সমীভবন
  • ব্যঞ্জনদ্বিত্বCorrect Answer
  • 4ব্যঞ্জন-বিকৃতি
ব্যাখ্যা (Explanation)

দ্বিত ব্যঞ্জন (Long Consonant) বা ব্যঞ্জনদ্বিত্ব: কখনো কখনো জোর দেয়ার জন্য শব্দের অন্তর্গত ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারণ হয়, একে বলে দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জনদ্বিত্ব। যেমন: বড় > বড্ড, পাকা > পাক্কা, সকাল > সক্কাল ইত্যাদি।

110
110 of 200
43rd-bcs

‘গড্ডলিকা প্রবাহ’ বাগধারায় ‘গড্ডল’ শব্দের অর্থ কী?

  • 1স্রোত
  • ভেড়াCorrect Answer
  • 3একত্র
  • 4ভাসা
ব্যাখ্যা (Explanation)

‘গড্ডল’, ‘গড্ডর’ শব্দের স্ত্রীলিঙ্গ, যার মানে হচ্ছে ‘ভেড়া’ কিংবা ‘মেষ’। এই গড্ডল হয়েই বাংলায় ‘গাড়ল’ কথাটিও জন্মেছে। কাজেই, ‘গড্ডলিকা’ বলতে বুঝায় একটা মেষ দলে সামনে থাকা আগুয়ান মেষটিকে এবং বাকি ভেড়ারা অন্ধভাবে তাকে অনুসরণ করে আর দলটা একটি নদীর মতো বইতে বইতে এগোতে থাকে। এরই অনুপ্রেরণায় যখন কেউ অন্ধভাবে, নিজে কোনও বিবেচনা না করে, সবাই করছে দেখে কোনও কাজে নিয়োজিত হয়, তখন ‘গড্ডলিকা প্রবাহ’, ‘মেষদল’, ‘ভেড়ার পাল’ এই সমস্ত কথাগুলো ব্যবহার হয়।

111
111 of 200
43rd-bcs

‘সপ্তকাণ্ড রামায়ণ’ বাগধারার অর্থ কী?

  • 1রামায়ণের সাত পর্ব
  • 2রামায়ণে বর্ণিত বৃক্ষ
  • 3রামায়ণে বর্ণিত সাতটি সমুদ্র
  • বৃহৎ বিষয়Correct Answer
ব্যাখ্যা (Explanation)

সপ্তকাণ্ড রামায়ণ বাগধারাটির অর্থ- বৃহৎ বিষয়। যেমন: সপ্তকাণ্ড রামায়ণ না আউড়ে আসল কথাটাই বল।

112
112 of 200
43rd-bcs

‘তাতে সমাজজীবন চলে না।’ এ বাক্যটির অস্তিবাচক রূপ কোনটি?

  • 1তাতে সমাজজীবন চলে।
  • 2তাতে না সমাজজীবন চলে।
  • তাতে সমাজজীবন অচল হয়ে পড়েCorrect Answer
  • 4তাতে সমাজজীবন সচল হয়ে পড়ে
ব্যাখ্যা (Explanation)

বাক্যে ‘না’, ‘নয়’, ‘নহে’, ‘নি’, নেই’, ‘নাহি’, ‘নাই’ ইত্যাদি নঞর্থক অব্যয়যোগে অস্তিবাচক বাক্যের বিধেয় ক্রিয়াকে (সমাপিকা ক্রিয়াকে) নেতিবাচক বাক্যে রূপান্তর করা হয়। যেমন: নেতিবাচক বাক্য: ‘তাতে সমাজজীবন চলে না।’ এর অস্তিবাচক বাক্য: তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে। অনুরূপভাবে নেতিবাচক বাক্য: মন নিচুতে নামতে চায় না। এর অস্তিবাচক বাক্য: মন নিচুতে নামতে অনিচ্ছুক।

113
113 of 200
43rd-bcs

“তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শত বার/জনমে জনমে যুগে যুগে অনিবার।” -রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ?

  • ‘অনন্ত প্রেম’Correct Answer
  • 2‘উপহার’
  • 3‘ব্যক্ত প্রেম’
  • 4‘শেষ উপহার’
ব্যাখ্যা (Explanation)

প্রশ্নে উল্লিখিত চরণ দুটি অনন্তপ্রেম কবিতার অংশ। কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মানসী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। এই কবিতায় তিঁনি নিজের যৌবন থেকে শেষ জীবন পর্যন্ত নিজের ভালোলাগা বা ভালোবাসার প্রতিটি মুহুর্তকে তুলে ধরেছেন।

114
114 of 200
43rd-bcs

‘ডেকে ডেকে হয়রান হচ্ছি।’ এ বাক্যে ‘ডেকে ডেকে’ কোন অর্থ প্রকাশ করে?

  • 1অসহায়ত্ব
  • 2বিরক্তি
  • 3কালের বিস্তার
  • পৌনঃপুনিকতাCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

পদের দ্বিরুক্তি: দুটি পদে একই বিভক্তি প্রয়োগ করা হয়, শব্দ দুটি ও বিভক্তি অপরিবর্তিত থাকে। যেমন: পদের দ্বিরুক্তির প্রয়োগে ক্রিয়াবাচক শব্দের ব্যবহার হিসেবে: ডেকে ডেকে হয়রান হচ্ছি পৌনঃপুনিকতার উদাহরণ। অনুরূপভাবে স্বল্পকাল স্থায়ী বোঝাতে- দেখতে দেখতে আকাশ কালো হয়ে এলো।

115
115 of 200
43rd-bcs

‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’ কাব্যগ্রন্হের কবি কে?

  • 1রফিক আজাদ
  • শঙ্খ ঘোষCorrect Answer
  • 3শক্তি চট্রোপাধ্যায়
  • 4শামসুর রহমান
ব্যাখ্যা (Explanation)

‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’ কাব্যগ্রন্থটির কবি শঙ্খ ঘোষ (৫ ফেব্রুয়ারি ১৯৩২-২১ এপ্রিল, ২০২১)। গ্রন্থটি ১৯৮৪ সালে প্রকাশিত হয়। দিনগুলি রাতগুলি (১৯৫৬); এখন সময় নয় (১৯৬৭); জলই পাষাণ হয়ে আছে (২০০৪) প্রভৃতি তাঁর বিখ্যাত কয়েকটি কাব্যগ্রন্থ।

116
116 of 200
43rd-bcs

‘আসমান’ কোন ভাষা থেকে আগত শব্দ?

  • 1পর্তুগিজ
  • 2ফরাসি
  • 3আরবি
  • ফারসিCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

‘আসমান’ শব্দটি ফারসি ভাষা থেকে আগত। ফারসি ভাষা থেকে আগত কয়েকটি শব্দ- আইন, আফগান, খরিদ, গোয়েন্দা, কামান, কারখানা, রসিদ, হাঙ্গামা, সওদা, শুমারি ইত্যাদি।

117
117 of 200
43rd-bcs

‘রুখের তেন্ত্তলি কুমীরে খাই’ এর অর্থ কী?

  • 1তেজি কুমিরকে রুখে দিই
  • 2বৃক্ষের শাখায় পাকা তেঁতুল
  • গাছের তেঁতুল কুমিরে খায়Correct Answer
  • 4ভুল থেকে শিক্ষা নিতে হয়
ব্যাখ্যা (Explanation)

রুখের তেন্তুলি কুমীরে খাই’ এর অর্থ গাছের তেঁতুল কুমিরে খায়। চর্যাপদের মহিলা কবি কুক্কুরীপা রচিত ২নং পদে উক্ত কথাটি পাওয়া যায়।

118
118 of 200
43rd-bcs

কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  • 1১৮৬০
  • 2১৮৬১
  • ১৮৬৫Correct Answer
  • 4১৮৬৭
ব্যাখ্যা (Explanation)

বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস ‘দুর্গেশনন্দিনী’ ১৮৬৫ সালে প্রথম প্রকাশিত হয়। এটি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রকাশিত প্রথম উপন্যাস। তাঁর আরও কয়েকটি বিখ্যাত উপন্যাস ‘আনন্দমঠ’, ‘কৃষ্ণকান্তের উইল’, ‘বিষবৃক্ষ’ প্রভৃতি।

119
119 of 200
43rd-bcs

‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ কার লেখা?

  • 1এস. ওয়াজেদ আলী
  • 2আবুল হাসেম
  • আবুল মনসুর আহমদCorrect Answer
  • 4আবুল হুসেন
ব্যাখ্যা (Explanation)

‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ আবুল মনসুর আহমদ এর বিখ্যাত গ্রন্থ। এতে আজকের বাংলাদেশ নামে পরিচিত ভূখণ্ডটির ১৯২০ থেকে ১৯৭০ সাল পর্যন্ত ইতিহাস আছে। তার রচিত অন্যান্য গ্রন্থ শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু, আয়না, ফুড কনফারেন্স, গালিভারের সফর নামা, আসমানি পর্দা, হুজুর কেবলা, আবে হায়াত ইত্যাদি।

120
120 of 200
43rd-bcs

“ঐ ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে” কে এই দামাল ছেলে?

  • 1কাজী নজরুল ইসলাম
  • কামাল পাশাCorrect Answer
  • 3চিত্তরঞ্জন দাস
  • 4সুভাষ বসু
ব্যাখ্যা (Explanation)

“ঐ ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে” লাইনটি বিদ্রোহী কবি নজরুল রচিত কবিতা ‘কামাল পাশা’র অন্তর্ভুক্ত। এখানে দামাল ছেলে বলতে কামাল ভাই অর্থাৎ কামাল পাশাকে বুঝিয়েছেন। কামাল পাশা কবিতাটি ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্হের অন্তর্ভুক্ত।

121
121 of 200
43rd-bcs

‘Attested’ শব্দের বাংলা পরিভাষা কী?

  • 1প্রত্যায়িত
  • সত্যায়িতCorrect Answer
  • 3প্রত্যয়িত
  • 4সত্যয়িত
ব্যাখ্যা (Explanation)

Attested এর বহুল ব্যবহৃত বাংলা পারিভাষিক শব্দ হচ্ছে ‘সত্যায়িত’। সূত্র হিসেবে বাংলা একাডেমী English to Bengali dictionary উল্লেখ করা যেতে পারে। ড. শাহজান মনিরের বাংলা ব্যাকরণে attestation শব্দটির বাংলা দেয়া হয়েছে ‘সত্যায়ন’।

122
122 of 200
43rd-bcs

বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কী?

  • 1বেগম রোকেয়া
  • 2কাদম্বরী দেবী
  • স্বর্ণকুমারী দেবীCorrect Answer
  • 4নূরুন্নাহার ফয়জুন্নেসা
ব্যাখ্যা (Explanation)

বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক স্বর্ণকুমারী দেবী। ১৮৭৬ সালে তাঁর প্রথম উপন্যাস ‘দীপনির্বাণ’ প্রকাশিত হয়।

123
123 of 200
43rd-bcs

‘আমার দেখা নয়াচীন’ কে লিখেছেন?

  • 1মাওলানা ভাসানী
  • 2আবুল ফজল
  • 3শহীদুল্লাহ কায়সার
  • শেখ মুজিবুর রহমানCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

‘আমার দেখা নয়াচীন’ বঙ্গব্ন্ধু শেখ মুজিবুর রহমান রচিত একটি আত্মজীবনীমূলক গ্রন্থ। বঙ্গবন্ধু প্রথম চীন ভ্রমণ করেন ১৯৫২ সালে একটি শান্তি সম্মেলনে যোগদানের মাধ্যমে এবং পরবর্তীতে ১৯৫৭ সালে পাকিস্তান সংসদীয় দলীয় নেতা হিসেবে চীন ভ্রমণ করেন। চীন ভ্রমণের এসব অভিজ্ঞতা থেকে তিনি একটি ডায়েরি লেখেন এবং এটির নাম দেন ‘নয়াচীন ভ্রমণ’। পরবর্তীতে এটিই ‘আমার দেখা নয়াচীন’ নামে গ্রন্থ আকারে শামসুজ্জামান খানের সম্পাদনায় ২০২০ সালের অমর একুশে গ্রন্থ মেলায় প্রথম প্রকাশিত হয়। তার রচিত অন্যান্য গ্রন্হ অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার কিছু কথা (প্রকাশিতব্য)।

124
124 of 200
43rd-bcs

মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কী?

  • 1‘মনসামঙ্গল’
  • 2‘মনসাবিজয়’
  • ‘পদ্মাপুরাণ’Correct Answer
  • 4‘পদ্মাবতী’
ব্যাখ্যা (Explanation)

বরিশালের গৈলা গ্রামে জন্ম নেওয়া বিজয়গুপ্ত মঙ্গলকাব্যের অন্যতম ধারা মনসামঙ্গলের শ্রেষ্ঠ কবি। তিনি ১৪৯৪ খ্রিস্টাব্দে ‘পদ্মাপুরাণ’ নামে কাব্য রচনা করেন। ‘মনসাবিজয়’ এর রচয়িতা বিপ্রদাস পিপিলাই।

125
125 of 200
43rd-bcs

‘জিজীবিষা’ শব্দটির অর্থ কী?

  • 1জীবননাশের ইচ্ছা
  • বেঁচে থাকার ইচ্ছাCorrect Answer
  • 3জীবনকে জানার ইচ্ছা
  • 4জীবন-জীবিকার পথ
ব্যাখ্যা (Explanation)

জিজীবিষা- বেঁচে থাকার ইচ্ছা। জিগীষা - বিজয়ের ইচ্ছা (প্রবল জিগীষার আত্মপ্রকাশ)।

126
126 of 200
43rd-bcs

‘মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়’ কে রচনা করেন এই কাব্যাংশ?

  • 1সুধীন্দ্রনাথ দত্ত
  • 2প্রেমেন্দ্র মিত্র
  • 3সমর সেন
  • জীবনানন্দ দাশCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

প্রশ্নে উল্লিখিত কাব্যাংশটি জীবনানন্দ দাশ রচিত ‘মানুষের মৃত্যু’ কবিতা থেকে নেওয়া হয়েছে। কবি তার মৃত্যুভাবনা থেকেই কবিতাটি লিখেছিলেন। কবিতাটি স্থান পেয়েছে ‘জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা’ সংকলনে। কবির মৃত্যুর কয়েকমাস পূর্বে ১৯৫৪ সালের মে মাসে এই কাব্যটি প্রথম প্রকাশিত হয়। ১৯৫৫ সালে শ্রেষ্ঠ কবিতা গ্রন্হটি ভারত সরকারের সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করে।

127
127 of 200
43rd-bcs

ভুল বানান কোনটি?

  • ভূবনCorrect Answer
  • 2অন্তঃসার
  • 3মুহূর্ত
  • 4অদ্ভুত
ব্যাখ্যা (Explanation)

ভূবন শব্দের সঠিক বানান ভুবন। অন্তঃসার, মুহূর্ত এবং অদ্ভুত তিনটি বানানই শুদ্ধ।

128
128 of 200
43rd-bcs

‘যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়।’ এটি কোন ধরনের বাক্য?

  • 1সরল বাক্য
  • জটিল বাক্যCorrect Answer
  • 3যৌগিক বাক্য
  • 4খণ্ড বাক্য
ব্যাখ্যা (Explanation)

যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। যথা: যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়, যে পরিশ্রম করে, সে-ই সুখ লাভ করে।

129
129 of 200
43rd-bcs

‘চিকিৎসাশাস্ত্র’ কোন সমাস?

  • কর্মধারয়Correct Answer
  • 2বহুব্রীহি
  • 3অব্যয়ীভাব
  • 4তৎপুরুষ
ব্যাখ্যা (Explanation)

মধ্যপদলোপী কর্মধারয়: যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লোপ হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। যথা: চিকিৎসা বিষয়ক শাস্ত্র = চিকিৎসাশাস্ত্র। সাহিত্য বিষয়ক সভা = সাহিত্যসভা।

130
130 of 200
43rd-bcs

ঈশ্বরচন্দ্র বিদ্যাসগর কোথায় জন্মগ্রহণ করেন?

  • 1চৌবেরিয়া গ্রাম, নদীয়া
  • 2কাঁঠালপাড়া গ্রাম, চব্বিশ পরগনা
  • বীরসিংহ গ্রাম, মেদিনীপুরCorrect Answer
  • 4দেবানন্দপুর গ্রাম, হুগলি
ব্যাখ্যা (Explanation)

১৮২০ খ্রিস্টাব্দের ২৬ সেপ্টেম্বর (১২২৭ বঙ্গাব্দের ১২ আশ্বিন, মঙ্গলবার) ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় শর্মা জন্মগ্রহণ করেন।এই গ্রামটি অধুনা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত হলেও, সেই যুগে ছিল হুগলি জেলার অন্তর্ভুক্ত। ঈশ্বরচন্দ্রের পিতার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও মাতার নাম ছিল ভগবতী দেবী। বন্দ্যোপাধ্যায় পরিবারের আদি নিবাস ছিল অধুনা হুগলি জেলার বনমালীপুর গ্রাম। ঈশ্বরচন্দ্রের পিতামহ রামজয় তর্কভূষণ ছিলেন সংস্কৃত ভাষা ও সাহিত্যে সুপণ্ডিত ব্যক্তি।

131
131 of 200
43rd-bcs

‘মুসলিম সাহিত্য সমাজ’ প্রতিষ্ঠিত হয়-

  • 1১৯ ফেব্রুয়ারী, ১৯২৬
  • ১৯ জানুয়ারি, ১৯২৬Correct Answer
  • 3১৯ মার্চ, ১৯২৬
  • 4২৬ মার্চ, ১৯২৭
ব্যাখ্যা (Explanation)

‘মুসলিম সাহিত্য সমাজ’ প্রতিষ্ঠিত হয় ১৯২৬ সালের ১৯ জানুয়ারি। এই সাহিত্য সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে সূত্রপাত হয় ‘বুদ্ধির মুক্তি’ আন্দোলনের। এটির অগ্রদূত ছিল কাজী আব্দুল ওদুদ এবং মুখপত্র ছিল ‘শিখা’ পত্রিকা। উল্লেখ্য ‘শিখা’ পত্রিকা প্রকাশিত হয় ১৯২৭ সালে।

132
132 of 200
43rd-bcs

সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কী?

  • ‘শনিবারের চিঠি’Correct Answer
  • 2রবিবারের ডাক
  • 3বিজলি
  • 4বঙ্গদর্শন
ব্যাখ্যা (Explanation)

‘শনিবারের চিঠি’ এ পত্রিকাটি সম্পদনা করেন সজনীকান্ত দাস। ছাড়াও তিনি বঙ্গশ্রী, শারদীয়া আনন্দবাজার পত্রিকা, অলকা, প্রভৃতি পত্রিকা সম্পাদনা করেছেন। এছাড়াও চিত্রলেখা, বিজলী, যুগবাণী, যুগান্তর প্রভৃতি পত্রিকার প্রকাশনায় তার ভূমিকা ছিলো।

133
133 of 200
43rd-bcs

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  • Correct Answer
  • 2
  • 3
  • 4অ্যা
ব্যাখ্যা (Explanation)

বাংলা আ-ধ্বনির উচ্চারণে জিহবা সাধারণত শায়িত অবস্থায় থাকে এবং কণ্ঠের দিকে আকৃষ্ট হয় এবং মুখের সম্মুখ ও পশ্চাৎ অংশের মাঝামাঝি বা কেন্দ্রস্থানীয় অংশে অবস্থিত বলে আ-কে কেন্দ্রীয় নিম্নাবস্থিত স্বরধ্বনি এবং বিবৃত ধ্বনিও বলা হয়।

134
134 of 200
43rd-bcs

রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন?

  • 1করণ কারক
  • সম্প্রদান কারকCorrect Answer
  • 3অপাদান কারক
  • 4অধিকরণ কারক
ব্যাখ্যা (Explanation)

বাংলায় সম্প্রদান কারকের প্রয়োজন নেই, এ কথা রবীন্দ্রনাথ অনেক আগেই বলেছিলেন। নতুন ব্যাকরণে সম্প্রদান কারক বাদ দেওয়া হয়েছে। আবার সম্বন্ধ কারক বলে নতুন কারক যুক্ত করা হয়েছে। তাই আগের মতোই কারক ছয় প্রকারই আছে।

135
135 of 200
43rd-bcs

কেন্তুমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

  • হিত্তিক ও তুখারিকCorrect Answer
  • 2তামিল ও দ্রাবিড়
  • 3আর্য ও অনার্য
  • 4মাগধী ও গৌড়ী
ব্যাখ্যা (Explanation)

হিত্তিক ও তুখারিক হচ্ছে কেন্তুমের এশীয় অঞ্চলের শাখা এবং হেল্লেনিক, ইতালো-কেল্‌টিক, টিউটোনিক বা জার্মানিক কেন্তুমের ইউরোপীয় শাখা। তামিল ও দ্রাবিড়, আর্য ও অনার্য এবং মাগধী ও গৌড়ী শতমের শাখা।

136
136 of 200
43rd-bcs

Who is not an Irish writer?

  • 1Oscar Wilde
  • 2James Joyce
  • 3Jonathan Swift
  • D. H. LawrenceCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

D. H. Lawrence একজন প্রখ্যাত ও বিতর্কিত ইংরেজ সাহিত্যিক। তিনি ইংল্যান্ডের নটিংহ্যামশায়ার এর ইস্টউড শহরে জন্মগ্রহণ করেন।

137
137 of 200
43rd-bcs

The phrase ‘dog days’ means-

  • hot weatherCorrect Answer
  • 2cold shower
  • 3rain-soaked streets
  • 4ice storm
ব্যাখ্যা (Explanation)

‘dog days’ একটি idioms, এর আক্ষরিক অর্থ ‘কুকুর দিন’ হলেও এটি দিয়ে প্রকৃত পক্ষে ‘গ্রীষ্মের গরম দিন’ বুঝায়।

138
138 of 200
43rd-bcs

Which gender is the word ‘orphan’?

  • 1neuter
  • 2feminine
  • commonCorrect Answer
  • 4masculine
ব্যাখ্যা (Explanation)

কিছু Noun আছে যেগুলো পুরুষ ও স্ত্রী দুই লিঙ্গকেই বুঝায়। সেগুলোকে বলে Common Gender. প্রশ্নে প্রদত্ত orphan দিয়ে পুরুষ ও স্ত্রী উভয় লিঙ্গের শিশুকেই বুঝায় যার মা-বাবা মারা গিয়েছে। তাই এটি একটি Common Gender.

139
139 of 200
43rd-bcs

What is the noun form of the word ‘laugh’?

  • 1laughing
  • 2laughable
  • laughterCorrect Answer
  • 4laughingly
ব্যাখ্যা (Explanation)

‘Laugh’ verb-টির প্রধান noun রূপ হলো ‘laughter’ (হাসি)।

140
140 of 200
43rd-bcs

Identify the word which is spelt incorrectly:

  • 1fluctuation
  • 2remission
  • ocassionCorrect Answer
  • 4decision
ব্যাখ্যা (Explanation)

অপশনে ‘ocassion’ বানানটি ভুল আছে। শব্দটির সঠিক বানান হলো ‘occasion’ যার অর্থ- উপলক্ষ্য।

141
141 of 200
43rd-bcs

Who is the author of ‘Jane Eyre’?

  • Charlotte BronteCorrect Answer
  • 2Emily Bronte
  • 3Jane Austen
  • 4Mary Shelley
ব্যাখ্যা (Explanation)

Charlotte Bronte ভিক্টোরিয়ান যুগের একজন বিখ্যাত নারী সাহিত্যিক। তাঁর সর্বাধিক পরিচিত উপন্যাস ‘Jane Eyre’. ১৮৪৭ সালে প্রকাশিত এই উপন্যাসটি অনেকটাই আত্মজীবনীমূলক।

142
142 of 200
43rd-bcs

Which of the following novels is not written by an English writer?

  • 1A Passage to India
  • 2Sons and Lovers
  • One Hundred Years of SolitudeCorrect Answer
  • 4Pride and Prejudice
ব্যাখ্যা (Explanation)

‘One Hundred Years of Solitude’ উপন্যাসটি বিখ্যাত কলম্বিয়ান উপন্যাসিক Gabriel García Márquez কর্তৃক লিখিত। প্রশ্নের বাকি অপশনগুলোতে দেওয়া A Passage to India, Sons and Lovers এবং Pride and Prejudice উপন্যাসগুলো যথাক্রমে E. M. Forster, D. H. Lawrence এবং Jane Austen লিখেছেন। এরা সবাই ইংরেজ লেখক।

143
143 of 200
43rd-bcs

A speech full of too many words is-

  • 1a big speech
  • 2maiden speech
  • a verbose speechCorrect Answer
  • 4an unimportant speech
ব্যাখ্যা (Explanation)

‘A speech full of too many words’ এর One word substitution বা এক কথায় প্রকাশ হলো ‘a verbose speech’ বা ‘বাগাড়ম্বরপূর্ণ কথা’।

144
144 of 200
43rd-bcs

Change the voice: ‘Nobody trusts a traitor.’

  • 1A traitor is trusted.
  • 2A traitor should not be trusted.
  • 3Everybody hates a traitor.
  • A traitor is not trusted by anybody.Correct Answer
ব্যাখ্যা (Explanation)

প্রদত্ত বাক্যটিতে Subject হলো ‘Nobody’ এবং Object হলো ‘a traitor’. তাহলে Voice Change করার সময় Passive Structure হবে object as subject + negative auxiliary verb (is not) + verb এর past participle (trusted) + by + subject as object (nobody থাকায় anybody) হবে।

145
145 of 200
43rd-bcs

Who wrote the play ‘The Way of the World’?

  • 1William Shakespeare
  • William CongreveCorrect Answer
  • 3Ben Jonson
  • 4Oscar Wilde
ব্যাখ্যা (Explanation)

William Congreve ইংরেজি সাহিত্যের Neo-classical যুগের Augustan Period এর একজন বিখ্যাত নাট্যকার। তিনি Comedy of Manners ধারার নাটক লেখার জন্য খ্যাতিমান ছিলেন। আর এই ধারার নাটকগুলোর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ ‘The Way of the World’ নাটকটি। তাঁর অন্যান্য বিখ্যাত নাটকসমূহ হলো- The Double Dealer, The Old Bachelor, Love for love ইত্যাদি।

146
146 of 200
43rd-bcs

‘A herd of cattle is passing’ The underlined word is a/an-

  • 1adverb
  • 2adjective
  • collective nounCorrect Answer
  • 4abstract noun
ব্যাখ্যা (Explanation)

প্রদত্ত বাক্যে সমজাতীয় প্রাণীর সমষ্টি (herd of cattle) বুঝানোর জন্য herd শব্দটি collective Noun হবে।

147
147 of 200
43rd-bcs

What is the antonym for the word ‘deformation’?

  • 1distortion
  • 2contortion
  • wholenessCorrect Answer
  • 4disfigurement
ব্যাখ্যা (Explanation)

Deformation/distortion/contortion/ disfigurement এই শব্দগুলো পরস্পর সমার্থক, এদের অর্থ বিকৃতি। Wholeness অর্থ সম্পূর্ণতা, অভিন্নতা, সম্পূর্ণ ব্স্তু যা বিপরীত অর্থ প্রদান করে।

148
148 of 200
43rd-bcs

Words inscribed on a tomb is an-

  • 1epitome
  • 2epithet
  • 3episode
  • epitaphCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

Epitaph- সমাধিস্তম্ভ-লিপি, সমাধিস্তম্ভের উৎকীর্ণ বাণী।

149
149 of 200
43rd-bcs

“Better to reign in Hell, than serve in Heav’n.” Who wrote this?

  • 1Geoffrey Chaucer
  • 2Christopher Marlowe
  • John MiltonCorrect Answer
  • 4P. B. Shelley
ব্যাখ্যা (Explanation)

John Milton সপ্তদশ শতাব্দীর ইংরেজ মহাকবি ও যুক্তিবাদী লেখক। জীবনের একটা অংশ অন্ধ হিসেবে কাটালেও তিনি বিশ্বসাহিত্যেরই অন্যতম শ্রেষ্ঠ মহাকাব্য Paradise Lost রচনা করেছেন। প্রশ্নে প্রদত্ত “Better to reign in Hell, than serve in Heav’n.” উক্তিটি এই Paradise Lost মহাকাব্যের Book One থেকে নেওয়া।

150
150 of 200
43rd-bcs

Who is not a modern poet?

  • 1W. B. Yeats
  • 2W. H. Auden
  • John KeatsCorrect Answer
  • 4T. S. Eliot
ব্যাখ্যা (Explanation)

ইংরেজি সাহিত্যের ১৭৯৮ থেকে ১৮৩২ সাল পর্যন্ত সময়টুকু Romantic Period নামে বিখ্যাত। আর এ যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি John Keats যিনি Poet of Beauty এবং Poet of Sensuousness নামে পরিচিত। বাকি অপশনে উল্লেখিত সবাই আধুনিক যুগের কবি।

151
151 of 200
43rd-bcs

O’Henry was from-

  • 1Canada
  • AmericaCorrect Answer
  • 3England
  • 4Ireland
ব্যাখ্যা (Explanation)

O’Henry এর আসল নাম ছিলো William Sidney Porter. এই প্রখ্যাত ছোটগল্প লেখক যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেন। তাঁর বিখ্যাত একটি ছোটগল্প ‘The Gift of Magi’।

152
152 of 200
43rd-bcs

Where is the setting of the play ‘Hamlet’?

  • 1England
  • 2Italy
  • 3France
  • DenmarkCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

William Shakespeare-এর বিখ্যাত ট্র্যাজেডি ‘Hamlet’-এর কাহিনি ডেনমার্কের এলসিনোর দুর্গে চিত্রিত হয়েছে।

153
153 of 200
43rd-bcs

What is the adjective form of the word ‘people’?

  • populousCorrect Answer
  • 2popular
  • 3popularity
  • 4popularize
ব্যাখ্যা (Explanation)

‘People’ শব্দটির Adjective form হলো ‘populous’ (জনবহুল)।

154
154 of 200
43rd-bcs

‘He contemplated marrying his cousin.’ Here ‘marrying’ is a/an-

  • 1present participle
  • gerundCorrect Answer
  • 3verb
  • 4infinitive
ব্যাখ্যা (Explanation)

Verb ‘contemplate’-এর direct object হিসেবে -ing যুক্ত শব্দটি noun-এর কাজ করায় এটি একটি gerund।

155
155 of 200
43rd-bcs

‘No Second Troy’ is a-

  • 1short story
  • 2novel
  • poemCorrect Answer
  • 4drama
ব্যাখ্যা (Explanation)

‘No Second Troy’ হলো আইরিশ কবি W. B. Yeats রচিত একটি বিখ্যাত সনেটধর্মী কবিতা।

156
156 of 200
43rd-bcs

The word ‘to genuflect’ means-

  • 1to be genuine
  • 2to reflect
  • to bend the kneeCorrect Answer
  • 4to be flexible
ব্যাখ্যা (Explanation)

Genuflect অর্থ ভক্তি বা সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে এক হাঁটু ভেঙে মাথা নিচু করা (to bend the knee)।

157
157 of 200
43rd-bcs

Who is the author of the novel ‘The God of Small Things’?

  • 1Thomas Hardy
  • 2Jhumpa Lahiri
  • 3R. K. Narayan
  • Arundhati RoyCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

বুকার পুরস্কার বিজয়ী উপন্যাস ‘The God of Small Things’ (1997) ভারতীয় লেখিকা অরুন্ধতী রায় (Arundhati Roy) রচনা করেন।

158
158 of 200
43rd-bcs

‘Moby Dick’ a novel, was written by-

  • Herman MelvilleCorrect Answer
  • 2Nathaniel Hawthorne
  • 3Mark Twain
  • 4William Faulkner
ব্যাখ্যা (Explanation)

বিখ্যাত তিমি শিকারের রোমাঞ্চকর উপন্যাস ‘Moby-Dick’ (1851) মার্কিন লেখক হারম্যান মেলভিল (Herman Melville) রচনা করেন।

159
159 of 200
43rd-bcs

“If Winter comes, can Spring be far behind?” Who wrote this?

  • 1William Blake
  • 2S. T. Coleridge
  • 3Lord Byron
  • P. B. ShelleyCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

রোমান্টিক কবি P. B. Shelley রচিত বিখ্যাত কবিতা ‘Ode to the West Wind’-এর সমাপনী বিখ্যাত চরণ এটি।

160
160 of 200
43rd-bcs

Fill in the blank : ‘She went to New Market ––’

  • on footCorrect Answer
  • 2on feet
  • 3by foot
  • 4by walking
ব্যাখ্যা (Explanation)

পায়ে হেঁটে যাতায়াত বোঝাতে সঠিক ইংরেজি ইডিয়াম্যাটিক প্রেপোজিশনাল ফ্রেজ হলো ‘on foot’।

161
161 of 200
43rd-bcs

Fill in the gap: Birds fly ____ in the sky.

  • 1random
  • at largeCorrect Answer
  • 3at a stitch
  • 4are long
ব্যাখ্যা (Explanation)

‘at large’ ফ্রেজটির অর্থ স্বাধীন বা মুক্তভাবে (freely)। সুতরাং ‘Birds fly at large in the sky’ বাক্যটি শুদ্ধ।

162
162 of 200
43rd-bcs

Who is the poet of the poem ‘Ozymandias’?

  • P. B. ShelleyCorrect Answer
  • 2William Wordsworth
  • 3S. T. Coleridge
  • 4John Keats
ব্যাখ্যা (Explanation)

‘Ozymandias’ সনেটটি ১৮১৮ সালে ইংরেজ রোমান্টিক কবি পার্সি বিশি শেলি (P. B. Shelley) রচনা করেন।

163
163 of 200
43rd-bcs

The most famous romantic poet of English Literature is-

  • 1John Dryden
  • 2Alexander Pope
  • William WordsworthCorrect Answer
  • 4T. S. Eliot
ব্যাখ্যা (Explanation)

উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ (William Wordsworth) ইংরেজি রোমান্টিক সাহিত্যের প্রধান ও অন্যতম প্রভাবশালী পুরোধা কবি।

164
164 of 200
43rd-bcs

Identify the correct synonym for the word ‘magnanimous’.

  • 1unkind
  • generousCorrect Answer
  • 3revengeful
  • 4friendly
ব্যাখ্যা (Explanation)

Magnanimous অর্থ অত্যন্ত উদার ও মহানুভব; এর সমার্থক শব্দ ‘generous’ বা noble।

165
165 of 200
43rd-bcs

Choose the right form of verb: It is high time we (act) on the matter.

  • 1are acting
  • actedCorrect Answer
  • 3have acted
  • 4could act
ব্যাখ্যা (Explanation)

‘It is high time’ এর পর subject থাকলে পরবর্তী clause-টির verb past indefinite (acted) হয়।

166
166 of 200
43rd-bcs

___ was both a poet and a painter.

  • 1John Keats
  • 2Spenser
  • William BlakeCorrect Answer
  • 4John Donne
ব্যাখ্যা (Explanation)

উইলিয়াম ব্লেক (William Blake) একাধারে ব্রিটিশ রোমান্টিক কবি, প্রখ্যাত চিত্রশিল্পী এবং খোদাইকার ছিলেন।

167
167 of 200
43rd-bcs

Identify the correct sentence:

  • 1The girl burst out tears.
  • The girl burst into tears.Correct Answer
  • 3The girl burst with tears.
  • 4The girl bursted out tears.
ব্যাখ্যা (Explanation)

কান্নায় ভেঙে পড়া অর্থে ‘burst into tears’ এবং হাসিতে ফেটে পড়া অর্থে ‘burst out laughing’ বসে।

168
168 of 200
43rd-bcs

The phrase ‘sine die’ means-

  • 1half-heartedly
  • 2doubtfully
  • 3fixed
  • uncertainCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

লাতিন লিগ্যাল ফ্রেজ ‘sine die’ অর্থ নির্দিষ্ট কোনো দিন ধার্য না করে অনির্দিষ্টকালের জন্য মূলতবি (indefinitely / uncertain)।

169
169 of 200
43rd-bcs

What kind of play is ‘Julius Caesar’?

  • 1romantic
  • 2anti-romantic
  • 3comedy
  • historicalCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

শেক্সপিয়রের ‘Julius Caesar’ রোমান ইতিহাসের সত্য ঘটনার প্রেক্ষাপটে রচিত একটি বিখ্যাত ঐতিহাসিক ট্র্যাজেডি (Historical Tragedy)।

170
170 of 200
43rd-bcs

Do you have any money ___ you? Fill in the blank with appropriate preposition:

  • 1to
  • 2over
  • 3in
  • onCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

কারও সাথে বা পকেটে তাৎক্ষণিকভাবে টাকা সঙ্গে থাকা বোঝাতে ‘have money on someone’ ব্যবহৃত হয়।

171
171 of 200
43rd-bcs

প্রাচীন বাংলায় ‘সমতট’ বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল?

  • 1ঢাকা ও কুমিল্লা
  • 2ময়মনসিংহ ও নেত্রকোণা
  • কুমিল্লা ও নোয়াখালীCorrect Answer
  • 4ময়মনসিংহ ও জামালপুর
ব্যাখ্যা (Explanation)

মেঘনা নদীর পূর্ব তীরবর্তী বর্তমান বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল প্রাচীনকালে সমতট জনপদের অন্তর্ভুক্ত ছিল।

172
172 of 200
43rd-bcs

বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে?

  • 1আয়কর
  • 2ভূমিকর
  • 3আমদানি-রপ্তানি শুল্ক
  • মূল্য সংযোজন করCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) তথ্য অনুযায়ী বাংলাদেশ সরকারের পরোক্ষ কর রাজস্বের সবচেয়ে বড় উৎস হলো মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট)।

173
173 of 200
43rd-bcs

বাংলাদেশের কোনটি ব্যাংক নোট নয়?

  • ২ টাকাCorrect Answer
  • 2১০ টাকা
  • 3৫০ টাকা
  • 4১০০ টাকা
ব্যাখ্যা (Explanation)

বাংলাদেশে ১ টাকা, ২ টাকা ও ৫ টাকার নোট হলো সরকারি মুদ্রা/নোট (অর্থসচিবের স্বাক্ষরযুক্ত)। ১০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত বাকি নোটগুলো ব্যাংক নোট (গভর্নরের স্বাক্ষরযুক্ত)।

174
174 of 200
43rd-bcs

বাংলাদেশে কোন সালে বয়স্ক ভাতা চালু হয়?

  • 1১৯৯৫
  • 2১৯৯৬
  • 3১৯৯৭
  • ১৯৯৮Correct Answer
ব্যাখ্যা (Explanation)

১৯৯৭-৯৮ অর্থবছরে (১৯৯৮ সালে) বাংলাদেশে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অংশ হিসেবে প্রথম বয়স্ক ভাতা কর্মসূচি চালু করা হয়।

175
175 of 200
43rd-bcs

নিপোর্ট (NIPORT) কী ধরনের গবেষণা প্রতিষ্ঠান?

  • জনসংখ্যা গবেষণাCorrect Answer
  • 2নদী গবেষণা
  • 3মিঠাপানি গবেষণা
  • 4বন্দর গবেষণা
ব্যাখ্যা (Explanation)

NIPORT (National Institute of Population Research and Training) হলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ জনসংখ্যা বিষয়ক শীর্ষ জাতীয় গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট।

176
176 of 200
43rd-bcs

‘Untranquil Recollections: The Years of Fulfilment’ শীর্ষক গ্রন্থটির লেখক কে?

  • 1আনিসুর রহমান
  • রেহমান সোবহানCorrect Answer
  • 3নুরুল ইসলাম
  • 4রওনক জাহান
ব্যাখ্যা (Explanation)

বিখ্যাত অর্থনীতিবিদ ও সিপিডির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান এই আত্মজীবনীমূলক গ্রন্থটি রচনা করেছেন।

177
177 of 200
43rd-bcs

‘সেকেন্ডারি মার্কেট’ কিসের সাথে সংশ্লিষ্ট?

  • 1শ্রম বাজার
  • 2চাকুরি বাজার
  • স্টক মার্কেটCorrect Answer
  • 4কৃষি বাজার
ব্যাখ্যা (Explanation)

পুঁজিবাজারে পূর্বে ইস্যুকৃত শেয়ার, বন্ড ও সিকিউরিটিজ সাধারণ বিনিয়োগকারীদের মাঝে পুনঃক্রয়-বিক্রয়ের স্থানকে সেকেন্ডারি স্টক মার্কেট বলা হয়।

178
178 of 200
43rd-bcs

ওরাওঁ জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে?

  • রাজশাহী-দিনাজপুরCorrect Answer
  • 2বরগুনা-পটুয়াখালী
  • 3রাঙামাটি-বান্দরবান
  • 4সিলেট-হবিগঞ্জ
ব্যাখ্যা (Explanation)

ওরাওঁ ক্ষুদ্র নৃগোষ্ঠী মূলত বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সমতল ভূমিভুক্ত জেলা যেমন দিনাজপুর, রংপুর, রাজশাহী ও নওগাঁয় বাস করে।

179
179 of 200
43rd-bcs

প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ‘বিকল্প সরকার’ বলতে কী বোঝায়?

  • 1ক্যাবিনেট
  • বিরোধী দলCorrect Answer
  • 3সুশীল সমাজ
  • 4লোকপ্রশাসন বিভাগ
ব্যাখ্যা (Explanation)

সংসদীয় শাসনব্যবস্থায় প্রধান বিরোধী দল সরকারি ভুলত্রুটি ও জবাবদিহিতা নিশ্চিত করে যে কোনো সময় বিকল্প সরকার (Shadow Cabinet) গঠনের প্রস্তুতিতে থাকে।

180
180 of 200
43rd-bcs

‘বলাকা’ কোন ফসলের একটি প্রকার?

  • 1ধান
  • গমCorrect Answer
  • 3পাট
  • 4টমেটো
ব্যাখ্যা (Explanation)

বলাকা, দোয়েল, সোনালিকা, আনন্দ, কাঞ্চন, আকবর ও শতাব্দী হলো বাংলাদেশে উদ্ভাবিত উচ্চফলনশীল গমের জাত।

181
181 of 200
43rd-bcs

তথ্য অধিকার আইন কোন সালে চালু হয়?

  • 1২০০২
  • 2২০০৬
  • ২০০৯Correct Answer
  • 4২০১১
ব্যাখ্যা (Explanation)

বাংলাদেশের জাতীয় সংসদে 'তথ্য অধিকার আইন, ২০০৯' পাস হয় এবং ২৯ মার্চ ২০০৯ থেকে তা কার্যকর হয়।

182
182 of 200
43rd-bcs

মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন?

  • তাজউদ্দিন আহমেদCorrect Answer
  • 2সৈয়দ নজরুল ইসলাম
  • 3এম. মনসুর আলী
  • 4এ.এইচ.এম. কামরুজ্জামান
ব্যাখ্যা (Explanation)

১৯৭১ সালের মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের অধীনে অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগ, প্রতিরক্ষা এবং তথ্য মন্ত্রণালয় ন্যস্ত ছিল।

183
183 of 200
43rd-bcs

১৮৩। ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন?

  • 1আনিসুল হক
  • 2সাঈদ খোকন
  • 3সাদেক হোসেন খোকা
  • মোহাম্মদ হানিফCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

১৯৯৪ সালে প্রত্যক্ষ ভোটে ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র হন মোহাম্মদ হানিফ।

184
184 of 200
43rd-bcs

বাংলাদেশ সংবিধান হাতে লেখার দায়িত্ব কার ওপর ন্যস্ত ছিল?

  • 1হাশেম খান
  • এ.কে.এম. আব্দুর রউফCorrect Answer
  • 3আবুল বারক আলভী
  • 4সমরজিৎ রায় চৌধুরী
ব্যাখ্যা (Explanation)

বাংলাদেশের মূল হস্তলিখিত সংবিধানের লিপি প্রস্তুতকারী ছিলেন বিখ্যাত চারুশিল্পী এ. কে. এম. আবদুর রউফ। অলংকরণ কমিটির প্রধান ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন।

185
185 of 200
43rd-bcs

বাংলার প্রাচীন জনপদ কোনটি?

  • পুণ্ড্রCorrect Answer
  • 2তাম্রলিপ্ত
  • 3গৌড়
  • 4হরিকেল
ব্যাখ্যা (Explanation)

প্রাচীন বাংলার সর্বপ্রথম ও প্রাচীনতম জনপদ হলো পুণ্ড্র (যার রাজধানী ছিল পুণ্ড্রনগর বা বর্তমান মহাস্থানগড়)।

186
186 of 200
43rd-bcs

বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে নারী-পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে?

  • 1২৯(২)
  • ২৮(২)Correct Answer
  • 3৩৯(১)
  • 4৩৯(২)
ব্যাখ্যা (Explanation)

সংবিধানের ২৮(২) অনুচ্ছেদে বলা হয়েছে: 'রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারীপুরুষের সমান অধিকার লাভ করিবেন।'

187
187 of 200
43rd-bcs

কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদনে সম্প্রতি চীনের সাথে বাংলাদেশের কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানির চুক্তি স্বাক্ষরিত হয়?

  • 1বেক্সিমকো
  • 2স্কয়ার
  • ইনসেপটাCorrect Answer
  • 4এক্‌মি
ব্যাখ্যা (Explanation)

চায়না সিনোফার্মের সাথে বাংলাদেশে করোনা ভ্যাকসিন বোতলজাত ও উৎপাদনের সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছিল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস।

188
188 of 200
43rd-bcs

বাংলাদেশ কত সালে OIC এর সদস্যপদ লাভ করে?

  • 1১৯৭৩
  • ১৯৭৪Correct Answer
  • 3১৯৭৫
  • 4১৯৭৬
ব্যাখ্যা (Explanation)

১৯৭৪ সালের ২৩ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত ২য় ওআইসি শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগদানের মাধ্যমে বাংলাদেশ OIC-এর সদস্যপদ পায়।

189
189 of 200
43rd-bcs

ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন?

  • 1৬ নম্বর
  • 2৭ নম্বর
  • ৮ নম্বরCorrect Answer
  • 4৯ নম্বর
ব্যাখ্যা (Explanation)

বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ ৮ নম্বর সেক্টরের (যশোর-কুষ্টিয়া অঞ্চল) অধীনে গোয়ালহাটি রণাঙ্গনে বীরত্বপূর্ণ যুদ্ধ করে শহীদ হন।

190
190 of 200
43rd-bcs

নিম্নোক্ত কোন সালে কৃষিশুমারী অনুষ্ঠিত হয়নি?

  • 1১৯৭৭
  • 2২০০৮
  • ২০১৫Correct Answer
  • 4২০১৯
ব্যাখ্যা (Explanation)

বাংলাদেশে মোট ৫টি কৃষিশুমারি অনুষ্ঠিত হয়েছে: ১৯৭৭, ১৯৮৬, ১৯৯৭, ২০০৮ এবং ২০১৯ সালে। ২০১৫ সালে কোনো কৃষিশুমারি হয়নি।

191
191 of 200
43rd-bcs

‘ম্যানিলা’ কোন ফসলের উন্নত জাত?

  • 1তুলা
  • তামাকCorrect Answer
  • 3পেয়ারা
  • 4তরমুজ
ব্যাখ্যা (Explanation)

ম্যানিলা ও সুমাত্রা হলো বাংলাদেশে চাষকৃত উন্নত জাতের তামাক।

192
192 of 200
43rd-bcs

বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত?

  • ১৮Correct Answer
  • 2১৯
  • 3২০
  • 4২১
ব্যাখ্যা (Explanation)

সংবিধানের ১২২(২) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিক হিসেবে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির ন্যূনতম বয়স ১৮ বছর।

193
193 of 200
43rd-bcs

বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন-

  • 1আইনমন্ত্রী
  • 2আইন সচিব
  • অ্যাটর্নি জেনারেলCorrect Answer
  • 4প্রধান বিচারপতি
ব্যাখ্যা (Explanation)

সংবিধানের ৬৪ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের সর্বোচ্চ আদালতের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল (Attorney-General)।

194
194 of 200
43rd-bcs

‘নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

  • 1হিন্দুধর্ম
  • বৌদ্ধধর্মCorrect Answer
  • 3খ্রিষ্টধর্ম
  • 4ইহুদীধর্ম
ব্যাখ্যা (Explanation)

তৃষ্ণা বা জাগতিক কামনা-বাসনা ক্ষয়ের মাধ্যমে পুনর্জন্ম ও দুঃখ থেকে চিরমুক্তি লাভের ধারণাকে বৌদ্ধধর্মে ‘নির্বাণ’ বলা হয়।

195
195 of 200
43rd-bcs

একনেক (ECNEC) এর প্রধান কে?

  • প্রধানমন্ত্রীCorrect Answer
  • 2অর্থমন্ত্রী
  • 3বাণিজ্যমন্ত্রী
  • 4পরিকল্পনা মন্ত্রী
ব্যাখ্যা (Explanation)

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেক (ECNEC)-এর চেয়ারপারসন/প্রধান হলেন প্রধানমন্ত্রী (বিকল্প প্রধান অর্থমন্ত্রী)।

196
196 of 200
43rd-bcs

‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রটি পরিচালনা করেন?

  • 1জেরেমি চুয়া
  • আবদুল্লাহ মোহাম্মদ সাদCorrect Answer
  • 3রাজীব মহাজন
  • 4আজমেরী হক বাঁধন
ব্যাখ্যা (Explanation)

কান চলচ্চিত্র উৎসবের 'আঁ সার্তে রিগা' বিভাগে নির্বাচিত প্রথম বাংলাদেশি ছবি 'রেহানা মরিয়ম নূর'-এর পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ।

197
197 of 200
43rd-bcs

বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে ‘বার্ষিক আর্থিক বিবৃতি’ এর কথা উল্লেখ করা হয়েছে?

  • 1৮১
  • 2৮৫
  • ৮৭Correct Answer
  • 4৮৮
ব্যাখ্যা (Explanation)

সংবিধানের ৮৭ অনুচ্ছেদে সরকারের বাৎসরিক আয়-ব্যয় সংবলিত বাজেট বা 'বার্ষিক আর্থিক বিবৃতি' উপস্থাপন সংক্রান্ত বিধান রয়েছে।

198
198 of 200
43rd-bcs

কোনটি সাংবিধানিক পদ নয়?

  • 1প্রধান নির্বাচন কমিশনার
  • 2চেয়ারম্যান, পাবলিক সার্ভিস কমিশন
  • চেয়ারম্যান, মানবাধিকার কমিশনCorrect Answer
  • 4কনট্রোলার ও অডিটর জেনারেল
ব্যাখ্যা (Explanation)

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদটি একটি সংবিধিবদ্ধ/আইনগত পদ, এটি সংবিধানের কোনো অনুচ্ছেদ দ্বারা সৃষ্ট সাংবিধানিক পদ নয়।

199
199 of 200
43rd-bcs

১৯৬৬ সালের ৬ দফার ক’টি দফা অর্থনীতি বিষয়ক ছিল?

  • ৩টিCorrect Answer
  • 2৪টি
  • 3৫টি
  • 4৬টি
ব্যাখ্যা (Explanation)

ঐতিহাসিক ছয় দফা দাবির ৩ নম্বর (মুদ্রা ব্যবস্থা), ৪ নম্বর (রাজস্ব ও কর ধার্য) এবং ৫ নম্বর (বৈদেশিক বাণিজ্য ও বৈদেশিক মুদ্রা সংক্রান্ত) মোট ৩টি দফা সরাসরি অর্থনীতি সম্পর্কিত ছিল।

200
200 of 200
43rd-bcs

আর্যদের ধর্মগ্রন্থের নাম কি ছিল?

  • 1মহাভারত
  • 2রামায়ণ
  • 3গীতা
  • বেদCorrect Answer
ব্যাখ্যা (Explanation)

আর্যদের প্রধান এবং প্রাচীনতম পবিত্র ধর্মগ্রন্থ হলো 'বেদ' (ঋগ্বেদ, সামবেদ, যজুঃবেদ ও অথর্ববেদ)।

Ready to test your knowledge?

Take this exam in timed Exam Mode with instant scoring or self-paced Practice Mode.